বুধবার, মে ৬, ২০২৬.
Home Blog Page 573

হাসিনা-মোদী শীর্ষ বৈঠকে সহযোগিতা এগিয়ে নেওয়ার প্রত্যয়

0
PM-BD-PMINDIA-DROHO-14-P4
ফাইল ছবি।

দ্রোহ অনলাইন ডেস্ক

ভার্চুয়াল শীর্ষ বৈঠকে বাংলাদেশ ও ভারতের মধ্যে সহযোগিতার সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন দুই দেশের প্রধানমন্ত্রী।

বৃহস্পতিবার ভার্চুয়াল শীর্ষ বৈঠকে যোগ দিয়ে তাঁরা এ কথা জানান। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকা থেকে এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দিল্লি থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই বৈঠকে যোগ দেন।

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশ ও ভারতের মধ্যে যে সহযোগিতামূলক ঐকমত্য রয়েছে, তার সুযোগ নিয়ে দুই দেশই নিজ নিজ অর্থনীতিকে আরও সংহত করতে পারে।

তিনি বলেন, বাংলাদেশ ও ভারতের অর্থনীতির ক্রমবর্ধমান পারস্পরিক নির্ভরতাকে আমরা আনন্দের সঙ্গে স্বীকৃতি দিই।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, তার সরকার প্রতিবেশীর অগ্রাধিকার নীতিতে পরিচালিত হচ্ছে এবং সেই নীতির এক নম্বর স্তম্ভ হচ্ছে বাংলাদেশ।

তিনি বলেন, বাংলাদেশের সঙ্গে সম্পর্ক শক্তিশালী করার এই নীতি দায়িত্ব নেওয়ার প্রথম দিন থেকেই আমার অগ্রাধিকারে রয়েছে।

তাঁদের এ বৈঠকের আগে ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় দুই দেশের মধ্যে জ্বালানি, সামাজিক উন্নয়ন, কৃষিসহ সাতটি বিষয়ে সহযোগিতার লক্ষ্যে সাতটি কাঠামো চুক্তি, প্রটোকল ও সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।

আর ভার্চুয়াল বৈঠকে ৫৫ বছর পর বাংলাদেশের চিলাহাটি ও ভারতের হলদিবাড়ীর মধ্যে রেল করিডোরেরও উদ্বোধন করেন দুই দেশের প্রধানমন্ত্রী। ১৯৬৫ সালে ভারত-পাকিস্তান যুদ্ধের সময় ওই রেলপথ বন্ধ করে দেওয়া হয়েছিল।

সে প্রসঙ্গ ধরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, আমি বিশ্বাস করি, উভয় দেশ বিদ্যমান সহযোগিতামূলক ঐকমত্যের সুযোগ নিয়ে আমাদের অর্থনীতিকে আরও সংহত করে বৈশ্বিক এবং আঞ্চলিক ভ্যালু-চেইন আরও সমৃদ্ধ করতে পারে। আমাদের চলমান যোগাযোগের উদ্যোগগুলো এক্ষেত্রে অনুঘটক হিসেবে কাজ করতে পারে। এর অন্যতম উদাহরণ হল ‘চিলাহাটি-হলদিবাড়ী’ রেল সংযোগ পুনরায় চালু করা।

এ অনুষ্ঠানেই মহাত্মা গান্ধী ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের উপর ডিজিটাল প্রদর্শনীর উদ্বোধন করা হয়।
সে প্রসঙ্গ ধরে মোদী বলেন, এটা গর্বের যে, আমি মহাত্মা গান্ধী ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ওপর ডিজিটাল প্রদর্শনীর উদ্বোধন করতে পারছি। তারা আমাদের তরুণদের সবসময়ই উদ্বুদ্ধ করে যাবেন।

চলতি বছরের মার্চে মুজিববর্ষের উদ্বোধনী অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছিল ভারতের প্রধানমন্ত্রীকে। তবে করোনাভাইরাসের মহামারীর কারণে মূল আয়োজন বাতিল হওয়ায় তার আর আসা হয়নি।

আগামী বছর ২৬ মার্চ বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর অনুষ্ঠানে আমন্ত্রণের জন্যও বাংলাদেশের প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান নরেন্দ্র মোদী।

