রবিবার, এপ্রিল ৫, ২০২৬.
Home Blog Page 643

ফোন করেছে কে ? বলে দেবে গুগল

0

দ্রোহ আইটি ডেস্ক

এ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য নতুন ফিচার আনল গুগল। যা টক্কর দেবে জনপ্রিয় ট্রুকলার অ্যাপটিকে।

কারণ, সম্প্রতি সার্চ ইঞ্জিন গুগল ‘ভেরিফায়েড কলস’ নামক যে ফিচার নিয়ে এসেছে তা আপনাকে জানিয়ে দেবে ফোনের ওপারে কে রয়েছেন। ঠিক কী কাজ করবে এই ফিচার?

জানা গিয়েছে, ‘ভেরিফায়েড কলস’ মাধ্যমে ব্যবহারকারীরা ফোন রিসিভ করার আগেই জেনে যাবেন যে, কে কল করছেন, কী কারণেই বা ফোন করা হচ্ছে। ফলে গোটা বিশ্বে ভুয়া ফোনের সাহায্যে যে সমস্ত অপরাধমূলক কাজ ঘটে থাকে, তা আটকানো সম্ভব হবে বলেই মনে করা হচ্ছে। তবে বিশেষ এই সুবিধা পেতে গুগল ফোন অ্যাপটি গুগল পিক্সেল ও অ্যান্ড্রয়েড ফোনে ডাউনলোড করতে হবে প্লে স্টোর থেকে।

শীঘ্রই ওই অ্যাপটিতে নতুন একটি আপডেট আসবে, যেখানে ‘ভেরিফায়েড কলস’ ফিচার অন্তর্ভুক্ত থাকবে। শুধু ভারত নয়, স্পেন, ব্রাজিল, মেক্সিকো এবং মার্কিন যুক্তরাষ্ট্রসহ বিশ্বের বিভিন্ন প্রান্তের মানুষ এই ফিচারের সুবিধা ভোগ করতে পারবেন।

শিক্ষার্থীদের জন্য ফেসবুকের নতুন ফিচার

0
প্রতিকী ছবি

দ্রোহ আইটি ডেস্ক

জনপ্রিয় সামাজিক যোগাযোগ জায়ান্ট ফেসবুক শিক্ষার্থীদের জন্য নতুন একটি ফিচার নিয়ে এসেছে। সম্প্রতি ‘ফেসবুক ক্যাম্পাস’ নামে এ নতুন ফিচারটি চালুর ঘোষণা দেয় সামাজিক মাধ্যমটি।

ফেসবুকের দেয়া নতুন এ ঘোষণা অনুযায়ী, ফেসবুক ক্যাম্পাস ব্যবহার করে কলেজ ও বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা নিজেদের মধ্যে যোগাযোগ স্থাপনে মূল ফেসবুকের বাইরে সম্পূর্ণ আলাদা একটি প্রোফাইল তৈরি করতে পারবে। যেখানে তাদের কলেজ ই-মেইল এ্যাড্রেস শিক্ষাবর্ষ ব্যবহার করতে হবে।

যদিও মূল ফেসবুক অ্যাকাউন্ট থেকেই প্রবেশ করা যাবে ফেসবুক ক্যাম্পাসে, যা অনেকটা ফেসবুক ওয়াচের মতোই। ক্যাম্পাস ও শিক্ষার্থীদের বিষয়ে যে কোনো ধরনের তথ্য আদান-প্রদানের লক্ষ্যেই মূলত ‘ফেসবুক ক্যাম্পাস’ ফিচারটি চালুর উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে ফেসবুক কর্তৃপক্ষ।

আরও পড়ুন-Droho-Online-English-Class- ‘Heavy Fluency Spoken’

ফেসবুক ক্যাম্পাসে আরও থাকছে কলেজ ও বিশ্ববিদ্যালয় বিষয়ক আলাদা নিউজফিড থাকবে। যা বিভাগ ও অনুষদ ভেদে ভিন্ন ভিন্ন হবে। শুধু তাই নয়, এখানে শিক্ষার্থীরা ক্যাম্পাস বিষয়ক ইভেন্ট খুলতে পারবেন যেখানে শুধু তার বিভাগ বা অনুষদের ছাত্রছাত্রীরাই প্রবেশ করতে পারবেন। তাছাড়া থাকছে ‘ক্যাম্পাস চ্যাট’ নামে রিয়েল টাইম চ্যাটের সুবিধাও।

উল্লেখ্য, ২০০৪ সালে এমন একটি ফিচার নিয়েই ‘দ্য ফেসবুক’ নামে যাত্রা শুরু করে তৎকালীন ক্যাম্পাস নির্ভর ওয়েবসাইট ‘ফেসবুক’। পরবর্তী সময়ে যা উন্মুক্ত করা হয় বিশ্বের সব নাগরিকের জন্য। যার ফলে উন্মোচিত হয় সামাজিক যোগাযোগ মাধ্যমের এক নতুন দিগন্ত।

পুত্র সন্তানের মা হলেন শুভশ্রী

0
সংগৃহিত ছবি

দ্রোহ বিনোদন ডেস্ক

পুত্র সন্তানের মা হলেন টালিউড অভিনেত্রী শুভশ্রী। চক্রবর্তী পরিবারে নেমে এলো খুশির জোয়ার। সন্তানকে স্বাগত জানালেন রাজ চক্রবর্তী ও শুভশ্রী দম্পতি।

শনিবার দেড়টার দিকে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে রাজ-শুভশ্রীর প্রথম সন্তানের জন্ম হয়। নবজাতকের ওজন হয়েছে ৩ কেজি। সন্তান জন্মের সুন্দর মুহূর্তে সাক্ষী ছিলেন রাজ চক্রবর্তী নিজেই। মা এবং সন্তান দুজনেই আপাতত সুস্থ রয়েছেন বলে জানান তিনি।

কয়েকদিন আগে করোনায় আক্রান্ত হয়ে মারা যান রাজের বাবা। থমথমে পরিবারে অবশেষে খুশির মেজাজ। রাজ-শুভশ্রীর সন্তানের খবরে খুশির হাওয়া টলিপাড়াতেও।

আরও দেখুনDroho-Online-English-Class- ‘Heavy Fluency Spoken’

প্রসঙ্গত, ২০১৮ সালের ৬ই মার্চ বাগদানের মধ্য দিয়ে রাজ-শুভশ্রীর প্রেমের সকল জল্পনা-কল্পনার অবসান ঘটে। ওই বছরের ১১ মে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন তারা।

কুষ্টিয়ায় দুটি ভেজাল কারখানায় অভিযান

0
Kushtia-Dro-13-p-9
উদ্ধারকৃত ভেজাল পণ্য

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ায় ভেজাল পন্য তৈরির কারখানায় র‌্যাবের বিশেষ অভিযান পরিচালিত হয়েছে। ভ্রাম্যমাণ আদালত কারখানার মালিককে ২ লক্ষ টাকা অর্থদন্ড করেছেন।

রবিবার সকাল সাড়ে ১০ টার সময় কুষ্টিয়া র‌্যাব ১২ সিপিসি-১ এর ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার সিনিয়র এএসপি মোস্তফিজুর রহমানের নেতৃত্বে র‌্যাবের একটি দল এ বিশেষ অভিযান চালায় ।

গোপন সংবাদের ভিত্তিতে কুষ্টিয়া সদর উপজেলার জুগিয়া বারাদী ভাগার রোড এলাকায় ভুয়া রেজিষ্ট্রেশন ব্যবহার করে মিসফলা কঞ্জুমার নামে ভেজাল পণ্য তৈরীর কারখানায় দীর্ঘদিন যাবৎ ভেজাল পন্য উৎপাদন ও দেশের বিভিন্ন অঞ্চলে বাজারজাত করে আসছিলো। ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ২ লক্ষ টাকা জরিমানা ও জুগিয়া কদমতলা মোড়ে অবস্থিত বেঙ্গল ট্যোবাকো নামের অপর কারখানায় অবৈধভাবে বেঙ্গল কসমেটিকস এর নামে ভেজাল ডিটারজেন্ট পাউডার করছিলো।

দুটি ভেজাল কারখানায় অভিযান পরিচালনা করে ভ্রাম্যমান আদলত মিসফলা কঞ্জুমার কে দুইলক্ষ টাকা এবং বেঙ্গল কসমেটিক্সকে ১ লক্ষ টাকা অর্থদ- করা হয়। সেই সাথে উৎপাদিত ভেজাল পণ্য আগুনে পুড়িয়ে ধংস করা হয়।

আরও পড়ুন-Droho-Online-English-Class- ‘Heavy Fluency Spoken’

এ সময় উপস্থিত ছিলেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর কুষ্টিয়া সহকারী পরিচালক কাজী রাকিবুল হাসান, বাংলাদেশ কেন্দ্রীয় দোকান মালিক সমিতির সহ-সভাপতি মোকাররম হোসেন মোয়াজ্জেম,র‌্যাব ১২ সিপিসি-১ এর কোম্পানী কমান্ডার সিনিয়র এএসপি মোস্তাফিজুর রহমানসহ র‌্যাবের সদস্যরা।

Droho-Online-English-Class- ‘Heavy Fluency Spoken’

0

কুমারখালীতে পৃথক সড়ক দুর্ঘটনায় তিনজনের মৃত্যু

0

কুমারখালী প্রতিনিধি 

কুষ্টিয়ার কুমারখালীতে একই স্থানে পৃথক সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহীসহ নিহত হয়েছেন তিন জন।

শনিবার বিকালে এবং রবিবার ভোরে কুমারখালী উপজেলার বাটিকামারা শিপলু ফিলিং স্টেশনের সামনে কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার বিকালে দুই মোটরসাইকেল আরোহী কুষ্টিয়ার দিকে যাওয়ার সময় কুমারখালী উপজেলার বাটিকামারা শিপলু ফিলিং স্টেশনের সামনে মোটর সাইকেলের সাথে ভ্যানের সংঘর্ষে আহত দুইজনেরই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে। নিহতরা হলেন- মাদারীপুর জেলার শিবচরের ফয়জুল খাঁর ছেলে ইনছান (৩০) ও তার সঙ্গী রমজান (৩৫)।

অপরদিকে, রবিবার ভোর সাড়ে ৫টার দিকে একই স্থানে কুষ্টিয়াগামী একটি মাইক্রোবাসের ধাক্কায় ফিরোজ (৩৫) নামের এক পথচারীর মৃত্যু হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, নিহত ফিরোজ সহ আরও অনেকেই কুষ্টিয়া-রাজবাড়ী সড়কের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন। তারা শিপলু ফিলিং স্টেশনের সামনে পৌঁছালে পিছন দিক থেকে আসা দ্রুত গতির একটি মাইক্রোবাস তাকে ধাক্কা দিয়ে কুষ্টিয়ার দিকে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই পথচারী ফিরোজের মৃত্যু হয়। নিহত ফিরোজ কুমারখালী উপজেলার সদকী ইউনিয়নের বাটিকামারা মধ্যেপাড়া গ্রামের কামাল হোসেনের ছেলে।

এ ঘটনার সত্যতা নিশ্চিত করে কুমারখালী থানার অফিসার ইনচার্জ মজিবুর রহমান জানান, শনিবার বিকালে শিপলু ফিলিং স্টেশনের সামনে মোটরসাইকেলের সাথে পাখি ভ্যানের সংঘর্ষে দুই মোটর সাইকেল আরোহী এবং রবিবার ভোরে একই স্থানে মাইক্রোবাসের ধাক্কায় আরেকজন পথচারীর মৃত্যু হয়েছে।

ঝিনাইদহে জলে ডুবে শিশুর মৃত্যু

0
প্রতিকী ছবি

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহ সদর উপজেলার গোপিনাথপুরে জলে ডুবে আব্দুল্লাহ (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সে একই গ্রামের তারিক হোসেনের ছেলে।

ঝিনাইদহ সদর থানার মিজানুর রহমান বলেন, বেলা ১২টার দিকেও শিশু তুয়াম মায়ের কাছে ছিল। হঠাৎ করে সবার অজান্তে বাড়ির পাশে পুকুর পাড়ে একটি তাল গাছের নিচে তাল কুড়াতে যায়। সে সময় শিশুটি পুকুরে পড়ে যায়।

শনিবার বেলা ১টার দিকে জেলেরা ওই পুকুরে মাছ ধরতে এসে শিশুটির মৃতদেহ ভাসমান অবস্থায় দেখতে পায়। পরিবারের লোকজন তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন।

মনিরামপুরে মাদকাসক্ত নাতির হাতে দাদী খুন

0

যশোর প্রতিনিধি

যশোর মনিরামপুরে মাদকাসক্ত এক নাতির হাতে খুন হয়েছেন দাদী।

শুক্রবার মনিরামপুর উপজেলার নোয়ালী গ্রামে মাদকাসক্ত নাতি সজিব হোসেনের হাতে দাদী সকিনা বেগম(৭৫) খুন হন। তিনি একই গ্রামের মোহাম্মদ আলীর স্ত্রী।

এ খুনের ঘটনায় নিহতের ছেলে সহিদুল ইসলাম বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। মনিরামপুর থানা পুলিশ সজিবকে আটক করে যশোর আদালতে পাঠিয়েছেন।

মামলার বাদী সহিদুল ইসলাম দ্রোহ’কে জানান, চলতি মাসের ৩ তারিখে আমার মা সকিনা বেগম ঝিকরগাছা উপজেলার দিকদানা গ্রামে মেয়ের বাড়ী বেড়াতে যাওয়ার জন্য আমারই চাচাতো ভাই এর ছেলে সজিবকে সাথে নিয়ে রওনা হন। পথের মধ্যে নোয়ালী মাঠের মধ্যে ফাঁকা জায়গায় পৌঁছালে সজিব পিছন দিক থেকে বৃদ্ধ দাদির মাথায় ও শরীরে আঘাত করে দাদীর গলার স্বর্ণের চেইন ও কানের দুল নিয়ে যাওয়ার চেষ্টা চালায়।

তবে সে সময় স্থানীয়রা ঘটনাস্থলে চলে আসায়, সে চেন ও কানের দুল ফেলে রেখে পালিয়ে যায়। বৃদ্ধা সকিনাকে এলাকা বাসি উদ্ধার করে যশোরের একটি বে-সরকারী হাসপাতালে ভর্তি করেন।

বৃহস্পতিবার চিকিৎসা রত অবস্থায় তার মৃত্যু হয়। মনিরামপুর থানা পুলিশ রাতেই লাশ উদ্ধার উদ্ধার করে যশোর ময়না তদন্তের জন্য মর্গে পাঠায়িছে।

স্থানীয় ইউপি চেয়ারম্যান আবুল হোসেন জানান, সজিব হোসেন কিশোর হলেও সে মাদকাসক্ত। পুলিশ সজিবকে আটক করে যশোর আদালতে প্রেরণ করলে জবানবন্দী গ্রহণ শেষে ম্যাজিস্ট্রেট তাকে যশোর শিশু কিশোর সংশোধনাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।

ফারুকের অবস্থার অবনতি, সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে

0
চিত্রনায়ক ফারুক

দ্রোহ বিনোদন ডেস্ক

ঢাকাই সিনেমার মিয়া ভাই খ্যাত অভিনেতা ও ঢাকা-১৭ আসনের সংসদ সদস্য আকবর হোসেন পাঠান ফারুকের শারীরিক অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য রবিবার সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে। সকাল সাড়ে ৭টায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কার্গো বিমানের একটি ফ্লাইটে করে তাকে দেশটির মাউন্ট এলিজাবেথ হাসপাতালে নেওয়া হবে। সঙ্গে যাবেন তার সহধর্মিণী ফারহানা ফারুক।

ফারহানা ফারুক বলেন, করোনায় পরিস্থিতি বেশ জটিল। যাত্রীবাহী বিমানের ফ্লাইট নিয়মিত নয়। এদিকে সময় নষ্ট করারও সুযোগ নেই। তাই মালবাহী কার্গো বিমানের বিশেষ ফ্লাইটে তাকে সিঙ্গাপুর নেওয়া হবে। আমরা বেশ কিছুদিন ধরে হাসপাতালটির সঙ্গে যোগাযোগ করছিলাম। সেই অনুযায়ী অনুমতি পাওয়ার পরই আজ তাকে মাউন্ট এলিজাবেথ হাসপাতালে নেওয়া হচ্ছে।

তিনি আরও বলেন, ফারুকের রক্তে সংক্রমণ ও জ্বর না কমায় তাকে সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে।

ইউএনওর উপর হামলার ঘটনায় পুলিশের তদন্তে নতুন মোড়

0
সংগৃহিত ছবি

দ্রোহ অনলাইন ডেস্ক

ইউএনও ওয়াহিদা খানমের উপর হামলাটি চুরির ঘটনায় যাকে গ্রেপ্তার করেছিল র‌্যাব। সেই আসাদুল হক এই ঘটনায় জড়িত নয় বলে দাবি করেছেন রংপুর রেঞ্জের ডিআইজি দেবদাস ভট্টাচার্য।

ঘোড়াঘাট উপজেলা পরিষদের বরখাস্ত এক মালি রবিউল ইসলামকে গ্রেপ্তারের কথা জানিয়ে ডিআইজি
দেবদাস শনিবার বলেছেন, এই ব্যক্তিই হামলায় জড়িত।

২ সেপ্টেম্বর রাতে দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা পরিষদ প্রাঙ্গণে বাসভবনের ভেন্টিলেটর দিয়ে ঢুকে ইউএনও ওয়াহিদা ও তার বাবা ওমর আলীর উপর হামলা চালানো হয়। মাথায় হাতুড়ির আঘাতে গুরুতর আহত ওয়াহিদা এখন ঢাকায় হাসপাতালে চিকিৎসাধীন।

ঘটনাটি নিয়ে দেশজুড়ে শোরগোলের মধ্যে দুদিন পর তিনজনকে গ্রেপ্তার করে র‌্যাব-১৩ অধিনায়ক রেজা আহমেদ ফেরদৌস রংপুরে এক সংবাদ সম্মেলনে এসে বলেন, চুরি করতে ওই বাড়িতে ঢুকেছিল আসাদুল (৩৫)। তার সহযোগী ছিল নবীরুল ইসলাম (৩৪) ও সান্টু কুমার বিশ্বাস (২৮)।

আলোচিত এই ঘটনার ছায়া তদন্তে নামা র‌্যাবও এটাও বলেছিল যে আসাদুল ‘নিজের সম্পৃক্ততার কথা স্বীকার’ করেছেন। তবে এই ঘটনা নিছক চুরির ঘটনা হিসেবে মানতে আপত্তি জানায় সরকারি প্রশাসনের কর্মকর্তাদের সংগঠন বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশন। সমিতির নেতারা দাবি করেন, ওয়াহিদার উপর হামলা পরিকল্পিত।

নিজেদের তদন্তের অগ্রগতি তুলে ধরে গতকাল শনিবার ডিআইজি দেবদাস দিনাজপুর পুলিশ সুপারের কার্যালয়ে সাংবাদ এসে বলেন, “ইতিপূর্বে আটক আসাদুল জড়িত নয়।”

ঘোড়াঘাট উপজেলার সাগরপুর এলাকার আসাদুল এখন জিজ্ঞাসাবাদের জন্য গোয়েন্দা পুলিশের (ডিবি) হেফাজতে রয়েছেন। ডিবিই এই মামলার তদন্ত করছে। আসাদুল যুবলীগে যুক্ত ছিলেন। গ্রেপ্তারের পর তাকে সংগঠন থেকে বহিষ্কারের ঘোষণা আসে।

বরখাস্ত মালি রবিউল ইসলামকে শুক্রবার রাতে গ্রেপ্তার করা হয় বলে জানান ডিআইজি দেবদাস। রবিউলের বাড়ি বিরল উপজেলার বিজোড়া গ্রামে।

ডিআইজি দেবদাস বলেন, “রবিউলকে গ্রেপ্তারের পর রাতেই তাকে নিয়ে অভিযান চালিয়ে ঘোড়াঘাট উপজেলা পরিষদের পুকুর থেকে হাতুড়ি উদ্ধার করা হয়েছে। সে এ ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে।”

রবিউলের উদ্দেশ্য কী ছিল- তা জানতে তাকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের আবেদন করা হবে বলে জানান রংপুর রেঞ্জ পুলিশের শীর্ষ কর্মকর্তা দেবদাস।
“এই ঘটনার সাথে আর কারা জড়িত আছে কি না, কী কারণে এই ঘটনা ঘটিয়েছে, সে বিষয়গুলো তদন্ত করা হবে।”

শনিবার বিকালে রবিউলকে আদালতে হাজির করে ৬ দিনের রিমান্ডে পাওয়া গেছে বলে জানিয়েছেন মামলার তদন্ত কর্মকর্তা জেলা ডিবির ওসি ইমাম জাফর। রবিউলকে কেন তাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছিল, সে বিষয়েও ডিআইজি কিছু বলেননি। তবে ঘোড়াঘাট উপজেলা পরিষদ একজন কর্মচারী জানিয়েছেন, টাকা চুরির অভিযোগে তাকে সাময়িক বরখাস্ত করা হয়।

হামলার পর ইউএনওর ভাই শেখ ফরিদ অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে হত্যাচেষ্টার অভিযোগ এনে একটি মামলা করেছেন। ওই মামলায় র‌্যাবের হাতে আটক আসাদুল, নবীরুল ও সান্টুকে ইতোমধ্যে গ্রেপ্তার দেখানো হয়েছে। চতুর্থজন হিসেবে গ্রেপ্তার হলেন রবিউল।

সর্বশেষ সংবাদ

কুষ্টিয়ায় হামের উপসর্গ নিয়ে একদিনে ৩ শিশুর মৃত্যু

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ায় বেড়েই চলেছে হামের সংক্রমণ। এ নিয়েছে জনমনে চরম উদ্বেগ দেখা দিয়েছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আট মাস বয়সী ইব্রাহিম ও...

জুলাই সনদ বাস্তবায়নে গণভোটের কোন সম্পর্ক নেই: আইনমন্ত্রী

ঝিনাইদহ প্রতিনিধি আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট মো. আসাদুজ্জামান বলেছেন, জুলাই সনদ একটি স্বতন্ত্র ও কার্যকর দলিল, যার বাস্তবায়নের সঙ্গে গণভোটের কোনো সম্পর্ক...

কুষ্টিয়া সীমান্তে দুইটি বোমাসহ চোরাকারবারী আটক

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়া সীমান্তে পৃথক পৃথক স্থানে অভিযান চালিয়ে দুইটি বোমাসহ এক চোরাকারবারীকে আটক এবং বিপুল পরিমান ভারতীয় চোরাচালানী মালামাল উদ্ধার করেছে বডার গার্ড বাংলাদেশ...

পেট্রোল রিজার্ভ থাকতেও দু’দিন বিক্রি বন্ধ রাখলো পাম্প কর্তৃপক্ষ

স্টাফ রিপোর্টার কুষ্টিয়ার খোকসায় মক্কা মদিনা নামের একটি পেট্রোল পাম্পোর আন্ডার গ্রাউন্ডে কয়েক হাজার লিটার পেট্রোল থাকলেও গতদুই দিন (শুক্র ও শনিবার) মোরসাইকেল চালকদের ফিরিয়ে...

কুষ্টিয়া মেডিকেলে হামের উপসর্গ নিয়ে ভর্তি এক শিশুর মৃত্যু

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়া মেডিকেল কলেজে হামের উপসর্গ নিয়ে আফরান নামে আট মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার ভোর সাড়ে পাঁচটার দিকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে...