মঙ্গলবার, মে ৫, ২০২৬.
Home Blog Page 590

চুয়াডাঙ্গায় সোনালী ব্যাংকে লুটের ঘটনায় মামলা

0
CHADUNGA-droho-15-11-2020-p-2
ছবি সংগ্রহ

চুয়াডাঙ্গা প্রতিনিধি

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় সোনালী ব্যাংক থেকে আট লাখ টাকা লুটের ঘটনায় মামলা হয়েছে।

জীবননগর থানার ওসি সাইফুল ইসলাম সোমবার জানান, এ ঘটনায় উথলী ব্যাংকের শাখা ব্যবস্থাপক আবু বক্কর সিদ্দিক বাদী হয়ে আগের রাতে এ মামলা দায়ের করেন।

তিনি বলেন, মামলায় অজ্ঞাত পরিচয় তিনজনকে আসামি করা হয়েছে। তবে এখনও পর্যন্ত কেউ গ্রেপ্তার হয়নি।

রবিবার বেলা দেড়টার দিকে মাথায় হেলমেট পরা তিনজন যুবক গ্রাহক বেশে ব্যাংকে ঢুকে অস্ত্রের মখে জিম্মি করে ক্যাশ কাউন্টার ও ভল্ট থেকে আট লাখ লুট করে নিয়ে যায়।

চুযাডাঙ্গার পুলিশ সুপার জাহিদুল বলেন, ব্যাংকটির শাখায় কোন সিসি ক্যামেরা না থাকায় দুর্বৃত্তদের চিহ্নিত করতে সময় লাগছে। তবে জড়িতদের গ্রেপ্তারে চেষ্টা চলছে।

মর্ডানার করোনা ভ্যাকসিন ৯৫ শতাংশ কার্যকর

0
CARONA-droho-16-11-2020-p-8
ফাইল ছবি

দ্রোহ অনলাইন ডেস্ক

মর্ডানা যুক্তরাষ্ট্রের দ্বিতীয় ভ্যাকসিন যা করোনা প্রতিরোধে ৯৫ শতাংশ কার্যকরী বলে দাবি করছে। এ ভ্যাকসিনটি নিয়ে আরও গবেষণায় নতুন কোনো তথ্য পেলে মার্কিন খাদ্য ও ওষুধ প্রশাসনের কাছে জরুরিভিত্তিতে অনুমোদন চাইবে বলে সোমবার বিবিসির এক প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে।

তাদের ট্রায়ালে স্বেচ্ছাসেবকদের বড় কোনো স্বাস্থ্যঝুঁকি দেখা যায়নি। ট্রায়ালে ৩০ হাজার স্বেচ্ছাসেবক অংশ নিয়েছিল এবং তারা ভ্যাকসিনের ২টি ডোজ নিয়েছে। ফলাফলে দেখা গেছে, ভ্যাকসিনটি করোনা প্রতিরোধে ৯৪.৫ ভাগ কার্যকর। তবে, মর্ডানার এই টিকা নেয়ার পর কতদিন কার্যকারিতা থাকবে এ বিষয়ে কোন তথ্য দিতে পারেনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

এর আগে ক্যানডিটেড ভ্যাকসিন যা ৯০ শতাংশের বেশি মানুষকে করোনা ভাইরাসের সংক্রমণ থেকে রক্ষা করতে পেরেছে বলে প্রাথমিক এক গবেষণায় জানায় বায়োএনটেক অ্যান্ড ফাইজার। উৎপাদনকারী প্রতিষ্ঠান ফাইজার অ্যান্ড বায়োএনটেক একে বিজ্ঞান এবং মানবতার জন্য মহৎদিন বলে অভিহিত করেছে।

ফাইজার অ্যান্ড বায়োএনটেকের ক্যানডিটেড ভ্যাকসিনটি ৪৩ হাজার ৫০০ মানুষের শরীরে পরীক্ষা করা হয়েছে। পার্শ্বপ্রতিক্রিয়া পাওয়া যায়নি। এ মাসের শেষের দিকে জরুরি অনুমোদনের জন্য আবেদন জানাবে সংশ্লিষ্টরা। কার্যকরি একটি ভ্যাকসিনকে ভালো চিকিৎসার পাশাপাশি সংক্রমণ থেকে রক্ষায় আরোপ করা বিধিনিষেধ থেকে মুক্তি পাওয়ার অন্যতম উপায় হিসেবে দেখা হচ্ছে। এরপরই স্পুটনিক-৫ ভ্যাকসিন ৯২ শতাংশ কার্যকরের দাবি করে রাশিয়া।

দেশের স্বাধীনতা বিপন্ন হয়ে পড়ছে – মির্জা ফখরুল

0
FAQURAL-droho-13-11-2020-p-8
মির্জা ফখরুল ইসলাম আলমগীর ফাইল ছবি

দ্রোহ অনলাইন ডেস্ক

এদেশে আবারও গণবিরোধী শক্তি গায়ের জোরে রাষ্ট্রক্ষমতা দখল করে গণতন্ত্রে স্বীকৃত মানুষের সকল স্বাধীনতাকে হরণ করে নিয়েছে বলে মন্তব্য করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জনগণের মতামতকে অগ্রাহ্য করে দেশবিরোধী কর্মকা-ের মাধ্যমে বর্তমানে বাংলাদেশকে যেদিকে ঠেলে দেয়া হচ্ছে তাতে জাতীয় স্বাধীনতা বিপন্ন হয়ে পড়ছে।

মজলুম জননেতা মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ৪৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে সোমবার গনমাধ্যমে পাঠানো এক বাণীতে বিএনপি মহাসচিব এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, বাংলাদেশ প্রতিদিনই কোনো না কোনোভাবে আগ্রাসী শক্তির দ্বারা আক্রান্ত হচ্ছে। আমাদের ভূ-প্রাকৃতিক পরিবেশ, মাটি, মানুষ ও সংস্কৃতির ওপর চলছে প্রত্যক্ষ ও পরোক্ষ নিরবচ্ছিন্ন আগ্রাসন। তাই এই মূহুর্তে আধিপত্যবাদী শক্তি এবং তাদের এদেশীয় প্রতিভূদের রুখতে মওলানা ভাসানী প্রদর্শিত পথই আমাদের পাথেয়। আমরা সেই পথেই অপশক্তির অশুভ ইচ্ছাকে পরাস্ত করতে সক্ষম হব।

তিনি বলেন, মওলানা ভাসানী ছিলেন আফ্রো-এশিয়া, ল্যাটিন আমেরিকার নির্যাতিত-নিপীড়িত মানুষের কণ্ঠস্বর। বঞ্চিত মানুষের অধিকার আদায়ে উচ্চকিত কণ্ঠ। মওলানা ভাসানী মজলুমের বন্ধু, সা¤্রাজ্যবাদ ও আধিপত্যবাদ এবং অত্যাচারী শাসক ও শোষক গোষ্ঠির বিরুদ্ধে এক সোচ্চার প্রতিবাদী কণ্ঠস্বর। স্বাধীনতা-সার্বভৌমত্ব এবং গণতন্ত্র সুরক্ষায় মওলানা ভাসানী যুগ যুগ ধরে আমাদেরকে প্রেরনা জোগাবে, দেশ প্রেমে উদ্বুদ্ধ করবে। তিনি শোষিত-বঞ্চিত মানুষের অধিকার আদায়ের সংগ্রামে প্রেরণার উৎস হয়ে থাকবেন।

ইবি শিক্ষার্থী পাবে ২৮ টাকা!

0
EB-DROHO-16-11-20 -P7
চেক হস্তান্ত-ছবি সংগ্রহ

ইবি প্রতিনিধি

ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শিক্ষার্থীদের অনলাইন ক্লাসে অংশগ্রহণের জন্য ডাটা প্যাক ক্রয়ে আর্থিক সহযোগিতার চেক হস্তান্তর করেছে শিক্ষক সমিতি।

সোমবার দুপুরে ভিসি প্রফেসর ড. আবদুস সালাম চেক হস্তান্তর কার্যক্রম আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এ সময় তিন লাখ ৪৩ হাজার ২০ টাকার সহায়তা চেক প্রদান করা হয়েছে। সমিতির হিসাব অনুযায়ী ৩৪ বিভাগের ১১ হাজার ৯৮৯ শিক্ষার্থী রয়েছেন। ওই হিসাবে প্রত্যেক শিক্ষার্থী ডাটা ক্রয়ে পাবেন ২৮ টাকা ৫৯ পয়সা।

শিক্ষক সমিতির দেয়া তথ্যমতে, ৩৪ বিভাগের ব্যাচ ও শিক্ষার্থী সংখ্যা হিসাব করে বিভাগের জ্যেষ্ঠতার ভিত্তিতে টাকা বণ্টন করা হয়েছে। তালিকা মতে- সর্বোচ্চ ১৬ হাজার ৫০০ টাকা আর্থিক সহায়তা পেয়েছে ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগ।

এ বিভাগের বর্তমান ব্যাচ সংখ্যা ৭টি এবং শিক্ষার্থী সংখ্যা ৫৭৭ জন। এ হিসেবে ওই বিভাগের প্রত্যেক শিক্ষার্থীরা পাবেন ২৮ টাকা করে। একই সঙ্গে সর্বনিম্ন এক হাজার টাকার আর্থিক সহায়তা পেয়েছে চারুকলা বিভাগ। এ বিভাগের ব্যাচের সংখ্যা ১টি এবং শিক্ষার্থী সংখ্যা ৩০ জন।

করোনা সংক্রমণের ক্ষতিগ্রস্তদের সহায়তায় এপ্রিলের শুরুতে শিক্ষকদের একদিনের বেতন কর্তন করে ইবি শিক্ষক সমিতি। এতে জমা পড়ে ৭ লাখ ৬৮ হাজার ৯৭৩ টাকা। এই অর্থ থেকে প্রথম পর্যায়ে ৪ লাখ ২৫ হাজার টাকা বিশ্ববিদ্যালয়ের দৈনিক মজুরিভিত্তিক কর্মচারী, ক্ষুদ্র ব্যবসায়ী ও ভ্যানচালকদের মাঝে সহায়তা প্রদান করা হয়।

অবশিষ্ট ৩ লাখ ৪৩ হাজার ২০ টাকার চেক শিক্ষার্থীদের ডাটা ক্রয়ে সহায়তার জন্য আনুপাতিক হারে ভাগ করে বিভাগীয় সভাপতিদের হাতে তুলে দেয়া হয়েছে।

চেক হস্তান্তরের সময় উপস্থিত ছিলেন শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. কাজী আখতার হোসেন, সাধারণ সম্পাদক প্রফেসর ড. মোস্তাফিজুর রহমান প্রমুখ।

এ বিষয়ে শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. কাজী আখতার হোসেন বলেন, অসচ্ছল শিক্ষার্থীদের অনলাইন ক্লাসে নেট কেনার সুবিধার্থে আমরা এ উদ্যোগ হাতে নিয়েছি। আমরা বিভাগীয় সভাপতিদের হাতে চেক তুলে দিয়েছি। বিভাগ তার অসচ্ছল শিক্ষার্থী বাছাই করে টাকা বণ্ঠন করবে।

২৫ বছর পর ফরিদের সন্ধান পেলো পরিবার

0
FORID-droho-16-11-2020-p-5
মানষিক ভারসাম্যহীন বৃদ্ধ ফরিদ

স্টাফ রিপোর্টার

হারিয়ে যাওয়ার ২৫ বছর পর নিজের ঠিকানা মনে করতে পেরেছেন মানষিক ভারসাম্যহীন বৃদ্ধ ফরিদ (৬৫)। গুগলের মাধ্যমে তার দেওয়া ঠিকানায় পরিবারের সন্ধান নিশ্চিত হওয়া গেছে। ছেলেরা তাকে নিতে মঙ্গলবার খোকসায় আসছেন।

খোকসা-শোমসপুর সড়কের উপজেলা সদরের কলুপাড়ার মোড়ে মানষিক ভারসাম্যহীন ফরিদ এক টানা ১০ বছর আছেন। বয়সের ভারে মাঝে মধ্যে অসুস্থ্য হয়েও পরেন। সম্প্রতি তার আশ্রয় হয়েছে স্থানীয় এক ব্যবসায়ীর কাছে। ঝড় বৃষ্টি মাথায় নিয়ে রাস্তায় কাটে তার দিন। কারো সাথে কোন কথা হয় না তার। অকেনটা শান্ত প্রকৃতির।

গত দুইদিন আগে কৌতুহল বসে খোকসা জানিপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের শিক্ষক আনোয়ার হোসেন মানষিক ভারসাম্যহীন ফরিদের কাছে পরিচয় জানার চেষ্টা করেন। আধো আধো উচ্চারণে নিজের গ্রাম, পিতার নাম, ভাই, সন্তান ও স্ত্রীর নাম ঠিকানা জানান।

