রবিবার, এপ্রিল ৫, ২০২৬.
Home Blog Page 155

খোকসায় ১৩ বছর পর বিএনপির কর্মী সমাবেশ

0

স্টাফ রিপোর্টার

টানা ১৩ বছর পর খোকসা থানা বিএনপি প্রকাশ্যে কর্মী সমাবেশ ডেকেছে। বিএনপির দ্বিধাবিভক্ত নেতারা এক মঞ্চে বসবেন, দীর্ঘ বিরোধের অবসান হবে, এমন প্রত্যাশা সাধারণ কর্মীদের। তবে আওয়ামী লীগের ছত্রছায়ায় থাকা নেতাদের দলে আশ্রয় দেওয়াকে কেন্দ্র করে মঞ্চ উতপ্ত হওয়ার শঙ্কা দেখছেন কর্মীরা।

দলীয় সূত্র জানায়, বুধবার সকালে খোকসা জানিপুর সরকারি মাধ্যমিক বিদ্যালয় মাঠে থানা বিএনপি’র কর্মী সমাবেশটি অনুষ্ঠিত হবে। এ সমাবেশ সফল করতে দ্বিধাবিভক্ত থানা বিএনপির সভাপতি সৈয়দ আমজাদ আলী, থানা বিএনপির সহ সভাপতি আলাউদ্দিন খান, পৌর বিএনপির সাধারণ সম্পাদক নাফিজ আহমেদ খান রাজু পৃথক পৃথক প্রস্তিুতি সভা করে চলেছেন। এ (বুধবারের) কর্মীসমাবেশে থানা বিএনপি ও পৌর বিএনপির কমিটি বিলুপ্ত করা হতে পাতে পারে। তবে জেলার নেতারা ফিরে গিয়ে নতুন আহবায়ক কমিটি ঘোষনা করেন।

সূত্র গুলো জানায়, বিগত ২০১১ সালে খোকসা ডিগ্রী কলেজ মাঠে বড় ধরনের আনুষ্ঠানিকতার মধ্যদিয়ে থানা বিএনপির কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়ে ছিলো। এরপর আর বড় ধরণের সমাবেশ করতে পারেনি দলটি। গত আওয়ামী সরকারের শেষ ৫ বছরে থানা বিএনপির প্রধান অফিস খোলা পরেনি। বিএনপির আদেশ উপেক্ষা করে অনেক নেতা ক্ষমতাসীন দলের প্রার্থীর পক্ষে সংসদ, উপজেলা ও স্থানীয় নির্বাচনে ভোট করে দিয়েছেন বলে অভিযোগ আছে। ওই সব নেতাদের আবার দলে স্থান দেওয়ার অভিযোগ উঠেছে দলটির থানা পর্যায়ের প্রথম সাড়ির একাধিক নেতাদের বিরুদ্ধে।

সূত্রমতে অত্যন্ত গোপনিয়তার মধ্যে ২০১৯ সালে জেলা বিএনপির তৎকালীন সভাপতির কুষ্টিয়ার অফিসে থানা ও পৌর বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হয়। এর পর ২০২১ সালে বর্তমান কমিটির সভাপতি সৈয়দ আমজাদ আলীর উপজেলা সদরের বাসায় বসে কমিটি করা হয়।

গত ৫ আগস্ট আওয়ামী লীগের সরকার পতনের পর বিএনপির স্থানীয় নেতারা পাখা মেলার চেষ্টা করে। এসময় দলীয় সিদ্ধান্তের বিরুদ্ধে অবস্থান নেওয়া আওয়ামী ঘরানার নেতাদের দলে ভেড়ার সূযোগ সৃষ্টি ও ক্ষমতার দন্দে কয়েক দিনের মধ্যে নেতাদের মধ্যে মুখ দেখা দেখি বন্ধ হয়ে যায়। এ ছাড়া জেলা বিএপির নেতাদের বিরোধের আচ লাগায় উপজেলা সদরে একাধিক অফিস খোলা হয়েছে।

যুবদলের সাবেক সহ সভাপতি আলাউদ্দিন শেখ বলেন, বিএনপি করার কারণে তার বিরুদ্ধে একাধিক নাশকতার মামলা দেওয়া হয়েছে। নিজের অস্তিত্ব রক্ষায় থানা পর্যায়ের প্রথম সাড়ির নেতারা বিভিন্ন সময়ে আওয়ামী লীগের হয়ে জেলা , উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন পরিষদের ভোট করে দিয়েছেন। এখন তার মত ছোট নেতাদের উপর দোষ চাপানো হচ্ছে।

পৌর বিএনপির সাধারন সম্পাদক নাফিজ আহমেদ রাজু বলেন, কর্মী সমাবেশের ব্যাপারে সবাই একমত হয়েছেন। ‘আসলে রাজনীতিতে কখন কি হয় তা অনিশ্চিত। আল্লাহ সব করেন।’ বলে মন্তব্য করেন। অভ্যন্তরীন বিরোধ মোটানোর তাগিত ছিল তার বক্তব্যে।

উপজেলা বিএনপির সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দিন খান জানান, পাশা-পাশি বসে বিএনপির নেতা কর্মীরা নজির সৃষ্টি করতে যাচ্ছেন। সমাবেশে ¯েøাগান পাল্টা ¯েøাগান হবে না। এ ছাড়া তারা সবাই মঞ্চে থাকবেন।

তিনি আরও জানান, কর্মী সমাবেশে বর্তমান কমিটি বিলুপ্ত করা হতে পারে। নেতারা জেলায় ফিরে আহবায়ক কমিটি ঘোষনা করবেন।

থানা বিএনপির সভাপতি সৈয়দ আমজাদ আলী বলেন, শান্তি পূর্ণ পরিবেশে কর্মী সমাবেশ অনুষ্ঠিত হবে। নতুন কমিটির বিষয়ে জেলা নেতারা সিদ্ধান্ত নেবেন।

