মঙ্গলবার, মে ৫, ২০২৬.
Home Blog Page 588

চাহিদার ৬০ ভাগ মোবাইল উৎপাদন দেশেই

0
MOBIL-dro-20-11-2020-p7

দ্রোহ অনলাইন ডেস্ক

ঢাকার অদূরে টংগিতে ফাইভস্টার মোবাইল কোম্পানির নিজস্ব ভবনে কারখানার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার বলেছেন, আমদানি নির্ভর জাতি থেকে বাংলাদেশ এখন মোবাইলসেটসহ ডিজিটাল ডিভাইসের উৎপাদক ও রপ্তানিকারক দেশে রূপান্তর লাভ করেছে। আমরা আমেরিকায় মোবাইল রপ্তান করছি। বিশ্বের ৮০টি দেশে আমরা সফটওয়্যার রপ্তানি করছি। সৌদি আরবে আইওটি ডিভাইস রপ্তানি হচ্ছে। নেপাল ও নাইজেরিয়ায় ল্যাপটপ ও কম্পিউটার রপ্তানি করছে বাংলাদেশ। দেশের চাহিদার শতকরা ৬০ভাগ স্থানীয় কারখানার উৎপাদিত মোবাইল থেকে মেটানো সম্ভব হচ্ছে।

তিনি বলেন, মেধাবি জাতি হিসেবে আমরা অতীতের শতশত বছরের পশ্চাদপদতা অতিক্রম করে চতুর্থ শিল্প বিপ্লবের অংশীদার। ডিজিটাল বাংলাদেশ এখন পৃথিবীর কাছে দৃষ্টান্ত।

ফাইভ স্টার মোবাইল কোম্পানির চেয়ারম্যান মো. অলিউল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল, গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি এডভোকেট আজমত উল্লাহ খান, গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র মোহাম্মদ জাহাঙ্গীর আলম, বিটিআরসি‘র চেয়ারম্যান মোঃ জহুরুল হক এবং বাংলাদেশ মুক্তিযোদ্ধা মহাজোট চেয়ারম্যান এবং বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের প্রাক্তন মহাসচিব মনিরুল হক প্রমুখ।

মঞ্চে ফিরেছেন চুমকি

0
Chumki-dro-20-11-2020-p6

দ্রোহ বিনোদন ডেস্ক

দীর্ঘ আট মাসেরও বেশি সময় পর মঞ্চে ফিরছেন নাট্যাভিনেত্রী ফারজানা চুমকি।

‘ঢাকা থিয়েটার’র নতুন নাটক ‘একটি লৌকিক অথবা অলৌকিক স্টিমার’ নাটক শিল্পকলা একাডেমিতে মঞ্চস্থ হয়েছে। নাটকটি রচনা করেছেন আনন জামান এবং নির্দেশনা দিয়েছেন শহীদুজ্জামান সেলিম। এতে চুমকি অভিনয় করেছেন মনমিতা চরিত্রে। চুমকি বলেন, ‘আমি চেয়েছি করোনা পরিস্থিতি স্বাভাবিক হবার পর আগামী বছরের শুরু থেকে টিভি নাটকে অভিনয় করবো। কিন্তু এর মধ্যে নিজের দলের নতুন নাটকে এই পরিস্থিতির মধ্যেই অভিনয় করতে হলো। মনমিতা চরিত্রটি আমার ভীষণ ভালোলাগার একটি চরিত্র। নাটকটির গল্প এই সময়ের হলেও নাট্যকার নাটকটি অনেক আগে লিখেছেন।’

আগামী ২০ ও ২১ নভেম্বর আবারো রাজধানীর শিল্পীকলা একাডেমিতে মঞ্চায়ন হবে এই নাটকটি। এদিকে মুক্তির অপেক্ষায় আছে চুমকির প্রথম সিনেমা ‘পাপ পুণ্য’। সিনেমাটি পরিচালনা করেছেন গিয়াস উদ্দিন সেলিম।

খোকসায় ছয় পথচারীকে জরিমানা করলো ভ্রাম্যমান আদালত

0
KHOKSA-dro-20-11-2020-p5

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসায় মাস্ক না পরার অপরাধে ছয় পথচারী কে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার বিকালে খোকসা বাসষ্ট্যান্ডে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ ইসাহাক আলী ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করেন।

স্বাস্থ্য বিধি উপেক্ষা করা ও মাস্ক না পরার অপরাধে দন্ডবিধির ২৬৯ ধারায় ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ছয় পথচারী কে ১ হাজার ৯ শ’ টাকা জরিমানা করেন।

মহেশপুর সীমান্ত থেকে নারীসহ ৭ জন আটক

0
Jhenidah-dro-20-11-2020-p4

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহের মহেশপুর সীমান্ত পথে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় নারী ও শিশুসহ ৭ জনকে আটক করেছে বিজিবি।

শুক্রবার বিজিবির পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে জানানো হয়, রাত ১২ টার দিকে উপজেলার চাপাতলা গ্রাম থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলো-বাগেরহাট সদর উপজেলার পাটেরপাড় গ্রামের মৃত শেখ আজিজের ছেলে আলমাস শেখ (৩৭), শেখ আফজাল (৩০), আলমাস শেখের স্ত্রী রেশমা বেগম (৩০), শেখ আফজালের স্ত্রী মিম বেগম (২২), ছেলে রবিউল ইসলাম (০৬), আলমাস শেখের মেয়ে রিমা আক্তার (০৪) ও পিরোজপুরের নাজিরপুর গ্রামের গাফফার খানের মেয়ে রোমানা আক্তার (২৪)।

৫৮ বিজিবির অতিরিক্ত পরিচালক মোহাম্মদ মেহেদী হাসান খান জানান, কয়েকজন বাংলাদেশী সীমান্ত পার হয়ে অবৈধভাবে ভারতে যাচ্ছে, এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ ঘটনায় বিজিবির পক্ষ থেকে মহেশপুর থানায় মামলা দায়ের করে আটককৃতদের থানায় সোপর্দ করা হয়েছে।

শাহজাদপুরের জঙ্গি আস্তানায় র‌্যাবের অভিযানে আটক ৪

0
PAB-dro-20-11-2020-p3

পাবনা প্রতিনিধি

সিরাজগঞ্জের শাহজাদপুরের জঙ্গি আস্তানায় র‌্যাবের অভিযান শুক্রবার দুপুরে শেষ হয়েছে।

বৃহস্পতিবার দিবাগত রাতে পৌরসভার শেরখালী উকিলপাড়া এলাকায় র‌্যাবের একটি দল জঙ্গীদের আস্তানা ঘিরে রাখে। এ অভিযানে জেএমবির চার সক্রিয় সদস্য গ্রেফতার হয়।

জঙ্গি আস্তানা থেকে জেএমবির আঞ্চলিক প্রধান (পাবনা-সিরাজগঞ্জ) কিরণ, সাঁথিয়ার নাইমুল ইসলাম, দিনাজপুরের আতিয়ার রহমান ও সাতক্ষীরার আমিনুল ইসলাম শান্ত। তাদের আস্তানা থেকে দুটি পিস্তল, একটি চাপাতি, বোমা তৈরির সরঞ্জাম, গান পাউডার ও জিহাদি বই উদ্ধার করা হয়েছে।

অভিযান শেষে শুক্রবার দুপুরে র‌্যাবের অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন) কর্নেল তোফায়েল মোস্তফা সারোয়ার শাহজাদপুরের ওই বাড়িটির পাশেই প্রেস ব্রিফিংয়ের আয়োজন করেন। তিনি জানান, মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে বৃহস্পতিবার রাত ১১টায় রাজশাহীর শাহ মখদুম এলাকায় এক জঙ্গিবিরোধী অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মাহমুদ, জুয়েল ও আশরাফুল নামের তিনজনকে আটক করা হয়। তাদের দেয়া তথ্যের ভিত্তিতে রাত ২টার দিকে র‌্যাবের একটি দল শাহজাদপুর উপজেলা সদরের উকিলপাড়া বাড়ি ঘিরে রাখে।