তিনি বলেন, করোনাভাইরাস মহামারীর কারণে এ বছর নানা চ্যালেঞ্জের মোকাবেল করতে হচ্ছে। সঙ্কটের এই সময়ে স্বাস্থ্য, কোভিড-১৯, টিকার মত বিষয়ে ভারত ও বাংলাদেশের মধ্যে সহযোগিতা অব্যাহত রয়েছে।

শেখ হাসিনা বলেন, কোভিড-১৯ মহামারীতে বিশ্ব মহাবিপর্যয়ের সম্মুখীন এবং মানবজাতি কীভাবে এই অজানা শত্রুর মোকাবিলা করে তার পরীক্ষার মুখোমুখখি।

তিনি বলেন, সম্ভবত কোভিড-১৯ মহামারীর সবচেয়ে বড় বহিঃপ্রকাশ হল মানুষের সঙ্গে মানুষের যোগাযোগ বিচ্ছিন্নতা। এ বছরের গোড়ার দিকে ঢাকায় আপনাকে স্বাগত জানানোর ইচ্ছা অপূর্ণ থেকে গেছে। তবুও, আমাদের গত শীর্ষ বৈঠকের দিক-নির্দেশনা অনুযায়ী, এই ক্রান্তিকালীন সময়ে উভয় পক্ষের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যেভাবে আমাদের দ্বিপক্ষীয় সহযোগিতা এগিয়ে নিয়েছে-তা প্রশংসাযোগ্য।

শেখ হাসিনা বলেন, মুক্তিযুদ্ধে বাঙালির বিজয়ের মাসে এ বৈঠকে করতে পেরে তিনি আনন্দিত। ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে শহীদ হওয়া ভারতীয় সশস্ত্র বাহিনীর সদস্যদের প্রতি তিনি শ্রদ্ধা জানান।

২০১৯ সালের অক্টোবরে নয়াদিল্লীর গ্র্যান্ড হায়দ্রাবাদ হাউসে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র্র মোদীর সঙ্গে বৈঠকের কথা স্মরণ করে তার আতিথেয়তার জন্য ধন্যবাদ জানান বাংলাদেশের প্রধানমন্ত্রী।

এ বছর মহামারীর মধ্যেও দুই দেশের সহযোগিতা অব্যাহত থাকার কথা তুলে ধরে তিনি বলেন, এ বছর জুড়ে রেলরুট দিয়ে বাণিজ্য, উচ্চ-পর্যায়ের পরিদর্শন ও সভা, সক্ষমতা বৃদ্ধির উদ্যোগ, কলকাতা থেকে উত্তর-পূর্ব ভারতে ভারতীয় পণ্যসামগ্রীর প্রথম পরীক্ষামূলক চালান প্রেরণ এবং অবশ্যই, কোভিড-১৯ বিষয়ে সহযোগিতার ন্যায় বিভিন্ন উদ্যোগ আমরা গ্রহণ করেছি।

বিশ্বের অন্যতম ক্ষতিগ্রস্ত ও জনবহুল অঞ্চলে ভারত সরকার যেভাবে কোভিড-১৯ মোকাবিলা করেছে, সেজন্য নরেন্দ্র মোদী সরকারের প্রশংসা করেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তিনি বলেন, আপনার স্বাস্থ্যসেবা প্যাকেজগুলো ছাড়াও, ‘আত্মনির্ভর ভারত’-এর উদ্যোগে প্রবর্তিত অর্থনৈতিক প্যাকেজগুলো প্রশংসনীয়। আমরা বিশ্বাস করি, আপনার গৃহীত নীতিমালার মাধ্যমে ভারত বৈশ্বিক অর্থনীতিতে আরও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
ভাইরাস মোকাবেলায় বাংলাদেশ সরকারের নেওয়া বিভিন্ন উদ্যোগের কথাও তুলে ধরেন শেখ হাসিনা।

তিনি বলেন, বাংলাদেশেও আমরা এই মহামারীর অর্থনৈতিক ও সামাজিক প্রভাব উপশম করতে ১৪.১৪ বিলিয়ন মার্কিন ডলারের প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেছি। মার্চের গোড়ার দিকে করোনাভাইরাস শনাক্তকরণের পরে আমরা আড়াই কোটির বেশি মানুষকে সহায়তা প্রদানের জন্য সামাজিক সুরক্ষার আওতা সম্প্রসারিত করেছি।

