বুধবার, মে ৬, ২০২৬.
Home Blog Page 571

খোকসায় তিন কাউন্সিলর প্রার্থীকে জরিমানা

0
PUROSAHAVA-DROHO-23-P3

স্টাফ রিপোর্টার

খোকসা পৌরসভার আসন্ন নির্বাচনে আচরণ বিধি লঙ্ঘনের দায়ে ৩ কাউন্সিলর প্রার্থীকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

বুধবার বিকালে খোকসা ও কুমারখালীর সহকারী কমিশনার (ভূমি) খোকসা পৌর এলাকার বিভিন্ন ওয়ার্ডে আচরন বিধি পতিপালনে অসঙ্গিতির বিরুদ্ধে অভিযান পরিচালনা করেন। এ সময় তিন জন ওয়ার্ড কাউন্সিলকে ৫ হাজার টাকা হরে ১৫ হাজার টাকা জরিমানা করেছে আদালত।

খোকসার সহকারী কমিশনার (ভূমি) ইসাহক আলী দ্রোহ প্রতিনিধিকে জানান, পৌরসভার আসন্ন নির্বাচনে আচরণ বিধি লঙ্ঘনের দায়ে তিনজন কাউন্সিল প্রার্থীকে জরিমানা ও শতর্ক করা হয়েছে। তবে জরিমানা দেওয়া প্রার্থীদের নাম প্রকাশ করেনি।

যুক্তরাজ্যের ওপর থেকে ভ্রমণ নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহ্বান ইইউ’র

0
UE-DROHO-23-P2

দ্রোহ আন্তর্জাতিক ডেস্ক

করোনাভাইরাসের নতুন ধরণ নিয়ে উদ্বেগের কারণে ইউরোপের দেশগুলো ঢালাওভাবে যুক্তরাজ্যর ফ্লাইট বন্ধ করাসহ ভ্রমণে যেসব নিষেধাজ্ঞা দিয়েছে তা তুলে নিতে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সদস্যরাষ্ট্রগুলোকে আহ্বান জানিয়েছে ইউরোপীয় কমিশন।

জরুরি ভ্রমণের দ্বার খোলা রাখাসহ ব্যবসা-বাণিজ্য নির্বিঘঘ্ন রাখতে ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে নেওয়া এবং সতর্কতামূলক ব্যবস্থা হিসাবে কোভিড পরীক্ষা ও কোয়ারেন্টিনের ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেছে কি মশন।

শনিবার যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন ও বিজ্ঞানীরা সেদেশে করোনাভাইরাসের একটি নতুন রূপ শনাক্তের কথা ঘোষণা করে এ ধরনটি ৭০ শতাংশ বেশি সংক্রামক বলে জানানোর পরই বিশ্বে উদ্বেগ ছড়িয়ে পড়ে।

ইউরোপীয় ইউনিয়নের প্রায় সব দেশই এখন যুক্তরাজ্যের জন্য দরজা বন্ধ করে দিতে তৎপর। এমন পরিস্থিতিতেই মঙ্গলবার ইইউ’র কার্যনির্বাহী সংস্থা ইউরোপীয় কমিশন সদস্যরাষ্ট্রগুলোর কাছে ওই সুপারিশ করল।

অন্যদিকে বিবিসি জানিয়েছে, ইইউ এর সদস্যরাষ্ট্রগুলোর নিজেদের সীমান্ত নিয়ন্ত্রণের বিষয়ে নিজস্বভাবে নিয়মবিধি চালুর এখতিয়ার আছে এবং তারা চাইলে নিজেদের নীতি বহালও রাখতে পারে।

ইইউ কমিশন বলছে, কোভিড-১৯ এর বিস্তার ঠেকাতে দ্রুতই পূর্বসতর্কতামূলক ব্যবস্থা নেওয়াটা গুরুত্বপূর্ণ। কিন্তু জরুরি প্রয়োজনে ভ্রমণ চালু রাখা এবং পণ্য সরবরাহ ঠিক রাখার জন্য ফ্লাইট এবং ট্রেন চলাচলের ওপর নিষেধাজ্ঞা থাকাটাও উচিত না।

“যুক্তরাজ্যের সঙ্গে সব ধরনের যাতায়াত-যোগাযোগ বন্ধ করে দিয়ে বড়দিনের এই সময়ে হাজার হাজার ইইউ এবং ব্রিটিশ নাগরিকের বাড়ি ফেরায় বাধা সৃষ্টি করা উচিত না”, বলেছেন এক ইইউ কমিশনার।
রোববার যুক্তরাজ্য থেকে ফ্লাইট চলাচলে সাময়িক নিষেধাজ্ঞাসহ বিভিন্ন বিধিনিষেধ আরোপ করে নেদারল্যান্ডস, বেলজিয়াম, ফ্রান্স, জার্মানি ও ইতালিসহ নানা দেশ।

আয়ারল্যান্ডও রবিবার মধ্যরাত থেকেই প্রাথমিকভাবে ৪৮ ঘন্টার জন্য যুক্তরাজ্যের ফ্লাইট এবং ফেরি চলাচলে বিধিনিষেধ আরোপ করেছে। বেলজিয়াম জানায়, তারা রোববার মধ্যরাত থেকে যুক্তরাজ্য থেকে আসা জনপ্রিয় ইউরোস্টার সার্ভিসসহ ট্রেন, ফ্লাইটের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে।

ইতালি যুক্তরাজ্য থেকে ছেড়ে আসা সব ধরনের ফ্লাইটে নিষেধাজ্ঞা আরোপের পাশাপাশি গত ১৪ দিনের মধ্যে যুক্তরাজ্য ঘুরে আসা সবার ইতালিতে প্রবেশেও নিষেধাজ্ঞা দিয়েছে।

ইউরোপীয় কমিশন ইইউ সদস্যরাষ্ট্রগুলোর কাছে মানুষজনকে তাদের নিজ নিজ দেশে ভ্রমণ করতে দেওয়ার সুপারিশ করেছে এবং সেক্ষেত্রে তাদের কোভিড-১৯ পরীক্ষা করা বা সেলফ-আইসোলেশনে রাখার ব্যবস্থা নেওয়ার পরামর্শ দিয়েছে।

একইসঙ্গে লরি চালকদেরকে সব ধরনের ভ্রমণ বিধিনিষেধের আওতামুক্ত রাখা এবং তাদের কোভিড পরীক্ষা বাধ্যতামূলক করতে বলেছে কমিশন। তাছাড়া, অপ্রয়োজনে ভ্রমণ থেকে বিরত থাকা উচিত বলেও কমিশন জানিয়েছে।

কমিশনের এইসমস্ত সুপারিশ মঙ্গলবারই ইইউ রাষ্ট্রদূতদের কাছে দেওয়া কথা রয়েছে এবং এর ভিত্তিতে সদস্যরাষ্ট্রগুলো এসব নিয়মবিধি চালুর কথা বিবেচনা করবে বলে জানিয়েছে। বিবিসি

কারিনার বাবা-মা ৩২ বছর আলাদা

0
Karina-DROHO-23-P2

দ্রোহ বিনোদন ডেস্ক

বলিউডের জনপ্রিয় তারকা কারিনা কাপুরের বাবা-মা ৩২ বছর ধরে আলাদা থাকছেন। এ নিয়ে এই প্রথম মুখ খুললেন কারিনা। খবর হিন্দুস্তান টাইমসের।

১৯৭১ সালে বেশ ধুমধামে বলিউডের কিংবদন্তি অভিনেতা রণধীর কাপুর ও অভিনেত্রী ববিতার বিয়ে হয়। এই দম্পতি ১৯৮৮ সাল থেকে আলাদা থাকতে শুরু করেন। কিন্তু তারা বিবাহবিচ্ছেদ করেননি। তাদের দুই মেয়ে বলিউড অভিনেত্রী কারিশমা ও কারিনা মা ববিতার সঙ্গেই থাকতেন।

