শুক্রবার, মার্চ ১৩, ২০২৬.
Home Blog Page 19

কুষ্টিয়ায় পোস্টাল ব্যালটে ভোট দিতে ১৬২৪১ জনের আবেদন

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার চারটি সংসদীয় আসনে পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার জন্য দেশ-বিদেশে মিলিয়ে সর্বমোট ১৬ হাজার ২৪১ জন আবেদন করেছেন।

রবিবার বিকালে কুষ্টিয়া জেলা প্রশাসক কার্যালয়ের তৃতীয়তলার অডিটরিয়াম রুমে প্রার্থীদের প্রতিনিধিদের উপস্থিতিতে ব্যালট বাক্স সিলগালার (লকিং) করার সময় এ তথ্য জানানো হয়। কার্যক্রমের শুরু করেন জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মো. ইকবাল হোসেন।

সিলগালা কার্যক্রম শুরুর আগে কুষ্টিয়ার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জাহাঙ্গীর আলম জানান, কুষ্টিয়া-১ (দৌলতপুর) সংসদীয় আসনে ভোট দেওয়ার জন্য বিদেশ থেকে আবেদন করেছেন ১১৫১ জন, দেশের আবেদন জমা পড়েছে ২৪৪৪টি। কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়ামারা) আসনে বিদেশ থেকে ২১০৯ ও দেশ থেকে ২৫৩৪ জন আবেদন করেছেন। কুষ্টিয়া-৩ (সদর) আসনে বিদেশ থেকে আবেদন করেছেন ১৩৯১, আর দেশ থেকে আবেদন করেছেন ২২৬১। কুষ্টিয়া-৪ (কুমারখালী-খোকসা) আসনে বিদেশ থেকে পোস্টাল ব্যালটে ভোটের আবেদন পড়েছেন ১০৪৫টি। এই আসনে দেশ থেকে আবেদন করেছেন সবচেয়ে বেশি ৩৩০৬ জন।

অনুষ্ঠানে জেলা প্রশাসক ইকবাল হোসেন বলেন, পোস্টাল ভোট আমাদের কাছে একটি নতুন সংযোজন। আমার কাছে এটি অত্যন্ত চমৎকার একটি সিস্টেম মনে হয়েছে।

প্রচারণায় নতুনত্ব

0

আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনে প্রচার প্রচারণায় নতুনত্বের ছাপ পড়েছে। ভ্রাম্যমান পিকাকে ডিজিটাল ডিসপ্লেতে প্রার্থীর উন্নয়ন কর্মকান্ড ও ভবিসৎ কর্ম পরিকল্পনার ভিডিও প্রদর্শনী করা হচ্ছে। সাথে সাউন্ড সিসটেমের চালানো হচ্ছে হচ্ছে নির্বাচনী প্রচারণার গান। কুষ্টিয়া ৪ আসনের খোকসা ও কুমারখালী উপজেলার প্রত্যন্ত গ্রাম পর্যায়ে ইসলামী আন্দোলনের প্রাথী আনোয়ার খানের নির্বাচনী প্রচারনা প্রদর্শনী করা হচ্ছে এই ভ্রাম্যমান ডিজিটাল ডিসপ্লের মাধ্যমে। ডিজিটাল প্রচারণার আয়োজন এটি প্রথম ও একমাত্র। রবিবার দুপুর আড়াইটার দিকে খোকসা পৌর এলাকার ৫ নম্বর ওয়ার্ডের পুরাতন উপজেলা ভূমি অফিসের সামনের খোকসা – একতারপুর পাকা রাস্তা থেকে ডিজিটাল প্রচারণা গাড়ির ছবি তোলা হয়।

 

পুলিশের পিকাপের পিছনে ধাক্কা দিয়ে পালিয়ে গেলো ট্রাক

0
প্রতিকী ছবি

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়া – রাজাবাড়ী আঞ্চলিক মহাসড়কের কুমারখালীতে পুলিশ পিকাপের পেছনে ধাক্কা দিয়ে ঘাতট ট্রাক চালক পালিয়ে গেলো। অল্পের জন্য প্রাণে বেঁচে গেলো পিকাপের ড্রাইভারসহ ৪ পুলিশ সদস্য।

রবিবার ভোর ৫টার দিকে কুষ্টিয়া – রাজাবাড়ী আঞ্চলিক মহাসড়কের কুমারখালীর সদকী ইউনিয়নের দড়ি বাটিকামারা এলাকার মেসার্স কুমারখালী ব্রিকসের সামনে এ দুর্ঘটনা ঘটে। এতে পুলিশের পিকাপের পিছন ও সামনের অংশের বেশখানেকটা দুমড়ে মুচড়ে গেছে। এ ঘটনায় আহত চার পুলিশ কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে থেকে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। তবে ঘাতক ট্রাকটিকে সনাক্ত করতে বা জব্দ করতে পারিনি পুলিশ।

আহতরা হলেন – কুমারখালী থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) বসির উদ্দিন, পুলিশ সদস্য জসিম উদ্দিন ( গাড়ি চালক) ফিরোজ আহমেদ ও সজিব বিশ্বাস। তারা শরীরের বিভিন্ন স্থানে আঘাত প্রাপ্ত হয়ে চিকিৎসাধীন রয়েছেন।

ঘটনার বর্ণনা দিয়ে পুলিশ সদস্য (চালক) জসিম উদ্দিন বলেন, ভোর রাতে মহাসড়কের ফুলতলা থেকে তরুনমোড়ের দিকে যাচ্ছিলাম। এ সময় একটি রড বোঝায় দ্রæতগামী ট্রাক এসে গাড়ির পিছনে সজোরে ধাক্কা মারে। তখন গাড়িটি ছিটকে গিয়ে সেতুর পিলারে ধাক্কা মারে। এ সময় স্টিয়ারিং আরও শক্ত করে ধরে মূহুর্তেই ঝোপঝাড়ের ভিতর দিয়ে গাড়িটি নিয়ন্ত্রণ করি। এরপর কয়েকটি চলন্ত গাড়ি থামিয়ে তাঁদের সহযোগীতায় সড়কের ওপর পড়ে থাকা দুই সহকর্মীকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসি এবং ওসি স্যারকে ফোন করি।

তার ভাষ্য, ঘাতক ট্রাকের চালক হয়তো ঘুমিয়ে পড়েছিল। মূহুর্তেই মধ্যেই সবকিছু ঘটে গেছে। গাড়ির বাম পাশের দরজার লক বন্ধ হয়ে যাওয়ায় অফিসার বের হতে পারেনি। একমাত্র আল্লাহ ছাড়া কেউ আমাদের বাঁচাই নি! চোখের সামনে এখনও সবকিছু ভাসছে।

এ তথ্য নিশ্চিত করে কুমারখালী থানার ওসি জামাল উদ্দিন বলেন, আল্লাহর রহমতে এবং চালকের দক্ষতায় প্রাণে বেঁচে ফিরেছেন আমার চার সহকর্মী। তারা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়ে মোটামোটি সুস্থ আছেন। তবে গাড়িটির পিছনে ও সামনের অংশ ভেঙে গেছে। ঘাতক ট্রাকটি সনাক্তে কাজ করছে পুলিশ।

কুষ্টিয়ায় নির্বাচনী জনসভায় আসছেন ডা.শফিকুর রহমান

0

কুষ্টিয়া প্রতিনিধি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনী জনসভায় আগামীকাল সোমবার কুষ্টিয়ায় আসছেন বাংলাদেশ জামায়াত ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

রবিবার বেলা ১২টায় কুষ্টিয়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন কুষ্টিয়া জেলা জামায়াত।

এসময় কুষ্টিয়া জেলা শাখার ভারপ্রাপ্ত আমির ও কুষ্টিয়া-২ আসনের সংসদ সদস্য প্রার্থী আব্দুল গফুর বলেন, ২৬ জানুয়ারি (সোমবার) কুষ্টিয়ার শহীদ আবরার ফাহাদ স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে সমাবেশ। নির্বাচনী সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশের গণমানুষের প্রিয় নেতা ডা. শফিকুর রহমান আমিরে জামাত।

