মঙ্গলবার, মে ৫, ২০২৬.
Home Blog Page 593

কুষ্টিয়ায় হত্যা মামলায় ২ যুবকের যাবজ্জীবন

0
adluat-Nural-droho-12-11-2020-p-6

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার কুমারখালীর গ্রামে পাওনা টাকার নিয়ে দন্দ্বের জেরে এক ব্যক্তিকে খুনের দায়ে দুই যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালন। একই সাথে সাজা প্রাপ্তদের ৫০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ডাদেশ দিয়েছে এই আদালত।

বুধবার কুষ্টিয়া জেলা ও দায়রা জজ বিশেষ আদালতের বিচারক মুন্সী মো. মশিয়ার রহমান এ রায় ঘোষণা করেন।

দণ্ড প্রাপ্তরা হলেন- কুমারখালী উপজেলার উত্তর চাঁদপুর গ্রামের কফিল উদ্দিন শেখের ছেলে আছন আলী শেখ (৩০) এবং লাহিনী পাড়া গ্রামের আব্দুস সাত্তারের ছেলে সেলিম উদ্দিন (৩৫)। সাজাপ্রাপ্তদের মধ্যে সেলিম উদ্দিন ঘটনার পর থেকে পলাতক রয়েছেন।

আদালত সূত্রে জানা গেছে, ২০১৩ সালের ২২ অক্টোবর রাতে কুমারখালী উপজেলার দক্ষিণ ভবানীপুর গ্রামের মৃত জব্বার মন্ডলের ছেলে আতিয়ার রহমানকে পাওনা টাকা নিয়ে দ্বন্দ্বের জেরে গলা কেটে হত্যা করে আসামিরা। পরে পার্শ্ববর্তী ধর্মপাড়া গ্রামের মাঠে তার মরদেহ ফেলে যায়। এ ঘটনায় নিহতের বড় ভাই হাবিবুর রহমান বাদী হয়ে ২৪ অক্টোবর কুমারখালী থানায় হত্যা মামলা দায়ের করেন।

দীর্ঘ শুনানি শেষে বুধবার আসামি আছন আলী শেখ ও সেলিম উদ্দিনকে যাবজ্জীবন কারাদ- দেন আদালত। একই সাথে আসামি রেজাউল ওরফে রেজার বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।

রাজধানীতে আবার বাসে আগুন

0
RAJDHINY-Nural-droho-12-11-2020-p-4
রাজধানীতে বাসে আগুন

দ্রোহ অনলাইন ডেস্ক

রাজধানীর ছয় স্থানে হঠাৎ করে একাধিক বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। পুলিশ বলছে উপনির্বাচন কেন্দ্র করে অগ্নিকান্ড ঘটনা ঘটানো হতে পারে।

বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টা থেকে আড়াইটা পর্যন্ত অজ্ঞাত দুর্বৃত্তরা এ সব বাসে আগুন দিয়েছে। খবর পেয়ে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। এসব ঘটনায় কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।

ফায়ার সার্ভিসের কর্তব্যরত কর্মকর্তা জানান, দুপুর সাড়ে ১২টা পর থেকে পর্যায়ক্রমে কাঁটাবন, বংশাল, মতিঝিল, শাজাহানপুর, গুলিস্তানের গোলাপ শাহ মাজার ও প্রেসক্লাব এলাকায় বাসে আগুন দেওয়ার খবর পান তারা। ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে পৃথক পৃথক আগুন নিয়ন্ত্রণে আনে।

পুলিশের মতিঝিল জোনের সিনিয়র সহকারী পুলিশ কমিশনার জাহিদুল ইসলাম সোহাগ জানান, মতিঝিল ও পল্টনে মোট চারটি বাসে দুর্বৃত্তরা আগুন দিয়েছিল। এর মধ্যে একটি ভ্যাট/ট্যাক্স অফিসের স্টাফ বাস, একটি অগ্রনী ব্যাংকের স্টাফ বাস। এ ছাড়া পল্টনে একটি পাবলিক বাস ও আরেকটি বিআরটিসির গাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

তিনি জানান, বাসে আগুন দেওয়ার ঘটনায় কেউ হতাহত হননি। এ সব ঘটনায় সন্দেহভাজন কয়েজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