হজযাত্রী নিবন্ধনের সময় আরও একদফা বাড়লো

0

দ্রোহ অনলাইন ডেস্ক

আগামী বছরের (২০২৫ সালে) হজযাত্রী নিবন্ধনের সময় আরও একদফা বাড়ানো হয়েছে। নতুন সময় অনুযায়ী আগামী ২৬ ডিসেম্বর পর্যন্ত হজ নিবন্ধন করতে পারবেন হজে যেতে ইচ্ছুকরা।

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) ধর্ম মন্ত্রণালয়ের উপসচিব মামুন আল ফারুক গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

এবারে সময় বাড়ানোর বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘২০২৫ সালে হজে গমনেচ্ছু ব্যক্তি, হজ এজেন্সি, হজ কার্যক্রমে সম্পৃক্ত ব্যাংকসহ সংশ্লিষ্ট সবার অবগতির জন্য জানানো যাচ্ছে যে, সরকারি ও বেসরকারি উভয় মাধ্যমে হজযাত্রীদের নিবন্ধনের সময় আগামী ২৬ ডিসেম্বর ২০২৪ পর্যন্ত বৃদ্ধি করা হলো।’

এতে আরও বলা হয়, ‘এ সময়ের মধ্যে ৩,০০,০০০.০০ (তিন লাখ) টাকা জমা দিয়ে প্রাথমিক নিবন্ধন করা যাবে এবং একই সঙ্গে হজ প্যাকেজের সম্পূর্ণ অর্থ পরিশোধ করে চূড়ান্ত নিবন্ধন করার জন্য সম্মানিত হজযাত্রীদের বিশেষভাবে অনুরোধ করা হলো।’

আরও পড়ুন – পদ্মা নদীর বালুমহালে সন্ত্রাসীদের তান্ডব

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘বিশেষ বিবেচনায় এজেন্সি এবং হজযাত্রীদের সুবিধার্থে নিবন্ধনের সময় বৃদ্ধি করা হলো। সুষ্ঠু হজ ব্যবস্থাপনার স্বার্থে নির্ধারিত সময়ের পর আর কোনো সময় বাড়ানোর সুযোগ নেই মর্মে সংশ্লিষ্ট সকলকে অবহিত করা হলো।’

আরও পড়ুন – ভোটার হতে পারবেন ৩১ ডিসেম্বর পর্যন্ত

হজ পোর্টালের তথ্য অনুযায়ী, আসন্ন মৌসুমে ১ লাখ ২৭ হাজার ১৯৮ জনের জন্য কোটা বরাদ্দ ছিল, যার মধ্যে মঙ্গলবার (১৭ ডিসেম্বর) রাত ৯টায় হজ পোর্টালের সবশেষ তথ্য অনুযায়ী, সরকারি-বেসরকারি ব্যবস্থাপনা মিলে ৭৪ হাজার ৪০৮ জন হজযাত্রী প্রাথমিক নিবন্ধন করেছেন। যা কোটার ৫৮ শতাংশ। অর্থাৎ কোটার ৪২ শতাংশ এখনও খালি রয়েছে।

পদ্মা নদীর বালুমহালে সন্ত্রাসীদের তান্ডব

0

কুষ্টিয়া প্রতিনিধি

পদ্মা নদীর বালুমহালের দখল নিতে দুটি বালুঘাটে ব্যাপক গুলি বর্ষণ ও ককটেল নিক্ষেপের ঘটনা ঘটে। তান্ডবকারীরা প্রায় দেড় ডজন মোটরসাইকেল ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে।

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) দুপুরে কুষ্টিয়ার ভেড়ামারার ফেরিঘাট বালুমহাল এবং মসলেমপুর ১২ মাইল বালুরঘাট এলাকায় এ ঘটনা ঘটে। সশস্ত্র মহড়া এবং উত্তেজনা চলে প্রায় তিন ঘণ্টা। এ ঘটনায় পাঁচজন আহত হয়েছেন।

প্রত্যক্ষদর্শী সূত্র জানা গেছে, দুপুরে একদল সশস্ত্র সন্ত্রাসী মোটরসাইকেল নিয়ে ভেড়ামারার পুরাতন ফেরিঘাট বালুমহালে হামলা চালায়। সন্ত্রাসীরা ৭০-৮০টি মোটরসাইকেলে বহর নিয়ে হামলা চালায়। শতাধিক সন্ত্রাসী বালু ব্যবসায়ীদের লক্ষ্য করে গুলি ছুড়তে থাকে। আত্মরক্ষার্থে বালু ব্যবসায়ীরা আড়ালে পালিয়ে গেলে সন্ত্রাসীরা ব্যাপক তান্ডব চালায়। এসময় তারা ব্যবসায়ীদের মোটরসাইকেল ভাঙচুর ও অগ্নিসংযোগ করে।

বাহিরচর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মেম্বার ও বালু ব্যবসায়ী সোহেল রানা ভুঁইয়া বাবু জানান, ১৬ ডিসেম্বর সকাল থেকে একদল সন্ত্রাসী বালুঘাটে এসে জোর করে অতিরিক্ত খাজনা আদায় করতে থাকে। এতে ব্যবসায়ীরা সংঘবদ্ধ হয়ে তাদের বিরুদ্ধে অবস্থান নেয়। তারা ঘোষণা দেন, কোনো সন্ত্রাসীকে অতিরিক্ত চাঁদা দেবেন না।

