বুধবার, এপ্রিল ৮, ২০২৬.
Home Blog Page 665

এইচএসসি : বিকল্প মূল্যায়ন পদ্ধতি খোঁজার নির্দেশ

0
সংগৃহিত ছবি

দ্রোহ অনলাইন ডেস্ক

করোনা ভাইরাসের প্রকোপ না কমলে এবং এবার এইচএসসি পরীক্ষা নেওয়া সম্ভব না হলে বিকল্প মূল্যায়ন কী হতে পারে, সেই প্রস্তাব তৈরির নির্দেশ দিয়েছেন শিক্ষামন্ত্রী দীপু মনি।

এছাড়া মাধ্যমিকের শিক্ষার্থীদের পরবর্তী ক্লাসে তুলতে কোন বিকল্প পদ্ধতিতে মূল্যায়ন করা যায়, সেই প্রস্তাব তৈরি করতে ঢাকা শিক্ষা বোর্ড, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি) এবং জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন তিনি।

মহামারীকালে এবং পরবর্তী শিক্ষা ব্যবস্থা নিয়ে বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা এবং মন্ত্রণালয়ের অধীন দপ্তর ও সংস্থা প্রধানদের সঙ্গে এক ভার্চুয়াল সভায় শিক্ষামন্ত্রী এই নির্দেশনা দেন বলে মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

সেখানে বলা হয়, পরিস্থিতি যদি স্বাভাবিক না হয় সেক্ষেত্রে এইচএসসি পরীক্ষা এবং মাধ্যমিক পর্যায়ের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পরবর্তী ক্লাসে উত্তীর্ণের বিষয়ে বিকল্প মূল্যায়ন পদ্ধতি কী হতে পারে সে বিষয়ে একটি প্রস্তাব তৈরি করে পরবর্তী সভায় উপস্থাপনের জন্য মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকা, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর এবং জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়।

১ এপ্রিল থেকে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরুর কথা থাকলেও করোনা ভাইরাস মহামারীর কারণে তা স্থগিত রয়েছে।
দেশের সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখা হয়েছে গত ১৭ মার্চ থেকে। বৃহস্পতিবার সেই ছুটির মেয়াদ ৩ অক্টোবর পর্যন্ত বাড়ানো হয়েছে।

সরকার ইতোমধ্যে জানিয়েছে, মহামারীর কারণে এবার পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের প্রাথমিক ও ইবতেদায়ী সমাপনী পরীক্ষা এবং অষ্টমের জেএসসি-জেডিসি পরীক্ষা হবে না। পঞ্চমের শিক্ষার্থীদের স্কুলে স্কুলে বার্ষিক পরীক্ষা নেওয়া হবে বলে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের তরফ থেকে জানানো হলেও অষ্টমের শিক্ষার্থীদের ক্ষেত্রে কী করা হবে, সে সিদ্ধান্ত এখনও হয়নি।
মহামারী শুরুর আগেই এবারের এসএসসি পরীক্ষা হয়ে যাওয়ায় বিশেষ ব্যবস্থায় তাদের ফল ঘোষণা করে এখন অনলাইনে একাদশ শ্রেণির ভর্তি কার্যক্রম চলছে।

স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয় বন্ধ থাকায় টেলিভিশন ও অনলাইনে ক্লাস নেওয়ার ব্যবস্থা হয়েছে, কিন্তু শিক্ষার্থীদের একটি বড় অংশ এখনও এর বাইরে রয়ে গেছে। এইচএসসি পরীক্ষার ফলের ভিত্তিতে শিক্ষার্থীদের পরবর্তী পর্যায়ের উচ্চ শিক্ষার পথ নির্ধারিত হয়। সে কারণে বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ এবং জটিল।

শিক্ষা মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানান, এবার ১৪ লাখের মতো শিক্ষার্থীর উচ্চ মাধ্যমিক ও সমমানের পরীক্ষায় অংশ নেওয়া কথা। এরপর তারা স্নাতক পর্যায়ের লেখাপড়ায় যাবে। পরীক্ষা নেওয়া না গেলে বিকল্প মূল্যায়ন পদ্ধতি তৈরির ক্ষেত্রে ভবিষ্যতের ওই বিষয়গুলোও বিবেচনায় রাখতে হবে।

সুন্দরবনের মালিকানা দাবি করে সাইনবোর্ড

0
সুন্দরবনের সাইন বোর্ড

দ্রোহ অনলাইন ডেস্ক

বুধবার বিকালে বাগেরহাটের সুন্দরবন সংলগ্ন শরণখোলা উপজেলার রায়েন্দা পাঁচরাস্তা মোড়ে টাঙানো ‘লর্ড প্রজাস্বত্ব স্টেট’ লেখা সাইনবোর্ডটি অপসারণ করা হয়। এছাড়া একই নামের একটি কার্যালয়ও সে সময় সিলগালা করা হয়।

শরণখোলা উপজেলা নির্বাহী কর্মকর্তা সরদার মোস্তফা শাহীন বলেন, আব্দুস সামাদ হাওলাদার নামে এক ব্যক্তি এই অফিস খুলেছিলেন।

তিনি খুলনা, সাতক্ষীরা, পিরোজপুর, ঝালকাঠি ও বাগেরহাট অঞ্চলের সকল জমির মালিকানা দাবি করেছেন; যার কোনো আইনি ভিত্তি নেই। তার সাইনবোর্ড অপসারণ করেছি আর অফিস সিলগালা করে দিয়েছি।

আব্দুস সামাদ হাওলাদারকে গ্রেপ্তারের চেষ্টা চলছে জানিয়ে তিনি বলেন, তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। আব্দুস সামাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাকে খুঁজে পাওয়া যায়নি।

যুক্তরাষ্ট্রে চিকিৎসায়ও বাধা সঞ্জয় দত্তের

0
ফাইল ছবি

দ্রোহ বিনোদন ডেস্ক

১৯৯৩ সালের মুম্বাইয়ের সিরিজ বোমা হামলায় সম্পৃক্ততা থাকার কারণে সঞ্জয় দত্তকে ভিসা দিচ্ছে না যুক্তরাষ্ট্র। চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্রে যেতে ভিসাও পাচ্ছেন না বলিউডের শক্তিশালী অভিনেতা। ফুসফুস ক্যান্সারের সঙ্গে লড়ছেন তিনি। কথা ছিল চিকিৎসার উদ্দেশ্যে দ্রুতই মার্কিন যুক্তরাষ্ট্রের বিমান ধরবেন মুন্না ভাই খ্যাত এই অভিনেতা। তবে ভিসা জটিলতার কারণে দোটানা ছিল। তাই জরুরি ভিত্তিতে মুম্বাইতেই চিকিৎসার বন্দোবস্ত করেছিল সঞ্জয়ের পরিবার।

তবে এবার ভিসা পেতে সঞ্জয়কে সাহায্য করছেন তার এক কাছের বন্ধু। যিনি ভিসা সংক্রান্ত একজন কর্তাব্যক্তি। তাই আশা করা যাচ্ছে দ্রুতই মার্কিন যুক্তরাষ্ট্রের মেমোরিয়াল স্লোন ক্যান্সার হাসপাতালের উদ্দেশ্যে দেশ ছাড়ার অনুমতি পাবেন তিনি। ফিল্মফেয়ার তাদের এক প্রতিবেদনে প্রকাশ করেছে, প্রথম দফায় ভিসা মঞ্জুর না হওয়ায় ৫ বছরের চিকিৎসাকালীন ভিসার জন্য আবারও আবেদন করা হয়েছে।

সঞ্জয় ভিসা পেলে তার সঙ্গে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে রওনা দেবেন তার স্ত্রী এবং বোন। অবশ্য সঞ্জয়ের বড় মেয়ে তৃষালা অনেক আগে থেকেই অবস্থান করছেন নিউ ইয়র্কে। ভক্তদের একটি আশা তাড়াতাড়ি ক্যান্সারের সঙ্গে লড়াইয়ে জয়ী হয়ে ফিরবেন এই প্রিয় অভিনেতা।

সুপারফাস্ট গতির আল্ট্রা ব্রডব্যান্ড ইন্টারনেট

0
সংগৃহিত ছবি

দ্রোহ অনলাইন ডেস্ক

ইন্টারনেটের ভুবনে নতুন আলোড়ন আল্ট্রা ব্রডব্যান্ড নামের সুপারফাস্ট ব্রডব্যান্ড ইন্টারনেট।

ইউনিভার্সিটি কলেজ লন্ডনের একদল গবেষক ফাইবার-অপটিক ক্যাবলের মাধ্যমে ডেটা ট্রান্সফারের রেকর্ড গতি অর্জন করেছেন। ৪০ কিলোমিটার লম্বা ফাইবার ক্যাবলে প্রতি সেকেন্ডে ১৭৮.০৮ টেরাবিটস ট্রান্সফার করতে সক্ষম হয়েছেন তারা। ১৭৮.০৮ টেরাবিটস পার সেকেন্ড গতিতে ২২২টি আল্ট্রা এইচডি ব্লু রে ডিস্ক ট্রান্সফার করা যাবে।