র‌্যাব-১২-এর মিডিয়া অফিসার (সহকারী পুলিশ সুপার) মুহাম্মদ মহিউদ্দিন মিরাজ জানান, চলতি নভেম্বর মাসের ৫ তারিখে ছাত্র পরিচয়ে তারা শাহজাদপুরের শেরখালির (উকিলপাড়া) ফজলুল হক মাস্টারের এই বাড়িটি ভাড়া নিয়ে বসবাস শুরু করেন। তাবলিগ জামাতের সঙ্গে মিশে তারা নিজেরা সংগঠিত হওয়ার চেষ্টা করছিলেন। শুক্রবার তাদের সাংগঠনিক মিটিং ছিল।

র‌্যাবের মিডিয়া অফিসার আরো জানান, বেলা সাড়ে ১১টার দিকে কিরণ, নাইমুল, আতিয়ার এবং আমিনুল ইসলাম শান্তসহ চারজন জঙ্গি আত্মসমর্পণ করেন। এরপরই র‌্যাব সদস্যরা তাদের গ্রেফতার করে। গ্রেফতার জঙ্গিদের র‌্যাবের সদর দফতরে নেয়া হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে এদেরকে শাহজাদপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হবে বলে।

কোটচাঁদপুরে এক ব্যক্তিতক পিটিয়ে হত্যার অভিযোগ

0
JAH-dro-20-11-2020-p2

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহের কোটচাঁদপুরে ধান মারায়ের ধুলা যাওয়া নিয়ে কথা কাটা-কাটির জের ধরে প্রতিপক্ষ এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

নিহত ব্যক্তি বদর উদ্দীন বুদো (৪০)। তিনি উপজেলার বলুহর প্রজেক্টপাড়ার মৃত সোবহান মন্ডলের ছেলে। বৃহস্পতিবার দুপুরে এ হামলার ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার বেলা আড়াইটার দিকে প্রজেক্টপাড়ায় জিয়া নামে এক ব্যক্তি তার নিজ বাড়ির সামনে ধান মাড়াই করছিলেন। এ সময় ধুলা উড়ে ঘরে যাচ্ছে বলে প্রতিবেশী বদর উদ্দীন বুদো বাধা দেন।

এ নিয়ে উভয়ের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে জিয়ার লোকজন বুদোকে পিটিয়ে মারাত্মকভাবে আহত করেন। পরে তাকে উদ্ধার করে প্রথমে কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

তার অবস্থার অবনতি হলে চিকিৎসক তাকে যশোর হাসপাতালে স্থানান্তর করেন। সেখানে নেয়ার পথে বিকাল ৫টার দিকে বুদো মারা যান।

কোটচাঁদপুর থানার ওসি মাহবুব আলম জানান, রাতে এ খবর ছড়িয়ে পড়লে গ্রামে উত্তেজনা দেখা দেয়। পরিস্থিতি সামলাতে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।

করোনায় আক্রান্ত ৯ জনের মধ্যে একজন শিশু – ইউনিসেফ

0
uni-dro-20-11-2020-p1

দ্রোহ অনলাইন ডেস্ক

করোনা আক্রান্ত ৯ জনের মধ্যে একজন শিশু ও কিশোর বয়সী রয়েছে। আক্রান্তদের পুরো একটি প্রজন্মের শিক্ষা, পুষ্টি ও সামগ্রিক কল্যাণের ওপর এর কুপ্রভাব পরে জীবন বদলে দিতে পারে।

বিশ্ব শিশু দিবসকে সামনে রেখে বৃহস্পতিবার নিউইয়র্ক থেকে প্রকাশিত ‘অ্যাভারটিং এ লস্ট কোভিড জেনারেশন’ শীর্ষক ইউনিসেফের এক প্রতিবেদনে এ চিত্র উঠে এসেছে।

প্রতিবেদনে করোনা মহামারি অনিয়ন্ত্রিতভাবে দ্বিতীয় বছরের দিকে ধাবিত হচ্ছে মন্তব্য করা হয়। এ প্রেক্ষাপটে প্রকাশিত নতুন প্রতিবেদনে ইউনিসেফ শিশুদের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ও ক্রমবর্ধমান পরিণতি সম্পর্কে সতর্ক করে দিয়েছে।

ইউনিসেফের নির্বাহী পরিচালক হেনরিয়েটা ফোর বলেছেন, কোভিড-১৯ মহামারির এ পুরো সময় জুড়ে অব্যাহতভাবে একটি ধারণা চলে আসছে যে, এতে শিশুদের তেমন ক্ষতি হয় না। এটা মোটেও সত্য নয়। শিশুরা অসুস্থ হয়ে পড়ে এ রোগের বিস্তার ঘটাতে পারে। আর এটা মহামারিজনিত সমস্যার একটি ছোট অংশ। গুরুত্বপূর্ণ সেবা প্রাপ্তিতে বিঘœ এবং দারিদ্র্যের হার বৃদ্ধি শিশুদের ক্ষেত্রে এর চেয়েও বড় হুমকি হয়ে দেখা দিয়েছে। এ সংকট যত দীর্ঘ হবে, শিশুদের শিক্ষা, স্বাস্থ্য, পুষ্টি ও সামগ্রিক কল্যাণের ওপর এর প্রভাব তত গভীর হবে। পুরো একটি প্রজন্মের ভবিষ্যৎ ঝুঁকির মধ্যে রয়েছে।

প্রতিবেদনে উঠে এসেছে, গত ৩ নভেম্বর পর্যন্ত ৮৭টি দেশের বয়সভিত্তিক তথ্য অনুযায়ী, করোনা আক্রান্ত প্রতি ৯ জনের মধ্যে ১ জন ২০ বছরের কম বয়সী শিশু ও কিশোর-কিশোরী, যা এই দেশগুলোতে মোট আক্রান্ত ২ কোটি ৫৭ লাখ মানুষের ১১ শতাংশ এই সংকট কীভাবে সবচেয়ে ঝুঁকির মুখে থাকা শিশুদের জীবনকে প্রভাবিত করে এবং এটি মোকাবিলার উপায় কী তা আরও ভালোভাবে বোঝার জন্য সংক্রমণ, মৃত্যু ও শনাক্তকরণ পরীক্ষার আরও নির্ভরযোগ্য বয়সভিত্তিক তথ্য প্রয়োজন।

প্রতিবেদনে উল্লেখ করা হয়, যেহেতু শিশুরা একে অন্যের মাঝে ভাইরাস ছড়িয়ে দিতে পারে এবং বেশি বয়সী মানুষের মাঝেও এক্ষেত্রে জোরালো প্রমাণ রয়েছে যে, প্রাথমিক সুরক্ষা ব্যবস্থা কার্যকর থাকলে স্কুল বন্ধ রাখলে যে ক্ষতি হয়, তার চেয়ে বরং বেশি সুবিধা পাওয়া যায় স্কুল খোলা রাখলে। কমিউনিটিতে ভাইরাস ছড়িয়ে পড়ার ক্ষেত্রে স্কুলগুলোই একমাত্র চালিকা শক্তি নয় এবং শিশুরা বেশিরভাগ ক্ষেত্রে স্কুলের বাইরে থেকেই ভাইরাসে আক্রান্ত হয়।

বাংলাদেশে ইউনিসেফের প্রতনিধি টোমো হোযুমি বলেন, মহামারির ব্যাপকতায় বিশ্বের ১৯২টি দেশ স্কুল বন্ধ করে দেয়। গত ১৫ সেপ্টেম্বর পর্যন্ত ৭৩ শতাংশ দেশ সম্পূর্ণ বা আংশিকভাবে স্কুলগুলো পুনরায় চালু করে। একটি নির্ধারিত তারিখ লক্ষ্য করে নিরাপদে স্কুলগুলো পুনরায় চালু করার জন্য পরিচালনাগত পরিকল্পনার প্রক্রিয়া শুরু করা জরুরি।

