শুক্রবার, এপ্রিল ১০, ২০২৬.
Home Blog Page 171

ঝিনাইদহে ম্যাটস শিক্ষার্থীরা মানববন্ধন করেছে

0

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহ ম্যাটস শিক্ষার্থীরা ১০ম গ্রেডে নিয়োগের সুযোগসহ ৪ দফা দাবিতে অনির্দিষ্টকালের জন্য ক্লাস বর্জন কর্মসুচি পালন করছেন।

বৃহস্পতিবার বেলা ১১টায় শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল সংলগ্ন ঝিনাইদহ-খুলনা মহাসড়কে অবস্থান নিয়ে ধর্মঘট ও অবস্থান কর্মসূচি পালন করেন তারা। ম্যাটস শিক্ষার্থী ঐক্য পরিষদের ব্যানারে কর্মসূচিতে ঝিনাইদহ ম্যাটসের শিক্ষার্থীরা অংশ গ্রহন করেন। কর্মসুচি শেষে এক সমাবেশে বক্তব্য রাখেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাজমুল হাসান ও আবুবকর।

আরও পড়ুন – দৌলতপুরে পিস্তলসহ শীর্ষ সন্ত্রাসী আনিস আটক

বক্তারা বলেন, ৫ আগস্ট গণঅভ্যুত্থানের মধ্যদিয়ে ফ্যাসিস্ট সরকারের পতন হয়েছে। বৈষম্যহীন বাংলাদেশ তরুণ প্রজন্মের স্বপ্ন। স্বাস্থ্যখাতে যেসব অনিয়ম রয়েছে তা খতিয়ে দেখতে হবে। ম্যাটস শিক্ষার্থীদের যৌক্তিক দাবি দ্রæত বিবেচনায় নিয়ে বাস্তবায়ন করতে হবে। ম্যাটস শিক্ষার্থীদের চার দফা দাবির মধ্যে রয়েছে, ১০ম গ্রেডে শূণ্যপদে নিয়োগ ও সরকারী/ বেসরকারী পর্যায়ে নতুন পদ সৃষ্টি, ৪ বছরের একাডেমিক কোর্স বহাল, অসঙ্গতিপূর্ণ কারিকুলাম সংশোধন ও ভাতাসহ এক বছরের ইন্টার্নসীপ, স্বতন্ত্র ‘মেডিকেল এডুকেশন বোর্ড অব বাংলাদেশ’ গঠন এবং আন্তর্জাতিক মানদন্ড ও বিএমএন্ডডিসি স্বীকৃত ক্লিনিক্যাল বিষয়ে ম্যাটস শিক্ষার্থীদের উচ্চশিক্ষার সুযোগ নিশ্চিত করতে হবে।

দৌলতপুরে পিস্তলসহ শীর্ষ সন্ত্রাসী আনিস আটক

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার দৌলতপুর থেকে শীর্ষ সন্ত্রাসী আনিসুর রহমানকে আটক করেছে সেনাবাহিনী। বৃহস্পতিবার (২১ নভেম্বর) দুপুরে উপজেলার শেখপাড়ায় অভিযান চালিয়ে তাকে আটক করেন সেনা সদস্যরা।

সেনাবাহিনীর কুষ্টিয়া আর্মি ক্যাম্পের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, দৌলতপুরে বিভিন্ন সন্ত্রাসী কর্মকান্ডের সঙ্গে আনিসুর রহমানের জড়িত থাকার অভিযোগ রয়েছে। আটক সন্ত্রাসীকে প্রয়োজনীয় জিজ্ঞাসাবাদ ও আইনি কার্যক্রম শেষে দৌলতপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

এলাকাবাসীর সূত্রে জানা গেছে, বিএনপি কর্মী আনিসুর দৌলতপুর উপজেলার পিয়ারপুর শেখপাড়া গ্রামের নূর ইসলামের ছেলে এবং থানা বিএনপির প্রচার সম্পাদক জহুরুল করিম বিশ্বাসের ড্রাইভার।

আরও পড়ুন – আইজিপি হলেন বাহারুল আলম, ডিএমপি কমিশনার সাজ্জাদ আলী

এর আগে সেনা সদস্যরা গত ১৪ নভেম্বর রাত থেকে পরদিন সকাল ৯টা পর্যন্ত অভিযান চালিয়ে বিএনপি নেতা জহুরুল করিম বিশ্বাসের ছেলে জিমি করিম ও ভাস্তে সোহাগসহ ৩ জনকে পাঁচটি আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ ও দেশীয় অস্ত্রসহ আটক করে।

আইজিপি হলেন বাহারুল আলম, ডিএমপি কমিশনার সাজ্জাদ আলী

0

দ্রোহ অনলাইন ডেস্ক

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) পদে নিয়োগ পেলেন বাহারুল আলম। আর ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) নতুন কমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন শেখ সাজ্জাদ আলী।

বুধবার (২০ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সাংবাদিকদের ব্রিফিংয়ে তাদের নিয়োগের কথা জানান উপদেষ্টা আসিফ মাহমুদ।

জানা গেছে, বর্তমান আইজিপি মো. ময়নুল ইসলামের স্থলাভিষিক্ত হচ্ছেন বাহারুল আলম। তিনি ২০২০ সালে পুলিশের চাকরি থেকে অবসরে গিয়েছিলেন। তিনি পুলিশের বিশেষ শাখার (এসবি) প্রধানসহ সদর দপ্তরে দায়িত্ব পালন করেছেন।

তিনি ২০০৯ থেকে ২০১৩ সাল পর্যন্ত জাতিসংঘ সদর দপ্তরের শান্তি রক্ষা বিভাগে পুলিশ লিয়াজোঁ অফিসার হিসেবে কর্মরত ছিলেন। ২০১৫ সালে আফগানিস্তানে জাতিসংঘ শান্তি রক্ষা মিশনের সিনিয়র পুলিশ অ্যাডভাইজার হিসেবে কাজ করেন। এর আগে ক্রোয়েশিয়া, সার্বিয়া, কসোভো ও সিয়েরা লিওনে দায়িত্ব পালন করেন বাহারুল আলম।

অন্যদিকে সাজ্জাত আলী বিসিএস পুলিশ ক্যাডারে ১৯৮৪ সালে পুলিশে কর্মজীবন শুরু করেন। তিনি একসময় ডিএমপির তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার ছিলেন। তাছাড়া সাজ্জাত আলী লক্ষ্মীপুরের পুলিশ সুপার ছিলেন। চাকরি জীবনে তিনি চট্টগ্রাম ও ঢাকা রেঞ্জের ডিআইজি ছিলেন। এছাড়া হাইওয়ে পুলিশ গঠন হলে সেখানেও ডিআইজির দায়িত্ব পান। পরবর্তীতে অতিরিক্ত আইজিপি হিসেবে পুলিশ সদরদপ্তরে কর্মরত ছিলেন।

আরও পড়ুন – কুমারখালীতে কবর দোকানসহ জমি দখলের অভিযোগ

ছাত্র জনতার আন্দোলনের মুখে ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর পুলিশের শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের সরিয়ে দেওয়া হয়। এরপর মো. ময়নুল ইসলামকে আইজিপি নিয়োগ দেওয়া হয়েছিল। এর কিছু দিনের মধ্যে ডিএমপি কমিশনার করা হয়েছিল মো. মাইনুল হাসানকে।

সুদের টাকা না পেয়ে বাড়ি দখল করে নিয়েছে দাদন চক্র

0

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহের কালীগঞ্জে দাদন ব্যবসায়ী চক্র সুদের টাকা না পেয়ে এক দিনমজুরের বাড়ি থেকে বের করে দিয়ে তার বসত বাড়ি দখল করে নিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এখন আবার বসতভিটা রেজিষ্ট্রি করে দিতে চাপও দেওয়া হচ্ছে।

বুধবার দুপুরে ঝিনাইদহ প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন ভুক্তভোগী কালীগঞ্জ উপজেলার ফয়লা গ্রামের লতিফুল ইসলাম।

সংবাদ সম্মেলনের তিনি অভিযোগ করে বলেন, ২০২২ সালে কালীগঞ্জ উপজেলার পাইকপাড়া গ্রামের দাদন ব্যবসায়ী আব্দুল ওহাবের কাছ থেকে তিনি বিশেষ প্রয়োজনে ৫ লাখ ৫০ হাজার টাকা ধার নেন। আরও ২ লাখ ৫০ হাজার টাকা দেওয়ার কথা ছিলো। সেখানে শর্ত ছিলে ৩ বছর ৩ মাসের মধ্যে ১০ লাখ টাকা পরিশোধ করতে হবে। টাকা পরিশোধ না করতে পারলে বাজারদরে তার বসতভিটা আব্দুল ওহাবের কাছে বিক্রি করে দিতে হবে। কিন্তু নির্ধারিত সময়ের আগেই তাকে সুদসহ টাকা ফেরত দিতে চাপ দিতে শুরু করে আব্দুল ওহাব। টাকা না পেয়ে সর্বশেষ লতিফুল কে বাড়ি থেকে তাড়িয়ে দেয় আব্দুল ওয়াব। স্ত্রী-সন্তান নিয়ে বর্তমানে বিভিন্ন এলাকায় ভাড়া বাসায় থাকতে হচ্ছে ভুক্তভোগী লতিফুল আলমকে। একই সাথে ওই বাড়ি লিখে দিতে বিভিন্ন ভাবে হুমকি-ধামকি দিচ্ছে। এ নিয়ে আদালতে মামলা থাকার পরও আব্দুল ওহাব বিভিন্ন ভাবে হুমকি দিয়ে আসছে।

ভুক্তভোগী লতিফুল আলম বলেন, এর আগে আমার স্ত্রী জবা বানুকে মারধর করেছে আব্দুল ওহাবের লোকজন। আমার বাড়িতেও হামলা করে লুটপাট করেছে। প্রাণভয়ে আমি এখন পরিবার নিয়ে পালিয়ে বেড়াচ্ছি।

আরও পড়ুন – কুমারখালীতে কবর দোকানসহ জমি দখলের অভিযোগ

এ ব্যাপারে অভিযুক্ত আব্দুল ওহাবের সাথে মোবাইলে যোগাযোগ করা হলে তিনি বলেন, লতিফুল একজন প্রতারক। আমার কাছ থেকে টাকা নিয়ে সেই টাকা দিচ্ছে না। টাকা দিতে না পারায় আমাকে জমি রেজিষ্ট্রি করে দিয়েছে। এই জমি আমার নামে নাম পত্তনও হয়েছে। এখন সে সংবাদ সম্মেলন করে নানা ভাবে আমাকে হেয় করার চেষ্টা করছে।

কুমারখালীতে কবর দোকানসহ জমি দখলের অভিযোগ

0

কুষ্টিয়া প্রতিনিধি

রাজনৈতিক মামলায় আওয়ামী লীগ নেতা কারাগারে। প্রতিপক্ষের ওপর হামলা ও লুটপাট মামলায় পালিয়ে বেড়াচ্ছেন ওই নেতার কর্মী, সমর্থক ও স্বজনরা। সেই সুযোগে চারটি দোকান ও তাদের দাদার কবরটি ভেঙে ফেলা হয়েছে। কাটা হয়েছে বেশকিছু গাছপালাও। সেখানে তোলা হয়েছে দেওয়ালও। এখন ভাঙা দোকানের ইট গুলো সরিয়ে নেওয়া হচ্ছে।

বুধবার (২০ নভেম্বর) সকালে কুষ্টিয়ার কুমারখালী উপজেলার কল্যাণপুর বাজার এলাকায় সরেজমিন গিয়ে এমন চিত্র ে দেখা যায়। আবার কল্যাণপুর মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন মাঠে গিয়ে দেখা যায়, কয়েক বিঘা জমির চারিদিকে বাঁশের চিকন খুঁটিতে বাঁধা লাল পতাকা। গ্রামটি উপজেলা শিলাইদহ ইউনিয়নে অবস্থিত।

এসময় ভুক্তভোগী শিলাইদহ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাজেদুর রহমান বলেন, আমাদের সমাজপ্রধান ও আওয়ামী লীগ নেতা আজাদুর রহমান আজাদ কারাগারে। সেই সুযোগে বিএনপির ছত্রছায়ায় গ্রাম্য প্রতিপক্ষের আশরাফ সিদ্দিক, আদনান হোসেন, জাহিদুল ইসলাম, মাহফুজুর রহমান, হানিফ মেম্বর, কুরমান আলী ও তাদের সমর্থকরা আমাদের চারটি দোকান ও দাদা -দাদীর কবর ভেঙে দিয়েছে। দোকানের পাশের বাগানের মেহগুনি গাছ গুলো কেটে নিয়েছে। এখন ইটের দেওয়াল দিয়ে ঘিরে নিচ্ছে। আবার মাঠের জমিতেও লাল পতাকা টাঙিয়ে দখল করে নিছে।’

তার ভাষ্য, আদালতে রেকোর্ড সংশোধনী ও ভাগ – বাটোয়ারা মামলা চলছে। মামলায় আদালত ১৪৪ ধারা জারি করেছেন। কিন্তু প্রতিপক্ষরা আদালতের আদেশ অমান্য করে জবর দখল করে নিয়েছে।

এলাকাবাসী ও ভুক্তভোগীরা জানায়, প্রায় ১০০ বছর ধরে কল্যাণপুর মৌজায় কয়েকটা খতিয়ানে প্রায় ২০৭ শতাংশ জমি ভোগদখল করে আসছেন আওয়ামী লীগ সমর্থিত গ্রাম্য মাতব্বর আজাদুর রহমান আজাদ, তার ভাই ও আওয়ামী লীগ নেতা মাজেদুর রহমান, আরেক চাচাতো ভাই তমিজুর রহমান ও তাদের স্বজনরা তবে উক্ত জমি এস, এ ও আর, এস খতিয়ানে প্রতিবেশী মৃত আব্দুল জব্বারের ছেলে আশরাফ সিদ্দিক (৬১) ও তাদের গংয়ের নামে রেকর্ড হয়ে যায়। জমি নিয়ে বিরোধ দেখা দিলে ২০০৭ সালে আদালতে রেকর্ড সংশোধনে দেওয়ানী মামলা করেন আশরাফ সিদ্দিক গং।
এরপর আদালতে মামলাটি চলমান থাকলেও ২০২২ সালের ২৬ নভেম্বর আশরাফ সিদ্দিক গং উক্ত জমি দখল নিতে আসলে হট্টগোল সৃষ্টি হয়। ঘটনার পরদিন প্রতিপক্ষের তমিজুর রহমান কুষ্টিয়ার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে ফৌজদারি কার্যবিধিতে একটি মামলা করেন। পরে ২০২২ সালের ২০ ডিসেম্বর দুই দশমিক ৭০ একর (২০৭ শতাংশ) জমির ওপর ১৪৪ ধারা জারি করেন কুষ্টিয়ার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালত। জারিতে বলা হয়েছে, ‘দেওয়ানি মামলা নম্বর ৩২১/০৭ চলমান থাকায় মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত উভয়পক্ষকে নিজ নিজ দখলে থাকার আদেশ দেওয়া হল। ‘ এতোদিন উভয়পক্ষ আদালতের নিষেধাজ্ঞা মেনে চলছিল। তবে গত ৫ আগষ্ট আওয়ামী লীগ সরকার পতনের পর আশরাফ সিদ্দিক গং উক্ত জমি দখলের পায়তারা শুরু করে। গত ২৭ সেপ্টেম্বর আওয়ামী লীগ নেতা ও স্বজনদের দোকানে আগুন লাগিয়ে ভাঙচুর করে প্রতিপক্ষরা। গত ১৮ অক্টোবর আওয়ামী লীগ নেতা জিহাদ গং হামলা চালিয়ে প্রতিপক্ষের কয়েকজনকে আহত করে। এঘটনায় থানায় দুইটি মামলা করেন আশরাফ গং। এরপর ২৭ অক্টোবর একটি রাজনৈতিক মামলায় গ্রেফতার হয়ে কারাগারে রয়েছেন জিহাদ। আর হামলা ও গ্রেফতারের ভয়ে পালিয়ে বেড়াচ্ছেন তার সমর্থক ও স্বজনরা।

সেই সুযোগে আদালতের ১৪৪ ধারা অমান্য করে গত ১৪ নভেম্বর থেকে কবরস্থান,কৃষিজমি, গাছের বাগানসহ প্রায় ১২ বিঘা জমি দখল করে নেওয়ার অভিযোগ উঠেছে প্রতিপক্ষ আশরাফ সিদ্দিক গংয়ের বিরুদ্ধে।

ভুক্তভোগী তমিজুর রহমান বলেন, ‘১০০ বছর ধরে আমিসহ আমার পূর্ব পুরুষরা জমির ভোগদখল করে আসছে। আর সরকার পরিবর্তনের পর প্রতিপক্ষরা আইন অমান্য করে আমাদের জায়গা জমি সব দখল করে নিয়েছে। ভাঙচুর করে দাদা – দাদীর কবরও দখল করে নিয়েছে। আমি এর সঠিক বিচার চাই।’

তমিজুরের ৮০ বছর বয়সী ফুফু মাজেদা খাতুন বলেন, ওরা আমার বাবা (মৃত নাদের প্রামাণিক) ও মায়ের কবরসহ দোকানপাট ভেঙে ফেলেছে। আমি এর বিচার চাই।

১৪৪ ধারা অমান্য করে জমি দখল, ভাঙচুর ও গাছ কাটার বিষয়টি স্বীকার করলেও প্রতিপক্ষের অভিযোগ অস্বীকার করেন আশরাফ সিদ্দিক। তিনি বলেন, আওয়ামী লীগের প্রভাব খাটিয়ে প্রায় ১৬ বছর ধরে প্রকৌশলী জিহাদ ও তার সমর্থকরা আমাদের প্রায় ১০ -১২ বিঘা জমি দখল করে রেখেছিল। এখন আওয়ামী লীগ নেই। তাই আমাদের জমি আমরা দখল করে নিয়েছি।

শিলাইদহ ইউনিয়ন পরিষদের ৮ নম্বর ওয়ার্ডের সদস্য আবু হানিফ বলেন, জমি – জায়গা নিয়ে দু’পক্ষের দীর্ঘদিনের বিরোধ চলছে। একাধিকবার বসাবসি করা হয়েছে। তবুও সমাধান হয়নি। আদালতে মামলা চলছে।

আরও পড়ুন – পুলিশের ৩১ কর্মকর্তাকে রদবদল

কুমারখালী থানার ওসি নজরুল ইসলাম বলেন, জমি সংক্রান্ত বিষয়ে পুলিশের হাত দেওয়ার সুযোগ নেই। পুলিশ এলাকায় আইন শৃঙ্খলা রক্ষায় কাজ করছে। তার ভাষ্য, এসব জমি নিয়ে দু’পক্ষের মধ্যে একাধিকবার হামলা ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। থানায় দুইটি মামলা আছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম মিকাইল ইসলাম বলেন, বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা গ্রহণ করা হবে।

পুলিশের ৩১ কর্মকর্তাকে রদবদল

0

দ্রোহ অনলাইন ডেস্ক

বাংলাদেশ পুলিশে আর একদফা রদবদল করা হয়েছে। বাহিনীটির অতিরিক্ত পুলিশ সুপার ও সহকারী পুলিশ সুপার পদমর্যাদার ৩১ জন কর্মকর্তাকে বিভিন্ন ইউনিটে বদলি করা হয়েছে।

মঙ্গলবার (১৯ নভেম্বর) পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. ময়নুল ইসলামের সই করা এক প্রজ্ঞাপনে তাদের বদলি করা হয়।

আরও পড়ুন – ভোজ্যতেল আমদানিতে ভ্যাট কমালো এনবিআর

প্রজ্ঞাপনে বলা হয়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত জনস্বার্থে তাদের পদায়ন করা হলো। এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

বদলি হওয়া কর্মকর্তাদের নামের তালিকা দেখতে ক্লিক করুন

ভোজ্যতেল আমদানিতে ভ্যাট কমালো এনবিআর

0

দ্রোহ অনলাইন ডেস্ক

সরবরাহ স্বাভাবিক রাখতে ভোজ্যতেলের ওপর বর্তমানে প্রযোজ্য আমদানি পর্যায়ের আর একদফা মূল্য সংযোজন কর (মূসক) বা ভ্যাট ১০ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ করা হয়েছে। আগামী ১৫ ডিসেম্বর পর্যন্ত এই সুবিধা বহাল থাকবে।

মঙ্গলবার (১৯ নভেম্বর) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে জাতীয় রাজস্ব বোর্ড।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ইতোপূর্বে বাজারে চাল, আলু, পেয়াঁজ, ডিম, ভোজ্যতেল ও চিনির সরবরাহ বৃদ্ধির লক্ষ্যে অব্যাহতি দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে জাতীয় রাজস্ব বোর্ড।

আরও পড়ুন –  হাইকোর্ট বিভাগের তিন বিচারপতির পদত্যাগ

এর আগে গত ১৭ অক্টোবর পরিশোধিত ও অপরিশোধিত সয়াবিন ও পামতেল সরবরাহের ক্ষেত্রে স্থানীয় উৎপাদন পর্যায়ে ১৫ শতাংশ এবং স্থানীয় ব্যবসায়ী পর্যায়ে আরোপনীয় ৫ শতাংশ মূসক অব্যাহতি দেওয়া হয়। মঙ্গলবার এ অব্যাহতির আদেশের ফলে বর্তমানে কেবল আমদানি পর্যায়ে ৫ শতাংশ মূল্য সংযোজন কর বলবৎ থাকলো।

হাইকোর্ট বিভাগের তিন বিচারপতির পদত্যাগ

0

দ্রোহ অনলাইন ডেস্ক

সুপ্রিমকোর্টের হাইকোর্ট বিভাগের তিন বিচারপতি পদত্যাগ করেছেন। মঙ্গলবার (১৯ নভেম্বর) আইন ও বিচার বিভাগ থেকে জারিকৃত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

পদত্যাগ করা এই তিন বিচারপতি হলেন- বিচারপতি সালমা মাসুদ চেীধুরী, বিচারপতি কাজী রেজা-উল-হক, বিচারপতি এ. কে. এম. জহিরুল হক।

আরও পড়ুন – কুষ্টিয়া ও ঝিনাইদহে পৃথক সড়ক দূর্ঘটনায় নিহত ২

প্রজ্ঞাপনে বলা হয়, সংবিধানের ৯৬ (৪) এর অনুচ্ছেদ অনুযায়ী এই তিনজন বিচারপতি রাষ্ট্রপতির কাছে পদত্যাগ করেছেন। রাষ্ট্রপতি তাদের পদত্যাগপত্র গ্রহণ করেছেন বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।

কুষ্টিয়া ও ঝিনাইদহে পৃথক সড়ক দূর্ঘটনায় নিহত ২

0
ঘাতক বাসের নিচে আটকে আছে নিহতের বাই সাইকেল।

দ্রোহ ডেস্ক

কুষ্টিয়ায় ইবি’র ডাবল ডেকার বাস চাপায় একজন ও ঝিনাইদহে পিকাপ ভ্যানের চাপায় অপর আর এক ব্যক্তি নিহত হয়েছে।

আমাদের কুষ্টিয়া প্রতিনিধি জানান, কুষ্টিয়া শহরের জেলখানা মোড়ে ইসলামী বিশ্ববিদ্যালয়ের বেপরোয়া ডাবল ডেকার বাসের চাপায় বাইসাইকেল আরোহী এক বৃদ্ধ নিহত হয়েছেন।

মঙ্গলবার (১৯ নভেম্বর) সকাল ১০টার দিকে এ দুর্ঘটনার শিকার হন তিনি।

নিহত জাহিদুল ইসলাম (৬২) শহরের হাউজিং এ বøকের বাসিন্দা। তার বাবার নাম মৃত নুর উদ্দিন শেখ।

প্রত্যক্ষদর্শী ও নিহতের স্বজনরা জানান, শহরের কোর্ট স্টেশন এলাকার টেলার্সের মালিক জাহিদুল ইসলাম বাসা থেকে বাইসাইকেল যোগে নিজ টেইলার্সের উদ্দেশ্যে রওনা হন। জেলখানা মোড় অতিক্রম করার সময় একই দিক থেকে আসা ইসলামী বিশ্ববিদ্যালয়ের ডাবল ডেকার একটি বাস তাকে চাপা দেয়। বাসটি পিটিআই রোড দিয়ে যাওয়ার চেষ্টা করছিল।
দুর্ঘটনার পর জাহিদুলের লাশ ঘটনাস্থলে পড়ে থাকলেও বাসচালক গাড়িটি টেনে নিয়ে দেড়শ মিটার দূরে চলে যায়। তখনো বাসের সঙ্গে আটকে ছিল জাহিদুলের বাইসাইকেলটি। পরে স্থানীয় শিক্ষার্থীরা চালক সেলিমকে মারধর করে। ভাঙচুর করা হয় বাসের গøাস। চালক সেলিমের বাড়ি সিরাজগঞ্জ বলে নিশ্চিত করেছেন তারই আরেকজন সহকর্মী। আহত বাস চালক বর্তমানে ২৫০ শয্যাবিশিষ্ট কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

ওই হাসপাতালের মর্গের সামনে কান্নারত জাহিদুলের ছেলে শাহীনুর হাবীব লালন বলেন, সকালে বিছানা থেকেই শুনতে পেলাম বাবা সড়ক দুর্ঘটনায় মারা গেছেন। জেলখানা মোড়ের মতো ব্যস্ত জায়গায় একজন বাইসাইকেল চালকের বাসের নিচে পড়ার কথা না। নিশ্চয় চালক বেপরোয়া গাড়ি চালাচ্ছিলেন। আমরা তার বিচার চাই।

কুষ্টিয়া মডেল থানার অফিসার ইনচার্জ শিহাবুর রহমান শিহাব জানান, পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেনারেল হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। ঘাতক বাসটিকে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

একই দিন ঝিনাইদহে পিকআপ ভ্যানের ধাক্কায় করিমন চালক প্রান হারিয়েছেন বলে খবর পাওয়া গেছে। আমাদের ঝিনাইদহ প্রতিনিধি জানান, ঝিনাইদহ সদরে সড়ক দুর্ঘটনায় নিহত হগয় আমিনুল ইসলাম লস্কর (৪১)। তিনি স্যালো ইঞ্জিন চালিত নসিমনের চালক। মঙ্গলবার সকাল ৮ টার দিকে উপজেলার পোড়াহাটি তিন মাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আরও পড়ুন –

নিহত আমিনুল ইসলাম হরিণাকুন্ডু উপজেলার শ্রীফলতোলা গ্রামের সাত্তার লস্করের ছেলে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, আমিনুল করিমন নিয়ে মাগুরার দিকে যাচ্ছিলেন পথিমধ্যে তিনমাইল এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা দ্রæতগতির একটি পিকআপ ভ্যান করিমন গাড়ীতে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে করিমন চালক আমিনুল মারা যান। তিনি আরো জানান, নিহতের মরদেহ উদ্ধার করে জেলা সদর হাসপাতালরে মর্গেপাঠানো হয়েছে।

কুষ্টিয়া শহরের প্রধান সড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়া শহরের প্রধান সড়ক এনএসরোডে সেনাবাহিনীর সহযোগিতায় অবৈধ স্থাপনাসহ ফুটপাতের উপরে থাকা সাইনবোর্ড অপসারণ করেছে পৌরসভা।

মঙ্গলবার (১৯ নভেম্বর) সকালে শহরের মজমপুর গেট থেকে এই অভিযান শুরু করা হয়।

অভিযানে মজমপুর গেট থেকে থানা মোড় পর্যন্ত প্রায় প্রতিটি দোকানের সাইনবোর্ড ভেঙে ফেলা হয়। সেই সাথে উচ্ছেদ করা হয় ছোট বড় ফুটপাতের দোকান।

সেনাবাহিনীর সহযোগিতায় অভিযানে ম্যাজিস্ট্রেসি সহযোগিতা প্রদান করেন কুষ্টিয়া সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা পার্থ প্রতীম শীল ও সহকারী ভূমি কর্মকর্তা রিফাতুল ইসলাম। তবে অভিযান চলাকালে ভাড়া নিয়েও সাইনবোর্ড ভাংচুর করায় ব্যবসায়ীরা ক্ষোভ প্রকাশ করেন।

এ সময় এনএস রোডের ব্যবসায়ীরা অভিযোগ করেন, সাইনবোর্ডের স্কয়ার ফিট প্রতি ১৫০ টাকা ভাড়া নেয় পৌরসভা। তার ওপর বিনা নোটিশে সাইনবোর্ড ভাঙা চরম অন্যায়।

লিয়াকত আলী মিষ্টান্ন ভান্ডার ও কাবাব স্টেশনের স্বত্বাধিকারী জাকির হোসেন বলেন, আমরা এই অন্যায়ের বিরুদ্ধে পৌরসভা ঘেরাও করব প্রয়োজনে মামলা করব। ভাড়া নেওয়ার পর কোন অবস্থাতেই তারা সাইনবোর্ড ভাঙতে পারে না।

সেলিম বেডিংয়ের স্বত্বাধিকারী রাসেল পারভেজ বলেন, পূর্বনোটিশ ছাড়াই আমাদের প্রতিষ্ঠানের সাইনবোর্ড ভাঙচুর করা হয়েছে। আমরা যখন ট্রেড লাইসেন্স করতে পৌরসভায় যাই তারা সাইনবোর্ডের ভাড়া আলাদাভাবে নিয়ে নেন। তাহলে এগুলোতো অবৈধ নয়। আর যদি ভাঙ্গাও হয় সেক্ষেত্রে সবারটাই ভাঙ্গা উচিত ছিল।

অভিযানের বিষয়ে জানতে চাইলে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা পার্থ প্রতীম শীল বলেন, অভিযানটি মূলত পৌরসভার। আমরা এখানে ম্যাজিস্ট্রেসি সহযোগিতা দিচ্ছি।

আরও পড়ুন – চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩২ করা হয়েছে

ব্যবসায়ীদের অভিযোগের বিষয়ে পৌরসভার পৌর কর্মকর্তা কামাল উদ্দিন বলেন, সব ব্যবসায়ীর কাছ থেকে সাইনবোর্ডের ভাড়া নেওয়া হয় না। আর তাছাড়া সাইনবোর্ড যেখানে স্থাপন করার কথা ছিল সেখানে না করায় সেগুলো ভাঙা হয়েছে।

সর্বশেষ সংবাদ

মিরপুরে শ্রেণিকক্ষ থেকে ধর্ষিত কিশোরী উদ্ধার

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার মিরপুরে রাতে স্কুল ভবন থেকে অচেতন অবস্থায় এক কিশোরীকে উদ্ধার করা হয়েছে। উদ্ধারের পর ওই কিশোরীকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।...

কবর স্থানের গাছ বিক্রি ও বিএনপির দুই গ্রুপের হামলায় আহত ৪২

স্টাফ রিপোর্টার কবর স্থানের গাছ বিক্রি কেন্দ্র করে দুই গ্রাম বাসীরা মাইকিং করে হামলা পাল্টা হামলা চালায়। অপরদিকে সোশ্যাল মিডিয়ায়র স্ট্যাটাস দেওয়া কেন্দ্র করে বিএনপির...

পাম্পে সিরিয়াল নিয়ে দন্দ্বে অন্ধকারে মিরপুর

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার মিরপুরে তেল পাম্পে জ্বালানি তেল নেওয়াকে কেন্দ্র করে উপজেলা প্রশাসন ও পল্লী বিদ্যুৎ সমিতির মধ্যকার টানাপোড়েনে প্রায় সাড়ে চার ঘণ্টা বিদ্যুৎহীন হয়ে...

ট্রাক দিয়ে পথ আটকে পেট্রোল পাম্প অবরোধ

স্টাফ রিপোর্টার কুষ্টিয়ার খোকসায় ডিজেলের দাবিতে একটি পেট্রোল পাম্পের সামনে ট্রাক রেখে অবরোধ সৃষ্টি করে পরিবহন শ্রমিকরা। প্রায় ১৮ ঘন্টা পরে প্রশাসনের মধ্যস্ততায় অবরোধ প্রত্যাহার...

কুকুরের কামড়ে শিশুসহ আহত ১২ জন

স্টাফ রিপোর্টার কুষ্টিয়ার খোকসার কয়েকটি গ্রামে পাগলা কুকুরের কামড়ে শিশুসহ ১২ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে এক যুবকের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কুষ্টিয়া জেনারেল হাসপাতালে রেফার্ড...