পুলিশের রমনা জোনের উপ-কমিশনার সাজ্জাদুর রহমান জানান, প্রেস ক্লাবে রজনীগন্ধা পরিবহনের একটি বাসে ও শাহবাগের আজিজ সুপার মার্কেটের পাশে কাঁটাবন সংলগ্ন দেওয়ান পরিবহনের একটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে।

তিনি বলেন, ‘প্রাথমিকভাবে মনে হচ্ছে, নাশকতার উদ্দেশ্যে একযোগে বাসগুলোতে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। জড়িতদের গ্রেফতারের জন্য অভিযান চলছে।’

ঢাকা মেট্রোপলিটন পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, ঢাকা-১৮ আসনে সংসদীয় উপনির্বাচনকে কেন্দ্র করে বিরোধী কোনও পক্ষ নাশকতার উদ্দেশ্যে একযোগে রাজধানীর বিভিন্ন এলাকায় বাসে আগুন দিয়েছে বলে তারা ধারণা করছেন। নাশকতাকারীদের শনাক্ত ও গ্রেফতারের জন্য ইতোমধ্যে থানা পুলিশের পাশাপাশি গোয়েন্দা পুলিশসহ পুলিশের অন্যান্য ইউনিটও কাজ করছে।

কোটচাঁদপুরের মহিলা ভাইস চেয়ারম্যানসহ ৬ জনের বিরুদ্ধে খুনের মামলা

0
jhanida-Nural-droho-12-11-2020-p-3
উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান পিংকি খাতুন

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহের কোটচাঁদপুরে আধিপত্য বিস্তার কেন্দ্র করে তৃতীয় লিঙ্গের লাবনী হত্যার ঘটনায় একজন মহিলা ভাইস চেয়ারম্যান সহ ৬ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের হয়েছে।

জানা গেছে, কোট চাঁদপুরের এলাকা ভাগাভাগি নিয়ে তৃতীয় লিঙ্গের সম্প্রদায় ভুক্তদের মধ্যে বিরোধ চরমে পৌচ্ছায়। এ বিরোধের জের ধরে গত ৫ মাসে তৃতীয় লিঙ্গের লাবনী ও কারিশমা খুন হয়। যদিও হত্যাকান্ডের বিষয় গুলো তদন্তাধীন রয়েছে।

jhanida-Nural-droho-12-11-2020-p-2
নিহত তৃতীয় লিঙ্গের লাবনী

তৃতীয় লিঙ্গের লাবনী হত্যার ঘটনায় জড়িত থাকার অভিযোগে উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান পিংকি খাতুনসহ ৬ জনের বিরুদ্ধে খুনের মামলা দায়ের হয়েছে। যার পিটিশন নং ৬৯/২০, স্মারক নং ৬৪৯। মঙ্গলবার কোটচাঁদপুরের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে এ পিটিশ দায়ের করেছেন তৃতীয় লিঙ্গের সম্প্রদায় ভুক্ত বর্ষা মীর। বিজ্ঞ বিচারক তানিয়া বিনতে জাহিদ পিটিশন মামলাটি এজাহার হিসেবে গণ্য করার জন্য কোটচাঁদপুর থানার ওসিকে নির্দেশ দিয়েছেন।

বর্ষ মীরের দায়ের করা মামলায় অন্যান্য আসামীরা হলেন, ঝিনাইদহ শহরের কাঞ্চননগর গ্রামের ইসারত আলীর সন্তান আকাশী খাতুন, সদর উপজেলার বয়ড়াতলা গ্রামের আবু বকরের সন্তান প্রিয়ংকা খাতুন, ভুটিয়ারগাতি গ্রামের আব্দুর রহিম শেখের সন্তান আনোয়ারা খাতুন, কোটচাঁদপুরের বলুহর বাসষ্ট্যান্ডের কল্পনা খাতুন ও চুয়াডাঙ্গার দর্শনা এলাকার নাস্তিপুর গ্রামের ফকির মোল্লার সন্তান পায়েল ওরফে জুয়েল।

এজাহার সূত্রে জানা গেছে, লাবনী ওরফে আক্তার পুরুষ ছিল। তার স্ত্রী ও দুইটি সন্তান রয়েছে। মামলার প্রধান আসামী পিংকি খাতুন লোভ দেখিয়ে ৬ বছর আগে অপারেশনের মাধ্যমে আক্তার হোসেনকে হিরা বানায়। সেই থেকে আক্তার হোসেন হয়ে যায় লাবানী। এরই মধ্যে এলাকা ভাগাভাগী নিয়ে লবনী, কারিশমা ও মামলার বাদী বর্ষা মীরের সাথে পিংকি খাতুনের চরম বিরোধ শুরু হয়।

সে লাবনীসহ মামলার বাদীকে হত্যার হুমকি দেয়া। এরপর বাসা পরিবর্তন করে শহরের বলুহর বাসস্ট্যান্ডের ভাড়া বাড়িতে আসে লাবনী। কিন্তু তাতেও রক্ষা পায়নি সে। ৭ জুন একটি অ্যাম্বুলেন্সে করে লাবনী ওরফে আক্তারকে তুলে নিয়ে যাওয়া হয়। এরপর তাকে হাত পায়ের রগ কেটে হত্যা করে লাশ তড়িঘরি করে চুয়াডাঙ্গার দর্শনার নাস্তিপুর গ্রামে দাফন করা হয়।

মামলার বাদী বর্ষা মীর অভিযোগ করেন, প্রধান আসামী পিংকি খাতুনের সঙ্গে বিরোধের কারণে তাদের তিনজনকে হত্যার ছক কাটা হয়। সেই ছকেই প্রথমে লাবনী ও পরে কারশিমা খুন হয়। তাকেও অপহরণ করা হয়েছিল।

এ বিষয়ে কোটচাঁদপুর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান পিংকি খাতুন জানান, আমি নির্বাচিত হওয়ার পর থেকে প্রতিপক্ষ ষড়য়ন্ত্র করে আসছে। তার ধারাবাহিকতায় এই মিথ্যা মামলা করা হয়েছে। মামলাটির সুষ্ঠ তদন্ত দাবী করে তিনি।

কোটচাঁদপুর থানার ওসি মাহবুব আলম জানান, মামলা দায়ের হবার খবরটি আমি বিভিন্ন সামাজিক মাধ্যমে দেখেছি। আদালতের আদেশ পাওয়ার পর মামলাটি রেকর্ড করা হবে।

বাংলাদেশের নির্বাচন থেকে আমেরিকাকেও শেখার আছে : সিইসি

0
EC-Nural-droho-12-11-2020-p-1
প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা

দ্রোহ অনলাইন ডেস্ক

বাংলাদেশের নির্বাচন থেকে আমেরিকাকেও শেখার আছে বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার।

ঢাকা ১৮ আসনের উপনির্বাচনে ভোট দেওয়ার পর বৃহস্পতিবার সাংবাদিকদের কাছে এ মন্তব্য করেন সিইসি কে এম নুরুল হুদা। রাজধানীর উত্তরার আই ই এস উচ্চ মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দেন তিনি।

এ সময় প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা বলেন, বাংলাদেশের নির্বাচন থেকে আমেরিকাকেও শেখার আছে। তারা ৪/৫ দিনেও নির্বাচনের ফলাফল ঘোষণা করতে পারে না। আমরা ইভিএমের মাধ্যমে চার থেকে পাঁচ মিনিটের মধ্যেই ভোট গণনা শেষ করতে পারি।

বিএনপির অভিযোগ ভিত্তিহীন বলে উরিয়ে দিয়ে তিনি বলেন, সকাল থেকে প্রিজাইডিং অফিসার এবং কন্ট্রোল রুমের মাধ্যমে খোঁজখবর নিয়েছেন। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা কিংবা নির্বাচন পরিপন্থী কোনো ঘটনা ঘটেনি।

বৃহস্পতিবার জাতীয় সংসদের ঢাকা-১৮ ও সিরাজগঞ্জ-১ সংসদীয় আসনের উপনির্বাচনে ভোট গ্রহণ করা চলছে।

হানিফ প্রাণঘাতি করোনায় আক্রান্ত

0
HANIF-droho-11-11-2020-p-12
সংসদ সদস্য মাহবুব উল আলম হানিফ

দ্রোহ অনলাইন ডেস্ক

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও কুষ্টিয়া ৩ আসনের সংসদ সদস্য মাহবুব উল আলম হানিফ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বাসায় চিকিৎসা নিচ্ছেন।

বুধবার করোনাভাইরাস টেস্ট রিপোর্টে মাহবুব উল আলম হানিফের পজিটিভ আসে। তার একান্ত সচিব তারিক উল আলম টুটুল বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, কয়েকদিন ধরেই মাহবুব উল আলম হানিফের শরীরে হালকা জ্বর ছিল। বুধবার সকালে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা করালে রিপোর্টে পজিটিভ আসে। বর্তমানে চিকিৎসকের পরামর্শে বাসায় আইসোলেশনে রয়েছেন। তবে তার বড় কোনো শারীরিক সমস্যা হচ্ছে না। অসুস্থ এমপির একান্ত সচিব তারিক উল আলম টুটুল জানান মাহবুব উল আলম হানিফ নিজেই রোগমুক্তির জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

খোকসায় মোস্তফা আজাদ স্মরণে শোক পালিত

0
AZAD-droho-11-11-2020-p-10

স্টাফ রিপোর্টার

খোকসা বাজারের প্রবীন ব্যবসায়ী মোস্তফা আজাদ (আজাদ সাহেব)এর স্মরণে ব্যবসায়ীরা শোক পালন করেছেন।

বুধবার সকাল থেকে দুপুর দুইটা পর্যন্ত উপজলা সদরের প্রধান বাজারের প্রায় ৯শ ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখা হয়। তবে এ সময়ে শুধু মাত্র জরুরী ওষুধ ও কাঁচা বাজার খোলা ছিল।

গত সোমবার সকালে খোকসা বাজারের প্রবীন ব্যবসায়ী মোস্তফা আজাদ রাজধানী ঢাকার স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারাযান। ওই সন্ধায় উপজেলার মালিগ্রাম কবর স্থানে চাচা-চাচি ও নানির কবরের পাশে তাকে সমাহিত করা হয়।

কেশবপুরে ব্যবসায়ীকে জবাই করে হত্যা

0
JASOR-droho-11-11-2020-p-9

যশোর প্রতিনিধি

যশোরের কেশবপুরে এক ব্যবসায়ীকে জবাই করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

মঙ্গলবার রাতে উপজেলার সাতাইশকাটি গ্রাম থেকে ব্যবসায়ী আবু সাঈদ (৪২) এর মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় নিহতের স্ত্রী ঝর্না বেগম বাদী হয়ে হত্যা মামলা করেছেন। নিহত ব্যবসায়ী মঙ্গলকোট ইউনিয়নের কন্দর্পপুর গ্রামের মৃত ইজহার আলীর ছেলে।

নিহতের পরিবার সূত্রে জানা গেছে, আবু সাঈদ পাখি ভ্যানের পুরাতন ব্যাটারি কেনাবেচা করতেন। মঙ্গলবার সকালে তিনি ব্যবসার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। রাতে সাতাইশকাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে থেকে তার গলাকাটা মৃতদেহ উদ্ধার করা হয়। পরিবারের ধারণা ব্যবসায়ীক বিরোধের সূত্র ধরে দুর্বৃত্তরা তাকে জবাই করে হত্যা করে ফেলে গেছে।

কেশবপুর থানার ওসি (তদন্ত) শেখ ওয়াহিদুজ্জামান জানান, এ ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে মামলা করেছেন।

বিদ্যার শর্টফিল্ম নটখট অস্কারে যাচ্ছে

0
VIDA BLA-droho-11-11-2020-p-7
বিদ্যা বালান

দ্রোহ বিনোদন ডেস্ক

বিদ্যা বালান অভিনীত বেস্ট অব ইন্ডিয়া শর্টফিল্ম ফেস্টিভ্যালে সেরা ছবির শিরোপা জয়ী শর্টফিল্ম ‘নটখট’ অস্কারে যাচ্ছে।

এটাই বিদ্যার প্রথম শর্টফিল্ম। গত বছর জুলাইয়ে শর্টফিল্ম ‘নটখট’র কথা ঘোষণা দিয়েছিলেন বিদ্যা। এ ছবি দিয়েই প্রযোজনা শুরু করেন তিনি। ‘নটখট’ ছবিটির চিত্রনাট্য তার এতটাই পছন্দ হয়েছিল যে প্রযোজনার সিদ্ধান্তও নিয়ে ফেলেন।

ধর্ষণ, লিঙ্গবৈষম্য, যৌন হেনস্তার নানান বিষয় ফুটে উঠেছে ছবিটিতে। সেখানে গৃহবধূর চরিত্রে অভিনয় করেছেন বিদ্যা।

এ বছর বেস্ট অব ইন্ডিয়া শর্টফিল্ম ফেস্টিভ্যালে সেরা ছবির শিরোপাও পেয়েছে ছবিটি। আর এই পুরস্কার জিতেই অস্কার মনোনয়নের জন্য যোগ্যতা অর্জন করল ‘নটখট’। এমন খবরে উচ্ছ্বসিত বিদ্যা বালান।

সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি লিখেছেন, ‘সত্যিই, দারুণ আনন্দ হচ্ছে। ভারতের স্বল্পদৈর্ঘ্যরে চলচ্চিত্র উৎসবে আমাদের ছবিটি সেরা হয়েছে। এবার এটি অস্কারে মনোনীত হওয়ার যোগ্য হয়ে উঠেছে।

বাতিল হচ্ছেনা চ ইউনিট, বিশেষ ব্যবস্থায় ভর্তি – ঢাবি ভিসি

0
dhaka-univercity-LAG-droho-11-11-2020-p-6
ঢাবি উপাচার্প আখতারুজ্জামান

দ্রোহ অনলাইন ডেস্ক

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডিনস কমিটির সভায় ‘চ’ ইউনিটের ভর্তি পরীক্ষা বাতিলের বিষয়ে কোনো সিদ্ধান্ত অথবা প্রস্তাবনা নেয়া হয়নি। বরং সভার রেজুলেশনে এই ইউনিট তথা চারুকলা অনুষদের জন্য বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে বলে জানান উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।

বুধবার এডুকেশন রিপোর্টার্স অ্যাসোসিয়েশেন, বাংলাদেশের (ইরাব) নতুন কার্যনির্বাহী কমিটির নেতাদের সঙ্গে সৌজন্য সাক্ষাতে ঢাবি উপাচার্য এসব কথা বলেন। উপাচার্যের কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

ইরাবের নতুন কমিটির সভাপতি দৈনিক সমকালের বিশেষ প্রতিনিধি সাব্বির নেওয়াজ ও সাধারণ সম্পাদক দৈনিক কালেরকণ্ঠের সিনিয়র রিপোর্টার শরীফুল আলম সুমনসহ নবনির্বাচিত নেতারা এবং অন্য সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ভর্তি পরীক্ষা থেকে সামাজিক বিজ্ঞান অনুষদের ‘ঘ’ ইউনিট এবং চরুকলা অনুষদের ‘চ’ ইউনিট উঠিয়ে দেয়ার সিদ্ধান্তে সম্প্রতি নানা ধরনের আলোচনা-সমালোচনা শুরু হয়েছে।

এ বিষয়ে উপাচার্য আখতারুজ্জামান বলেন, ‘চ’ ইউনিটটিতে ভর্তির জন্য বিশেষ ব্যবস্থার কথা ভাবা হচ্ছে। যাতে সহজ পদ্ধতিতে ভর্তি পরীক্ষার সুফল শিক্ষার্থীরা পায়। ‘চ’ ইউনিট একটি বিশেষায়িত ইউনিট। সেটার জন্য অবশ্যই পৃথক পরীক্ষা রাখতে হবে। এটি বাতিলের প্রশ্নই আসে না।

অধ্যাপক আখতারুজ্জামান আরও বলেন, ‘ভর্তি পরীক্ষা সংক্রান্ত পর্যালোচনার মধ্যে এ বিষয়টি ছিল। ইউনিট কমানোর আলোচনা ২০১৮ সাল থেকে চলছে। কলা অনুষদ ও সামাজিক বিজ্ঞান অনুষদের ভর্তি পরীক্ষার ধরন প্রায় একই। ডিনরা একই ধরনের প্রশ্নে দুটি পরীক্ষায় দ্বিমত প্রকাশ করেছেন। মূলত সার্বিক দিক বিবেচনায় নিয়ে আমরা শিক্ষার্থীদের হয়রানি কমাতে পরীক্ষা কমানোর দিকে যাচ্ছি।’

২০২১-২২ শিক্ষাবর্ষ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের ‘ঘ’ ইউনিটের এবং চারুকলা অনুষদের ‘চ’ ইউনিটের ভর্তি পরীক্ষা বিলুপ্ত করার প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ- এমন খবর প্রকাশ পায়। এই দুটি ইউনিটের পরীক্ষা ‘খ’ ইউনিটের মাধ্যমে নেয়া হবে ব

শৈলকুপায় যুবলীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

0
shailkupa Jubolig Pic-11-11-20 (1)

শৈলকুপা প্রতিনিধি

ঝিনাইদহের শৈলকুপায় আওয়ামী যুবলীগের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।

বুধবার দুপুরে উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে কেক কাটার আয়োজন করা হয়।

উপজেলা যুবলীগের সভাপতি ও সাবেক ভাইস চেয়ারম্যান শামীম হোসেন মোল্লার সভাপতিত্ব করেন।

অনুষ্ঠানে আলোচনায় অংশ নেন জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক হাফিজুর রহমান, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শামীমার রশিদ শামীম, স্বেছাসেবক লীগের সাধারণ সম্পাদক রাজিব বাহাদুর, ছাত্রলীগ সভাপতি দিনার বিশ^াস, সাধারণ সম্পাদক শাওন শিকদার, পৌর যুবলীগ সভাপতি রবিউল ইসলাম লাল্টু, সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক প্রমুখ।

সর্বশেষ সংবাদ

পশ্চিমবঙ্গে পদ্ম ফুটেছে, জনতার শক্তি জয়ী হয়েছে: নরেন্দ্র মোদী

দ্রোহ আন্তর্জাতিক ডেস্ক পশ্চিমবঙ্গ ও আসামের বিধানসভা নির্বাচনে বিজেপির জয় নিয়ে প্রথমবারের মতো প্রতিক্রিয়া জানিয়েছেন ভারতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পশ্চিমবঙ্গে পদ্মফুল ফুটেছে বলে সামাজিক মাধ্যম...

পোড়া মবিল দিয়ে তৈরি হচ্ছে বিকল্প ডিজেল তা দিয়ে মেশিন চলছে

কুষ্টিয়া প্রতিনিধি দেশজুড়ে জ্বালানি তেলের সংকটে যখন কৃষকেরা বিপাকে, তখন কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার এক উদ্ভাবক ফেলে দেওয়া পোড়া মবিল দিয়ে বিকল্প ডিজেল তৈরি করে এলাকায়...

ভ্যান চালিয়ে পাঁচ সদস্যের সংসার চালাচ্ছে দশ বছরের শিশু জুনায়েদ

কুষ্টিয়া প্রতিনিধি গত মার্চ মাসে অসুস্থ স্বামী হাবিবুর রহমানের চিকিৎসার জন্য জমানো টাকা নিয়ে তিন শিশুসন্তানকে ফেলে রেখে স্থানীয় এক যুবকের সঙ্গে পালিয়ে যান স্ত্রী...

নগদ টাকাসহ ৫ দিন ধরে নিখোঁজ ডেলিভারী ম্যান

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার কুমারখালীতে প্রায় অর্ধ লাখ টাকাসহ সজল শেখ (২০) নামে এক তরুণ পাঁচদিন ধরে নিখোঁজ রয়েছেন। ২৯ এপ্রিল রাত সাড়ে ৮টা থেকে তাঁর আর...

কুষ্টিয়ায় হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ায় হাম উপসর্গে আরও এক শিশু মারা গেছে। এ নিয়ে জেলায় হাম উপসর্গে গত চার মাসে ৯ শিশুর মৃত্যু হলো। এ ছাড়া গত...