রবিবার, মার্চ ১৫, ২০২৬.
Home Blog Page 45

ভূমিকম্পে হতাহতের ঘটনায় প্রধান উপদেষ্টার শোক

0

দ্রোহ অনলাইন ডেস্ক

ভূমিকম্পে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় হতাহতের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন অন্তর্র্বতী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

তিনি বলেন, সরকারের পক্ষ থেকে পরিস্থিতি নিবিড় পর্যবেক্ষণ করা হচ্ছে। পাশাপাশি ক্ষয়ক্ষতির পূর্ণ বিবরণ সংগ্রহের উদ্যোগ নেওয়া হয়েছে।

শুক্রবার (২১ নভেম্বর) দেওয়া শোকবার্তায় প্রধান উপদেষ্টা নিহতদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। একই সঙ্গে আহতদের দ্রæত আরোগ্য কামনা করেন এবং সংশ্লিষ্ট সব দপ্তরকে ক্ষতিগ্রস্ত স্থানে উদ্ধার কার্যক্রম জোরদারের নির্দেশ দেন।

জনগণ ধৈর্য ও সাহসের সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করবেন বলেও আশাবাদ ব্যক্ত করেন প্রধান উপদেষ্টা।

প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার এ তথ্য জানান।

গ্রামীণ ব্যাংকে পেট্রোল ঢেলে আগুন দিল দুর্বৃত্তরা

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার কুমারখালীতে গ্রামীণ ব্যাংকের পান্টি শাখায় পেট্রোল ঢেলে আগুন লাগানোর অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে।

শুক্রবার ( ২১ নভেম্বর) ভোরে উপজেলার যদুবয়রা ইউনিয়নের চৌরঙ্গী বাজার এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে থানা পুলিশ। তবে আগুনে কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে জানিয়েছেন ব্যাংকটির ব্যবস্থাপক ও পুলিশ।

ব্যাংকের নৈশ্যপ্রহরী ইসমাইল শেখ বলেন, ‘আমি ব্যাংকের ভিতরেই ছিলাম। ফজরের আযান চলছিল। হঠাৎ আগুন জ্বলে উঠলে চিৎকার চেঁচামেচি শুরু করি। তখন পালিয়ে যায় দুর্বৃত্তরা।’ তার ভাষ্য, বাইরে থেকে তখন বন্ধ জানালার ছোট্র ছিদ্র দিয়ে প্রথমে কলাগাছের পাতা ঢুকিয়ে পেট্রোল ঢেলে আগুন দেয় দুর্বৃত্তরা। প্রায় আধা ঘণ্টা চেষ্টা করে আগুন নিভানো হয়।

নাম প্রকাশ না করা শর্তে ব্যাংকের সামনে অবস্থিত এক চা বিক্রেতা বলেন, সকাল ৬টার দিকে বাজারে এসে দেখি পুলিশ। শুনলাম ব্যাংকে আগুন লাগিয়েছে কে বা কারা। এতে আতঙ্কিত সকলেই।

ব্যাংকের ব্যবস্থাপক মো.শাহজালাল মুঠোফোনে বলেন, ‘নাইট গার্ড ভিতরেই ছিল। ভোররাতে জানালায় পেট্রোল ঢেলে আগুন লাগায় দুর্বৃত্তরা। তবে এতে কোনো ক্ষয়ক্ষতি হয়নি। আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

কুমারখালী থানার ওসি খন্দকার জিয়াউর রহমান বলেন, খবর পেয়ে দ্রæত ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। এক বোতল পেট্রোল জব্দ করা হয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

স্বামীর সন্ধান পেতে ৩ বছরের দেবরকে নিয়ে উধাও ভাবী

0

কুষ্টিয়া প্রতিনিধি

যৌতুকের টাকায় কেনা অটোগাড়ি নিয়ে পালিয়েছে স্বামী। প্রায় তিনমাস খোঁজ নেয়না দ্বিতীয় স্ত্রীর। অবশেষে অটোগাড়ি ও স্বামীকে না পেয়ে মাত্র ৩ বছর বয়সী দেবরকে নিয়ে লাপাত্তা হয়েছেন ভাবী।

