রবিবার, মার্চ ২২, ২০২৬.
Home Blog Page 720

কেপি শর্মা বললেন রাম ও অযোধ্যা নেপালের

0
Nepal-Dro-7-14-p-25-compressed
নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি

দ্রোহ অনলাইন ডেস্ক

পৃথিবীর সকল হিন্দুধর্মাবলম্বীরা বিশ্বাস করেন, তাঁদের দেবতা রামের জন্ম হয়েছিল ভারতের অযোধ্যায়।

নেপালের বর্তমান প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি বলছেন নতুন কথা। তিনি বলেন, এই অযোধ্যা আসলে ভারতের অযোধ্যা নয়। এটা নেপালের রাজধানী থেকে প্রায় ১৩৫ কিলোমিটার দূরে বীরগঞ্জের একটি গ্রামের নাম। সোমবার নিজের বাসভবনে এই মন্তব্য করেছেন নেপালের প্রধানমন্ত্রী।

কেপি শর্মা ওলি অভিযোগ করে বলেন, ভারত বর্তমানে দেশটির উপর সাংস্কৃতিক নিপীড়ন ও আগ্রাসন চালাচ্ছে। এ ছাড়া বিজ্ঞানে নেপালের অবদানের অবমূল্যায়ন করা হয়েছে। এই অযোধ্যা ভারতের অযোধ্যা নয়। এই অযোধ্যা বীরগঞ্জের একটি গ্রাম। সংস্কৃতিগতভাবে আমরা কিছুটা নিপীড়িত হয়েছি। সত্য ঘটনাগুলোকে দখল করে নেওয়া হয়েছে বলেও তিনি অভিযোগ করেন।

ঈদের ৯দিন বন্ধ থাকবে গণপরিবহন

0
Bus-Dro-15-7-p-10
প্রতিকী ছবি

দ্রোহ অনলাইন ডেস্ক

প্রাণঘাতী করোনা ভাইরাস সংক্রমণ বৃদ্ধির কারনে আসন্ন ঈদুল আযহার পাঁচদিন আগে থেকে ঈদের পরের তিন দিন অবধি মোট ৯ দিন গণপরিবহন বন্ধ রাখার সিদ্ধান্ত গ্রহন করেছে সরকার।

আরও দেখুন- গ্রেফতারের পরে রিজেন্টের সাহেদকে ঢাকায় নেওয়া হয়েছে

বুধবার সচিবালয়ের ঈদুল আযহা উপলক্ষ্যে লঞ্চ, ফেরি, স্টিমার চলাচল এবং যাত্রীদের নিরাপত্তা নিশ্চিতকরণসহ কর্মপন্থা নির্ধারণ সংক্রান্ত জরুরী বৈঠকে এমন সিদ্ধান্তের কথা জানান নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।

আরও দেখুন- সাহেদকে সঙ্গে নিয়ে উত্তরায় র‌্যাবের অভিযান

প্রতিমন্ত্রী বলেন, ঈদের আগের ৫ দিন এবং ঈদের পরের তিন দিন গণপরিবহন বন্ধ রাখার বিষয়ে একটি প্রজ্ঞাপন পেয়েছি আমরা। সেই আলোকেই আমরা পরবর্তী পদক্ষেপ গ্রহণ করব।

তিনি আরও বলেন, যারা ঈদের ছুটিতে বাড়ি যেতে চায়, তাদের ঈদের পাঁচ দিন আগেই যেতে হবে এবং যারা ছুটি শেষে ফিরে আসতে চায় তাদেরও তিন দিন পরেই আসতে হবে।

রাজবাড়ীতে নতুন করে ২৩ জনের দেহে করোনা সংক্রমণ

0
Dro-pic-7-18
প্রতিকী ছবি

রাজবাড়ী প্রতিনিধি

রাজবাড়ীতে নতুন করে আরও ২৩ জনের শরীরে করোনা সংক্রমণ শনাক্ত হয়েছে। এ পর্যন্ত জেলায় মোট করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৭৮০ জনে অপরদিকে মৃত্যু হয়েছে ৬ জনের।

বুধবার দুপুরের পরে রাজবাড়ীর সিভিল সাজর্ন ডাঃ নুরুল ইসলাম এ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান , ১২ জুলাই ৮৮ টি নমুনা পরীক্ষার জন্য পরীক্ষাগারে পাঠানো হয়। তাদের রিপোর্টের ফলাফল অনুযায়ী ২৩ জনের দেহে করোনা ভাইরাসের সংক্রমণ বিদ্যমান।

আক্রান্তদের মধ্যে রাজবাড়ী সদর উপজেলার ৮ জন , পাংশা উপজেলার ৬ জন , কালুখালী উপজেলার ১ জন , বালিয়াকান্দি উপজেলার ৫ জন ও গোয়ালন্দ উপজেলার ৩ জনের করোনা শনাক্ত হয়েছে।

তিনি আরও বলেন , এ অবধি রাজবাড়ীতে ৭৮০ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। সুস্থ হয়ে বাড়িতে ফিরেছে ৩৯১ জন। মৃত্যু হয়েছে ৬ জনের। অন্যদের মধ্যে ৩৬ জন হাসপাতালের আইসোলেশনে এবং ৩২৬ জন হোম আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছে।

সাহেদকে সঙ্গে নিয়ে উত্তরায় র‌্যাবের অভিযান

0
Ovijan-Dro-14-7-p-7
টেলিভিশন থেকে নেওয়া ছবি-দ্রোহ

দ্রোহ অনলাইন ডেস্ক

করোনা পরীক্ষায় প্রতারণার অভিযোগে দায়ের করা মামলার প্রধান আসামী বেসরকারি রিজেন্ট হাসপাতাল ও রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান সাহেদ করিম সাহেদকে সঙ্গে নিয়ে র‌্যাব অভিযানে নেমেছে ঢাকার উত্তরায়।

বুধবার বেলা সাড়ে ১১টার দিকে অভিযানের এ তথ্য জানান র‌্যাবের মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক সুজয় সরকার।

তিনি জানান, সাহেদের দেওয়া তথ্যের ভিত্তিতে উত্তরার ১১ নম্বর সেক্টরের ২০ নম্বর সড়কের একটি বাড়ির ফ্ল্যাটে অভিযান পরিচালনা করা হয়।

আরও পড়ুনযেভাবে গ্রেফতার হলেন রিজেন্ট শাহেদ

এর আগে সাতক্ষীরার দেবহাটা উপজেলার কোমরপুর গ্রামের লবঙ্গবতী নদীর তীরের সীমান্ত এলাকা থেকে প্রতারক সাহেদকে গ্রেপ্তার করে র‌্যাব। এ সময় সাহেদ জিন্সের প্যান্ট ও নীল রঙের শার্টের উপর কালো রঙের বোরকা পরে ছিলেন। এমন অবস্থায় বুধবার ভোর ৫টা ২০ মিনিটে বিশেষ অভিযানে তাকে গ্রেপ্তার করে র‌্যাব।

বুধবার সকালে সাতক্ষীরা স্টেডিয়ামে র‌্যাবের এডিজি কর্নেল তোফায়েল অহমেদ সাংবাদিকদের বলেন, সাহেদ গ্রেপ্তার এড়াতে বিভিন্ন কৌশল অবলম্বন করেছিলেন। তিনি গোফ কেটে, সাদা চুল কালো করে, বোরকা পরে পালানোর সময় তিনি গ্রেপ্তার হয়।

করোনা থেকে মুক্তি পেলেন মাশরাফি

0
Mas-Dro-20-p-15-compressed
মাশরাফির ফাইল ছবি

দ্রোহ স্পোর্টস ডেস্ক

বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার এবং নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মর্তুজা করোনা থেকে মুক্ত হয়েছেন। মঙ্গলবার তার করোনা পরীক্ষার ফল নেগেটিভ এসেছে বলে নিশ্চিত করেছেন মাশরাফি।

মাশরাফি তার ভেরিফাইড ফেসবুক পেজে করোনা পরীক্ষার ফল নেগেটিভ আসার বিষয়টি নিশ্চিত করে লিখেছেন, ‘আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে ও আপনাদের দোয়ায় আমার কনোরা ভাইরাস পরীক্ষার ফল নেগেটিভ এসেছে । এই পুরো সময়টায় যারা পাশে ছিলেন, দোয়া করেছেন, অনেকে উদ্বিগ্ন ছিলেন ও নানা ভাবে খোঁজ নিয়েছেন বা নেওয়ার চেষ্টা করেছেন, সবার প্রতি কৃতজ্ঞতা।’

মাশরাফি আরও লিখেছেন, যারা আক্রান্ত হয়েছেন, সবাই সাহস রাখবেন। আল্লাহর উপর ভরসা রাখবেন। নিয়ম মেনে চলবেন। সবাই নিরাপদে থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ সবার সহায় হোন।’

কালুখালীর কালিকাপুর ইউনিয়নে ত্রাণ বিতরণ

0
kalukhali-Dro-14-7-p-5
কালুখালীতে ত্রাণ বিতরণ

কালুখালী প্রতিনিধি

রাজবাড়ীর কালুখালী উপজেলার কালিকাপুর ইউনিয়নের কর্মহীন ১১ শত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে।

আরও পড়ুন-পাঠাওয়ের সহপ্রতিষ্ঠাতা ফাহিমের খন্ডিত লাশ উদ্ধার

১৫ জুলাই বুধবার সকালে কালিকাপুর ইউনিয়ন পরিষদ চত্ত্বরে মোট ১১ শত পরিবারের মাঝে ত্রাণ বিতরণের উদ্বোধন করেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও কালিকাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিউর রহমান নবাব।

ত্রাণ বিতরণ অনুষ্ঠানে কালিকাপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি মুহাম্মদ গোলাম মোস্তফা, ইউনিয়ন সচিব আঃ গফুর, কালিকাপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সফিকুল ইসলাম, সাধারন সম্পাদক নাজির হোসেন সহ কালিকাপুর ইউনিয়নের সকল ইউপি সদস্য ও দলীয় নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন।

পাঠাওয়ের সহপ্রতিষ্ঠাতা ফাহিমের খন্ডিত লাশ উদ্ধার

0
Fahim-Dro-14-7-p-4
ফাহিমের ফাইল ছবি

দ্রোহ অনলাইন ডেস্ক

দেশের রাইড শেয়ারিং অ্যাপ পাঠাওয়ের সহপ্রতিষ্ঠাতা ফাহিম সালেহ এর দ্বিখন্ডিত লাশ উদ্ধর হয়েছে। নিউইয়র্কের স্থানীয় সময় মঙ্গলবার বেলা সাড়ে ৩টা নাগাদ ম্যানহাটনের নিজস্ব অ্যাপার্টমন্টে থেকে পুলিশ তার খন্ডিত মরদেহ উদ্ধার করে।

নিউইয়র্ক পুলিশের ভাষ্যে বলা হয়েছে, ফাহিমের বোন ভাইকে খুঁজে না পেয়ে হেল্পলাইন ৯১১-এ ফোন করলে পুলিশ ম্যানহাটনের অ্যাপার্টমেন্টে গিয়ে ফাহিমের খন্ডিত লাশ উদ্ধার করে। তবে তার মরদেহের পাশে একটি বৈদ্যুতিক করাতও পাওয়া গেছে।

আরও পড়ুন- গ্রেফতারের পরে রিজেন্টের সাহেদকে ঢাকায় নেওয়া হয়েছে

নিউইয়র্ক পুলিশের সার্জেন্ট কার্লোস নিভেস বলেন, আমরা একটি খন্ডিত মরদেহ পেয়েছি। মাথা, দুই হাত, দুই পা- সব শরীর থেকে আলাদা করা ছিল। তবে সবকিছুই ঘটনাস্থলে পড়ে ছিল। এখন অবধি এই হত্যাকান্ডের কোনো উদ্দেশ্য আমাদের কাছে নেই।

ফাহিমের অ্যাপার্টমেন্ট ভবনের লিফটের নিরাপত্তা ক্যামেরায় ধারণকৃত ফুটেজের বরাত দিয়ে পুলিশের একটি সূত্র জানায়, সোমবার ফাহিমকে লিফটে উঠতে দেখা যায়। তিনি লিফটে ওঠার পরপরই তাকে অনুসরণ করে স্যুট পরিহিত আরেকজনকেও উঠতে দেখা গেছে। তবে সে ব্যক্তির হাতে গ্লাভস, মুখে মাস্ক ও মাথায় হ্যাট ছিল।

ভিডিও ফুটেজে আরও দেখা যায়, নিজের ফ্লোরে লিফট থেকে নামার পরপরই মাটিতে লুটিয়ে পড়েন ফাহিম। সম্ভবত তাকে গুলি বা অন্য কোনোভাবে আঘাত করা হয়েছিল। ‘হামলাকারীর হাতে একটি স্যুটকেস ছিল এবং ধারণা করা হচ্ছে সে ছিল পেশাদার খুনি।

ঝিনাইদহে করোনায় নুতন আক্রান্ত ৪৬ জন

0
coronavirus-dro-21-p-9
প্রতিকী ছবি

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহে করোনায় নতুন করে আরো ৪৬ জন আক্রান্ত হয়েছেন। এ অবধি জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাড়ালো ৫৩৫ জন।

প্রাণঘাতী করোনায় এখন পর্যন্ত জেলায় মৃত্যু হয়েছে ১৬ জনের।

আরও পড়ুন- গ্রেফতারের পরে রিজেন্টের সাহেদকে ঢাকায় নেওয়া হয়েছে

সিভিল সার্জন অফিসের করোনা বিষয়ক মুখপাত্র ডাঃ প্রশেনজিৎ বিশ্বাস বলেন, কুষ্টিয়ার পিসিআর ল্যাব থেকে ৯৪ টি নমুনা পরীক্ষার ফলাফল এসেছে। এদের মধ্যে ৪৬ জন করোনায় হয়েছেন।

আক্রান্তদের মধ্যে সদরে ১৪ জন, শৈলকুপা ২ জন, হরিণাকুন্ডুতে ৩ জন, কালীগঞ্জে ২৩ জন, কোটচাঁদপুরে ২ জন ও মহেশপুরে রয়েছেন ২ জন।

গ্রেফতারের পরে রিজেন্টের সাহেদকে ঢাকায় নেওয়া হয়েছে

0

দ্রোহ অনলাইন ডেস্ক

প্রাণঘাতী করোনা পরীক্ষার ভুয়া রিপোর্ট প্রদান, অর্থ আত্মসাৎ, শিক্ষার্থীদের জাল সণদ বিতরণসহ নানা প্রতারণার অভিযোগে দেশের প্রতারণার আইডল রিজেন্ট গ্রুপ ও রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান সাহেদ করিম ওরফে সাহেদকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

Sahed-Dro-14-7-p-2
উদ্ধারকৃত অস্ত্র

বুধবার ভোরে সাতক্ষীরার দেবহাটা উপজেলার কোমরপুর গ্রামের লবঙ্গবতী নদীর তীরের সীমান্ত এলাকা থেকে অবৈধ অস্ত্রসহ তাকে গ্রেপ্তার করা হয়। জানা যায়, প্রতারক সাহেদের গ্রামের বাড়িও সাতক্ষীরায়।

র‌্যাবের অতিরিক্ত মহাপরিচালক কর্নেল তোফায়েল মোস্তফা সারোয়ার এই তথ্য নিশ্চিত করেছেন।

Sahed-Dro-14-7-p-3
গোফ কেটে বোরকা পড়ে পালানোর সময় সাহেদ গ্রেফতার

তিনি বলেন, করোনা পরীক্ষার ভুয়া রিপোর্ট দেওয়াসহ নানা ভয়াবহ প্রতারণার ঘটনায় অভিযুক্ত প্রধান আসামি রিজেন্ট চেয়ারম্যান সাহেদ করিমকে অস্ত্রসহ গ্রেপ্তার করা হয়েছে।

আরও পড়ুন- সাহেদ প্রতারণা জগতের আইডল, ছাড় দেননি শিক্ষার্থীদেরও

র‌্যাবের বিশেষ অভিযানে বুধবার ভোর সাড়ে ৫টা নাগাদ সাতক্ষীরার সীমান্ত এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে হেলিকপ্টার যোগে ঢাকায় আনা হয়েছে।

সর্বশেষ সংবাদ

অনিয়মের অভিযোগে এনসিপির দুই নেতাকে শোকজ

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দুই নেতার বিরুদ্ধে আর্থিক অনিয়ম ও দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে কারণ দর্শানো নোটিশ দেওয়া হয়েছে। শুক্রবার এনসিপির কুষ্টিয়া জেলা...

কুমারখালীতে ঈদের নামাজের স্থান নির্ধারণ নিয়ে দু’পক্ষের সংঘর্ষ

কুষ্টিয়া প্রতিনিধি সকালে বৃষ্টি থাকায় ঈদের নামাজ কোথায় হবে। মসজিদে না ঈদগাহ মাঠে ? এ নিয়ে স্থানীয় দু'পক্ষের সংঘর্ষে অন্তত ১৩ জন আহত হয়েছেন। এ...

কুমারখালীতে ওসির গাড়ি ভাঙার অভিযোগ এমপির স্বজনর বিরুদ্ধে

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার কুমারখালী থানার ওসির গাড়িতে (পিকআপ) হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে স্থানীয় সংসদ সদস্য মো. আফজাল হোসেনের স্বজনদের বিরুদ্ধে। বৃহস্পতিবার ( ১৯ মার্চ) রাত...

এসিল্যান্ড পরিচয়ে মুঠোফোনে ঈদের চাঁদা দাবি

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার কুমারখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পরিচয়ে মুঠোফোনে বিভিন্ন ব্যবসায়ীর কাছে চাঁদা দাবির অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার ( ১৯ মার্চ) দুপুর ২ টার দিকে...

রফিকুল ইসলাম রফিকের দাফন সম্পন্ন

স্টাফ রিপোর্টার মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত বাচিক শিল্পী রফিকুল ইসলাম রফিকের দাফন সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার সকালে খোকসার কেন্দ্রীয় পৌর ঈদগাহ ময়দানে মরহুম রফিকুল ইসলাম রফিকের জানাযার নামাজ...