সোমবার, এপ্রিল ২৭, ২০২৬.
Home Blog Page 5

কুষ্টিয়ায় স্ত্রী’কে হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ায় স্ত্রীকে হত্যার দায়ে স্বামী আব্দুল আওয়াল(৪২)-র যাবজ্জীন কারাদন্ডের আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে ৫০ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে আরও এক বছর কারাদন্ডের আদেশ দেন।

বুধবার দুপুর ১২টায় কুষ্টিয়া জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো: এনায়েত কবীর সরকার দন্ডপাপ্ত আসামীর উপস্থিতিতে জনাকীর্ণ আদালতে এই রায় ঘোষনা করেন।

সাজাপ্রাপ্ত আব্দুল আওয়াল কুষ্টিয়া সদর উপজেলার হরিনারায়ন পুর কুন্ডুপাড়া গ্রামের বাসিন্দা আব্দুল করীম বিশ্বাসের ছেলে।

মামলা সূত্রে জানা যায়, ২০২০ সালের ২৯ জানুয়ারী সকাল ৮ টার দিকে ৩ সন্তানের জননী স্ত্রী শাহানা খাতুন ওরফে জাহানারা খাতুন (৩০)র সাথে আসামীর পরকীয়া সম্পর্কের জের ধরে ঝগড়া বিবাদ সৃষ্টি হয়। নিহত শাহানা তার স্বামীর পরকীয়া প্রেমিকাকে গালি দিয়ে এই অবৈধ সম্পর্কের প্রতিবাদ করে। আসামী আব্দুল আওয়াল তার নিজ বাড়ি সদর উপজেলার হরিনায়নপুর কুন্ডুপাড়ায় প্রকাশ্যে বাড়ির অন্যান্যদের সম্মুখে ধারালো হাসুয়া দিয়ে স্ত্রী শাহানা খাতুনের দেহের বিভিন্ন স্থানে উপর্যুপরি কুপিয়ে গুরুতর রক্তাক্ত জখম করে। এতে স্ত্রী ঘটনাস্থলেই মারা যান। ঘটনার সময় আসামীর মা ঠেকাতে গেলে আসামী তার মা’কেও হাসুয়া দিয়ে কুপিয়ে জখম করেন। এসময় শোরচিৎকার শুনে আশপাশের প্রতিবেশীরা ছুটে এসে আসামীকে আটক করে নিকটস্থ ইবি থানা পুলিশে খবর দেয়।

সংবাদ পেয়ে ইবি থানার পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের সুরতহাল প্রস্তুত করে মরদেহ ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করেন। এবং আসামী আব্দুল আওয়ালকে থানায় নিয়ে যান।

এঘটনায় নিহতের বড় ভাই ঘটনার দিনেই সদর উপজেলার উত্তর মাগুরা গ্রামের মৃত: আব্দুল জলিলের ছেলে মো শফি উদ্দিন বাদি হয়ে আব্দুল আওয়ালকে একমাত্র এজাহার নামীয় আসামী করে ইবি থানার একটি হত্যা মামলা দায়ের করেন।

মামলাটি তদন্ত শেষে ইবি থানার উপপরিদর্শক শাহ আলী মিয়া ২০২০ সালের ০৩ মার্চ মামলার একমাত্র আসামী আব্দুল আওয়ালের বিরুদ্ধে হত্যাকান্ডে জড়িত থাকার অভিযোগ এনে আদালতে চার্জশীট দাখিল করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে রাষ্ট্রপক্ষের কৌসুলি এ্যাড.খন্দ: সিরাজুল ইসলাম জানান, ‘ইবি থানার এই স্ত্রী হত্যা মামলায় অভিযুক্ত আসামী আব্দুল আওয়ালের বিরুদ্ধে আনীত অভিযোগ দীর্ঘদিন স্বাক্ষ্য শুনানী শেষে সন্দেহাতীত প্রমাণিত হওয়ায় তাকে যাবজ্জীবন কারাদন্ডসহ ৫০ হাজার টাকার জরিমানা অনাদায়ে আরও এক বছরের সাজা প্রধানের এ আদেশ দেন।

কুষ্টিয়ায় ভোজ্য তেল মজুদের অপরাধে ব্যবসায়ীকে লাখ টাকা জরিমানা

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ায় ভোজ্য তেল মজুদ রাখার অভিযোগে ‘বাবলু পাল স্টোর’ নামের একটি প্রতিষ্ঠানকে এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার দুপুরে কুষ্টিয়া শহরের বড় বাজার এলাকায় জেলা প্রশাসন ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের যৌথ অভিযানে এ জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ওই প্রতিষ্ঠানের গুদামে অভিযান চালানো হয়। এসময় ৫ হাজার ৫৭৩ লিটার সয়াবিন তেল অবৈধভাবে মজুদ রাখার প্রমাণ পাওয়া যায়। এসময় অবৈধ মজুদের ব্যাপারে জিজ্ঞাসা করা হলে সংশ্লিষ্টরা সন্তোষজনক কোনো ব্যাখ্যা দিতে পারেনি। ফলে কৃষি বিপণন আইন, ২০১৮ অনুযায়ী ওই প্রতিষ্ঠানটিকে এক লাখ টাকা অর্থদন্ড করা হয়।

বাবলু পাল স্টোরের মালিক বাবলু পাল কুষ্টিয়া শহরের আড়ুয়াপাড়া এলাকার বাসিন্দা।

এ ব্যাপারে জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তাহমিদ মোস্তফা হাসান বলেন, কৃষি বিপণন আইন অনুযায়ী ৩০ দিনের বেশি তেল মজুদ রাখা যায় না, অথচ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানটি গত ডিসেম্বর থেকে এসব তেল মজুদ করে আসছিল।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কুষ্টিয়ার উপ-পরিচালক মাসুম আলী বলেন, চলমান বাজার মনিটরিংয়ে ভোজ্য তেলের কোনো প্রকৃত সংকটের প্রমাণ পাওয়া যায়নি। তবে কিছু অসাধু ব্যবসায়ী অতিরিক্ত মুনাফার আশায় ে ও তেল মজুদ করছে বলে প্রতীয়মান হয়েছে। এ ধরনের অনিয়ম বন্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে। এর ফলে বাজারে তেলের সরবরাহ স্বাভাবিক থাকবে বলে আমরা আশা করছি।

অভিযানের সময় সেনাবাহিনী, র‌্যাব ও পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

বিএনপি নেতার আরজুর মৃত্যুর ৭ বছর পর মামলা

0

সাবেক এমপি,ডিসি,এসপিসহ ১৫ জন আসামী

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়া জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এম.এ. শামিম আরজুর মৃত্যুর ঘটনায় সাত বছর পর আদালতে মামলা দায়ের করা হয়েছে। নিহতের ছেলে এস. এম. ফুয়াদ শামীম বাদী হয়ে এ মামলাটি দায়ের করেন।

মামলায় কুষ্টিয়া-৩(সদর) আসনের সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ, সাবেক জেলা প্রশাসক আসলাম হোসেন, সাবেক পুলিশ সুপার তানভির আরাফাতসহ ১৫ জনকে আসামি করা হয়েছে।

কুষ্টিয়ার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ও সদর আমলী আদালতের বিচারক মোস্তফা পারভেজ মামলাটি আমলে নিয়ে এক মাসের মধ্যে এ সংক্রান্ত মামলা মোকদ্দমা চলমান আছে কিনা তা জানাতে কুষ্টিয়া মডেল থানার ওসিকে প্রতিবেদন জমা দিতে বলেছেন।

বুধবার সন্ধ্যায় সাড়ে ৬টায় বিষয়টি নিশ্চিত করেছেন কুষ্টিয়া সদর আমলী আদালতের পেশকার সোহাগ হোসেন।

মামলার অন্যান্য আসামীরা হলেন কুষ্টিয়া সদর উপজেলার সাবেক চেয়ারম্যান আতাউর রহমান আতা, জেনারেল হাসপাতালের সাবেক আরএমও ডাঃ তাপস কুমার সরকার, সাবেক ভারপ্রাপ্ত জেলার আক্তারুজ্জামান, সাবেক জেল সুপার জাকির হোসেন, তৎকালীন কুষ্টিয়া মডেল থানার অফিসার ইনচার্জ নাসির উদ্দিন, পুলিশ পরিদর্শক সঞ্জয় কুমার কুন্ডু, সাব-ইন্সপেক্টর লিপন সরকার, সাব-ইন্সপেক্টর কাজি মেহেদী হাসান, সাব-ইন্সপেক্টর সোহেলী আক্তার, শহরের কোর্টপাড়া এলাকার মৃত চাঁদ আলী মুক্তার আলীর ছেলে আবুল হাশেম, সাবেক কারারক্ষী লিমন হোসেন ও মিরপুর উপজেলার তাঁতিবন্দ এলাকার মৃত নেহাল মন্ডলের ছেলে তারেক নেহাল তপে।

মামলার অভিযোগে বলা হয়, ২০১৯ সালের ২৬ মার্চ স্বাধীনতা দিবস উপলক্ষে দলীয় কর্মসূচির অংশ হিসেবে বিএনপির নেতাকর্মীরা কুষ্টিয়া ডিসি অফিস সংলগ্ন স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা জানাতে যায়। এ সময় পুলিশ ও রাজনৈতিক প্রতিপক্ষের লোকজন পরিকল্পিতভাবে হামলা চালায়। এছাড়া শামীম আরজুসহ কয়েকজন নেতাকর্মীকে আটক করা হয়। আটক অবস্থায় পুলিশের নির্যাতনে আরজু অসুস্থ হয়ে পড়েন বলে অভিযোগ করা হয়েছে। পরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। অবস্থার অবনতি হলে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান বলে মামলায় উল্লেখ করা হয়েছে।

মামলার বাদী এস. এম. ফুয়াদ শামীম বলেন, বাবাকে কারাগারে নির্যাতন করা হয়েছে। চিকিৎসা দেওয়া হয়নি। সাবেক এমপির নির্দেশে আটক করেছিল পুলিশ। অসুস্থতার কথা ডিসিকে জানিয়েও কোন কাজ হয়নি। জামিন দেইনি। নির্যাতন ও যথাযথ চিকিৎসার অভাবেই বাবার মৃত্যু হয়েছে দাবি করে দায়ীদের দ্রæত বিচার দাবি করেন।