ঘটনাটি কুমারখালী উপজেলার যদুবয়রা ইউনিয়নের জোতমোড়া গ্রামে বৃহস্পতিবার রাত ৮টার দিকে ঘটে। এতে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

অভিযুক্ত ভাবীর নাম রিনা খাতুন (৩২)। তিনি ওই এলাকার আনোয়ার হোসেনের দ্বিতীয় স্ত্রী এবং গোপালগঞ্জের মকসুদপুর থানার গয়লাকান্দি এলাকায় মৃত কাসেম মোল্লার মেয়ে।

এদিকে মাত্র তিন বছরের সন্তানকে কাছে না পেয়ে পাগলপ্রায় মা আনোরা খাতুন। সন্তানকে ফিরে পেতে পুত্রবধূর বিরুদ্ধে ওইদিন রাত ১০টার দিকে কুমারখালী থানায় লিখিত অভিযোগ দেন শ্বশুর জিন্নাহ শেখ।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, জোতমোড়া গ্রামের জিন্নাহ শেখের ছেলে আনোয়ার হোসেনের বিরুদ্ধে চুরি ছিনতাই প্রতারণাসহ অসংখ্য অভিযোগ রয়েছে। স্ত্রী ও এক সন্তান রেখে প্রায় দুই বছর আগে নিজগ্রাম থেকে একটি অটোগাড়ি চুরি করে পালিয়ে যায় আনোয়ার। আর খোঁজ মেলেনি তার। এরপর দিন পনেরো আগে রিনা খাতুন দ্বিতীয় স্ত্রীর দাবি নিয়ে আনোয়ারের বাড়িতে উঠে পড়ে বলেন ‘৬মাস আগে তারা বিয়ে করেছেন। যৌতুক হিসেবে একটি অটোগাড়ি দেওয়া হয়েছে। প্রায় তিনমাস হলো অটোগাড়ি ও কিছু নগদ টাকা নিয়ে পালিয়েছে আনোয়ার। আর খোঁজ নেই। টাকা আর গাড়ি ফেরত না দিলে অন্যদের ক্ষতি করা হবে।’

একপর্যায়ে বৃহস্পতিবার রাত ৮টার দিকে আনোয়ারের তিন বছর বয়সী ছোট ভাইকে নিয়ে পালিয়েছে তার দ্বিতীয় স্ত্রী। তার মুঠোফোনটি মাঝেমাঝে খোলা পাওয়া যাচ্ছে।

আনোয়ারের মা আনোরা খাতুন বলেন, ‘১৫ দিন আগে বাড়ি উঠে পড়ে রিনা খাতুন। উঠেই বার বার গাড়ি আর টাকা দাবি করছে। বার বার হুমকি দিচ্ছিল ক্ষতি করার। কাল রাতে রান্নার কাজে ব্যস্ত ছিলাম। ওই মহিলা আমার গ্যাদা (বাচ্চা) নিয়ে পলায়ছে। রাতে তিন চার দুধ খায় ছোয়াল। যত টাকায় লাগুক। তোমরা আমার ছোয়াল আনে দাও তাড়াতাড়ি। ‘

বাবা জিন্নাহ শেখ বলেন, ‘ছেলের (আনোয়ার) সাথে মাঝেমাঝে কথা হচ্ছে রিনার। এক এক সময় এক এক স্থানের ঠিকানা দিয়ে বলছে, ‘ টাকা আর গাড়ি দিয়ে ছেলে নিয়ে যান। ‘ আমি থানায় লিখিত অভিযোগ দিয়েছি। বিভিন্ন ভাবে খোঁজার চেষ্টা করছি।’

কুমারখালী থানার ওসি খন্দকার জিয়াউর রহমান বলেন, ৩ বছরের দেবরকে নিয়ে পালিয়েছে এক নারী। থানায় রাতেই লিখিত অভিযোগ জমা পড়েছে। উদ্ধার অভিযান শুরু করা হয়েছে।