শেখ হাসিনা বলেন, মহামারির দ্বিতীয় ঢেউ মোকাবিলা করতে ব্যাপক ব্যবস্থা নেওয়া হয়েছে, ফলে আন্তর্জাতিক সরবরাহ চেইনে ব্যাপক বিঘœ ঘটা এবং ভোক্তাদের চাহিদা হ্রাস পাওয়া সত্ত্বেও আমাদের অর্থনীতি উর্ধ্বমুখী প্রবৃদ্ধির ধারা বজায় রাখতে সক্ষম হয়েছে।

বাংলাদেশ-ভারত সম্পর্ক একটি যুগান্তকারী মুহূর্ত অতিক্রম করছে মন্তব্য করে শেখ হাসিনা বলেন, একটি স্বাধীন জাতি হিসেবে বাংলাদেশ ৫০ বছর পূর্তি উদযাপন করতে যাচ্ছে এবং বাংলাদেশ ও ভারত কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠারও ৫০তম বছরে পা রেখেছে।

এই গুরুত্বপূর্ণ অনুষ্ঠানগুলো যৌথভাবে উদযাপনের জন্য আগ্রহী হওয়ায় ভারত সরকার ও প্রধানমন্ত্রী মোদীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান বাংলাদেশের প্রধানমন্ত্রী।

সাংবাদিক কাজলের মুক্তিতে বাধা নেই

0
KAJOL-DROHO-17-P2
ফটো সাংবাদিক শফিকুল ইসলাম কাজল ফাইল ছবি

দ্রোহ অনলাইন ডেস্ক

রাজধানীর হাজারীবাগ ও কামরাঙ্গীরচর থানার ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের করা মামলায় হাইকোর্ট থেকে জামিন পেয়েছেন ফটো সাংবাদিক শফিকুল ইসলাম কাজল।

মামলার নথি দেখে ও তদন্তের অগ্রগতি জেনে বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চ বৃহস্পতিবার কাজলের জামিন মঞ্জুর করেন।

গত ২৪ নভেম্বর শেরেবাংলা নগর থানায় সংসদ সদস্য সাইফুজ্জামান শিখরের করা মামলায় হাইকোর্টের একই বেঞ্চ কাজলকে জামিন দিয়েছিল।

বৃহস্পতিবার বাকি মামলায় জামিন মেলায় তার কারামুক্তিতে আর কোনো বাধা থাকল না বলে জানিয়েছেন তার আইনজীবী জ্যোতির্ময় বড়ুয়া।

আবেদনের বিপক্ষে ছিলেন রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সরোয়ার হোসেন বাপ্পী।

জ্যোতির্ময় বড়ুয়া পরে সাংবাদিকদের বলেন, সাংবাদিক শফিকুল ইসলাম কাজলকে জামিন দিয়েছে হাইকোর্ট। তার বিরুদ্ধে থাকা তিন মামলায়ই তিনি জামিন পেলেন। এখন তার কারামুক্তিতে বাধা নেই।
যুব মহিলা লীগের নেত্রী শামীমা নূর পাপিয়ার ওয়েস্টিন হোটেলকেন্দ্রিক কারবারে জড়িতদের নিয়ে একটি প্রতিবেদন প্রকাশিত হলে গত ৯ মার্চ ঢাকার শেরেবাংলা নগর থানায় মানবজমিনের প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরীসহ ৩২ জনের বিরুদ্ধে এই মামলা করেন মাগুরা-১ আসনের সরকার দলীয় সংসদ সদস্য সাইফুজ্জামান শিখর।

একই ঘটনায় ১০ ও ১১ মার্চ হাজারীবাগ ও কামরাঙ্গীর চর থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে বাকি মামলা দুটি হয়; যার মধ্যে একটির বাদী যুব মহিলা লীগের নেত্রী ইয়াসমিন আরা ওরফে বেলী।

মামলা হওয়ার পর আসামির তালিকায় থাকা শফিকুল ইসলাম কাজল প্রায় দুই মাস নিখোঁজ ছিলেন। পরে গত ২ মে যশোরের বেনাপোল সীমান্ত থেকে তাকে গ্রেপ্তার করে বিজিবি।