এ বিষয়ে কারিনার এক সাক্ষাৎকারের বিস্তারিত জানিয়েছেন। ভারতীয় গণমাধ্যম মিড ডে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছেÑ ‘মা আমার সেরা বন্ধু। তবে বাবাকে অনেক শ্রদ্ধা করি এবং ভালোবাসি।
ওই সাক্ষাৎকারে কারিনা বলেন, ‘আমার বাবা-মায়ের একটি সুন্দর সম্পর্ক রয়েছে। এটি জরুরি না যে, তাদের এক ছাদের নিচে একসঙ্গে থাকতে হবে। আমার বাবা-মাও তাই করেছেন। ছেলেবেলায় কারিশমা ও আমি বিষয়টি বুঝতে পেরেছি। প্রায় ৩৫ বছর ধরে দেখছি, বাবা-মা সব ব্যাপারেই আমাদের সঙ্গে রয়েছেন। যখন তাদের একসঙ্গে প্রয়োজন হয়, তখন তারা একসঙ্গে হয়েছেন। তবে তারা দিনের পর দিন একসঙ্গে থাকেননি।’

খোকসায় বিএনপি’র মেয়র প্রার্থীর বাড়িতে হামলা

0
khoksa pic ২
বিএনপির মেয়র প্রাথীর বাড়িতে হামলায় আহত আব্দুর রশিদ

স্টাফ রিপোর্টার

খোকসা পৌরসভা নির্বাচনে বিএনপি’র মনোনিত মেয়র প্রার্থী নাফিজ আহমেদ রাজু খানের বাড়ি হামলার ঘটনা ঘটেছে। উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যানসহ তিনজন আহত হয়েছেন।

মঙ্গলবার দিনগত রাতে হামলার স্থল থেকে ছাত্রলীগ আহবায়ক শিমুল আহমেদ খান ও উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক সিরাজুল সহ ৭জনকে পুলিশ আটক করে। আটকদের নাম উল্লেখসহ ১২ জনকে আসামি করে থানায় মামলা দায়ের করেছেন বিএনপি প্রার্থীর বড় ভাই আনিসুজ্জামান। হামলার শিকার আব্দুর রশিদ (৫৫) কে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তবে ভাইস চেয়ারম্যান ইসরাত জাহান পুনম ও অপর একজনকে বাড়িতেই চিকিৎসা দেওয়া হচ্ছে।

বিএনপি’র প্রার্থী নাফিজ আহমেদ রাজু অভিযোগ করে বলেন, মনোনয়নপত্র জমা দেওয়ার পর থেকেই আওয়ামী লীগের প্রার্থী ও তাঁর লোকজন হুমকি-ধামকি দিয়ে আসছেন। দুই দু’দফা তার মাইক ভাংচুর, পোস্টার লাগানোর সময় কর্মীদের উপর হামলা চালিয়ে তার প্রচার কাজ বন্ধ করে দিতে বাধ্য করা হয়েছে বলে তিনি অভিযোগ করেন।

তিনি জানান, মঙ্গলবার রাতে প্রার্থী তার বড় ভাবি উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ইসরাত জাহান পুনমসহ বাড়ির সদস্য খাওয়ার প্রস্ততি নিচ্ছিলেন। আওয়ামী লীগের মেয়র প্রার্থী তারিকুল ইসলামের পক্ষে ছাত্রলীগ ও শ্রমিক লীগের ১৫ থেকে ২০ জন বাড়িতে এসে হামলা চালান। এ সময় বাড়িতে থাকা নিকট আত্মীয় আবদুর রশীদকে মারধর করে আহত করেন। হামলার সময় থানা পুলিশ ঘটনা স্থল থেকে ৭ জনকে আটক করেছে।

আওয়ামী লীগের মেয়র প্রার্থী তারিকুল ইসলামের সাথে কথা বলার হলে তিনি বলেন, ঘটনাটি অনভিপ্রেত, মামলার আসামীদের মধ্যে একজন বাদে জামিন হয়েছে। পরিস্থিতি শান্ত রাখার জন্য সকলে আহবান জানান তিনি।

খোকসা থানার ওসি (তদন্ত) আকিবুল ইসলাম বলেন, বিএনপি মেয়র প্রার্থীর বাড়িতে হামলা ঘটনায় আটক ছাত্রলীগ আহবায়ক শিমুল আহমেদ খান ও উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক সিরাজুলসহ ৭ জনকে আদালতে প্রেরণ করা হয়েছে। অপর আসামীদের গ্রেফতারে অভিযান চলছে। হামলা অভিযোগে দায়ের করা মামলাটির তদন্ত চলছে।

