বুধবার, মার্চ ২৫, ২০২৬.
Home Blog Page 105

আসমির হাতুড়ির আঘাতে দুই পুলিশ আহত

0
আহত পুলিশ সদস্য

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার মিরপুরে আটক করে থানায় নিয়ে যাওয়ার সময় এস আইসহ দুই পুলিশকে হাতুড়ি দিয়ে পিটিয়েছে এক আসামী।

শুক্রবার (০২ মে) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার পালপাড়া বাজারের কাছে এ ঘটনা ঘটে।

হাতুড়ির আঘাতে আহত এক কনস্টেবলকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে আমলা হঠাৎ পাড়া এলাকা থেকে আশিক (২৫) নামের একটি মামলার সন্দেজভাজন আসামীকে আটক করে মটরসাইকেল করে মিরপুর থানায় নিয়ে যাচ্ছিলেন আমলা পুলিশ ক্যাম্পের উপ-পরিদর্শক(এসআই) মনিরুল ইসলাম ও কনস্টেবল রুস্তম আলী। থানার আগেই পালপাড়া বাজারের কাছে পৌছালে আশিক চিৎকার করে মটরসাইকেল থামাতে বলে। এ সময় চালক এসআই মনিরুল গাড়ি থামানোর সাথে সাথে আসামী কোমড় থেকে হাতুড়ি বের করে তার মাথায় আঘাত করে। এতে তার মাথায় থাকা হেলমেট ভেঙে যায়।

এরপর মটরসাইকেলের পেছনে বসা কনস্টেবল রুস্তম আলীর মাথায়ও হাতুড়ি দিয়ে আঘাত করলে তার মাথা ফেটে যায়।

আরও পড়ুন – কুষ্টিয়ার মাদক সম্রাজ্ঞী কামিনীকে গ্রেপ্তার করছে সেনাবাহিনী

এ সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে। পরে ঘটনাস্থলে থানা পুলিশ উপস্থিত হয়ে কনস্টেবল রুস্তমকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

আরও পড়ুন – খোকসায় বিএনপি নেতাদের ছবি পোড়ানোর অভিযোগ

মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, একটি মামলার সন্দেহভাজন এক আসামীকে আটক করে থানায় নিয়ে আসার সময় ওই আসামী হামলা করে। এতে এক কনস্টেবল সামান্য আহত হয়েছেন। ওই আসামী বর্তমানে পুলিশি হেফাজতে রয়েছে।

কুষ্টিয়ার মাদক সম্রাজ্ঞী কামিনীকে গ্রেপ্তার করছে সেনাবাহিনী

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার বহুল আলোচিত মাদক সম্রাজ্ঞী কামিনী বেগম (৪৩) কে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী।

শনিবার সকালে সদর উপজেলার চৌড়হাস ফুলতলা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি একই এলাকার আজাদ সরদারের স্ত্রী। এরপর কামিনীকে মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। পরে পুলিশ তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠিয়েছে।

এর আগে গত বুধবার (১ মার্চ) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কুষ্টিয়ার উপ-পরিদর্শক রাসেল কবির বাদী হয়ে মডেল থানায় কামিনীর বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। সেই মামলার প্রধান আসামী হয়ে তিনি পলাতক ছিলেন।

মামলার এজাহারসূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে গত বুধবার সন্ধ্যায় ক্যাপ্টেন লামইয়ানুল ইসলামের নেতৃত্বে সেনাবাহিনী কুষ্টিয়া ক্যাম্পের একটি দল চৌড়হাস ফুলতলা এলাকায় অবস্থিত কামিনীর মাদক বিক্রয়ের ডেরা হিসেবে পরিচিত তার ডিমের দোকান ঘরে অভিযান চালায়।

এসময় সেনাবাহিনীর সাথে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কুষ্টিয়া জেলা কার্যালয়ের সহকারি উপ পরিদর্শক সোহরাব হোসেনের টিম উপস্থিত ছিলেন।