এ গতির ধারে-কাছেও এতদিন যাওয়া সম্ভব হয়নি। যুক্তরাষ্ট্র ও জাপানের স্থাপিত ক্যাবলের মাধ্যমে সেকেন্ডে ৬০ টেরিবিটস গতি পাওয়া যায়। এ গতির পেছনে খরচ হয়েছে ৩০ কোটি ডলার।

আল্ট্রা ব্রডব্যান্ড গতির ইন্টারনেট ডেটা সেন্টার, বাসা বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে ব্যবহার করা যাবে কিনা তা অনিশ্চিত। অচিরেই বাণিজ্যিকভাবে এ গতির ইন্টারনেট ব্যবহার সম্ভব হবে না।

অ্যাপলের প্রথম ভাসমান স্টোর

0
সংগৃহিত ছবি

দ্রোহ অনলাইন ডেস্ক

প্রযুক্তি জায়ান্ট অ্যাপল প্রথমবারের মতো ভাসমান স্টোর খুলতে যাচ্ছে। সিঙ্গাপুরের মারিনা বে স্যান্ডস রিসোর্টের কাছে এ ডোম আকৃতির স্টোর চালু করার পরিকল্পনা করেছে অ্যাপল।

টুইটারে টিজার ভিডিও প্রকাশ করে অ্যাপল জানিয়েছে শিগগিরই স্টোরটি চালু হবে। অফিশিয়াল টিজারে বলা হয়েছে, এটি হবে এমন এক জায়গা যেখানে আপনি নতুন কিছু খুঁজে পাবেন, সংযুক্ত হতে পারবেন এবং তৈরি করতে পারবেন। এ অ্যাপল স্টোর তৈরি করা হয়েছে গ্যাস প্যানেল দিয়ে। ফলে দিনের বেলায় সূর্যের আলোতে উঁচু উঁচু বিল্ডিংয়ের প্রতিফলন এতে দেখা যাবে। রাতের বেলা এতে দেখা যাবে রঙিন আলো।

স্টোরটিতে ব্রিজ দিয়ে প্রবেশ করা যাবে। এছাড়াও, পার্শ্ববর্তী শপিংমল থেকে আন্ডারওয়াটার টানেলের মাধ্যমে সরাসরি এ স্টোরে যাওয়া যাবে। এটি সিঙ্গাপুরের তৃতীয় অ্যাপল স্টোর।

২০১৭ সালে শপিংমলে ও ২০১৯ সালে এয়ারপোর্টে অ্যাপল স্টোর তৈরি করা হয়। সারা বিশ্বের মধ্যে এটি অ্যাপলের ৫১২তম স্টোর।

মহামারীর কারণে অধিকাংশ কোম্পানিই ব্যয় কমানোর দিকে ঝুঁকছে। তবে অ্যাপল এ দলে নেই। চলতি মাসেই তারা ২ ট্রিলিয়ন ডলারের কোম্পানিতে পরিণত হয়েছে। মহামারীর মধ্যেই তাদের শেয়ার মূল্য রেকর্ড পরিমাণ বেড়েছে।

বিয়ের জন্য সুপাত্র খুঁজছেন শ্রীলেখা

0
অভিনেত্রী শ্রীলেখা মিত্র

দ্রোহ বিনোদন ডেস্ক

ভারতীয় টিভি চ্যানেল জি-বাংলার জনপ্রিয় কমেডি শো ‘মীরাক্কেল’ বিচারক হিসেবে প্রায় দশ বছর ধরে দেখা গেছে শ্রীলেখা মিত্রকে। ওপার বাংলার পাশাপাশি এপার বাংলাতেও তুমুল জনপ্রিয় এ অনুষ্ঠানটি।

তবে নতুন খবর হলো আসছে সিজন থেকে শ্রীলেখার পরিবর্তে আসবেন অন্য কেউ। মীরাক্কেল থেকে বাদ পড়েছেন তিনি। এ অভিনেত্রী নিজেই ফেসবুকে এক স্ট্যাটাসে এ কথা জানিয়েছেন। মীরাক্কেল থেকে বাদ পড়ে ভেঙে পড়েছেন তিনি।