আরও বলেন, সমাবেশটি সকাল ৯টায় শুরু হবে। ডা. শফিকুর রহমান হেলিকপ্টারযোগে কুষ্টিয়ায় আগমন করবেন। তিনি পুলিশ লাইনসের হেলিকপ্টার প্যাডে অবতরণ করে সেখান থেকে সরাসরি স্টেডিয়ামে যাবেন। আনুমানিক সকাল ১০টা থেকে সাড়ে ১০টার মধ্যে ডা. শফিকুর রহমান সমাবেশের মঞ্চে উপস্থিত হবেন। কর্মসূচি শেষে তিনি পুনরায় হেলিকপ্টারযোগে মেহেরপুরের উদ্দেশ্যে রওনা দেবেন।

আব্দুল গফুর বলেন, সমাবেশ সফল করতে মাঠে মঞ্চ প্রস্তুত ও নিরাপত্তাসহ সার্বিক ব্যবস্থাপনার কাজ ইতোমধ্যেই প্রায় সম্পন্ন হয়েছে। আজকের মধ্যেই বাকি প্রস্তুতিমূলক কাজ শেষ করা হবে। সমাবেশে নারী পুরুষ মিলিয়ে সমাগম ঘটবে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়। সমাবেশটি যেন সুশৃঙ্খল ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়, সে লক্ষ্যে প্রশাসনের পক্ষ থেকেও প্রয়োজনীয় নিরাপত্তা ও নিয়ন্ত্রণমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

একই দিনে ডা. শফিকুর রহমান কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গা ও ঝিনাইদহ এই চারটি জেলা সফর করবেন বলে জানানো হয়েছে।

এসময় জেলা জামায়াতের সেক্রেটারি সুজা উদ্দিন জোয়াদ্দর, শহর জামায়াতের আমির এনামুল হক সহ জামায়াতের বিভিন্ন স্তরের নেতারা উপস্থিত ছিলেন।

সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করলেন জামায়াত প্রার্থী

0

কুষ্টিয়া প্রতিনিধি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট নিয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন কুষ্টিয়া ৪ ( খোকসা-কুমারখালী) আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লা মার্কার প্রার্থী মো. আফজাল হোসেন।

শনিবার দুপুরে কুমারখালীর শহরের শেরকান্দি এলাকার আল ফালাহ মিলনায়তনে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সাংবাদিকদের সঙ্গে সৌহার্দপূর্ণ সম্পর্ক জোরদার, সমসাময়িক রাজনীতির বাস্তবতা ও জনস্বার্থ এবং গণতান্ত্রিক অগ্রযাত্রায় গণমাধ্যমের গঠনমূলক ভূমিকা নিয়ে এ কর্মসূচির আয়োজন করে সংগঠনটির উপজেলা শাখা।

উপজেলা জামায়াতের আমীর মো. আফতাব উদ্দিনের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি মো. সোহরাব উদ্দিন, জেলা ওলামা বিভাগের সভাপতি মাওলানা জুলফিকার আলী, খোকসা উপজেলা জামায়াতের আমীর নজরুল ইসলাম, বিভিন্ন গণমাধ্যমকর্মী প্রমূখ।

সভায় কুষ্টিয়া ৪ আসনের জামায়াতে ইসলামীর প্রার্থী মো. আফজাল হোসেন বলেছেন, আমাদের টাকা নেই। কিন্তু আমরা ইসলামের আদর্শ ও নীতি নৈতিকতা দিয়ে মানুষের মন জয় করে ভোটে জয় লাভ করব। জামায়াত ক্ষমতায় গেলে দেশে ইনসাফ প্রতিষ্ঠিত হবে। চাঁদাবাজি দখলবাঁজি মাদক মুক্ত সমাজ গড়ব। নারীদের কর্মঘন্টা কমিয়ে আরও সম্মান বৃদ্ধি করা হবে। সাংবাদিকদের জন্য সরকারিভাবে কুমারখালী-খোকসায় প্রেসক্লাব নির্মাণ করা হবে।