যশোর থেকে ঢাকায় আনার পর গত ২৩ জুন কাজলকে শেরেবাংলা নগর থানার ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বিচারকের মুখোমুখি করা হয়। হাকিম আদালত সেদিন কাজলের জামিন আবেদন নামঞ্জুর করে।

এরপর গত ২৪ আগস্ট ঢাকার মহানগর দায়রা জজ আদালতও কাজলের জামিন আবেদন নাকচ করলে তিনি ৮ সেপ্টেম্বর হাইকোর্টে আবেদন করেন। শুনানি নিয়ে হাইকোর্ট গত ১৯ অক্টোবর রুল জারি করে।
কেন কাজলকে জামিন দেওয়া হবে না, জানতে চাওয়া হয় সেই রুলে। দুই সপ্তাহের মধ্যে রাষ্ট্রপক্ষকে রুলের জবাব দিতে বলা হয়। সেই সঙ্গে এ মামলার তদন্তকারী কর্মকর্তাকে মামলার কেইস ডকেট (সিডি) নিয়ে আদালতে হাজির থাকতে বলা হয়।

তদন্তকারী কর্মকর্তার কাছ থেকে ব্যাখ্যা শোনার পর ২৪ নভেম্বর আদালত রুলটি যথাযথ ঘোষণা করে শেরেবাংলা নগর থানার মামলায় কাজলকে জামিন দেয়।

ঝিনাইদহে ক্লিনিকে সন্তান প্রসবের পর প্রসূতির সিজারের অভিযোগ

0
JHEANDIA-DROHO-17-P1

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহের কালীগঞ্জে স্বাভাবিক ভাবে সন্তান প্রসবের পর প্রসূতির ইচ্ছার বিরেুদ্ধে তার সিজার অপারেশ করা হয়েছে বলে ক্লিনিকের চিকিৎসকের বিরুদ্ধে অভিযোগ পাওয়া গেছে।

ঘটনাটি ঘটেছে কালীগঞ্জ শহরের দারুস শেফা প্রাইভেট হাসপাতাল এন্ড ডায়াগনষ্টিক সেন্টারে। প্রতারণার শিকার ওই রোগীনির নাম রাণী বেগম। তিনি সদর উপজেলার কয়ারগাছি গ্রামের আল আমিনের স্ত্রী।

স্বাভাবিক ভাবে সন্তান প্রসবের পর ক্লিনিকের চিকিৎসক জোর পূর্বক ওই প্রসূতির সিজার অপারেশেন করে বলে বুধবার প্রসূরি স্বামী কালীগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ করেন।

লিখিত অভিযোগে উল্লেখ করা হয়েছে, ১৫ ডিসেম্বর রাতে রাণী বেগমের প্রসব বেদনা শুরু হয়। তাকে শহরের দারুস শেফা প্রাইভেট হাসপাতাল এন্ড ডায়াগনষ্টিক সেন্টারে ভর্তি করা হয়। উপস্থিত ডাক্তার রোকসানা পারভিন ইলোরা প্রসূতির দ্রুত অপারেশন করানোর সিদ্ধান্ত দেন।

অপারেশনের জন্য ১২ হাজার টাকা চুক্তি হয়। কিছুক্ষণ পরেই রোগীকে অপারেশন থিয়েটারে নেওয়া হয় কিন্তু সিজারের আগেই স্বাভাবিক ভাবে পুত্র সন্তান প্রসব করেন। তারপরও জোরপূর্বক ওই নারী ডাক্তার ও ম্যানেজার মাসুদ হোসেন সিজার করতে চান। এসময় প্রসূতি অপারেশনে বাধা দিলে ম্যনেজার রোগীকে মারধর শুরু করে। তিনি বাধা দিলে ম্যানেজার প্রসূতিকে চিরতরে ঘুম পাড়িয়ে দেওয়ার হুমকী দেয়।

প্রসূতির স্বামী আল আমিন বলেন, অপ্রয়োজনে প্রসূতিকে মারধর ও অপারেশন করা হয়েছে। অসুস্থ্য স্ত্রীর উপর অমানবিকভাবে মারধর ও হত্যার হুমকির বিচার দাবি করেন।

হাসপাতালের মালিক ফিরোজ হোসেন জানান, বাচ্চা স্বাভাবিক ভাবে ডেলিভারি হয়েছে। তবে রোগীর অতিরিক্ত রক্তক্ষরণ হচ্ছিল। ফলে রক্ত বন্ধ করতেই সিজার করা হয়েছিল।

কালীগঞ্জ থানার ওসি মাহফুজুর রহমান জানান, অভিযোগ পেয়েছি, তদন্ত করে দেখছি। তদন্তে দোষী প্রমানিত হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

কুমারখালীতে বাল্যবিয়ে ভেঙে দিল পুলিশ

0
KUMARKHILYI-DROHO-16-P6

কুমারখালী প্রতিনিধি

কুষ্টিয়ার কুমারখালীর গ্রামে বাল্যবিয়ে ভেঙে দিল পুলিশ।

বুধবার উপজেলার যদুবয়রা ইউনিয়নের গোবিন্দপুর গ্রামে বাল্য বিয়ে ভেঙে দেওয়ার ঘটনাটি ঘটেছে। তবে কনের পরিবারের অভিযোগ স্থানীয় চেয়ারম্যান ও তার সমর্থকদের বিয়ের দাওয়াত না দেয়ায় পুলিশ দিয়ে বিয়ে ভেঙে দিয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, গোবিন্দপুর গ্রামের নবম শ্রেণির এক ছাত্রীর সাথে একই ইউনিয়নের জোতমোড়া গ্রামের চাকরিজীবী ছেলের সঙ্গে পারিবারিকভাবে বিয়ের কথা ছিল। বিয়েতে ব্যাপক আয়োজন করা হয়। অর্ধশতাধিক বর যাত্রী নিয়ে হাতির পিঠে চড়ে বর আসবে। কিন্তু কনে অগ্রাপ্ত বয়স্ক হওয়ায় পুলিশ বিয়ের আয়োজন বন্ধ করে দেয়।

ছাত্রীর চাচা জানান, বিয়ে আগেই হয়েছিল। বুধবার ছিল আনুষ্ঠানিকতা। স্থানীয় চেয়ারম্যান পরিবারের সঙ্গে শক্রতা থাকায় পুলিশ দিয়ে অনুষ্ঠান ভেঙে দিয়েছে।

চেয়ারম্যান শরিফুল আলম বলেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার ফোনের মাধ্যমে তিনি এলাকায় বাল্য বিয়ে হচ্ছে খবর পেয়েছেন।

কুমারখালী থানার ওসি মজিবুর রহমান বলেন, পুলিশ ঘটনাস্থলে কাউকে না পেয়ে বিয়ে অনুষ্ঠান ভেঙে দিয়েছে।

শৈলকুপার সিদ্ধি গ্রামে গাদন খেলা অনুষ্ঠিত

0
Shailkupa-DROHO-16-P 4

শৈলকুপা প্রতিনিধি

ঝিনাইদহের শৈলকুপায় গ্রামবাংলার ঐতিহ্যবাহী গাদন খেলা অনুষ্ঠিত হয়েছে।

মহান বিজয় দিবস উপলক্ষ্যে বুধবার বিকালে উপজেলার দিগনগর ইউনিয়নের সিদ্ধি গ্রামে এ খেলা অনুষ্ঠিত হয়। সিদ্ধি স্বেচ্ছাসেবী সংগঠন এ গাদন খেলা আয়োজন করে।

দিগনগর পশ্চিশপাড়া ও পূর্বপাড়া গাদন দল এ খেলায় অংশ গ্রহন করে। খেলার নির্ধারিত সময়ে দিগনগর পূর্বপাড়া ৪-০ গাদনে পশ্চিমপাড়াকে হারিয়ে বিজয়ী হয়।

দু দলের খেলোয়ার মধ্যে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দিগনগর ইউপি চেয়ারম্যান জিল্লুর রহমান তপন। বিশেষ অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা ময়েন উদ্দীন বিশ্বাস। অন্যান্যদের মধ্যে অত্র ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল ওহাব ওয়াজেদ, জুমারত শেখ, কাতলাগাড়ী ডিগ্রি কলেজের বাংলা প্রভাষক আনিসুর রহমান, খুলনা বেতার শিল্পী বাবুল সরকার ও ইউপি সদস্য ভানু খাতুন প্রমুখ।