ভূমিকম্পে ঢাকায় ৩ পথচারী নিহত

0

দ্রোহ অনলাইন ডেস্ক

দেশের অধিকাংশ স্থানে ঘটে যাওয়া শক্তিশালী ভূমিকম্পে ঢাকার বংশালের কসাইটুলিতে পাঁচতলা ভবনের রেলিং ধসে ৩ জন নিহত হয়েছেন।

তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানাতে পারেনি পুলিশ।

শুক্রবার (২১ নভেম্বর) সকালে ভূমিকম্পের পর বংশাল কোশাইতলীতে এ ঘটনা ঘটে।

‎স্থানীয়রা জানান, ভূমিকম্পের সময় হঠাৎ করে পাঁচতলা ভবনের রেলিং ধসে পড়ে তিন পথচারী ঘটনাস্থলে নিহত হন। তারা সড়ক দিয়ে হেঁটে যাচ্ছিলেন। ঘটনার পরপরই ঘটনাস্থলে ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা উপস্থিত হয়েছেন।

বংশাল থানার উপপরিদর্শক (এসআই) আশিষ জানান, ভূমিকম্পের সময় ভবনের রেলিং ধসে পড়ে তিন পথচারী নিহত হয়েছেন। ঘটনাস্থলে আমাদের পুলিশ সদস্যরা উপস্থিত আছেন।

ঢাকাসহ দেশের কয়েকটি স্থানে ভূমিকম্প অনুভূত

0

দ্রোহ অনলাইন ডেস্ক

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় ভূমিকম্প অনুভূত হয়েছে। এর মাত্রা ছিল রিখটার স্কেলে ৫ দশমিক ৭। এতে আতঙ্কে অনেকেই ভবন থেকে বের হয়ে আসেন। আফটার শক আতঙ্কে অসংখ্য জনতা ঢাকার রাস্তায় নেমে আসেন।

শুক্রবার (২১ নভেম্বর) সকাল ১০টা ৩৮ মিনিটে এ ভূমিকম্প অনুভূত হয়। ভারতের কিছু স্থানে এই ভূমিকম্প অনুভূত হয়েছে বলে জানা গেছে।

ভূমিকম্প সংঘটিত হওয়ার পর থেকে চারদিকে মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। ভূমিকম্পে ঢাকার বিভিন্ন জায়গায় ভবন হেলে পড়াসহ ভবনের রেলিং ভেঙ্গে পথচারী হতাহতের খবর পাওয়া গেছে।

ভূমিকম্পের পর থেকে ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষে ভুক্তভোগী নাগরিকরা ফোন করছেন।

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, ঢাকায় এখন পর্যন্ত তিন থেকে চারটি ভবন হেলে পড়ার সংবাদ তারা পেয়েছেন।

প্রাথমিক শিক্ষক নিয়োগের আবেদন পরেছে পৌনে ৬ লাখ

0

দ্রোহ অনলাইন ডেস্ক

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রায় সোয়া ১০ হাজার সহকারী শিক্ষক নিয়োগে প্রথম ধাপে ছয় বিভাগের আবেদন চলছে। বৃহস্পতিবার (২০ নভেম্বর) দুপুর পর্যন্ত এতে আবেদন করেছেন ছয় লাখ চাকরিপ্রার্থী।

এদিকে, অনলাইনে সহকারী শিক্ষক পদে আবেদনপ্রক্রিয়া শেষ হচ্ছে আগামীকাল শুক্রবার (২১ নভেম্বর)। এরপর আর আবেদনের সময়সীমা বাড়ানো হবে না বলে জানিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সূত্র।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সূত্র জানায়, খুলনা, বরিশাল, রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগের প্রাথমিক বিদ্যালয়ে শূন্য থাকা ১০ হাজার ২১৯টি পদে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। শূন্য এসব পদের বিপরীতে গত ৮ নভেম্বর থেকে অনলাইনে আবেদন নেওয়া হচ্ছে। বৃহস্পতিবার দুপুর ২টা পর্যন্ত এসব পদে সফলভাবে আবেদন ও ফি জমা দিয়েছেন প্রায় ৫ লাখ ৭৬ হাজার প্রার্থী।

শুক্রবার রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত চাকরিপ্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। এরপর পরবর্তী ৭২ ঘণ্টা পর্যন্ত তাদের ফি পরিশোধের সময় থাকবে। আবেদনের আরও একদিন সময় থাকায় এবং অনেকে ফি জমা দেওয়ার অপেক্ষায় থাকায় আবেদনকারীর এ সংখ্যা আরও এক লাখ বাড়তে পারে বলে মনে করছেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের কর্মকর্তারা।

জানতে চাইলে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের গবেষণা কর্মকর্তা এসএম মাহবুব আলম বলেন, ৫ লাখ ৭৬ হাজারের মতো প্রার্থী আবেদন করে ফি জমা দিয়েছেন। অনেকে এমন আছেন, যারা আবেদন করেছেন কিন্তু এখনো ফি জমা দেননি। সেক্ষেত্রে ধারণা করা হচ্ছে আরও প্রায় এক লাখ আবেদন বাড়তে পারে। সেক্ষেত্রে মোট আবেদন পৌনে ৭ লাখ অথবা সাড়ে ৭ লাখ হতে পারে।

গত ৫ নভেম্বর প্রথম ধাপের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। প্রথম ধাপের বিভাগগুলো হলো রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, ময়মনসিংহ ও রংপুর। এরপর ১২ নভেম্বর দ্বিতীয় ধাপে ঢাকা ও চট্টগ্রাম বিভাগের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এ দুই বিভাগে শূন্যপদ রয়েছে ৪ হাজার ১৬৬টি।

উষ্ণতার খোঁজে

0

শীত এসে গেছে। প্রকৃতি ও প্রাণীকূলে জড়তা বইতে শুরু করেছে। সাদা পালকের রাজ হাঁসের দল খাবারের সন্ধ্যানে গড়াই নদীর জলে নেমেছিলো। শরীর শুকিয়ে নিতে জলের কিনারে বসে ছিলো। কিন্তু কখন যে সূর্য অস্তের চলে গেছে তা বুঝে উঠতে পারেনি ওরা। কালীবাড়ি ঘাট থেকে সম্প্রতি তোলা ছবি।

সার্ভেয়ারের হামলায় নিহত চালকের মেয়ে মামলা করেছে

0
নিহত গাড়ি চালকের মৃতদেহ ঘিরে স্বজনদের অপেক্ষা।

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার কুমারখালী পৌরসভার বকেয়া বেতন চাইতে হিয়ে সার্ভেয়ায়ের কিল- ঘুসিতে নিহতগাড়ি চালক শহিদুল ইসলাম (৫৭) মৃত্যুর ঘটনায় থানায় হত্যা মামলা করা হয়েছে।

বুধবার রাত সাড়ে ৮টায় নিহত গাড়িচালকের মেয়ে সুবর্ণা খাতুন। এ মামলায় পৌরসভার সার্ভেয়ার ফিরোজুল ইসলামকে আসামি করা হয়। এছাড়াও মামলায় অজ্ঞাত আসামি করা হয়েছে আরও ২ থেকে ৩ জনকে।

নিহত গাড়ি চালক শহিদুল পৌরসভার শেরকান্দি এলাকার প্রয়াত গঞ্জের আলীর ছেলে। বৃহস্পতিবার (২০ নভেম্বর) দুপুরে এ তথ্য নিশ্চিত করেন কুমারখালী থানার পরিদর্শক ( তদন্ত) মো. আমিরুল ইসলাম।

পুলিশ, মামলার এজাহার, পৌরসভা ও স্থানীয় সূত্রে জানা গেছে, কুমারখালী পৌরসভায় প্রথম শ্রেণি ভুক্ত। প্রতিষ্ঠানটির ৫৭ জন কর্মকর্তা – কর্মচারীর ৪২ মাসের বেতন বকেয়া। টাকার অংকে বকেয়া বেতনের পরিমান ১০ কোটি ছাড়িয়ে যাবে।

গত বুধবার বকেয়া বেতনের দাবিতে গাড়ি চালক শহিদুল ইসলাম বিভিন্ন পৌরসভার কক্ষের দরজা বন্ধ করে দেন। সেসময় ১১৫ নম্বর কক্ষের সার্ভেয়ার ফিরোজুলের কক্ষটি বন্ধ করতে যান। তখন ফিরোজুলের সঙ্গে শহিদুলের তর্কাতর্কির একপর্যায়ে কিলঘুষি ও হাতাহাতির ঘটনা ঘটে।

পরে পৌরসভায় কর্মরত অন্যান্যরা ফিরোজুলকে ১১৫ নম্বর এবং শহিদুলকে ১১৬ নম্বর কক্ষে আটকে রাখেন। কিছুক্ষণ পরে ১১৬ নম্বর কক্ষে গিয়ে পৌরসভায় কর্মতরা দেখেন শহিদুল পাকা মেঝেতে পড়ে আছেন। পরে তারা তাকে উদ্ধার করে সকাল ১০টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানকার চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে পুলিশ সুরতহাল প্রতিবেদন করে ময়নাতদন্তের জন্য মরদেহটি কুষ্টিয়া সদর হাসপাতালের মর্গে পাঠায়।

আরও জানা গেছে, ঘটনার পর পৌরসভার শেরকান্দি এলাকার অভিযুক্ত ফিরোজুলের ভবনে ভাঙচুর চালিয়েছে নিহতের স্বজন ও এলাকাবাসী। ঘটনার পর থেকে ফিরোজুল পলাতক। বৃহস্পতিবার দুপুরে কুমারখালী বড় জামে মসজিদ চত্বরে শহিদুলের জানাযা শেষে পৌর কবরস্থানে দাফন করা হয়।

নিহতের মেয়ে মামলার বাদী সুবর্ণা খাতুন বলেন, ‘আমার বাবার সম্প্রতি ওপেন হার্ট সার্জারি করা। বুধবার সকালে বেতন চাইতে গেলে পৌরসভার সার্ভেয়ার ফিরোজুল ইসলাম বাবাকে কিলঘুসি ও লাথি মারে হত্যা করে একটি কক্ষে আটকে রাখেন। আমি থানায় মামলা করেছি। সুঠিক বিচার চাই।’

ঘটনার পর থেকে ফিরোজুল পলাতক থাকায় তাঁর বক্তব্য পাওয়া যায়নি। তবে ঘটনার প্রত্যক্ষদর্শী পৌরসভার বাজার পরিদর্শক নুর ইসলাম বলেন, ‘ফিরোজল তার কক্ষে কাজ করছিল কার্যালয়ে। তখন শহিদুল বেতন না পেয়ে দরজা বন্ধ করতে যাচ্ছিল। সেসময় ফিরোজের সঙ্গে তর্কাতর্কি ও ধস্তাধস্তি হয়। তাঁর ভাষ্য, শহিদুল হার্টের রোগী ছিল। হঠাৎ অসুস্থ হয়ে পড়ে যায়। তবে কোনো মারামারির ঘটনা ঘটেনি।

কুমারখালী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আমিরুল ইসলাম বলেন, গাড়িচালক শহিদুল মৃত্যুর ঘটনায় থানায় হত্যা মামলা নথিভুক্ত করা হয়েছে। মামলায় একজনের নামে এবং ২ থেকে ৩ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন আসলে প্রকৃত ঘটনা পরে জানাবো যাবে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

রাশিদা’র রেশমী সূতার কারিগরী

0

রঙিন সুতা আর সুচের নিপুণ কারিগরী ভাগ্য বদলেছে রাশিদা খাতুন তার প্রতিবেশী ও স্কুল ছাত্রীদের। তারা সবাই খন্ডকালীন নকশী কাঁথা সেলাইসহ কাপড়ের উপর নানা ধরেনের নকশা তোলার কাজ করেন। মঙ্গলবার সকালে কুষ্টিয়ার খোকসার ওসমানপুর ইউনিয়নের দেবীনগর গ্রাম থেকে ছবি গুলো তোলা।

মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের মানববন্ধন

0

কুষ্টিয়া প্রতিনিধি

বেতন বৈষম্য দূর করে দশম গ্রেড বাস্তবায়ন-এই এক দফা দাবিতে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা মানববন্ধন কর্মসূচি পালন করেছেন।

সোমবার সকাল ১০টায় কুষ্টিয়া মেডিকেল কলেজের প্রধান ফটকের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। কুষ্টিয়া জেনারেল হাসপাতাল, কুষ্টিয়া মেডিকেল কলেজ ও বিভিন্ন স্বাস্থ্য ইউনিটের টেকনোলজিস্টরা এতে অংশ নেন।

মানববন্ধনে বক্তারা বলেন, দেশের অন্যান্য ডিপ্লোমাধারী কর্মকর্তাদের দ্বিতীয় শ্রেণীতে উন্নীত করা হলেও মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের ক্ষেত্রে এখনো বৈষম্য রয়ে গেছে। দ্রæত সময়ের মধ্যে দশম গ্রেড বাস্তবায়ন না হলে কর্মবিরতি ও আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারিও দেন তারা।

কুষ্টিয়া জেনারেল হাসপাতালের ডিপ্লোমা ফার্মাসিস্ট মো. রফিকুর রহমান বলেন, একই কারিকুলামে পড়াশোনা করে, একইভাবে স্বাস্থ্যসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার পরেও আমরা যথাযথ পদমর্যাদা পাচ্ছি না। দেশের সকল ডিপ্লোমাধারী কর্মকর্তা যখন দ্বিতীয় শ্রেণীতে উন্নীত হয়েছেন, তখন শুধু আমাদের ক্ষেত্রেই বৈষম্য।

তিনি আরও বলেন, সারাদেশে ল্যাব টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা স্বাস্থ্যব্যবস্থায় গুরুত্বপূর্ণ অবদান রাখলেও বারবার তাদের দাবি অবহেলিত হচ্ছে। এটি আমাদের ন্যায্য দাবি এ দাবি মানতেই হবে।

সর্বশেষ সংবাদ

দেশের ৪২ জেলা পরিষদে নতুন প্রশাসক নিয়োগ

দ্রোহ অনলাইন ডেস্ক একযোগে দেশের ৪২ জেলা পরিষদে নতুন প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। রবিবার (১৫ মার্চ) তাদের নিয়োগ দেওয়া হয়। প্রধানমন্ত্রীর উপ- প্রেস সচিব-১ জাহিদুল ইসলাম রনি...

কুমারখালীতে এতিমখানায় সৌদি খেজুর বিতরণ

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার কুমারখালীতে অন্তত ৭৩টি এতিমখানা ও লিল্লাহ বোর্ডিংয়ের শিক্ষার্থীদের জন্য ২২৪ কেজি সৌদি খেজুর প্রদান করা হয়েছে। রবিবার বিকালে উপজেলা পরিষদের সভাকক্ষে অনুষ্ঠানের আয়োজন...

খোকসায় ডাকাতিতে ব্যর্থ হয়ে ২ লাখ টাকা চাঁদা দাবি

স্টাফ রিপোর্টার সংখ্যালঘুর বাড়িতে ডাকাত দল ঢোকার ৫ মিনিটের মধ্যে রুখে দিলো গ্রাম বাসী। তবে ডাকাতরা যাওয়ার বেলায় ২ লাখ টাকা চাঁদার দাবি করে গেছে। শনিবার...

মসজিদের ইমাম-খতিবরা পেলেন ঈদ উপহার

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার কুমারখালী পৌরসভা এলাকার ৩৪ মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খাদেমদের যুবদলের নেতার পক্ষ থেকে ঈদ উপহার প্রদান করা হয়। এম এন মডেল মাধ্যমিক বিদ্যালয়...

নিহত কৃষকদল নেতার লাশ নিয়ে বিক্ষোভ

ঝিনাইদহ প্রতিনিধি ‎ঝিনাইদহ সদর উপজেলার মাধবপুর গ্রামে বিএনপি ও জামায়াতের সংঘর্ষে নিহত কৃষক দল নেতা তরু মুন্সীর লাশ নিয়ে বিক্ষোভ হয়েছে বিএনপি। শনিবার দুপুরে ঝিনাইদহ মর্গ...