শুক্রবার, মার্চ ২৭, ২০২৬.
Home Blog Page 687

ইরানে ভয়াবহ ভূমিকম্প

0
ইরানে ভয়াবহ ভূমিকম্প

দ্রোহ ডেস্ক:

ভূমিকম্পে কেঁপে উঠলো ইরানের পশ্চিমাঞ্চলীয় কেরমানশাহ প্রদেশ। রোববার প্রদেশটিতে ৫ দশমিক ১ মাত্রা ভূমিকম্প আঘাত হানে।

ইরানের রাষ্ট্রায়ত্ত টেলিভিশনের বরাতে বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে।

ভূমিকম্পের কারণে কোনো হতাহতের ঘটনা ঘটেছে কিনা তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত করতে পারেনি ইরানের রাষ্ট্রায়ত্ত টেলিভিশন।

অবশ্য জানানো হয়েছে যে, প্রদেশের গিলান-ই ঘার্ভ কাউন্টিতে ভূ-কম্পন অনুভূত হয়।

আরও পড়ুন: 
ভারতে করোনা হাসপাতালে আগুন, নিহত ৭
ভারতে একদিনেই আক্রান্ত ৬৪৩৯৯, মৃত্যু ৮৬১

শনিবার থেকে পর্যায়ক্রমে ট্রেন চালু

0
শনিবার থেকে পর্যায়ক্রমে ট্রেন চালু

নিজস্ব প্রতিবেদক:

আগামী ১৫ আগস্ট শনিবারের পর থেকে পর্যায়ক্রমে সব আন্তঃনগর ট্রেন চালু হবে। রবিবার দুপুরে রেলের সি‌নিয়র তথ‌্য কর্মকর্তা শ‌রিফুল আলম এ তথ‌্য জা‌নিয়েছেন।

করোনার বিস্তার রো‌ধে গত ২৪ মার্চ আন্তঃনগর ট্রেন চলাচল বন্ধ করে দেওয়া হয়। ৬৮ দিন বন্ধ থাকার পর ৩১ মে সী‌মিত প‌রিসরে যাত্রীবাহী ট্রেন চলাচল শুরু হয়। দুই দফায় ১৯‌টি আন্তঃনগর ট্রেন চালু করা হয়। স্বাস্থ‌্যবি‌ধি মানতে এসব ট্রেনে আসন সংখ‌্যার অ‌ধের্ক যাত্রী প‌রিবহন করা হচ্ছে। যাত্রীর অভাবে দু‌টি ট্রেন গত জুনে বন্ধ করা হয়। কৃ‌ষিপণ‌্য ও পশুবাহী বি‌শেষ লাগেজ ট্রেন চালানো হলেও, মেইল ও লোকাল ট্রেন এখনো বন্ধ রয়েছে।

রেল সূত্র জা‌নিয়েছে, ১৬ আগস্ট থেকে পর্যায়ক্রমে সব ট্রেন চালু করা হলেও আর দা‌ঁড়িয়ে যাত্রী নেবে না রেল। আসন সংখ‌্যা অনুযায়ী যাত্রী প‌রিবহন করা হবে। করোনা প‌রি‌স্থি‌তি স্বাভা‌বিক না হওয়া পর্যন্ত আসনের অর্ধেক যাত্রী নেওয়া হবে। আগামী দুই এক‌দিনের ম‌ধ্যে এসব বিষয়ে সিদ্ধান্ত হবে।

দেশে করোনা রোগী ও আক্রান্তের সংখ্যা কমে যাচ্ছে: জাহিদ মালেক

0
করোনা রোগী ও আক্রান্তের সংখ্যা কমে যাচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: 

হাসপাতালে রোগী ভর্তির সংখ্যা ও নমুনা পরীক্ষার তথ্যের উপর ভিত্তি করে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, আমাদের রোগীর সংখ্যা অবশ্যই কমে যাচ্ছে। রোগীর সংখ্যা কমে যাওয়ার মানেই হলো আক্রান্তের সংখ্যাও আমরা মনে করি কমে যাচ্ছে।

বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে রবিবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, আপনারা জানেন, এখন ৮০টি ল্যাব ও কিটের কোনো সংকট নেই। আমরা সব সময় আহ্বান করছি আপনারা টেস্ট করান।

‘আমরা দেখেছি টেস্টের সংখ্যা কমেছে, এটা সত্যি। সেটা একদিকে হয়তো বন্যার কারণে। আর টেস্ট করাতে কিছু মানুষের অনীহাও আছে, যে এমনি ভালো হয়ে যাচ্ছি। এটাও একটা কারণ হতে পারে। ’

স্বাস্থ্যমন্ত্রীর দাবি, মানষের ভিতরে এখন একটা কনফিডেন্স ডেভেলপ করেছে। আপনারা লক্ষ্য করেছেন যে মৃত্যুর হারটা আস্তে আস্তে কমে এসেছে। মানুষ সেবা পাচ্ছে হাসপাতালে এবং টেলিমেডিসিনের মাধ্যমে। ৪/৫ হাজার ডাক্তার টেলিমেডিসিনের মাধ্যমে সেবা দিচ্ছেন। যারা রোগী তারা বাসায় থেকে চিকিৎসা নিচ্ছেন প্রায় ৯০ শতাংশ। প্রয়োজনে ওষুধ পর্যন্ত বাসায় পৌঁছে দেওয়ার সেবা দেওয়া হচ্ছে। যখন ক্রিটিক্যাল হয় তখন তারা হাসপাতালে যায়। হাসপাতালে আসার সংখ্যা কমে গেছে। হাসপাতালেও প্রায় ৬০ শতাংশ সিট খালি। রোগীর সংখ্যাও অনেক কমে গেছে।

‘যেহেতু অল্পতেই ঘরে থেকে ভালো হয়ে যায়, আমরা লক্ষ্য করেছি যে টেস্ট করতেও তাদের মধ্যে অনীহা। আমরা সব সময় আহ্বান করবো আপনারা আসেন, টেস্ট করান। টেস্টের ল্যাবেরও কোনো আভাব নেই, কিটেরও কোনো অভাব নেই। ’

রোগী কমছে কিনা- প্রশ্নে মন্ত্রী বলেন, আমরা মনে করি মৃত্যুর হার কমছে। হাসপাতালে ক্রিটিক্যাল রোগী নেই বলে ৬০ শতাংশ সিট খালি। কেউ অসুস্থ হয়ে ক্রিটিক্যাল না হলে হাসপাতালে যায় না। আবার সুস্থ হওয়ার হারও অনেক বেশি, এখন প্রায় ৬০ শতাংশের বেশি।

‘এসব তথ্য বিশ্লেষণ করে বলতে পারি- আমাদের রোগীর সংখ্যা অবশ্যই কমে যাচ্ছে। রোগীর সংখ্যা কমে যাওয়ার মানেই হলো আক্রান্তের সংখ্যাও মনে করি কমে যাচ্ছে। ’

সংবাদ সম্মেলনে স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো. আবদুল মান্নান, স্বাস্থ্য শিক্ষা বিভাগের সচিব আলী নূরসহ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

দেশে করোনায় ২৪ ঘণ্টায় মৃত্যু ৩৪ জনের, শনাক্ত ২৪৮৭

0
গত ২৪ ঘণ্টায় মৃত্যুর তালিকায় আরও ৩২ জন, শনাক্ত ২৬১১

দ্রোহ ডেস্ক: 

দেশে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৩৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যু হয়েছে তিন হাজার ৩৯৯ জনের।

নতুন করে শনাক্ত হয়েছেন দুই হাজার ৪৮৭ জন। সবমিলিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে দুই লাখ ৫৭ হাজার ৬০০ জনে।

রবিবার দুপুর আড়াইটায় করোনা ভাইরাস সংক্রান্ত নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

নাসিমা সুলতানা জানান, ঢাকা সিটিসহ দেশের বিভিন্ন হাসপাতালে ও বাড়িতে উপসর্গ বিহীন রোগীসহ গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন এক হাজার ৭৬৬ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন এক লাখ ৪৮ হাজার ৩৭০ জন।

সারাদেশে সরকারি ও বেসকারি ব্যবস্থাপনায় ৮৫ টি ল্যাব চালু আছে। গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ১১ হাজার ১৪ টি। মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ১০ হাজার ৭৫৯ টি। এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে ১২ লাখ ৬০ হাজার ৩১৯ টি।

এছাড়া ২৪ ঘণ্টায় মৃত ৩৪ জনের মধ্যে ৩১ জন পুরুষ ও নারী তিনজন। তাদের মধ্যে ঢাকা বিভাগে ১৪ জন, চট্টগ্রাম বিভাগে ছয়জন, রাজশাহী বিভাগে চারজন, খুলনা বিভাগে সাতজন, রংপুর বিভাগে দুইজন, ময়মনসিংহ বিভাগে একজন রয়েছেন। হাসপাতালে মারা গেছেন ৩২ জন, বাড়িতে দুইজন।

গত ২৪ ঘণ্টায় আইসোলেশনে এসেছেন ৬২৮ জন ও আইসোলেশন থেকে ছাড় পেয়েছেন ৭১৩ জন। এ পর্যন্ত আইসোলেশনে এসেছেন ৫৬ হাজার ৬৬৭ জন। আইসোলেশন থেকে ছাড়পত্র নিয়েছেন ৩৭ হাজার ৭২৭ জন। বর্তমানে আইসোলেশনে আছেন ১৮ হাজার ৯৪০ জন।

ভারতে একদিনেই আক্রান্ত ৬৪৩৯৯, মৃত্যু ৮৬১

0
india-corona-droho

দ্রোহ ডেস্ক: 

করোনাভাইরাস সংক্রমণে ভারতে প্রতিদিনই নতুন নতুন রেকর্ড হচ্ছে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে সংক্রমিত হয়েছেন ৬৪ হাজার ৩৯৯ জন; যা একদিনে সর্বোচ্চ শনাক্ত। তথ্য এনডিটিভি।

এ নিয়ে বিশ্বের দ্বিতীয় জনবহুল এই দেশটিতে করোনা আক্রান্তের সংখ্যা পৌঁছাল ২১ লাখ ৫৩ হাজার ১০ জনে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ৮৬১ জন কোভিড রোগী। করোনায় মোট মৃতের সংখ্যা এখন ৪৩ হাজার ৩৭৯ এছাড়া এই সময়ে সুস্থ হয়ে উঠেছেন ৫৩ হাজার ৮৭৯ জন রোগী। মোট সুস্থ ১৪ লাখ ৮০ হাজার ৮৮৪ জন।

ভারতীয় এ সংবাদমাধ্যম জানায়, গত পাঁচদিনে ভারতের একদিনে সংক্রমণ সর্বাধিক। দুদিনের হিসেবে ভারতে সংক্রমণ প্রায় এক লাখ। পরপর তিনদিন ৬০ হাজারের ওপর দৈনিক সংক্রমিত হয়েছে। শনিবার ৬১ হাজার একদিনে শনাক্ত হয়েছে।

তিন সপ্তাহে ভারতে ১০ লাখ মানুষ আক্রান্ত হয়েছেন। ১৭ জুলাই সংক্রমিত ছিল ১০ লাখ। আর ৮ আগস্ট পর্যন্ত সংক্রমণ ২০ লাখের ওপর।

গত ২৪ ঘণ্টায় সংক্রমণের বিচারে প্রথম পাঁচটি রাজ্য মহারাষ্ট্র, অন্ধ্রপ্রদেশ, কর্নাটক, তামিলনাড়ু এবং উত্তরপ্রদেশ।

মৃত্যুর নিরিখে গত ২৪ ঘণ্টায় সংক্রমিত রাজ্য মহারাষ্ট্র, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, কর্নাটক ও পশ্চিমবঙ্গ।

আরও পড়ুন:
ভারতে করোনা হাসপাতালে আগুন, নিহত ৭
বৈরুতে ভয়াবহ বিস্ফোরণ, আহত চার সহস্রাধিক নিহত ৭৮

জেনে নিন, মাস্ক পরার সময় যেসব বিষয় খেয়াল রাখা জরুরি

0
how-to-use-musk-droho

দ্রোহ ডেস্ক : 
করোনার সংক্রমণ থেকে সুরক্ষা পেতে মাস্ক পরা কতটা জরুরি কমবেশি সবাই এখন সেটা জানেন। কিন্তু কোন ধরনের মাস্ক ব্যবহার করলে বেশি কার্যকর হবে সেটা নিয়ে অনেকেই দ্বিধায় ভোগেন। কোন মাস্ক কতটা কার্যকর তা নিয়ে বিশেষজ্ঞরা বেশ কিছু পরামর্শ দিয়েছেন। যেমন-

১. বিশেষজ্ঞরা বলছেন, ভাল্‌ভ-যুক্ত এন-৯৫ মাস্ক পরা মোটেও নিরাপদ নয়। কারণে ভালভের ফিল্টার বাইরে থেকে ভাইরাস ঢোকা আটকে দেওয়ায় মাস্ক ব্যবহারকারীদের সুবিধা হলেও তা অন্যদের বিপাকে ফেলতে পারে। কারণ, ভাল্‌ভ-যুক্ত এন-৯৫ মাস্ক পরা ব্যক্তিরা করোনাভাইরাসের বাহক হলে, তার নিঃশ্বাসের মধ্যে দিয়ে তা বেরিয়ে অন্যদের সংক্রমিত করতে পারে।

২. ভাল্‌ভ নেই, এমন এন-৯৫ মাস্ক পরা যেতে পারে। এই ধরনের মাস্ক করোনাভাইরাসের পাশাপাশি বায়ুবাহিত ধূলিকণা ও সূক্ষ্ম জলকণা থেকে সুরক্ষা দেয়।

৩. এফএফপি (ফিল্টারিং ফেস পিস)-২, এফএফপি-১ এবং এফএফপি-৩ মাস্কও তুলনামূলক ভাবে বেশ সুরক্ষিত।

৪. এন-৯৫ বা এফএফপি জাতীয় মাস্ক তুলনামূলক ভাবে দামি হওয়ায়, তার বদলে অনেকেই সার্জিক্যাল মাস্ক পরেন। সার্জিক্যাল মাস্কের কার্যকারিতা ৯৫ শতাংশের বেশি হলেও তা এক বারের বেশি ব্যবহার করা উচিত নয় বলে জানিয়েছেন চিকিৎসকরা।

৫. সার্জিক্যাল মাস্ক ছাড়াও করোনা থেকে সুরক্ষায় কাপড়ের বিভিন্ন ধরনের মাস্ক ব্যবহার করা যায়। তবে চিকিৎসকেরা জানিয়েছেন, কাপড়ের মাস্কে কতটা সুরক্ষিত থাকা যায়, তা শতাংশের হিসাবে বলা সম্ভব নয়। কিন্তু একেবারে কোনও মাস্কের সুরক্ষা না থাকার থেকে বরং কাপড়ের মাস্ক পরা ভালো।

৬. মাস্কের বদলে গামছা, রুমাল বা ওড়না দিয়ে নাক-মুখ ঢাকেন। এটা একেবারেই সুরক্ষিত নয় বলছেন বিশেষজ্ঞরা।

যে ধরনের মাস্কই ব্যবহার করুন না কেন তা ব্যবহারের আগে-পরে কিছু নিয়ম মেনে চলারও পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। যেমন-

১. যে কোনও ধরনের মাস্ক পরার আগে সাবান বা অ্যালকোহলযুক্ত স্যানিটাইজার দিয়ে হাত পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। এর পর পরিষ্কার-পরিচ্ছন্ন হাতে মাস্ক পরতে হবে।

২. সাবান দিয়ে হাত পরিষ্কারের পর মাস্কটি যাতে ছেঁড়া বা ফাটা না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে।

৩. মাস্ক পরার পর তা দিয়ে যেন সব সময় নাক-মুখ ঢাকা থাকে, সে দিকে খেয়াল রাখতে হবে। অনেকেই মাস্ক পরে তা নাক বা থুতনির নীচে তা ঝুলিয়ে রাখেন। এটা করা একেবারেই উচিত নয়।