অভিযান কালে সেভেন স্টার ডিম ভান্ডার নামের ওই দোকানঘর তল্লাশী করে এক কেজি গাঁজা ও দুই বোতল ফেনসিডিল উদ্ধার করে সেনাবাহিনীর আভিযানিক দল। এরআগে সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে কামিনী ও তার সহযোগি মোস্তুফা সরদার পালিয়ে যায়।

এ ঘটনার পর উপ-পরিদর্শক রাসেল কবির কামিনী বেগম ও মোস্তফা সরদারকে আসামী করে একটি মামলা দায়ের করেন।

আরও পড়ুন – খোকসায় বিএনপি নেতাদের ছবি পোড়ানোর অভিযোগ

এ তথ্য নিশ্চিত করে কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোশাররফ হোসেন বলেন, সেনাবাহিনীর অভিযানের পর থেকে কামিনী পলাতক ছিলেন। তার বিরুদ্ধে মামলাও হয়েছে। নিজ এলাকা থেকে তাকে সেনাবাহিনী গ্রেপ্তার করেছে। পুলিশের কাছে হস্তান্তর করার পর কামিনীকে জেল হাজতে পাঠানো হয়েছে।

আরও পড়ুন – ভারত নিয়ে ফজলুর রহমানের মন্তব্য একান্ত ব্যক্তিগত – পররাষ্ট্র মন্ত্রণালয়

এলাকাবাসী জানায়, দীর্ঘ প্রায় দুই যুগেরও বেশি সময় ধরে কামিনী মাদক ব্যবসার সাথে সম্পৃক্ত। দীর্ঘ এ সময়ে পুলিশসহ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের হাতে অন্তত এক ডজনেরও বেশি বার মাদকসহ গ্রেপ্তার হলেও ক্ষমতার প্রভাব আর টাকার জোরে অল্প কিছুদিনের মধ্যেই তিনি জামিনে বের হয়ে পুনরায় মাদকের কারবার শুরু করেন। স্থানীয় এলাকাবাসী ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে কামিনী বেগম মাদক সম্রাজ্ঞী হিসেবেই পরিচিত। পুলিশের খাতায় তার নামে এক ডজনেরও বেশি মাদকের মামলা রয়েছে।

খোকসায় বিএনপি নেতাদের ছবি পোড়ানোর অভিযোগ

0

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসায় একটি ইউনিয়ন বিএনপির অফিসে জিয়াউর রহমান, খালেদা জিয়া ও তারেক রহমানের ছবিতে দুর্বৃত্তরা আগুন দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ষড়যন্তের গন্ধ পাচ্ছেন উপজেলা বিএনপির একাংশ।

শুক্রবার দিনগত গভীর রাতে উপজেলা ওসমানপুর বিএনপির দলীয় কার্যালয়ের বৈঠক খানায় নেতাদের মাথার উপর ঝুলানো জিয়াউর রহমান, খালেদা জিয়া ও তারেক রহমানের তিনটি ছবির মুখ নাক ও চোখের উপর ম্যাচ লাইটের আগুন দিয়ে পোড়ানো হয়েছে। গভীর রাতে অগ্নি সংযোগের সময় ৫/৬ জন যুবককে দৌড়ে পালিয়ে যেতে দেখেন মৎস্য শিকারীরা। রাতের আঁধারে পালিয়ে যাওয়া যুবকদের সবাই আওয়ামী লেিগর লোক বলে দাবি করছে স্থানীয় বিএনপির নেরতারা। অগ্নিকান্ডের পর শনিবার সন্ধ্যা পর্যন্ত অফিসে যাননি সভাপতি বিএনপির সভাপতি তৈয়বুর রহমান ও সম্পাদক সান্টু।

