মঙ্গলবার, মে ৫, ২০২৬.
Home Blog Page 30

এবারও ভোট দিতে পারবে না কাজল রেখা দম্পতি

0

স্টাফ রিপোর্টার

মাত্র সাড়ে ৬শ টাকা জোগার করতে ব্যর্থ হওয়ায় ভোটার হতে পারেনি কাজল রেখা দম্পতি। এবারেও ভোট দিতে পারবে না। কিন্তু ভোট দেওয়ার অপরাধে ঘরবাড়ি ফেলে প্রায় ১৫ বছর গ্রাম ছাড়া পরিবারটি।

কুষ্টিয়ার খোকসা উপজেলার বেতবাড়িয়া ইউনিয়নের জাগলবা গ্রামে রাস্তার পাশে মামার জমিতে খুপড়ি ঘর তুলে বসবাস করছেন কাজল রেখা ও বাবু শেখ দম্পতি। ঘর বাড়ির অবস্থা জসিমউদ্দিনের “আসমানি” গল্পকেও হারমানায়। স্বামী উপাজনে দুই বেলা দু মুঠো খাবার জোটে। ১৫/১৬ বছর আগে নিজের গ্রামে ধানের শীষের প্রার্থীকে ভোট দিয়েছিলেন। তার পর আর ভোটার হতে পারেনি। এ বছরেও ভোট দিতে পারবে না। ইউনিয়ন পরিষদের ভোটর সময় অনেকেই ভোট চাইতে এসে তাদের গল্প শুনে অবাক হয়েছে। ভোটার করে নেওয়ার প্রতিশ্রæতিও দিয়েছে। ভোট চলে গেছে সে প্রতিশ্রæতিও ভুলে গেছে নেতার লোকজন।

এই দম্পতির আগে বাড়ি ছিলো ঝিনাইদহ জেলার শৈলকুপার ছোট মৌকুড়ি গ্রামে। সেখানে নিজের ১৪ শতক জমির উপর বাড়ি ছিলো। হাঁস মুরগি ঘরসহ সব ছিলো। ১৫/১৬ বছর আগে এক এমপি নির্বাচনে তাদের বিপক্ষের নৌকা মার্কার লোক জিতে যায়। এর পর হামলার আর অত্যাচারে নদী পাড় হয়ে খোকসার মধ্যে চলে আসেন। তার পরে আর গ্রামে ফিরতে পারেন নি। স্থানীয় কৃষকদের জমিতে শ্রমিকের কাজ করেন। একমাত্র মেয়ে বন্যাকে বিয়ে দিয়েছেন। ছেলে বিপ্লব মহাজনের কাছ গাছ কাটার কাজ নিয়েছে।

ভুক্তভোগীর অভিযোগ, শেষ রাজার ভোটের আগে তারা স্বামী স্ত্রী মিলে স্থানীয় আওয়ামী লীগের নেতা হেলাল উদ্দিনের কাছে ভোটার হওয়ার জন্য গিয়েছিলেন। কিন্তু ওই নেতা কয়েকদিন ঘুড়িয়ে তার পর জানায়, তাদের বাড়ির ট্যাস্কের জন্য ৬৫০ টাকা ইউনিয়ন পরিষদে জমা দিতে হবে। কিন্তু জোন-পাট দিয়ে খাওয়া, পেটের ভাত হয় না। তার আবার ভোটার হওয়া। তারা আর ভোটার হওয়ার চেষ্টা করেনি।

শুক্রবার সকালে খোকসা-চাঁদট পাকা রাস্তার পাশের বিবর্ণ টিনের খুপড়ি ঘরটি চোখে পরে। স্বামী সন্তানসহ কাজল রেখা এই টিনের তৈরী খুপড়ি ঘরে বাস করেন। এ ঘরের কোন বেড়া নেই। নেই দরজা-জানালা। ঘরের বেশির ভাগ বেড়ার পরিবর্তে পাট কাটি দিয়ে ঢেকে রাখা। তাও উইপোকায় খেয়ে গেছে। শীত বৃষ্টি উপেক্ষা করে এর মধ্যে বাস করে পরিবারটি। কিছু অংশের বেড়া তৈরী করা হয়েছে নদীর ভাঙ্গন রোধে দেওয়া বিশেষ ধরনের কাপড় দিয়ে। রান্নার জায়গার পুরোটাই পলিথিন দেওয়া। কাজল রেখা ঘরে ছিলেন না। লোক দেখে এগিয়ে এলেন। জানালেন স্বামী গেছে কৃষকের পেঁয়াজ কোপানোর কাজে। আর ছেলে গেছে মহাজনের গাছ কাটা কাজ করতে।

কাজল রেখা অনেকটা বুদ্ধি প্রতিবন্ধি। গল্প বলতে গিয়ে সে জানান, তারা এই গ্রামের বাসিন্দার না। সেবার ধানের শীষে ভোট দেয়। কিন্তু তার বিপক্ষ নৌকা জিতে যায়। এর পর থেকে গ্রামে শুরু হয় “মারামারি-কাটাকাটি”। একদিকে বাপের বাড়ি অন্যদিকে শশুবাড়ির জমি বাড়ি ফেলে তারা রাতের আধারে নৌকায় এসে নানা বাড়িতে আশ্রয় নেয়। অনেক দিন হয়ে যাওয়ার পর মামা এই জমি দিয়েছে ঘর করে থাকার জন্য। স্বামীর আয়ে তাদের শুধু খাওয়াই জোঠে।

গল্পে গল্পে কাজল রেখা আরও জানায়, চেয়ারম্যান মেম্বরের ভোট আসলে তখন লোকজন এসে বলে তাদের ভোটার করে নেবে। কিন্তু ভোটার হওয়া আর হয় না। ভোটার হওয়ার জন্য আওয়ামী লীগের নেতা হেলালের কাছে গিয়েছিলো কিন্তু সেও ভোটার করতে পারেনি। উল্টো ৬৫০ টা টাকা লাগবে জানিয়ে ছিলো। টাকাও জোগার করতে পারেনি আর ভোটাও হতে যেতে পারেনি। একবার ভোট দিয়ে গ্রাম ছাড়া হয়েছেন। আবার ভোট দিয়ে যদি মামা বাড়ির গ্রামও ছাড়তে হয় এই ভয়ে আছেন।

আওয়ামী লীগের নেতা হেলার উদ্দিন বলেন, কাজল রেখা তাদের নিজের লোক। রাজনৈতিক নির্যাতনের শিকার হয়ে নিজের বাড়ি ঘর ফেলে এখানে চলে এসেছে। ভোটার ট্রানেস্ফার করার জন্য চেষ্টা করেছিলেন। কিন্তু শেষ পর্যন্ত আর পারেননি।

বেতবাড়িয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মেম্বর আব্দুল মতিন জানান, রাজনৈতিক সহিংসতার কারনে ১৫/১৬ বছর আগে কাজল রেখা স্বামী সন্তান নিয়ে এই গ্রামে আশ্রয় নেয়। অন্যের জমিতে ঘর করে মানবেতর জীবন পার করছে। ভোটার হতে বিদ্যুৎ বিলের কপি, ট্যাস্কের কাগজ, জমির কাগজ, মোবাইল ফোন লাগবে। ওদের বাড়িতে বিদ্যুৎ নাই, ট্যাস্ক নাই কিভাবে ভোটার হবে বা আগের ভোটার স্থানান্তর করবে। এসব কারনেই ভোটার হতে পারেনি।

ঝিনাইদহে ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষকদের সঙ্গে প্রশাসনের মতবিনিময়

0

ঝিনাইদহ প্রতিনিধি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষণ মিশনের সদস্যদের সঙ্গে স্থানীয় জেলা প্রশাসকের মতবিনিময় সভা করেছে।

বৃহস্পতিবার দুপুরে ঝিনাইদহ জেলা প্রশাসকের কনফারেন্স রুমে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

ইউরোপীয় ইউনিয়ন নির্বাচন পর্যবেক্ষণ মিশনের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন বেনেডেটা ওডোরিসিও (ইতালি) এবং কার্লোস মারিয়া ডি সেরন ওয়াই কাস্ত্রো (স্পেন)।

সাক্ষাৎকালে জেলা প্রশাসক মোঃ আব্দুল্লাহ আল মাসউদ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু, অবাধ ও শান্তিু পূর্ণভাবে সম্পন্ন করতে গৃহীত বিভিন্ন প্রস্তুতি ও উদ্যোগ সম্পর্কে প্রতিনিধিদের অবহিত করেন।

বৈঠক শেষে ঝিনাইদহ জেলা নির্বাচন অফিসার আবুল হোসেন জানান, ইউরোপীয় ইউনিয়ন নির্বাচন পর্যবেক্ষণ মিশনের সদস্যরা আমাদের গৃহীত পদক্ষেপ সমুহ সম্পর্কে জানতে চেয়েছিলেন। আমরা তাদের অবহিত করেছি। আমাদের কাজে তারা সন্তুষ্ট।

শোমসপুর বালিকা বিদ্যালয়ে ক্রীড়া ও সাংস্কৃতিক উৎসব শুরু

0

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসার শোমসপুর বালিকা উচ্চ বিদ্যালয়ে তিন দিনব্যাপী ক্রীড়া ও সাংস্কৃতিক উৎসরের শুরু করা হয়েছে।

বৃহস্পতিবার সকালে বিদ্যালয়ের মাঠে প্রথম দিনের কর্মসূচি হিসেবে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করা হয়। তিনদিনের অনুষ্ঠান সূচিতে রয়েছে নবীন বরণ, বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক অনুষ্ঠান, পিঠা উৎসব, বিজ্ঞান মেলা, অভিভাবক সমাবেশ ও পুরস্কার বিতরণী।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শরীফুজ্জামান (বিল্লু)।

প্রধান শিক্ষক শরীফুজ্জামান (বিল্লু) জানান, আগামী ১ ও ২ ফেব্রæয়ারি বিদ্যালয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান, পিঠা উৎসব, বিজ্ঞান মেলা, অভিভাবক সমাবেশ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। আগামী ২ ফেব্রæয়ারি তিন দিনের এই আয়োজনের আনুষ্ঠানিক সমাপ্তি হবে।

আমির হামজার মাসহ নারী কর্মীকে লাঞ্ছিতের অভিযোগ

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়া-৩ (সদর) আসনের জামায়াতের সংসদ সদস্য প্রার্থী মুফতি আমির হামজার নির্বাচনী প্রচারণায় বাঁধা এবং নারী কর্মীদের লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে। এ সময় নারী কর্মীদের সঙ্গে থাকা তার মাকেও অপমান ও দুর্ব্যবহার করা হয়েছে বলে অভিযোগ করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে আমির হামজা তার ভেরিফাইড ফেসবুক পেজে ঘটনার বিবরণ জানিয়ে একটি পোষ্ট করেছেন।
ফেসবুক পোষ্টে আমির হামজা লেখেন, “মহিলাদের মাঝে ভোট চাইতে যাওয়ার সময় রাস্তার মাঝে আমার সম্মানিত আম্মাকেও অপমানিত ও লাঞ্চিত করা হলো।

আমি মুফতি আমির হামজা, কুষ্টিয়া-৩ সংসদীয় আসনের সংসদ সদস্য প্রার্থী, তীব্র ক্ষোভ ও গভীর কষ্টের সঙ্গে জানাচ্ছি, আজ বেলা ১১টায় কুষ্টিয়া সদর উপজেলার আইলচারা ইউনিয়ন বাক্স ব্রিজ এলাকায় আমাদের মহিলা কর্মীরা ভোট চাইতে গেলে যুবদল নেতা নাসিরের নেতৃত্বে মহিলাদের কাছ থেকে ভ্যানিটি ব্যাগ ছিনিয়ে নেওয়া হয়, লিফলেট কেড়ে নেওয়া হয়।

এছাড়াও মহিলাদের দিকে আক্রমণের জন্য বারবার তেড়ে আসে। মহিলা কর্মীদের সাথে আমার আম্মাও ছিলেন। তার সাথেও খুবই বাজে ব্যবহার করা হয়েছে।

নারীদের ওপর এমন বর্বর আচরণ রাজনৈতিক সহনশীলতার চরম লঙ্ঘন। একজন মায়ের সম্মান, একজন নারীর মর্যাদা ক্ষুন্ন করে কোনো রাজনীতি টিকে থাকতে পারে না।

ভোট চাওয়া প্রতিটি নাগরিকের সাংবিধানিক অধিকার। সে অধিকার কেড়ে নেওয়ার অপচেষ্টা জনগণ কখনো মেনে নেবে না। আমি প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছি, অবিলম্বে এই ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হোক। একই সঙ্গে সংশ্লিষ্ট রাজনৈতিক নেতৃত্বকে সংযম ও দায়িত্বশীলতার পরিচয় দেওয়ার আহ্বান জানাচ্ছি।

আমি বিশ্বাস করি, ভয়, সন্ত্রাস ও নারীদের হেনস্তার রাজনীতি দিয়ে জনগণের ভালোবাসা অর্জন করা যায় না। জনগণ ন্যায়, ইনসাফ ও মর্যাদার রাজনীতির পক্ষেই থাকবে, ইনশাআল্লাহ।

আপনাদের পালিত সন্ত্রাসীদের হাত গোটানোর জন্য বলছি। আমাদের মা’দের দিকে হাত বাড়ানো বন্ধ করুন। যুগে যুগে যারা মা’দের দিকে হাত তুলেছে তারাই ধ্বংস হয়েছে। সাবধান হয়ে যান।

ফেসবুকে ছড়িয়ে পড়া এই সংক্রান্ত একটি ভিডিও ফুটেজে দেখা যায়, নাসির জোয়ার্দ্দর নামে ওই ব্যক্তি জামায়াতের নারী কর্মীদের সাথে বাকবিতন্ডায় জড়িয়ে পড়েন। এ সময় তাদের সাথে থাকা ব্যাগের ভেতরে কি আছে তা দেখতে চান। এক পর্যায়ে নারী কর্মীরা ব্যাগ খুলে দেখান। তবে নারী কর্মীরা স্বীকার করেন ব্যাগে বিস্কুট, চকলেট ছিল।

তবে এমন অভিযোগ অস্বীকার করেছেন বিএনপি।

নাসির জোয়ার্দ্দর যুবদলের কেউ না দাবি করে কুষ্টিয়া জেলা যুবদলের সমন্বয়ক আব্দুল মাজেদ বলেন, নাসিরের বড় ভাই সদর থানা যুবদলের যুগ্ম সম্পাদক ছিলেন। নাসির যুবদলের কেউ না। বরং জামায়াতের নারী ও মহিলা কর্মীদের সাথে আমাদেরও সাক্ষাত হয়েছে। সৌজন্য বিনিময় হয়েছে। তারা ভোট চাইতে এসেছিলেন। ভোট চাওয়ার অধিকার সবার আছে। এই অভিযোগের বিষয়টি আমার জানা নেই। তবে এমনটা হয়ে থাকলে তা কাম্য নয়।

এ ব্যাপারে জানতে নাসির জোয়ার্দ্দরের ব্যবহৃত মুঠোফোনে বারবার কল দিলেও তিনি রিসিভ করেননি।

অভিযোগ সঠিক নয় জানিয়ে কুষ্টিয়া-৩ আসনের বিএনপি প্রার্থী প্রকৌশলী জাকির হোসেন সরকার বলেন, একটি ভিডিও আমি দেখেছি। সেখানে লাঞ্চিত করা হয়েছে এমন কোন ঘটনা দেখা যায়নি। বরং ওই নারী কর্মীরা ব্যাগের ভেতরে চকলেট নিয়ে ভোটারদের মাঝে বিলি করে বেড়াচ্ছিলেন। যেটা তারা পারেন না। জাকির হোসেন সরকার বলেন, আমরা শান্তি চাই। তারপরও ভিডিও যাচাই করে দেখেন। যারা অপরাধী তাদের বিরুদ্ধে প্রশাসন ব্যবস্থা নিবে এটাই কাম্য।

জমি নিয়ে বিরোধের জের ধরে দু’পক্ষের সংঘর্ষ

0

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহের শৈলকুপায় জমি নিয়ে বিরোধের জের ধরে দুপক্ষের সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন।

বৃহস্পতিবার সকালে উপজেলার সাধুখালী গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, সাধুখালী গ্রামের শহিদুল মাস্টারের সঙ্গে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলে আসছিল একই এলাকার নূর আলী ও বাদশার সাথে। সকালে নূর আলী ও বাদশার লোকজন ওই জমি দখল নিতে গেলে শহিদুল মাস্টারের পক্ষের লোকজন বাধা দেয়। এ সময় উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। এদিকে সংঘর্ষে উভয় পক্ষের ২০ জন আহত হয়েছে। আহতদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতাল ও শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে শৈলকুপা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে ওই এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

শৈলকুপা থানার ওসি হুমায়ন কবির মোল্লা বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছি। এলাকায় উত্তেজনা থাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।

সরকারি কর্মচারীরা গণভোটে ‘হ্যাঁ’ বা ‘না’-এর প্রচার চালাতে পারবেন না

0

দ্রোহ অনলাইন ডেস্ক

ভোটের দায়িত্বে নিয়োজিত প্রজাতন্ত্রের কর্মচারীরা গণভোটে ‘হ্যাঁ’ বা ‘না’ এর পক্ষে প্রচারণা করতে পারবে না বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

বৃহস্পতিবার ইসির উপ-সচিব মোহাম্মদ মনির হোসেন এ সংক্রান্ত নির্দেশনা রিটার্নিং কর্মকর্তাদের পাঠিয়েছেন।

নির্দেশনায় বলা হয়েছে, গণভোট অধ্যাদেশ ২০২৫ এর ধারা ২১ এবং গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২ এর অনুচ্ছেদ ৮৬ এর বিধানাবলীর প্রতি দৃষ্টি আকর্ষণপূর্বক জানানো যাচ্ছে যে, প্রজাতন্ত্রের কর্মে নিয়োজিত কোনো ব্যক্তি গণভোট বিষয়ে জনগণকে অবহিত ও সচেতন করতে পারবেন।

তবে তিনি গণভোটে ‘হ্যাঁ’ এর পক্ষে বা ‘না’ এর পক্ষে ভোট প্রদানের জন্য জনগণকে কোনো ধরনের আহ্বান জানাতে পারবেন না। কেননা, এ ধরনের কার্যক্রম গণভোটের ফলাফলকে প্রভাবিত করতে পারে, যা গণভোট অধ্যাদেশ ২০২৫ এর ধারা ২১ এবং গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২ এর অনুচ্ছেদ ৮৬ অনুযায়ী একটি দন্ডনীয় অপরাধ হিসেবে গণ্য হবে।

এজন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ঢাকা ও চট্টগ্রামের বিভাগীয় কমিশনার এবং জেলা প্রশাসকদের বলা হয়েছে নির্দেশনায়।

আগামী ১২ ফেব্রæয়ারি গণভোট ও জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।

দুদকের মামলায় প্রাথমিকের ২১ শিক্ষকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

0

দ্রোহ অনলাইন ডেস্ক

ভুয়া রেকর্ড দেখিয়ে চাকুরী জাতীয় করণ করা নয়টি কমিউনিটি প্রাথমিক বিদ্যালয়ের ২১ শিক্ষকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত। দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলার আসামি হিসেবে তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দিয়েছেন বরিশাল জেলা ও দায়রা জজ শেখ ফারুক হোসেন।

গ্রেপ্তারি পরোয়ানার শিক্ষকরা হলেন, পুতুল রানি মন্ডল, কল্যাণী দেবনাথ, গোলাপি রানি, সাবরিন জাহান, সুরাইয়া সুলতানা, সুবর্ণা আক্তার, কাওসার হোসেন, মো. মনিরুজ্জামান, ফাতেমাতুজ জোহরা, রোকসানা খানম, শহিদুল ইসলাম, রেশমা আক্তার, রহিমা খাতুন, আকতার হোসেন খোকন, নাছরিন, মনির হোসেন, রেহেনা পারভীন, আহসান হাবীব, সামসুন্নাহার, আক্তারুজ্জামান মিলন ও মনিরুজ্জামান।

বরিশাল জেলা ও দায়রা জজ আদালতের বেঞ্চ সহকারী কামরুল ইসলাম জানান, মেহেন্দিগঞ্জ উপজেলার নয়টি কমিউনিটি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ করা হয়। এসব বিদ্যালয়ের শিক্ষকদের ভুয়া রেকর্ডপত্র সঠিক হিসেবে ব্যবহার করে নিয়োগ দেখিয়ে এক কোটি ১৫ লাখ ২৯ হাজার ৩১৮ টাকা আত্মসাৎ করে।

তিনি জানান, এ ঘটনায় দুদকের বর্তমানের কেন্দ্রীয় দপ্তরের উপ-পরিচালক ও বরিশালের সাবেক সহকারী পরিচালক হাফিজুর রহমান বাদী হয়ে ১৮ জনের বিরুদ্ধে মামলা করে ২০২০ সালের ৯ ডিসেম্বর মামলা করে।

দুদক কর্মকর্তা রাজ কুমার সাহা ২০২৫ সালের ১৪ ডিসেম্বর ২১ জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট জমা দেয়।

বিএনপি প্রার্থীর মোটরসাইকেল শোভাযাত্রায় প্রশাসনের বাঁধা

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়া – ৪ (খোকসা-কুমারখালী) আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী সাবেক সাংসদ সৈয়দ মেহেদী আহমেদ রুমির নির্বাচনী প্রচারণার বিশাল মোটরসাইকেল বহর আটকে দিল প্রশাসন।

বুধবার (২৮জানুয়ারি) দুপুরে ওই আসনে কুমারখালী উপজেলার ছেঁউরিয়া এলাকায় এ ঘটনা ঘটে।

নির্বাচনী প্রচারণায় যোগ দিতে বেলা ১১টার পর থেকে ছেঁউড়িয়া দবির মোল্লার গেট এলাকায় কয়েকশ’ মোটরসাইকেল নিয়ে জড়ো হন বিএনপির ধানের শীষের প্রার্থী সৈয়দ মেহেদী আহমেদ রুমির নেতাকর্মী ও সমর্থকরা। পরে সেখান থেকে মোটরসাইকেল বহর নিয়ে বাউল সম্রাট ফকিরের লালন সাঁইয়ের আখড়াবাড়ির মাঠে যান তারা। খবর পেয়ে কুমারখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাভিদ সারওয়ার পুলিশ নিয়ে হাজির হন সেখানে। নির্বাহী ম্যাজিস্ট্রেট এসব মোটরসাইকেল সরিয়ে না নেওয়া হলে জরিমানা করা হবে বলে জানিয়ে দেন। এতে মোটরসাইকেল নিয়ে ছাত্রভঙ্গ হয়ে যায় নেতাকর্মীরা। পরে নেতাকর্মীরা মোটরসাইকেল নিয়ে ছেঁউড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে জড়ো হন। সেখানেও হানা দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট নাভিদ সারওয়ার। সেখান থেকেও সরেযায় মোটরসাইকেল চালকরা।

এ বিষয়ে বিএনপি’র প্রার্থী সৈয়দ মেহেদী আহমেদ রুমির সাথে কথা বলার চেষ্টা করা হয়। কিন্তু তিনি ফোন রিসিভ করেনি।

সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাভিদ সারওয়ার বলেন, খবর পেয়ে তিনি সেখানে যান। মোটরসাইকেল চালকদের ছত্রভঙ্গ করে দেওয়া হয়। প্রার্থীকে সতর্ক করা হয়েছে।

নম্রতা শিক্ষা

0

সমবেতরা সবাই ছাত্র। একটি রাজনৈতিক দলের নেতাকর্মী। ত্রয়োদশ সংসদ নির্বাচনে নিজের দলের প্রার্থীর প্রচারণায় গ্রামে যাবে। তাদের গ্রুপেগ্রুপে করার আগে ভোটারদের সাথে কি ভাবে আচরণ করতে হবে সে সম্পর্কে গাইড লাইন দিচ্ছে তাদের নেতা। কুষ্টিয়া – ৪ (খোকসা-কুমারখালী) আসনে বিএনপির ধানের শীষের প্রার্থী সৈয়দ মেহেদী আহম্মেদ রুমীর কর্মীদের নম্রতা শিক্ষার আসরের ছবিটি বুধবার বিকালে খোকসা জানিপুর সরকারী মাধ্যমিক বিদ্যালয়ের মাঠ থেকে তোলা।

খোকসায় স্বাস্থ্য কমপ্লেক্সে ওষুধ পোড়ানোর ভিডিও ভাইরাল, তদন্ত কমিটি গঠন

0

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ময়লার ভাগারে জীবন রক্ষাকারী ওষুধ পুড়িয়ে দেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ওষুধ পেড়ানোর ঘটনা স্বীকার করছেনা স্বাস্থ্য কমপ্লেক্সের কোন বিভাগ। অবশেষে ঘটনাটির রহস্য জানতে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

মঙ্গলবার রাতে খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ময়লার ভাগারে কয়েকশ ট্যালেটের স্টিপ (পাতা), ইনজেকশনের ভাওয়েল পোড়ানোর দৃশ্য ফেসবুকে সরাসরি সম্প্রচার করতে দেখা যায়। পর দিন সকালে চায়ের দোকান, বাজার ও অফিস পাড়ায় এ নিয়ে ব্যাপক সমালোচনা শুরু হয়। অনেকেই বলতে শোনা যায়, সরকারী ওষুধ ব্যবহার না করায় মেয়াদ উত্তিন্ন হয়ে গেছে। প্রাণ রক্ষাকারী ওষুধ গুলো অবশেষে পুড়িয়ে দিলো স্বাস্থ্য বিভাগ। এক পর্যায়ে বুধবার দুপুরে পর সরেনরে বসে উপজেলা স্বাস্থ্য প্রশাসন। ঘটনার জট খুলার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসারকে প্রধান করে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়।

বুধবার দুপুরে সরেজমিন গিয়ে দেখা যায়, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান ভবন থেকে ৫০ গজ দক্ষিনে সীমানা প্রাচীর ও পুকুরের পাশে ময়লা পোড়ানোর ভাগার। তখনোও সেখান থেকে ধুঁয়া উঠছিলো। সেখান অনেক গুলো ওধুষ পুড়ি দেওয়া হয়েছে বোঝা যাচ্ছে। ভস্ম থেকে কয়েকটি ট্যাবলেটের পাতা ও একটি ইনজেকশনের ভাওয়েল খুজে বেড় করা হয়। পুড়িয়ে দেওয়া ট্যাবলেটের স্টিপের (পাতার) গায়ে “একমি” নামের একটি কম্পানির নাম লেখা দেখতে পাওয়া যায়।

এ সময় অনেকেই অভিযোগ করেন, ডাক্তার ও কর্মকর্তারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কম্পাউন্ডে থাকেন না। ফলে দুপুর পর থেকে গোটা হাসপাতালের নিয়ন্ত্রন চলে যায় মাদক সেবিদের কজ্বায়। যে যার মত আধিপত্য খাটায়। এদের মধ্যে কেউ ওষুধ পোড়ানোর সাথে জড়িত থাকতে পারে।

ঘটনা স্থলে উপস্থিত উপজেলা স্ব্যাস্থ্য কমপ্লেক্সের আউট সোসের কর্মচারী মাসুদ দাবি করেন, সরকারী ওষুধের গায়ে সরকারের মনোগ্রাম ও লেখা থাকে। পুড়িয়ে দেওয়া ওষুধের গায়ে কম্পানির নাম লেখা আছে। তারও প্রশ্ন ওষুধ গুলো এখানে এলো কি করে। আর পুড়ানোর সাথে জড়িত কারা। তার নিশ্চিত হওয়া প্রয়োজন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের দায়িত্ব থাকা উপসহকারী মেডিকেল অফিসার জাহিদুল ইসলাম বলেন, কর্মকর্তা-কর্মচারীদের থাকার জন্য হাসপাতাল কম্পাউন্ড যথেস্ট নিরাপদ নয়। নিরাপত্তা ব্যবস্থা থাকলে অনেকেই হাসপাতাল কম্পান্ডের বাসায় থাকতেন।

তদন্ত কমিটির প্রধান ও আবাসিক মেডিকেল অফিসার ডাঃ আবির হোসেন বলেন, তদন্ত কমিটি কাজ শুরু করেছে। সরেজমিন পরিদর্শনও করেছে। তদন্ত করে প্রতিবেদন দাখিল করা হবে।

তিনি আরও বলেন, “পুড়িয়ে দেওয়া ওষুধ আমাদের কি না এ নিয়েও প্রশ্ন রয়েছে।” তবে রহস্য উৎঘাটন করতে হবে। কাজটির সাথে কারা জড়িত।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আরিফুল হক বলেন, দুই/এক দিনের মধ্যে হাসপাতালের সরকারী ওষুধ ডিস্টয় করা হয়নি। কিন্তু কারা হাসপাতাল কম্পাউন্ডে ওষুধ পুড়িয়ে গেলে এটার রহস্য ভেদ করার জন্য তিন সদস্যের তদন্ত কমিটি করা হয়েছে। কমিটিতে মেডিসিন স্পেলাষ্টিও রাখা হয়েছে। আগামী তিন কার্যদিবসে এ কমিটি তদন্ত প্রতিবেদন দাখিল করবে। তখন আসল রহস্য জানার পর প্রয়োজনিয় ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ সংবাদ

খোকসায় রাস্তার গর্তে ভ্যান উল্টে চালকের মৃত্যু

স্টাফ রিপোর্টার কুষ্টিয়ার খোকসায় রাস্তা বর্ধিত করণের গর্তে ভ্যান উল্টে গিয়ে ঝন্টু দাস (৫০) নামের এক ভ্যান চালকের মৃত্যু হয়েছে। আহত হয়েছে ভ্যান একশিশু ও...

খোকসায় রাষ্ট্রিয় মর্যাদায় বীব মুক্তিযোদ্ধার দাফন

স্টাফ রিপোর্টার কুষ্টিয়ার খোকসায় বীর মুক্তিযোদ্ধা ও সাংস্কৃতিক কর্মী আব্দুল ওহাব (৭৩) কে রাষ্ট্রিয় মর্যাদায় দাফন করা হয়েছে। মঙ্গলবার সকালে নিজ বাড়িতে বার্ধক্যজনিত রোগে আক্রান্ত হয়ে...

পশ্চিমবঙ্গে পদ্ম ফুটেছে, জনতার শক্তি জয়ী হয়েছে: নরেন্দ্র মোদী

দ্রোহ আন্তর্জাতিক ডেস্ক পশ্চিমবঙ্গ ও আসামের বিধানসভা নির্বাচনে বিজেপির জয় নিয়ে প্রথমবারের মতো প্রতিক্রিয়া জানিয়েছেন ভারতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পশ্চিমবঙ্গে পদ্মফুল ফুটেছে বলে সামাজিক মাধ্যম...

পোড়া মবিল দিয়ে তৈরি হচ্ছে বিকল্প ডিজেল তা দিয়ে মেশিন চলছে

কুষ্টিয়া প্রতিনিধি দেশজুড়ে জ্বালানি তেলের সংকটে যখন কৃষকেরা বিপাকে, তখন কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার এক উদ্ভাবক ফেলে দেওয়া পোড়া মবিল দিয়ে বিকল্প ডিজেল তৈরি করে এলাকায়...

ভ্যান চালিয়ে পাঁচ সদস্যের সংসার চালাচ্ছে দশ বছরের শিশু জুনায়েদ

কুষ্টিয়া প্রতিনিধি গত মার্চ মাসে অসুস্থ স্বামী হাবিবুর রহমানের চিকিৎসার জন্য জমানো টাকা নিয়ে তিন শিশুসন্তানকে ফেলে রেখে স্থানীয় এক যুবকের সঙ্গে পালিয়ে যান স্ত্রী...