ফসলের পরিচর্যা

0

সারের কৃত্রিম সংকটের মধ্যেই জমিতে শীতকালীন পেঁয়াজ জমিয়ে তুলেছে কৃষক। সার সংকট চলমান। দ্বিতীয় দফায় সার ও সেচ সাথে জমি ঠুকিয়ে দেওয়া কাজ চলছে। সার ব্যবসায়ী চক্রের কূট কৌশলের সাথে পাল্লাদিয়ে কুষ্টিয়ার খোকসার চাষীরা এ বছর প্রায় ২৮৮০ হেক্টর জমিতে পেঁয়াজের আবাদ করেছেন। কৃষকরা সর্বোচ্চ ফলনের আশা করছেন। শনিবার দুপুরে নিশ্চিন্ত বাড়িয়া মাঠে দল বেঁধে পেঁয়াজের জমি ঠুকানোর কাজ করছিলো একদল খন্ডকালীন শ্রমিক।

খোকসায় মোটরসাইকেলর ধাক্কায় বৃদ্ধ নিহত

0

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসায় মোটরসাইকেলর ধাক্কায় বাজারে সদায় নিতে আসার এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

জানা গেছে, শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার ওসমানপুর ইউনিয়নের আজইল বাজারের মধ্যে মোটর সাইলে দুর্ঘটনা ঘটে। মোটরসাইকেল চালক নিয়ন্ত্রন হারিয়ে আশীতিপর বৃদ্ধ বিশু পাল ওরফে বিশে পালের উপর আছড়ে পরে। বাজার সদায় করতে আসা আহত বৃদ্ধ বিশে পাল ঘটনা স্থলেই মারা যায়। নিহত বৃদ্ধ আজইল গ্রামের বাসিন্দার। তার বাবার নাম জানা জায়নি।

এ দুঘটনায় গুরুতর আহত হয়েছে অজ্ঞাত পরিচয়ের মোটরসাইলে চালক ও আরহীর। দুমড়ে মুচড়ে গেছে তাদের মোটরবাইকটি। তাতক্ষনিক ভাবে আহতদের নাম পরিচয় জানা যায়নি। মোটরসাইকেল আরহীরা জিকে খালের পাকা রাস্তা দিয়ে খোকসা থেকে ঝিনাইদহের কাতলাগাড়ির দিকে যাচ্ছিলো। তাদের মোটর সাইকেলটি দ্রæত গতিতে চলছিলো। স্থানীয়রা আহতদের উদ্ধার করে খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যেশ্যে রওনা করেছেন।

বালুঘাটের আধিপত্য বিস্তার নিয়ে যুবক গুলিবিদ্ধ

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার কুমারখালীতে বালুঘাটে আধিপত্য বিস্তার নিয়ে এক যুবক গুলিবিদ্ধ হয়েছেন। তার বাঁ পায়ে গুলি করার অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে। গুরুতর আহত হয়ে তিনি বর্তমানে কুষ্টিয়া সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

বৃহস্পতিবার দিনগত রাত ১টার দিকে উপজেলার যদুবয়রা ইউনিয়নের লালনবাজার এলাকায় এ ঘটনা ঘটে।

আহত যুবকের নাম আকাশ হোসেন (৩০)। তিনি উপজেলার সদকী ইউনিয়নের চর আগ্রাকুন্ডা গ্রামের মৃত ফারুক হোসেনের ছেলে। তিনি পেশায় শ্রমিক।

এছাড়াও ওইদিন রাত সাড়ে ১২টার দিকে ইউনিয়নের হাঁসদিয়া এলাকার শ্রমিকদল নেতা মানিয়ার মোল্লার বাড়ির গেটে কয়েক রাউন্ড গুলি করার অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে। তিনি যদুবয়রা ইউনিয়ন শ্রমিকদলের সাধারণ সম্পাদক।

এদিকে এ ঘটনায় জড়িত সন্দেহে ওই রাতেই তিনজনকে আটক করেছে পুলিশ। তারা হলেন উপজেলার সদকী ইউনিয়নের হিজলাকর এলাকার নিয়ামত আলীর ছেলে (২০) ও হিরু প্রামাণিকের ছেলে মানিক (২১)। তারা বালুটানা ট্রাকের শ্রমিক। অপরজনের নাম রাকিবুল ইসলাম (২১)। তিনি খোকসা উপজেলার আজাইল এলালার মজনুর ছেলে। তাদের ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে শুক্রবার দুপুরে আদালতে পাঠিয়েছে পুলিশ।

জানা গেছে, ২০২৩ সালে এলংগী আচার্য মৌজায় গড়াই নদীর ড্রেজিংকৃত প্রায় ৭০ হাজার ঘনফুট বালু প্রায় ৭০ লাখ টাকায় ইজারা দেয় পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। কিস্তিতে পরিশোধের শর্তে টেন্ডারের মাধ্যমে বালু অপসারণের দায়িত্ব পাই কুষ্টিয়ার সৈকত এন্টারপ্রাইজ। কিন্তু বালু অপসারণের যাতায়াত ব্যবস্থা ভাল না থাকায় ঠিকাদার বালু তুলতে পারেননি। সম্প্রতি তাদের কাছ থেকে শেয়ার নিয়ে বালু তুলছিলেন যদুবয়রা ইউনিয়ন শ্রমিকদলের সাধারণ সম্পাদক মানিয়ার মোল্লা, ইউনিয়ন ছাত্রদলের সাবেক জ্যেষ্ঠ সহসভাপতি মাহাবুবুল হাসান রনি, বিএনপি নেতা শামছুল আলম ও রিপনরা। কিন্তু তারা কিস্তির টাকা পরিশোধ না করায় প্রশাসন বালু অপসারণের কাজ বন্ধ করে দেয়।

আরও জানা গেছে, সৈকত এন্টারপ্রাইজের সঙ্গে চুক্তি করে গত বৃহস্পতিবার কিস্তির প্রায় পাঁচ লাখ ৩০ হাজার টাকা পরিশোধ করেন উপজেলা য্বুদলের সাবেক সাধারণ সম্পাদক আতিকুর রহমান সবুজ ও তার সহযোগীরা। তারা বৃহস্পতিবার সন্ধ্যায় বালু অপসারণের কাজ শুরু করলে শ্রমিকদল নেতা মানিয়ার মোল্লাসহ তার লোকজন পথে গাড়ি আটকে দেন। এ নিয়ে এলাকায় উত্তেজনা চলছিল। এরই মধ্যে গভীর রাতে ট্রাকে এসে দুর্বৃত্তরা প্রথমে শ্রমিকদল নেতার বাড়ির গেটে এবং পরে লালনবাজার এলাকায় আকাশের বাঁ পায়ে গুলি করে দ্রæত পালিয়ে যায়।

এ সময় রেনু খাতুন বলেন, বালুঘাটে আমাদের শেয়ার আছে। কিন্তু এখন অন্যরা বালু তুলছে। সন্ধ্যায় বালুর গাড়ি বন্ধ করে দিছিল আমার স্বামী ও তার লোকজন। পরে গভীর রাতে পাঁচটি মোটরসাইকেলে এসে বাড়ির গেটে অনেক গুলো গুলি করেছে দুর্বৃত্তরা। তার ভাষ্য, বালুঘাটের লোকজনই গুলি করেছে।

আহত আকাশের প্রতিবেশী ভাই সুজন আলী ফোনে বলেন, রাতে লালনবাজারে চা খেতে গিছিলাম আমরা কয়েকজন। তখন হঠাৎ বালুর গাড়িতে কয়েকজন এসে আকাশে মাজার নিচে গুলি করে চলে যায়। কাউকে চেনা যায়নি। তার ভাষ্য, বালুর গাড়ি থামানোর ঘটনাকে কেন্দ্র করে এ ঘটনা ঘটতে পারে।

