শুক্রবার, মে ১, ২০২৬.
Home Blog Page 24

ভোটারের ছবি

0
প্রথমবার ভোট দিয়ে কেন্দ্রের সমানে আঙ্গুল উচিয়ে নিজের অমোচনী কালি দেখাচ্ছে। খোকসা জানিপুর সরকারি মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্র থেকে বৃহস্পতিবার দুপুরে তোলা ছবি।

দীর্ঘ দিন ভোট বিমুখ মানুষ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণ ভোটের উৎসবে মেতেছিলেন। শিশু বৃদ্ধ কেউই বসে ছিলো না। কেউ গেছে পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে আত্মতুষ্টি লাভের আশায়। কেউ গেছে ভোট দেওয়া দেখতে। বৃহস্পতিবার ছবিগুলো তোলা।

লাঠিতে ভর করে বৃদ্ধা ভোট দিতে এসেছে।
গোপগ্রাম মাদ্রাসা কেন্দ্রে ভোটারদের লম্বা লাইন।

আদিবাসী গৃহবধূরা শোমসপুর কেন্দ্রে ভোটদিয়ে দল বেঁধে বাড়ি ফিরছে।
ভোটার স্লিপ নিতে অপেক্ষা। খোকসার কাদিরপুর কেন্দ্রের পাশ থেকে ছবিটি তোলা।

খোকসার ৫০ কেন্দ্রে বেসকারী ফলাফলে কে কত ভোট পেলেন

0

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়া – ৪ (খোকসা-কুমারখালী) আসনের খোকসা উপজেলা ৫০ কেন্দ্রের বেসরকারী ফলাফল বিএনপির প্রার্থী ৮১৭৮ ভোট বেশী পেয়েছেন। তবে দুই উপজেলার ১৫২ কেন্দ্রের স্থানীয় ফলাফলে জামায়াত প্রাথী এগিয়ে।

বৃহস্পতিবার রাত ১০টার পর সহকারী রিটানিং অফিসার ও খোকসা উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমাদুল হাসান তার সভাকক্ষ থেকে এ ফলাফল ঘোষনা করেন।

ঘোষিত ফলাফলে বিএনপির প্রার্থী সৈয়দ মেহেদী আহম্মেদ রুমী ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৪৫৬৪৪ ভোট। তার নিকট প্রতিদ্ব›দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী আফজাল হোসেন পেয়েছেন ৩৭৪৬৬ ভোট। ইসলামী আন্দোলনের প্রার্থী আনোয়ার খান পেয়েছেন ৩৪৯০ ভোট। এ ছাড়া তরুন কুমার ঘোষ রকেট প্রতীক ২০৪, শহিদুল ইসলাম আনারস প্রতীক ৮৮ ও আব্দুল হাকিম সূর্য প্রতীক ৫৭ ভোট পেয়েছেন।

এ উপজেলার সবকটি কেন্দ্রে হাঁ ৫১৫২১ পেয়েছে। আর না ২৯১২৯ ভোট পেয়েছে। উপজেলায় মোট ৮৮৪৬৫ ভোট পোল হয়েছে। বাতিল হয়েছে ১৫১৬ ভোট। রাতে এ রিপোট লেখা পর্যন্ত এ উপজেলার পোষ্টাল ভোটের ফলাফল ঘোষনা হয়নি।

চার মিনিটে জীবনের প্রথম ভোট দিলো কনিকা

0

স্টাফ রিপোর্টার

মাত্র চার মিনিটে জীবন প্রথম ভোট দিতে পেরে খুশির অন্তনেই অষ্টাদশি নববধূ কনিকা শর্মার। গণ ভোটের সাথে দিয়েছেন এমপির ভোটও।

কুষ্টিয়ার খোকসা সরকারী মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে শ্বশুরের বাই সাইকেলে চেপে কনিকা (১৮) ভোট দিতে এসেছিলো। ৮ মাস আগে পৌর সভার ৫ ওয়ার্ডের আশিষ শর্মার সাথে বিয়ে হয়। সমম্প্রতি ভোটার হয়েছে। এটাই তার জীবনে প্রথম ভোট। বাই সাইেকেলে চেপে বেলা ২টা ২৮ মিনিটে ভোট কেন্দ্রে আসে সে। তার ওয়ার্ডের বুথে নারী ভোটার একজন ছিলেন। মধ্যবয়সী ওই নারীর ভোট দেওয়া শেষ হলে সে ব্যালোট পেপার নিয়ে বুথে প্রবেশ করে। আগে গণ ভোটের ব্যালোটে সিল মারেন। পরে এমপি প্রার্থীর ব্যালোটেও সিল মারেন। ভাজ করে ব্যালোট বাক্সে ঢুকানো পর্যন্ত বড়জোর দুই মিনিট সময় লেগেছে তার। মোট চার মিনিটের মধ্যে কেন্দ্রে বাহিরে অপেক্ষায় থাকা শ্বশুর সন্তোষ শর্মার কাছে ফিরে আসেন।