উপজেলা বিএনপির আহবায়ক বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দিন খান দলীয় প্রধানের ছবি পোড়ানোর ঘটনার সাথে দলীয় প্রতিপক্ষকে ঘায়েল করার ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন বলে মন্তব্য করেছেন।

গড়াই নদীর খোকসা খেয়া ঘাট পার হয়ে ওসমানপুর বাজার। এই বাজারের পাকা রাস্তার পাশেই টিনের দো চালা ঘরে ওসমানপুর ইউনিয়ন বিএনপির অফিস। নেতাদের দাবি ২৫ বছর এখানে অফিস চলছে। অর্ধেক ঘর টির দিয়ে ঘেরা। রাস্তার দিকে বৈঠক খানা। সেখানেই টাঙানো সাবেক রাস্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধান মন্ত্রি খালেদা জিয়া ও দলটির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের পোটলেট আকৃতির ছবি। আর এ ছবিতেই আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

শনিবার তখন বেলা ১টা। নেতাদের মাথার উপর পোড়া ছবি গুলো ঝুলছিল। অফিসে বসেছিলেন উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি শহিদুল ইসলাম। তিনি জানান, রাত ২টার পর একদল জেলেরা গড়াই নদীতে মাছ ধরতে যাওয়ার সময় অফিসের সামনে থেকে কিছু লোককে দৌড়ে পালিয়ে যেতে দেখেছে। তিনি আরও দাবি করেন পালিয়ে যাওয়ারা আওয়ামী লীগের কর্মী। তারাই এই অগ্নি সংযোগের সাথে জড়িত বলে তিনি দাবি করেন।

ফোনে কথা বলা হয় ইউনিয়ন বিএনপির সভাপতি তৈয়বুর রহমানের সাথে। তিনি অফিসের ছবি পোড়ানোর খবর পেয়েছেন। অসুস্থ্যতার জন্য অফিসে যেতে পারেননি। তবে সবার সাথে ফোনে ফোনে কথা বলেছেন। পুলিশ এসেছিল। মামলার বিষয়ে সিদ্ধান্ত হয়নি। তবে তিনি শুনেছেন পুলিশ দুইজনকে আটক করেছে।

আরও পড়ুন – ভারত নিয়ে ফজলুর রহমানের মন্তব্য একান্ত ব্যক্তিগত – পররাষ্ট্র মন্ত্রণালয়

উপজেলা বিএনপির আহবায়ক আলাউদ্দিন খান বলেন, বিএনপির অভ্যন্তরীন বিরোধের সূত্রধরে প্রতিপক্ষকে ঘায়েল করতে অগ্নি সংযোগ করা হতে পারে বলে তিনি মন্তব্য করেন। তিনি ঘটনাটির সুষ্ঠ তদন্ত দাবি করেন। তিনি দোষিদের চিহ্ণিত করে শাস্তিরও দাবি করেন।

আরও পড়ুন – কুমারখালীতে নাশকতার মামলায় যুবলীগ নেতা গ্রেফতার

খোকসা থানা ভারপ্রাপ্ত শেখ মাঈনুল ইসলাম জানান, ওয়ার্ড বিএনপির সভাপতি আবুল কালাম বাদি হয়ে মামলা করতে থানায় আসছে। মামলার প্রস্তুতি চলছে। এ ছাড়া দোষীদের শনাক্ত করতে পুলিশের অভিযান চলছে। অপরধী আটক হলেই থানা পুলিশের হোয়াট অ্যাপ গ্রæপে দেওয়া হবে।

ভারত নিয়ে ফজলুর রহমানের মন্তব্য একান্ত ব্যক্তিগত – পররাষ্ট্র মন্ত্রণালয়

0

দ্রোহ অনলাইন ডেস্ক

ভারত নিয়ে বিডিআর কমিশনের প্রধান মেজর জেনারেল (অবসরপ্রাপ্ত) এএলএম ফজলুর রহমান তার ব্যক্তিগত সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্ট থেকে যে মন্তব্য করেছেন, তা একান্তই তার ব্যক্তিগত বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