এ নিয়ে মঙ্গলবার ব্যবসায়ীদের একটি বৈঠক হওয়ার কথা ছিল। এরইমধ্যে বিএনপি নেতা তৌহিদুল ইসলামের ক্যাডার হিসেবে পরিচিত রোকনের নেতৃত্বে ৭০-৮০টি মোটরসাইকেলে করে শতাধিক সশস্ত্র ক্যাডার বালুঘাটে প্রবেশ করেই এলোপাতাড়ি গুলি করতে থাকে। ককটেল নিক্ষেপ করেন। এসময় ১৮টি মোটরসাইকেল ভাঙচুর এবং পাঁচটিতে অগ্নিসংযোগ করা হয়।

বিএনপি নেতা এবং সাবেক এমপি অধ্যাপক শহীদুল ইসলামের ভাতিজা জহুরুল ইসলাম বিজলী জানান, আওয়ামী লীগ নেতা রফিকুল ইসলাম চুনুর নামে ঘাট ছিল। টাকা ওঠাতেন জাকিরুল নামের এক আওয়ামী লীগ নেতা। এই বালুঘাট দখল নিতে আধিপত্য বিস্তার করতেই রোকনের নেতৃত্বে একদল সশস্ত্র সন্ত্রাসী এই হামলা চালায়।

আরেক বিএনপি নেতা বিপ্লব মালিথা বলেন, নাইন এম এম পিস্তল, শটগান, দোনলা বন্দুকসহ প্রত্যেকের হাতেই ছিল আগ্নেয়াস্ত্র। তারা প্রক্যাশে সশস্ত্র মহড়া দিয়েছেন।

এদিকে ফেরিঘাটের বালুমহালের নিয়ন্ত্রণ নিয়েই সশস্ত্র এই বাহিনী চলে যায় পাশের ১২ মাইল বালুঘাট দখল নিতে। সেখানেও একইভাবে তান্ডব চালায় সন্ত্রাসীরা। বালুঘাটে থাকা বিএনপি নেতা শফিকুল ইসলাম বিশু এবং তার ছেলে শামসুজ্জামান সবুজকে খুঁজতে থাকেন। এসময় অন্তত ১০-১৫ রাউন্ড গুলি বর্ষণ করা হয়। এসময় পাঁচটি মোটরসাইকেল ভাঙচুর ও একটিতে অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

শামসুজ্জামান সবুজ অভিযোগ করে বলেন, বিএনপি নেতা তৌহিদুল ইসলাম আলমের নির্দেশে তার ক্যাডার রোকন, উজ্জ্বলের নেতৃত্বে সশস্ত্র সন্ত্রাসীরা ঘাটে প্রবেশ করে ব্যবসায়ীদের লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি করতে থাকে। এতে দুই ব্যবসায়ী আহত হন। আমার মোটরসাইকেল পুড়িয়ে দেয়।

বিএনপি নেতা শফিকুল ইসলাম বিশু বলেন, বালুঘাটের দখল নিতে ক্যাডাররা এই সশস্ত্র হামলা চালিয়েছে।

আরও পড়ুন – ভোটার হতে পারবেন ৩১ ডিসেম্বর পর্যন্ত

ভেড়ামারা থানা পুলিশের পৃথক দল দুটি বালুঘাট এলাকায় পরিদর্শন করেছে। এ বিষয়ে ভেড়ামারা থানায় পৃথক মামলার প্রস্তুতি চলছে বলে জানা গেছে।

আরও পড়ুন – জমি নিয়ে বিরোধে প্রাণ গেল হতদারিদ্র কৃষকের

ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহিদুল ইসলাম বলেন, দ্রæত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেওয়া হয়। অভিযোগ পেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

ভোটার হতে পারবেন ৩১ ডিসেম্বর পর্যন্ত

0

দ্রোহ অনলাইন ডেস্ক

আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে যোগ্য নাগরিকরা ভোটার হতে পারবেন। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

এতে বলা হয়, ১ জানুয়ারি ২০০৭ বা এর আগে যেসব নাগরিকের জন্ম হয়েছে এবং আগের হালনাগাদে যারা বাদ পড়েছেন বা অন্য কোন কারণে ভোটার তালিকাভুক্ত হতে পারেননি; তারা সংশ্লিষ্ট উপজেলা বা থানা নির্বাচন অফিসে গিয়ে ভোটার হতে পারবেন।

ভোটার হতে যেসব কাগজপত্র প্রয়োজন হবে-

# ১৭ ডিজিটের অনলাইন জন্মসনদের কপি।
# জাতীয়তা বা নাগরিকত্ব সনদের কপি।
# নিকট আত্মীয়ের (পিতা-মাতা, ভাই-বোন প্রভৃতি) জাতীয় পরিচয়পত্রের ফটোকপি।
# এসএসসি/দাখিল/সমমান অথবা অষ্টম শ্রেণি পাশের সনদের কপি (প্রযোজ্য ক্ষেত্রে)।
# ইউটিলিটি বিলের কপি (বিদ্যুৎ/গ্যাস/পানি/চৌকিদারি ট্যাক্স রশিদের ফটোকপি)।

আরও পড়ুন – জমি নিয়ে বিরোধে প্রাণ গেল হতদারিদ্র কৃষকের 

২০২৫ সালের ২ জানুয়ারি খসড়া ভোটার তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন। তবে চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে ২ মার্চ।

আরও পড়ুন – খোকসায় সারের দাবিতে কৃষকদের বিক্ষোভ

সবশেষ গত ২ মার্চ প্রকাশিত চূড়ান্ত ভোটার তালিকা অনুযায়ী ১২ কোটি ১৮ লাখের বেশি ভোটার রয়েছে। আগামী জানুয়ারিতে নতুন ভোটার যুক্ত হবে প্রায় ১৭ লাখ।

জমি নিয়ে বিরোধে প্রাণ গেল হতদারিদ্র কৃষকের

0

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহের হরিণাকুন্ডু জমিজমা নিয়ে বিরোধে প্রতিপক্ষের কিলঘুষিতে রাহাজ উদ্দিন (৫০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

মঙ্গলবার সকাল সাড়ে আটটার দিকে উপজেলা সিঙ্গা গ্রামে প্রতিবেশির সঙ্গে ধাক্কাধাক্কির এক পর্যায়ে রাহাজ উদ্দীনের মৃত্যু হয়। তিনি উপজেলার ওই গ্রামের তাহাজ উদ্দিনের ছেলে। এ ঘটনায় প্রতিবেশী মেহের আলীর ছেলে স্বপনের নামে হরিণাকুন্ডু থানায় হত্যা মামলার আবেদন করেছেন নিহতের ছেলে পলাশ হোসেন।

স্থানীয়রা জানান, প্রতিবেশি স্বপনের সঙ্গে এক শতকেরও কম জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল রাহাজের। এ নিয়ে সিঙ্গা গ্রামের বাজারে রাহাজ ও স্বপনের মধ্যে বাকবিতন্ডা হয়। এ সময় স্বপন তাকে কিলঘুষি মারতে থাকে। পরে মাটিয়ে লুটিয়ে পড়েন রাহাজ উদ্দিন। কিছুক্ষণ পরই তার মৃত্যু হয়।

স্থানীয় ইউপি সদস্য গোলাম রহমান জানান, সকালে বাজারে দু’জনের মধ্যে বাকবিতন্ডা ও ধাক্কাধাক্কি হয়। শুনেছি স্বপন তার(নিহতকে)গলাই গামছা দিয়ে টেনে নিয়ে বেড়ায়। পরে স্থানীয়রা এগিয়ে এসে রাহাজ উদ্দিনকে উদ্ধার করে বাড়িতে নিয়ে যাওয়ার উদ্দেশ্য রওনা হয়। এ সময় তিনি মাটিয়ে লুটিয়ে পড়েন।

আরও পড়ুন – খোকসায় সারের দাবিতে কৃষকদের বিক্ষোভ

নিহতের ছেলে পলাশ অভিযোগ করেন, মঙ্গলবার সকালে আমার পিতাকে মারধর করে স্বপন। তাকে গলাই গামছা পেঁচিয়ে টানাহেঁচড়া করে। ফলে ঘটনাস্থলেই পিতা মারা গেছেন। তাকে হত্যা করা হয়েছে।

আরও পড়ুন – খোকসায় মহান বিজয় দিবস পালিত

হরিণাকুন্ডু থানার ওসি এম এ রউফ খান বলেন, ধাক্কাধাক্কির এক পর্যায়ে রাহাজ হৃদযন্ত্রের ক্রিয়া হয়ে মারা যেতে পারেন। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর সঠিক কারণ নির্নয়ে তদন্ত চলছে। রিপোর্ট হাতে পেলে আইনগত ব্যাবস্থা নেওয়া হবে।

খোকসায় সারের দাবিতে কৃষকদের বিক্ষোভ

0

ষ্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসায় সরকার নির্ধারিত দামে সার পাবার দাবিতে কৃষকরা বিক্ষোভ করেছে। সরকারি সারের বরাদ্দ ও প্রয়োজনের কোন তথ্য নেই কৃষি কর্মকর্তার কাছে।

মঙ্গলবার সকালে খোকসা জানিপুর সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের ফুটবল মাঠ থেকে কৃষকরা বিক্ষোভ মিছিল শুরু করে। এক পর্যায়ে বিক্ষোভকারী কৃষকরা উপজেলা পরিষদে ঢুকে বিক্ষোভ করতে থাকে। কিছু সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা বিক্ষোভকারী কৃষকদের সাথে কথা বলেন। তিনি ১০জন কৃষক প্রতিনিধির সাথে আলোচনা করার জন্য ডাকেন। প্রায় ঘন্টা ব্যাপী বৈঠক করেন। পরে আগামী এক সপ্তাহের মধ্যে কৃষকদের সরকারি দামে সার বিক্রির প্রতিশ্রæতি দেন।

উপজেলা শিমুলিয়া, জানিপুর ইউনিয়ন ও পৌর এলাকার মালিগ্রাম, শিমুলিয়া ,মানিকাট, কমলাপুর, নারায়ণপুর, বশয়াসহ প্রায় ১২ টি গ্রামের কয়েকশ কৃষক বিক্ষোভে অংশ নেন।

উপজেলা কৃষিকর্মকর্তার জানা নেই রবি ফসল, পেঁয়াজ, ভুট্টা ও বোরো ধান আবাদের লক্ষমাত্র। বলতে পারেনি এ মৌসূমে কতটন সারের প্রয়োজন। বিএডিসি বা বিএসটিআই এর ২১ জন ডিলালের জন্য কি পরিমানের রাসায়নিক সার সরকারি ভাবে বরাদ্দ দেওয়া হয়েছে।

বিক্ষোভে অংশ নেওয়া বৃদ্ধ কৃষক ইয়ার আলী দাবি করেন, সরকারের অনেক ডিলার আছেন যারা সার মজুত করে কৃত্রিম ভাবে সারের সংকট সৃষ্টি করেছেন। সরকারি ভাবে এক কেজি ফসফেট সারের দাম ২১ টাকা নির্ধারণ করা হয়েছে। কিন্তু সেই সার এক কেজি ৪৬ টাকায় কিনতে হচ্ছে। বাংলা ড্যাপ সার ২৭ টাকা বিক্রির কথা থাকলেও ৪৮ টাকায় বিক্রি হচ্ছে। তাও আবার দিনের বেলায় সার মেলে না। রাতের আধারে দুই তিন গুন চড়া দামে সার নিতে হচ্ছে।

কমলাপুরের কৃষক আরিফ জানান তিনি পেঁয়াজ আবাদের জন্য ঋনের টাকায় ৭ বিঘা জমি ইজারা নিয়েছেন। কিন্তু সারের অভাবে জমি আবাদ করতে পারছে না। তার পেঁয়াজ আবাদ বিলম্ব হচ্ছে। সারের অভাবে তিনি সব হারাতে বসেছেন।

বিএডিসির ডিলার আসাদুজ্জামান। তিনি জেলা সদরে বসবাস করেন। তার প্রতিনিধি অজিৎ কুমার মহাজন জানান, নভেম্বর ও ডিসেম্বর মাসে বিএডিসির ১১ জন ডিলার প্রায় ৫৩৩৬ বস্তা টিএসপি ও এমওপি সারের ডিও করেছেন। এ সময় বিএনটিআই এর ১০জন ডিলার সমপরিমান রাসায়নিক সার ডিও করেছেন। যা দিয়ে খোকসার সব জমি ঢেকে দেওয়া যায়। কিন্তু অদৃশ্য কারণে সারের সংকট দেখা দিয়েছে। তিনি স্বীকার করেন, অনেকে অধিক মুনাফার আশায় এ পরিস্থিতর সৃষ্টি হয়েছে। তিনি আরও স্বীকার করেন, দুইজন ব্যবসায়ীর হাতে ৯টি ডিলার শিপ রয়েছে।

আরও পড়ুন – খোকসায় মহান বিজয় দিবস পালিত

উপজেলা কৃষি কর্মকতা আব্দুল্লাহ আল নোমান মুঠোফোনে বলেন, সারের সংকট হয়েছে তা তার জানা নেই। তিনি জানেন না রবি ফসল, পেঁয়াজ, ভুট্টা, বোরো ধান আবাদে এ মৌসূমে কত মেট্রিক টন সারের প্রয়োজন হতে পারে। তবে পরে জানাবেন বলে ফোন ছেড়ে দেন।

আরও পড়ুন – রমজানে ভোজ্য তেলে ভ্যাট কমিয়েছে সরকার

উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রদীপ্ত রায় দিপন বিক্ষোভে অংশ নেওয়া কৃষকদের সামনে হাজির হয়ে বলেন, আগামী ৭ দিনের মধ্যে উপজেলা ২৯টি পয়েন্টে কৃষকদের মধ্যে সরকারি বরাদ্দের সার সরবরাহ নিশ্চিত করবেন। তিনি আরও জানান, সার সংকট নিয়ে তার কাছে কেউ অভিযোগ করেন নি।

খোকসায় মহান বিজয় দিবস পালিত

0

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসায় যথাযোগ্য মর্যাদায় নানা আয়োজনের মধ্যে মহান বিজয় পালিত হয়েছে।

সোমবার সূর্যোদয়ের সাথে সাথে ৩১বার তোপধ্বনির মাধ্যদিয়ে মহান বিজয় দিবসের আনুষ্ঠানিকতার শুভ সূচনা হয়। সকাল ৮ টায় মুক্তিযোদ্ধা সংসদ চত্বরে জাতীয় পতাকা উত্তোলন ও সংসদ চত্বরের শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করা হয়। এখান থেকে আনন্দ র‌্যালি বের হয়ে প্রধান সড়ক ঘুরে খোকসা উপজেলা চত্বরে এসে শেষ হয়।

উপজেলা নির্বাহী অফিসার প্রদীপ্ত রায় দীপন উপজেলা পরিষদ আয়োজিত অনুষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করেন। এবছরই প্রথম উপজেলা চত্বরে পুলিশ আনসার ও ফায়ার সার্ভিস কর্মীরা সালাম প্রদর্শন করেন। দুপুরে উপজেলা চত্বরে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা আয়োজন করা হয়।

কুচকাওয়াজ ও সালাম প্রধান অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার প্রদীপ্ত রায় দীপন ও থানা অফিসার ইনচার্জ শেখ মঈনুল ইসলাম উপস্থিত ছিলেন।

উপজেলা প্রশাসন আয়োজিত অনুষ্ঠানে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রেশমা খাতুন, যুদ্ধকালীন কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দিন খান, সাবেক উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আমজাদ আলী, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডারের ফজলুল হক, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ কামরুজ্জামান সোহেল প্রমুখ আলোচনায় অংশ নেন।

মহান বিজয দিবস উপলক্ষে উপজেলা ইসলামী ফাউন্ডেশনের পক্ষ থেকে উপজেলা মডেল মসজিদসহ প্রাক-প্রাথমিক শিক্ষা ও বিভিন্ন মসজিদে বাদ জুম্মা দোয়া অনুষ্ঠান আয়োজন করা হয়।

এছাড়া বেলা ১১ টায় উপজেলা চত্বরে দিনব্যাপী বিজয় মেলার উদ্বোধন করা হয়।

মহান বিজয় দিবস জামায়াতে ইসলামী ও ইসলামী আন্দোলন পৃথক র‌্যালী ও সমাবেশ করেছে।

সকালে জামায়াতে ইসলামী খোকসা শাখার নেতাকর্মীরা খোকসা ডিগ্রী কলেজ এলাকায় খন্ড খন্ডো মিছিলসহ জমায়েত হয়। পরে তারা র‌্যালীসহ উপজেলা পরিষদ ও বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষীন করে।

আরও পড়ুন – রমজানে ভোজ্য তেলে ভ্যাট কমিয়েছে সরকার

এ দিন সকালে খোকসা বাসস্ট্যান্ডে ইসলামী আন্দোলন সমাবেশ করে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন উপজেলা শাখার সভাপতি মোঃ শাজাহান আলী, এ সময় বক্তব্য রাখেন ওলামা মাশায়েখ পরিষদের সভাপতি মাওলানা খলিলুর রহমান, ইসলামী আন্দোলন খোকসা উপজেলা শাখার সহ-সভাপতি আলহাজ্ব মোঃ আনোয়ার খান, ইসলামী যুব আন্দোলনের জাহাঙ্গীর হোসাইন, আসলাম হোসাইন প্রমুখ।

আরও পড়ুন – কুষ্টিয়ার মোকামে দফায় দফায় বাড়ছে চালের দাম

ইসলাম ইসলামী যুব আন্দোলন খোকসা শাখার সাংগঠনিক সম্পাদক রাকিবুল ইসলাম অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।

রমজানে ভোজ্য তেলে ভ্যাট কমিয়েছে সরকার

0

দ্রোহ অনলাইন ডেস্ক

আসন্ন রমজানে দেশের বাজারে ভোজ্যতেলের দাম সহনীয় পর্যায়ে রাখতে সয়াবিন তেলসহ কয়েকটি ভোজ্যতেলে মূল্য সংযোজন কর (ভ্যাট) কমিয়েছে সরকার। একইসঙ্গে আমদানি পর্যায়ে করের হার উল্লেখযোগ্য পরিমাণে হ্রাস করা হয়েছে।

সোমবার (১৬ ডিসেম্বর) জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এক বিজ্ঞপ্তিতে জানায়, গত ১৫ ডিসেম্বর এ সংক্রান্ত তিনটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এতে জানানো হয়, সয়াবিন, পাম, সানফ্লাওয়ার এবং ক্যানোলা তেলের বিক্রয় স্থানীয় পর্যায়ে ভ্যাট পুরোপুরি প্রত্যাহার করা হয়েছে, যা কার্যকর থাকবে ২০২৫ সালের ৩১ মার্চ পর্যন্ত।

এছাড়া, এসব পণ্যের আমদানি পর্যায়ে ১৫ শতাংশ ভ্যাট কমিয়ে ৫ শতাংশ করা হয়েছে। এর ফলে ভোজ্যতেলের ওপর কোনো শুল্ক-কর অবশিষ্ট থাকছে না।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, এর আগে গত ১৭ অক্টোবর এবং ১৯ নভেম্বর জারি করা ভ্যাট ও শুল্ক হ্রাসের প্রজ্ঞাপনগুলোর মেয়াদ ছিল ১৫ ডিসেম্বর পর্যন্ত। এবার নতুন প্রজ্ঞাপনের আওতায় সয়াবিন ও পামতেলের পাশাপাশি সানফ্লাওয়ার ও ক্যানোলা তেলকেও অন্তর্ভুক্ত করা হয়েছে। রমজান মাসকে সামনে রেখে ভোজ্যতেলের বাজার স্থিতিশীল রাখা এবং ভোক্তাদের জন্য দাম সহনীয় রাখার উদ্দেশ্যে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সানফ্লাওয়ার ও ক্যানোলা তেলের আমদানির ক্ষেত্রে কাস্টমস ডিউটি, রেগুলেটরি ডিউটি, অগ্রিম কর (এটি), এবং অগ্রিম আয়কর পুরোপুরি প্রত্যাহার করা হয়েছে। এনবিআরের তথ্য অনুযায়ী, ভ্যাট ও শুল্ক হ্রাসের ফলে এসব তেলের আমদানি ব্যয় লিটারপ্রতি ৪০-৫০ টাকা পর্যন্ত কমতে পারে।

আরও পড়ুন – কুষ্টিয়ার মোকামে দফায় দফায় বাড়ছে চালের দাম

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) আশা প্রকাশ করেছে যে, এ উদ্যোগে বাজারে ভোজ্যতেলের সরবরাহ বৃদ্ধি পাবে এবং এর ফলে পণ্যের দাম ভোক্তাদের জন্য সহনীয় পর্যায়ে থাকবে।

আরও পড়ুন – সংসদ নির্বাচন প্রশ্নে প্রধান উপদেষ্টার বক্তব্যকে বিএনপি’র স্বাগত

রমজান মাসের চাহিদা বিবেচনায় এনে গৃহীত এ পদক্ষেপ ভোজ্যতেলের আন্তর্জাতিক বাজারে সাম্প্রতিক মূল্যবৃদ্ধির প্রভাব মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

কুষ্টিয়ার মোকামে দফায় দফায় বাড়ছে চালের দাম

0

কুষ্টিয়া প্রতিনিধি

সপ্তাহ ব্যবধানে দেশের দ্বিতীয় বৃহত্তম চালের মোকাম কুষ্টিয়ার খাজানগরে সবধরনের চালের দাম কেজিতে দুই থেকে তিন টাকা বেড়েছে। এর প্রভাব পরেছে খুচরা বাজারে। কেজিপ্রতি মিনিকেটসহ সবধরনের চালের দাম বেড়েছে চার টাকা।

দফায় দফায় চালের দাম বাড়ায় খেটে খাওয়া সাধারণ মানুষের নাভিশ্বাস উঠেছে। ক্ষুব্ধ ক্রেতারা বলছেন, যেভাবে সিন্ডিকেট করে চালের দাম বাড়ানো হচ্ছে, তাতে চালের দাম একশো টাকায় পোঁছাতে খুব বেশি দিন হয়তো অপেক্ষা করতে হবে না।

সোমবার (১৬ ডিসেম্বর) কুষ্টিয়ার সবচেয়ে বড় বাজার হিসেবে পরিচিত পৌর বাজার এবং বড় বাজারে খোঁজ নিয়ে এবং ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা গেছে, গত এক সপ্তাহের ব্যবধানে বাজারে সবধরনের চালের দাম কেজিতে চার টাকা পর্যন্ত বেড়েছে। মধ্যবিত্ত ও উচ্চ শ্রেণির সবচেয়ে বেশি পছন্দের মিনিকেট (সরু) চাল ৭০ টাকা থেকে চার টাকা বেড়ে ৭৪ টাকা, বাসমতি চাল ৮৮ টাকার স্থলে ৯২ টাকা, কাজললতা ৬৬ টাকা থেকে বেড়ে ৭০ টাকা, আঠাশ (মোটা) চাল ৫৪ টাকার পরিবর্তে ৫৮ টাকা এবং স্বর্ণা চাল ৫০ টাকা কেজির বদলে ৫৪ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

অন্যদিকে দেশের দ্বিতীয় বৃহত্তম এবং মিনিকেট চালের সবচেয়ে বড় মোকাম হিসেবে দেশব্যাপী পরিচিত কুষ্টিয়ার খাজানগর মিলগেটেও সবধরনের চালের দাম কেজিপ্রতি দুই থেকে তিন টাকা বেড়েছে। এই মোকামে এক সপ্তাহের ব্যবধানে দুই দফায় চালের দাম বাড়িয়েছেন মিল মালিকরা।

বাংলাদেশ অটো মেজর অ্যান্ড হাসকিং মিল মালিক সমিতির সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন প্রধান জানান, ডিসেম্বরের প্রথম দিক থেকেই কুষ্টিয়ায় চালের দাম বাড়া শুরু হয়েছে। মিনিকেট চাল ১৫ দিন আগে ৫০ কেজির বস্তা ছিল ৩৪০০ টাকা। এখন দাম প্রতিকেজিতে দুই থেকে তিন টাকা বেড়েছে। অন্যান্য চালের মধ্যে বাসমতি চাল কেজিতে তিন টাকা বেড়েছে। আঠাশ চাল কেজিতে দুই টাকা এবং স্বর্ণাসহ অন্যান্য চালের দামও ১৫ দিনের ব্যবধানে দুই টাকা বেড়েছে। বাজারে মোটা স্বর্ণা এবং আঠাশ মণপ্রতি ১৫০ টাকা বেড়েছে। মিনিকেট ধান প্রতিমণে ২০০ টাকা করে বেড়েছে। এখন মিনিকেটের সিজন না। মৌসুম আসতে আরও তিন মাস সময় লাগবে।

জয়নাল আবেদীন দাবি করেন, মিনিকেট এবং বাসমতি চালের দাম বাড়লে এর প্রভাব অন্য চালের ওপর গিয়ে পড়ে। এ সমস্যার সমাধানে দ্রæত সরু চাল আমদানি করে বাজার নিয়ন্ত্রণে নেওয়া এবং চালের বাজারের পাশাপাশি মিল-মালিকদের ধান-চাল মজুত নিয়মিত কঠোরভাবে মনিটরিং করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান তিনি।

মিনিকেট চালের জন্য কুষ্টিয়ার খাজানগর সারা দেশে পরিচিত। এখানে ৬৪টি অটো চালকলে এই চাল উৎপাদিত হয়। প্রতিদিন শত শত ট্রাক মিনিকেট চাল ঢাকাসহ সারা দেশে সরবরাহ করা হয়। মিলমালিকেরা বলছেন, গত ৫ আগস্ট দেশের রাজনৈতিক পটপরিবর্তনের আগে প্রতিকেজি মিনিকেট চালের দাম ছিল ৬৭ টাকা। ১০ অক্টোবর সেই দাম কমে দাঁড়ায় সাড়ে ৬৬ টাকায়। এরপর থেকে এই চালের চাহিদা বাড়তে থাকে।

খাজানগরের গোল্ডেন রাইস মিলের মালিক জিহাদুজ্জামান জিকু বলেন, গত এক সপ্তাহের ব্যবধানে মিনিকেট চাল উৎপাদনের জন্য ব্যবহৃত ধানের দাম মণপ্রতি ৩০০ টাকা বেড়েছে। এক সপ্তাহ আগে যে ধানের দাম ছিল মণ ১ হাজার ৫০০ টাকা, তা এখন ১ হাজার ৮০০ টাকায় কিনতে হচ্ছে। তাই বাধ্য হয়ে মিলগেটে মিনিকেট চালের দাম বাড়াতে হয়েছে।

কুষ্টিয়া পৌর বাজারের চাল ব্যবসায়ী হাজি আসাদুজ্জামান বলেন, পুরোনো ধানের ক্রাইসিস চলছে। পুরোনো ধান বাজারে পাওয়া যাচ্ছে না। মিনিকেট ধান ১৮০০ থেকে ১৮২০ টাকা, বাসমতি ধান ২১০০ টাকা মণ দরে বাজারে বিক্রি হচ্ছে। বাজারে ধানের দাম বেশি হলে মিলগেটেও চালের দাম বেড়ে যায়। আর মিলগেটে বেশি দামে চাল কিনতে হলে খুচরা বাজারে অটোমেটিক চালের দাম বেড়ে যায়।

কুষ্টিয়া পৌর বাজারে চাল কিনতে আসা স্কুলশিক্ষক রবিউল ইসলাম ক্ষোভ প্রকাশ করে বলেন, কুষ্টিয়ায় চালের দাম যেভাবে লাফিয়ে লাফিয়ে বাড়ছে তাতে কেজি ১০০ টাকায় গিয়ে ঠেকতে আর খুব বেশিদিন সময় লাগবে না। তিনি চালের দাম বাড়ার পেছনে ব্যবসায়ীদের শক্তিশালী সিন্ডিকেট এবং সরকারের ব্যর্থতাকে দায়ী করেন।

খাজানগরের কয়েকজন চাল ব্যবসায়ী নাম প্রকাশ না করার শর্তে জানান, মূলত খাজানগরের ১০-১২ জন ব্যবসায়ী দীর্ঘ প্রায় ১৫-১৬ বছর ধরে মিনিকেট চালের বাজার নিয়ন্ত্রণ করে আসছেন। আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং কুষ্টিয়া-৩ (সদর) আসনের সাবেক এমপি মাহবুব উল আলম হানিফের অতি ঘনিষ্ট এসব ব্যবসায়ীরা বিগত আওয়ামী লীগ সরকারের আমলে সিন্ডিকেট করে দফায় দফায় চালের দাম বাড়িয়েছেন।

আওয়ামী ফ্যাসিবাদের দোসর এসব ব্যবসায়ীরা অন্তর্র্বতী সরকারকে বেকায়দায় ফেলতে সিন্ডিকেট করে চালের দাম ইচ্ছেমতো বাড়াচ্ছে কিনা বিষয়টি খতিয়ে দেখা প্রয়োজন বলে তারা মনে করেন।

আরও পড়ুন – সংসদ নির্বাচন প্রশ্নে প্রধান উপদেষ্টার বক্তব্যকে বিএনপি’র স্বাগত

কুষ্টিয়ার জ্যেষ্ঠ কৃষি বিপণন কর্মকর্তা সুজাত হোসেন খান বলেন, এবার ধানের ফলন আগের চেয়ে কম হয়েছে। তাই দেশে ধানের কিছুটা ঘাটতি রয়েছে। তারপরও চালের দাম যেভাবে বাড়ছে, তা গুটিকয়েক মিলমালিকের কারণে। তারা করপোরেট চাল কোম্পানির সঙ্গে মিল রেখে চালের দাম দফায় দফায় বাড়িয়ে দিচ্ছেন। দাম বাড়ার বিষয়টি জেলা প্রশাসককে জানানো হয়েছে।

আরও পড়ুন –ঝিনাইদহ বিজয় দিবসে বর্নাঢ্য আয়োজন

জেলা প্রশাসক তৌফিকুর রহমান বলেন, বিষয়টি নিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যসহ অন্যান্য সরকারি কর্মকর্তাদের নিয়ে বৈঠক করা হয়েছে। এ বিষয়ে কোথাও কোনো অসংগতি আছে কিনা সেটি খতিয়ে দেখা হবে। এ বিষয়ে কোনো গড়মিল পাওয়া গেলে তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেওয়া হবে।

সংসদ নির্বাচন প্রশ্নে প্রধান উপদেষ্টার বক্তব্যকে বিএনপি’র স্বাগত

0

দ্রোহ অনলাইন ডেস্ক

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বক্তব্যকে স্বাগত জনিয়েছে বিএনপি।

সোমবার (১৬ ডিসেম্বর) মহান বিজয় দিবস উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানাতে গিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস এক তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় এ স্বাগত জানান।

মির্জা আব্বাস বলেন, আশা করি, অন্তর্র্বতী সরকার সুষ্ঠু নির্বাচন দিয়ে জনগণের হাতে ক্ষমতা হস্তান্তর করবে।

আরও পড়ুন – ঝিনাইদহ বিজয় দিবসে বর্নাঢ্য আয়োজন

তিনি বলেন, ফ্যাসিস্ট হাসিনার পতনের পর জনগণের চাওয়া একটি সুষ্ঠু নির্বাচন এবং গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা। তাই অতিদ্রæত সংস্কারের কাজ সম্পন্ন করে নির্বাচনের মাধ্যমে জনগণকে একটি গণতান্ত্রিক সরকার উপহার দিতে হবে।

আরও পড়ুন – বিজয় দিবসের ভাষণে বারবার ঐক্যের কথা বলেছেন প্রধান উপদেষ্টা

এদিন মহান বিজয় দিবস উপলক্ষে জাতির উদ্দেশে ভাষণ দেন অন্তর্র্বতীকালীন সরকারের প্রধান উপদেষ্টা। ভাষণে ড. মুহাম্মদ ইউনূস আশাবাদ ব্যক্ত করে বলেন, ২০২৫ সালের শেষ দিকে বা ২০২৬ সালের প্রথমার্ধে দেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে পারে।

সর্বশেষ সংবাদ

কুষ্টিয়ায় হামের উপসর্গ নিয়ে একদিনে ৩ শিশুর মৃত্যু

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ায় বেড়েই চলেছে হামের সংক্রমণ। এ নিয়েছে জনমনে চরম উদ্বেগ দেখা দিয়েছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আট মাস বয়সী ইব্রাহিম ও...

জুলাই সনদ বাস্তবায়নে গণভোটের কোন সম্পর্ক নেই: আইনমন্ত্রী

ঝিনাইদহ প্রতিনিধি আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট মো. আসাদুজ্জামান বলেছেন, জুলাই সনদ একটি স্বতন্ত্র ও কার্যকর দলিল, যার বাস্তবায়নের সঙ্গে গণভোটের কোনো সম্পর্ক...

কুষ্টিয়া সীমান্তে দুইটি বোমাসহ চোরাকারবারী আটক

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়া সীমান্তে পৃথক পৃথক স্থানে অভিযান চালিয়ে দুইটি বোমাসহ এক চোরাকারবারীকে আটক এবং বিপুল পরিমান ভারতীয় চোরাচালানী মালামাল উদ্ধার করেছে বডার গার্ড বাংলাদেশ...

পেট্রোল রিজার্ভ থাকতেও দু’দিন বিক্রি বন্ধ রাখলো পাম্প কর্তৃপক্ষ

স্টাফ রিপোর্টার কুষ্টিয়ার খোকসায় মক্কা মদিনা নামের একটি পেট্রোল পাম্পোর আন্ডার গ্রাউন্ডে কয়েক হাজার লিটার পেট্রোল থাকলেও গতদুই দিন (শুক্র ও শনিবার) মোরসাইকেল চালকদের ফিরিয়ে...

কুষ্টিয়া মেডিকেলে হামের উপসর্গ নিয়ে ভর্তি এক শিশুর মৃত্যু

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়া মেডিকেল কলেজে হামের উপসর্গ নিয়ে আফরান নামে আট মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার ভোর সাড়ে পাঁচটার দিকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে...