রবিবার, মার্চ ২২, ২০২৬.
Home Blog Page 70

পিআর পদ্ধতিতে নির্বাচনের উপযোগী সময় আসেনি : তারেক রহমান

0

দ্রোহ অনলাইন ডেস্ক

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের রাজনৈতিক পরিস্থিতি পিআর (সংখ্যানুপাতিক প্রতিনিধি) পদ্ধতিতে নির্বাচনের জন্য এখনও উপযোগী নয়।

তিনি আরও বলেন, জাতীয় নির্বাচনে পিআর পদ্ধতি নিয়ে অনেকেই অনেক কথা বলেছেন। বাংলাদেশের বর্তমান আর্থ-সামাজিক, ভৌগলিক ও রাজনৈতিক পরিস্থিতিতে পিআর পদ্ধতি উপযুক্ত নয়। কাকে কিংবা কোন ব্যক্তিকে ভোট দিয়ে নিজেদের প্রতিনিধি হিসেবে নির্বাচিত করে সংসদে পাঠানো হচ্ছে, অবশ্যই জনগণের সেটি জানার অধিকার রয়েছে। কিন্তু প্রস্তাবিত পিআর পদ্ধতিতে কোন ব্যক্তিকে নির্বাচিত করা হচ্ছে, জনগণের সেটি জানার পরিষ্কার কোনো সুযোগ নেই।

বৃহস্পতিবার রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে এক মতবিনিময় সভায় লন্ডন থেকে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন। জন্মাষ্টমী উপলক্ষে এ সভার আয়োজন করা হয়।

তারেক রহমান বলেন, যেকোনো রাজনৈতিক দল বা ব্যক্তি জাতীয় সংসদে কিংবা সরকারে প্রতিনিধিত্ব করতে চাইলে অবশ্যই তাদের জনগণের মুখোমুখি হয়ে আস্থা-বিশ্বাস অর্জনের মাধ্যমে জনগণের রায় অর্জন করা জরুরি। পিআর পদ্ধতি এবং আরও দু-একটি ইস্যুতে গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলোর মধ্যে কিছুটা ভিন্নমত রয়েছে। এই ধরনের ভিন্নমত গণতান্ত্রিক বিশ্বে স্বীকৃত। এটা গণতন্ত্রের সৌন্দর্য। তবে যারা আসন্ন নির্বাচনকে সামনে রেখে পরিস্থিতি ঘোলাটে করার অপচেষ্টা করছেন, এর মাধ্যমে নিজেদের অজান্তেই গণতন্ত্রের উত্তরণের পথকে বাধাগ্রস্ত করে তুলছেন। একইসঙ্গে যদি গণতন্ত্র উত্তরণের পথে শর্তের পর শর্ত আরোপ করতে থাকেন, তাহলে পতিত পরাজিত পলাতক স্বৈরাচার পুনর্বাসনের পথও সুগম করছেন।

তিনি বলেন, বর্তমানে ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে রাষ্ট্র এবং রাজনীতিতে জনগণের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে অন্তর্র্বতী সরকার আগামী ফেব্রæয়ারিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের সম্ভাব্য সময় নির্ধারণ করেছে। কিন্তু আমরা খেয়াল করে দেখছি, এই নির্বাচন অনুষ্ঠান নিয়ে কোনো কোনো রাজনৈতিক ব্যক্তি বা গোষ্ঠীর বক্তব্য, মন্তব্য কিংবা নিত্য-নতুন শর্ত বা শর্তের প্রস্তাবনা সামগ্রিকভাবে জনমনে বিভ্রান্তি সৃষ্টির একটি কারণ হয়ে দাঁড়িয়েছে।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচনে ভোট দেওয়ার সুযোগ পেলে জনগণ বিএনপিকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিতে পারে। এই ভয়ে পলাতক স্বৈরাচার ‘বিএনপির বিজয় ঠেকাও’– এর মতো অপরাজনীতি চালু করেছিল। তবে আশ্চর্যের বিষয় স্বৈরাচারমুক্ত বাংলাদেশে এবার ক্ষমতাসীন সরকার নয় বরং ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের রাজপথের সহযোদ্ধা কতিপয় রাজনৈতিক ব্যক্তি এবং গোষ্ঠীর আচরণেও সেই পলাতক স্বৈরাচারের সরকারের মতো বিএনপির বিজয় ঠেকাও প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। বিএনপির বিজয় ঠেকানোর অপরাজনীতি করতে গিয়ে বিতাড়িত ফ্যাসিবাদ সরকার দেশকে একটি তাঁবেদারি রাষ্ট্রে একটি বিশাল বড় জেলখানায় পরিণত করেছিল।

