শনিবার, নভেম্বর ২১, ২০২৬.
Home Blog Page 31

চুয়াডাঙ্গায় দালালসহ ভুয়া আইনজীবী আটক

0

চুয়াডাঙ্গা প্রতিনিধি

চুয়াডাঙ্গা আদালত চত্বরে হাইকোর্টের আইনজীবী পরিচয় দেওয়া সাগর আহম্মদ নামে এক প্রতারককে সহযোগীসহ আটক করে পুলিশে দিয়েছেন আইনজীবীরা। সাগর আহম্মদের বিরুদ্ধে হাইকোর্ট থেকে বিভিন্ন মামলার জামিন ও রায় করিয়ে দেওয়ার কথা বলে প্রতারণার মাধ্যমের লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে।

মঙ্গলবার বিকাল পৌনে ৪টার দিকে চুয়াডাঙ্গা আদালত চত্বর থেকে তাদের আটক করা হয়। সাগর আহম্মদের বাড়ি কিশোরগঞ্জের মিঠামইনে।

চুয়াডাঙ্গা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মানি খন্দকার জানান, সাগর আহম্মদ ঢাকা হাইকোর্টের আইনজীবী পরিচয় দিয়ে দামুড়হুদা উপজেলার পাটাচোরা গ্রামে বিয়ে করেন। এরপর চুয়াডাঙ্গা আদালতে বিভিন্ন মানুষের সঙ্গে আইনজীবী পরিচয়ে যোগাযোগ করে হাইকোর্ট থেকে মামলার রায় ও জামিন করিয়ে দেওয়ার আশ্বাসে টাকা নিতেন।

তিনি আরও জানান, আলমডাঙ্গা উপজেলার এরশাদপুর গ্রামের বিপ্লব আলীর জমি সংক্রান্ত মামলার রায় হাইকোর্ট থেকে করিয়ে দেওয়ার কথা বলে বিভিন্ন সময়ে মোট এক লাখ ছয় হাজার টাকা নেওয়ার অভিযোগ রয়েছে সাগর আহম্মদের বিরুদ্ধে। টাকা নেওয়ার পর তিনি যোগাযোগ বন্ধ করে দেন বলে অভিযোগ করেন বিপ্লব আলী।

পরে তিনি প্রতারণার অভিযোগে আইনি ব্যবস্থা নিতে মঙ্গলবার চুয়াডাঙ্গা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদকের কাছে আসেন। এ সময় তিনি জানতে পারেন, কথিত ওই আইনজীবী আদালত চত্বরে অবস্থান করছেন। পরে আইনজীবীদের সহকারীরা কৌশলে সাগর আহম্মদ ও তার সহযোগীকে সমিতির কার্যালয়ে নিয়ে আসেন।

সেখানে জিজ্ঞাসাবাদে সাগর আহম্মদ আইনজীবী পরিচয়ের পক্ষে প্রয়োজনীয় তথ্য-প্রমাণ দেখাতে পারেনি। একপর্যায়ে তিনি প্রথমে কিশোরগঞ্জ আইনজীবী সমিতির সদস্য এবং পরে ঢাকা হাইকোর্টের এক আইনজীবীর জুনিয়র হিসেবে পরিচয় দেন।

চুয়াডাঙ্গা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মানি খন্দকার বলেন, খোঁজ নিয়ে সাগর আহম্মদের আইনজীবী পরিচয়ের বিষয়ে সন্দেহজনক তথ্য পাওয়া গেছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে পুলিশে সোপর্দ করা হয়েছে। একই সঙ্গে আরও কয়েকজন ভুক্তভোগী তার বিরুদ্ধে মামলা করার প্রস্তুতি নিচ্ছেন।

চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান বলেন, সাগর আহম্মদকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদে আরও তথ্য পাওয়া গেলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

আগস্টের শেষেই খুলছে মালয়েশিয়ার শ্রমবাজার

0

দ্রোহ অনলাইন ডেস্ক

আগস্টের শেষে মালয়েশিয়ার শ্রমবাজার খুলতে পারে বলে আভাস দিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও স¤প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।

মঙ্গলবার সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

ডা. জাহেদ উর রহমান বলেন, আগস্টের শেষ সপ্তাহে অনুষ্ঠেয় বাংলাদেশ-মালয়েশিয়া দ্বিপক্ষীয় বৈঠকে দুই দেশের ঐকমত্যের ভিত্তিতে সব খাতের শ্রমিকদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত করার সুযোগ তৈরি হয়েছে। অতীতে বিভিন্ন অনিয়ম ও হয়রানির কারণে শ্রমিকদের যে ভোগান্তি হয়েছে, তা দূর করেই সরকার কর্মী পাঠাতে চায়।

বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের কার্যক্রম সম্পর্কে তিনি বলেন, বøæ ইকোনমির সম্ভাবনা কাজে লাগাতে পরমাণু আইসোটোপ প্রযুক্তির ব্যবহার নিয়ে কাজ চলছে। বিশেষ করে উপক‚লীয় এলাকায় ভারী খনিজ ও অন্যান্য মূল্যবান খনিজ সম্পদের সম্ভাবনা চিহ্নিত করে তা অনুসন্ধানের উদ্যোগ নেওয়া হয়েছে।

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে অনুষ্ঠিত জাতীয় ক্রীড়া প্রতিভা অন্বেষণ কর্মসূচির সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের কথাও তুলে ধরেন তিনি। বলেন, শিশু-কিশোর ও তরুণদের খেলাধুলায় আরও বেশি সম্পৃক্ত করতে সরকার গুরুত্ব দিচ্ছে।

