বুধবার, মে ৬, ২০২৬.
Home Blog Page 575

খোকসায় প্রতিপক্ষের হামলায় অন্তঃস্বত্ত্বা গৃহবধূর আহত

0
KHOKSA-DROHO-13-P5
আহত ডলি

স্টাফ রিপোর্টার

বাবার উপর হামলার প্রতিবাদ করায় অন্তঃস্বত্ত্বা এক গৃহবধূর উপর চাচত ভাইয়েরা হামলা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

রবিবার সকালে কুষ্টিয়ার খোকসা উপজেলার বনগ্রামে এ হামলার ঘটনায় আহত হয় ডলি খাতুন (২০)। তিনি তিন মাসের অন্তঃস্বত্ত্বা বলে দাবি করেন।

জানা গেছে, বাড়ির প্রস্রাব খানার নরদমার পানি যাওয়া নিয়ে গ্রামের মনির উদ্দিন ও তার ভাই সেকেন্দারের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে প্রতিপক্ষের লোকেরা মনির উদ্দিনের ওপড় চড়াও হয়। এ সময় মনিরের অন্তঃস্বত্ত্বা মেয়ে ডলি ও তাসলিমা বাবাকে রক্ষায় এগিয়ে যায়। হামলা কারীরা ডলির উপর আক্রমন চালায়। প্রায় ৩ ঘন্টা পর প্রতিবেশীদের সহয়তায় আহত অন্তঃস্বত্ত্বা নারীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্ষে ভর্তি করা হয়।

আহত বোন কে চিকিৎসা দিতে নিয়ে আসা তাসলিমা জানান, সেকেন্দার মন্ডলের লোকেরা তাদের উপর হামলা করে। তারা চিকিৎসার জন্য হাসপাতালে আসার চেষ্টা করলে তাদের বাধা দেওয়া হয়। প্রায় তিন ঘন্টা পর তাদের মোবাইলে ধারণ করা হামলার দৃশ্য ডিলিট করার পর তাদের বাড়ি থেকে বেড় হতে দেওয়া হয়। এ ব্যাপারে তারা মামলা করার সাহস পাচ্ছেনা বলে জানায়।

মিরপুরে স্কুল সিলগালা ও শিক্ষকদের জরিমানা

0
MURPUR-DROHO-13-P4

মিরপুর প্রতিনিধি

কুষ্টিয়ার মিরপুরের সরকারি নির্দেশ উপেক্ষা করে স্কুল চালানোয় দারুস সালাম অনলাইন মডেল স্কুল সিলগালা ও শিক্ষকদের জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

উপজেলা নির্বাহী কর্মকর্তা লিংকন বিশ্বাসের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত শনিবার নিমতলা দারুস সালাম অনলাইন মডেল স্কুলে অভিযান চালান। সরকারি নির্দেশ অমান্য করে স্কুল চালানোর অপরাধে বিদ্যালয়ের শিক্ষক শুভ (২০), ফিরোজ মাহমুদ (৩০), ফরিদুজ্জামান (২০), সোহাগ (১৭) ও রশিদ আহমেদকে (২১) ৫ হাজার টাকা করে জরিমানা করে আদালত।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমান আদাণতের নির্বাহী ম্যাজিস্ট্রেট লিংকন বিশ্বাস জানান, করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে সরকারি নির্দেশ অমান্য করে স্কুল কর্তৃপক্ষ বেশ কিছুদিন ধরে তাদের কার্যক্রম পরিচালনা করে আসছে। এ সংবাদের ভিত্তিতে ওই স্কুলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ঘটনার সত্যতা মেলে।

কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুর

0
MURAL-KUSHTIA-DROHO-13-P-4

আটক দুই মাদ্রাসা ছাত্র আদালতে জবানবন্দি দিয়েছে

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরের ঘটনায় দায়ের করা মামলায় গ্রেফতারকৃত দুই মাদ্রাসা ছাত্র পাঁচদিনের রিমান্ড শেষে আদালতে জবানবন্দি দিয়েছে।

রবিবার দুপুর ২টায় কড়া পুলিশি পাহারায় রিমান্ডে থাকা আসামী আবু বক্কর ওরফে মিঠুন (১৯) ও সবুজ ইসলাম ওরফে নাহিদ (২০) কে কুষ্টিয়া সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট দেলোয়ার হোসেনের আদালতে তোলা হয়। তারা আদালতে জবানবন্দি দেয়।

মামলার তদন্তকারী পুলিশ কর্মকর্তা কুষ্টিয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) নিশিকান্ত সরকার জানান, শহরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানেরর নির্মাণাধীন ভাস্কর্য ভাঙচুরের ঘটনায় গ্রেফতারকৃত দুই মাদ্রাসা ছাত্রসহ দুই শিক্ষককে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ১৫(৩) তৎসহ ৪২৭/৩৪ ধারায় মামলায় আদালতে সোপর্দ করে রিমান্ড আবেদন করা হয়। আদালত রিমান্ড শুনানি শেষে মাদ্রাসার দুই ছাত্রকে পাঁচদিন এবং দুই শিক্ষকের চারদিনের রিমান্ড মঞ্জুর করেন। শনিবার বিকালে তাদের মধ্যে চারদিনের রিমান্ড শেষে দুই শিক্ষককে কুষ্টিয়ার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট দেলোয়ার হোসেনের খাস কামরায় জবানবন্দি জন্য হাজির করা হয়। রবিবার দুপুরে অপর দুই আসামিকে পাঁচদিনের রিমান্ড শেষে একই আদালতে হাজির করা হয়। আদালতের নির্দেশে তাদের কারাগারে পাঠানো হয়।

গত ৪ ডিসেম্বর দিনগত রাত ২টার দিকে দুর্বৃত্তরা শহড়ের ৫ রাস্তার মোড়ে বঙ্গবন্ধুর নির্মানাধিন ভাস্কর্য ভাঙচুর করে। পরে ঘটনাস্থলে থাকা সিসিটিভির ফুজেট সংগ্রহ করে পুলিশ। পরদিন ৫ ডিসেম্বর দিনগত রাতে পুলিশ অভিযান চালিয়ে কুষ্টিয়ার জুগিয়া এলাকার মাদ্রাসা ইবনে মাসউদ (রা.) এর হেফজ বিভাগের দুই ছাত্র ও তাদের সহযোগী দুই শিক্ষককে গ্রেফতার করে।

পুলিশ পরিচয়ে প্রতারণার অভিযোগে দুই যুবক গ্রেফতার

0
JHANIDA-DROHO-13-P2

ঝিনাইদহ প্রতিনিধি

পুলিশ পরিচয় দিয়ে প্রতারণার অভিযোগে দুই যুবককে গ্রেফতার করেছে কালীগঞ্জ থানা পুলিশ। আটক জহিদ ও উজ্জল হোসেন সম্পর্কে তারা মামাতো ফুফাতো ভাই।

শনিবার গভীররাতে কালীগঞ্জ থানার পুলিশের একটি দল যশোরের অভয়নগর উপজেলার আমডাঙ্গা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে প্রতারণা করে উপার্জিত ৬২ হাজার টাকা ও বেশ কয়েকটি মোবাইল সেট ও সিম।

পুলিশ জানায়, প্রতারক উজ্জল বেনাপোল পোর্ট থানা এলাকার ছোট আঁচড়া গ্রামের রফিকুল ইসলাম খোকন এর ছেলে। জাহিদও একই এলাকার ছামসুজ্জোহার ছেলে।

রবিবার দুপুরে ঝিনাইদহ পুলিশ সুপারের কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে ঝিনাইদহ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আবুল বাশার জানান, জাহিদ ও উজ্জল ঝিনাইদহের কালীগঞ্জ ও যশোরের কেশবপুরসহ বিভিন্ন এলাকার ইউপি মেম্বর-চেয়ারম্যানদের কাছে পুলিশ পরিচয় দিয়ে প্রতারণার মাধ্যমে অর্থ উপার্জন করে আসছিল। একই ভাবে তারা কালীগঞ্জের ২০ ব্যক্তির কাছে পুলিশ পরিচয়ে ফোন করে ৭ ব্যক্তির কাছে সফল হয় এবং টাকা হাতিয়ে নেয়।

অতিরিক্ত পুলিশ সুপার আবুল বাশার আরো জানান, এ ধরনের অপরাধের তথ্য পেয়ে পুলিশ মোবাইল ট্রাকিং করে এই চক্রের দুই হোতাদের সনাক্ত করে।

সোমবার শহীদ বুদ্ধিজীবী দিবস

0
SHED-BOUDHE-DROHO-13

দ্রোহ অনলাইন ডেস্ক

মুক্তিযুদ্ধে চুড়ান্ত বিজয়ের দুই দিন আগে ১৪ ডিসেম্বর পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের এ দেশীয় দোসরদের হাতে পরিকল্পিত হত্যাকা-ের শিকার বুদ্ধিজীবীদের স্মরণে সোমবার পালিত হতে যাচ্ছে শহীদ বুদ্ধিজীবী দিবস।

দেশের বরেণ্য শিক্ষাবিদ, চিকিৎসক, প্রকৌশলী, শিল্পী, লেখক ও সাংবাদিকসহ অন্যান্য মেধাবী ব্যক্তিদের ১৯৭১ সালের এ দিনে বাড়ি থেকে অজ্ঞাত স্থানে ধরে নিয়ে নৃশংসভাবে নির্যাতন ও হত্যা করা হয়। পরে তাদের মরদেহ রাজধানীর রায়েরবাজার ও মিরপুরসহ বিভিন্ন বধ্যভূমিতে পাওয়া যায়।

পরাজয় নিশ্চিত জেনে ঠান্ডা মাথায় পাকিস্তানি বাহিনী ও তাদের এ দেশীয় দোসর রাজাকার, আল বদর ও আল শামস সদস্যরা এ গণহত্যা চালায়। তাদের উদ্দেশ্য ছিল স্বাধীনতার পর বাংলাদেশ যাতে মেধাশুন্য হয়ে মাথা উঁচু করে দাঁড়াতে না পারে।

করোনাা কারণে এ বছর ১৪ ডিসেম্বরের এ দুঃখজনক ঘটনার স্মরণে স্বাস্থ্যবিধি মেনে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠন দিবসটি উপলক্ষে ভার্চুয়ালি সেমিনার ও আলোচনাসহ বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে। দিবসটির গুরুত্ব তুলে ধরে বাংলাদেশ টেলিভিশন ও বেসরকারি টিভি চ্যানেলগুলো বিশেষ অনুষ্ঠানমালা সম্প্রচার করবে।

বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরের মামলায় দুই মাদ্রাসা শিক্ষক জবানবন্দি দিলো

0
KUSHTIA-DROHO-12-P-6
ফাইল ছবি

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরের ঘটনায় আটক দুই মাদ্রাসা শিক্ষক আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছে।

শনিবার বিকেলে কুষ্টিয়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দেলোয়ার হোসেন তাদের জবানবন্দি রেকর্ড করেন।

চার দিন পুলিশ হেফাজতে জিজ্ঞাসাবাদের পর শনিবার বেলা দুইটায় শিক্ষক আল আমিন ও ইউসুফ আলীকে আদালতে নেন মামলার তদন্ত কর্মকর্তা ও কুষ্টিয়া মডেল থানার পরিদর্শক নিশি কান্ত সরকার।

রবিবার মামলার অপর দুই আসামি মাদ্রাসার ছাত্র আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিতে পারেন বলে পুলিশ সূত্রে জানা গেছে।

পুলিশ জানায়, কড়া পাহারায় বেলা দুইটার দিকে দুই মাদ্রাসা শিক্ষক আল আমিন ও ইউসুফ আলীকে আদালতে নেয়া হয়। এরপর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দেলোয়ার হোসেন তার খাসকামরায় প্রথমে ইউসুফ আলীর জবানবন্দি নেন। পরে আলাদাভাবে আল আমিনেরও জবানবন্দি নেওয়া হয়। বিকেল পাঁচটার দিকে পুলিশ পাহারায় তাদের কারাগারে পাঠানো হয়।

গত ৪ ডিসেম্বর কুষ্টিয়া শহরের পাঁচ রাস্তার মোড়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্মাণাধীন ভাস্কর্য ভাঙচুরের ঘটনা ঘটে। পরের দিন শনিবার রাতে কুষ্টিয়া পৌরসভার সচিব কামাল উদ্দীন এ ঘটনায় বাদী হয়ে কুষ্টিয়া মডেল থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা করেন।

তুলে নেওয়া একমাস পরেও সন্ধান হয়নি কুষ্টিয়ার বাকী বিল্লার

0
KUSHTIA-DROHO-12-P-4

কুষ্টিয়া প্রতিনিধি

ঢাকার নিশাত নগরের বাসার সামনে থেকে কুষ্টিয়ার যুবক বাকী বিল্লাহকে ডিবি পরিচয়ে তুলে নেওয়ার এক মাস পরেও সন্ধান হয়নি।

শনিবার সকালে কুষ্টিয়া প্রেস ক্লাবে নিখোঁজ বাকী বিল্লার পরিবারের পক্ষ থেকে সংবাদ সম্মেলন করা হয়। এ সময় নিখোঁজ যুবকের পিতা ইয়াকুব আলী ও স্ত্রী কুলসুম আক্তারসহ তিন শিশু সন্তান উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়, গত ১২ নভেম্বর তাকে বাসার নিচ থেকে ডিবি পরিচয়ে তুলে নিয়ে যান একদল লোক।

বাকী বিল্লাহ বাড়ী কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার বাহিরচর ষোলদাগ দক্ষিণপাড়ায়। তিনি ঢাকায় একটি ব্রডব্যান্ড ইন্টারনেট প্রতিষ্ঠানে কাজ করতেন।

সংবাদ সম্মেলনে নিখোজ যুবকের স্ত্রী কুলসুম আক্তার জানান, ছেলেকে মাদ্রাসায় রেখে আসার জন্য ১২ নভেম্বর সন্ধ্যার আগে তুরাগ থানার নিশাতনগর এলাকার বাসা থেকে বের হন বাকী। এ সময় বাসার নিচে অপরিচিত দুই ব্যক্তি ডিবি পরিচয়ে তাকে জোর করে সিলভার কালারের একটি মাইক্রোবাসে উঠিয়ে নিয়ে যায়। গাড়ির মধ্যে আরও ৮ থেকে ১০ জন ছিল। পরদিন তুরাগ থানায় জিডি করতে গেলে তা নেওয়া হয়নি। ৫দিন ঘোরানোর পর পর জিডি নেয় থানা।

তিনি বলেন, ‘এক মাস ধরে প্রতীক্ষায় আছেন, কখন সে ফিরে আসবে। আমার তিনটি ছোট ছোট বাচ্চা। ওদের নিয়ে আমি কোথায় যাব? তাই সরকারের কাছে আমার চাওয়া, দ্রুত আমার স্বামীকে খুঁজে বের করে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হোক।’

বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদে রাজবাড়ীতে মানববন্ধন

0
RAJBRIE-DROHO-12-P-5

রাজবাড়ী প্রতিনিধি

কুষ্টিয়ায় রাতে আঁধারে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদ রাজবাড়ীতে মানববন্ধন করেছে মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তি।

শনিবার রাজবাড়ী প্রেসক্লাবের সামনে রাজবাড়ী চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাষ্ট্রির মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এসময় বক্তব্য রাখেন রাজবাড়ী চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাষ্ট্রির পরিচালক সফিকুল ইসলাম সফি, আব্দুস সালাম, নুরুল আলম প্রমুখ।

মানববন্ধনে উপস্থিত থেকে একাত্মতা জানান জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হেদায়েত আলী সোহরবার, রাজবাড়ী চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাষ্ট্রির পরিচালক অরূপ দত্ত হলি, জাকির হোসেন সহ অন্যান্যরা।

খোকসা ডিজিটাল বাংলাদেশ দিবসে পুরস্কার বিতরণ

0
DIGTAL-BANGLADESH-DROHO-12-P-3

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসায় ডিজিটাল বাংলাদেশ দিবস উপলক্ষে সেমিনার ও পুরস্কার বিতরণ করা হয়।

শনিবার সকালে উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত সেমিনার ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান হাজী সদর উদ্দিন খান। সেমিনারে আলোচনা করেন ডাঃ কামরুজ্জামান সোহেল, সহকারী কমিশনার (ভূমি) ইসহাক আলী, মাধ্যমিক শিক্ষা অফিসার নাজমুল হক, মহিলা বিষয়ক কর্মকর্তা রুবি আক্তার, সমবায় অফিসার এনামুল হক, একাডেমিক সুপারভাইজার মিলন, সাংবাদিক শেখ সাইদুল ইসলাম প্রবীন প্রমুখ।

DIGTAL-BANGLADESH-DROHO-12-P-2

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মেজবাহ উদ্দীন।

ডিজিটার বাংলাদেশ দিবস উপলক্ষে অনুষ্ঠিত চিত্রাঙ্কনসহ কয়েকটি ইভেন্টের প্রতিযোগীতায় বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। চিত্রাঙ্কনে প্রথম স্থান অধিকার কারী শিশু প্রতিযোগী অরণ্য সাহা হাতেপুরস্কার তুলে দিচ্ছেন অতিথিরা।

খোকসা পৌর আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্টিত

0
KHOKSA-AL-DROHO-12-P-1

স্টাফ রিপোর্টার

খোকসা পৌরসভার আসন্ন নির্বাচন সামনে রেখে পৌর আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকালে পৌর ক্যাম্পাসে অনুষ্ঠিত এ বর্ধিত সভায় প্রধান অতিথি ছিলেন কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সভাপতি হাজী সদর উদ্দিন খান, প্রধান বক্তা ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজগর আলী।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে বর্তমান মেয়র ও আওয়ামী লীগ মনোনিত নৌকা প্রতিকের মেয়র প্রার্থী তারিকুল ইসলাম তারিক।

অন্যানদের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক স্বপন কুমার ঘোষ, গোলাম মোস্তফা, এ্যাডঃ আকরাম হোসেন দুলাল, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার ফজলুল হক, ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পৌর আওয়ামী লীগের সভাপতি আব্দুণ গনি শেখ।

অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা আওয়ামী লীগের সভাপতি হাজী সদর উদ্দিন খান তার বক্তব্যে বলেন, আসন্ন পৌর নির্বাচনে যারা দলীয় প্রতিক নৌকা ছিদ্রির পায়তারা করছেন তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরো বলেন, নৌকা স্টিলের তৈরী। খরকুটো দিয়ে নৌকা ছিদ্রি করা সহজ না। তাই ভুল না করার জন্যও তিনি আহবান জানান।

সর্বশেষ সংবাদ

কুষ্টিয়াবাসীদের ঐক্যবদ্ধ থাকার আহবান জানিয়ে এমপি আমির হামজার পোষ্ট

কুষ্টিয়া প্রতিনিধি অপকর্মকারীদের বিরুদ্ধে রুখে দঁড়ানোর জন্য কুষ্টিয়াবাসীর প্রতি আহবান জানিয়েছেন মুফতি আমির হামজা। একই সাথে তিনি কু্ষ্িটয়াবাসীদেরকে ঐক্যবদ্ধ থাকারও আহবান জানিয়েছেন। সোমবার (৪ এপ্রিল) রাতে...

ঘুড়ি

ঘুড়ি। আগের মত আর রঙিন কাগজের ঘুড়ির দেখা মেলে না। এখন প্রচলন হয়েছে পলিনি পেপারের তৈরী ঘুড়ি। শিশুটি বোরো ধানের আইল দিয়ে ঘুড়ি হাতে...

খোকসায় রাস্তার গর্তে ভ্যান উল্টে চালকের মৃত্যু

স্টাফ রিপোর্টার কুষ্টিয়ার খোকসায় রাস্তা বর্ধিত করণের গর্তে ভ্যান উল্টে গিয়ে ঝন্টু দাস (৫০) নামের এক ভ্যান চালকের মৃত্যু হয়েছে। আহত হয়েছে ভ্যান একশিশু ও...

খোকসায় রাষ্ট্রিয় মর্যাদায় বীব মুক্তিযোদ্ধার দাফন

স্টাফ রিপোর্টার কুষ্টিয়ার খোকসায় বীর মুক্তিযোদ্ধা ও সাংস্কৃতিক কর্মী আব্দুল ওহাব (৭৩) কে রাষ্ট্রিয় মর্যাদায় দাফন করা হয়েছে। মঙ্গলবার সকালে নিজ বাড়িতে বার্ধক্যজনিত রোগে আক্রান্ত হয়ে...

পশ্চিমবঙ্গে পদ্ম ফুটেছে, জনতার শক্তি জয়ী হয়েছে: নরেন্দ্র মোদী

দ্রোহ আন্তর্জাতিক ডেস্ক পশ্চিমবঙ্গ ও আসামের বিধানসভা নির্বাচনে বিজেপির জয় নিয়ে প্রথমবারের মতো প্রতিক্রিয়া জানিয়েছেন ভারতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পশ্চিমবঙ্গে পদ্মফুল ফুটেছে বলে সামাজিক মাধ্যম...