অভিযোগ অস্বীকার করে বালু ব্যবসায়ী ও উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আতিকুর রহমান সবুজ বলেন, সরকারী নিয়ম মেনে টাকা পরিশোধ করে বৃহস্পতিবার প্রথম বালুকাটা শুরু করেছি। কে বা কারা কেন গুলি করেছে তা জানা নেই। তার ভাষ্য, তৃতীয় কোনো পক্ষ এলাকার পরিস্থিতি অশান্ত করতে এ ঘটনা ঘটাতে পারে।

কুষ্টিয়া সদর হাসপাতালের আবাসিক স্বাস্থ্য চিকিৎসক ( আরএমও) হোসেন ইমাম বলেন, আকাশ ১০ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন। তার মাজার নিচে ক্ষত রয়েছে। তার অবস্থা এখনও আশঙ্কাজনক।

কুমারখালী থানার ওসি জামাল উদ্দিন বলেন, দুর্বৃত্তদের হামলায় একজন গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এখনও কেউ লিখিত অভিযোগ করেনি। তবে ঘটনায় জড়িত সন্দেহে তিনজনকে আটকের পর আদালতে প্রেরণ করা হয়েছে।

সরস্বতী পূজা

0
নিজের বাড়িতে গৃহপূজায় অঞ্জলি দিয়েছে এই শিশুরা। বিকালে মন্ডপে মন্ডপে প্রতিমার প্রনাম জানাতে বেড়িয়েছে তারা। কুষ্টিয়ার খোকসা উপজেলা কেন্দ্রিয় সরস্বতী পূজা মন্ডপ কালীবাড়ি থেকে শুক্রবার বিকালে ছবিটি তোলা।

শ্রদ্ধায় ভক্তিতে সরস্বতী পূজা উদযাপিত হলো। গৃহপূজা ছাড়াও পাড়া মহল্লার মন্ডপে মন্ডপে অঞ্জলীর আয়োজন ছিলো। পাতায় লিখিয়ে শিশুদের হাতে খড়ি, শিক্ষা উপকরণ বিতরণ, ফ্রি মেডিকেল ক্যাম্পসহ পূজা উপলক্ষে আয়োজন ছিলো চোখ ধাঁধানো। পূনার্থীদের উপস্থিত ছিলো চোখে পরার মত।

শিক্ষক শিক্ষীকা ও শিক্ষার্থীরা অঞ্জলি দিচ্ছেন। কুষ্টিয়ার খোকসা সরকারী ডিগ্রী কলেজ থেকে শুক্রবার সকালে ছবিটি তোলা।
সর্ব কনিষ্ঠ পূনার্থী মায়ের কোলে চেপে এছিলো। পূজারী ব্রাহ্মন তাকে গাছের পাতায় লিখিয়ে হাতে খড়ি দিলেন। কুষ্টিয়ার খোকসা সরকারী কলেজের অডিটরিয়ামে নির্মান করা অস্থায়ী মন্ডপ থেকে ছবিটি তোলা।
সরস্বতী পূজা উপলক্ষে নানা বয়সী শিশুদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। কুষ্টিয়ার খোকসা উপজেলা কেন্দ্রিয় সরস্বতী পূজা মন্ডপ কালীবাড়ি থেকে শুক্রবার বিকালে ছবিটি তোলা।
ফ্রি মেডিকেল ক্যাম্পে সেবানিতে আসা স্থানীয়রা। কুষ্টিয়ার খোকসা উপজেলা কেন্দ্রিয় সরস্বতী পূজা মন্ডপ কালীবাড়ি থেকে শুক্রবার বিকালে ছবিটি তোলা।

নদীপাড় থেকে পরিতক্ত রিক্সা উদ্ধার

0

কুষ্টিয়া প্রতিনিধি

মরা কালীগঙ্গা নদীপাড়ে পড়েছিল ব্যাটারিচালিত একটি রিক্সা। তবে রিক্সাটির ব্যাটারি নেই। মালিকও খুঁজে না পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেন।

শুক্রবার বিকাল ৩টার দিকে কুষ্টিয়ার কুমারখালীর বাগুলাট ইউনিয়নের কুটিপাড়া এলাকা থেকে পরিতক্ত রিক্সাটি জব্দ করে নিয়ে যায় পুলিশ। পুলিশের ধারণা, ব্যাটারি চুরি করে রিক্সাটি ফেলে যেতে পারে চোর চক্র।

জানা গেছে, সকালে মরা কালীগঙ্গা নদী ঘেঁষে উপজেলার বাগুলাট ইউনিয়নের বাঁশগ্রাম – দমদমা সড়ক পাশে কুটিপাড়া এলাকায় নদীপাড়ে একটি রিক্সা দেখতে পান স্থানীয়রা। সেখানে রিক্সার মালিককে খুঁজে না পেয়ে চাঞ্চল্যের সৃষ্টি হলে পুলিশকে খবর দেন তারা। পরে পুলিশ এসে রিক্সা জব্দ করে থানায় নিয়ে যায়।

গ্রামবাসী প্রিন্স মাহমুদ বলেন, সড়কের নিচে নদীপাড়ে একটি ব্যাটারি বিহীন রিক্সা দেখা যায়। তবে মালিক না থাকায় প্রথমে মনে হয়েছিল ব্যাটারি চুরি করে চালকের সঙ্গে খারাপ কিছু হলো কি না? সেজন্য আশপাশ ও নদীতে অনেক খোঁজাখুঁজি করা হয়। কাউকে না পেয়ে পুলিশকে বিষয়টি জানানো হয়।

কুমারখালীর বাঁশগ্রাম পুলিশ ক্যাম্পের ইনচার্জ এস আই আলমগীর হোসেন বলেন, খবর পেয়ে ব্যাটারি বিহীন একটি রিক্সা জব্দ করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ব্যাটারি চুরির পর রিক্সা ফেলে গেছেন কেউ। তবে তদন্ত শেষে বিস্তারিত জানানো যাবে।

সর্বশেষ সংবাদ

আজ রাতেই ইরানে সর্বোচ্চ হামলা হবে: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী

দ্রোহ আন্তর্জাতিক ডেস্ক মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ বলেছেন, শুক্রবার (১৩ মার্চ) রাতেই ইরানে সর্বোচ্চ হামলা চালাবে যুক্তরাষ্ট্র। ভার্জিনিয়ার আর্লিংটনে এক সংবাদ সম্মেলনে এই হুমকি দেন...

ভিজিএফের কার্ড ভাগাভাগি নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ

ঝিনাইদহ প্রতিনিধি ‎ঝিনাইদহের শৈলকুপায় ভিজিএফের কার্ড ভাগাভাগি নিয়ে বিএনপির দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের অন্তত ৫০ জন গুরুতর আহত হন। বৃহস্পতিবার দিনগত...

দুই দফা সোনার দাম কমল

দ্রোহ অনলাইন ডেস্ক টানা দুই দিন সোনার দাম কমল। তবে রুপার দামে প্রভাব পরেনি। শুক্রবার সকালে কমেছে ভরিতে সর্বোচ্চ ২ হাজার ১৫৮ টাকা। গত বৃহস্পতিবার...

সরিষার বাম্পার ফলন

তেল জাতীয় ফসল সরিষার বাম্পার ফলন হয়েছে। ফলের ভেতরে প্রতিটি দানা সমান। প্রতিকেজি সরিষায় সাড়ে ৪শ গ্রাম তেল হয়। ১০ শতক জমিতে সরিষা আবাদ...

ছাত্রদলে নেতাকর্মীদেরকে লক্ষ্য করে গুলি বর্ষণ, গুলিবিদ্ধ ৩

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ায় ছাত্রদলের নেতাকর্মীদের লক্ষ্য করে গুলি বর্ষণের ঘটনা ঘটেছে। এতে ভেড়ামারা উপজেলা ছাত্রদলের সদস্য চঞ্চলসহ (২৯) তিনজন গুলিবিদ্ধ হয়েছেন। বুধবার (১১ মার্চ) সন্ধ্যায় ভেড়ামারা...