৪. বার বার মাস্কে হাত দেওয়া একেবারেই ঠিক নয়। মাস্কের সামনের অংশ স্পর্শ করা ক্ষতিকর। নিতান্তই যদি মাস্কের সামনে হাত দেওয়ার প্রয়োজন হয়, তবে আগে সাবান দিয়ে হাত পরিষ্কার করে নিন। মাস্ক স্পর্শ করার পরে ফের হাত পরিষ্কার করুন।

৫. নোংরা বা ভেজা মাস্ক যাতে কোনও ভাবেই ব্যবহার করতে না হয়, সে দিকেও খেয়াল রাখতে হবে। সেই সঙ্গে অন্যের ব্যবহৃত মাস্কে হাত দেবেন না।

আরও পড়ুন: 
প্রতিবন্ধি হয়েও প্রতিমাসে আয় ৫০ হাজার টাকা
প্রেমিকের পরে আত্মহত্যা করলো প্রেমিকা

প্রতিবন্ধি হয়েও প্রতিমাসে আয় ৫০ হাজার টাকা

0
fahim-droho

নিজস্ব প্রতিবেদক:

শুধু মাথা ও ডান হাতের দুটি আঙ্গুল ছাড়া সবই অসাড় ফাহিমের। সেগুলোই কাজে লাগিয়ে আউটর্সোসিংয়ের মাধ্যমে প্রতিমাসে গড়ে ৫০ হাজার টাকা আয় করেন তিনি। শুধু সংসারের সচ্ছলতা ফিরিয়ে আননেনি এই যুবক। তার অর্জিত অর্থ দিয়ে মাগুরা শহরে জমি কিনে বাড়ি করে মা-বাবার জন্য মাথা গোঁজার ঠাঁই করেছেন এই যুবক।

ফাহিমের বাবা রেজাউল করীম। তিনি একটি বেসরকারি প্রতিষ্ঠানের বিপনন কর্মী। তিনি জানান, মাগুরা শহরের ভায়না পিটিআই পাড়ার ভাড়াবাসায় স্ত্রী-সন্তানদের নিয়ে তিনি বসবাস করে আসছিলেন। টানাটানির সংসার হলেও ভালভাবেই কাটছিল তাদের দিন। কিন্তু ২০১২ সালে জেএসসি পরীক্ষার আগে হঠাৎ করেই শয্যাশায়ী হয়ে পড়ে একমাত্র ছেলে ফাহিম। চিকিৎসকরা জানান, ডুচেনেমাসকিউলার ডিসথ্রফি রোগে আক্রান্ত ফাহিম। কিন্তু জিনেটিক এ রোগে তেমন কোন চিকিৎসা নেই দেশে-বিদেশে কোথাও। জটিল এ রোগে আক্রান্ত হয়ে ধীরে-ধীরে হাত-পাসহ গোটা শরীর শুকিয়ে প্রতিবন্ধিতার শিকার হতে থকে ফাহিম। এক পর্যায়ে হাতের দুটি অঙ্গুল ও মাথা ছাড়া গোটা শরীর অচল হয়ে যায় ফাহিমের। অসুস্থ শরীরে ফাহিম তার হাতের মাত্র সচল দুটি অঙ্গুল দিয়ে অনলাইনে কাজ করে মাসে প্রায় ৫০ হাজার টাকা আয় করছে। গোটার সংসারের ভার এখন তার ওপর। এছাড়া ফাহিম মাগুরা শহরের জমি কিনে বাড়ি করে তাদেরও মাথা গোঁজার ঠাঁই করে দিয়েছে।

ফাহিমুল করীম জানান, বিখ্যাত পদার্থবিজ্ঞানী স্টিফেন হকিং তার জীবনের অনুপ্রেরণা। মনোবল, প্রবল ইচ্ছাশাক্তি, ও মেধাকে কাজে লাগিয়ে তিনি এখন দেশসেরা একজন ফ্রিল্যান্সার। ২০১৬ সালে অন্যের সহযোগিতা, নিজের প্রাইভেট পড়িয়ে জমানো টাকা ও ব্যাংক থেকে লোন নিয়ে তিনি একটি ল্যাপটপ কেনেন। এরপর ইন্টারনেটে গুগল ও ইউটিউব ঘেঁটে বিভিন্ন কাজ শিখে নেন। ২০১৭ সালে ফেসবুকের মাধ্যমে অনলাইন মার্কেটে ফাইবারে গিগ খুলে কাজ খুঁজতে থাকেন। কয়েকদিনের মধ্যেই ৫ ডলারের একটি কাজ পেয়ে যান। অল্প সময়ের মধ্যে সফলভাবে কাজটি করার জন্য বায়ার তাকে আরো ১০ ডলার বোনাস দেন। এরপর থেকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি ফাহিমকে। প্রথমে ব্যানার ও বিজেনস কার্ড দিয়ে কাজ শুরু করলেও তিনি এখন সব ধরনের কাজই করে থাকেন। কাজের দক্ষতার কারণে এখন ফাইবারে লেভেল টুতে টপ রেটেড আপওয়ার্কার তিনি। বর্তমানে বিশ্বের ৩০ থেকে ৩৫টি দেশের বায়ারদের সঙ্গে করছেন। অর্ডার এতো বেশি যে, দিনরাত ২৪ ঘণ্টা সময় দিলেও কাজ শেষ হবে না।

ফ্রিল্যন্সার হিসেবে কাজ করে গত ৪ বছর ধরে ফাহিম মাসে গড়ে ৫০ হাজার টাকা করে আয় করছেন। তার উপার্জনে পরিবারে স্বচ্ছলতা এসছে। বোনের লেখাপড়া চলছে। আগে ভাড়া বাসায় থাকলেও এখন শহরের মোল্লা পড়ায় জমি কিনে বাড়ি করেছেন। বর্তমানে সেই বাড়িতে ফাহিম পরিবারের সঙ্গে বসবাস করছেন। ফহিমও তার উন্নত চিকিৎসার জন্য সরকারের প্রতি সহায়তা কমনা করছেন।

রেজাউল করিম বলেন, পুরোপুরি সুস্থ না হলেও দেশের বাইরে নিয়ে উন্নত চিকিৎসার করাতে পারলে ফাহিমের শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হতো। তিনি এ জন্য সরকারের সহায়তা কমানা করেছেন।

বলিউড অভিনেতা সঞ্জয় দত্ত হাসপাতালে ভর্তি

0
বলিউড অভিনেতা সঞ্জয় দত্ত

দ্রোহ বিনোদন ডেস্ক

বলিউড অভিনেতা সঞ্জয় দত্ত শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। শনিবার সন্ধ্যায় তাকে মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে ভর্তি করা হয়।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, সঞ্জয় দত্তের শরীরে করোনা ভাইরাস পাওয়া যায়নি। অভিনেতার শরীরে হঠাৎ করে কীভাবে অক্সিজেনের ঘাটতি হল, তা জানতে আরও বেশকিছু পরীক্ষা করা হয়েছে বলে জানা গেছে। তবে আপাতত তিনি ভালো আছেন বলেই জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

শনিবার রাতের দিকে সঞ্জয় নিজে টুইট করে তার শারীরিক অবস্থার কথা জানিয়েছেন।

টুইট বার্তায় সঞ্জয় দত্ত বলেন, সকলকে আশ্বস্ত করতে চাই যে, এখন আমি ভাল আছি। চিকিৎসকদের পর্যবেক্ষণে আছি। আমার কোভিড টেস্ট নেগেটিভ এসেছে। লীলাবতী হাসপাতালের চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের সেবা শুশ্রুষায় আশা করছি দু-একদিনের মধ্যে সুস্থ হয়ে বাড়ি যেতে পারব।

ভারতে করোনা হাসপাতালে আগুন, নিহত ৭

0
সংগৃহিত ছবি

দ্রোহ অনলাইন ডেস্ক

ভারতের এক করোনা হাসপাতালে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। ভয়াবহ এই অগ্নিকান্ডে অন্তত ৭ জন নিহত হয়েছে।

রবিবার সকালে অন্ধপ্রদেশের বিজয়ওয়াড়া শহরে এ দুর্ঘটনা ঘটে।

এনডিটিভি জানিয়েছেন, অস্থায়ীভাবে করোনা রোগীদের চিকিৎসা দেবার জন্য শহরের হোটেল স্বর্ণা প্যালেসে চিকিৎসা দিয়ে আসছিল রমেশ হাসপাতাল কর্তৃপক্ষ।

শনিবার সকালে সেখানে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। তবে অগ্নিকান্ডের কারণ এখনও জানা যায়নি।

পুলিশ বলেছে, অগ্নিকান্ডের সময় সেখানে ৩০ জন করোনা রোগী চিকিৎসাধীন ছিলেন। এদের মধ্যে সাতজন রোগীর মৃত্যু হয়েছে অপরদিকে আহত হয়েছে ২০ জন। অন্যরা ভিতরে আটকা পড়েছে। তাদের উদ্ধারে কাজ করছে দমকল বাহিনী।

খোকসায় বঙ্গমাতার জন্মবার্ষিকী পালিত

0

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসায় বঙ্গমাতার জন্মবার্ষিকী পালন করা হয়েছে।

শনিবার সন্ধ্যায় উপজেলার আওয়ামী লীগের কার্যালয়ে স্বল্প পরিসরে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের জীবনাদর্শ ও তার কর্মময় বিভিন্ন বিষয়ে বিশদ আলোচনা করা হয়। পরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরিবারের সকলের প্রতি দোয়া মাগফেরাত বিশেষ মোনাজাত করা হয়।

এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খোকসা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বেতবাড়ীয়া ইউনিয়নের চেয়ারম্যান বাবুল আক্তার। আরও উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক উপজেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ ও জেলা পরিষদের সদস্য মুজাহিদুল ইসলাম বাবলু, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সাহেব আলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মজিদ খান ও গোপগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলমগীর হোসেন সহ আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

সর্বশেষ সংবাদ

নিহতদের পরিবার পেলো ত্রানের আর্থিক সহায়তা

স্টাফ রিপোর্টার দৌলতদিয়া ঘটে পদ্মার পানিতে ডুবে যাওয়া বাসের নিহত তিন যাত্রীর পরিবারের পাশে আর্থিক সহায়তা নিয়ে দাঁড়িয়েছে উপজেলা প্রসাশন। পদ্মা নদীর দৌলতদিয়া ফেরি ঘাটে ডুবে...

বাবার কোল থেকে গভীর পানিতে ছিটকে যায় শিশু ইসরাফিল

ষ্টাফ রিপোর্টার বাবার বুকের সাথে আদরে লেপটে ছিলো তিন বছর বয়সের একমাত্র শিশুপুত্র ইসরাফিল। দুর্ঘটনার পর পানির ভিতরে বাবার কোল থেকে ছিটকে যায় শিশুটি। পানির...

খোকসার নিহত দুই শিশু ও এক যবকের দাফন সম্পন্ন

স্টাফ রিপোর্টার দৌলতদিয়া ফেরি ঘাটে পদ্মা নদীতে ডুবে যাওয়া বাস থেকে উদ্ধার হওয়া নিহত দুই শিশু ও এক যুবককে খোকসার গ্রামের বাড়িতে দাফন ও সৎকার...

বাস ডুবি: খোকসার খাইরুল বেঁচে ফিরলেন, তবে নিখোঁজ আরও তিনজন

স্টাফ রিপোর্টার দৌলদিয়া ফেরি ঘাটে পদ্মা নদীতে ডুবে যাওয়া বাসের যাত্রী খাইরুল ইসলাম খাঁ (২৬) বেঁচে ফিরেছেন। তবে তার পাশের সিটে বসা খোকসার অপর এক...

ট্রেন থেকে ভারতীয় মাদক এলএসডি’র বড় চালান আটক

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ায় মধুমতি এক্সপ্রেস ট্রেনে অভিযান চালিয়ে প্রায় ৬ কোটি ২৪ লাখ টাকার ভারতীয় মাদক এলএসডি উদ্ধার করেছে বডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার (২৪ মার্চ)...