শুক্রবার (২ মে) এক সংবাদ বিজ্ঞপ্তিতে ওই মন্তব্যের ব্যাপারে সরকারের অবস্থান স্পষ্ট করে পররাষ্ট্র মন্ত্রণালয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ওই মন্তব্য বাংলাদেশ সরকারের অবস্থান বা নীতির প্রতিফলন নয়। সরকার কোনোভাবেই এ ধরনের বক্তব্য সমর্থন করে না বা এর সঙ্গে ঐকমত্য পোষণ করে না।

আরও পড়ুন – কুমারখালীতে নাশকতার মামলায় যুবলীগ নেতা গ্রেফতার

মেজর জেনারেল (অবসরপ্রাপ্ত) এএলএম ফজলুর রহমানের ব্যক্তিগত মন্তব্যের সঙ্গে বাংলাদেশ সরকারকে সম্পৃক্ত করা থেকে বিরত থাকার জন্য বিজ্ঞপ্তিতে সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানানো হয়েছে।

আরও পড়ুন – উসাসের সভাপতি বাবুল ও সম্পাদক মকবুল

পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বাংলাদেশ সব দেশের সার্বভৌমত্ব, আঞ্চলিক অখন্ডতা, পারস্পরিক সম্মান ও শান্তিপূর্ণ সহাবস্থানের নীতির প্রতি দৃঢ়ভাবে প্রতিশ্রæতিবদ্ধ।

 

কুমারখালীতে নাশকতার মামলায় যুবলীগ নেতা গ্রেফতার

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার কুমারখালী উপজেলা যুবলীগের জ্যেষ্ঠ সহ-সভাপতি ও পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এস এম রফিককে নাশকতার মামলায় গ্রেফতার দেখিয়েছে থানা পুলিশ।

এই আওয়ামী লীগ নেতার স্ত্রীর দাবি বৃহস্পতিবার রাত ১০ টার দিকে কুমারখালীর শহরতলীর শহীদ গোলাম কিবরিয়া সেতু এলাকা থেকে ৮-১০ জন দুর্বৃত্তরা তাকে তুলে নিয়ে যায়।

পুলিশের দাবি, নাশকতা মামলার আসামি এস এম রফিককে বৃহস্পতিবার রাত ১০ টার দিকে স্থানীয়দের সহযোগীতায় সেতু এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে শুক্রবার ( ২মে) সকাল ১০ টার দিকে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

অপর দিকে ওই আওয়ামী লীগ নেতার স্ত্রী স্বজন ও আওয়ামী লীগের নেতাকর্মীদের দাবি, এস এম রফিককে হত্যার উদ্দেশ্যে দুর্বৃত্তরা অপহরণ করেছিল। পুলিশ তাকে উদ্ধার করেছে।

জানা গেছে, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে ৫ আগষ্ট আওয়ামী লীগ সরকারের পতন হয়। এরপর পর থেকে যুবলীগ নেতা কুমারখালী পৌরসভার সাবেক কাউন্সিলর এস এম রফিক আত্মগোপনে ছিলেন। সম্প্রতি তিনি কুমারখালী পৌরসভার শেরকান্দি এলাকায় নিজ বাড়িতে অবস্থান করছিলেন। গত বৃহস্পতিবার রাতে গড়াই নদীর শহীদ গোলাম কিবরিয়া সেতু এলাকায় ঘুরতে গিয়েছিলেন তিনি। হঠাৎ রাত ১০ টার দিকে কিছু অজ্ঞাত ব্যক্তি তাকে জোরপূর্বক তুলে নিয়ে যায়। পরে তাকে কুমারখালী থানায় পাওয়া যায়। চলতি বছরের ৯ ফেব্রæয়ারি কুমারখালীর পদ্মপুকুর ঘাট এলাকায় নাশকতার ঘটনায় থানায় মামলা করা হয়। ওই মামলায় রফিককে গ্রেপ্তার দেখিয়ে শুক্রবার তাকে আদালতে পাঠিয়েছে পুলিশ।

আরও পড়ুন – উসাসের সভাপতি বাবুল ও সম্পাদক মকবুল

রফিকের স্ত্রী আছমা খাতুন বলেন, দুর্বৃত্তরা এস এম রফিককে হত্যার উদ্দেশ্যে অপহরণ করেছিল। খবর পেয়ে পুলিশ তাকে উদ্ধার করেছে। তবে রফিক আওয়ামী লীগ করায় পুলিশ তাকে গ্রেপ্তার দেখিয়েছে।

আরও পড়ুন – দৌলতপুর সাব স্টেশনে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে একজনের মৃত্যু

অপহরণের বিষয়টি অস্বীকার করে কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.সোলায়মান শেখ বলেন, নাশকতা মামলার আসামি এস এম রফিককে স্থানীয়দের সহযোগীতায় বৃহস্পতিবার রাত ১০ টার দিকে সেতু এলাকা থেকে গ্রেপ্তার করে শুক্রবার আদালতে পাঠানো হয়েছে।

উসাসের সভাপতি বাবুল ও সম্পাদক মকবুল

0

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসা উপজেলা সাংস্কৃতিক সংস্থা (উসাস) র সাধারণ সভায় রবিউল আলম বাবুলকে সভাপতি ও মকবুল হোসেন কে সাধারণ সম্পাদক হিসেবে অনুমোদন দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার সন্ধ্যায় উসাসের হলরুমে এ সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেরা বিএনপির আহবায়ক বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দিন খান। সংগঠনের অন্যতম কর্ণধর সাংস্কৃতিক ব্যক্তিত্ব হাবিবুর রহমান হবির মৃত্যুতে শুন্যতা সৃষ্টি হয়। সংগঠনের সহ-সাধারণ সম্পাদক শামীম আহম্মেদ বাবু এ সাধারণ সভার আহবান করেন।

আরও পড়ুন – দৌলতপুর সাব স্টেশনে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে একজনের মৃত্যু

সভায় দীর্ঘ আলোচনার মধ্যদিয়ে আগামী এক বছরের জন্য রবিউল আলম বাবুল কে সভাপতি ও মকবুল হোসেনকে সাধারণ সম্পাদক হিসেবে অনুমোদন দেওয়া হয়। সদ্য মনোনিত সভাপতি-সম্পাদক উপদেষ্টা পরিষদের সাথে আলোচনা সাপেক্ষে আগামী এক সপ্তাহের মধ্যে ৩১ সদস্যের একটি পূনাঙ্গ কমিটি গঠন করবে।

আরও পড়ুন – খোকসায় মে দিবস পালিত

দৌলতপুর সাব স্টেশনে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে একজনের মৃত্যু

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় পল্লী বিদ্যুতের একটি সাবস্টেশনে চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির (৩৫) মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার তারাগুনিয়া থানার মোড় এলাকায় দৌলতপুর জোনাল অফিসের সাবস্টেশন থেকে পুলিশ মরদেহটি উদ্ধার করে।

উদ্ধারের সময় অজ্ঞাতপরিচয় ওই ব্যাক্তির পরনে কালো চেক শার্ট, জিন্সের প্যান্ট এবং মাজায় লাল রঙের একটি গামছা বাঁধা ছিল।

আরও পড়ুন – খোকসায় মে দিবস পালিত

দৌলতপুর পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের সহকারী জেনারেল ম্যানেজার তৌফিকুর ইসলাম বাচ্চু বলেন, “সাবস্টেশনের ভিতরে বড় ট্রান্সফরমারের আর্থিংয়ের তার চুরি করতে গিয়ে ওই ব্যক্তি বিদ্যুৎস্পৃষ্ট হন। কিছু তার চুরি হয়েছে বলেও আমরা দেখতে পেয়েছি। পুলিশকে খবর দিলে তারা এসে মরদেহ উদ্ধার করে।”

আরও পড়ুন – রাসুলকে নিয়ে কটুক্তিকারীকে গ্রেফতারের দাবীতে সংবাদ সম্মেলন

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল হুদা বলেন, “ঘটনাস্থল থেকে বিদ্যুৎস্পৃষ্ট এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। এখনো তার পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। চুরি করতে গিয়ে মৃত্যু হয়েছে কি না, তা তদন্ত সাপেক্ষে বলা যাবে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”

খোকসায় মে দিবস পালিত

0

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসায় আন্তর্জাতিক শ্রমিক দিবস “মে দিবস” উপলক্ষে বিভিন্ন সংগঠনের উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বৃহস্পতিবার সকালে “মে দিবস অমর হোক, অমর হোক” শ্লোগানে রিকসা ভ্যান চালক মালিক সমিতির উদ্যোগে একটি শোভাযাত্রা বেরকরা হয়।

খোকসা উপজেলা শ্রমিক দলের আয়োজনে সকাল ১১টায় মুক্তিযোদ্ধা চত্বর থেকে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালিটি বাসস্ট্যান্ডে এসে মে দিবসের সমাবেশে সামিল হয়।

শ্রমিকদের অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠায় আয়োজিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা বিএনপি যুগ্ন আহবায়ক শেখ সাদী।

প্রধান বক্তা ছিলেন খোকসা উপজেলা বিএনপির আহবায়ক বীর মুক্তিযোদ্ধা মোঃ আলাউদ্দিন খান।

আরও পড়ুন – রাসুলকে নিয়ে কটুক্তিকারীকে গ্রেফতারের দাবীতে সংবাদ সম্মেলন

বক্তব্য রাখেন, খোকসা পৌর বিএনপির আহবায়ক এজেডজি রশিদ রেজা বাজু, পৌর বিএনপির সদস্য সচিব শরিফুল ইসলাম শরীফ প্রমুখ। সভাপতিত্ব করেন উপজেলা শ্রমিক দলের সভাপতি আজাদ হোসেন।

আরও পড়ুন – খোকসায় অভিমান করে ৬ষ্ঠ শ্রেনির ছাত্রের আত্মহত্যা

ভ্যান রিকসা ও অটো শ্রমিক মালিক সমিতির শোভাযাত্রাটি বাস স্ট্যান্ড থেকে শুরু করে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে আবার বাস স্ট্যান্ডে গিয়ে সংক্ষিপ্ত সভার মধ্যদিয়ে শেষ করা হয়। এ সভায় বক্তব্য রাখেন নাজিদুজ্জামান নাহিদ, তেজারত আলী তেজেন প্রমুখ।

রাসুলকে নিয়ে কটুক্তিকারীকে গ্রেফতারের দাবীতে সংবাদ সম্মেলন

0

ঝিনাইদহ প্রতিনিধি

রাসুল পাক (সাঃ) এঁর কটুক্তিকারী ঝিনাইদহের মোজাম্মেল হককে গ্রেফতার ও বিচার দাবীতে সংবাদ সম্মেলন করা হয়।

বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার সময় ঝিনাইদহ গ্রেসক্লাবে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ঝিনাইদহ কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মোঃ সাইদুর রহমান।

সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে, জামায়াতের সুরা সদস্য মাওলানা মোঃ রবিউল ইসলাম, ঝিনাইদহ ইসলামী আন্দোলনের সভাপতি ডাঃ হাফেজ মোঃ মমতাজুল করিম, ইমাম পরিষদের সাধারণ সম্পাদক মাওলানা ইসমাইল হোসেন বেলালী, কোষাধ্যক্ষ মাওলানা নাছির উদ্দীন, সহ-সভাপতি হাফেজ মোহাম্মদ কামরুজ্জামান, ইসলামী আন্দোলনের সেক্রেটারি প্রভাষক মাওলানা শিহাব উদ্দীন, ইসলামী আন্দোলনের থানা আমীর মাওলানা মোঃ কামাল উদ্দীন, মাওলানা ওবায়দুল্লা আল হাবিব, মাওলানা মোঃ রুহুল আমীন ও মাওলানা হাসানুর রহমান উপস্থিত ছিলেন।

