শনিবার, নভেম্বর ২১, ২০২৬.
Home Blog Page 44

খোকসায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

0

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসায় নানা বাড়ির পাশে পরিতক্ত ইট ভাটার পুকুরে গোসলে নেমে পানিতে ডুবে কনিকা (১০) নামের এক স্কুল ছাত্রী মারা গেছে।

রবিবার বেলা সাড়ে ১২ টার দিকে উপজেলার মোড়াগাছা গ্রামে একটি পুকুরে গোসল করতে নেমে শিশু কনিকা মারা যায়। শিশুটির বাবার বাড়ি ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার কালীশংকপুর গ্রামে। সে বিপুল আলীর মেয়ে। শিশুটি ঈদ উপলক্ষে বাবা-মা’র সাথে মোড়াগাছা গ্রামে নানা আব্দুর রাজ্জাকের বাড়িতে বেড়াতে এসেছিলো। নিহত শিশু একটি বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রী ছিলো।

শিশুর মামা মিলন হোসেন জানান, ঈদের পরের দিন তার বোন মিনা তার স্বামী বিপুল আলী দুই সন্তান নিয়ে বেড়াতে আসেন। বেলা ১২টার দিকে বোনের মেয়ে কনিকা ও প্রতিবেশী শিশু রবিন বাড়ির পাশের পরিতক্ত ইট ভাটার একটি পুকুরে গোস করতে নামে। এক পর্যায়ে কনিকা পানিতে ডুবে যায়। এ সময় সাথে থাকা বরিন বাড় ফিলে কনিকার পানিতে ডুবে যাওয়ার ঘটনা জানায়। স্থানীয়রা পুকুরের গভীর পানি থেকে কনিকাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডাঃ সবুজ সায়েম জানান, হাসপাতালে আনার আগেই শিশুটির মৃত্যু হয়েছে। এখানে তারা চিকিৎসা দেওয়ার সুযোগ পাননি।

খোকসা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোল্লা জাকির হোসেন বলেন, পানিতে ডুবে মারা যাওয়া শিশুটিকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

0

দ্রোহ অনলাইন ডেস্ক

বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।

শনিবার (৩০ মে) বেলা ১১টায় শেরেবাংলা নগরে জিয়াউর রহমানের সমাধিতে ফাতেহা পাঠ ও পুষ্পস্তবক অর্পণ করেন তিনি।

রাজধানীর বিভিন্ন স্থানে দুস্থদের মাঝে বস্ত্র ও শুকনো খাবার বিতরণ করবেন তারেক রহমান। ঢাকা উত্তর ও দক্ষিণের প্রতিটি আসনে একটি করে স্থান নির্ধারণ করা হয়েছে, যেখান থেকে বস্ত্র ও শুকনো খাবার বিতরণ করা হবে।

বিকালে নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পাঁচটি অঙ্গসংগঠন ও একটি সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত দুস্থদের মাঝে খাবার বিতরণ কর্মসূচিতেও অংশ নেন প্রধানমন্ত্রী।

সড়ক দুর্ঘটনায় একজন নিহত অপর জন আহত

0

কুষ্টিয়া প্রতিনিধি

অটোগাড়িতে দুই বিয়াই যাচ্ছিলেন এক স্বজনের অনুষ্ঠানে দাওয়াত খেতে। কিন্তু পথে হঠাৎ দুর্ঘটনায় সড়কেই গেল এক বিয়াইয়ের প্রাণ। অপরজন হাসপাতালে চিকিৎসাধীন।

কুষ্টিয়ার কুমারখালীর সান্দিয়ারা – লাহিনীপাড়া সড়কের যদুবয়রা ইউনিয়নের এনায়েতপুর বাজার এলাকায় শুক্রবার (২৯ মে) সকাল ১১টার দিকে এই মর্মান্তিক সড়ক দুর্ঘটনাটি ঘটে।

নিহত কৃষক শুকতার মোল্লা (৫০) উপজেলার চাপড়া ইউনিয়নের লাহিনীপাড়া গ্রামের মৃত ফটিক মোল্লার ছেলে। আহত রবিউল ইসলাম (৫৩) একই ইউনিয়নের বাঁধবাজার এলাকার বাসিন্দা। তারা সম্পর্কে বিয়াই।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার শুকতাট আলী অটোগাড়িতে চড়ে ছোট মেয়ের স্বজনদের বাড়ি ঝিনাইদহের শৈলকুপায় দাওয়াত খেতে যাচ্ছিলেন। সঙ্গে ছিলেন আরএক মেয়ের শ্বশুর রবিউল। পথিমধ্যে কুমারখালীর যদুবয়রা ইউনিয়নের এনায়েতপুর বাজার এলাকায় পৌছালে বিপরীত দিক থেকে আসা দ্রæতগামী একটি পাখি ভ্যান ধাক্কা দেয়। এতে সড়কে ছিটকে পড়ে দুই বিয়াই আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক শুকতারকে মৃত ঘোষণা করেন।

বিকাল ৫টার দিকে শুকতারের ভাতিজা শিপন হোসেন মুঠোফোনে বলেন, ‘দুই বিয়াই শৈলকুপা দাওয়াত খেতে যাচ্ছিলেন। পথে ভ্যানের ধাক্কায় চাচা বাম পাঁয়ের হাঁটুতে আঘাত পান। অতিরিক্ত রক্তক্ষরণে চাচার মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসক।

এনায়েতপুর মাধ্যমিক বিদ্যালয়ের দপ্তরি আব্দুল রান্নান শেখ বলেন, বৃদ্ধ লোকটি অটোগাড়ির সামনে ডানদিকে হাঁটু বের করে বসেছিল। এসময় বিপরীত দিক থেকে আসা একটি ভ্যানের ধাক্কায় দুর্ঘটনাটি ঘটে।

কুমারখালী থানার পরিদর্শক (তদন্ত) আমিরুল ইসলাম বলেন, গ্রাম্য সড়কে ভ্যানের ধাক্কায় এক বৃদ্ধ নিহত হয়েছেন। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

চার মাসের সন্তানকে নদীতে ফেলে মায়ের আত্মহত্যার চেষ্টা

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ায় চার মাস বয়সী শিশু সন্তানকে নদীতে ছুঁড়ে ফেলে নিজেও ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা চালিয়েছেন যমুনা খাতুন নামে এক নারী। নৌকার মাঝিরা তাকে জীবিত উদ্ধার করতে পারলেও নিখোঁজ রয়েছে তার চার মাসের ছেলে শিশু সাইফ ওসমান হাদি।

শুক্রবার (২৯ মে) বিকাল সাড়ে চারটার দিকে সদর উপজেলার গড়াই নদীর হরিপুর সেতু উপর এ ঘটনা ঘটে। যমুনা খাতুন কুষ্টিয়া সদর উপজেলার হাটশ হরিপুর গ্রামের আব্দুল আলীমের স্ত্রী।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানায়, বিকালে সেতু উপর থেকে এক নারী তার শিশু সন্তানকে নদীতে ফেলে দেয়। পরে সে নিজেও নদীতে ঝাঁপ দেন। এসময় নদীতে অবস্থানরত কয়েকজন নৌকার মাঝি ওই নারীকে উদ্ধার করে তীরে নিয়ে আসেন। পরে তারা শিশু হাদিকে খোঁজখুজি করলেও তাকে পাওয়া যায়নি। খবর পেয়ে পুলিশ এসে ওই নারীকে থানায় নিয়ে যায়।

শিশুটির বাবা আব্দুল আলীম জানান, তার স্ত্রী যমুনা খাতুন সন্তানকে নিয়ে কুমারখালী উপজেলার সুলতানপুর বেলতলা এলাকায় শ্বশুরবাড়িতে অবস্থান করছিলেন। শুক্রবার বিকালে তিনি সেখান থেকে এসে হরিপুর সেতুর ওপর দাঁড়িয়ে প্রথমে শিশু হাদিকে নদীতে ছুড়ে ফেলেন। পরে নিজেও নদীতে ঝাঁপ দেন।

তিনি দাবি করেন, তার স্ত্রীর মানসিক সমস্যা রয়েছে। সম্প্রতি শিশু হাদি অসুস্থ হয়ে পড়লে তাকে বাড়িতে এনে চিকিৎসা করানোর বিষয়ে স্ত্রী ও শাশুড়ির সঙ্গে পারিবারিক বিরোধ চলছিল। এর পরেই এ ঘটনা ঘটে।

কুষ্টিয়া ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আরশেদ আলী জানান, স্থানীয়দের ফোন পেয়ে তারা নদী পাড়ে গিয়েছিলেন। সেখানে স্থানীয়দের সাথে নিয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা শিশুটির সন্ধানে নদীতে তল্লাশি চালাচ্ছে। খবর পেয়ে এরই মধ্যে খুলনা থেকে ফায়ার সার্ভিসের ডুবরী দল উদ্ধার অভিযানে যোগ দেওয়ার জন্য রওনা হয়েছে।

কুষ্টিয়া মডেল থানার অফিসার ইনচার্জ কবির হোসেন মাতুব্বর জানান, নদী থেকে উদ্ধার হওয়ার পর ওই নারীকে থানায় নেওয়া হয়েছে। তিনি মানসিকভাবে ভেঙে পড়েছেন এবং কান্নাকাটি করছেন। এ কারণে প্রাথমিকভাবে বিস্তারিত তথ্য সংগ্রহে কিছুটা জটিলতা তৈরি হয়েছে। এই ঘটনায় তদন্ত চলছে বিস্তারিত পরে জানানো যাবে।

বাঁশের কঞ্চির হিসাব খাতা

0

স্টাফ রিপোর্টার

পদ্মা চরের মানুষ এখনো বাঁশের কঞ্চিতে দাগ কেঁটে গরু-মহিষের দুধ বেচা-কেনা করেন। এই কঞ্চিকে তারা হিসাবের খাতা নাম দিয়েছেন। মহজনের কাছ থেকে দাদনের লাখ টাকাও নিয়ে থাকেন একই কঞ্চিতে দাগ কেটে। চরের কৃষকরা শতশত বছর ধরে কঞ্চিতে দাগ কেটে মহাজনের সাথে ব্যবসা করছেন, কখনো তাদের হিসেবে গড়মিল হয় না।

কুষ্টিয়ার খোকসার আমবাড়িয়া ইউনিয়নের পদ্মা নদীর কণ্ঠগজরা চর। উপজেলা সদর থেকে ১২ কিলোমিটার উত্তর পূর্ব কোনের পদ্মা নদীর বিশাল চরের একাংশ। কৃষক আকব্বর আলীর বাড়ির উত্তর দিকের ঘড় ছুয়ে গেছে পাবনা সদর উপজেলার ভাড়ারা ইউনিয়নের চর ভবানীপুর। এই চরে খোকসা অংশে প্রায় ২শতাধিক পরিবার বাস করে। তারা সবাই কৃষক। প্রতিবছর এ চর থেকে কয়েক কোটি টাকার দুধ বিক্রি হয়। এর পুরোটারই হিসার রাখা হয় বাঁশের কঞ্চিতে দাগ কেটে। প্রতিটি গাভীর জন্য রয়েছে শত বছরের পুরাতন পদ্ধতির বাঁশের কঞ্চির স্কেল। হাজার হাজার কেজি দুধের মূল্য পরিশোধ করা হয় এই দাগ দেখে। জাতীয় অর্থনীতিতে অবদন রাখ এই চর মানুষদের জন্য এক ইঞ্চিও পাকা রাস্তা নেই। বর্ষায় মাটির রাস্তা গুলো পানিমগ্ন হয়ে যায়। এ সময় কোথাও নৌকা আবার পায়ে হেঁটে দুধসহ কৃষিপন্য বাজার জাত করা হয়। প্রতিটি বাড়িতেই ১৫টি থেকে শুরু করে দুই/তিন শ পর্যন্ত গরু পালন করা হয়। সকাল হলেই দুধ নিতে আসা ঘোষ ও ব্যবসায়ীদের হাক-ডাক শুরু হয়। কৃষক কৃষানীরাও দুধ বিক্রি নিয়ে ব্যস্ত হয়ে ওঠেন। এ ব্যস্ততা চলে বেলা ১০টা পর্যন্ত।

কণ্ঠগজরা চরের সব থেকে বেশী গরু পালন কারেন আমজাদ শেখ ও আহম্মদ আলী। তাদের পালে ২/৩শ করে গরু রয়েছে। যার অধিকাংশই দুগ্ধজাত গাভী। এই চরের কৃষক আকব্বর আলী অস্ট্রেলিয়ান জাতারে চারটি গাভী পালন করেন। তার প্রতিবেশী সুরুজ মোল্লাও চারটি গাভী পালন করেন। প্রতিদিন তারা প্রত্যেকেই ৫০ কেজি করে দুধ বিক্রি করেন। তারাও দুধের হিসার ও মহাজনের থেকে নেওয়া দাদনের টাকা পরিশোধ করেন কঞ্চিতে দাগ কাটার চিরাচরিত প্রথায়।

শুক্রবার তখন ঘড়ির কাটা বেলা ১২ টা ছুই ছুই করছে। পদ্মা নদীর কোলের ভিতরের কাঁচা রাস্তা দিয়ে আমরা তখন কণ্ঠগজরা চরের বাবলাতলা পৌচ্ছায়। তার আগেই দুধ বেচাকেনা শেষ হয়ে গেছে। গোড়া পাকা করা বাবলা গাছটির আশে পাশে কয়েকজন কৃষক বসে বিশ্রাম নিচ্ছেন। এক কোণে বসে আপন মনে বাঁশের কঞ্চির আটি বাঁধ ছিলেন মধ্যবয়সী কৃষক আকব্বর আলী। জানতে চাওয়ার সাথে সাথে তিনি সাফ জানিয়ে দিলেন এ গুলো “দুধের খাতা”। দ্বিতীয়বার প্রশ্ন করতেই তিনি বুঝিয়ে বলতে শুরু করলেন। তারা শতশত বছরের পুরাতন এই কঞ্চিতে দাগ কেটে মহজনের সাথে দুধের হিসাব ঠিক রাখেন।

কৃষক আকব্বর আলী আরও জানান, প্রতিবছর তিনি একাই দুই থেকে আড়াই লাখ টাকার দুধ বিক্রি করেন। এই কঞ্চিতেই তার হিসাব চলে। তারা বাবা-দাদারাও এই পদ্ধতিতে দুধের হিসাব রাখতেন। হিসাব নিয়ে মহাজনের সাথে তাদের কোন দিন বিরোধ হয় নি।

মুক্ত চরের রমজান শেখের ছেলে রুহুল শেখ গরুর দল চড়াচ্ছিলেন। তিনি জানান, সকালে ঘোষ আসার সাথে সাথে তারা কঞ্চি দাগ দেখে গাভী নাম ধরে ডাক দেয়। প্রতিটি গাভী এগিয়ে আসে। শুরু হয় দুধ দোয়ানোর কাজ। প্রতিদিন দুই তিন ঘন্টা দুধ দোয়ানো ওজনদেওয়া ও কঞ্চিতে দাগ দিয়ে হিসেবের কাজ করা হয়। এরপর অন্য কৃষকদের সাথে চরে গরু চরাতে বেড়িয়ে পরেন। তারাও কঞ্চির দাগ দেখে দুধের হিসাব কসেন।

আমবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আকমল হোসেন বলেন, শুধু চর নয়। পদ্মা অববাহিকার গ্রাম গুলো থেকে প্রতিবছর কয়েক কোটি টাকার দুধ বিক্রি হয়। চাষী ও ব্যবসায়ীরা শতশত বছরের পুরাতন এই কঞ্চিতে দাগ কাটা পদ্ধতিতে হিসার ঠিক করেন। হিসাব নিয়ে তাদের মধ্যে কখনো ঝামেলা হয় না। আমি আপনি এই হিসাব বুঝবো না।

তিনি আরও বলেন, চরের মানুষের মূল পেশা কৃষিকাজ হলেও তাদের তার গরু পালন করেন। প্রতিটি কৃষক বছরে লাখ লাখ টাকার দুধ বিক্রি করেন। এক কাঠিতে সারা বছরে একজন কৃষক কয়েক লাখ টাকা পর্যন্ত দুধ বিক্রি করেন। দুধ বিক্রির কাঠির দাগ নিয়ে ব্যবসায়ী ও চাষীদের মধ্যে কখনোই বিরোধ হয় না। এ নিয়ে সালিশ বা দেন দরবার হতেও দেখেন নি।

শ্রমিক দল নেতার খননযন্ত্রে আগুন দেওয়ার ঘটনায় একজন আটক

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার কুমারখালীতে শ্রমিক দল নেতার এক্সক্যাভেটরে (খননযন্ত্র) আগুন দেওয়ার ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি শরিফুল খানকে (৩৫) গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার রাতে উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের মহেন্দ্রপুর গ্রাম থেকে গ্রেপ্তার করে আজ বুধবার দুপুরে তাকে আদালতের কাছে সোপার্দ করা হয়। তিনি ওই গ্রামের রিয়াজ খানের ছেলে ও বালু ব্যবসায়ী।

গত রবিবার গভীর রাতে উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের চর মহেন্দ্রপুর পশ্চিমপাড়া জামে মসজিদ এলাকায় খননযন্ত্রে আগুন লাগানোর ঘটনা ঘটে। এতে ইউনিয়ন শ্রমিক দলের সাধারণ সম্পাদক আইয়ুুব আলী মন্ডলের (৪৯) প্রায় তিন লাখ টাকার ক্ষতি হয়। এ বিষয়ে তিনি সোমবার দুপুরে কুমারখালী থানায় দুইজনকে আসামি করে লিখিত অভিযোগ দেন এবং মঙ্গলবার রাতে থানায় মামলা নথিভুক্ত হয়। এরপর গভীর রাতে মামলার প্রধান আসামি শরিফুলকে গ্রেপ্তার করে পুলিশ। মামলার আরেক আসামি মাসুদ শেখ ( ৩০) পলাতক রয়েছেন। তাকে গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ।

শ্রমিকদল নেতা আইয়ুব আলী জানান, গত রবিবার চর মহেন্দ্রপুর চরে অভিযান পরিচালনা করেন উপজেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেট। শরিফুল ও মাসুদের ধারণা প্রশাসনের কাছে তিনিই (আইয়ুব) তথ্য দিয়েছেন। সেই সন্দেহ থেকে গভীর রাতে শরিফুল, মাসুদ ও তাদের লোকজন এক্সক্যাভেটরে আগুন লাগিয়ে দেন। এতে তার মেশিনের প্রায় সাড়ে তিন লাখ টাকার যন্ত্রাংশের ক্ষতি হয়েছে। বিচারের আশায় থানায় মামলা করেছেন। যন্ত্রটি তার রুটিরুজির ব্যাপার। তাই দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি চান তিনি।

কুমারখালী থানার পরিদর্শক (তদন্ত) মো. আমিরুল ইসলাম জানান, এক্সক্যাভেটর পোড়ানোর ঘটনায় থানায় মামলা হয়েছে। মামলার প্রধান আসামিকে মঙ্গলবার রাতে গ্রেপ্তার করে বুধবার দুপুরে বিজ্ঞ আদালতে সোপার্দ করা হয়েছে। ঘটনার অধিকতর তদন্ত চলছে।

টাঙ্গাইলের ৫৬ মণের ‘মানিক’ এখন কুমারখালীতে, খাওয়ানো হবে এতিমদের

0

কুষ্টিয়া প্রতিনিধি

টাঙ্গাইলের নারী খামারি হামিদা আক্তার দীর্ঘ প্রায় ১০ বছর ধরে পরম মমতায় লালন-পালন করেছিলেন সাদা – কালো রঙের একটি ষাঁড়। প্রায় ৫৬ মণ ওজনের ষাঁড়টির শখ করে নাম রেখেছেন ‘মানিক’। প্রত্যাশা ছিল গতবারের ঈদে কাঙ্খিত দামে বিক্রি করবেন। একজন ১৫ লাখ টাকা দামও বলেছিলেন। কিন্তু দামদাতা আর না আসায় সেবার গরু বেচাকেনা হয়নি।

খামারি হামিদা টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার ভেঙ্গলার গ্রামের আব্দুল হামিদের মেয়ে। মানিক নামের এই গরুটি বর্তমানে কুষ্টিয়ার কুমারখালীর নন্দলালপুর ইউনিয়নের আলাউদ্দিন নগরের আলাউদ্দিন আহমেদ ফাউন্ডেশনের খামারে যতœসহকারে লালনপালন করা হচ্ছে। আসন্ন ঈদের তৃতীয়দিন গরুটিকে জবাহ করে এতিম, দুস্থ ও অসহায়দের মাঝে বিলিয়ে দেওয়া হবে। তাকে একনজর দেখার জন্য অনেকেই ছুটে আসছেন বলে জানিয়েছেন ফাউন্ডেশনের কর্মকর্তা – কর্মচারীরা।

বুধবার (২৭ মে) সকালে সরেজমিন গিয়ে দেখা যায়, টিনশেডের পাকা ঘরে রাখা হয়েছে সাদা – কালো রঙের মানিককে। মাথার উপরে ঘুরছে ফ্যান। রাজকীয় মানিকের শান্ত চাহনির দিকে তাকিয়ে অনুভব করা যায়; তার অবয়বে জড়িয়ে আছে একজন সংগ্রামী নারীর দীর্ঘদিনের নীরব লড়াই আর স্বস্তির দীর্ঘশ্বাস।

খামারটির কর্মচারী রেহেনা বেগম বলেন, বিশাল দেহের গরু মানিককে গত সোমবার টাঙ্গাইল থেকে আনা হয়েছে। তাকে উন্নতমানের খাবার দিয়ে পরম যতœ করা হচ্ছে। ঈদের পর রান্না করে এতিমদের খাওয়ানো হবে।

আলাউদ্দিন আহমেদ ফাউন্ডেশনের ব্যবস্থাপক মোর্শেদ আলম বলেন, অনলাইনে নারী উদ্যোক্তা হামিদার অসহায়ত্ব প্রকাশ পেলে তাঁর স্বপ্ন পূরণের সারথি হন দানবীর আলাউদ্দিন আহমেদ। বছরের পর বছর বুকে পাথর চেপে রাখা যে মানুষগুলোর পাতে এক টুকরো ভালো খাবার জোটেনি। সেই মলিন মুখগুলোতে একটুখানি পরম তৃপ্তির হাসি ফোটাতে ঈদের তৃতীয় দিন গরুটিকে রান্না করে খাওয়ানো হবে।

নছিমন গাড়ির ধাক্কায় ঝালমুড়ি বিক্রেতা নিহত

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়া – রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কের কুমারখালীর জিলাপীতলা মোড়ে সেলোইঞ্জিন চালিত নছিমন গাড়ির ধাক্কায় এক বৃদ্ধ নিহত হয়েছেন।

বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত টিক্কা মোল্লা (৫৬) খোকসা উপজেলার মোড়াগাছা ইউনিয়নের খালপাড়া এলাকার বাসিন্দা। তিনি পেশায় একজন ঝালমুড়ি বিক্রেতা।

প্রত্যক্ষদর্শী সুত্রে জানা গেছে, কুষ্টিয়া – রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কের খোকসার দিক থেকে আসা একটি সেলোইঞ্জিন চালিত গরুটানা নিছিমন গাড়ি কুমারখালীর দিকে যাচ্ছিল। আর ঝালমুড়ির বিক্রেতা টিক্কা মোল্লা সড়ক পাড় হচ্ছিলেন। এ সময় বেপরোয়া গতিতে অবৈধ নছিমন গাড়িটি মুড়ি বিক্রেতার ভ্যানটিকে সজোরে ধাক্কা দেয়। এতে ভ্যানসহ ঝালমুড়ি বিক্রেতা সড়কে ছিটকে পড়েন এবং ঘটনাস্থলে তাঁর মৃত্যু হয়।

প্রত্যক্ষদর্শী আশকার হোসেন জানান, ঝালমুড়ি বিক্রেতা টিক্কা মোল্লা সড়ক পার হয়ে দক্ষিণপাশ থেকে উত্তরদিকে আসছিল। এসময় হঠাৎ বেপরোয়া গতিতে গরুটানা নছিমন গাড়ি এসে ধাক্কা মারে। এতে ভ্যানসহ টিক্কা সড়কে ছিটকে পড়লে মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।

মিন্টু মোল্লার শ্যালক মিন্টু হোসেন বলেন, প্রতিদিনের ন্যায় দুপুর দুইটার দিকে ঝালমুড়ি বিক্রির জন্য বাড়ি থেকে বের হয়েছিল তাঁর দুলাভাই। এরপর দুর্ঘটনার খবর শুনে এসে দেখেন রাস্তার ধারে লাশ পড়ে আছে। ভ্যানটিও ভেঙে গেছে। পরিবারে স্ত্রী ও দুই সন্তান আছে। এঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

কুমারখালী থানার পরিদর্শক (তদন্ত) আমিরুল ইসলাম বলেন, নছিমন গাড়ির ধাক্কায় একজন ঝালমুড়ি বিক্রেতা নিহত হয়েছেন। স্থানীয়রা ঘাতক নছিমন গাড়িটি আটক করেছে। তবে চালক পালিয়ছেন। বিষয়টি হাইওয়ে পুলিশকে জানানো হয়েছে।

কাঠের গুড়ি

0

কোরবানি পশুর মাংশ তৈরীর জন্য তেতুল কাঠের গুড়ির খাটে (আঞ্চলিক শব্দ) চাহিদা বেড়েছে। এই সুযোগে প্রতিটি কাঠের গুড়ির আকার ভেদে ১৫০ থেকে ৫০০ টাকা পর্যন্ত দাম হাকছেন কাঠ ব্যবসায়ীরা। মঙ্গলবার বিকালে কুষ্টিয়ার খোকসা কালীবাড়ি রোর্ড থেকে ছবিটি তোলা হয়।

শিশু ধর্ষনের অভিযোগে সৎ নানাকে গণধোলয়ের পর পুলিশে সোপর্দ

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার ভেড়ামারায় ১৩ বছরের কিশোরীকে ধর্ষণের অভিযোগে সৎ নানাকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় উত্তেজিত জনতা নানা শাহাবুল ইসলামকে (৪৭) গণধোলাই দিয়েছে। পরে পুলিশ ঘটনাস্থল থেকে অভিযুক্ত নানাকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দিয়েছে।

মঙ্গলবার (২৬ মে) বেলা ১১টার দিকে উপজেলার নওদাপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। আটক শাহাবুল ইসলাম দৌলতপুর উপজেলার জয়রামপুর গ্রামের বাসিন্দা। তিনি ভুক্তভোগী মেয়েটির নানীর দ্বিতীয় স্বামী। বিয়ের পর থেকে তাঁরা ভেড়ামারা উপজেলায় বাড়ি ভাড়া করে থাকতেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার ভুক্তভোগী মেয়ে তার নানার বাড়িতে বেড়াতে যায়। মঙ্গলবার সকালে ঘরে কেউ না থাকার সুযোগে সৎ নানা শাহাবুল ইসলাম তাঁকে জোরপূর্বক ধর্ষণ করেন। কিশোরী মেয়েটির চিৎকার ও কান্নাকাটি শুনে প্রতিবেশীরা এগিয়ে এলে ঘটনাটি জানাজানি হয়।

এ সময় স্থানীয় জনতা উত্তেজিত হয়ে শাহাবুলকে গণপিটুনি দেয়। খবর পেয়ে ভেড়ামারা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উত্তেজিত জনতার হাত থেকে অভিযুক্তকে উদ্ধার করে হেফাজতে নেয়। পরে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

ঘটনা জানার পর সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য (এমপি) ফরিদা ইয়াসমিন ভুক্তভোগী পরিবারের সাথে দেখা করেছেন।

কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার (ভেড়ামারা সার্কেল) দেলোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “আটককৃত ব্যক্তি প্রাথমিক জিজ্ঞাসাবাদে অপরাধের কথা স্বীকার করেছেন। তাকে চিকিৎসা শেষে থানা হাজতে রাখা হয়েছে। এই ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। ভুক্তভোগী মেয়েটিকে ডাক্তারি পরীক্ষার জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

সর্বশেষ সংবাদ

ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত

ঝিনাইদহ প্রতিনিধি ঝিনাইদহের শৈলকুপা উপজেলার বগুড়া গ্রামে গাছের সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয়ের মধ্যে বিরোধের জেরে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই মজিবুল ইসলাম...

বিপদজনক যাত্রা

স্যালোইঞ্জিন চালিত নছিমনে অতিমাত্রায় পাটকাঠি বোঝা দেওয়া হয়েছে। এতে গাড়িটির ভারসাম্য জটিলতা দেখা দিয়েছে। নিয়ন্ত্রন রক্ষায় চালকের সহযোগী জীবনের ঝুঁকি নিয়ে তিনচার বাহনের সামনের...

ভেড়ামারার দাস সম্প্রদায় শ্মশান ঘাটের জমি পেল

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার ভেড়ামারায় দুর্গাপূজার আগেই শ্মশান ঘাটের জায়গা বুঝে পেয়েছেন সনাতন ধর্মাবলম্বী দাস সম্প্রদায়ের লোকেরা। শুক্রবার বিকালে ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আমিরুল আরাফাত...

ককটেলসদৃশ বস্তু ফেলে পালাল দুর্বৃত্তরা

যশোর সংবাদদাতা যশোরে আটটি ককটেলসদৃশ বস্তু উদ্ধার করেছেন এসআরবি-৬ এর সদস্যরা। শুক্রবার সন্ধ্যায় এসআরবি-৬ মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। এ দিন ভোরের...

চালের দাম বাড়ানো হলো ট্রাকভাড়া অজুহাতে

দ্রোহ অনলাইন ডেস্ক বাজারে গত সপ্তাহের তুলনায় বেড়েছে কয়েক ধরনের চালের দাম। চালের দামবৃদ্ধির কারণ হিসেবে ব্যবসায়ীরা বলছেন ট্রাকভাড়া বেড়েছে। পাশাপাশি টমেটো ও কাঁচা মরিচের মতো...