বাদীর আইনজীবী নুরুল কাদের বলেন, বিএনপি নেতা এম, এ শামীম আরজু কারাগারে পুলিশের নির্যাতনে অসুস্থ অবস্থায় হাসপাতালে মারা গিয়েছিলেন। এ ঘটনায় আদালতে মামলা দায়ের করা হয়েছে। মামলা করতে গেলে গুমের ভয় দেখাতো ফ্যাসিস্টরা। তাই এতদিন মামলা করতে পারিনি।

কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) কবির হোসেন মাতুব্বর বলেন, এ সংক্রান্ত আদালতের কোন নির্দেশনা এখনও হাতে পাইনি।

কুমারখালীতে ইটভাটায় হামলা ভাঙচুর – গুলিবর্ষণ

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার কুমারখালীতে ইটভাটায় হামলা ভাঙচুর ও ফাঁকা গুলিবর্ষণের অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে।

বুধবার বিকাল সাড়ে ৫টার দিকে উপজেলার শিলাইদহ ইউনিয়নের মাজগ্রামে অবস্থিত এনএসবি ইটভাটায় এ ঘটনা ঘটে। রাত ৮টার দিকে মুঠোফোনে এ তথ্য জানিয়েছেন এনএসবি ইটভাটার মালিক আনোয়ার হোসেন আসাদ। তিনি ওই গ্রামের মৃত নাসির উদ্দিনের ছেলে।

আসাদ বলেন, ‘ আমি ভাটায় ছিলাম না। ম্যানেজার ফোনে জানালো যে, বিকাল সাড়ে ৫টার দিকে ৭ – ৮ জন অজ্ঞাত ব্যক্তি ইটভাটায় এসে আমাকে খোঁজেন। না পেয়ে ঘরের জানালা, সিসিটিভি ক্যামেরা ও একটি মোটরসাইকেল ভাংচুর করে গুলিবর্ষণ করেছে। বিষয়টি পুলিশকে জানিয়েছি। ভয়ে এখনও লিখিত অভিযোগ করিনি। আগামী কাল অভিযোগ করবো।’

ঘটনার প্রত্যক্ষদর্শী ও এনএসবি ইটভাটার ব্যবস্থাপক আমিনুল ইসলাম বলেন, ‘ আকাশে মেঘ ছিলো। কাঁচা ইট ঢাকাঢাকি করছিলাম। তখন পদ্মানদীর দিক থেকে ৭ থেকে ৮ জন ভাটায় এসেছে মালিক আসাদ ও ব্যবস্থাপককে অকথ্য ভাষায় বকাবকি করেন এবং খোঁজেন। দুর্বৃত্তদের হাতে শর্টগান, বন্ধুক ও লোহার পাইপ ছিল। আমারা চিনতে পারিনি। এরপর কাউকে নে পেয়ে তাঁরা ইটভাটার কার্যালয়ের জানালার গøাস, সিসিটিভি ক্যামেরা ও হিরো হোন্ডা মোটরসাইকেল ভাঙচুর করে। এবং ৫ থেকে ৭টা ফাঁকা গুলি করে।’

কুমারখালী থানার ওসি জামাল উদ্দিন বলেন, ফোনে একজন ভাটায় ভাঙচুরের কথা জানিয়েছেন। লিখিত অভিযোগ করলে ব্যবস্থা গ্রহণ করা হবে।

কৃষি অফিসের স্লি-পেলেও তেল পেলেন না কৃষক আনছার

0

স্টাফ রিপোর্টার

কৃষকদের ডিজেল দেওয়ার মাইকিং শুনে স্যালো ইঞ্জিন চালিত সেচ পাম্প ও পাওয়ার ট্রেলারের মালিক কৃষক আনছার উদ্দিন ছুটে যান কৃষি অফিসে। সেখানে ভোটার কার্ড ও স্যালো ইনঞ্জিনের নম্বর জমা দিয়ে মূল্য পরিশোদের শর্তে ১ হাজার টাকার ডিজেলের ¯িøপ পেয়েছিলেন। কিন্তু পাম্প থেকে তাকে জানিয়ে দেওয়া হয়েছে তেল আসেনি। আগামী কাল (বৃহস্পতিবার) তেল আসলে কৃষকদের মধ্যে সরবরাহ করা হবে।

বুধবার সকালে তার মত কয়েকশ কৃষক খোকসা উপজেলা কৃষি অফিসের প্রত্যয়ণ পত্র ও ¯িøপ নিয়ে নির্দ্ধারিত মক্কা মদিনা ফিলিং ষ্টেশনে ডিজেল নিতে আসেন। কিন্তু পেট্রোল পাম্পেরে ম্যানেজার তাদের সাফ জানিয়ে দিয়েছেন ডিলেজ নেই। বৃহস্পতিবার তাদের তেল দেওয়া হতে পারে। এসময় পাম্পে উপস্থিত কয়েকজন উপসহকারী কৃষি কর্মকর্তা ক্ষুদ্ধ কৃষকদের ক্ষোভের মুখে পরেন। পরে একজন নির্বাহী ম্যাজিষ্ট্রেট ঘটনা স্থলে উপস্থিত হয়ে পেট্রোল পাম্পের আন্ডার গ্রাউন্ডের ফুয়েল ট্যাংকি পরীক্ষা করেন। ট্যাংকারটি ডিজেল শুন্য পেয়ে তিনি ফিরে যান। তবে অনন্যা নামের অপর একটি পাম্প থেকে বেশ কয়েকজন কৃষককে ৫শ লিটার ডিজেল দেওয়া হয়েছে।

ভোগান্তির শিকার কৃষকরা অভিযোগ করেন, মঙ্গলবার উপজেলা প্রশাসনের পক্ষ থেকে কৃষকদের রেশনিং পদ্ধতিতে ডিজেল দেওয়া হবে বলে মাইকিং করা হয়। সাধারণ কৃষকরা নির্দেশনা মেনে কৃষি অফিস থেকে ডিজেলের জন্য প্রত্যয়ন ও ¯িøপ সংগ্রহ করেন। বুধবার সকালে বিভিন্ন গ্রামের কয়েকশ কৃষক নির্দ্ধারিত মক্কা মদিনা ফিলিং ষ্টেশনে লাইনে দাঁড়ান। বেলা ১০টার দিকে পাম্পের ম্যানেজার তাদের সাফ জানিয়ে দেয় ডিজেল নেই।

কৃষি বিভাগের কর্মকর্তারা বলছেন, আগের দিন উপজেলা পরিষদের এক সভায় কৃষকদের মধ্যে রেশনিং পদ্ধতিতে ডিজেল দেওয়ার সিদ্ধান্ত হয়। মাইকে প্রচার করা হয়। উপজেলা সদরের মক্কা মদিনা ও অনন্যা নামের পেট্রোল পাম্প দুটি থেকে একদিন পর একদিন কৃষকদের ডিজেল দেওয়ার সিদ্ধান্ত হয়। সে মোতাবেক বুধবার মক্কা মদিনা ফিলিং ষ্টেশনেডিজেল দেওয়ার জন্য দিন নির্দ্ধারিত ছিলো। পাম্প মালিকের অসহযোগিতার জন্য কৃষকরা হয়রানি শিকার হয়। তবে তারা জানায় অনেক চাষীকে অন্য একটি পাম্প থেকে তেল দেওয়া হয়েছে।

১৫ কিলোমিটার দূরের পদ্মাতীরের আমবাড়িয়া ইউনিয়নের ধোকরাকোল কুঠিপাড়া গ্রামের আনছার উদ্দিন উপজেলা সদরের পেট্রোল পাম্পে ৩০ লিটার ডিজেল নিতে আসেন। কিন্তু কোন পাম্প তাকে এক ফোটা ডিজেল দেয়নি। এক পর্যাযে কৃষি কর্মকর্তার কাছে থেকে ¯িøপ নিয়ে আসেন কিন্তু সেই ¯িøপে তাকে তেল দেওয়া হয়নি। বেলা একটার পর্যন্ত তেল জন্য অপেক্ষায় থেকে নিরুপায় হয়ে তিনি ফিরে যান।

কৃষক আনছার উদ্দিনের একটি স্যালোইঞ্জিন চালিত সেচ পাম্প ও একটি পাওয়ার টেলার চালু আছে। নিজের বøকে সাত বিঘা জমিতে বরো ধান ও ৪ বিঘা জমিতে পাটের আবাদ করেছেন। প্রতিদিন প্রায় ১০/১১ লিটার ডিজেল তার প্রয়োজন। কিন্তু প্রায় একমাস ধরে পাম্প থেকে তাকে ডিজেল দেওয়া হচ্ছে না।

ডিজেলের ¯িøপ ও তেলেপাত্র হাতে নিয়ে জানিপুর ইউনিয়নের একতার গ্রামে কৃষক আব্দুর রহমান এসেছিলেন তেল নিতে। তারও একটি স্যালো ইঞ্জিন চালিত সেচ পাম্প রয়েছে। শোমসপুর ইউনিয়নের শোমসপুরের কৃষক জহুরুল ইসলাম, হাসিব উদ্দিন। দুইজন পাওয়াট্রেলার চালক। গত দুইদিন আগে মাঠে পাওয়ার ট্রেলার রেখে এসেছেন। তেলের অভাবে মেশিনটি চালিয়ে বাড়ি নিতে পারছেন না। তাদের মত প্রায় শতাধিক চাষীকে তেলের পাত্র হাতে দেখা যায়। তাদের অভিযোগ প্রতিটি পাম্পে ডিজেল স্টক রয়েছে কিন্তু কৃষকদের ডিজেল দেওয়া হচ্ছে না। এক ট্যাগ অফিসারের দেওয়া তথ্যের সাথে কৃষকদের অভিযোগের মিল খুজে পাওয়া যায়।

উপজেলা কৃষি অফিস সুত্রে জানা গেছে, উপজেলায় ১২টি গভীর নলকুপে ৩৬ হেক্টর, ৯৯২টি স্যালোইঞ্জির চালিত সেচ যন্ত্রে অধিন ৭২৮৩ হেক্টর, ২২ টি পাওয়ার পাম্পের ২০০ হেক্টর ও জিকে সেচ খালের ৫০০ হেক্টর কৃষি জমি আবদ হচ্ছে। এসব জমি চাষে ৮টি ট্রাকটর ও ৫২৮টি পওয়ারটেলার চালু রয়েছে। এসব সেচযন্ত্র ও চাষের যন্ত্রের জন্য পতিদিন কয়েক হাজার লিটার ডিজেলের প্রয়োজন। প্রয়োজনীয় তেলের সুসম বন্টনের জন্য উপজেলা প্রশাসন কৃষকদের এ্যাপের মাধ্যমে কৃষক নিবন্ধন শুরু করেছে।

উপসহকারী কৃষি কর্মকর্তা খোকন হোসেন জানান, মক্কা মদিনা ফিলিং ষ্টেশনে নিয়োজিত ট্যাগ অফিসার মিটিং ছিলেন। পাম্পে তেল ছিলো বলে নিশ্চিত করার পর তারা ¯িøপ ও প্রত্যয়ণ দিয়েছেন। কৃষকদের হয়রানির পেছনে ট্যাগ অফিসারের ভূমিকা আছে।

মক্কা মদিনা ফিলিং ষ্টেশনের ম্যানেজার তরুন জানান, মঙ্গলবার তারা খুলনা ডিপু থেকে ডিজেল লোড করতে পারেনি। ডিজেলের ট্রাংক লড়ি না আসায় তাদের তেল নেই। তেল আসলে কৃষদের মধ্যে দেওয়া হবে। উপজেলা প্রশাসন তাদের সাথে আলাপ না করে মাইকিং করেছে। একই ভাবে কৃষি বিভাগ তেলের ¯িøপ দিয়েছে। মাইকংএর বিষয়ে তারা জানা নেই বলে দাবি করেন।

মক্কা মদিনা ফিলিং ষ্টেশনের ট্যাগ অফিসার ও ক্ষুদ্র কৃষি উন্নয়ন ফাউন্ডেশনের উপজেলা ব্যবস্থাপক শাকিল রায়হানকে পাওয়া যায়নি। তিনি ফোন রিসিভ করেনি।

তবে অনন্যা পেট্রোল পাম্পের ট্যাগ অফিসার মিলোন হোসেন খান জানান, বুধবার কৃষি কর্মকর্তাদের উপস্থিতিতে কিছু কৃষককে ডিজিল দেওয়া হয়েছিলো। এর পরেও ওই পাম্পের নিয়মিত কিছু গাড়ির জন্য ২ হাজার লিটার ডিজেল রাখা ছিলো।

নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপসহকারী কমিশনার (ভূমি) তাসমিন জাহান বলেন, কৃষকদের জন্য নির্দ্ধারিত পাম্পে ডিজেল না থাকায় অন্য পাম্প থেকে ডিজেল দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে।

উপজেলা কৃষি অফিসার আব্দুল্লাহ আল নোমান বলেন মিটিংএ নির্দ্ধারিত পাম্প থেকে কৃষকদের ডিজেল দেওয়া হয়নি। তবে অন্য একটি পাম্প থেকে কিছু কৃষকে ডিজেল দেওয়া হয়েছে । তবে তার পরিমান জানেন না।

ধুলায় আঁধার সড়ক

0

কয়েকশ কোটি টাকা ব্যয়ে সংস্কার কারের অল্প কিছু দিনের মধ্যে আঞ্চলিক সড়কের কয়েকটি পয়েন্টে চলাচল অযোগ্য হয়ে যায়। এসব স্থানে পাকাসড়ক ভেঙ্গে ইট বিছিয়ে হ্যারিং বন্ড করে সড়ক জনপদ বিভাগ। এখান থেকে সৃষ্টি হচ্ছে ধুলা। দ্রæতগতির যারবাহন গেলে বা সামান্য হাওয়া বয়ে গেলে ধুলায় অন্ধ্যকার হয়ে যায় সড়কটি। দশহাত দূরের দেখা যায়। হাজার হাজার যাত্রী ও ব্যবসায়ীরা এতে রোগব্যধিতে আক্রান্ত হচ্ছেন। কুষ্টিয়া রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কের খোকসা বাস স্ট্যান্ড থেকে রবিবার সকাল ১১টায় ধুলায় আক্রান্ত যারবাহন।

দুই দিনেও সন্ধ্যান মেলেনি রহস্যজনক ভাবে নিখোঁজ ভ্যান চালকের

0

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসায় রহস্যজনক ভাবে নিখোঁজ ভ্যানচালকের সন্ধান মেলেনি দুই দিনেও। জমি নিয়ে বিরোধের জেরে তাকে গুম করা হতে পারে মনে করছেন পরিবার।

সোমবার ভ্যানচালক আব্দুল আজিম (৩০) নিখোঁজের দ্বিতীয় দিন পার হয়েছে গেলো। শনিবার সন্ধ্যায় খোকসা বাস স্ট্যান্ড এলাকায় পাখি ভ্যান মেরামতে দিয়ে রহস্যজনক ভাবে নিখোঁজ হন ওই ভ্যান চালক। তিনি শিমুলিয়া ইউনিয়নের বিলজানি তাঁতী পাড়ার মৃত আব্দুল কাদেরের ছেলে। সে দুই সন্তানের পিতা। প্রতিপক্ষ আব্দুল মান্নানের সাথে তার মাত্র চার শতক জমি নিয়ে বিরোধ চলে আসছিলো। সে নিখোঁজের কয়েকদিন আগে স্থানীয় রাজনৈতিক নেতাদের মধ্যস্ততায় ইউনিয়ন পরিষদে শালিসী বৈঠক হয়। সে বৈঠকে ভ্যানচালক আজিমকে দখলী জমি থেকে ঘর ভেঙ্গে নেওয়ার রায় দেওয়া হয়। ইতোমধ্যে রহস্যজনক ভাবে ভ্যানচালক নিখোঁজ হন। এ ঘটনায় খোকসা থানায় একটি জিডি রেকর্ড করা হয়েছে।

আজিমের পরিবার সূত্রে জানা গেছে, শনিবার বিকালে নিজের পাখি ভ্যানে ভাড়া নিয়ে খোকসা বাস স্ট্যান্ডের একটি পরিবহনের কাউন্টারে যাওয়ার জন্য বাড়ি থেকে বেড় হন। সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বাড়ি ফেরার সময় তার ভ্যান বিকল হয়ে যায়। স্ট্যান্ডের পূর্ব পাশে মেকারের কাছে ভ্যান সারতে দেওয়ার কিছু সময় পর তিনি রহস্যজনক ভাবে নিখোঁজ হয়ে যান। ওই মেকার নিখোঁজ ভ্যানচালকের সন্ধ্যানে তার বাড়িতে লোক পাঠান। সে রাতেই পরিবারের পক্ষ থেকে থানা পুলিশের কাছে মৌখিক অভিযোগ করা হয়।

সোমবার দুপুরে সরজমিন গিয়ে দেখা যায়, নিখোঁজ ভ্যানচালকের বিবাদপূর্ণ জমির ঘর কেন্দ্রিক অসংখ্য নারী পুরুষের আনা গোনা। ঘরের ভিতর থেকে নারী কণ্ঠের কান্নার আওয়াজ ভেসে আছে। এ সময় নিখোঁজ ভ্যান চালকের স্ত্রী মনিরা খাতুন দুই সন্তান মাহিম ও আবির সহ বাড়িতে ছিলো না। পরিবারের লোকেরা জানান, পুলিশের সাথে দেখা করতে গেছেন। কাঁচা রাস্তার বিপরিতে প্রতিপক্ষ আব্দুল মান্নানের বাড়ি। ওই বাড়ির ভিতর সুনশান নিরবতা। এক গৃহবধূ ছাড়া সবাই বাড়ি ছেড়ে পালিয়ে গেছেন।

নিখোঁজ ভ্যানচালকের স্ত্রী মনিরা খাতুনের সাথে খোকসা থানায় দেখা করা হয়। তখন দুপুর দুইটা। তিনি দাবি করেন, প্রতিবেশ আব্দুল মান্নানের সাথে তাদের দোকান ও বসত ঘরের জমি নিয়ে বিরোধ। কোর্টে মামলা আছে। এই জমি নিয়ে এক শুক্রবার আগে বোর্ড অফিসে শালিস হয়। সেখানে ঘর ভেঙ্গে জমি মুক্ত করার আদেশ দেওয়া হয়। শালিসীর রায় না মানায় প্রতিপক্ষ তাকে হুমকী দিয়ে আসছিলো। জমি কেন্দ্র করে তার স্বামী আজিমকে গুম করা হতে পারে।

তিনি আরও জানান, তার স্বামী আজিম নিখোঁজ হওয়ার আগে থানা পুলিশের কাছে প্রতিপক্ষ মান্নানদের বিরুদ্ধে একাধিক বার লিখিত অভিযোগ দিয়েছে। দুই দিন ধরে থানা মামলা রেকর্ড করবে বললেও আজ (সোমবার) অবশেষে জিডি করতে রাজি হয়েছে।

শালিস বাস্তবায়ন কমিটির প্রধান আইন উদ্দিন মেম্বর বলেন, তিনি শুরু থেকে এই শালিসের বিরোধিতা করে আসছেন। পরিষদের সালিশ করে উচ্ছেদের প্রস্তাব হয়েছিলো। কিন্তু সে রায় বাস্তবায়নের আর কোন উদ্যোগ নেওয়া হয়নি। তবে নিখোঁজ ভ্যান চালক আজিমকে উদ্ধার করতে পারলে আসল সত্য পাওয়া যাবে।

নিখোঁজ ভ্যান চালকের প্রতিপক্ষ আব্দুল মান্নানকে পাওয়া যায়নি। তার ছেলে জাহাঙ্গীর আলমের মুঠো ফোনে কল করেও সারা পাওয়া যায়নি।

খোকসা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) মোশারফ হোসেন জানান, ভ্যানচালক নিখোঁজের ঘটনাটি রহস্যে ঘেরা। জমি জমা নিয়ে বিরোধ কেন্দ্র করে কোন ঘটনা ঘটছে কি না। আবার গ্রামে সালিশ হয়েছিলো। এ ঘটনায় মামলা হয়নি। তবে একটা জিডি হয়েছে বলে স্বীকার করেন।

কুষ্টিয়ায় হামের উপসর্গ নিয়ে একদিনে ৩ শিশুর মৃত্যু

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ায় বেড়েই চলেছে হামের সংক্রমণ। এ নিয়েছে জনমনে চরম উদ্বেগ দেখা দিয়েছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আট মাস বয়সী ইব্রাহিম ও আফরান এবং পাঁচ মাস বয়সী আইজা নামের তিন শিশুর মৃত্যু হয়েছে।

জানা গেছে, শুক্রবার (৩ এপ্রিল) রাত সাড়ে ১০টার দিকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিশু ইব্রাহিমের মৃত্যু হয়। সে দৌলতপুর উপজেলার চঞ্চল হোসেনের ছেলে।

অন্যদিকে, রাত ১২টার দিকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিশু আইজার মৃত্যু হয়। সে কুষ্টিয়া শহরের রেনউক মোড় এলাকার মমিনের মেয়ে।

এরআগে, ভোর ৬টার দিকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হামের উপসর্গ নিয়ে আট মাস বয়সী আফরানের মৃত্যু হয়। সে সদর উপজেলার ভাদালিয়া গ্রামের আল আমিনের ছেলে।

বিষয়টি নিশ্চিত করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. হোসেন ইমাম তিন শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

এ ব্যাপারে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা. এ এইচ এম আনোয়ারুল ইসলাম জানান, জেলায় হামের উপসর্গ নিয়ে রোগীর সংখ্যা বাড়ছে। কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে ইতোমধ্যে হাম রোগীদের জন্য আলাদা “হাম কর্নার” চালু করা হয়েছে। তবে রোগীর চাপ বেড়ে যাওয়ায় অনেককে সাধারণ শিশু ওয়ার্ডেও চিকিৎসা নিতে হচ্ছে, এতে আমাদের শয্যা সংকট দেখা দিয়েছে।

জেলা সিভিল সার্জন অফিসের তথ্যমতে, জেলায় অন্তত ৩০০-এর বেশি শিশু হামের উপসর্গ নিয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে ৭৫ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছে।

কুষ্টিয়ার সিভিল সার্জন শেখ মোহাম্মদ কামাল হোসেন জানান, হামের টিকার স্বল্পতা, সচেতনতার ঘাটতি এবং বাইরের জেলা থেকে মানুষের আগমন সংক্রমণ বৃদ্ধির অন্যতম কারণ।

তিনি আরও বলেন, আক্রান্ত শিশুদের জন্য জেলার সব হাসপাতালে ‘হাম আইসোলেশন কর্নার’ চালু করা হয়েছে এবং টিকা পাওয়া মাত্র দ্রæত টিকাদান কার্যক্রম শুরু করা হবে।

জুলাই সনদ বাস্তবায়নে গণভোটের কোন সম্পর্ক নেই: আইনমন্ত্রী

0

ঝিনাইদহ প্রতিনিধি

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট মো. আসাদুজ্জামান বলেছেন, জুলাই সনদ একটি স্বতন্ত্র ও কার্যকর দলিল, যার বাস্তবায়নের সঙ্গে গণভোটের কোনো সম্পর্ক নেই। বর্তমান সংসদই এ সনদ কার্যকর করতে সক্ষম এবং এর বাস্তবায়নের পদ্ধতিও সনদের মধ্যেই উল্লেখ রয়েছে।

শনিবার (৪ এপ্রিল) দুপুরে ঝিনাইদহের শৈলকুপা উপজেলার ধাওড়া গ্রামে খাল খনন কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আইনমন্ত্রী বলেন, জুলাই সনদ ২০২৪ সালের জুলাই-আগস্টে ছাত্র-জনতার রক্তের অক্ষরে রচিত। এটি সংবিধান সংশোধনের মধ্য দিয়ে বাস্তবায়নের কথা সনদেই স্পষ্টভাবে উল্লেখ আছে। তাই গণভোট বাতিল হলে সনদ বাতিল হবে এমন দাবি বিভ্রান্তিকর।

বিরোধী দলের সমালোচনা করে তিনি বলেন, রাষ্ট্রপতির স্বাক্ষরিত অধ্যাদেশ মানবেন, আবার রাষ্ট্রপতির ভাষণ বয়কট করবেন এটি দ্বিচারিতা। তিনি আরও বলেন, জুলাই সনদের ২২ নম্বর ধারা অনুযায়ী পরবর্তী সাধারণ নির্বাচনে সনদে স্বাক্ষরকারী দলগুলোকে অন্তত ৫ শতাংশ নারী প্রার্থী দিতে হবে। এ প্রসঙ্গে তিনি জানান, বিএনপি প্রায় ৫ শতাংশ নারী প্রার্থী দিয়েছে, যদিও পুরোপুরি তা অর্জন করতে পারেনি।

জ্বালানি তেল সংকট প্রসঙ্গে আইনমন্ত্রী বলেন, একটি মহল কৃত্রিম সংকট তৈরি করতে তেল মজুত করছে। এ ধরনের কর্মকান্ড ঠেকাতে প্রয়োজনে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের কঠোর প্রয়োগ করা হবে, যার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ড।

প্রশাসনের প্রতি কঠোর হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি দলের নেতাকর্মীরাও সতর্ক ভূমিকা পালন করবে।

জেলা প্রশাসক মো. আব্দুল্লাহ আল মাসউদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট এমএ মজিদ, প্রধান নির্বাহী কর্মকর্তা সেলিম রেজা, পুলিশ সুপার মাহফুজ আফজাল, জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা এবং শৈলকুপা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহফুজুর রহমানসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা। এছাড়া জেলা ও উপজেলা বিএনপির নেতাকর্মীরাও অনুষ্ঠানে অংশ নেন।

কুষ্টিয়া সীমান্তে দুইটি বোমাসহ চোরাকারবারী আটক

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়া সীমান্তে পৃথক পৃথক স্থানে অভিযান চালিয়ে দুইটি বোমাসহ এক চোরাকারবারীকে আটক এবং বিপুল পরিমান ভারতীয় চোরাচালানী মালামাল উদ্ধার করেছে বডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শনিবার (৪ এপ্রিল) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন কুষ্টিয়া ব্যাটালিয়নের (৪৭ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি।

আটক চোরাকারবারী নাম মোঃ মনতাজ আলী (৬০)। তিনি মেহেরপুর জেলার গাংনী উপজেলার কালিয়ানী ভিটাপাড়া গ্রামের মৃত আফসার আলীর ছেলে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, শনিবার (৪ এপ্রিল) রাত আনুমানিক ১টা ৫০ মিনিটের সময় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কুষ্টিয়া ব্যাটালিয়নের অধীনস্থ ধলা মাঠে বিশেষ অভিযান চালিয়ে মো: মনতাজ আলীকে দুইটি বোমাসহ আটক করা হয়। এসময় তার অপর এক সহযোগী ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

পরে আটক মনতাজকে গাংনী থানায় হস্তান্তর করা হয়েছে। বোমা দুইটির ওজন প্রায় ১ কেজি ২০০ প্রাম।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, শুক্রবার (৩ এপ্রিল) রাত সাড়ে ১১টার সময় কাথুলি বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ০৯ বোতল ভারতীয় মদ এবং ১ হাজার পিস সিপ্রোহেপ্টাডিন ট্যাবলেট উদ্ধার করা হয়। এছাড়াও একই রাতে চিলমারী বিওপির শান্তিপাড়া এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ১ হাজার ১৬০ পিস ডেক্সামেথাসন ট্যাবলেট, ৮৪০ পিস সিপ্রোহেপ্টাডিন ট্যাবলেট এবং ৫৫ প্যাকেট পাতার বিড়ি উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ৯ লাখ ১৬ হাজার ৫২৫ টাকা।

বিজিবি জানায়,সীমান্ত নিরাপত্তা নিশ্চিতকরণ মাদক, বিস্ফোরক দ্রব্য সহ সকল প্রকার চোরাচালান ও অবৈধ কার্যক্রম প্রতিরোধে তারা দৃঢ় প্রতিজ্ঞ। ভবিষ্যতেও সীমান্ত এলাকায় এ ধরনের অপরাধ দমনে বিজিবির কঠোর ও কার্যকর অভিযান অব্যাহত থাকবে।

সর্বশেষ সংবাদ

হাম : এক দিনে ৮ শিশুর মৃত্যু, শনাক্ত ১৪৩ জন

দ্রোহ অনলাইন ডেস্ক দেশে গত এক দিনে হাম আক্রান্ত হয়ে এক শিশুর মৃত্যু হয়েছে। হামের উপসর্গ নিয়ে মারা গেছে আরও সাত শিশু। সারাদেশে ১৫ মার্চ থেকে...

বিজিবির অভিযানে বিপুল পরিমাণে মাদক ও চোরাচালানী পণ্য আটক

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়া ও মেহেরপুর সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে প্রায় ৩৭ লক্ষ ৪০ হাজার টাকা মূল্যের বিপুল পরিমাণ মাদক ও ভারতীয় চোরাচালান পণ্য জব্দ...

খোকসায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ টুনার্মেন্টের উদ্বোধন

স্টাফ রিপোর্টার কুষ্টিয়ার খোকসায় উপজেলা পর্যায়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ টুনার্মেন্টের মেয়ে একাদশের খেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। পৌরসভা ও ইউনিয়ন পর্যায়ে চাম্পিয়ন ১০টি স্কুলের মেয়ে...

বর্তমান সরকারকে ফ্যাসিবাদী শাসনের ভূতে ধরেছে – মিয়া গোলাম পরওয়ার

ঝিনাইদহ প্রতিনিধি বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার সরকারকে কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেছেন, এই সরকার ফের ফ্যাসিবাদী শাসনের পথে হাঁটা শুরু...

ব্যবসায়ীকে ঘুম থেকে তুলে নিয়ে পিটেছে দুর্বৃত্তরা

স্টাফ রিপোর্টার রাতে স্ত্রী সন্তান নিয়ে ঘরে ঘুমিয়ে ছিলেন মুরগী ব্যবসায়ী উজ্জল মোল্লা। মধ্যরাতে বাবার ডাকে সারা দিয়ে দরজা খুলে বাইরে আসার সাথে সাথে একদল...