তিনি লিখিত বক্তব্যে উল্লেখ করেন, ঝিনাইদহ জেলার হরিণাকুন্ডু উপজেলার তাহেরহুদা ইউনিয়নের ধুলিয়া গ্রামের বাসিন্দা ইসলামী বিশ্ববিদ্যালয়ের আল-হাদীস এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের সহকারি রেজিস্ট্রার মোজাম্মেল হককে এখনো পুলিশ গ্রেফতার করতে পারেনি এটা খুবই দুঃখজনক।

মোজাম্মেল হক মুসলিমদের কলিজার টুকরা রাসুল পাক (সাঃ) কে নিয়ে কটূক্তি ও অশালীন মন্তব্যের পরও তাকে গ্রেফতার করে আইনের আওতায় না আনায় তাওহীদি জনতার মাঝে ব্যাপক ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে।

লিখিত বক্তব্যে বলা হয়, রাসুলপাক (সা) কে নিয়ে কটূক্তি ও অশালীন মন্তব্য করায় এলাকাবাসী ঘটনার দিন মোজাম্মেল হক গণধোলাই দিয়ে তাৎক্ষণিক ভাবে প্রতিবাদ মিছিল বের করে। এই ঘটনাটি প্রিন্ট মিডিয়া ও সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ভাবে ছড়িয়ে পড়লে ঝিনাইদহসহ সারাদেশে উত্তেজনা বিরাজ করতে শুরু করে। ইতোমধ্যে তাকে ইসলামী বিশ্ববিদ্যালয় অস্থায়ীভাবে বহিষ্কার করেছে।

আরও পড়ুন – খোকসায় অভিমান করে ৬ষ্ঠ শ্রেনির ছাত্রের আত্মহত্যা

সংবাদ সম্মেলনে ঝিনাইদহ ইসলামী আন্দোলনের সভাপতি ডাঃ হাফেজ মোঃ মমতাজুল করিম প্রশ্নের জবাবে বলেন, আমরা আইনের প্রতি শ্রদ্ধা রাখি। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হোক তা আমরা কিছুতেই কামনা করছি না। মুজাম্মেল ছাড়াও তার সঙ্গে কারা কারা বা কোন চক্র জড়িত তাদের গ্রেফতার করা না হলে তাওহিদী জনতা মাঠে নামতে বাধ্য হবে।

আরও পড়ুন – ধান আনতে গিয়ে বজ্রপাতে ট্রলিচালকের মৃত্যু

এ বিষয়ে ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার ইমরান জাকারিয়া জানান, মুজাম্মেলকে গ্রেফতারের ব্যাপারে পুলিশের নুন্যতম কোন শিথিলতা বা গাফরতি নেই। ঘটনার পর থেকেই পুলিশ তাকে গ্রেফতারের জন্য বিভিন্ন স্থানে অভিযান চালাচ্ছে এবং অভিযান এখনো চলমান রয়েছে।

খোকসায় অভিমান করে ৬ষ্ঠ শ্রেনির ছাত্রের আত্মহত্যা

0

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসার মোবাইল ফোন ব্যবহারের বাধা দেওয়ায় দাদির উপর অভিমান করে ৬ষ্ঠ শ্রেণির ছাত্র গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছে।

বৃহস্পতিবার দুপুরে জানিপুর ইউনিয়নের একতারপুর গ্রামে ওই শিশু তার নিজের বাড়িতে গলাই ফাঁস দিয়ে আত্মহত্যা করে। শিশু তাহসান ঈশ্বরদী মধ্যািমক বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির ছাত্র ছিল। সে একতারপুর গ্রামের নূর আলম মেহেদীর ছেলে।

পাবিবার সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালে মোবাইল ফোঁন নিয়ে তাহসানের সাথে তার ছোট বোনের বিবাদ হয়। এ সময় শিশুটির দাদি স্কুল শিক্ষিকা মোবইল ফোনটি কেড়ে নিয়ে ছোট নাতিনের হাতে দেয়। এ ঘটনার পর তাহসান নিজের শোবার ঘরে গিয়ে গলায় ফাঁস নেয়। এক পর্যায়ে বাড়ির লোকেরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কপ্লেক্সের জরুরী বিভাগে নিয়ে আসে। সেখানে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃতবলে ঘোষনা করে।

আরও পড়ুন – ধান আনতে গিয়ে বজ্রপাতে ট্রলিচালকের মৃত্যু

পরে থানা পুলিশের অনুমতি সাপেক্ষে রাত সাড়ে ৯ টার দিকে গ্রামে পারিবার কবর স্থানে শিশুটির দাফন করা হয়।

আরও পড়ুন – চকলেটের লোভ দেখিয়ে শিশুকে যৌন নিপীড়নে অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

খোকসা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ নঈমুল ইসলাম বলেন, মোবাইলে গেম খেলা কেন্দ্র করে দুই শিশু ভাই বোনের মধ্যে বিরোধ হয়। দাদি এসে ফোনটি কেড়ে নিয়ে ছোট কন্যা শিশুটির হাতে দেয়। এ সময় শিশু তাহসান নিজের ঘরে গিয়ে আত্মহত্যা করে। অভিযোগ না থাকায় শিশুটিকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

সর্বশেষ সংবাদ

ট্রেন থেকে ভারতীয় মাদক এলএসডি’র বড় চালান আটক

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ায় মধুমতি এক্সপ্রেস ট্রেনে অভিযান চালিয়ে প্রায় ৬ কোটি ২৪ লাখ টাকার ভারতীয় মাদক এলএসডি উদ্ধার করেছে বডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার (২৪ মার্চ)...

খোকসায় প্রতিপক্ষের হামলায় একজন আহত

স্টাফ রিপোর্টার কুষ্টিয়ার খোকসার গ্রামে বিবাদপূর্ন জমি সীমানায় গাছ লাগানো কেন্দ্র করে হামলায় একজন আহত হয়েছেন। উপজেলার শিমুলিয়া ইউনিয়নের ধুশুন্ড গ্রামে রবিবার প্রতিপক্ষের হামলায় বিপুল বিশ্বাস...

কাঠ পুড়ছে ইট ভাটায়

বন উজার করে ইট ভাটায় পোড়ানো হচ্ছে কাঠ। হুমকীর মুখে পরছে প্রাকৃতিক পরিবেশ। ইট ভাটা গুলোতে এক মুঠো কয়লাও নেই। প্রতিদিনই ট্রাক বা ট্রাকটরে...

আলোচনায় হয়নি, মিথ্যা বলছেন ট্রাম্প: ইরান

দ্রোহ আন্তর্জাতিক ডেস্ক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবিকে সরাসরি মিথ্যা বলে অভিহিত করল ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়। সোমবার সন্ধ্যায় আনুষ্ঠানিক বিবৃতিতে তেহরান জানায়, যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো ধরনের...

ইরানের সঙ্গে ‘প্রধান প্রধান বিষয়ে ঐকমত্য’ হয়েছে, দাবি ট্রাম্পের

দ্রোহ আন্তর্জাতিক ডেস্ক যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের বেশ জোরালো আলোচনা হয়েছে এবং দুই পক্ষ ‘প্রধান প্রধান বিষয়ে একমত’ হতে পেরেছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড...