বৃহস্পতিবার, এপ্রিল ২, ২০২৬.
Home Blog Page 655

দুই রণবীরকে নিয়ে এ কী দাবি কঙ্গনার

0
Kangana-Dro-3-p-12
অভিনেত্রী কঙ্গনা

দ্রোহ বিনোদন ডেস্ক

সুশান্ত সিং রাজপুতের রহস্যজনক মৃত্যুর পর বড় ধাক্কা খেয়েছে বলিউড। অনিয়ম নিয়ে একের পর এক প্রশ্ন তুলছেন নায়ক-নায়িকারা। বলিউডের ঝলমলে দুনিয়ার পেছনে লুকিয়ে থাকা অন্ধকার বেরিয়ে আসছে নায়ক নায়িকাদের জবানিতে। তাদের মধ্যে বেশি ভোকাল মনে হচ্ছে কঙ্গনা রানাউতকে। স্বজনপ্রীতি থেকে কাস্টিং প্রায় সব বিষয়েই প্রতিবাদ করেছেন তিনি।

এবার তিনি সামনে আনলেন বলিউড তারকাদের মাদক-অভ্যাস নিয়ে। সুশান্তের ড্রাগস নেয়ার তথ্য সামনে আসতে তা বিভিন্ন প্রশ্ন উস্কে দিয়েছে মানুষের মনে। ঠিক তখনই কঙ্গনা এক সাক্ষাৎকারে বলেন, বলিউডে এটা নতুন কোনো বিষয় নয়। অনেক তারকাই নাকি ড্রাগস নিয়ে থাকেন।

তিনি জোর দিয়ে বলে বলেন, বি-টাউনের ৯৯ শতাংশ তারকাই নাকি মাদকে অভ্যস্ত। টুইটারে প্রধানমন্ত্রীর অফিসকে ট্যাগ করে তিনি রণবীর সিং, রণবীর কাপুর, ভিকি কৌশলের রক্তের নমুনা নেয়ার অনুরোধ করেন ড্রাগ পরীক্ষার জন্য। তার মতে এসব তারকাদের ড্রাগস নেয়ার কানাঘুষো অনেক আগে থেকেই শোনা গিয়েছে বলিপাড়ার অলিগলিতে।

এর আগেও করণ জোহর তার বাড়িতে অনুষ্ঠিত পার্টির একটি ভিডিও শেয়ার করে বিতর্কের মুখে পড়েন। সেই ভিডিওতে দেখা যায় রণবীর কাপুর, দীপিকা পাড়ুকোন, ভিকি কৌশল, বরুণ ধওয়নদের মত তারকাদের। বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব-সহ অনেকেই ওই ভিডিয়োতে তারকাদের গতিবিধি দেখে মাদক সেবনের অভিযোগ তোলেন সেই সময়। কঙ্গনার কয়েক শব্দের এই টুইট যেন আবার উস্কে দিল চাপা পড়ে যাওয়া পুরানো সেই জল্পনাকে

দ্যা রক করোনায় আক্রান্ত

0
দ্যা রক

দ্রোহ বিনোদন ডেস্ক

হলিউডের জনপ্রিয় অভিনেতা ‘দ্যা রক’ খ্যাত ডোয়াইন জনসন করোনায় আক্রান্ত হয়েছেন। শুধু তিনিই নন, তার স্ত্রী লরেন হাশিয়ান (৩৫) এবং তাদের দুই মেয়ে টিয়ানা এবং জেসমিন সকলেই করোনা পজিটিভ।

করোনায় আক্রান্ত হলেও এখন অবধি সবাই ভালো আছেন। সাধারণ উপসর্গ ব্যতীত তেমন কোন লক্ষন দেখা যায়নি বলে এখনই হাসপাতলে ভর্তি হওয়ার ব্যাপারে ভাবছে না রকের পরিবার, রোগের ধরন অনুযায়ী তারা ট্রিটমেন্ট নিয়ে চিন্তা করবেন।

চলতি বছরেই বিশ্বের সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া অভিনেতার স্বীকৃতি পেয়েছেন জনসন। ক’দিন আগেই ঘোষণা এসেছে তুমুল জনপ্রিয় ‘ফাস্ট এন্ড ফিউরিয়াস’ সিরিজের শেষ কিস্তিতে দেখা যাবে তাকে।

গোয়ালন্দে সাপের কামড়ে কৃষকের মৃত্যু

0

রাজবাড়ী প্রতিনিধি

রাজবাড়ীর গোয়ালন্দে সাপের কাপড়ে এক কৃষকের মৃত্যু হয়েছে।

বুধবার গভীর রাতে উপজেলার ছোটভাকলা ইউনিয়নের অম্বলপুর গ্রামের কৃষক জহুরুল সরদার (৪০) এর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার সকাল ১০ টার দিকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত জহুরুল সরদার স্থানীয় সাবেক ইউপি সদস্য ইছাক সরদারের ছেলে।

মৃতের পারিবারিক সূত্র জানায়, বুধবার রাত ২টার দিকে বাড়িতে ঘুমন্ত অবস্থায় জহুরল সরদারকে বিষধর সাপে কামড় দেয়। বিষয়টি বুঝতে পেরে পরিবারের লোকজন তাকে দ্রুত ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।

এ সময় কর্তব্যরত চিকিৎসক তাকে ইনজেকশন পুশ করলে তিনি দ্রুত সুস্থতা অনুভব করেন। পরে চিকিৎসকের পরামর্শে তাকে হাসপাতালে ভর্তি না করে বাড়িতে নিয়ে যাওয়া হয়।

কিন্তু বৃহস্পতিবার সকাল ৯টার দিকে জহুরুল আবারও অসুস্থ হয়ে পড়লে তাকে আবারও ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল ১০টার দিকে তার মৃত্যু হয়। স্থানীয় ইউপি সদস্য আব্দুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

মেহেরপুরে রেশনের গম বিক্রির অভিযোগ

0
Meherpur-dro-25-p-1-compressed
প্রতিকী ছবি

মেহেরপুর প্রতিনিধি

মেহেরপুরের সদর উপজেলায় আনসার ভিডিপি কমান্ড্যারের বিরুদ্ধে রেশনের গম বিক্রির অভিযোগ উঠেছে।

বুধবার দুপুরে আনসার ভিডিপি কমান্ড্যার মেহেরপুরের সরকারি খাদ্য গুদাম থেকে গম উত্তোলন করে শহরের রিপন নামে এক ব্যবসায়ীর কাছে ৭১ বস্তা ৪২৬০ কেজি গম বিক্রি করেছেন।

তবে সরকারি নিয়ম অনুযায়ী, আনসার সদস্যদের রেশনের চাল ও গম দেওয়ার কথা। সেটা না করে উপজেলা কমান্ড্যার ২২.২৫ টাকা দরে গমগুলো বিক্রি করেছেন।

বিষয়টি স্বীকার করে ইসরাফিল হোসেন জানান, আনসার সদস্যদের রেশনের গম বিক্রি করে টাকা দেওয়া হয়। এ ধরনের কাজ আইন বহির্ভূত কি না জানতে চাইলে তিনি বলেন, ‘এটা করা ঠিক হয়নি, ভবিষ্যতে আর এ কাজ করা হবেনা বলে স্বীকারক্তি দেন।

এ বিষয়ে জেলা কমান্ড্যার রাকিবুল ইসলাম বলেন, আনসার সদস্যদের রেশনের কোনো জিনিস আমাদের কোনো কর্মকর্তা বিক্রি করতে পারবেন না। যদি এমন হয় তাহলে এটা অপরাধ। আমি বিষয়টি খোঁজ নিয়ে দেখছি।’

ঘোড়াঘাটের ইউএনওর ওপর দুর্বত্তের হামলা

0
UNO GRAGHAT
ইউএনও ওয়াহিদা খানম

দ্রোহ অনলাইন ডেস্ক

ঘোড়াঘাটের উপজেলা নির্বাহী কর্মকর্তা ও তার বাবার ওপর দুর্বত্তরা হামলা চালিয়েছে। আহত ওই কর্মকর্তাকে ঢাকায় স্থানান্তর করা হয়েছে।

বুধবার দিনগত রাতে কোনো এক সময় দুর্বত্তরা ভেন্টিলেটার ভেঙ্গে বাসায় ঢুকে ইউএনও ওয়াহিদা খানম ও তাঁর বাবা ওমর শেখের ওপর হামলা চালায়। আশঙ্কাজনক অবস্থায় তাকে (ইউএনও) রংপুরের একটি হাসপাতালের নিবিড় পরিচর্যাকেন্দ্রে ভর্তি করা হয়। পরে হেলিকপ্টরে করে তাকে ঢাকায় স্থানান্তর করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার ভোরে আহত দু’জনকে প্রথমে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে ইউএনও ওয়াহিদা খানমকে রংপুর কমিউনিটি মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে রাখা হয়। তাঁর বাবা রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন।

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের নিউরোসার্জারি বিভাগের বিভাগীয় প্রধান তোফায়েল হোসেন ভূঁইয়া বলেন, ইউএনওর মাথার বাম দিকে বেশি আঘাত লেগেছে। তাঁর প্রচুর রক্তক্ষরণ হচ্ছে। ধাতব কোনো বস্তু দিয়ে তাঁর মাথায় আঘাত করা হয়েছে। তাঁর শরীরের ডান দিক অবশ হয়ে গেছে। তাঁর অবস্থা আশঙ্কাজনক।

আরও পড়তে পারেন:
Droho-Online-English-Class || Part-1|| Introduction

দিনাজপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আসিফ মাহমুদ বলেন, বুধবার রাতের কোনো একটা সময় এ হামলা চালানো হয়। ঠিক কী কারণে এই ঘটনা ঘটেছে, তা এখনো স্পষ্ট নয়।

ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেছেন, ইউএনওর বাসাটি সিসি ক্যামেরার আওতাধীন। ফুটেজ সংগ্রহ করে দোষী ব্যক্তিদের শনাক্তের চেষ্টা চলছে। মামলার প্রস্তুতি চলছে।

বৃহস্পতিবার সকালে দিনাজপুরের জেলা প্রশাসক ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে আসেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত কর্মকর্তারা ঘটনা স্থলেই রয়েছেন।

আরও পড়ুন: 
কুমারখালীতে শুরু হলো রাইস ট্রান্সপ্লান্টারের মাধ্যমে চারা রোপন কর্মসূচী
রাজবাড়ীতে চিকিৎসককে ধর্ষণের মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড
খোকসায় ইউনিয়ন পরিষদ প্রশাসন সম্পর্কে বিশেষ কোর্সের উদ্বোধন

৮ লক্ষ টাকা না পেয়ে দুই ভাইকে ক্রসফায়ার

0
ওসি প্রদীপ-ফাইল ছবি

ওসি প্রদীপের বিরুদ্ধে মামলা

দ্রোহ অনলাইন ডেস্ক

চন্দনাইশের দুই ভাইকে অপহরণ অতঃপর মুক্তিপণ দাবি সর্বশেষ ‘ক্রসফায়ারে’ হত্যার অভিযোগে ওসি প্রদীপ কুমার দাশসহ ৫ পুলিশ সদস্যের বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে।

বুধবার নিহত আমানুল হক ফারুক ও আজাদুল হক আজাদের ছোট বোন রিনাত সুলতানা শাহীন বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

চট্টগ্রাম চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কামরুন নাহার রুমীর আদালত মামলাটি গ্রহণ করে চট্টগ্রাম জেলা পুলিশের এএসপিকে তদন্ত করে আগামী ২০ সেপ্টেম্বরের মধ্যে প্রতিবেদন দেওয়ার নির্দেশ দিয়েছেন।

বাদীপক্ষের আইনজীবী জিয়া আহসান হাবীব বলেন, আট লাখ টাকা না পেয়ে দুই ভাইকে ক্রসফায়ার দেওয়া হয়েছে বলে বাদী অভিযোগ এনেছেন। বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশনের পক্ষ থেকে বিনা খরচে বাদীকে আইনি সহায়তা দিচ্ছেন তিনি।

অভিযোগে বলা হয় মোটা অঙ্কের অর্থ লুট করতে তাকে প্রথমে গুম করা হয় পরে টাকা না পেয়ে ক্রসফায়ারে হত্যা করা হয়। আজাদ অবিবাহিত, আর ফারুকের আট বছরের একটি মেয়ে ও আট মাস বয়সী একটি ছেলে রয়েছে। দুই ভাই হত্যার বিচার চান এ বোন।

ওসি প্রদীপ ছাড়াও এ মামলার অন্য আসামিরা হলেন টেকনাফ থানার উপপরিদর্শক ইফতেখারুল ইসলাম, কনস্টেবল মাজহারুল, দ্বীন ইসলাম ও আমজাদ। এ ছাড়া স্থানীয় চন্দনাইশ থানার কর্মকর্তা ও কর্মচারীরাও এই হত্যায় জড়িত বলে দাবি করে তাদের বিরুদ্ধেও তদন্তের আবেদন করেন বাদী।

বাদীর অভিযোগ, চট্টগাম চন্দনাইশ উপজেলার দুই সহোদরকে তুলে নিয়ে ১৬ জুলাই কথিত ‘বন্দুকযুদ্ধের’ নামে হত্যা করেন টেকনাফ থানার বরখাস্ত ওসি প্রদীপ কুমার দাশ। চন্দনাইশ থানার ওসি কেশব চক্রবর্তীর যোগসাজশে ওই দুই ভাইকে তুলে নিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করে আসছিলেন নিহতদের স্বজনরা।

Droho-Online-English-Class || Part-1|| Introduction

0

মোদির এ্যাকাউন্ট হ্যাক করে প্রতারণার ফাঁদ

0
Modi-Dro-3-9-p-1
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি-ফাইল ছবি

দ্রোহ অনলাইন ডেস্ক

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির টুইটার এ্যাকাউন্ট হ্যাক করা হয়েছে। হ্যাক হওয়া এক্যাউন্ট দ্বারা প্রতারণা করে অর্থ হাতিয়ে নেওয়ার চেষ্টা করেছে দুর্বৃত্তরা। অ্যাকাউন্ট হাতিয়ে নেওয়ার পর তা থেকে হ্যাক হওয়া এ্যাকাউন্ট থেকে একাধিক টুইট করে মোদির অনুসারীদের একটি ত্রাণ তহবিলের জন্য ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে সাহায্য পাঠাতে অনুরোধ করা হচ্ছে।

টুইটার কর্তৃপক্ষ হ্যাকিংয়ের ঘটনা স্বীকার করে বলেছে, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সম্পর্কযুক্ত একটি এ্যাকাউন্ট হ্যাক হয়েছিল।

বিবিসি অনলাইনের খবরে জানানো হয়, মোদির ওয়েবসাইটের যে টুইটার এ্যাকাউন্ট, সেখান থেকে করোনা ত্রাণ তহবিলের জন্য অনুদানের ক্ষেত্রে ক্রিপ্টোকারেন্সি ব্যবহার করতে আহ্বান জানানো হয়। মোদির হ্যাক করা ওই এ্যাকাউন্টে ২৫ লাখের বেশি অনুসারী রয়েছেন। অবশ্য মোদির ব্যক্তিগত যে এ্যাকাউন্টে ৬ কোটি ১০ লাখের বেশি অনুসারী, তা অক্ষত রয়েছে।

ভারতের প্রধানমন্ত্রীর টুইটার অ্যাকাউন্ট হ্যাক করে তা থেকে একাধিক টুইট করে হ্যাকাররা। টুইটার কর্তৃপক্ষ বিষয়টি জানতে পেরে হ্যাকড এ্যাকাউন্টটি সুরক্ষায় পদক্ষেপ নিয়েছে।

প্রতিশ্রুতি পূরণে আওয়ামী লীগ নেতাদের দায়িত্বশীল হতে হবেঃ প্রধানমন্ত্রী

0
প্রধানমন্ত্রীর ফাইল ছবি

দ্রোহ অনলাইন ডেস্ক

দেশকে এগিয়ে নিতে সরকারের দীর্ঘমেয়াদী পরিকল্পনা এবং নির্বাচনী ইশতেহারের প্রতিশ্রুতি পূরণে আওয়ামী লীগ নেতাদের বিষয়ভিত্তিক দায়িত্ব পালনে আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়েছেন দলীয় সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বুধবার গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয়ে দলের সম্পাদকম-লীর যৌথসভায় যুক্ত হয়ে এ বিষয়ে কথা বলেন তিনি।

আওয়ামী লীগ সভানেত্রী বলেন, “প্রত্যেকে যার যার বিষয়ভিত্তিক দায়িত্বটা পালন করা দরকার। নির্বাচনী ইশতেহারে যে ঘোষণাগুলো দিয়েছি, পাশাপাশি আমরা আমাদের যে পলিসি আছে, সেগুলো নিয়ে বসা, আলোচনা করা। আমরা প্রতিশ্রুতি কতটুক রক্ষা করতে পেরেছি সেই বিষয়ে আলোচনা করা।”

প্রধানমন্ত্রী বলেন, দেশের উন্নয়নে সরকার কিছু দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়েছে। প্রথম যে প্রেক্ষিত পরিকল্পনা নেওয়া হয়েছিল, সেটি ছিল ২০১০ থেকে ২০২০- এই দশ বছর মেয়াদী। আর নতুন প্রেক্ষিত পরিকল্পনার মেয়াদ ২০২১ থেকে ২০৪১ সাল পর্যন্ত। বাংলাদেশকে আমরা কীভাবে এগিয়ে নিয়ে যেতে চাই, সেই প্রেক্ষিত পরিকল্পনা আমাদের পার্টির প্রত্যেক নেতার দেখা উচিত এবং এখানে বিষয়ভিত্তিক যেটা আছে সম্পাদকম-লীর সদস্যরা দেখে নিনÑ কীভাবে উন্নয়ন কর্মকা- নিয়ে দেশকে এগিয়ে নিয়ে যেতে পারব।

করোনা ভাইরাসের মহামারীর মধ্যে জীবন বাজি রেখে মানুষের কল্যাণে কাজ করায় আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ, কৃষক লীগসহ অন্যান্য সহযোগী সংগঠনের নেতাকর্মীদের ধন্যবাদ জানান শেখ হাসিনা।

তিনি বলেন, এটাই হচ্ছে আমাদের কাজ। জাতির পিতা আমাদের এটাই শিখিয়েছেন। এটাই তার আদর্শ। মহামারীর মধ্যে থমকে যাওয়া দলের সাংগঠনিক তৎপরতা আবার গতিশীল করার তাগিদ দিয়ে শেখ হাসিনা বলেন, “এখন সংগঠনকে সুসংগঠিত করতে হবে। করোনার কারণে অনেক জায়গায় সম্মেলন হলেও কমিটি পূর্ণাঙ্গ হয়নি। এখন সেগুলোর পূর্ণাঙ্গ করার ব্যবস্থা নিতে হবে। ঐক্যবদ্ধ থেকে নির্বাচনে প্রার্থীর পক্ষে কাজ করতে হবে।”

মহামারীর সঙ্কটে গত অর্থবছর দেশের জিডিপি প্রবৃদ্ধি কমে গেলেও দেশের অর্থনীতি ‘ভালো অবস্থানে আছে’ বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, বাংলাদেশের জনগণ বারবার আমাদের ভোট দিয়েছি। আমরা বংলাদেশকে এগিয়ে নিয়ে যাচ্ছিলাম। আজকে আমাদের রিজার্ভ ৩৯.৪০ বিলিয়ন ইউএস ডলার। আমাদের প্রবৃদ্ধি ৮.২ ভাগ টার্গেট করেছিলাম, এপ্রিল পর্যন্ত আমরা ৭.৮ অর্জন করেছিলাম, কিন্তু করোনার কারণে কমে গেছে। এরপরও অর্থনৈতিকভাবে আমরা একটা ভালো অবস্থানে আছি।

তিনি বলেন, “আমরা প্রণোদনা দিয়েছি। একশ অর্থনেতিক অঞ্চল করেছি। সেখানে আমরা বিনিয়োগ আনতে চাই। সেখানে আমরা সুযোগ তৈরি করে দিয়েছি। কাজেই আমরা অর্থনৈতিক পরিকল্পনা নিয়ে এগোচ্ছি। সেটা যাতে যথাযথভাবে কার্যকর হয় এবং সারাদেশে যে উন্নয়নের কার্যক্রম নিয়েছি, সেটা যাতে যথাযথভাবে বাস্তবায়ন হয়, সেটা আমাদের দেখতে হবে।

বাংলাদেশকে নিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন পূরণের দৃঢ় সংকল্পের কথা তুলে ধরে তার মেয়ে শেখ হাসিনা বলেন, “ভূমিহীন মানুষকে ভূমি ও গৃহ আমরা করে দেব। কোনো এলাকায় এমন কেউ থাকলে তাদের খুঁজে বের করতে হবে, যাদের ভিটা আছে ঘর করার টাকা নাই, তাদেরও আমরা সহযোগিতা করে যাচ্ছি।”

ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি ও হল, ঢাকা মেডিকেল কলেজ, পাবলিক লাইব্রেরি, শহীদ মিনার, পাবলিক সার্ভিস কমিশনের প্রশিক্ষণ ভবনসহ আরো বেশ কিছু প্রতিষ্ঠানের আধুনিয়কায়নের পরিকল্পনা নেওয়ার কথাও প্রধানমন্ত্রী অনুষ্ঠানে বলেন।

নেইমার করোনা ভাইরাসে আক্রান্ত

0
নেইমারের ফাইল ছবি

দ্রোহ স্পোর্টস ডেস্ক

নতুন মৌসুম শুরুর আগে পিএসজির তাবুতে হানা দিয়েছে করোনাভাইরাস। আনহেল দি মারিয়া ও লেয়ান্দ্রো পারেদেসের রিপোর্ট পজিটিভ এসেছে। এবার শঙ্কা জেগেছে নেইমারসহ আরও কয়েকজনকে নিয়ে।

সংবাদমাধ্যমের সোমবারের খবর অনুযায়ী, দি মারিয়া ও পারেদেসের কোভিড-১৯ রিপোর্ট পজিটিভ। লিগ ওয়ান চ্যাম্পিয়নদের পক্ষ থেকে দেওয়া বিবৃতিতে এই দুই মিডফিল্ডারের আইসোলেশনে থাকার কথা জানানো হয়।

নেইমারকে নিয়ে শঙ্কার কারণ দি মারিয়া ও পারেদেসের সঙ্গে স্পেনের ইবিজা দ্বীপে ছুটি কাটাতে গিয়েছিলেন তিনিও। আরও ছিলেন আন্দের এররেরা, মাউরো ইকার্দি এবং কেইলর নাভাস। করোনাভাইরাস অতি সংক্রামক হওয়ায় নেইমারদের নিয়ে শঙ্কায় পড়েছে পিএসজি।

ইএসপিএনের এক প্রতিবেদকের বরাত দিয়ে এসএ জানিয়েছে, ইবিজায় যাওয়াদের মধ্যে ইকার্দির রিপোর্ট পজিটিভ হওয়ার সম্ভাবনা বেশি। যদিও এ বিষয়ে তেমন কিছু জানায়নি পিএসজি।

ওই প্রতিবেদনে আরও বলা হয়েছে, নতুন মৌসুম শুরুর আগে যারা স্পেনে ভ্রমণ করেছেন, তাদের সবার করোনা পরীক্ষার করার অপেক্ষায় রয়েছে পিএসজি।

আগামী ১০ সেপ্টেম্বরের ম্যাচ দিয়ে লিগের মুকুট ধরে রাখার মিশন শুরু করবে পিএসজির। তবে, আরও কয়েকজন খেলোয়াড়ের করোনা রিপোর্ট পজিটিভ আসলে স্থগিত হতে পারে ম্যাচটি।

কোনো দলে চার জনের বেশি খেলোয়াড়ের করোনা টেস্টের ফল পজিটিভ এলে তাদের ম্যাচটি স্থগিত করার সিদ্ধান্ত আগে থেকেই নিয়ে রেখেছে লিগ ওয়ান কর্তৃপক্ষ।

সর্বশেষ সংবাদ

দেশের বাজারের জ্বালানি তেলের দাম বাড়ছে না

দ্রোহ অনলাইন ডেস্ক দেশের বাজারে এপ্রিলে ডিজেল, অকটেন, পেট্রোল ও কেরোসিনের দাম অপরিবর্তিত থাকবে। আন্তর্জাতিক বাজারে জ্বালানী তেলের দাম বাড়লেও দেশের বাজারে তেলের দাম অপরিবর্তিত রাখার...

সাঁতারু নয়ন আলী জাতীয় ক্রীড়া পুরস্কার পেলেন

কুমারখালী প্রতিনিধি ভারতের মুর্শিদাবাদে অনুষ্ঠিত ৭৯তম বিশ্ব দূরপাল্লার সাঁতার প্রতিযোগিতায় সফলতা সহ জাতীয় পর্যায়ে অবদানের স্বীকৃতি-স্বরূপ কুমারখালী নয়ন আলী জাতীয় ক্রীড়া পুরস্কার অর্জন করেছেন। ইতোমধ্যে যুব...

কৃষককে হত্যার ঘটনায় চারজনের যাবজ্জীবন

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার মিরপুরে কৃষক সাহাবুল ইসলাম মন্ডলকে শ্বাসরোধে হত্যার দায়ে চারজনের যাবজ্জীবন কারাদন্ড, ২০ হাজার টাকা করে জরিমানা এবং অনাদায়ে আরও এক বছর কারাদন্ডের...

প্লাটফর্ম না থাকায় ট্রেনে উঠতে হয় যুদ্ধ করে

স্টাফ রিপোর্টার কুষ্টিয়ার খোকসা রেল ষ্টেশনের ২ নম্বর লাইনে প্লাটফর্ম নাই। সমতল থেকে ট্রেনের কামরার দূরত্ব খাড়া ৫ ফুট উচুতে। ফলে যাত্রীরদের ট্রেনে উঠা-নামা করতে...

অলৌকিক ভাবে প্রাণে বেঁচে গেলো বাসের ৪০ যাত্রী

স্টাফ রিপোর্টার কুষ্টিয়া রাজবাড়ী সড়কের খোকসায় যাত্রীবাহী বাস ও মাইক্রোবাসের মুখমুখি সংঘর্ষে গাড়ি দুটি দুমড়ে মুচরে গেলেও অলৌকিকভাবে ৪০ যাত্রী প্রাণে বেঁচে গেলো। সোমবার বিকাল চারটার...