প্রতিবেদনে বলা হয়েছে, শিশুদের জন্য গুরুত্বপূর্ণ স্বাস্থ্য ও সামাজিক সেবা প্রাপ্তিতে কোভিডজনিত বাধা শিশুদের জন্য মারাত্মক হুমকি হয়ে দেখা দিয়েছে।

হেনরিয়েটা ফোর বলেন, এবারের বিশ্ব শিশু দিবসে আমরা শিশুদের কথা শুনতে এবং তাদের প্রয়োজনকে অগ্রাধিকার দিতে সরকার, অংশীদার ও বেসরকারি খাতের প্রতি আহ্বান জানাচ্ছি। আমরা সবাই যেমন নতুন ভবিষ্যতের কথা ভাবছি এবং মহামারি পরবর্তী পৃথিবীর অপেক্ষায় আছি, এক্ষেত্রে অবশ্যই শিশুদের কথা আগে ভাবতে হবে।

অন্তঃসত্ত্বা পুনম পান্ডে!

0

দ্রোহ বিনোদন ডেস্ক

বিয়ের মাত্র ২ মাসের মধ্যে পুনম পান্ডে নাকি গর্ভবতী! তারই মধ্যে একবার স্বামীর নামে মামলা দায়ের, একবার অশ্লীল ভিডিও শ্যুট করে নিজেই বিপদে পড়া-কম চড়াই-উতরাই হল না। এখন শোনা যাচ্ছে তিনি আবার নাকি সন্তানসম্ভবা।

চলতি বছরের ১ সেপ্টেম্বর বয়ফ্রেন্ড স্যাম বোম্বের সঙ্গে সাত পাকে বাঁধা পড়েন মডেল-অভিনেত্রী পুনম পান্ডে। বিয়ের পিঁড়িতে বসেন একেবারে খাঁটি ভারতীয় সাজে।

এমনিতে তাঁর লাস্য, যৌবনের ছটায় পুরুষদের রাতের ঘুম উড়ে যায়। সাহসী পোশাক, নগ্নতা, বোল্ড ভঙ্গিমায় তিনি যথেষ্ট পটু। সেই পুনমের হঠাৎ বিয়ের সিদ্ধান্তে অনেকেই অবাক হয়েছিলেন। যদিও বিয়ের পরেও তাঁর খোলামেলা ছবি বা ভিডিও কোনো কিছুই বাদ যায়নি। গোয়ায় হনিমুন করতে গিয়ে সরকারি এলাকায় অশ্লীল ভিডিও শ্যুট করায় আইনি ঝামেলার মধ্যেও পড়তে হয়েছে তাকে।

আবার হঠাৎ-ই কিছু মিডিয়া প্রকাশ করে পুনম অন্তঃসত্ত্বা। ৬ মাসের গর্ভবতী তিনি। এমনকি তিনি গোয়ায় কোন চিকিৎসক দেখিয়েছেন, সে সম্বন্ধেও লেখালেখি হয়। কিন্তু এই খবরে পুনম পান্ডে জানান, তিনি প্রেগন্যান্ট নন। এমন কিছু হলে সবার আগে নাকি তিনিই সকলকে জানিয়ে দেবেন।

কুষ্টিয়া চিনিকলের এমডিসহ তিন জন সাময়ীক বরখাস্ত

0
KUSHTIA-SUG-DROHO-19-11-2020P1

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়া চিনিকলের বহিষ্কৃত এমডি গোলাম সারওয়ার মুর্শেদ ও দুই সিবিএ নেতাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

বুধবার বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প সংস্থার চেয়ারম্যান সনৎ কুমার সাহা স্বাক্ষরিত এক আদেশে কুষ্টিয়া চিনিকলের এমডি গোলাম সারওয়ার মুর্শেদকে সাময়িক বরখাস্তে করা হয়। এ ছাড়া অপর এক আদেশে সিবিএ সভাপতি ফারুক হোসেন এবং সাধারণ সম্পাদক আনিসুর রহমানকেও বরখাস্ত করা হয়েছে। বিএসএফআইসি কর্মচারী প্রবিধানমালা ১৯৮৯ এর ৪৪(১) ধারা অনুযায়ী এ আদেশ দেওয়া হয়।

এ আদেশে বলা হয়েছে, কুষ্টিয়া চিনিকলের অবসরপ্রাপ্ত শ্রমিক-কর্মচারীদের প্রভিডেন্ট ফান্ড, গ্রাচুইটি এবং মালামাল সরবরাহকারীর বিল পরিশোধে অনিয়মের অভিযোগের তদন্তে গঠিত কমিটির প্রতিবেদনের প্রেক্ষিতে এ আদেশ দেওয়া হয়।

পিএফ ট্রাস্টি বোর্ডের সভাপতি হিসেবে অনিয়মতান্ত্রিকভাবে সঞ্চয়পত্র ভাঙানো, রেজিস্ট্রেশনে স্বাক্ষর, অবসর গ্রহণের দুই এক মাস পূর্বে পিএফ সদস্যদের নিজের অংশ এবং মিলের অংশের ৯০-৯৫ শতাংশ লোন হিসেবে প্রদান এবং অবসরপ্রাপ্ত শ্রমিক কর্মচরীদের পিএফ ফান্ডের চেক প্রদানকালে তাদের নিকট থেকে মিলের শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সভাপতি এবং সাধারণ সম্পাদকের অর্থ আদায়, ১৩-৩৩ শতাংশ হারে অবসরপ্রাপ্ত শ্রমিক কর্মচারীদের কাছ থেকে ইউনিয়নের সভাপতি-সাধারণ সম্পাদকের ঘুষ নেয়ার বিষয়টি অবহিত হওয়ার পরও ব্যবস্থাপনা পরিচালক হিসেবে নীরব থাকা এবং ব্যবস্থা গ্রহণ না করার অভিযোগের প্রমান মিলেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

একই দিন প্রধান কার্যালয়ের অপর এক নির্দেশে কুষ্টিয়া চিনিকলের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক রকিবুর রহমান স্বাক্ষরিত আদেশে মিলের সিবিএ সভাপতি ফারুক হোসেন ও সাধারণ সম্পাদক আনিসুর রহমানকে চাকরি থেকে সাময়ীক বরখাস্ত করা হয়েছে।

বিসিএসে চিকিৎসক নিয়োগের বিধিমালা সংশোধন

0
Bcs-droho-18-11-2020-p-6

দ্রোহ অনলাইন ডেস্ক

করোনা মহামারীর মধ্যে বিশেষ বিসিএসের মাধ্যমে আরও দুই হাজার চিকিৎসক নিয়োগ দিতে এ সংক্রান্ত বিধিমালা সংশোধন করেছে সরকার।

বাংলাদেশ সিভিল সার্ভিস (বয়স, যোগ্যতা ও সরাসরি নিয়োগের জন্য পরীক্ষা) বিধিমালা, ২০১৪ সংশোধন করে বুধবার আদেশ জারি করেছে জনপ্রশন মন্ত্রণালয়।

এ আদেশে বলা হয়েছে, সরকারি চাকরি আইন, ২০১৮ (২০১৮ সালের ৫৭ নং আইন) এর ধারা ৫৯-এ প্রদত্ত ক্ষমতাবলে সরকার সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সঙ্গে পরামর্শক্রমে বিধিমালা সংশোধন করা হয়েছে।

সংশোধিত বিধিমালায় ‘জনগণের স্বাস্থ্য সেবা নিশ্চিতকরণের লক্ষ্যে জরুরি নিয়োগ’ সংক্রান্ত বিধিতে বলা হয়েছে, এই বিধিমালা বা আপাতত বলবৎ অন্য কোনো বিধিমালাতে যা কিছুই থাকুক না কেন, সরকার জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে ৩০০ নম্বরের (এমসিকিউ লিখিত পরীক্ষা ২০০ নম্বর ও ১০০ নম্বরের মৌখিক) পরীক্ষার মাধ্যমে বিসিএস স্বাস্থ্য ক্যাডারের এন্ট্রি লেভেল পদে এককালীন নিয়োগ দিতে পারবে।

২০০ নম্বরের দুই ঘণ্টার লিখিত পরীক্ষায় মেডিকেল সায়েন্স বিষয়ে ১০০ নম্বর, বাংলা ২০, ইংরেজি ২০, বাংলাদেশ বিষয়াবলী ২০, আন্তর্জাতিক বিষয়াবলী ২০ নম্বর, মানসিক দক্ষতা ১০ ও গাণিতিক যুক্তি ১০ নম্বর বরাদ্দ থাকবে।

প্রতিটি এমসিকিউ প্রশ্নের সঠিক উত্তরের জন্য এক নম্বর এবং ভুল উত্তরের জন্য শূন্য দশমিক ৫০ নম্বর কাটা যাবে। লিখিত পরীক্ষায় পাস নম্বর কমিশন নির্ধারণ করবে। মৌখিক পরীক্ষায় পাস নম্বর হবে ৫০।

নতুন করে বিশেষ বিসিএসের মাধ্যমে দুই হাজার চিকিৎসক নিয়োগ দিতে এ সংক্রান্ত বিধিমালা সংশোধন করতে জনপ্রশাসন মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠিয়েছিল পিএসসি।

২০১৮ সালে বিশেষ বিসিএসের মাধ্যমে চিকিৎসক নিয়োগের জন্য বিধি সংশোধন করা হয়েছিল।

সর্বশেষ সংবাদ

পশ্চিমবঙ্গে পদ্ম ফুটেছে, জনতার শক্তি জয়ী হয়েছে: নরেন্দ্র মোদী

দ্রোহ আন্তর্জাতিক ডেস্ক পশ্চিমবঙ্গ ও আসামের বিধানসভা নির্বাচনে বিজেপির জয় নিয়ে প্রথমবারের মতো প্রতিক্রিয়া জানিয়েছেন ভারতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পশ্চিমবঙ্গে পদ্মফুল ফুটেছে বলে সামাজিক মাধ্যম...

পোড়া মবিল দিয়ে তৈরি হচ্ছে বিকল্প ডিজেল তা দিয়ে মেশিন চলছে

কুষ্টিয়া প্রতিনিধি দেশজুড়ে জ্বালানি তেলের সংকটে যখন কৃষকেরা বিপাকে, তখন কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার এক উদ্ভাবক ফেলে দেওয়া পোড়া মবিল দিয়ে বিকল্প ডিজেল তৈরি করে এলাকায়...

ভ্যান চালিয়ে পাঁচ সদস্যের সংসার চালাচ্ছে দশ বছরের শিশু জুনায়েদ

কুষ্টিয়া প্রতিনিধি গত মার্চ মাসে অসুস্থ স্বামী হাবিবুর রহমানের চিকিৎসার জন্য জমানো টাকা নিয়ে তিন শিশুসন্তানকে ফেলে রেখে স্থানীয় এক যুবকের সঙ্গে পালিয়ে যান স্ত্রী...

নগদ টাকাসহ ৫ দিন ধরে নিখোঁজ ডেলিভারী ম্যান

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার কুমারখালীতে প্রায় অর্ধ লাখ টাকাসহ সজল শেখ (২০) নামে এক তরুণ পাঁচদিন ধরে নিখোঁজ রয়েছেন। ২৯ এপ্রিল রাত সাড়ে ৮টা থেকে তাঁর আর...

কুষ্টিয়ায় হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ায় হাম উপসর্গে আরও এক শিশু মারা গেছে। এ নিয়ে জেলায় হাম উপসর্গে গত চার মাসে ৯ শিশুর মৃত্যু হলো। এ ছাড়া গত...