উপজেলা নির্বাচন অফিসার রশিদুল আলম জানান, প্রার্থীর বাড়িতে হামলার বিষয়ে মামলা হয়েছে। পুলিশকে কঠোর পদক্ষেপ নিতে বলা হয়েছে। বর্তমানে উপজেলা নির্বাহী অফিসারসহ অন্য একজন নিবাহী ম্যাজিস্ট্রেট নজরদারি করছেন। ভোট গ্রহনের তিন দিন আগে কেন্দ্রের জন্য নিয়োগ প্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট মাঠে থাকবেন। পরিবেশ সুষ্ঠু রাখতে যা যা করার তার সব করা হচ্ছে বলেও তিনি দাবি করেন।

শৈলকুপার ইউপি চেয়ারম্যানের বাড়িতে অস্ত্র উদ্ধার

0
Shailkupa-droho-22-p2

শৈলকুপা প্রতিনিধি

ঝিনাইদহের শৈলকুপায় আওয়ামী লীগ নেতা ও ইউপি চেয়ারম্যানের বাড়ি থেকে বিপুল পরিমান দেশীয় অস্ত্র-শস্ত্র উদ্ধার করেছে পুলিশ। এ সময় ২ কারিগরকে আটক করা হয়।

মঙ্গলবার উপজেলার ১০নং বগুড়া ইউনিয়নের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নজরুল ইসলামের বাড়ি থেকে এসব উদ্ধার করা হয়। উদ্ধার করা দেশীয় অস্ত্রের মধ্যে রয়েছে ৪৭টি সড়কি, ১৭টি ঢাল ও বেশ কিছু বেত সহ এসব তৈরীর অন্যান্য সরঞ্জাম।

পুলিশ জানায়, আশির দশক থেকেই সন্ত্রাস অধ্যষিত ১০ নং বগুড়া ইউনিয়নে সম্প্রতি রাজনৈতিক উত্তেজনা বিরাজ করছে। স্থানীয় আওয়ামী লীগের বিবাদমান দু’গ্রুপে গ্রাম্য দাঙ্গা-হাঙ্গামা লেগেই থাকে। প্রতিপক্ষ গ্রুপকে ঘায়েল করতে চলে দেশীয় অস্ত্র-শস্ত্র আমদানীর মহড়া।

গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশের সহযোগীতায় শৈলকুপার হাটফাজিলপুর ক্যাম্প ইনচার্জ এসআই ফারুখ হোসেন অভিযান চালিয়ে এসব দেশীয় অস্ত্র উদ্ধার হয়।

শৈলকুপা থানার অফিসার ইনচার্জ জাহাঙ্গীর আলম বিষয়টি নিশ্চিত করে জানান, উপজেলার বগুড়া ইউনিয়নের চেয়ারম্যান নজরুল ইসলামের বগুড়া গ্রামের বাড়ি থেকে এসব দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। এসময় বেতের ঢাল তৈরী করা অবস্থায় দুই কারিগরকে চেয়ারম্যানের বাড়ি থেকে আটক করা হয়।

মিরপুরে যুবকের গলাকাটা লাশ উদ্ধার

0
Merpur-Droho-22-P1
প্রতিকী ছবি

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার মিরপুরের হালসায় এক যুবকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার সকালে স্থানীয়রা হালসার দরগার মাঠে এক যুবকের গলাকাটা লাশ দেখে পুলিশকে খবর দেয়। পুলিশ লাশটি উদ্ধার করে। নিহত যুবক গ্রামের ভাদু আলীর ছেলে সোলেমান (১৮) বলে পরিচয় নিশ্চিত হওয়া গেছে।

মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম মোস্তফা জানান, হালসা দরগার মাঠ থেকে উদ্ধার করা যুবকের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। সোমবার রাতে যুবককে গলাকেটে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে হত্যাকান্ডের কারণ বা কারা এই হত্যাকান্ড ঘটিয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি ।

কুমারখালীতে বাঘা যতীনের ভাস্কর্য ভাঙচুর – যুবলীগ নেতাসহ আটক ৩ আসামি রিমান্ড মঞ্জুর

0
Kumarkhali droho-19-p1
ফাইল ছবি

কুমারখালী প্রতিনিধি

কুষ্টিয়ার কুমারখালীতে বিপ্লবী বাঘা যতীনের ভাস্কর্য ভাঙার ঘটনায় আটক যুবলীগ নেতাসহ তিন আসামির তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

পুলিশের একটি সূত্র নিশ্চিত করে, সোমবার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সেলিনা খাতুনের আদালতে ভাস্কর্য ভাঙচুরের মামলার আসামিদের হাজির করা হয়। এ সময় মামলার তদন্তকারী কর্মকর্তা ইন্সপেক্টর রাকিব হাসান ওই তিন আসামির সাত দিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে গ্রেফতার যুবলীগ নেতা আনিসুর রহমান আনিস, তার সহযোগী সবুজ হোসেন ও হৃদয় আহমেদের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

কুষ্টিয়া সদর ও কুমারখালী থানার পুলিশ অভিযান চালিয়ে শনিবার ভোরে ভাস্কর্য ভাঙার মূল পরিকল্পনাকারী কয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি আনিসুল হককে গ্রেফতার করে। তার স্বীকারোক্তি ভিত্তিতে হৃদয় আহমেদ ও সবুজ হোসেনকে গ্রেফতার করে পুলিশ। তবে ভাস্কর্য ভাঙার অপর আসামী বাচ্ছু এখনো পালাতক রয়েছে।

উল্লেখ্য, বৃহস্পতিবার দিনগত রাতে কুষ্টিয়ার কুমারখালী উপজেলার কয়া মহাবিদ্যালয়ের সামনে ব্রিটিশ বিরোধী আন্দোলনের পুরোধা বিপ্লবী বাঘা যতীনের ভাস্কর্য ভাঙচুর করে কয়েকজন দুর্বৃত্ত।

পরিণতি

0
FOLAR-DROHO-11-P8
ফোটার অপেক্ষা কুড়ি

ঋতু বৈচিত্রের সাথে মিল করে ফোটে নানা ফুল। মুগ্ধ হয় প্রতীক। ঝড়েও পরে নিরবে। তার পরিণতি দেখেনা কেউ। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বাগান থেকে ছবি গুলো ক্যামেরা বন্দি করা হয়েছে।

গোলাপ
গোলাপ
FOLAR-DROHO-11-P3
জবা
FOLAR-DROHO-11-P5
ঝড়ে পরা হলুদ চন্দ্র মুখি

FOLAR-DROHO-11-P5

FOLAR-DROHO-11-P7
ঝড়ে পরা মুচন্ডা

জয়পুরহাটে ট্রেন-বাস দুর্ঘটনা : গেটম্যান বরখাস্ত

0
joypurhat--droho-20-p04
ছবি সংগ্রহ

দ্রোহ অনলাইন ডেস্ক

জয়পুরহাটে ট্রেনের ধাক্কায় ১২ বাসযাত্রী নিহতের ঘটনায় রেলক্রসিংটির দায়িত্বে থাকা গেটম্যান নয়ন মিয়াকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

রবিবার দুপুরে রেলওয়ে হিলির সহকারী প্রকৌশলী বজলুর রশিদ নিশ্চিত করেছেন, দায়িত্বে অবহেলার কারণে তাকে বরখাস্ত করেছে রেলওয়ে কর্তৃপক্ষ।

তিনি বলেন, পুরানাপৈল রেলক্রসিংয়ে তিনজন গেটম্যান পালাক্রমে দায়িত্ব পালন করেন। শনিবার সকাল ৭টার দিকে ট্রেনের সঙ্গে বাসের সংঘর্ষ হয়। এ সময় নয়ন মিয়া রেলক্রসিংয়ের গেটম্যানের দায়িত্বে ছিলেন। দায়িত্বে অবহেলায় নয়ন মিয়াকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

শনিবার সকাল ৭টার দিকে জয়পুরহাট সদরের পুরানাপৈল রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় ১২ জন নিহত এবং ৫ জন আহত হয়েছেন। এর মধ্যে তিনজনের অবস্থা সংকটাপন্ন। তারা বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। এ দুর্ঘটনায় ট্রেনের দুটি বগি লাইনচ্যুত হলে উত্তরবঙ্গ, উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ ও ঢাকার মধ্যে রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। এতে দুর্ভোগে পড়েন বহু যাত্রী। ৮ ঘণ্টা পর বিকাল ৩টায় রেলপথ সচল হয়। ঘটনা তদন্তে দুটি কমিটি করা হয়েছে।

সাবেক ভিপি নুরের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা

0
Vp-nur-droho-20-p33
ভিপি নূন-ফাইল ছবি।

দ্রোহ অনলাইন ডেস্ক

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক সহ-সভাপতি (ভিপি) নুরুল হকের নুরের বিরুদ্ধে এবার উস্কানিমূলক বক্তব্য দেয়ার অভিযোগে রাষ্ট্রদ্রোহ মামলা করা হয়েছে।

রবিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া জ্যেষ্ঠ বিচারিক হাকিম আয়েশা বেগমের আদালতে জেলা ছাত্রলীগের সভাপতি রবিউল হোসেন রুবেল মামলাটি দায়ের করেন।

মামলার অভিযোগ সূত্রে জানা গেছে, গত ১৬ ডিসেম্বর রাত ৮টায় নুরুল হক তার ফেসবুক আইডি থেকে সরকার ও সরকারের বিভিন্ন প্রতিষ্ঠান সম্পর্কে সাধারণ মানুষকে উসকে দেয়ার হীন মানসিকতার আক্রমণাত্মক, মিথ্যা, ভীতি প্রদর্শক তথ্য-উপাত্ত প্রকাশ করেন।

এ ছাড়া বাংলাদেশের সংবিধানিক প্রতিষ্ঠান নির্বাচন কমিশনকে ‘বেহুদা কমিশন’, বাংলাদেশের বৈধ নির্বাচিত সরকারকে বারবার ‘অবৈধ অনির্বাচিত সরকার’ বলা, বাংলাদেশের মুক্তিযুদ্ধের নেতৃত্বদানকারী সংগঠন আওয়ামী লীগকে ‘বঙ্গবন্ধুর আদর্শ বিরোধী’, ছাত্রলীগের কর্মীদের বারবার ‘কুলাঙ্গার’ এবং বাংলাদেশ সরকারকে ‘বিদেশি পা-চাটা তাবেদার সরকার’ বলেছেন।

সর্বশেষ সংবাদ

প্রাথমিকের শিক্ষার্থীরা বাংলা-ইংরেজি রিডিং না পারলে শিক্ষকদের বেতন বন্ধ

দ্রোহ অনলাইন ডেস্ক চলতি বছরের জুলাই মাসের মধ্যেই দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের বাংলা ও ইংরেজি সাবলীলভাবে পড়তে পারার দক্ষতা নিশ্চিত করতে হবে। একই...

কুষ্টিয়ায় জানালার গ্রিল কেটে চ্যানেল ২৪ অফিসে চুরি

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার চ্যানেল টুয়েন্টিফোর টেলিভিশন অফিসে চুরির ঘটনা ঘটেছে। চোর চক্র অফিসের পেছনের জানালার গ্রীল কেটে ভেতরে ঢুকে প্রতিটি কক্ষ তছনছ করেছে। বুধবার সকালে অফিসটি...

কুষ্টিয়াবাসীদের ঐক্যবদ্ধ থাকার আহবান জানিয়ে এমপি আমির হামজার পোষ্ট

কুষ্টিয়া প্রতিনিধি অপকর্মকারীদের বিরুদ্ধে রুখে দঁড়ানোর জন্য কুষ্টিয়াবাসীর প্রতি আহবান জানিয়েছেন মুফতি আমির হামজা। একই সাথে তিনি কু্ষ্িটয়াবাসীদেরকে ঐক্যবদ্ধ থাকারও আহবান জানিয়েছেন। সোমবার (৪ এপ্রিল) রাতে...

ঘুড়ি

ঘুড়ি। আগের মত আর রঙিন কাগজের ঘুড়ির দেখা মেলে না। এখন প্রচলন হয়েছে পলিনি পেপারের তৈরী ঘুড়ি। শিশুটি বোরো ধানের আইল দিয়ে ঘুড়ি হাতে...

খোকসায় রাস্তার গর্তে ভ্যান উল্টে চালকের মৃত্যু

স্টাফ রিপোর্টার কুষ্টিয়ার খোকসায় রাস্তা বর্ধিত করণের গর্তে ভ্যান উল্টে গিয়ে ঝন্টু দাস (৫০) নামের এক ভ্যান চালকের মৃত্যু হয়েছে। আহত হয়েছে ভ্যান একশিশু ও...