শৈলকুপায় নিখোঁজ কৃষকের লাশ উদ্ধার

0
SHALKUPA-DROHO-16-P3

শৈলকুপা প্রতনিধি

ঝিনাইদহে শৈলকুপায় নিখোঁজের ৭ দিন পর কৃষকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

নিহত কৃষকের নাম রিপন হোসেন। তিনি রূপদাহ গ্রামের আব্দুল বারেক বিশ্বাসের ছেলে।

বুধবার উপজেলার নিত্যানন্দনপুর ইউনিয়নের রূপদাহ গ্রামে ডোবা থেকে তার লাশ উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, সকালে একটি ডোবায় মৃতদেহের হাতের অংশ দেখতে গ্রামবাসী পুলিশকে খবর দেয়। পুলিশে লাশটি উদ্ধার করলে নিখোঁজ কৃষকের পরিবারের লোকারা লাশটি রিপনের মৃতদেহ বলে সনাক্ত কর।

গত ৯ ডিসেম্বর সন্ধ্যায় মাঠের ধান পাহারা দিতে গিয়ে রিপন নিখোঁজ হয়। এ ঘটনায় পরদিন নিখোঁজ কৃষকের দুলাভাই শৈলকুপা থানায় একটি সাধারণ ডায়েরী করেন। কৃষক রিপন দীর্ঘদিন মালেশিয়ায় ছিল। ৩ বছর আগে দেশে ফিরে চাষাবাদ শুরু করে।

শৈলকুপা থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহাঙ্গীর আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

দৌলতপুরে বিজয় দিবস পালিত

0
DOULATPURI-DROHO-16-P2
বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে জননেত্রী শেখ হাসিনা কাজ করে যাচ্ছে – এমপি বাদশাহ্

দৌলতপুর প্রতিনিধি

ক্ষুধা ও শোষণমুক্ত, অসাম্প্রদায়িক ও স্বনির্ভর একটি দেশের যে স্বপ্ন নিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান বাংলাদেশকে স্বাধীন করেছিলেন। জাতির জনকের সে স্বপ্নের সোনার বাংলাদেশ গড়তে জননেত্রী শেখ হাসিনা নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। নানা প্রতিকুলতা সত্বেও বাংলাদেশ আজ অর্থনৈতিক ভাবে এগিয়ে যাচ্ছে।

বুধবার সকালে মহান বিজয় দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে কুষ্টিয়া-১ আসনের সাংসদ অ্যাড. আ. কা. ম. সরওয়ার জাহান বাদশাহ এ সব কথা বলেন।

এমপি বাদশাহ্ বলেন, যারা বাংলাদেশের স্বাধীনতায় বিশ্বাস করেনা। যারা বাংলাদেশের আলো বাতাসে বড় হয়েও পাকিস্তানের স্বপ্ন দেখে তারা আজও সক্রিয় রয়েছে। দেশে আরেকবার লড়াই হবে। সেই লড়াই হবে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে।

উপজেলা পরিষদ হলরুমে এ আলোচনা সভায় সভাপতিত্ব করেন দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার।

বক্তব্য রাখেন দৌলতপুর উপজেলা চেয়ারম্যান এজাজ আহমেদ মামুন, দৌলতপুর থানার ইন্সপেক্টর (তদন্ত) শাহাদত হোসেন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ভারপ্রাপ্ত কমান্ডার হায়দার আলী, মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম গেরিলা, উপজেলা আওয়ামী লীগের সাবেক তথ্য ও গবেষনা সম্পাদক টিপু নেওয়াজ।

আলোচনা সভা শেষে সাংসদ এ্যাড. আ. কা. ম. সরওয়ার জাহান বাদশাহর নেতৃত্বে উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা বঙ্গবন্ধুর মুর‌্যাল ও শহীদ মিনারে পুস্পস্তবক অর্পন করেন।

সকালে সুর্য্যদয়ের সাথে সাথে শহীদ মিনারে ফুল দিয়ে শহীদদের প্রতি সম্মান প্রদর্শন ও শহীদদের আত্মার মাগফেরাত কামনা করা হয়। দুপুরে উপজেলার বাগোয়ান মহিলা কলেজে বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ উপলক্ষে কেক কাটা হয়।