কনিকা জানায়, সে এখন উচ্চমাধ্যমিকে পড়া লেখা করে। এবারেই প্রথম ভোট দিলো। ভোট দেওয়ার অভিজ্ঞতা ছিলো না। কিন্তু সে সফল ভাবে প্রথমে গণ ভোট টি দিয়েছে। পরে পছন্দমত প্রার্থীকে এমপি’র ভোট দিয়েছে। সে বাধা মুক্ত ভাবে নিজের ভোটটি দিতে পেরেছে অত্যন্ত খুশি হয়েছে।

সন্তোষ শর্মা জানায়, একমাত্র পুত্র বধূ কানিকাকে সে তার মেয়ের ¯েœহে লালন করেন। তাই তাকে ভোট দেওয়াতে বাই সাইকেলে করে নিয়ে এসেছিলেন। তিনি আরও বলেন, মেয়ে তার নাগরিক অধিকার ও কর্তব্য পাল করতে পেরেছে এ জন্য তিনিও খুশি।

কুষ্টিয়ার ৪ আসনের তিনটিতে এগিয়ে জামায়াত

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার চার আসনের প্রাপ্ত বেসরকারি ফলাফলে তিনটিতে জামায়াতে ইসলামী ও একটি আসনে ধানের শীষের প্রার্থী এগিয়ে রয়েছেন।

এর মধ্যে কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনে ১৩৫ কেন্দ্রের মধ্যে ৯১ কেন্দ্রের ফলাফলে বিএনপির ধানের শীষ প্রতীক নিয়ে সাবেক এমপি রেজা আহমেদ বাচ্চু মোল্লা ১ লাখ ২২ হাজার ৬০৫ ভোট পেয়ে এগিয়ে রয়েছেন। নিকটতম প্রতিদ্ব›দ্বী জামায়াতের মো. বেলাল উদ্দিন ৬১ হাজার ২৮৮ ভোট পেয়েছেন।

কুষ্টিয়া-২ (মিরপুর ভেড়ামারা) আসনে ১৭০ কেন্দ্রের মধ্যে ৭৬টি কেন্দ্রের বেসরকারি ফলাফল অনুযায়ী জামায়াতে ইসলামীর মো. আব্দুল গফুর ৮৬ হাজার ৬০৭ ভোট পেয়েছেন। নিকটতম প্রতিদ্ব›দ্বী বিএনপির ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরী পেয়েছেন ৬৩ হাজার ৩৪৫ ভোট।

কুষ্টিয়া-৩ (সদর) আসনে বেসরকারি ফলাফল অনুযায়ী আলোচিত প্রার্থী জামায়াতে ইসলামীর মুফতি আমির হামজা এগিয়ে রয়েছেন। এ আসনে ১৪২টি কেন্দ্রের মধ্যে ৬১ কেন্দ্রের বেসরকারি ফলাফলে আমির হামজা ৭৯ হাজার ৪৪০ ভোট পেয়েছেন। নিকটতম প্রতিদ্ব›দ্বী ধানের শীষের প্রকৌশলী মো. জাকির হোসেন সরকার ৫৩ হাজার ৮৭১ ভোট পেয়েছেন।

কুষ্টিয়া-৪ (কুমারখালী-খোকসা) আসনে ১৫২ কেন্দ্রের মধ্যে ৩১টি কেন্দ্রের বেসরকারি ফলাফল অনুযায়ী জামায়াতে ইসলামীর মো. আফজাল হোসেন ৩১ হাজার ৫৯২ ভোট পেয়ে এগিয়ে আছেন। নিকটতম প্রতিদ্ব›দ্বী বিএনপির সৈয়দ মেহেদী আহমেদ রুমি পেয়েছেন ২৫ হাজার ১৩২ ভোট।

ভোটের আগেই ধানের শীষ-দাঁড়িপাল্লার এজেন্টের সই করা রেজাল্ট শিট জব্দ

0

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহের কালীগঞ্জে সলিমুন্নেসা পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয় ভোটকেন্দ্রে ধানের শীষ ও দাঁড়িপাল্লার পোলিং এজেন্ট সই করা ২৩টি ফাঁকা রেজাল্ট শিট জব্দ করেছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।

বুধবার রাত সাড়ে ৮টার দিকে এগুলো জব্দ করে ছিঁড়ে ফেলা হয়। এ ঘটনায় প্রিসাইডিং অফিসার জেসমিন আরাকে সতর্ক করা হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (১২ ফেব্রæয়ারি) সকালে সংসদ নির্বাচন ও গণভোটের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। কিন্তু বুধবার রাতেই কালীগঞ্জ উপজেলার ছলিমুন্নেসা পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয় কেন্দ্রে আসেন ঝিনাইদহ-৪ আসনের ধানের শীষ প্রতীকের এক পোলিং এজেন্ট। এসময় কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত প্রিসাইডিং অফিসার জেসমিন আরা তাকে দিয়ে আগে থেকেই ফাঁকা রেজাল্ট শিটে সই করে নেন। এরপর দাঁড়িপাল্লা প্রতীকের এজেন্ট এসে সাতটি রেজাল্ট শিটে সই করেন।

এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট সেলিম রেজা বলেন, সাধারণত নিয়ম রয়েছে ভোট গণনার শেষে এজেন্টরা রেজাল্ট শিটে সই করবেন। কিন্তু প্রিসাইডিং অফিসার আগে থেকেই সেটি করিয়েছেন, যা সঠিক হয়নি। আমরা ওই রেজাল্ট শিট জব্দ করেছি। একইসঙ্গে প্রিসাইডিং অফিসারকে কঠোরভাবে সতর্ক করা হয়েছে।

দৌলতপুরে বিজিবি’র অভিযানে অস্ত্র ও গুলি উদ্ধার

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে অভিযান চালিয়ে অস্ত্র গুলি ও দেশী অস্ত্র উদ্ধার করেছে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি)।

বুধবার দুপুরে কুষ্টিয়া ব্যাটেলয়নের (৪৭ বিজিবি) লে.কর্নেল রাশেদ কামাল রনি এ তথ্য নিশ্চিত করেছেন।

মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার চিলমারী ইউনিয়নের পোল্টির মোড় এলাকা থেকে মালিক বিহীন অবস্থায় এগুলো উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত অস্ত্রের রয়েছে ১টি বিদেশি পিস্তল, ১টি ম্যাগাজিন, ৩ রাউন্ড গুলি, ১টি দেশীয় শুটার গান এবং ২টি বড় রাম দা, ৫টি ছোট রাম দা, ৫টি হাসুয়া, ১টি চাপাতি ও ১টি ছুরি সহ মোট ১৪টি দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করা হয়।

কুষ্টিয়া ব্যাটেলয়নের (৪৭ বিজিবি) লে. কর্নেল রাশেদ কামাল রনি বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সীমান্ত এলাকার বাগোয়ান কে.সি.ভি.এন. উচ্চ বিদ্যালয় স্থাপিত নির্বাচনী বেইজ ক্যাম্প কর্তৃক বিশেষ অভিযান পরিচালনা করে।

এসব অস্ত্র উদ্ধারে বিজিবি সদস্যরা ড্রোন ক্যামেরার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) প্রযুক্তি ব্যবহার করে ঘটনাস্থল সুনির্দিষ্টভাবে শনাক্ত করা করেন।

তিনি বলেন, একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করার লক্ষ্যে বর্ডার গার্ড বাংলাদেশ বেসামরিক প্রশাসনকে সর্বাত্মক সহযোগিতা প্রদান করছে।

বর্ডার গার্ড বাংলাদেশ দৃঢ়ভাবে আশাবাদী যে সরকার, নির্বাচন কমিশন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও জনগণের সম্মিলিত প্রচেষ্টায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণ, সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হবে। দেশের জনগণের আস্থা ও বিশ্বাসকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিজিবি সংবিধান ও আইনের আলোকে দায়িত্ব পালন অব্যাহত রাখবে।

উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর হতে ধারাবাহিকভাবে অভিযান পরিচালনা করে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) ০৮টি বিদেশি পিস্তল, ০২টি দেশীয় শুটার গান, ১২টি ম্যাগাজিন, ১৬ রাউন্ড গুলি এবং ১৪টি দেশীয় ধারালো অস্ত্র উদ্ধারসহ ১৩ জন আসামি আটক করা হয়েছে।

দৌলতপুরে জামায়াত নেতার রান্না ঘরে দুর্বৃত্তের আগুন

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার দৌলতপুরে ইউনিয়ন জামায়াতের এক নেতার বাড়ির রান্না ঘরে অগ্নিসংযোগের অভিযোগ পাওয়া গেছে। তবে তাৎক্ষণিকভাবে আগুন নিয়ন্ত্রণে আনায় বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে।

বুধবার বিকাল চারটার দিকে উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি জাহিদ হাসানের ভাগজোত এলাকার বাড়িতে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বিকালে দুজন দুর্বৃত্ত বাড়ির পেছন দিক দিয়ে প্রবেশ করে রান্নাঘরে আগুন ধরিয়ে দেয়। বাড়ির সদস্যরা বিষয়টি টের পেয়ে দ্রæত এগিয়ে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে পরিবারের সদস্যরা আগুন নিভাতে সক্ষম হন।

ভুক্তভোগী জামায়াত নেতা জাহিদ হাসান জানান, বিকালে হঠাৎ দুজন ব্যক্তি বাড়ির পেছন দিক দিয়ে এসে রান্নাঘরের জ্বালানি কাঠে আগুন দেয়। তিনি বলেন, বাড়ির বেড়ার ফাঁক দিয়ে তাদের পা দেখতে পেলেও মুখ দেখা সম্ভব হয়নি।

এ বিষয়ে দৌলতপুর উপজেলা জামায়াতের আমির বেলাল উদ্দিন বলেন, ঘটনার কথা শুনেছি। জাহিদ হাসান আমাদের ইউনিয়ন সেক্রেটারি।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফুর রহমান বলেন, এখন পর্যন্ত কেউ লিখিত অভিযোগ করেননি। বিষয়টি জানার পর ফায়ার সার্ভিসকে অবহিত করা হয়েছিল। তবে আগুন দ্রæত নিভে যাওয়ায় বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি।

এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।

ভোটের চুড়ান্ত প্রস্তুতি

0
কেন্দ্রে কেন্দ্রে মালামাল পাঠানোর জন্য রিকুজেশন করা স্যালো ইঞ্জিন চালিত-নসিমন করিমন। খোকসা সকারী মাধ্যমিক বিদ্যালয় মাঠ থেকে তোলা ছবি।

রাত পোহালে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বচনের ভোট গ্রহন। ভোট গ্রহনের ব্যালট পেপার, ব্যালোট বক্স, নিরাপত্তা কর্মীসহ অনুসঙ্গিক মালামাল কেন্দ্রে পাঠানো ছিলো বড় ল্যালেঞ্জ। উৎসব মুখোর পরিবেশে বুধবার সকাল থেকে ভোটের মালামাল নিয়ে কেন্দ্রের উদ্দেশ্যে যাত্রা শুরু করেন পিজাইটিং অফিসার ও তার সহকারীরা। কুষ্টিয়া ৪ আসনের খোকসা উপজেলা পরিষদ থেকে ছবিটি তোলা।

কেন্দ্রে রওনা দেওয়া এখনো বিলম্ব¦ আছে। তাই ভবনের ছাঁয়ায় জিরিয়ে নিচ্ছে মহিলা আনছার সদস্যরা। খোকসা উপজেলা পরিষদ থেকে বুধবার সকালে তোলা ছবি।
কেন্দ্রে কেন্দ্রে মালামাল পাঠানোর জন্য রিকুজেশন করা স্যালো ইঞ্জিন চালিত-নসিমন করিমন। খোকসা সকারী মাধ্যমিক বিদ্যালয় মাঠ থেকে তোলা ছবি।
কেন্দ্রে যাত্রা করার আগে ভোট গ্রহন ও ফলাফল প্রকাশের খাম, প্যাড, সীল, সুচ, সুতা বুঝে নিচ্ছেন এক পিজাইটিং অফিসার। খোকসা উপজেলা পরিষদ থেকে বুধবার সকালে তোলা ছবি।
ব্যালোট বাক্স ট্রাকে তোরা হচ্ছে। খোকসা উপজেলা পরিষদ থেকে বুধবার সকালে তোলা ছবি।

নিরাপত্তার দায়িত্বে থাকা আনসার সদস্যরা নিজেদের পরিচয় পত্র বন্টন করছেন। খোকসা উপজেলা পরিষদ থেকে বুধবার সকালে তোলা ছবি।

নিরাপত্তার দায়িত্ব থাকাদের ব্রিফিং করছেন জেলা প্রশাসক ইকবাল হোসেন। খোকসা উপজেলা পরিষদ থেকে বুধবার সকালে তোলা ছবি।

 

ভোট কেন্দ্রের পাশ থেকে বোমা সাদৃশ্য বস্তু উদ্ধার

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার কুমারখালীতে একটি ভোট কেন্দ্রের সামনে থেকে ১০টি বোমা সাদৃশ্য বস্তু উদ্ধার করেছে পুলিশ।

বুধবার দুপুর ১টার দিকে উপজেলার সদকী ইউনিয়নের বানিয়াকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের ২০ গজ দুরে (পশ্চিম) অবস্থিত নেপিয়ার ঘাঁস খেত থেকে এসব উদ্ধার করা হয়। এ তথ্য নিশ্চিত করেছেন কুমারখালী থানার ওসি মো. জামাল উদ্দিন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বানিয়াকান্দি বাজার ঘেঁষে বানিয়াকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় অবস্থিত। বাজার ঘেঁষে স্থানীয় মতিন মাষ্টারের নেপিয়ার ঘাঁস খেত। সেখানে দুপুর ১২টার দিকে স্থানীয় রাজমিস্ত্রি ফরিদ খান প্রসাব করতে যান। সেসময় তিনি মুখ বাঁধা দুইটি ব্যাগ দেখতে পান। খবর পেয়ে সেখানে উৎসুক জনতা ভিড় করেন। তারা প্রশাসনকে খবর দিলে ঘটনাস্থলে ম্যাজিস্ট্রেট, পুলিশ ও সেনাবাহিনীর কর্মকর্তা ও সদস্যরা ছুটে আসেন এবং দুইটি ব্যাগ থেকে লাল টেপ পেঁচানো ১০টি বোম সাদৃশ্য বস্তু উদ্ধার করেন।

এদিকে ভোটের আগের দিন কেন্দ্রের মাত্র ২০ গজ দুর থেকে বোমা সাদৃশ্য বস্তু উদ্ধার করায় আতঙ্কিত এলাকাবাসী। তারা নিরাপত্তা বৃদ্ধির দাবি জানান।

রাজমিস্ত্রি ফরিদ খান বলেন, ঘাসের ভিতরে প্রসাব করতে গিয়ে মুখ বাঁধা একটি ব্যাগ দেখে ভয় পেয়ে স্থানীয়দের খবর দিই। পরে কয়েক এসে আরো একটি ব্যাগ দেখে প্রশাসনকে খবর দেন।

স্থানীয় বাসিন্দা ও জেলা এনসিপির যুগ্ম সমন্বয়কারী কে এম আর শাহিন বলেন, ভোটে আতঙ্ক সৃষ্টির জন্য দুর্বৃত্তরা এমন অপকর্ম করেছে। এতে আতঙ্কিত এলাকাবাসী ও ভোটাররা। নিরাপত্তা আরো জোরদার করার দাবি জানান তিনি।

কুমারখালী থানার ওসি জামাল উদ্দিন বলেন, খবর পেয়ে বানিয়াকান্দি ভোট কেন্দ্রের সামনে থেকে দুইটি ব্যাগ থেকে ১০ টি বোমা সাদৃশ্য বস্তু উদ্ধার করা হয়েছে। পরে উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনায় পরীক্ষা-নিরীক্ষার জন্য থানায় আনা হয়েছে বস্তু গুলো। এ সংক্রান্ত আইনী প্রক্রিয়া চলমান রয়েছে।

ভেড়ামারায় শিব মন্দিরে চুরি

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় শ্রী শ্রী শিব মন্দিরে চুরির ঘটনা ঘটেছে।

মঙ্গলবার দিবাগত রাতের কোন সময় এই ঘটনা ঘটে। মন্দিরটি উপজেলার কুন্ডুপাড়া এলাকার শ্রী শ্রী জগৎ জননী মাতৃমন্দির আঙ্গিনায় অবস্থিত।

বুধবার মন্দিরের সাধারণ সম্পাদক মহাদেব কুন্ডু বাদী হয়ে ভেড়ামারা থানায় লিখিত অভিযোগ করেছেন। প্রায় ৭০ হাজার টাকা ক্ষয়-ক্ষতি হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

শ্রী শ্রী জগৎ জননী মাতৃ মন্দিরের সভাপতি অমর চাঁদ কুন্ডু বলেন, গত সোমবার বিকালে শ্রী শ্রী শিব মন্দিরের শিব লিঙ্গের উপরে অনুমানিক ১০ কেজি ওজনের পিতলের তৈরি একটি ঘন্টা ও এক কেজি ওজনের পিতলের তৈরি একটি ঘটিসহ লোহার তৈরি দ্ইুটি চেইন দিয়ে স্থাপন করা হয়েছিল। মন্দিরের প্রবেশ গ্রিলের দরজায় থাকা দুইটি তালা ভেঙ্গে সেগুলো রাতের কোন সময় চুরি করে নিয়ে গেছে। এছাড়াও মন্দিরের ভিতরের দেয়ালে রক্ষিত দানবাক্সও নিয়ে গেছে।
বুধবার) সকালে মন্দিরের পুরোহিত গ্রিলের তালা ভাঙা দেখতে পেয়ে আমাদেরকে জানায়। সব মিলিয়ে ৭০ হাজার টাকার মতো ক্ষয়ক্ষতি হয়েছে।

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ভেড়ামারা উপজেলার শাখার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক প্রদীপ সরকার বলেন, মন্দির এলাকায় বাউন্ডারি প্রাচীর না থাকায় সব পাশেই খোলামেলা। অরক্ষিত থাকার কারণেই এই চুরির ঘটনা ঘটেছে। পুলিশ জড়িতদের আটক ও চুরি হওয়া মালামাল উদ্ধারের চেষ্টা করছেন বলে আশ্বাস দিয়েছেন।

ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহিদুর রহমান বলেন,অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে চুরির সাথে জড়িতদের আটকসহ চুরি হওয়া মালামাল উদ্ধারে টিম কাজ করছে।

সর্বশেষ সংবাদ

দলিল লেখক কল্যাণ ফান্ডের নামে চাঁদাবাজী অভিযোগ

ঝিনাইদহ প্রতিনিধি ঝিনাইদহের কালীগঞ্জ সাব-রেজিস্ট্রি অফিসে দলিল লেখক কল্যাণ ফান্ডের নামে চাঁদা দাবির অভিযোগ উঠেছে। উপজেলা নির্বাহী অফিসারের কাছে ৩৬ জন সাধারণ দলিল লেখক এ...

অস্ত্র ঠেকিয়ে এজেন্ট ব্যাংকের টাকা ছিনতাইয়ের অভিযোগ

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার কুমারখালীর পান্টি বাজারের ডাচ বাংলা এজেন্ট ব্যাংকিংয়ের স্বত্ত¡াধিকারীকে অস্ত্র ঠেকিয়ে চার লাখ ৪১ হাজার টাকা ছিনতাইয়ের অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার রাত সাড়ে ১০টার...

কুমারখালীতে রাতে ছাত্রলীগের মিছিল, সকালে গ্রেপ্তার ৩

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার কুমারখালীতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের তিন কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার সকালে কুমারখালী পৌরসভার শেরকান্দি এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করে বিকেলে আদালতের মাধ্যমে...

বাঁশের শিল্পকর্ম

বাঁশ দিয়ে তৈরী কুলা, চালুন, টুরিসহ ঘর গৃহস্থলির কাজে ব্যবহারের বাহারী পন্যের পসরা সাজিয়ে বেড়িয়েছে ফেরিওয়ালা নিতাই দাস। কুষ্টিয়া রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কের খোকসা থেকে...

কুষ্টিয়ায় জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত

কুষ্টিয়া প্রতিনিধি ‘সরকারি খরচে বিরোধ শেষ, সবার আগে বাংলাদেশ’-এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুষ্টিয়ায় যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে জাতীয় আইনগত সহায়তা দিবস। মঙ্গলবার (২৮ এপ্রিল) সকাল সাড়ে...