শ্রীলেখার বাদ পড়ার প্রতিবাদ জানাচ্ছেন মীরাক্কেল ভক্তরা। এমনকি বিভিন্ন সিজনের অনেক প্রতিযোগীরাও শ্রীলেখা বাদ পড়ায় প্রতিবাদ জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের মতামত জানিয়েছেন। এর ভিড়ে শ্রীলেখা দিলেন বিয়ের ঘোষণা।

তিনি বিয়ের জন্য সুপাত্র খুঁজছেন বলে বুধবার দিবাগত রাতে ফেসবুকে এক স্ট্যাটাসে জানালেন। অবশ্য এই পোস্ট তার মজা করেই দেয়া। তিনি বলেন, ভাবছি নিজের জন্য পাত্র দেখা শুরু করবো। আর তো মজা করে তিনি বললেন, ইন্ডাস্ট্রি কাজ দেবে না। অতএব সুপাত্র আছে নাকি চেনা?

এই পোস্টের নিচে শ্রীলেখার পরিচিত অনেকেই বেশ মজা করে মন্তব্য করছেন। রসিক শ্রীলেখাও তার জবাব দিচ্ছেন বেশ জমিয়ে।

প্রসঙ্গত, ব্যক্তি জীবনে শ্রীলেখা ভালোবেসে বিয়ে করেছিলেন শিলাদিত্যকে। তাদের ঘরে রয়েছে এক কন্যাসন্তান। তবে দীর্ঘ দিনের সংসার জীবনের ইতি টেনে মেয়েকে নিয়ে আলাদা থাকছেন শ্রীলেখা।

কুমারখালীতে মোবাইল কোর্টের অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা

0
কুমারখালীতে মোবাইল কোর্টের অভিযান

কুমারখালী প্রতিনিধি

কুষ্টিয়ার কুমারখালীতে করোনা ভাইরাস প্রতিরোধে বাজার-ঘাটে আসা মানুষকে ও গণপরিবহনে যাতায়াতকারী যাত্রীদের মুখে মাস্ক ব্যবহার বাধ্যতামুলক করতে মোবাইল কোর্টের অভিযান অব্যাহত রয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার ও সহকারি কমিশনার (ভুমি) প্রায় প্রতিদিনই মোবাইল কোর্ট পরিচালনা করে যাচ্ছেন। গেল দুই সপ্তাহে শুধু মাস্কবিহীন চলাফেরা করার দায়ে সংক্রামক রোগ নিয়ন্ত্রণ, প্রতিরোধ ও নির্মূল আইন ২০১৮ অনুযায়ী ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। তা সত্বেও মাস্ক বিহীন চলাফেরা করার মতো মানুষের যেন অভাব নেই শহরে।

সরেজমিন ঘুরে দেখাগেছে, মোবাইল কোর্টের অভিযান অব্যাহত থাকলেও বাজার-ঘাটে মাক্স বিহীন ঘুরে বেড়াচ্ছে নানা শ্রেণী-পেশার মানুষ। অনেকেরই কানে ঝুলছে মাস্ক, কারো কারো থুথনীতে ঝুলছে। কেউ রেখে দিয়েছে পকেটে কিংবা কোমরে। আর অনেকেই বাড়িতে ফেলে রেখে এসেছেন বলে যুক্তি দেখাচ্ছেন।

অন্যদিকে, কুমারখালী উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বাজারের দোকান-পাট সহ বিভিন্ন প্রতিষ্ঠানে “মাস্ক নাই, বাজার নাই” সম্বলিত স্টিকার লাগিয়ে দেয়া হয়েছে। তবুও ব্যবসা প্রতিষ্ঠানের মালিক, কর্মচারী ও সাধারন মানুষ কেউই সচেতন হচ্ছেন না।

স্থানীয় প্রশাসন সূত্রে জানা গেছে, মানুষকে সরকারি নির্দেশনা ও স্বাস্থ্যবিধি মেনে চলতে এবং মাস্ক ব্যবহার বাধ্যতামুলক করতে মোবাইল কোর্টের অভিযান অব্যাহত থাকবে।

কুমারখালীতে করোনা ভাইরাস রোধে বাজারে জীবাণুনাশক স্প্রে

0
কুমারখালীতে করোনা ভাইরাস রোধে বাজারে জীবাণুনাশক স্প্রে

কুমারখালী প্রতিনিধি

কুমারখালীতে করোনা ভাইরাস রোধে জীববিস্তার ফাউন্ডেশন ও স্থানীয় ভোক্তা কমিটির উদ্যোগে জীবাণুনাশক স্প্রে করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে কুমারখালীর মাছ, মাংস ও মুরগীর বাজারে জীবাণুনাশক স্প্রে করা হয়। এরপর স্থানীয় বাজার কমিটির সদস্যদের সাথে মতবিনিময় করেন উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর আরাফাত আলী, পৌরসভার কাউন্সিলর এস, এম রফিকুল ইসলাম রফিক, ভোক্তা কমিটির সদস্য হাবীব চৌহান, জাহাঙ্গীর আলম প্রমূখ উপস্থিত ছিলেন।

বাজারে আগতদের করোনা ভাইরাস প্রতিরোধে সরকারি নির্দেশনা ও স্বাস্থবিধি অনুযায়ী নিয়মিত হাত পরিস্কার, বাধ্যতামুলক মুখে মাস্ক পরিধান সহ সামাজিক ও শারীরিক দুরত্ব বজার রেখে চলার জন্য উদ্বুদ্ধ করা হয়।

হিজড়াকে বিয়ের ফাঁদে ফেলে ১৯ লাখ টাকা আত্মসাৎ

0
অভিযুক্ত প্রতারক লুসান ও ১ম স্ত্রী নাছরিনের (তৃতীয় লিঙ্গ)

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহের শৈলকুপায় নাছরিন আক্তার নামের এক তৃতীয় লিঙ্গ (হিজড়া)  কে বিয়ের ফাঁদে ফেলে লুসানুর রহমান (লুসান) নামের এক যুবক ১৯ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন বলে অভিযোগ উঠেছে।

নাছরিনের (তৃতীয় লিঙ্গ) ১০/১৫ বছরের অর্জিত আয় ও জমানো টাকা আত্মসাৎ করে তাকে পথের ফকির বানিয়েছেন প্রতারক লুসান। লুসান বর্তমানে দ্বিতীয় স্ত্রী নিয়ে সংসার করছেন আর প্রথম স্ত্রী নাছরিন আক্তার স্ত্রীর মর্যাদা ও আত্মসাৎকৃত টাকা উদ্ধারের দাবীতে ঘুরছেন বিভিন্ন মানুষের দরজায়।

বুধবার দুপুরে তথ্য প্রমান দিয়ে এমনটাই দাবী করেছেন (তৃতীয় লিঙ্গ) নাছরিন আক্তার।

জানা গেছে, ২০১৩ সালে পাটুরিয়া-দৌলতদিয়ার ফেরিঘাটে নাছরিনের সঙ্গে পরিচয় হয় শৈলকুপা উপজেলার বিজুলিয়া গ্রামের খাসিয়ার রহমানের ছেলে লুসানের। নাছরিনের আদি বাড়ি খুলনা হলেও তিনি মানিকগঞ্জ উপজেলার শিবালয় উপজেলার নিহন্দ গ্রামে বসবাস করেন। তার পিতার নাম আব্দুল গাফফার শেখ। পরিচয় থেকে পরিণয়ের দিকে গড়ায় নাছরিন লুসানের সম্পর্ক। ২০১৫ সালের ৫ জানুয়ারী নোটারি পাবলিকে পাঁচ লাখ টাকা দেনমোহরে তাদের বিয়ে হয়।

নাছরিনের ভাষ্যমতে বিয়ের আগে ও পরে স্ট্যাম্পে চুক্তিপত্রের মাধ্যমে লুসান ব্যবসার কথা বলে ১৫ লাখ টাকা নিয়েছেন। এরপরে আরও ৪ লাখ টাকা নেন লুসান। পিতার বাড়ি থেকে জমি বিক্রি করেও টাকা দিয়েছেন নাছরিন। সেই টাকা দিয়ে লুসান গ্রামে পাকা গরুর গোয়ালসহ ঘরবাড়ি, একাধিক গরু এবং বন্ধক রাখা জমি খালাস করেছেন। তবে টাকা নেওয়ার পর স্বামী লুসান এড়িয়ে চলতেন নাছরিনকে। ধার গ্রহণের টাকা চাইলে লুসান তালবাহানা ও সময়ক্ষেপণ এবং সর্বশেষ তিনি হুমকি ধামকি দেয় এবং সে কোন টাকা নেয়নি বলে অস্বীকার করতে থাকে।

নিরুপায় হয়ে নাছরিন স¦ামী লুসানের বিরুদ্ধে মানিকগঞ্জের আদালতে প্রতারণার মামলা দায়ের করেন যার নং সিআর-১৬৮/১৯। মামলা করার পর লুসান নিজেকে মুক্ত করতে সংসার করার মিথ্যা প্রলোভন দেখিয়ে সুকৌশলে নাছরিনের দায়ের করা মামলা ২০১৯ সালের ২২ নভেম্বর তুলে নিতে সক্ষম হন।

মামলা তুলে নেওয়ার পরই লুসানের আসল চরিত্র প্রকাশ হয়ে পড়ে। নতুন করে প্রথম স্ত্রী নাসরিনের সাথে সংসার শুরু করার প্রয়োজন দেখিয়ে আবারো চার লাখ টাকা হাতিয়ে নিয়ে দ্বিতীয় স্ত্রী‘র নাসরিনের সাথে বসবাস শুরু করেন। এরপর থেকেই প্রথম স্ত্রী নাছরিনের সাথে যোগাযোগ বন্ধ করে দেন লুসান।

নাসরিনের আত্মীয় স্বজন জানান, নাসরিন ও লুসান কলকাতা বেড়াতে গিয়ে একটি আবাসিক হোটেলে নিয়ে নাসরিনকে হত্যার চেষ্টা করা হয়। মাথায় আঘাত করে নাসরিনকে ঘরে ফেলে দুই লাখ টাকা নিয়ে চম্পট দেয় প্রতারক লুসান।

এ ব্যাপারে লুসানের মুঠোফোনে একাধিকবার ফোন করা হলেও তিনি ফোন রিসিভ করেন নি।

শৈলকুপার মনোহরপুর ইউনিয়নের চেয়ারম্যান মোস্তফা আরিফ রেজা মন্নু ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, লুসানের সঙ্গে নারী হিজড়া নাছরিনের বিয়ে হয়েছে। বিয়ের পর বিজুলিয়া গ্রামে এসে ছিল নাছরিন।

তিনি বলেন, শুনেছি লুসান নাছরিণের কাছ থেকে বিভিন্ন সময় বহু টাকা হাতিয়ে নিয়েছে। এখন তৃতীয় লিঙ্গের এই মানুষটি বড়ই অসহায়। নাছরিন ইউনিয়ন পরিষদের গ্রাম আদালতে বিচার দিলে আমি ন্যায় বিচার নিশ্চিত করবো।

বন্ধু আমার মন বুঝলো না

0

সর্বশেষ সংবাদ

ধুলায় আঁধার সড়ক

কয়েকশ কোটি টাকা ব্যয়ে সংস্কার কারের অল্প কিছু দিনের মধ্যে আঞ্চলিক সড়কের কয়েকটি পয়েন্টে চলাচল অযোগ্য হয়ে যায়। এসব স্থানে পাকাসড়ক ভেঙ্গে ইট বিছিয়ে...

দুই দিনেও সন্ধ্যান মেলেনি রহস্যজনক ভাবে নিখোঁজ ভ্যান চালকের

স্টাফ রিপোর্টার কুষ্টিয়ার খোকসায় রহস্যজনক ভাবে নিখোঁজ ভ্যানচালকের সন্ধান মেলেনি দুই দিনেও। জমি নিয়ে বিরোধের জেরে তাকে গুম করা হতে পারে মনে করছেন পরিবার। সোমবার ভ্যানচালক...

কুষ্টিয়ায় হামের উপসর্গ নিয়ে একদিনে ৩ শিশুর মৃত্যু

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ায় বেড়েই চলেছে হামের সংক্রমণ। এ নিয়েছে জনমনে চরম উদ্বেগ দেখা দিয়েছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আট মাস বয়সী ইব্রাহিম ও...

জুলাই সনদ বাস্তবায়নে গণভোটের কোন সম্পর্ক নেই: আইনমন্ত্রী

ঝিনাইদহ প্রতিনিধি আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট মো. আসাদুজ্জামান বলেছেন, জুলাই সনদ একটি স্বতন্ত্র ও কার্যকর দলিল, যার বাস্তবায়নের সঙ্গে গণভোটের কোনো সম্পর্ক...

কুষ্টিয়া সীমান্তে দুইটি বোমাসহ চোরাকারবারী আটক

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়া সীমান্তে পৃথক পৃথক স্থানে অভিযান চালিয়ে দুইটি বোমাসহ এক চোরাকারবারীকে আটক এবং বিপুল পরিমান ভারতীয় চোরাচালানী মালামাল উদ্ধার করেছে বডার গার্ড বাংলাদেশ...