রাজবাড়ীতে গ্রাম পুলিশের বঙ্গবন্ধুর ভাস্কর্যে শ্রদ্ধাঞ্জলি নিবেদন

0
RAJBRI-DROHO-16-P1

রাজবাড়ী প্রতিনিধি

রাজকাড়ীতে গ্রাম পুলিশ বাহিনীর চাকুনি সরকারী করার রায় বাস্তবায়ন ও বর্ষপুর্তিতে বঙ্গবন্ধুর ভাষ্কর্যে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়।

গ্রাম পুলিশদের চাকুরি সরকারী করণের দাবিতে দায়ের করা রিটের রায় ঘোষনার এক বছর পূর্তিতে এ কর্মসূচি পালন করে বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনী রাজবাড়ী জেলা শাখা। মঙ্গলবার জেলা প্রশাসক কার্যালয়ের সামনে স্থাপিত বঙ্গবন্ধুর ভাষ্কর্যে এ শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনীর কেন্দ্রীয় কমিটির সভপতি উজ্জল খান, যুগ্ম সাধারন সম্পাদক আনোয়ার হোসেন, মহিলা সম্পাদিকা ফাতেমা আক্তার মনি, বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনী রাজবাড়ী জেলা শাখার যুগ্ম সাধারন সম্পাদক জহিরুল ইসলাম, প্রচার সম্পাদক আলাউদ্দিন খা, সদস্য আতিক ফকির প্রমুখ।

সভাপতি উজ্জল খান বলেন, এই রায় পাওয়ার পরে আমরা সবাই এই ঐতিহাসিক রায়কে বঙ্গবন্ধুর নামে উৎস্বর্গ করি। তবে আজ প্রর্যন্ত এই রায় বাস্তবায়ন হয়নি। আমরা এই সরকারের রায়কে অতি দ্রুত বাস্তবায়ন চাই।

উল্লেখ্য, গ্রাম পুলিশদের চাকুরি সরকারী করণ ও জাতীয় বেতন কাঠামোর ১৯ ও ২০তম গ্রেড উন্নতি করণের দাবিতে ২০১৭ সালে হাইকোর্টে জাতীয় বেতন কাঠামোর ১৯ ও ২০তম গ্রেডে উন্নতি করণের দাবিতে একটি রিট দায়ের করেন তারা। যার প্রেক্ষিতে ২০১৯ সালের ১৫ ডিসেম্বর ওই রিট বাস্তবায়নের রায় দেন আদালত।

খোকসাতে দৈনিক সময়ের কাগজের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

0
SHOMOYER--DROHO-15-P6

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসায় দৈনিক সময়ের কাগজের ১৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।

মঙ্গলবার সন্ধ্যায় খোকসা প্রেসক্লাব হলরুমে ঢাকা থেকে প্রকাশিত দৈনিক সময়ের কাগজের প্রতিষ্ঠা বার্ষিকীর সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুজ্জামান তালুকদার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল দৈনিক বাংলার রূপকথা’র সম্পাদক মন্ডলীর সভাপতি এ্যাড. জয়দেব বিশ্বাস, খোকসা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম প্রবীন, যুগ্ন সম্পাদক মনিরুল ইসলাম, অনলাইন প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মতিয়ার রহমান, জিবাংলা টেলিভিশনের কুষ্টিয়া জেলা প্রতিনিধি ও খোকসা অনলাইন প্রেসক্লাবের সহ-সভাপতি নোবাজ্জেল হোসেন প্রমুখ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দৈনিক সময়ের কাগজের স্টাফ রিপোর্টার ও অনলাইন প্রেস ক্লাবের সভাপতি পুলক সরকার।

বাংলার মাটিতে জঙ্গি-সন্ত্রাসীদের কোনো জায়গা নেই-এমপি বাদশাহ্

0
Daulatpur- Mp- DROHO-15-222333333333

দৌলতপুর প্রতিনিধি

কুষ্টিয়া-১ দৌলতপুর আসনের সাংসদ এ্যাডঃ আঃ কাঃ মঃ সরওয়ার জাহান বাদশাহ বলেন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে ৯ মাসের সশস্ত্র মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা স্বাধীনতা পেয়েছি। দেশ স্বাধীন হওয়ার পরেও ষড়যন্ত্রকারীরা থেমে নেই। এসব ষড়যন্ত্রকারীরা ১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির জনককে স্বপরিবারে হত্যা করে। জাতির জনকের সুযোগ্য কন্যা শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ সামনের দিকে এগিয়ে যাচ্ছে, দেশের প্রতিটি গ্রাম থেকে শহর পর্যন্ত উন্নয়ন হচ্ছে ঠিক তখন দেশকে অস্থিতিশীল করতে তারা সন্ত্রাস ও নাশকতার মত কার্যক্রম চালানোর চেষ্টা করছে।