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের কার্যক্রম প্রসঙ্গে তিনি জানান, পরিবেশদূষণকারী ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে চলতি সপ্তাহে ৮১টি মামলা দায়ের করা হয়েছে। এসব অভিযানে ৪ লাখ ৯২ হাজার ২০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে। পাশাপাশি বন্যপ্রাণী ও বনজ সম্পদ উদ্ধারের কার্যক্রমও অব্যাহত রয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কার্যক্রম তুলে ধরে ডা. জাহেদ উর রহমান বলেন, পুলিশ, র‌্যাব ও কোস্টগার্ড নিজ নিজ দায়িত্ব পালন করে যাচ্ছে। স¤প্রতি এক নাগরিকের নিখোঁজ হওয়ার ঘটনায় কোস্টগার্ডের বক্তব্যও তিনি তুলে ধরেন।

তিনি জানান, সংশ্লিষ্ট বাহিনী দাবি করেছে যে ওই ব্যক্তিকে তারা কখনো আটক বা হেফাজতে নেয়নি এবং অভ্যন্তরীণ অনুসন্ধানে বাহিনীর সম্পৃক্ততার কোনো প্রমাণও পাওয়া যায়নি।

তবে এ প্রসঙ্গে সরকারের অবস্থান স্পষ্ট করে তিনি বলেন, কোনো ধরনের গুম বা জোরপূর্বক নিখোঁজের সঙ্গে সরকার জড়িত হতে পারে না। কোনো ব্যক্তি নিখোঁজ হলে তাকে খুঁজে বের করা সরকারের দায়িত্ব এবং প্রতিটি ঘটনার যথাযথ তদন্ত নিশ্চিত করা হবে। এ ধরনের অভিযোগকে সরকার সর্বোচ্চ গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে বলেও তিনি উল্লেখ করেন।

অতিরিক্ত বিলের অভিযোগ নিয়ে যা জানালো বিদ্যুৎ বিভাগ

0

দ্রোহ অনলাইন ডেস্ক

অতিরিক্ত বিলের অভিযোগকে কেন্দ্র করে বিদ্যুৎ বিল নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে বলে দাবি করেছে বিদ্যুৎ বিভাগ। এ ধরনের প্রচারের তীব্র প্রতিবাদ জানিয়ে তারা বলেছে, অতিরিক্ত বিদ্যুৎ বিল সংক্রান্ত যেসব অভিযোগ পাওয়া গেছে, সেগুলো বিদ্যুৎ বিভাগ ও সংশ্লিষ্ট বিতরণ সংস্থাগুলো এরইমধ্যে নিষ্পত্তি করেছে।

সোমবার বিদ্যুৎ বিভাগ থেকে পাঠানো এক বার্তায় বলা হয়, অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে বিভ্রান্তি ছড়ানোর কোনো সুযোগ নেই। তবে কোনো গ্রাহকের অতিরিক্ত বিল সংক্রান্ত অভিযোগ থাকলে প্রয়োজনীয় প্রমাণপত্রসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন করলে তা যাচাই করে কার্যকর ব্যবস্থা নেওয়া হবে।

এতে আরও বলা হয়, কোনো প্রমাণ ছাড়া শুধু বিভ্রান্তি সৃষ্টির উদ্দেশে অতিরিক্ত বিদ্যুৎ বিল সংক্রান্ত মিথ্যা তথ্য প্রচার করা হলে সংশ্লিষ্ট ব্যক্তি বা গোষ্ঠীর বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এ বিষয়ে গ্রাহকদের গুজব বা অপপ্রচারে বিভ্রান্ত না হয়ে প্রয়েজনীয় অভিযোগ যথাযথ কর্তৃপক্ষের কাছে উপস্থাপনের আহ্বান জানিয়েছে বিদ্যুৎ বিভাগ।

কুমারখালীতে বজ্রপাতে কৃষক নিহত

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার কুমারখালীতে অন্যের জমিতে ধানের চারা রোপন করার সময় বজ্রপাতে কৃষক মামুনুর রশিদ মিলন (৫৫) মারা গেছেন।

সোমবার দুপুর আড়াইটার দিকে উপজেলার যদুবয়রা ইউনিয়নের দক্ষিণ যদুবয়রা গ্রামের মাঠে এ ঘটনা ঘটে। নিহত মামুনুর রশিদ মিলন ওই গ্রামের মৃত পরশউল্লাহ’র ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, মাঠে অন্যের জমিতে ধানের চারা রোপন করছিলেন কৃষক মিলন। দুপুরে মাঝারি আকারের বৃষ্টি শুরু হয়। আড়াইটার দিকে আকস্মিক বজ্রপাতে আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন তিনি। পরে স্বজন ও স্থানীয়রা কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ তথ্য নিশ্চিত করে যদুবয়রা পুলিশ ক্যাম্পের ইনচার্জ প্রকাশ চন্দ্র বিশ্বাস জানান, মাঠে কাজ করার সময় দুপুর আড়াইটার দিকে বজ্রপাতে মিলন নামের এক কৃষক নিহত হয়েছে।

দৌলতপুরে পদ্মা নদীর ভাঙন পরিদর্শন করলেন জেলা প্রশাসক

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার দৌলতপুরে পদ্মা নদীর ভয়াবহ ভাঙন দিন দিন আরও ভয়ঙ্কর রূপ ধারণ করছে। উপজেলার মরিচা ইউনিয়নের ভুরকা-হাটখোলা থেকে কোলদিয়ার পর্যন্ত প্রায় দুই কিলোমিটার এলাকাজুড়ে গত দুই সপ্তাহ ধরে অব্যাহত রয়েছে নদীভাঙন। প্রতিদিনই নদীগর্ভে বিলীন হচ্ছে বসতভিটা, ফসলি জমি, ফলের বাগান ও বিভিন্ন স্থাপনা। ফলে চরম আতঙ্ক ও অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছেন হাজারো মানুষ।

ভাঙনকবলিত মানুষের দুর্দশা সরেজমিনে দেখতে রবিবার সকাল ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত কোলদিয়ার হাটখোলাপাড়া, মাজদিয়ার ও ভুরকা এলাকার নদীভাঙন পরিদর্শন করেন কুষ্টিয়ার জেলা প্রশাসক মো.তৌহিদ বিন-হাসান। এ সময় তাঁর সঙ্গে ছিলেন কুষ্টিয়া পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্বাহী প্রকৌশলী রশিদুর রহমান, দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অনিন্দ্য গুহ এবং সংশ্লিষ্ট প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

পরিদর্শনকালে শত শত ক্ষডুগ্রস্ত নারী-পুরুষ জেলা প্রশাসকের সামনে তাদের দুর্দশার চিত্র তুলে ধরেন। তারা জানান, নদীগর্ভে হারিয়ে গেছে বহু পরিবারের ফসলি জমি, আম-কাঁঠালের বাগানসহ বছরের পর বছর ধরে গড়ে তোলা জীবিকার অবলম্বন। দ্রæত কার্যকর ব্যবস্থা না নেওয়া হলে আরও বিস্তীর্ণ এলাকা নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কা রয়েছে।

স্থানীয়দের দাবি, পদ্মার পানি বৃদ্ধির সঙ্গে সঙ্গে ভাঙন এখন জাতীয় গুরুত্বপূর্ণ অবকাঠামোর দিকেও এগিয়ে যাচ্ছে। বর্তমানে ভারত থেকে আমদানি করা ৫০০ মেগাওয়াট বিদ্যুতের জাতীয় সঞ্চালন লাইন নদীভাঙনের ঝুঁকির মধ্যে রয়েছে। ভাঙন অব্যাহত থাকলে জাতীয় বিদ্যুৎ সঞ্চালন ব্যবস্থা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে বলে আশঙ্কা করছেন তারা।

এছাড়া হুমকির মুখে রয়েছে ঐতিহ্যবাহী রায়টা-মহিষকুন্ডি বন্যা নিয়ন্ত্রণ বাঁধ, জুনিয়াদহ বাজার, হাটখোলাপাড়া জামে মসজিদসহ গুরুত্বপূর্ণ জনপদ ও স্থাপনা। নদীভাঙনের কারণে এলাকার বেশ কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানও ঝুঁকির মুখে পড়েছে। এর মধ্যে রয়েছে নদী ভরাট সরকারি প্রাথমিক বিদ্যালয়, ভুরকা সরকারি প্রাথমিক বিদ্যালয়, কোলদিয়ার কান্দিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, কোলদিয়ার সরকারি প্রাথমিক বিদ্যালয়, কোলদিয়ার মডেল মাধ্যমিক বিদ্যালয় এবং জুনিয়াদহ মাধ্যমিক বিদ্যালয়।

এসব প্রতিষ্ঠানের শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয়দের মধ্যে চরম উদ্বেগ বিরাজ করছে। ভুরকা, কোলদিয়ার, জুনিয়াদহ ও কোলদিয়ার পূর্বপাড়াসহ কয়েকটি গ্রামের বাসিন্দারা দ্রæত অস্থায়ী প্রতিরক্ষা ব্যবস্থা গ্রহণের পাশাপাশি স্থায়ী নদীশাসন প্রকল্প বাস্তবায়নের দাবি জানান। তাদের দাবি, জরুরি ভিত্তিতে জিও ব্যাগ ও সিমেন্টের বøক ফেলে ভাঙন রোধের কাজ শুরু করতে হবে এবং দীর্ঘমেয়াদে টেকসই বাঁধ নির্মাণ করতে হবে।

এলাকাবাসীর আশা, প্রশাসনের এই উদ্যোগ দ্রæত বাস্তবায়িত হলে অন্তত সাময়িকভাবে ভাঙন রোধ করা সম্ভব হবে এবং দীর্ঘমেয়াদি নদীশাসন প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে ভবিষ্যতে এ অঞ্চলের মানুষ স্থায়ীভাবে নদীভাঙনের ভয়াবহতা থেকে মুক্তি পাবে।

কুষ্টিয়া পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্বাহী প্রকৌশলী রশিদুর রহমান বলেন, পদ্মা নদীর ভাঙনের পরিস্থিতি আমরা সার্বক্ষণিক পর্যবেক্ষণ করছি। ইতোমধ্যে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করা হয়েছে। জরুরি ভিত্তিতে জিও ব্যাগ ফেলে ভাঙন প্রতিরোধের ব্যবস্থা গ্রহণের জন্য প্রস্তাবনা প্রস্তুত করা হচ্ছে। একই সঙ্গে দীর্ঘমেয়াদে টেকসই নদীশাসন প্রকল্প বাস্তবায়নের লক্ষ্যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে প্রয়োজনীয় সুপারিশ পাঠানো হয়েছে।

কুষ্টিয়ার জেলা প্রশাসক মো. তৌহিদ বিন-হাসান বলেন, ভাঙনকবলিত মানুষের এই মানবিক বিপর্যয় অত্যন্ত বেদনাদায়ক। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সার্বিক বিষয় বিবেচনায় নিয়ে জরুরি ভিত্তিতে প্রয়োজনীয় বাজেটের চাহিদা সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে পাঠানো হচ্ছে। বরাদ্দ পাওয়া মাত্রই নদীতীরে জিও ব্যাগ ফেলা এবং অন্যান্য জরুরি প্রতিরক্ষামূলক কাজ শুরু করা হবে। পাশাপাশি নদীভাঙন রোধে দীর্ঘমেয়াদি ও স্থায়ী বাঁধ নির্মাণের বিষয়েও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।

কুষ্টিযায় ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন

0

কুষ্টিযা প্রতিনিধি

কুষ্টিয়ার মিরপুর উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে ছোট ভাইয়ের হাসুয়ার কোপে নুর ইসলাম (৫০) নামের আপন বড় ভাইকে হত্যার অভিযোগ পাওয়া গেছে।

শনিবার (০১ আগস্ট) সন্ধ্যায় বহলবাড়ীয়া ইউনিয়নের ঠাকুরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত নুর ইসলাম একই এলাকার মৃত ওহাব মন্ডলের ছেলে। এ ঘটনায় নিহতের ছোট ভাই হেলাল (৪৪) কে আটক করেছে পুলিশ।

স্থানীয় ও পুলিশ সুত্রে জানা গেছে, পারিবারিক জায়গা জমি নিয়ে বিরোধের জের ধরে শনিবার সন্ধ্যা ৭টার দিকে নুর ইসলাম এবং তার আপন ছোট ভাই হেলালের মধ্যে বাকবিতন্ডা হয়। এসময় হেলাল ধারালো হাসুয়া দিয়ে কুপিয়ে বড় ভাই নুর ইসলামকে জখম করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করে।

চিকিৎসাধীন অবস্থায় রাত ৯টার দিকে নুর ইসলামের মৃত্যু হয়।

মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শহিদুল ইসলাম জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদরে জন্য মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, প্রাথমিকভাবে জানা গেছে জমি সংক্রান্ত বিরোধের জেরে এ ঘটনা ঘটেছে। এ ঘটনায় নিহতের ছোট ভাইকে আটক করা হয়েছে।

কুমারখালীতে ইয়াবার চালানসহ রোজিনা বাসের সুপারভাইজার আটক

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার কুমারখালীতে প্রায় ৬ হাজার পিস ইয়াবাসহ রোজিনা পরিবহনের সুপারভাইজার হেলাল উদ্দিন (৩৯)কে আটক করেছে র‌্যাব।

রবিবার (২ আগষ্ট) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে কুষ্টিয়া – রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কের কুমারখালীর ময়েনমোড় এলাকা থেকে তাকে আটক করা হয়। তিনি উপজেলার সদকী ইউনিয়নের মালিয়াট গ্রামের আব্দুস সাত্তারের ছেলে।

বিকাল ৪টার দিকে এ তথ্য নিশ্চিত করেন কুষ্টিয়া র‌্যাব ১২, সিপিসি -১ এর কোম্পানী কমান্ডার মো. রেজাউল হক।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, দুপুর আড়াইটার দিকে কুমারখালীর ময়েনমোড় এলাকায় অভিযান পরিচালনা করছে র‌্যাব।

র‌্যাবের হেফাজতে থাকা অভিযুক্ত হেলাল উদ্দিন জানান, তিনি রোজিনা বাসের সুপারভাইজার হিসেবে কর্মরত আছেন। সকালে ঢাকা থেকে অপরিচত একজন তার হাতে কাগজে মোড়ানো একটি প্যাকেট আর মোবাইল নম্বর ধরিয়ে দেন। তাতে একটি মোবাইল ফোন ও চার্জার থাকার কথা ছিল।

কুমারখালী রোজিনা পরিবহনের কাউন্টার মাস্টার আব্দুল হালিম মুঠোফোনে জানান, হেলাল তিন বছর ধরে ঢাকা – কুষ্টিয়া গামী রোজিনা পরিবহনে সুপারভাইজার হিসেবে কর্মরত। ইয়াবার বিষয় তিনি কিছুই জানেন না।

কুষ্টিয়া র‌্যাব ১২, সিপিসি -১ এর কোম্পানী কমান্ডার মো. রেজাউল হক জানান, রাজাবাড়ী থেকে বিপুল পরিমাণ ইয়াবাসহ গাজী ফিলিং স্টেশনের সামনে নেমে একটি ভ্যানে করে যাচ্ছিলেন হেলাল। গোপন সংবাদ পেয়ে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে প্রায় ৬ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়েছে। যার বাজার মূল্য প্রায় এক লাখ ৮০ হাজার টাকা। আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

রাশিয়ায় পড়তে যাওয়া অনিক দেশে ফিরলেন লাশ হয়ে

0

কুষ্টিয়া প্রতিনিধি

উচ্চশিক্ষার জন্য বুকভরা স্বপ্ন নিয়ে রাশিয়ায় পাড়ি জমিয়েছিলেন মেধাবী তরুণ অনিক (২৭)। কিন্তু সেই স্বপ্ন আর পূরণ হলো না। বিশ্ববিদ্যালয়ের পাঁচতলা ছাদ থেকে নিচে পড়ে প্রাণ হারিয়ে কফিনবন্দী হয়ে নিজ গ্রামে ফিরেছেন অনিক।

নিহত অনিক কুষ্টিয়া সদর উপজেলার আইলচারা ইউনিয়নের সওড়াতলা গ্রামের কৃষক মানোয়ার বিশ্বাসের ছেলে। তিনি রাশিয়ার চেলিয়াবিনস্কে অবস্থিত সাউথ ইউরাল স্টেট ইউনিভার্সিটির শিক্ষার্থী ছিলেন।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় দেড় মাস আগে নিজ বিশ্ববিদ্যালেেয়র ছাদ থেকে নিচে পড়ে নিহত হন অনিক। তার মৃত্যুর খবর দেশে পৌঁছানোর পর থেকেই পরিবারে নেমে আসে শোকের ছায়া। একমাস ১২ দিন পর অনিকের মরদেহ রবিবার বেলা সাড়ে ১২টায গ্রামের বাড়িতে পৌছায়।

এ সময় পরিবার ও আত্মীয় স্বজনদের আর্তনাদে চারিদিক ভারি হয়ে ওঠে। অনিককে এক নজর দেখার জন্য ছুটে আসে এলাকাবাসী। এ দিন দুপুরে স্থানীয় সওড়াতলা জামে মসজিদে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়েছে।

নিহতের চাচা মুফতি আলী হোসেন ফারকী বলেন, অনিক ছোটবেলা থেকেই মেধাবী ও ভদ্র স্বভাবের ছিলেন। কুষ্টিয়া সরকারি কলেজ থেকে স্নাতক শেষ করে উচ্চশিক্ষার জন্য বিদেশে গিয়ে তিনি পরিবারের পাশাপাশি এলাকার মানুষেরও গর্বের কারণ হয়েছিলেন। ছেলেটির মা নেই। বাবা ও বড় ভাই আছে। প্রায় আড়াই বছর আগে বৃত্তি পেয়ে উচ্চ শিক্ষার জন্য রাশিয়ার একটি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছিল। চলতি বছরের ২১ জুন খবর আসে বিশ্ববিদ্যালয়ের পাঁচতলা ভবন থেকে পড়ে অনিকের মৃত্যু হয়েছে। কিন্তু কিভাবে পড়লো সে বিষয়ে কিছু জানা যায়নি।

আইলচারা ইউনিয়ন পরিষদের ৮ নং ওয়ার্ড মেম্বার সিরাজুল ইসলাম বলেন, অনিকের দাফন সম্পন্ন হয়েছে। আমি সেখানে উপস্থিত ছিলাম।

কুষ্টিয়াসদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ হারুন অর রশিদ বলেন, বিষয়টি আমাকে কেউ জানায়নি। খোঁজ নিয়ে দেখছি।

কবরস্থানের চাঁদা বাঁকী থাকায় বাবা মা’র পাশে নাসির উদ্দিনের কবর হলোনা

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার মিরপুরে কবরস্থানের চাঁদা বাকি থাকায় বাবা মার পাশে ছেলের দাফন করতে না দেওয়ার অভিযোগ উঠেছে কমিটির বিরুদ্ধে। এ ঘটনায় এলাকায় ব্যাপক চঞ্চলের সৃষ্টি হয়েছে।

মিরপুর উপজেলার সদরপুর ইউনিয়নের পুরাতন আজমপুর এলাকায় চঞ্চল্যকর এ ঘটনা ঘটে।

মৃত ব্যক্তির পরিবারের অভিযোগ, আজমপুর পুরাতন পাড়া কবর স্থানের চাঁদা না দেওয়ার কারণে প্রথমে তাদের কাছে ৩৫ থেকে ৪৫ হাজার টাকা দাবি করা হয়। পরে টাকা দেওয়ার আশ্বাস দেওয়া হলেও শেষ পর্যন্ত মৃত ব্যক্তির দাফনের অনুমতি মেলেনি। এ ঘটনায় স্থানীয় জামায়াত নেতা আতিয়ার হাজীর বিরুদ্ধে গোরস্থান কর্তৃপক্ষকে প্রভাবিত করার অভিযোগ উঠেছে। তবে তিনি এসব অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত সোমবার ভোর ৫টার দিকে মো: নাসির উদ্দিন মারা যান। তার কোনো ছেলে সন্তান নেই, তিন মেয়ে ঢাকায় বসবাস করেন। বাবার মৃত্যুর খবর পেয়ে তারা তড়িঘড়ি করে কুষ্টিয়ার উদ্দেশে রওনা দেন। পথেই তাদের কাছে খবর আসে, যে কবর স্থানে তাদের দাদা ও পূর্বপুরুষদের কবর রয়েছে, সেখানে নাসির উদ্দিনকে দাফন করতে দেওয়া হচ্ছে না।

পরিবারের সদস্যরা জানান, প্রথমে তাদের বলা হয়, নাসির উদ্দিন দীর্ঘদিন কবর স্থানের মাসিক বা বাৎসরিক চাঁদা পরিশোধ করেননি। তাই এককালীন ৩৫ থেকে ৪৫ হাজার টাকা পরিশোধ করতে হবে। মৃত ওই ব্যক্তির পরিবার তাৎক্ষণিকভাবে হাতে যত টাকা আছে তা দিয়ে বাকি টাকা কিস্তিতে পরিশোধ করার কথা বলেন। এমনকি ২ থেকে ৩ কিস্তিতে বকেয়া চাঁদার টাকা পরিশোধ করে দেওয়ার প্রস্তাবও দেন। কিন্তু তাতেও রাজি হননি গোরস্থান কমিটির সভাপতি আবুল মাস্টার।

মৃতের বড় মেয়ে মোছা.নাসিমা খাতুন বলেন, আমরা তিন বোন ঢাকায় থাকি। বাবার মৃত্যুর খবর শুনে দ্রæত বাড়ির উদ্দেশে রওনা হই। পথে চাচাতো ভাই ফোন করে জানায়, যেখানে আমাদের দাদা ও পূর্বপুরুষদের কবর রয়েছে সেখানে বাবাকে দাফন করতে দেওয়া হচ্ছে না। প্রথমে বলা হয় ৩৫ থেকে ৪৫ হাজার টাকা লাগবে। আমরা টাকা দিতে রাজি ছিলাম, প্রয়োজনে কিস্তিতেও দিতে চেয়েছিলাম। কিন্তু পরে বলা হয়, টাকা দিলেও বাবাকে সেখানে দাফন করা হবে না। একজন মৃত মানুষকে এভাবে ফিরিয়ে দেওয়া খুব কষ্টের।

এদিকে ঘটনাটি এলাকায় ছড়িয়ে পড়লে সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ দেখা দেয়। স্থানীয়রা জানান, নাসির উদ্দিনের বাবা মৃত আহমদ আলী ওই গোরস্থানের সদস্য ছিলেন এবং তাকে সেখানেই দাফন করা হয়েছিল। তাই নাসির উদ্দিনের পরিবারও স্বাভাবিকভাবেই একই গোরস্থানে দাফনের আশা করেছিলেন।
মৃতের বাড়ির সামনে থাকা মুদি দোকানি মো. সেলিম বলেন, নাসিরের বাবা ওই গোরস্থানের সদস্য ছিলেন। তার কবরও সেখানে আছে। নাসির মারা যাওয়ার পর তার বড় মেয়ে সভাপতি আবুল মাস্টারের সঙ্গে কথা বলেন। তারা বলেন, যত টাকা লাগে দেবেন, শুধু বাবাকে দাফন করতে দিতে হবে। কিন্তু তারপরও অনুমতি দেওয়া হয়নি। পরে স্থানীয় আশা মেম্বার তার নিজের পারিবারিক গোরস্থানে দাফনের ব্যবস্থা করেন।

সদরপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ও বিএনপির ওয়ার্ড সেক্রেটারি আশরাফুল হক আশা বলেন, নাসির উদ্দিনের বাবা নিয়মিত চাঁদা দিতেন। তার মৃত্যুর পর নাসির আর চাঁদা দেয়নি। কিন্তু মৃত্যুর পর তার পরিবার এককালীন টাকা দিতেও রাজি হয়েছিল। শুনেছি তখন প্রায় ৪৫ হাজার টাকা দাবি করা হয়। পরে বলা হয়, টাকা লাগবে না, তবুও তাকে দাফন করা হবে না। তখন মানবিক দায়িত্ব থেকে আমি আমার পারিবারিক গোরস্থানে দাফনের ব্যবস্থা করি।

তিনি আরও বলেন, কবর অর্ধেক খনন হওয়ার পর এলাকার কয়েকজন জামায়াতের নেতা কর্মী এসে বলেন, এতে তাদের দলের ভাবমূর্তি ক্ষুন্ন হচ্ছে এবং মরদেহ অন্য গোরস্থানে নেওয়া হোক। কিন্তু পরিবারের সদস্যরা বলেন, যেখানে কবর খোঁড়া হয়েছে সেখানেই দাফন করা হবে। মৃত্যুর পর মানুষের শেষ ঠিকানা কবরস্থান। এটি নিয়ে বিভেদ সৃষ্টি হওয়া দুঃখজনক।

ঘটনার পর এলাকায় গুঞ্জন ছড়ায়, স্থানীয় জামায়াত নেতা আতিয়ার হাজীর ইন্ধনেই গোরস্থান কর্তৃপক্ষ কঠোর অবস্থান নেয়। কারণ হিসেবে কেউ কেউ বলেন, নাসির উদ্দিনের সঙ্গে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের ভালো সম্পর্ক ছিল। যদিও তিনি কোনো রাজনৈতিক দলের সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন না।

আতিয়ার হাজী এসব অভিযোগ অস্বীকার করে বলেন, নাসির উদ্দিন আমার চাচাতো ভাই। তাকে ওই গোরস্থানে দাফন করতে না দেওয়ার কথা শুনে আমি বরং সেখানে দাফনের চেষ্টা করেছি। আমি গোরস্থান কমিটির কেউ না। আমার বিরুদ্ধে যে অভিযোগ তোলা হচ্ছে তা সম্পূর্ণ মিথ্যা। বরং আমি বহুবার গোরস্থান কর্তৃপক্ষের এমন নীতির সমালোচনা করেছি।

অন্যদিকে গোরস্থান কমিটির সভাপতি আবুল মাস্টার বলেন, আমাদের গোরস্থানে প্রায় ১৪০ জন সদস্য রয়েছে। কেবল সদস্য ও তাদের পরিবারের সদস্যদের এখানে দাফন করা হয়। নাসির উদ্দিন সদস্য ছিলেন না। তাই তাকে দাফনের অনুমতি দেওয়া সম্ভব হয়নি। ৩৫-৪৫ হাজার টাকা দাবি করার অভিযোগ সঠিক নয়।

তিনি আরও বলেন, সদস্যরা কেউ ৫০০ টাকা, কেউ ১ হাজার টাকা, আবার কেউ ধান দিয়ে চাঁদা পরিশোধ করেন। গোরস্থানের জায়গা সীমিত। সবাইকে দাফন করতে দিলে দ্রæত জায়গা ফুরিয়ে যাবে।

ঘটনাটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমেও ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। অনেকেই প্রশ্ন তুলেছেন, একটি সাধারণ গোরস্থানে দাফনের জন্য চাঁদা বাধ্যতামূলক করা কতটা যুক্তিসংগত এবং একজন মৃত ব্যক্তিকে পূর্বপুরুষদের পাশে দাফনের সুযোগ থেকে বঞ্চিত করা কতটা সামঞ্জস্যপূর্ণ।

কুষ্টিয়ার মিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরোজ শাহীন খসরু বলেন, সাধারণত জনসাধারণের ব্যবহৃত গোরস্থানে এ ধরনের নিয়ম থাকে না। তবে যদি এটি সম্পূর্ণ পারিবারিক গোরস্থান হয়, তাহলে আলাদা বিষয়। অভিযোগের বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

দৌলতপুর সীমান্তজুড়ে সক্রিয় একাধিক মাদক সিন্ডিকেট

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় মাদকের বিস্তার উদ্বেগজনক হারে বৃদ্ধি পেয়েছে। ভারত সীমান্ত ঘেঁষা পথে অবৈধভাবে মাদক প্রবেশের পাশাপাশি সংঘবদ্ধ সিন্ডিকেটের মাধ্যমে তা উপজেলাসহ দেশের বিভিন্ন প্রান্তে।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও স্থানীয়দের মতে, এখন আর মাদকসেবীদের নির্দিষ্ট স্থানে যেতে হয় না; একটি ফোন কলেই ‘হোম ডেলিভারি’ পদ্ধতিতে চাহিদা অনুযায়ী মাদক হাতে হাতে পৌঁছে যাচ্ছে।

পুলিশের একটি গোয়েন্দা সূত্রের দাবি, এই অবৈধ বাণিজ্যের সঙ্গে সমাজের প্রভাবশালী ও অসাধু কিছু ব্যক্তি জড়িত। এদের মধ্যে খোদ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দুর্নীতিগ্রস্ত কিছু সদস্য, নামধারী সাংবাদিক এবং রাজনৈতিক প্রভাব কাজে লাগানো ব্যক্তিদের সংশ্লিষ্টতা রয়েছে।

বিজিবি ও পুলিশের গোয়েন্দা সূত্র জানায়, চিলমারী ইউনিয়নের বাংলাবাজার সীমান্ত এবং উদয়নগর বিওপি-সংলগ্ন পদ্মা নদীর তীব্র ভাঙনে সীমান্তের বিস্তীর্ণ এলাকা নদীগর্ভে বিলীন হয়েছে। নদীর গতিপথ পরিবর্তনের কারণে সীমান্তের একটি অংশ ভারতের অভ্যন্তরে চলে যাওয়ায় কয়েকটি এলাকায় দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর টহল কার্যক্রম ব্যাহত হচ্ছে। এই পরিস্থিতির সুযোগ নিয়ে উদয়নগর সীমান্তকে মাদক পাচারের অন্যতম রুট হিসেবে ব্যবহার করছে চোরাকারবারিরা।

এ ছাড়া আদাবাড়িয়া ইউনিয়নের ধর্মদহ ও পশ্চিম ধর্মদহ, প্রাগপুর ইউনিয়নের জামালপুর ও বিলগাতুয়া, রামকৃষ্ণপুর ইউনিয়নের চল্লিশপাড়া ও ভাগযোতসহ পদ্মা নদীর বিভিন্ন নৌপথ ব্যবহার করেও দেশে মাদক প্রবেশ করছে বলে দাবি সংশ্লিষ্ট সূত্রগুলোর।

একটি নির্ভরযোগ্য সূত্রের দাবি, দৌলতপুরে প্রতি মাসে প্রায় পাঁচ কোটি টাকার মাদকের লেনদেন হয়ে থাকে।

সংশ্লিষ্টদের ভাষ্য, বর্তমানে মাদক কারবারিদের প্রধান লক্ষ্য ১৭ থেকে ৩৫ বছর বয়সী তরুণ ও যুবকেরা। নাম প্রকাশে অনিচ্ছুক এক মাদক কারবারির দাবি, ইয়াবা, ট্যাপেন্টাডল ও বিভিন্ন নেশাজাতীয় ট্যাবলেটের চাহিদা বর্তমানে সবচেয়ে বেশি। আকারে ছোট হওয়ায় এসব মাদক সহজে বহন করা যায় এবং প্রশাসনের নজর এড়াতে সরাসরি বেচাকেনার পরিবর্তে ফোনের মাধ্যমে ‘হোম ডেলিভারি’ সিস্টেমে কেনা বেচা করা হচ্ছে।

বিজিবির দাবি, ভারতের সীমান্তবর্তী এলাকা থেকে ৫৫ পয়সায় সংগ্রহ করা এসব নেশাজাতীয় ট্যাবলেট দেশে এনে ১৫০ থেকে ৩০০ টাকা পর্যন্ত দামে বিক্রি করা হচ্ছে।

স্থানীয়দের অভিযোগ, সীমান্ত এলাকায় বহিরাগত মোটরসাইকেল আরোহী ও অপরিচিত মানুষের আনাগোনা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। বিশেষ করে বিকাল ও সাপ্তাহিক ছুটির দিনগুলোতে সীমান্ত এলাকায় তরুণদের মাদকসেবনের প্রবণতা বাড়ে, যা স্থানীয়দের মধ্যে নিরাপত্তা উদ্বেগ সৃষ্টি করছে।

সীমান্তে বিজিবি ও পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত থাকলেও মাদকের প্রবেশ পুরোপুরি বন্ধ করা সম্ভব হয়ে উঠছে না।

কুষ্টিয়া ৪৭ বিজিবি ব্যাটালিয়নের তথ্যমতে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৯ জুলাই পর্যন্ত বিভিন্ন অভিযানে প্রায় ১৭ কোটি ৭৫ লাখ টাকা মূল্যের মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে।

উদ্ধারকৃত মাদকের মধ্যে রয়েছে ২ হাজার ২৭৯ বোতল বিদেশি মদ, ৯ লিটার দেশি মদ, ৩ হাজার ২৯৫ বোতল ফেনসিডিল, ১৬১ দশমিক ৩৭৫ কেজি গাঁজা, ২৫ হাজার ৭২টি ইয়াবা, ২ দশমিক ৩৮৫ কেজি হেরোইন, ১২ বোতল এলএসডি, ১ কেজি আফিম, ২৫০ গ্রাম কোকেন, ১ লাখ ১৬ হাজার ৩৬৮টি ট্যাপেন্টাডল ট্যাবলেট, ১ লাখ ৬ হাজার ১৭৯টি সিলডেনাফিল ট্যাবলেট, ৪৬ হাজার ৫০৩টি ডেক্সামেথাসন ট্যাবলেট এবং ৫১ হাজার ৭৮০টি সাইপ্রোহেপ্টাডিন ট্যাবলেট।

দৌলতপুর থানা পুলিশের তথ্য অনুযায়ী, চলতি বছরের প্রথম সাত মাসে ১০৬টি মাদক মামলা দায়ের হয়েছে এবং ৭৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

স্থানীয়দের অভিযোগ, মাদকের সহজলভ্যতার কারণে উপজেলা জুড়ে চুরি, ছিনতাইসহ বিভিন্ন অপরাধের প্রবণতাও বৃদ্ধি পেয়েছে।

এদিকে গত ১৯ জুলাই আদাবাড়িয়া ইউনিয়নের গড়ুরা এলাকা থেকে উদ্ধার হওয়া ৪০০ বোতল ফেনসিডিল আত্মসাতের অভিযোগ ওঠে তেকালা পুলিশ ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত উপপরিদর্শক (এসআই) ফিরোজ হোসেনের বিরুদ্ধে। বিষয়টি তদন্তাধীন রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

মাদকের এই অবাধ বিস্তারে স্থানীয় জনপ্রতিনিধিরা চরম উদ্বিগ্ন। প্রাগপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আশরাফুজ্জামান মুকুল বলেন, “আগের তুলনায় মাদকের বিস্তার অনেক গুণ বেড়েছে। এখন প্রকাশ্যেই কেনাবেচা হচ্ছে, যার সবচেয়ে বড় শিকার হচ্ছে তরুণ সমাজ।”

দৌলতপুর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহিউল ইসলাম বলেন, “মাদকের সঙ্গে কারা জড়িত, তা অনেকেই জানেন। এখন প্রয়োজন কঠোর ও কার্যকর ব্যবস্থা।”

দৌলতপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তৌহিদুল হাসান তুহিন বলেন, “মাদকাসক্তরা আত্মনিয়ন্ত্রণ হারিয়ে বিভিন্ন অপরাধে জড়িয়ে পড়ছে। পাশাপাশি তারা শারীরিক ও মানসিক জটিল রোগে আক্রান্ত হচ্ছে, যা সমাজের জন্য বড় হুমকি।”

এদিকে মাদক প্রতিরোধে একক বাহিনীর চেয়ে সমন্বিত উদ্যোগের ওপর জোর দিচ্ছেন প্রশাসনের কর্মকর্তারা।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খালেদুর রহমান স্বীকার করেন যে মাদকের বিস্তার আগের তুলনায় বেড়েছে। তিনি বলেন, “এটি রোধে সব আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বিত উদ্যোগ প্রয়োজন।”

ভেড়ামারা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার দেলোয়ার হোসেন বলেন, “সীমান্ত এলাকা হওয়ায় এখানে মাদকের বিস্তার তুলনামূলক বেশি। মাদকের বিস্তার রোধে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে দ্রæত আরও কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।”

কুষ্টিয়া ৪৭ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি বলেন, “সীমান্তে মাদক প্রতিরোধে বিজিবি টহল ও জনবল বৃদ্ধি করা হয়েছে। প্রতিনিয়ত মাদক উদ্ধার হচ্ছে। তবে দেশের অভ্যন্তরে থাকা মাদক উদ্ধারে পুলিশের সহযোগিতা প্রয়োজন। যৌথ অভিযানের মাধ্যমেই মাদকের বিস্তার কার্যকরভাবে নিয়ন্ত্রণ করা সম্ভব।

সর্বশেষ সংবাদ

ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত

ঝিনাইদহ প্রতিনিধি ঝিনাইদহের শৈলকুপা উপজেলার বগুড়া গ্রামে গাছের সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয়ের মধ্যে বিরোধের জেরে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই মজিবুল ইসলাম...

বিপদজনক যাত্রা

স্যালোইঞ্জিন চালিত নছিমনে অতিমাত্রায় পাটকাঠি বোঝা দেওয়া হয়েছে। এতে গাড়িটির ভারসাম্য জটিলতা দেখা দিয়েছে। নিয়ন্ত্রন রক্ষায় চালকের সহযোগী জীবনের ঝুঁকি নিয়ে তিনচার বাহনের সামনের...

ভেড়ামারার দাস সম্প্রদায় শ্মশান ঘাটের জমি পেল

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার ভেড়ামারায় দুর্গাপূজার আগেই শ্মশান ঘাটের জায়গা বুঝে পেয়েছেন সনাতন ধর্মাবলম্বী দাস সম্প্রদায়ের লোকেরা। শুক্রবার বিকালে ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আমিরুল আরাফাত...

ককটেলসদৃশ বস্তু ফেলে পালাল দুর্বৃত্তরা

যশোর সংবাদদাতা যশোরে আটটি ককটেলসদৃশ বস্তু উদ্ধার করেছেন এসআরবি-৬ এর সদস্যরা। শুক্রবার সন্ধ্যায় এসআরবি-৬ মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। এ দিন ভোরের...

চালের দাম বাড়ানো হলো ট্রাকভাড়া অজুহাতে

দ্রোহ অনলাইন ডেস্ক বাজারে গত সপ্তাহের তুলনায় বেড়েছে কয়েক ধরনের চালের দাম। চালের দামবৃদ্ধির কারণ হিসেবে ব্যবসায়ীরা বলছেন ট্রাকভাড়া বেড়েছে। পাশাপাশি টমেটো ও কাঁচা মরিচের মতো...