অতিউৎসাহি হয়ে গুগল এ্যাপসের সহায়তায় ফরিদের দেওয়া ঠিকানার সন্ধ্যান পেয়ে যান ওই শিক্ষক। বগুড়ার সারিয়াকান্দি উপজেলা সদরের এক হোটেল মালিকের মোবাইল নম্বর উদ্ধার করে কথা বলেন তিনি। তার মাধ্যমে উপজেলার লক্ষীদোলা গ্রামে ফরিদের পরিবারের লোকদের সাথে যোগাযোগ করেন। ছবি পাঠানো হলে পরিবারের সদস্যরা ফরিদের পরিচয় নিশ্চিত করেন।

মানষিক ভারসাম্যহীন ফরিদের বড় ছেলে শুকুর আলীর সাথে ফোনে কথা বলা হলে তিনি জানান, নদী ভাঙ্গনে সর্বহারা হয়ে তার বাবার মাথায় সমস্যা দেখা দেয়। ২৫ বছর আগে হঠাৎ করে তারা বাবা নিখোজ হয়ে যায়। ফরিদের আরো দুই ছেলে ও স্ত্রী বেঁচে আছেন। তারা মানষিক ভারসাম্যহীন ফরিদকে উদ্ধারের জন্য তারা খোকসার উদ্দেশ্যে রওনা দিয়েছেন।

শিক্ষক আনোয়ার হোসেন বলেন, গুগল এর বদান্যতায় মানষিক ভারসাম্যহীন একজন মানুষকে তার পরিবারের ঠিকানা নিশ্চিত করতে পরে তিনি খুশি হয়েছেন। মঙ্গলবার হয়তো পরিবারের সদস্য আসবেন। ২৫ বছর পর সন্তানরা তার বাবাকে পাবেন। এর জন্য তাকে মাত্র ২ ঘন্টা ব্যয় করতে হয়েছে।

ঝিনাইদহে সাংবাদিকের নামে মামলা করেছে বরখাস্ত ব্যাংকার

0
jhanida-droho-16-11-2020-p-3

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহে কৃষকের নামে ভুয়া ঋণ দেখিয়ে ২ কোটি টাকা আত্মসাতের দায়ে সাময়িক বরখাস্ত দুই ব্যাংক কর্মকর্তা এবার সাংবাদিক ও ব্যাংক ব্যবস্থাপকের বিরুদ্ধে আদালতে মামলা করেছেন। এ ঘটনায় সর্বস্থরের সাংবাদিকসহ সাধারণ মানুষের মধ্যে ক্ষোবের সৃষ্টি হয়েছে।

কালীগঞ্জ অগ্রনী ব্যংকের দুই কোটি টাকা আত্মসাতের দায়ে সাময়ীক বরখাস্ত কর্মকর্তা কর্মকর্তা আব্দুস সালাম ও আজির উদ্দীন আদালতে এই অভিযোগ দায়ের করেন।

সোমবার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেটের আমলী আদালতে সাময়িক বরখাস্তকৃত কর্মকর্তা আব্দুস সালাম ও আজির উদ্দীন পৃথক ভাবে অভিযোগ দুইটি দায়ের করেন। ৫০০/৫০১ ধারার অভিযোগে তিনি দাবি করেন, দৈনিক নবচিত্র পত্রিকার বার্তা প্রধান জেলার সিনিয়র সাংবাদিক আসিফ কাজল ও দৈনিক যুগান্তরের কালীগঞ্জ প্রতিনিধি শাহরিয়ার রহমান সোহাগ সংবাদ প্রকাশ করায় তাদের সম্মানের ক্ষতি সাধিত হয়েছে। এবং তারা আর্থিক ভাবে ক্ষতির শিকার হয়েছেন। তবে এই মামলায় প্রধান আসামী করা হয়েছে কালীগঞ্জ অগ্রনী ব্যাংকের ব্যবস্থাপক মোঃ নাজমুস সাদাতকে। বিজ্ঞ আদালত অভিযোগটি তদন্তের জন্য কালীগঞ্জ থানার ওসিকে নিদের্শ দিয়েছেন।

সাংবাদিকের নামে মিথ্যা ও হয়রানীমুলক অভিযোগ দাখিলে জেলায় কর্মরত সাংবাদিকদের মধ্যে প্রতিবাদের ঝড় উঠেছে। ঝিনাইদহ, কালীগঞ্জ, শৈলকুপা, হরিণাকুন্ডু, মহেশপুর ও কোটচাঁদপুরে কর্মরত সাংবাদিক, প্রেসক্লাব ও রিপোর্টার ইউনিটের সদস্যরা এই মিথ্যা এবং হয়রানীমুলক অভিযোগ অনতিবিলম্বে প্রত্যাহারের দাবি জানিয়েছেন।

সোফিয়া লরেন সিনেমায় ফিরছেন

0
Sofia Loren-16-11-2020-p-2

দ্রোহ বিনোদন ডেস্ক

সোফিয়া লরেন। হলিউডের ক্লাসিক সিনেমার সবচেয়ে বড় নারী তারকাখ্যাত ইতালিয়ান এই অভিনেত্রী। পর্দার বাইরে ছিলেন দীর্ঘদিন। অবশেষে ৮৬ বছর বয়সে আবারও ফিরছেন পর্দায়। তবে, প্রতব্যাবর্তনটা হচ্ছে নেটফ্লিক্সের একটি ছবি দিয়ে। এ ছবিটি পরিচালনা করেছে তার ছেলে এদোয়ার্দো পন্তি।

সোফিয়া প্রথম অস্কার পান ১৯৬১ সালে ভিত্তোরিও দি সিকার টু ওম্যান ছবির জন্য। এরপর ১৯৯১ সালে চলচ্চিত্রে অবদানের জন্য আরও একবার অস্কারে সম্মানিত হয়েছেন তিনি। দ্য লাইফ অ্যাহেড ছবির জন্য সোফিয়া ফের অস্কারে মনোনয়ন পেতে পারেন বলে আশা করা হচ্ছে।

রোমেইন গ্যারির উপন্যাস দ্য লাইফ বিফোর আস অবলম্বনে ছবিটি নির্মাণ করা হয়েছে। এ উপন্যাস অবলম্বনে ১৯৭৭ সালে ম্যাডাম রোসা নামে আরও একটি ছবি নির্মিত হয়েছিল।

উদ্ধারের পর আবারো ফিরে গেলেন যৌনপল্লীতে

0
raz-droho-16-11-2020-p-1
ফাইল ছবি

দ্রোহ অনলাইন ডেস্ক

দারিদ্র্যতা স্বাভাবিক জীবনে ফিরতে দিল না ২৪ বছর বয়সী এক তরুণীকে। দৌলতদিয়ার যৌনপল্লী হতে উদ্ধার হওয়ার পর তিনি আবারো ফিরে গেলেন তার অন্ধকার জগতে।
ওই তরুণী রাজবাড়ী সদর উপজেলার প্রত্যন্ত এলাকার এক দরিদ্র পরিবারের মেয়ে। ৬ বছর আগে এই অন্ধগলিতে পা রেখেছিলেন তিনি।

জানা গেছে, মেয়েটিকে যৌনপল্লীতে জোর করে আটকে রেখে দেহ ব্যবসা করানো হচ্ছে এমন অভিযোগ করে তাকে উদ্ধারের জন্য রাজবাড়ীর পুলিশ সুপারের নিকট আবেদন করেছিলেন ওই তরুণীর মা। এর প্রেক্ষিতে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ শুক্রবার সকালে তাকে দৌলতদিয়া যৌনপল্লীর বেবী বাড়িয়ালীর বাড়ি হতে উদ্ধার করে। এরপর খবর দেওয়া হয় তার পরিবারের লোকজনকে। থানায় ছুটে আসেন অসহায় বৃদ্ধ বাবা ও ছোট ভাই।

থানায় পুলিশ ও সাংবাদিকদের সামনে উদ্ধার হওয়া তরুণী বলেন, ‘আমাকে কেউ পল্লীতে জোর করে আটকে রাখেনি। আমি সেখানে ভালোই ছিলাম। আবারো সেখানে ফিরে যাব।’
কেন ফিরে যাবেন জানতে চাইলে ওই তরুণী বলেন, ‘বাড়িতে আমার ৬ বছর বয়সী একটা প্রতিবন্ধী ছেলে রয়েছে। এছাড়া বৃদ্ধ বাবা-মা ও ছোট ভাই আমার উপর নির্ভরশীল। আমি বাড়িতে গেলে সবাইকে না খেয়ে মরতে হবে।’

তরুণী আরো বলেন, ‘অল্প বয়সে বাবা-মা একটা ছিচকে চোরের সঙ্গে আমাকে বিয়ে দিয়েছিল। প্রায়ই সে ধরা পড়ে মারধর খেত। সে আমাকে খুব নির্যাতন করতো। খুবই মানসিক অশান্তির মধ্যে ছিলাম। ভেবেছিলাম বাচ্চা হলে সে ঠিক হয়ে যাবে।কিন্তু প্রতিবন্ধী বাচ্চা হওয়ার পর সে আমার উপর অত্যাচার আরো বাড়িয়ে দেয়। একপর্যায়ে বেঁচে থাকার তাগিদে নিজেই পল্লীতে গিয়ে নাম লেখাই। গত ৬ বছরে একে একে উম্বার, হালিমুন, সুমি, লালমিয়া ও বেবির বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলাম।’

তিনি আরো জানান, দীর্ঘদিন ধরে দৌলতদিয়া ফকির পাড়া এলাকার একটা ছেলে তার কাছে আসা-যাওয়া করতো। সে মাদকাসক্ত ও সন্ত্রাসী প্রকৃতির। সেই সম্ভবত আমার মায়ের খোঁজ করে তাকে দিয়ে পুলিশের কাছে অভিযোগ করিয়েছে। তার ইচ্ছে আমাকে বিয়ে করার। কিন্তু তাকে বিয়ে করলে আমার জীবনটা আবারো অশান্তির মধ্যে পড়বে। সেই সাথে অনিশ্চয়তার মধ্যে পড়বে আমার পরিবার।

এদিকে তরুণীর বৃদ্ধ বাবাকে এ বিষয়ে জিজ্ঞেস করা হলে তিনি অসহায়ের মতো শুধু চেয়ে থাকেন। কোন কথাই বলেননি। এক পর্যায়ে পুলিশ মেয়েকে তার হাতে তুলে দিলে তিনি হাতে থাকা লাঠি ভর দিয়ে আস্তে আস্তে থানা থেকে বেরিয়ে যান।

এ বিষয়ে গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল তায়াবীর জানান, পরিবারের আবেদনের প্রেক্ষিতে আমরা মেয়েটিকে থানায় নিয়ে আসি। তিনি আমাদের নিশ্চিত করেন যে তাকে কেউ জোর করে পল্লীতে আটকে রাখেনি। অভাব-অনটনের কারণে স্বেচ্ছায় সেখানে ছিলেন। তাকে তার বাবার হাতে তুলে দেওয়া হয়েছে। সে প্রাপ্ত বয়স্ক। এরপর সে কোথায় যাবে সেটা একান্তই তার নিজের বিষয়।

খোকসায় কৃষকের কলাগাছ কেটে দিলো আওয়ামী লীগ নেতা

0
KHOKSA-DROHO-15-11-20 -P5
সড়কের ঢাল থেকে কেটে ফেলা কলাগাছ

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসায় এক আওয়ামী লীগ নেতা বিরুদ্ধে সড়কের ঢালে লাগানো এক কৃষকের প্রায় অর্ধশত কলার গাছ কেটে দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

জানা গেছে, উপজেলা সদরের মাঠপাড়ার কৃষক শহিদুল ইসলাম কুষ্টিয়া-রাজবাড়ী সড়কের খোকসা বাসষ্ট্যান্ড এর পশ্চিম পাশে সড়কটির ঢালে প্রায় ৫শতাধিক কলার গাছ রোপন করেন। গাছ গুলোতে কলা আসার সময় হয়ে এসেছে। কিন্তু রবিবার সকালে স্থানীয় আওয়ামী লীগ নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান সালাউদ্দিন মাহামুদ বাটু বিশ্বাস তার খরিদিয় জমির সামনের থেকে প্রায় ৩০টি কলাগাছ কেটে ফেলে। এ সময় ক্ষতিগ্রস্থ কৃষক ও স্থানীয়দের চাপের মুখে ওই নেতা লোকজন নিয়ে ফিরে যান। পরে কৃষকের ছেলে ফসল তছরুপের ঘটনায় খোকসা থানায় অভিযোগ দায়ের করেছেন।

KHOKSA-DROHO-15-11-20 -P6
সড়কের ঢাল থেকে কেটে ফেলা কলাগাছ

কৃষক শহিদুল ইসলাম জানান, তিনি ওই আওয়ামী লীগে নেতার জমির সামনের সরকারী সড়কের জমিতে গাছ লাগিয়েছেন। কিন্তু ওই নেতা কোন কথা না বলে হঠাৎ করে তার কলা গাছ কাটতে শুরু করে। ফসল তছরুপের ঘটনায়র সুষ্ট বিচার দাবি করেন তিনি।

আওয়ামী লীগ নেতা ও সাবেক চেয়ারম্যান সালাউদ্দিন মাহামুদ বাটু বিশ্বাস দাবি করেন, ওই কৃষক যখন কলা গাছ লাগায় তার আগে মৌখিক অনুমতি নিয়েছিলেন। তখন কথা হয়েছিল প্রয়োজনে জমির মালিক বাটু বিশ্বাস গাছ কেটে জমি দখলে নেবেন। তিনি তার জমিতে ঘর করার জন্য কয়েকটি গাছ কেটেছেন কলেও স্বীকার করেন।

শৈলকুপার সুমন যুবলীগের উপ-আইন বিষয়ক সম্পাদক হলেন

0
shailkupa DROHO-15-11-20 -P4
অ্যাডভোকেট ইনামুল হোসাইন সুমন

শৈলকুপা প্রতিনিধি

সদ্য ঘোষিত আওয়ামী যুবলীগের পূর্ণাঙ্গ কমিটিতে উপ-আইন বিষয়ক সম্পাদক হয়েছেন অ্যাডভোকেট ইনামুল হোসাইন সুমন।

তিনি বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ও খুলনা বিভাগীয় আইনজীবী সমিতির কোষাধ্যক্ষ। সুমনের বাড়ি শৈলকুপা উপজেলার হাকিমপুর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামে।

সম্মেলনের প্রায় ১ বছর পর শনিবার যুবলীগের ২০১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়। পরে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের পূর্ণাঙ্গ কমিটির তালিকা যুবলীগের সভাপতি শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিলের কাছে হস্তান্তর করেন।

যুবলীগের কেন্দ্রীয় কমিটিতে অ্যাডভোকেট ইনামুল হোসাইন সুমন উপ-আইন বিষয়ক সম্পাদক নির্বাচিত হওয়ায় স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

সর্বশেষ সংবাদ

পশ্চিমবঙ্গে পদ্ম ফুটেছে, জনতার শক্তি জয়ী হয়েছে: নরেন্দ্র মোদী

দ্রোহ আন্তর্জাতিক ডেস্ক পশ্চিমবঙ্গ ও আসামের বিধানসভা নির্বাচনে বিজেপির জয় নিয়ে প্রথমবারের মতো প্রতিক্রিয়া জানিয়েছেন ভারতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পশ্চিমবঙ্গে পদ্মফুল ফুটেছে বলে সামাজিক মাধ্যম...

পোড়া মবিল দিয়ে তৈরি হচ্ছে বিকল্প ডিজেল তা দিয়ে মেশিন চলছে

কুষ্টিয়া প্রতিনিধি দেশজুড়ে জ্বালানি তেলের সংকটে যখন কৃষকেরা বিপাকে, তখন কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার এক উদ্ভাবক ফেলে দেওয়া পোড়া মবিল দিয়ে বিকল্প ডিজেল তৈরি করে এলাকায়...

ভ্যান চালিয়ে পাঁচ সদস্যের সংসার চালাচ্ছে দশ বছরের শিশু জুনায়েদ

কুষ্টিয়া প্রতিনিধি গত মার্চ মাসে অসুস্থ স্বামী হাবিবুর রহমানের চিকিৎসার জন্য জমানো টাকা নিয়ে তিন শিশুসন্তানকে ফেলে রেখে স্থানীয় এক যুবকের সঙ্গে পালিয়ে যান স্ত্রী...

নগদ টাকাসহ ৫ দিন ধরে নিখোঁজ ডেলিভারী ম্যান

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার কুমারখালীতে প্রায় অর্ধ লাখ টাকাসহ সজল শেখ (২০) নামে এক তরুণ পাঁচদিন ধরে নিখোঁজ রয়েছেন। ২৯ এপ্রিল রাত সাড়ে ৮টা থেকে তাঁর আর...

কুষ্টিয়ায় হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ায় হাম উপসর্গে আরও এক শিশু মারা গেছে। এ নিয়ে জেলায় হাম উপসর্গে গত চার মাসে ৯ শিশুর মৃত্যু হলো। এ ছাড়া গত...