মঙ্গলবার সন্ত্রাস জঙ্গীবাদ নাশকতা প্রতিহতকরণে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সাংসদ বাদশাহ বলেন, বাংলার মাটিতে সন্ত্রাসী জঙ্গিবাদ ও নাশকতারকারীদের জায়গা নেই। যারা এ ধরনের কর্মকাণ্ড চালানোর চেষ্টা করবে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে তাদের কঠোর হস্তে দমন করা হবে।

অন্যানদের মধ্যে আলোচনা করেন দৌলতপুর থানার ওসি জহুরুল আলম, দৌলতপুর কলেজের অধ্যক্ষ ছাদিকুজ্জামান খান সুমন, আওয়ামী লীগ নেতা টিপু নেওয়াজ, আল্লারদর্গা বায়তুন নুর মহিলা মাদ্রাসার মুহতামিম মাওলানা ফিরোজুল আলম ও আল্লারদর্গা ইদ্রিস আলী বিশ্বাস ইসলমিয়া মাদ্রাসার মুহতামিম মাওলানা শামসুল হক প্রমুখ।

সভায় সভাপতিত্ব করেন দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার শারমিন আক্তার।

সর্বশেষ সংবাদ

কুষ্টিয়াবাসীদের ঐক্যবদ্ধ থাকার আহবান জানিয়ে এমপি আমির হামজার পোষ্ট

কুষ্টিয়া প্রতিনিধি অপকর্মকারীদের বিরুদ্ধে রুখে দঁড়ানোর জন্য কুষ্টিয়াবাসীর প্রতি আহবান জানিয়েছেন মুফতি আমির হামজা। একই সাথে তিনি কু্ষ্িটয়াবাসীদেরকে ঐক্যবদ্ধ থাকারও আহবান জানিয়েছেন। সোমবার (৪ এপ্রিল) রাতে...

ঘুড়ি

ঘুড়ি। আগের মত আর রঙিন কাগজের ঘুড়ির দেখা মেলে না। এখন প্রচলন হয়েছে পলিনি পেপারের তৈরী ঘুড়ি। শিশুটি বোরো ধানের আইল দিয়ে ঘুড়ি হাতে...

খোকসায় রাস্তার গর্তে ভ্যান উল্টে চালকের মৃত্যু

স্টাফ রিপোর্টার কুষ্টিয়ার খোকসায় রাস্তা বর্ধিত করণের গর্তে ভ্যান উল্টে গিয়ে ঝন্টু দাস (৫০) নামের এক ভ্যান চালকের মৃত্যু হয়েছে। আহত হয়েছে ভ্যান একশিশু ও...

খোকসায় রাষ্ট্রিয় মর্যাদায় বীব মুক্তিযোদ্ধার দাফন

স্টাফ রিপোর্টার কুষ্টিয়ার খোকসায় বীর মুক্তিযোদ্ধা ও সাংস্কৃতিক কর্মী আব্দুল ওহাব (৭৩) কে রাষ্ট্রিয় মর্যাদায় দাফন করা হয়েছে। মঙ্গলবার সকালে নিজ বাড়িতে বার্ধক্যজনিত রোগে আক্রান্ত হয়ে...

পশ্চিমবঙ্গে পদ্ম ফুটেছে, জনতার শক্তি জয়ী হয়েছে: নরেন্দ্র মোদী

দ্রোহ আন্তর্জাতিক ডেস্ক পশ্চিমবঙ্গ ও আসামের বিধানসভা নির্বাচনে বিজেপির জয় নিয়ে প্রথমবারের মতো প্রতিক্রিয়া জানিয়েছেন ভারতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পশ্চিমবঙ্গে পদ্মফুল ফুটেছে বলে সামাজিক মাধ্যম...