তারেক রহমান আরও বলেন, বর্তমানে ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশেও যারা মনে করছেন, নির্বাচন দিলে জনগণ ভোট দিয়ে বিএনপিকে সরকার গঠনে সহায়তা করবে। যারা এই চিন্তা থেকে বিএনপির বিজয় ঠেকানোর জন্য নানা রকম অপকৌশলের বা শর্তের বেড়াজালের আশ্রয় নিচ্ছেন। তাদের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, রাজনীতিকে রাজনীতি দিয়েই মোকাবিলা করুন, জনগণের শক্তির ওপরে আস্থা এবং বিশ্বাস রাখুন। বিএনপির বিজয় যদি জনগণ দিয়েই থাকে, সেই বিজয় ঠেকাতে গিয়ে জনগণের রায় প্রদানের পথ রুদ্ধ করবেন না।

গণতান্ত্রিক আন্দোলনের দলগুলোর প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলোর নিজেদের মধ্যকার বিরোধ এমন পর্যায়ে নেওয়া উচিত হবে না, যেই বিরোধকে পুঁজি করে পরাজিত ফ্যাসিবাদ নিজেদের অপকর্মগুলোকে জাস্টিফাই করার সুযোগ নিতে পারে। আমি মনে করি, প্রতিটি ইস্যুতে প্রত্যেকটি রাজনৈতিক দলের ঐকমত্য হতেই হবে। পলাতক ফ্যাসিবাদ পুনর্বাসন ঠেকাতে কিংবা দেশকে তাবেদার মুক্ত রাখতে, স্বাধীনতা-সার্বভৌমত্ব এবং জাতীয় স্বার্থ সংশ্লিষ্ট ইস্যুগুলোতে অবশ্যই ঐকমত্য এবং ঐক্যবদ্ধ থাকা অত্যন্ত জরুরি।

হিন্দু সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, এই বাংলাদেশ কোন ব্যক্তি, গোষ্ঠী কিংবা দলের নয়। এই বাংলাদেশ আপনার, আমার, আপনাদের এবং আমাদের সবার- দলমত ধর্ম নির্বিশেষে বাঙালি, অবাঙালি, নৃতাত্তি¡ক জনগোষ্ঠী বিশ্বাসী-অবিশ্বাসী কিংবা সংশয়বাদী, এই বাংলাদেশে প্রতিটি নাগরিকের একমাত্র গর্বিত পরিচয় আমরা বাংলাদেশি। দেশের প্রত্যেকটি নাগরিক সব ক্ষেত্রে, দেশের আইন অনুযায়ী সমান অধিকার ভোগ করবেন। এটি বিএনপির নীতি। এটি বিএনপির রাজনীতি।

আরও পড়ুন – আওয়ামী লীগের সঙ্গে সম্পর্ক ছিন্ন করলেন ৮ নেতা

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সভাপতিত্বে ও দলের ধর্মবিষয়ক সহসম্পাদক অমলেন্দু দাস অপুর সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বিজন কান্তি সরকার, ধর্মবিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জামাল, সহসাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুন্ডু প্রান্তিক জনশক্তি উন্নয়নবিষয়ক সহসম্পাদক অপর্ণা রায় দাস, নির্বাহী কমিটির সদস্য রমেশ দত্ত, দেবাশীষ রায় মধু, নিপুণ রায় চৌধুরী, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের তপন চন্দ্র মজুমদার, এসএন তরুণ দে, মিল্টন বৈদ্য, পূজা উদযাপন ফ্রন্টের জয়দেব জয়। এ সময় উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, ড. আব্দুল মঈন খান, অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন, ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরী, যুগ্ম মহাসচিব আবদুস সালাম আজাদ প্রমুখ।

আরও পড়ুন – ঝিনাইদহ সীমান্ত দিয়ে ভারতে যাওয়ার সময় ৯ বাংলাদেশিকে আটক

আওয়ামী লীগের সঙ্গে সম্পর্ক ছিন্ন করলেন ৮ নেতা

0

টুঙ্গিপাড়া প্রতিনিধি

গোপালগঞ্জের মুকসুদপুরের আওয়ামী লীগের আট নেতা সংবাদ সম্মেলন করে দল থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন।

বৃহস্পতিবার (২১ আগস্ট) বিকালে উপজেলার ননীক্ষীর উচ্চবিদ্যালয় মাঠে সংবাদ সম্মেলন করে পদত্যাগের ঘোষণা দেন আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের এসব নেতারা।

পদত্যাগকারী নেতারা হলেন মুকসুদপুর উপজেলার ননীক্ষির ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি মনজ মৌলিক, কাজী মিজানুর রহমান, সহপ্রচার সম্পাদক রাসেল শেখ, সদস্য স্বপন শেখ, একই ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. নুর আলম মিয়া, ৬ নম্বর ওয়ার্ডের আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সুবল রায়, ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের শ্রমবিষয়ক সম্পাদক আক্কাচ চোকদার, ননীক্ষির ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জলিল কাজী।

সংবাদ সম্মেলনে পদত্যাগকারী আটজন আওয়ামী লীগ নেতার পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন ননীক্ষির ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি মনজ মৌলিক।

আরও পড়ুন – ঝিনাইদহ সীমান্ত দিয়ে ভারতে যাওয়ার সময় ৯ বাংলাদেশিকে আটক

মনজ মৌলিক বলেন, ননীক্ষীর ইউনিয়ন আওয়ামী লীগের সব পদ থেকে স্বেচ্ছায় ও স্বজ্ঞানে অব্যাহতি নিচ্ছি। আমরা দৃঢ়ভাবে জানাচ্ছি যে, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জনগণের স্বার্থরক্ষায় সর্বদা অঙ্গীকারবদ্ধ থাকব। রাজনৈতিক দল বা ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে উঠে ভবিষ্যতে দেশ ও জাতির কল্যাণে কাজ করে যাব। আওয়ামী লীগের সঙ্গে আমাদের আর কোনো সম্পর্ক নেই, ভবিষ্যতেও থাকবে না।

আরও পড়ুন – খোকসায় বিদ্যুত থাকবে না শনিবার

ঝিনাইদহ সীমান্ত দিয়ে ভারতে যাওয়ার সময় ৯ বাংলাদেশিকে আটক

0

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে ভারতে যাওয়ার সময় ৯ বাংলাদেশিকে আটক করেছে বিজিবি।

বৃহস্পতিবার সকাল ৬টার দিকে সীমান্তে পৃথক অভিযানে তাদের আটক করা হয়।

মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটেলিয়নের সহকারী পরিচালক মুন্সি ইমদাদুর রহমানের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

আটকরা হলেন- মহেশপুর উপজেলার কুসুমপুর গ্রামের ডালিম মিয়ার ছেলে রাশেদ মিয়া (২০), পিরোজপুরের নেছারাবাদ থানার গণপতিকাঠী গ্রামের রমেশ রায়ের ছেলে প্রবাস রায় (৪৫) ও প্রবাস রায়ের ছেলে প্রসেনজিৎ রায় (২৬)। আটকদের মধ্যে বাকি চারজন নারী ও দুইজন শিশু।

বিজিবি জানিয়েছে, ভোর সাড়ে ৬ টার দিকে মহেশপুর সীমান্তের কুসুম বিওপির হাবিলদার শহর আলীর নেতৃত্বে অভিযান চালায় বিজিবি। এসময় স্থানীয় দালালসহ তিনজনকে আটক করা হয়। আটকের মধ্যে দুজন নারী।

অপর দিকে ভোর ৬টায় সীমান্তের লড়াইঘাট বিওপির অপর এক অভিযানে দুই নারী ও দুই শিশুসহ আরও ছয়জনকে আটক করে বিজিবি। আটকরা অবৈধভাবে সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশের চেষ্টা করছিলেন। আটকদের মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে।

আরও পড়ুন – খোকসায় বিদ্যুত থাকবে না শনিবার

মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাজ্জাদুর রহমান জানান, আটক নারী ও শিশুদের যশোর জাস্টিস অ্যান্ড কেয়ার সেন্টারে পাঠানো হয়েছে। বাকি তিনজনের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন –  নবাগত অধ্যক্ষের সাথে ছাত্রদল নেতাদের শুভেচ্ছা বিনিময়

খোকসায় বিদ্যুত থাকবে না শনিবার

0

স্টাফ রিপোর্টার

পল্লী বিদ্যুতের খোকসা সাব-জোনাল অফিসের অধীন উপকেন্দ্রে মেরামত জনিত কারনে আগামী শনিবার সকাল-সন্ধ্যা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

আরও পড়ুন – নবাগত অধ্যক্ষের সাথে ছাত্রদল নেতাদের শুভেচ্ছা বিনিময়

খোকসা থানা পুলিশের হোয়াটস অ্যাপের সূত্রে জানা গেছে, আগামী শনিবার সকালে উপকেন্দ্রে ৩৩ কেভি ব্রেকার (এসিআর) স্থাপন করা হবে। এ কারনে ওই সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত উপজেলার সবকটি ফিডারে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। তবে নির্ধারিত সময়ের আগে মেরামত কাজ শেষ হলে যে কোন সময়ে বিদ্যুৎ সংযোগ চালু করা হবে।

আরও পড়ুন – নির্বাচনের রোডম্যাপ ঘোষণা হতে পারে রবিবার

নবাগত অধ্যক্ষের সাথে ছাত্রদল নেতাদের শুভেচ্ছা বিনিময়

0
খোকসা সরকারি কলেজের নবাগত অধ্যক্ষ প্রফেসর শিশির কুমার রায়ের সঙ্গে ছাত্রদল নেতাদের সৌজন্য সাক্ষাৎ - ছবি নাহিদুজ্জামান শয়ন

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসা সরকারি কলেজের নবাগত অধ্যক্ষ প্রফেসর শিশির কুমার রায়ের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে ফুলেল শুভেচ্ছা জানিয়েছে উপজেলা, পৌর ও কলেজ ছাত্রদল নেতারা।

বৃহস্পতিবার সকালে একটি মিছিল নিয়ে কলেজে প্রবেশ করে সংগঠনটির নেতাকর্মীরা। পরে তাঁরা অধ্যক্ষের কার্যালয়ে গিয়ে তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

সৌজন্য সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা ছাত্রদলের আহ্বায়ক সদস্য আরিফুল ইসলাম বাবু, খোকসা থানা ছাত্রদলের সদস্য সচিব আরিফুল ইসলাম রিয়াজ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল আলিম টনি এবং খোকসা পৌর ছাত্রদলের সদস্য সচিব মহব্বত হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক রাকিব মল্লিক, তানজীদ ইসমাইল আদিত্য, খোকসা সরকারি কলেজ ছাত্রদলের সাগর মল্লিক ও হাবিবুর রহমান প্রমুখ।

আরও পড়ুন – নির্বাচনের রোডম্যাপ ঘোষণা হতে পারে রবিবার

শুভেচ্ছা বিনিময়কালে অধ্যক্ষ প্রফেসর শিশির কুমার রায় বলেন, কোনো শিক্ষার্থী যেন কলেজ বিমুখ না হয় এবং কলেজ চলাকালীন সময়ে প্রাইভেট বা কোচিং-এ না যায় সেদিকে সবাইকে খেয়াল রাখতে হবে। কলেজের ভেতরে কোনো অসঙ্গতি চোখে পড়লে তা সরাসরি আমাকে জানাতে হবে।

আরও পড়ুন – চর সাদীপুর ইউনিয়নকে পাবনা’য় সংযুক্ত করার চেষ্টার প্রতিবাদে মানববন্ধন

নির্বাচনের রোডম্যাপ ঘোষণা হতে পারে রবিবার

0

দ্রোহ অনলাইন ডেস্ক

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ আগামী রবিবার ঘোষণা করা হতে পারে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) আবুল ফজল মো. সানাউল্লাহ।

বৃহস্পতিবার আগারগাঁওয়ে নির্বাচন ভবনে আসন্ন জাতীয় নির্বাচন সামনে রেখে ভোটের রোডম্যাপ চূড়ান্ত করতে কমিশনের ডাকা বৈঠকের বিরতিতে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

ইসি সানাউল্লাহ বলেন, নির্বাচনের রোডম্যাপ নিয়ে আগামী রবিবার ব্রিফ করা হতে পারে। আমরা কর্মপরিকল্পনা নিয়ে বৈঠক শুরু করেছি। যেহেতু অনেক বিষয় নিয়ে আলোচনা করার আছে, তাই আজই এটি শেষ করা সম্ভব না-ও হতে পারে। সেক্ষেত্রে আমাদের রবিবার বা সোমবার পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে।

তিনি বলেন, কমিশনার ও কর্মকর্তাদের সঙ্গে আলোচনার পর সামগ্রিক অগ্রগতি প্রধান নির্বাচন কমিশনারকে জানানো হবে। চূড়ান্ত পরিকল্পনার পরই আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে।

আরও পড়ুন – চর সাদীপুর ইউনিয়নকে পাবনা’য় সংযুক্ত করার চেষ্টার প্রতিবাদে মানববন্ধন

এদিন দুপুরে শুরু হওয়া বৈঠকে চার নির্বাচন কমিশনার ও ইসি সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন – খোকসা সরকারি কলেজের অধ্যক্ষের সাথে ছাত্রশিবির নেতাদের শুভেচ্ছা বিনিময়

চর সাদীপুর ইউনিয়নকে পাবনা’য় সংযুক্ত করার চেষ্টার প্রতিবাদে মানববন্ধন

0

কুমারখালী প্রতিনিধি

কুষ্টিয়ার কুমারখালী উপজেলার ১১ নম্বর চর সাদীপুর ইউনিয়নকে পাবনা জেলায় সংযুক্ত করার চেষ্টার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে কুমারখালী উপজেলা পরিষদ চত্বরে এ মানববন্ধন কর্মসূচি পালন করে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মী সহ ইউনিয়নের সর্বস্তরের মানুষ।

মানববন্ধনে উপজেলার ১১ নম্বর চর সাদীপুর ইউনিয়নকে কুমারখালী উপজেলা তথা কুষ্টিয়া জেলা থেকে পাবনা জেলায় সংযুক্ত না করার দাবি জানান।

মানববন্ধনে বক্তারা বলেন, চর সাদীপুর ইউনিয়নের মানুষ দীর্ঘদিন ধরে কুষ্টিয়ার সঙ্গে তাদের প্রশাসনিক, সামাজিক ও অর্থনৈতিক সম্পর্ক বজায় রেখেছে। হঠাৎ করে এ ইউনিয়নকে পাবনায় যুক্ত করার প্রক্রিয়া স্থানীয়দের স্বার্থবিরোধী। এতে জনজীবনে ভোগান্তির সৃষ্টি হবে এবং উন্নয়ন কার্যক্রম ব্যাহত হবে।

আরও পড়ুন – বিএনপির নেতাদের হট্টগোলে ডিলার নিয়োগ স্থগিত

উল্লেখ, চরসাদীপুর ইউনিয়নটি পাবনা সদর উপজেলার সঙ্গে হলেও শুরু থেকেই পদ্মা নদীর কারণে বিচ্ছিন্ন হয়ে আছে কুমারখালী উপজেলা থেকে। সম্প্রতি স্থানীয় বাসিন্দাদের কেউ কেউ ইউনিয়নটিকে পাবনা জেলার সঙ্গে সংযুক্ত করার দাবী তোলেন। কিন্তু ইউনিয়নের অধিকাংশ মানুষের দাবী ইউনিয়নটিকে কুষ্টিয়া জেলার সঙ্গে সংযুক্ত রেখেই যোগাযোগ (নদী পারাপারে) ব্যাবস্থার উন্নয়ন করা দরকার।

আরও পড়ুন – খোকসায় বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনের প্রস্তুতি চুড়ান্ত

খোকসা সরকারি কলেজের অধ্যক্ষের সাথে ছাত্রশিবির নেতাদের শুভেচ্ছা বিনিময়

0

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসা সরকারি কলেজের নবাগত অধ্যক্ষ শিশির কুমার রায় কে ইসলামীক ছাত্রশিবিরের পক্ষ থেকে ফুল ও সন্মাননা স্মারক প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার সকালে কলেজ অধ্যক্ষের কার্যালয়ে শুভেচ্ছা বিনিময় করেন কলেজ ছাত্রশিবিরের নেতারা।

আরও পড়ুন – বিএনপির নেতাদের হট্টগোলে ডিলার নিয়োগ স্থগিত

শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠান উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা ছাত্রশিবিরের সাহিত্য সম্পাদক জুবায়ের আহমেদ, খোকসা সরকারি কলেজ ছাত্রশিবিরের সভাপতি আবু বক্কার, খোকসা উত্তর থানা ছাত্রশিবিরের সাবেক সভাপতি কামরুল ইসলাম, ফজর আলী, শামীম রেজা প্রমুখ।

আরও পড়ুন – খোকসায় বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনের প্রস্তুতি চুড়ান্ত

বিএনপির নেতাদের হট্টগোলে ডিলার নিয়োগ স্থগিত

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার কুমারখালীতে খাদ্য বান্ধব কর্মসূচি ও ওএমএস এর আওতায় ডিলার নিয়োগের উন্মুক্ত লটারী অনুষ্ঠানে বিএনপি নেতারা হট্টগোল করা লটারি কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়। তালিকায় আওয়ামী লীগের নেতাকর্মী ও স্বজনদের নাম থাকার অভিযোগ তুলে এমন হট্টগোলের পর লটারীর কার্যক্রম বয়কট করেন তারা।

বৃহস্পতিবার সকাল ১১ টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত কুমারখালীর আবুল হোসেন তরুন অডিটোরিয়ামে এ ঘটনা ঘটে। পরে পরিবেশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে উর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে লটারী কার্যক্রম স্থগিত ঘোষণা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বিজয় কুমার জোয়ার্দার।

এ সময় উপজেলা খাদ্য নিয়ন্ত্রণ কর্মকর্তা মোছা. ফাতেমা তুজ জহুরা, উপজেলা খাদ্য গুদাম কর্মকর্তা এস এম কামরুজ্জামান, থানা পুলিশ, বিএনপি, এনসিপি, গণ অধিকার পরিষদসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উপজেলা প্রশাসন ও উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয় সুত্রে জানা গেছে, উপজেলায় খাদ্য বান্ধব কর্মসূচি ও ওএমএস এর আওতায় উপকার ভোগীর সংখ্যা রয়েছে প্রায় ১৪ হাজার ৯৯৭ জন। তারা বছরে ৬ বার ১৫ টাকা দরে ৩০ কেজি করে চাল পাবেন নিয়োগকৃত ডিলারের মাধ্যমে। উপজেলার ১১টি ইউনিয়নে ৩৩টি এবং একটি পৌরসভায় ৬টিসহ মোট ৩৯টি পয়েন্টে ডিলার নিয়োগ দেওয়া হবে।

সেই লক্ষ্যে বৃহস্পতিবার সকাল ১১টায় স্থানীয় আবুল হোসেন তরুন অডিটোরিয়ামে ডিলার নিয়োগের জন্য উন্মুক্ত লটারীর আয়োজন করে উপজেলা প্রশাসন ও উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়। তবে লটারীর কার্যক্রম শুরুর আগেই তালিকায় আওয়ামী লীগ পন্থীদের নাম থাকার অভিযোগ তুলে হট্টগোল শুরু করেন বিএনপির নেতাকর্মীরা। তারা দফায় কর্মকর্তাদের সঙ্গে লটারীর কার্যক্রম স্থগিতের দাবিতে বাগবিতন্ডায় জড়ান এবং লটারী বয়কট করেন।

প্রায় ঘণ্টাব্যাপী বাগবিতন্ডা ও হট্টগোলের পর লটারীর কার্যক্রম স্থগিত ঘোষণা করে প্রশাসন। ফের যাচাই বাছাইয়ের পর আগামী সোমবার সকাল ১১টায় একই স্থানে উন্মুক্ত লটারীর ঘোষণা দেয় প্রশাসন।

এ সময় পান্টি ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক রাশিদুল ইসলাম রাশেদ অভিযোগ করে বলেন, বার বার অভিযোগ জানানোর পরেও তালিকায় আওয়ামী লীগের দোসরদের নাম রেখেছে প্রশাসনের লোকজন। সেজন্য লটারী বয়কট করেছি। তার ভাষ্য, তালিকায় পান্টি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাসুদের স্ত্রী জেবুননাহার বেগমের নাম রয়েছে।

উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক খাইরুল ইসলাম সবুজ বলেন, কর্মকর্তাদের যোগসাজশে পুলিশসহ কয়েকদফা তদন্তের পরেও তালিকায় আওয়ামী লীগের নাম। এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং পুনরায় যাচাই বাছাইয়ের পর ডিলার নিয়োগের দাবি তার।

অন্যান্য উপজেলা গুলোতে ১৭ আগষ্ট থেকে প্রতিকেজি ১৫ টাকা দরে ৩০কেজি করে চাল পাচ্ছেন ভুক্তভোগীরা। তবে ডিলার নিয়োগ না হওয়ায় উপজেলার অন্তত ১৪ হাজার ৯৯৭ জন ভুক্তভোগী সুযোগ থেকে বঞ্চিত বলে জানিয়েছেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোছা. ফাতেমা তুজ জহুরা। তিনি বলেন, কয়েক দফা যাচাই বাছাই করা হয়েছে। তবুও মনগড়া অভিযোগ তুলে হট্টগোল করছে এক দলের নেতাকর্মীরা।

আরও পড়ুন – খোকসায় বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনের প্রস্তুতি চুড়ান্ত

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বিজয় কুমার জোয়ার্দার বলেন, লটারীর দিনে তালিকায় কিছু নাম নিয়ে অভিযোগ করছেন কেউ কেউ। সেজন্য আজকের লটারী স্থগিত করা হয়েছে। আগামী দুইদিন লিখিত অভিযোগ প্রদানের জন্য বলা হয়েছে। অভিযোগের ভিত্তিতে তদন্ত করে আগামী সোমবার সকাল ১১টায় উন্মুতভাবে লটারীর আয়োজন করা হবে।

আরও পড়ুন – বাংলাদেশে পুরুষদের ক্রিকেটে নারী আম্পায়ার জেসি

খোকসায় বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনের প্রস্তুতি চুড়ান্ত

0

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসা উপজেলা বিএনপি’র দ্বি-বার্ষিক সম্মেলনের চুড়ান্ত প্রস্তুতি চলছে। এখন শুধু আনুষ্ঠানিকতার অপেক্ষা।

শনিবার সকালে খোকসা জানিপুর সরকারি মাধ্যমিক বিদ্যালয় মাঠে উপজেলা বিএনপি’র দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হবে। ইতোমধ্যেই মাঠে মঞ্চ তৈরীর কাজ এগিয়ে চলেছে। প্রায় একযুগ পর খোকসা উপজেলা বিএনপি’র সম্মেলন প্রকাশ্য মাঠে অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ উপলক্ষে গত সপ্তাহের মধ্যভাগে উপজেলার ৯টি ইউনিয়ন সম্মেলনী সভা করা হয়েছে। সময় সল্পতার কারনে ইউনিয়ন গুলোর কমিটি ঘোষনা করা হয়নি। ইতোমধ্যে প্রকাশ্য মঞ্চে খোকসা পৌর বিএনপির কমিটি ঘোষনা করা হয়।

বৃহস্পতিবার বিকালে উপজেলা বিএনপি’র আহবায়ক আলাউদ্দিন খান, উপজেলা বিএনপির সাবেক সভাপতি সৈয়দ আমজাদ আলী, নাফিজ আহমেদ রাজু, পৌর বিএনপির সভাপতি সম্পাদকসহ নেতাকর্মীরা সম্মেলনের জন্য তৈরী করা মঞ্চ পরিদর্শন করেন।

আরও পড়ুন – বাংলাদেশে পুরুষদের ক্রিকেটে নারী আম্পায়ার জেসি

এখানে সংক্ষিপ্ত সভাশেষে উপজেলা বিএনপি’র আহবায়ক আলাউদ্দিন খান সাংবাদিকদের কাছে প্রতিক্রিয়া জানাতে গিয়ে বলেন, উপজেলা বিএনপি দ্বি-বার্ষিক সম্মেলনের সব প্রস্তুতি সম্পন্ন। এখন শুধু সময়ের অপেক্ষা। শনিবার শান্তিপূর্ণ পরিবেশে উপজেলা বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হবে। নেতাকর্মীদের সকাল ৯ টার মধ্যে সভাস্থলে উপস্থিত হতে বলা হয়েছে।

আরও পড়ুন – ইসলামী বিশ্ববিদ্যালয়ের ছাত্রী হলে গুলোতে নারী প্রভোস্ট নেই

সর্বশেষ সংবাদ

অনিয়মের অভিযোগে এনসিপির দুই নেতাকে শোকজ

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দুই নেতার বিরুদ্ধে আর্থিক অনিয়ম ও দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে কারণ দর্শানো নোটিশ দেওয়া হয়েছে। শুক্রবার এনসিপির কুষ্টিয়া জেলা...

কুমারখালীতে ঈদের নামাজের স্থান নির্ধারণ নিয়ে দু’পক্ষের সংঘর্ষ

কুষ্টিয়া প্রতিনিধি সকালে বৃষ্টি থাকায় ঈদের নামাজ কোথায় হবে। মসজিদে না ঈদগাহ মাঠে ? এ নিয়ে স্থানীয় দু'পক্ষের সংঘর্ষে অন্তত ১৩ জন আহত হয়েছেন। এ...

কুমারখালীতে ওসির গাড়ি ভাঙার অভিযোগ এমপির স্বজনর বিরুদ্ধে

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার কুমারখালী থানার ওসির গাড়িতে (পিকআপ) হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে স্থানীয় সংসদ সদস্য মো. আফজাল হোসেনের স্বজনদের বিরুদ্ধে। বৃহস্পতিবার ( ১৯ মার্চ) রাত...

এসিল্যান্ড পরিচয়ে মুঠোফোনে ঈদের চাঁদা দাবি

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার কুমারখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পরিচয়ে মুঠোফোনে বিভিন্ন ব্যবসায়ীর কাছে চাঁদা দাবির অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার ( ১৯ মার্চ) দুপুর ২ টার দিকে...

রফিকুল ইসলাম রফিকের দাফন সম্পন্ন

স্টাফ রিপোর্টার মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত বাচিক শিল্পী রফিকুল ইসলাম রফিকের দাফন সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার সকালে খোকসার কেন্দ্রীয় পৌর ঈদগাহ ময়দানে মরহুম রফিকুল ইসলাম রফিকের জানাযার নামাজ...