মঙ্গলবার, মার্চ ২৪, ২০২৬.
Home Blog Page 102

বজ্রপাতে কলেজ ছাত্র নিহত

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার মিরপুরে মাঠে তামাকের গাছ কাটার সময় বজ্রপাতে এক কলেজ ছাত্র নিহত হয়েছেন। এ সময় আরেকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

বৃহস্পতিবার (১৫ মে) বেলা ৪টায় কুষ্টিয়ার মিরপুর উপজেলার বহলবাড়িয়া ইউনিয়নের খাড়ারা মাঠে এ ঘটনা ঘটে। এ সময়ই বজ্রপাতে খাড়ারা এলাকার শামসুদ্দিনের ছেলে বিজয় (২১) নিহত হন এবং একই এলাকার আক্কাস আলীর ছেলে সুজন (৩০) আহত হন। নিহত বিজয় কুষ্টিয়া সরকারি কলেজের দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বেলা চারটার সময় মিরপুর উপজেলা জুড়ে তীব্র বজ্রপাতসহ বৃষ্টি শুরু হয়। এ সময় খাড়ার মাঠের মধ্যে বিজয় ও সুজন দুইজনই তামাক গাছের ডাটা কাটতেছিল। মেঘের শুরুতেই হঠাৎ তীব্র বজ্রপাতে দুইজন আহত হলে স্থানীয়রা তাদের উদ্ধার করে পার্শ্ববর্তী ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বিজয়কে মৃত ঘোষণা করেন। সুজনকে মুমূর্ষ অবস্থায় চিকিৎসা দেওয়া হচ্ছিল বলে জানা যায়।

আরও পড়ুন – খোকসায় কলেজ সভাপতির সাথে ছাত্রদলে একাংশের সংঘর্ষ

মিরপুর থানার ওসি মমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

খোকসায় কলেজ সভাপতির সাথে ছাত্রদলে একাংশের সংঘর্ষ

0
আহত ছাত্রদল নেতারা

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসায় একটি মহিলা কলেজের সভাপতি ও ছাত্রদলের একাংশের নেতার মধ্যে হামলা পাল্টা হামলায় তিনজন আহত হয়েছেন। সভাপতির দাবি বিদায়ী সভাপতির মদদে বহিরাগতরা কলেজের অফিসে তার উপর এ হামলা করেছে। আহতরা বলছেন, তারা রাজনৈতিক কর্মসূচি পালনের অনুমতি চাইলে তাদের উপর হামলা হয়।

জানা গেছে, বৃহস্পতিবার সকালে উপজেলা সদরের আলহাজ্ব সাইদুর রহমান মন্টু মহিলা কলেজের অফিস কক্ষে এ হামলা পাল্টা হামলার ঘটনা ঘটে। ছাত্রদলের পৌর শাখার সভাপতি প্রার্থী তানজিন ইসলাম আদিত্যের নেতৃত্বাধীন একটি অংশ সকালে কলেজ ক্যাম্পোসে গেলে নতুন সভাপতি সাইফুল্লা খালিদ রুমেলের সাথে বাকবিতান্তা হয়। এক পর্যায়ে তা হামলা পাল্টা হামলা রুপ নেয়। রক্তাক্ত আহত হয় ছাত্রদলের একাংশের নেতা তানজিন ইসলাম আদিত্য ও তার আত্মীয় আল-আমিন এবং কলেজের সভাপতি সাইফুল্লাহ খালিদ। পরে থানা পুলিশ ঘটনা স্থল থেকে দুই পক্ষের আহতদের উদ্ধারের পর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

কলেজের একাধিক সূত্র জানায়, ৫ আগস্টের পর থেকে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও সভাপতি নিয়ে স্থানীয় বিএনপির বিবামান দুই পক্ষ শক্ত অবস্থান নেয়। জাতিয় বিশ্ববিদ্যালয় প্রথম দফায় উপজেলা বিএনপির সিনয়র যুগ্ন আহবায়ক নাফিজ আহমেদকে কলেজের সভাপতি মনোনয়ন দেয়। চলতি মে মাসের ১২ তারিখে জাতিয় বিশ্ববিদ্যালয় একই পদে সাইফুল্লাহ খালিদ রুমেলকে মনোনয়ন দেয়। সদ্য মনোনয়ন পাওয়া সভাপতি ম্যানিজিং কমিটির সভা ডাকলে বিপত্তি ঘটে।

হাসপাতালে আহত ছাত্রদল নেতা তানজিন ইসলাম আদিত্য জানান, রাজনৈতিক কর্মসূচির অংশ নিতে সে ও অন্যরা কলেজে ক্যাম্পাসে প্রবেশের অনুমতি নিতে গেলে সভাপতি তাদের বাধাদেয়। এক পর্যায়ে সভাপতি ও তার লোকেরা তাদের উপর হামলা করে। তাদের রক্তাক্ত আহত করা হয়। পুলিশ তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে।

কলেজর পরিচালনা পরিষদের সদ্য মনোনিত সভাপতি সাইফুল্লাহ খালিদ রুমেল জানান, সদ্য বিদায়ী সভাপতি নাফিজ আহমেদ রাজু সব নিয়ম নীতি উপেক্ষা করে তার আপন ভাই আব্দুল্লাহ খানকে কলেজে ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে নিয়োগ দিয়েছেন। এ নিয়োগের বৈধতা নিয়ে মিটিং ডাকায় তার উপর হামলা হয়েছে। এ ঘটনায় তিনি মামলা করবেন না।

তিনি আরও জানান, এ দিন সকালে মিটিং করার জন্য উপজেলা কৃষক দলের সদস্য সচিব জাহাঙ্গীর আলমের সাথে তিনি কলেজে প্রিন্সিপালের অফিসে যান। প্রিন্সিপালের অফিস তালাবদ্ধ থাকায় তিনি শিক্ষক-কর্মচারীদের অফিসের দিকে যান। এ সময় বহিরাগতরা তার উপর হামলা করে। তিনি আত্মরক্ষায় একটি কক্ষে আশ্রয় নেন। পরে আবার নাফিজ আহমেদ রাজুর নেতৃত্বে তার উপর দ্বিতীয় দফায় হামলা করা হয়। পুলিশ তাকে উদ্ধার করে হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে যায়। তিনি প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন। যা ঘটেছে সবই বিএনপির রাজনৈতিক বিবাদের জের বলেও তিনি মন্তব্য করেন। তিনি নিজেকে পৌর বিএনপির সার্চ কমিটির সদস্য বলেও দাবি করেন।

সভাপতি সাইফুল্লাহ খালিদ

নাফিজ আহমেদ রাজু জানান, ছাত্রদলের নেতারা কলেজে রাজনৈতিক কর্মসূচিতে অংশ নিতে অধ্যক্ষের কাছে অনুমতি নিতে গেলে সভাপতি সাইফুল্লা খালিদ ও তার ভারাটিয়া মাস্তানরা তাদের (ছাত্রদল নেতাদের) উপর হামলা করেন। ছাত্রদলের নেতা-কর্মী রক্তাক্ত আহত হয়েছে। তারা হাসপাতালে ভর্তি আছে। মামলার বিষয়ে পরে সিদ্ধান্ত নেওয়া হবে।

কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুল্লাহ খান বলেন, তিনি কলেজের বাইরে ছিলেন। তবে শুনেছেন ছাত্রদলের নেতাদের একাংশ একটি রাজনৈতিক কর্মসূচির অনুমতি নিতে গেলে সভাপতি ও আওয়ামী লীগের নেতা সাইফুল্লাহ খালিদ লোকজন নিয়ে তাদের উপর হামলা করেছেন।

তিনি আরও জানান, সাইফুল্লাহ খালিদ দীর্ঘ দিন আওয়ামী লীগের হয়ে কাজ করেছেন। খোলস পাল্টে বিএনপির এক নেতার ঘারে ভর করে তাকে ভারপ্রাপ্ত অধ্যক্ষের পদ থেকে অপসারনের চেষ্টা করছেন।

আরও পড়ুন – ঝিনাইদহের ২১৩ কিশোরী এসএসসি পরীক্ষার আগেই বিয়ের পীড়িতে

খোকসা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ নাঈমুল ইসলাম সাংবাদিকদের জানান, কলেজের সভাপতির ফোন পেয়ে ঘটনা স্থলে পুলিশ পাঠানো হয়। পরে তিনি নিজেও ঘটনা স্থলে যান। আহতরে উদ্ধার করে হাসপাতালে আনেন। কেউ মামলা দিলে আইন গত ব্যবস্থা নেওয়া হবে।

ঝিনাইদহের ২১৩ কিশোরী এসএসসি পরীক্ষার আগেই বিয়ের পীড়িতে

0
প্রতিকি ছবি

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহে ২১৩ জন কিশোরী এ বছর এসএসসি পরীক্ষার আগেই বিয়ের পীড়িতে বসেছে। ফলে ফরম পুরণ করেও তারা পরীক্ষায় অংশ গ্রহন করেনি। ঝিনাইদহ জেলা শিক্ষা অফিস থেকে পাঠানো জেলার এসএসসি, দাখিল ও ভোকেশনাল পরীক্ষার এক জরিপ তথ্যে বাল্য বিয়ের এই চিত্র উঠে এসেছে।

জেলা শিক্ষা অফিসের দেওয়া তথ্যমতে, এ বছর এসএসসি পরীক্ষায় বালকের অনুপস্থিতি ছিল ৬৬ জন ও বালিকা রয়েছে ২০৪ জন। এই পরীক্ষায় ২০৪ জন বালিকার মধ্যে অনুপস্থিত ১৭৪ জন কিশোরীর বিয়ে হয়ে গেছে। এছাড়া দাখিল পরীক্ষায় ৩৩ জন ও ভকেশনাল পরীক্ষায় ৬ জন ছাত্রীর বিয়ের তথ্য পেয়েছে শিক্ষা বিভাগ।

বাল্য বিয়ে নিয়ে কাজ করা সরকারী ও বেসরকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিরা বলছেন, ঝিনাইদহে বাল্য বিয়ে ঠেকানো দুরুহ ব্যাপার হয়ে দাড়াচ্ছে। প্রশাসনের নজরদারী এড়িয়ে গোপনে কিশোরীদের বিয়ে দেওয়া হচ্ছে। ফলে সমাজে তালাক ও বিয়ে বিচ্ছেদের ঘটনা বৃদ্ধি পাচ্ছে। এবছর এসএসসি পরীক্ষার আগেই ঝিনাইদহে ২১৩ ছাত্রীর বিয়ে হয়ে গেছে। এসএসসি’র ফরম পুরণ করেও তারা পরীক্ষার হলে ছিল গরহাজির। এ নিয়ে প্রশাসনের তোলপাড় শুরু হয়। বাল্য বিয়ে প্রতিরোধ কমিটির তৎপরতা থাকলেও বিয়ে ঠেকাতে তারা হিমশিম খাচ্ছে।

বাল্য বিয়ে প্রতিরোধ নিয়ে কাজ করা রুরাল ডেভলপমেন্ট সেন্টারের নির্বাহী প্রধান আব্দুর রহমান জানান, এসএসসি পরীক্ষার পর বাল্য বিয়ে প্রতিরোধ কমিটির এক সভায় নারী শিক্ষার্থীদের উপস্থিতির হার কমে যাওয়ার বিষয়টি তিনি তুলেছিলেন। ওই সভায় জেলা প্রশাসক বিষয়টি তদন্ত করার নির্দেশ দেন। সে মোতাবেক ঝিনাইদহ জেলা শিক্ষা অফিস ৬ উপজেলায় জরিপ চালিয়ে বাল্য বিয়ের এই সত্যতা পান। তিনি বলেন বাল্য বিয়ে রোধ করতে না পারা আমাদের জন্য খুবই র্দুভাগ্যের বিষয়।

জেলা শিক্ষা অফিসের গবেষনা কর্মকর্তা মোছা: আফরোজা পারভীন বলেন, জন্মনিবন্ধনে বয়স বাড়িয়ে গ্রামাঞ্চলে বাল্য বিয়ে দেওয়া হয়। বিয়ের পর তখন আমরা জানতে পারি। তিনি বলেন, এ বিষয়ে আইনী পদক্ষেপ গ্রহন করা হলেও কিশোরীকে গোপনে স্বামীর বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়।

ঝিনাইদহ জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মুন্সি ফিরোজা সুলতানা বলেন, এই বিয়ের বিষয়ে প্রশাসনের বিন্দুমাত্র গাফলতি নেই। বাল্য বিয়ে প্রতিরোধ কমিটিতে যারা আছেন সবাই খুবই আন্তরিক। কিন্তু গোপনে ও স্থান পরিবর্তন করে বিয়ে দেওয়ার কারণে এ সব খবর আমরা জানতে পারিনি। তিনি বলেন তরপরও এই ব্যার্থতা তো আমাদেরই।

আরও পড়ুন – স্ত্রী ও সন্তানদের হত্যার চেষ্টার পর যুবকের আত্মহত্যার চেষ্টা

ঝিনাইদহ জেলা শিক্ষা অফিসার লুৎফর রহমান জানান, বালিকাদের পরীক্ষা কেন্দ্রে গরহাজিরের বিষয়টি তদন্ত করে দেখা গেছে জেলায় ২১৩ জন শিক্ষার্থীর বিয়ে হয়ে গেছে, যা খুবই উদ্বোগজনক।

স্ত্রী ও সন্তানদের হত্যার চেষ্টার পর যুবকের আত্মহত্যার চেষ্টা

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়া শহরে পারিবারিক কলহের জের ধরে স্ত্রী ও দুই কন্যা শিশুকে মারপিট করে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে মামুন আলী নামে এক যুবকের বিরুদ্ধে। তাদেরকে গুরুতর আহত করে মামুন আলী নিজেও আত্মহত্যার চেষ্টা করেন। এ ঘটনায় গুরুতর আহত অবস্থায় চারজনকে ২৫০ শয্যা বিশিষ্ট কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার (১৩ মে) সন্ধ্যার পর কুষ্টিয়া শহরের হরিশংকরপুর এলাকায় এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- কুষ্টিয়া শহরের হরিশংকরপুর এলাকার রবিউল ইসলামের ছেলে মামুন, তার স্ত্রী মেঘলা, চার বছর বয়সী কন্যা শিশু কুলসুম ও দেড় বছর বয়সী কন্যা শিশু জান্নাত।

এ বিষয়ে মামুনের পরিবার, স্বজন ও প্রতিবেশীরা জানান, মামুনের স্ত্রী মেঘলা পরকীয়ায় লিপ্ত ছিল। এ নিয়ে মাঝে মধ্যেই স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হত। এর জের ধরে মঙ্গলবার সন্ধ্যার পর স্ত্রীকে বেধড়ক মারপিট করে এবং কুপিয়ে হত্যার চেষ্টা করে মামুন। পরে দুই কন্যা শিশুকে আছাড় মারে। এতে তারা তিনজনই গুরুতর আহত হয়। এরপর মামুন ধারালো অস্ত্র দিয়ে নিজের গলা কেটে আত্মহত্যার চেষ্টা করেন। প্রতিবেশীরা তাদের গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করেছেন।

প্রতিবেশী স্বপ্না খাতুন বলেন, মামুনের স্ত্রী পরকীয়া করতো। পরপুরুষের সাথে মোবাইলে কথা বলতো। কয়েকদিন আগে পালিয়ে গিয়েছিল। তারপর আবারও ফিরে আসে। এরপর স্বামীর সাথে সংসার করছিলো। মঙ্গলবার হঠাৎ করেই মামুন তার স্ত্রীকে কুপিয়ে হত্যার চেষ্টা করে। একই সাথে দুই শিশু মেয়েকে আছাড় মারে এবং মারপিট করে। এরপর মামুন নিজের গলা কেটে আত্মহত্যার চেষ্টা করে। চারজনের অবস্থা গুরুতর। তাদেরকে আমরা উদ্ধার করে হাসপাতালে নিয়ে এসেছি।

কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার হোসেন ইমাম জানান, মারপিট ও ধারালো অস্ত্রের আঘাতে চারজন গুরুতর আহত হয়েছেন। তাদের চারজনের অবস্থা আশঙ্কাজনক। আমরা সর্বোচ্চ চিকিৎসাসেবা দিচ্ছি।

আরও পড়ুন – তালশাঁস

বিষয়টি নিশ্চিত করে কুষ্টিয়া মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোশাররফ হোসেন বলেন, পারিবারিক কলহের জেরে এ ঘটনা ঘটেছে। চারজন গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

তালশাঁস

0

মধুমাস জ্যৈাষ্ঠ নানা ফল নিয়ে হাজির হয়েছে। প্রচন্ড তাপদাহে তৃষ্ণা মেটাতে তালশাঁস ও তার ভেতরের পানিওর জুৃড়ি মেলা ভার। এই ফলের রয়ে প্রচুর পুষ্টিগুন। এবার মৌসুমের শুরুতে তালের শাঁসের বাজার চড়া। প্রতিটি তালশাঁস বিক্রি হচ্ছে ১০ টাকা দরে। একটি তালের তিনটি শাঁস থাকলে ৩০ টাকায় বিক্রি হচ্ছে। তৃষ্ণার পানিয় পেতে তালের শাঁসের কাছে ক্রেতাদের ভিড় লেগেই আছে। বুধবার বিকালে কুষ্টিয়ার খোকসা বাজার থেকে ছবিটি তোলা।

আরও পড়ুন – আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত: ইসি

 

আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত: ইসি

0

দ্রোহ অনলাইন ডেস্ক

বাংলাদেশ আওয়ামী লীগের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করার পর এবার দলটির নিবন্ধন স্থগিত করলো নির্বাচন কমিশন (ইসি)। ফলে দলটি সামনে কোনো ধরনের নির্বাচনে অংশ নিতে পারবে না।

সোমবার (১২ মে) রাতে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ। এর আগে বিকাল সাড়ে ৪টার দিকে সিইসি এএমএম নাসির উদ্দীনের নেতৃত্বে বৈঠকে বসে কমিশন।

চারঘণ্টা বৈঠক শেষে রাত সোয়া ৯টায় ইসি সচিব আখতার আহমেদ বলেন, ‘স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনের আলোকে আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত করেছে ইসি।’

জাতীয় নির্বাচনে অংশ নিতে নিবন্ধন বাধ্যতামূলক। ২০০৮ সালে নবম সংসদ নির্বাচনের আগে নিবন্ধন প্রথা চালু করে নির্বাচন কমিশন। গত চারটি নির্বাচনে পঞ্চান্নটি নিবন্ধন পেয়েছিল। দেশের প্রাচীনতম দলটির নিবন্ধন নম্বর ৬, প্রতীক নৌকা। নিবন্ধন স্থগিতের মাধ্যমে দলটির ভোটে অংশগ্রহণ বন্ধ হয়ে গেল। বর্তমানে নির্বাচন কমিশনে ৪৯টি দল নিবন্ধিত রয়েছে। আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত হলো। এর আগে জামায়াতসহ পাঁচটি দলের নিবন্ধন বাতিল রয়েছে।

বৈঠকে সিইসিসহ নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম, আব্দুর রহমানেল মাছউদ, সিনিয়র সচিব আখতার আহমেদ ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। বৈঠকে নিবন্ধন স্থগিতের আইনি দিকগুলো তুলে ধরেন তারা।

নির্বাচনী আইন গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) এর ৯০ জ অনুচ্ছেদ দফা ১ (খ) অনুযায়ী সরকার ঘোষিত নিষিদ্ধ দলের নিবন্ধন বাতিলের বিধান রয়েছে।

এর আগে আওয়ামী লীগের আমলে নিবন্ধন শর্তপূরণ, শর্ত প্রতিপালনে ব্যর্থতা এবং আদালতের নির্দেশে পাঁচটি দলের (জামায়াতে ইসলামী, ফ্রিডম পার্টি, ঐক্যবদ্ধ নাগরিক আন্দোলন, পিডিপি ও জাগপা) নিবন্ধন বাতিল করা হয়।

আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত: ইসিঅভ্যুত্থান দমাতে ‘গুম, খুন, পুড়িয়ে মানুষ হত্যা, গণহত্যা, বেআইনি আটক, অমানবিক নির্যাতন, লুণ্ঠন, অগ্নিসংযোগ, সন্ত্রাসী কার্য ও মানবতাবিরোধী অপরাধের’ জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার শেষ না হওয়া পর্যন্ত দেশের অন্যতম প্রাচীন দল আওয়ামী লীগ এবং এর অঙ্গসংগঠন, সহযোগী সংগঠন ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করে সরকার।

সদ্য সংশোধিত সন্ত্রাসবিরোধী (সংশোধন) অধ্যাদেশ, ২০০৯ সালের সন্ত্রাসবিরোধী আইনের ১৮(১) ধারার আওতায় এ নিষেধাজ্ঞা জারি করে সোমবার প্রজ্ঞাপন জারি করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ।

আরও পড়ুন – বাবাকে না পেয়ে শিশুকে কুপিয়ে হত্যা

দলটিকে এখন জুলাই আন্দোলন দমনে ‘মানবতাবিরোধী’ অপরাধের অভিযোগে বিচারের মুখোমুখি করা হবে। সেজন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন এরই মধ্যে সংশোধন করা হয়েছে।

আরও পড়ুন – ৬৪৩ কোটি টাকার প্রকল্পে দুর্নীতির প্রমান পেলো দুদক

গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) অনুযায়ী, কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ ঘোষিত হলে দলটির নিবন্ধন বাতিল হয়ে যায়। নিষেধাজ্ঞার প্রজ্ঞাপন আসায় এখন নির্বাচন কমিশন আওয়ামী লীগের নিবন্ধন নিয়েও সিদ্ধান্ত নেয়। ফলে দেশের প্রাচীনতম দলটি সামনে কোন ধরনের নির্বাচনে অংশ নিতে পারবে না।

বাবাকে না পেয়ে শিশুকে কুপিয়ে হত্যা

0

চুয়াডাঙ্গা প্রতিনিধি

চুয়াডাঙ্গার দামুড়হুদা গ্রামে বাবাকে না পেয়ে স্কুল ছাত্রকে কুপিয়ে হত্যা করেছে বলে প্রতিবেশীর বিরুদ্ধে অভিযোগ পাওয়া গেছে।

সোমবার (১২ মে) বিকেল ৪টার দিকে উপজেলার ছয়ঘরিয়ায় রিয়াদ হোসেন (১৩) নামে এক স্কুলছাত্রকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। সে জিয়াউর রহমান কাজীর ছেলে। ঘটনার পর অভিযান চালিয়ে দুজনকে আটক করেছে পুলিশ। তবে মূল অভিযুক্ত এখনো পলাতক। নিহত রিয়াদ ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী।

পুলিশ জানায়, হযরতের বাড়িতে তার বোন এবং বোনের স্বামী এসে বসবাস করছেন। এরমধ্যে প্রতিবেশী স্কুল ছাত্র রিয়াদের বাবা জিয়াউর রহমানের সঙ্গে তাদের সখ্যতা গড়ে ওঠে। এ নিয়ে হযরতের মা প্রতিবাদ করেন।

সোমবার কথা-কাটাকাটির একপর্যায়ে হযরত রামদা নিয়ে রিয়াদের বাবা জিয়াকে হত্যায় অভিযান শুরু করে। তাৎক্ষণিকভাবে হাঁসুয়া নিয়ে জিয়ার বাড়ি গিয়ে তাকে না পেয়ে ছেলে রিয়াদের উপর হামলা করে। হামলায় রিয়াদের গলা থেকে দুই ভাগ হয়ে যায়। এতে ঘটনাস্থলেই মারা যায় রিয়াদ।

স্থানীয় ইউপি সদস্য আব্দুর রহমান বলেন, রিয়াদকে হাঁসুয়া দিয়ে কুপিয়ে হত্যা করেছেন প্রতিবেশী হযরত আলী। পুলিশের তদন্তে প্রকৃত ঘটনা বের হয়ে আসবে।

আরও পড়ুন – ৬৪৩ কোটি টাকার প্রকল্পে দুর্নীতির প্রমান পেলো দুদক

দর্শনা থানার পরিদর্শক মুহম্মদ শহীদ তিতুমীর বলেন, হযরত আলীর বোন ও বোনের স্বামীর সঙ্গে সখ্যতা গড়ে উঠে প্রতিবেশী জিয়াউর রহমানের। এ নিয়ে কথা কাটাকাটির জেরে জিয়াকে না পেয়ে তার ছেলেকে এক কোপে হত্যা করেন হযরত আলী।

আরও পড়ুন – চিকিৎসকের ফিস, ঔষধ ও টেস্টের মূল্য কমানোর দাবিতে মানববন্ধন

তিনি আরও বলেন, ঘটনার পর পার্শ্ববর্তী গ্রামে অভিযান চালিয়ে অভিযুক্ত হযরতের স্ত্রীকে আটক করা হয়েছে। তবে হযরতকে ধরতে অভিযান অব্যাহত রয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ উদ্ধার করে সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

৬৪৩ কোটি টাকার প্রকল্পে দুর্নীতির প্রমান পেলো দুদক

0

কুষ্টিয়া-মেহেরপুর মহাসড়কে হাত দিয়ে টান দিলেই উঠে যাচ্ছে পিচ

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়া-মেহেরপুর আঞ্চলিক মহাসড়কের ৬৪৩ কোটি টাকা ব্যয়ে প্রশস্তকরণ ও সংস্কার কাজে ব্যাপক দুর্নীতি-অনিয়মের অভিযোগ উঠেছে। নিম্ন মানের সামগ্রী ব্যবহার করায় সংস্কার কাজ শেষ না হতেই ইতোমধ্যে সড়কের বিভিন্ন অংশের পিচ ঢালাই (কার্পেটিং) উঠে গেছে। আর হাত দিয়ে টান দিলেই উঠে যাচ্ছে পিচ।

নিম্নমানের সামগ্রী ব্যবহার করে প্রকল্পে দূর্নীতি অনিয়মের অভিযোগ গুলো খতিয়ে দেখতে অভিযান পরিচালনা করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। অভিযানে অনিয়ম দুর্নীতির সত্যতা পেয়েছেন দুদকের কর্মকর্তারা। অভিযানে নেতৃত্ব দেয়া কুষ্টিয়া দুদকের সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নীল কমল পাল বিষয়টি নিশ্চিত করেছেন।

সোমবার (১২ মে) দুপুরের দিকে কুষ্টিয়া সড়ক ও জনপথ অফিসে দুদকের সমন্বিত কুষ্টিয়া আঞ্চলিক কার্যালয়ের একটি টিম এ অভিযান পরিচালনা করেন। এ সময় প্রকল্প কাজের নথিপত্র সংগ্রহ করে সরেজমিনে সড়কটি পরিদর্শন করে দুদকের প্রতিনিধিদল। ল্যাবরেটরিতে পরীক্ষার জন্য নির্মাণ সামগ্রীর নমুনা সংগ্রহ করেন তারা।

দুদকের অভিযানের সময় সেখানে উপস্থিত ছিলেন কুষ্টিয়া সড়ক ও জনপথ অধিদফতরের উপ-বিভাগীয় প্রকৌশলী লিটন আহম্মেদ খান। তিনি বলেন, অনিয়ম-দুর্নীতিসহ বিভিন্ন অভিযোগের কারণে দুদকের অভিযান চলছে। ঠিকাদার প্রতিষ্ঠানের বিরুদ্ধে ওঠা অভিযোগগুলো আমরা তদন্ত করে দেখব এবং যথাযথ ব্যবস্থা গ্রহণ করব।

এ বিষয়ে কথা বলার জন্য ঠিকাদার প্রতিষ্ঠানের সাথে যোগাযোগের চেষ্টা করলেও তাদের পাওয়া যায়নি।

আরও পড়ুন – চিকিৎসকের ফিস, ঔষধ ও টেস্টের মূল্য কমানোর দাবিতে মানববন্ধন

এ বিষয়ে কুষ্টিয়া দুদকের সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নীল কমল পাল বলেন, সাড়ে ছয়শত কোটি টাকা ব্যয়ে কুষ্টিয়া-মেহেরপুর আঞ্চলিক মহাসড়কের প্রশস্তকরণ ও সংস্কার কাজে দুর্নীতি-অনিয়মের অভিযোগ উঠেছে। সিডিউল মোতাবেক সঠিকভাবে কাজ করে হচ্ছে না। সেই প্রেক্ষিতে আমরা অভিযান পরিচালনা করেছি। আমরা অনিয়ম দুর্নীতির প্রমাণ পেয়েছি। ঠিকমতো বিটুমিন ব্যবহার করা হয়নি। হাত দিয়ে টান দিলেই উঠে যাচ্ছে পিচ। রাস্তার বেশ কয়েক জায়গায় ধ্বসে গেছে। আমরা পরীক্ষার করার জন্য নির্মাণ সামগ্রীর নমুনা সংগ্রহ করেছি। আমরা কমিশন বরাবর রিপোর্ট দাখিল করব। এ বিষয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরও পড়ুন – খোকসা ও ভেড়ামারা একাদশের মধ্যে প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত

সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মুহাম্মদ মনজুরুল করিম বলেন, ২০২২ সেপ্টেম্বর মাস থেকে কুষ্টিয়া-মেহেরপুর আঞ্চলিক মহাসড়কের প্রশস্তকরণ ও সংস্কার কাজ শুরু হয়। একদফা মেয়াদ বাড়ানো হয়েছে। ২০২৫ সালের ডিসেম্বর মাসের মধ্যে কাজ সম্পন্ন হবে। সর্বমোট ৬৪৬ কোটি টাকার এই প্রকল্পের ৮০ ভাগ কাজ সম্পন্ন হয়েছে। ঠিকাদার প্রতিষ্ঠান জহুরুল লিমিটেড কাজ বুঝিয়ে দেয়নি এখনো। তারা কাজ বুঝিয়ে দেয়ার আগে অভিযোগ গুলো তদন্ত করে এর পর কাজ বুঝে নেয়া হবে। অনিয়ম দুর্নীতি পাওয়া গেলে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।

চিকিৎসকের ফিস, ঔষধ ও টেস্টের মূল্য কমানোর দাবিতে মানববন্ধন

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ায় চিকিৎসকের ফিস, ঔষধের মূল্যবৃদ্ধির প্রতিবাদ ও ডায়াগনস্টিক সেন্টারের বিভিন্ন টেস্টের মূল্য কমানোর দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ।

পেশাজীবী পরিষদের কুষ্টিয়া জেলা শাখা উদ্যোগে রবিবার বেলা ১১টায় কুষ্টিয়া শহরের কলেজ মোড় পপুলার ডায়াগনস্টিক সেন্টারের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

আরও পড়ুন – খোকসা ও ভেড়ামারা একাদশের মধ্যে প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত

বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ কুষ্টিয়া জেলা শাখার সদস্য সচিব এ্যাড. শামিম উল হাসান অপুর সভাপতিত্বে বক্তব্য রাখেন জাতীয় পার্টি (কাজী জাফর) কুষ্টিয়া জেলা শাখার সভাপতি হাফিজুর রহমান লালু, বিজেপি কুষ্টিয়া জেলা শাখার সদস্য সচিব কে এম জাহিদ।

আরও পড়ুন – দেশি শালিক পাখি উদ্ধার

এসময় অন্যান্যের মধ্যে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল রানা, দপ্তর সম্পাদক শাহারিয়া ইমন রুবেল, সহ-সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম শরিফ, সমাজ সেবক আবু মনি সাকলায়েন এলিন, রাসেল পারভেজ, শহর ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম রিংকু, বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের সিনিয়র সহ-সভাপতি মাহফুজ্জামান তিতাস, সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি জাসির আহমেদ মসনদ, সাবেক সদস্য সচিব আশরাফুল ইসলাম প্রমুখ।

খোকসা ও ভেড়ামারা একাদশের মধ্যে প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত

0

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়া খোকসা উপজেলা প্রশাসনের উদ্যোগে খোকসা ও ভেড়ামারা একাদশের মধ্যে প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। আলোর স্বল্পতার ফলে রান ও উকেটে এগিয়ে থাকা ভেড়ামারা একাদশকে ওয়াকওভার দেওয়া হয়েছে।

রবিবার বিকালে খোকসা জানিপুর সরকারি মাধ্যমিক বিদ্যালয় মাঠে প্রীতি ক্রিকেট ম্যাচটি অনুষ্ঠিত হয়। ভেড়ামারা একাদশ টর্সে জিতে নির্দ্ধারিত ১৫ ওভারের এ খেলায় ৩ উইকেট হারিয়ে ১১৬ রান সংগ্রহ করে। খোকসা একাদশ ১১৭ রানের টার্গেটে মাঠে নেমে ৭ উইকেট হারিয়ে ১০০ রান সংগ্রহ করে। কিন্তু আলোস্বল্পতার ফলে খেলাটি অমিমাংশিত অবস্থায় শেষ হয়। তবে প্রীতিম্যাচ খেলতে আসা ভেড়ামারা একাদশকে জয়ী ঘোষনা করা হয়।

আয়োজক ও স্বাগতিক দলের পক্ষ থেকে খোকসার উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রদীপ্ত রায় দীপন অতিথি দলের প্রধান ভেড়ামারার উপজেলা নির্বাহী কর্মকর্তা রফিকুল ইসলামের হাতে ট্রফি তুলে দেন।

আরও পড়ুন- দেশি শালিক পাখি উদ্ধার

খোকসার উপজেলার নির্বাহী কর্মকর্তা প্রদীপ্ত রায় দীপন বলেন, বয়সীদের খেলায় অংশ নেওয়া দেখে যুবকরা অনুপ্রাণিত হতে পারে। ক্রীড়ার মাধ্যমে মাদক ও মোবাইল আসক্ত যুবসমাজকে ইতিবাচক পথে আনার চেষ্টার অংশ হিসেবে এ খেলার আয়োজন করা হয়।

আরও পড়ুন- ছাত্রের আগুনে পোড়া মরদেহ মিলল পুকুরে

ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন, জয়-পরাজয় মুখ্য নয়, এই ম্যাচের মাধ্যমে আমরা একটি বার্তা দিতে চেয়েছি। আমরা যুবসমাজকে বলছি, আসুন ক্রীড়া ও মানবিকতাকে ভালবাসি, দেশ গড়ায় অংশ নিই।

সর্বশেষ সংবাদ

ট্রেন থেকে ভারতীয় মাদক এলএসডি’র বড় চালান আটক

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ায় মধুমতি এক্সপ্রেস ট্রেনে অভিযান চালিয়ে প্রায় ৬ কোটি ২৪ লাখ টাকার ভারতীয় মাদক এলএসডি উদ্ধার করেছে বডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার (২৪ মার্চ)...

খোকসায় প্রতিপক্ষের হামলায় একজন আহত

স্টাফ রিপোর্টার কুষ্টিয়ার খোকসার গ্রামে বিবাদপূর্ন জমি সীমানায় গাছ লাগানো কেন্দ্র করে হামলায় একজন আহত হয়েছেন। উপজেলার শিমুলিয়া ইউনিয়নের ধুশুন্ড গ্রামে রবিবার প্রতিপক্ষের হামলায় বিপুল বিশ্বাস...

কাঠ পুড়ছে ইট ভাটায়

বন উজার করে ইট ভাটায় পোড়ানো হচ্ছে কাঠ। হুমকীর মুখে পরছে প্রাকৃতিক পরিবেশ। ইট ভাটা গুলোতে এক মুঠো কয়লাও নেই। প্রতিদিনই ট্রাক বা ট্রাকটরে...

আলোচনায় হয়নি, মিথ্যা বলছেন ট্রাম্প: ইরান

দ্রোহ আন্তর্জাতিক ডেস্ক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবিকে সরাসরি মিথ্যা বলে অভিহিত করল ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়। সোমবার সন্ধ্যায় আনুষ্ঠানিক বিবৃতিতে তেহরান জানায়, যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো ধরনের...

ইরানের সঙ্গে ‘প্রধান প্রধান বিষয়ে ঐকমত্য’ হয়েছে, দাবি ট্রাম্পের

দ্রোহ আন্তর্জাতিক ডেস্ক যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের বেশ জোরালো আলোচনা হয়েছে এবং দুই পক্ষ ‘প্রধান প্রধান বিষয়ে একমত’ হতে পেরেছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড...