শনিবার, মার্চ ২১, ২০২৬.
Home Blog Page 724

প্রাণঘাতী করোনায় যমুনা গ্রুপের চেয়ারম্যান এর মৃত্যু

0
যমুনা গ্রুপের চেয়ারম্যান নুরুল ইসলাম বাবুল

দ্রোহ অনলাইন ডেস্ক

দেশের বিশিষ্ট শিল্পপতি এবং যমুনা গ্রুপের চেয়ারম্যান নুরুল ইসলাম বাবুল ইন্তেকাল করেছেন। সোমবার রাজধানীর একটি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি…রাজিউন)। মৃত্যু সময় তার বয়স হয়েছিল ৭৪ বছর।

নদী ভাঙ্গন – আশ্রয়হীন হচ্ছে খোকসার ৩০ ছিন্নমূল পরিবার

যমুনা গ্রুপের দৈনিক যুগান্তরের অনলাইন ভার্ষনে প্রকাশিত এক প্রতিবেদনে জানা যায়, ১৪ জুন নুরুল ইসলাম করোনা শনাক্ত হন। সেদিনই তাকে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। ডক্টরের ভাষ্যমতে করোনায় তার কিডনি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্থ হয়েছিল।

অনলাইন ভার্ষন থেকে আরও জানা যায়, নুরুল ইসলাম বাবুলের চিকিৎসায় এভার কেয়ারের চিকিৎসক ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) মাহবুদের নেতৃত্ব ১০ সদস্য বিশিষ্ট একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়। তাছাড়াও চীনের ৪ জন বিশেষজ্ঞ চিকিৎসক এবং সিঙ্গাপুরের মাউন্ড এলিজাবেথ হাসাপাতালের ২ জন বিশেষজ্ঞ চিকিৎসক টেলিকনফারেন্সের মাধ্যমে পরামর্শ দেন।

ঝিনাইদহে নকল প্রসাধনী সামগ্রী জব্দ, আটক ২

0
Jhenaidah-Dro-13-p-15-compressed
র‌্যাবের হাতে আটক দুই জন-ছবি দ্রোহ

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহ শহরের আরাপপুর এলাকা থেকে বিপুল পরিমান নকল প্রসাধনী সামগ্রী জব্দসহ দুইজনকে আটক করেছে র‌্যাব ও ভ্রাম্যমাণ আদালত।

ভ্রাম্যমাণ আদলত আটককৃত ২ জনকে ২ মাসের কারাদন্ড ও ২০ হাজার টাকা করে জরিমানা করেন।

নদী ভাঙ্গন – আশ্রয়হীন হচ্ছে খোকসার ৩০ ছিন্নমূল পরিবার

আটককৃতরা হলো-ঝিনাইদহের শৈলকুপা উপজেলার কুলচারা গ্রামের আতিয়ার রহমানের ছেলে হারুন মিয়া (৩০) এবং একই গ্রামের আব্দুল কুদ্দুসের ছেলে পাভেল (২৮)।

সোমবার দুপুরে র‌্যাব-৬ ঝিনাইদহ ক্যাম্পের কোম্পানী কমান্ডার মাসুদ আলম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে দুপুরে শহরের আরাপপুর এলাকার একটি দোকানে অভিযান চালিয়ে নামি দামি কোম্পানীর বিপুল পরিমান নকল প্রসাধনী সামগ্রী জব্দ করাসহ দুইজনকে আটক করা হয়। জব্দকৃত মালামালের আনুমানিক মুল্য প্রায় ৭ লাখ টাকা বলে জানিয়েছে র‌্যাব।

কুষ্টিয়ার পশুহাট জমে উঠেছে, নেই সামাজিক দুরত্ব

0
kushtia-Dro-13-p-12
কুষ্টিয়ার পশুহাট জমে উঠেছে, নেই সামাজিক দুরত্ব। ছবি-দ্রোহ

কুষ্টিয়া প্রতিনিধি

স্বাস্থ্যবিধি উপেক্ষা করে কুষ্টিয়ায় জমে উঠেছে সকল পশুর হাট। প্রতি হাটে হাজার হাজার মানুষ ভিড় জমাচ্ছেন।

সমগ্র জেলা জুড়ে প্রাণঘাতীর করোনার ভয়াবহ সংক্রমনের মধ্যেই কুষ্টিয়ার সর্ববৃহৎ পশুর হাট সদর উপজেলার আলামপুরের বালিয়াপাড়া মাঠে সামাজিক দূরত্বকে বৃদ্ধা আঙ্গুল দেখিয়ে জমজমাট পশুহাটে করোনার অভয়আরণ্য গড়ে তুলেছে এলাকার জনসাধারণ।

শনিবারের সাপ্তাহিক এই হাটে সামাজিক দূরত্ব বজায় রাখা তো দূরের কথা ক্রেতা-বিক্রেতাদের কাউরের মুখেই মাস্ক নেই। অথচও প্রতিদিনই জেলায় প্রাণঘাতী করোনার সংক্রমণ এবং মৃত্যুর সংখ্যা বাড়ছে জ্যামিতিক হারে।  এহেন বর্তমান পরিস্থিতিতে হাজার হাজার মানুষের সমাগম ঘটিয়ে হাটের আয়োজন করায় ক্ষোভ প্রকাশ করেছেন সচেতন মহল।

নদী ভাঙ্গন – আশ্রয়হীন হচ্ছে খোকসার ৩০ ছিন্নমূল পরিবার

সচেতন মহলের দাবি, হাটে সামাজিক দূরত্বসহ স্বাস্থ্যবিধি নিশ্চিত করণে অন্তত পক্ষে প্রশাসনের নজরদারি থাকার দরকার ছিল।

দীর্ঘদিন ধরে কুষ্টিয়া অঞ্চলের পশু দেশে চাহিদা মেটাতে বড় ভুমিকা রেখে আসছে। কোরবানির ঈদের আগে এ জেলার হাট-বাজার থেকে ব্যাপারীরা গরু কিনে ঢাকা-চট্রগ্রামসহ দেশের বিভিন্ন জেলায় নিয়ে যায়। এবার সেই সংখ্যা অনেক কম।

kushtia-Dro-13-p-13
পশু হাটের ছবি-দ্রোহ

সমগ্র জেলা জুড়ে বড় পশুর হাট রয়েছে মাত্র ১২টি। এসব হাট ছাড়াও প্রত্যন্ত অঞ্চলে রয়েছে আরও ছোট ছোট হাট-বাজার। এসব হাটে বিক্রির জন্য প্রতিদিন হাজার হাজার গরু-ছাগল নিয়ে আসছে খামারিরা।

শনিবার জেলার সবচেয়ে বড় এই পশু মোকামের সর্ববৃহত হাট বসেছিল সদর উপজেলার আলামপুরর বালিয়াপাড়া মাঠে। সাপ্তাহিক এই হাটে গ্রামের হাজার হাজার কৃষক গাদাগাদি করে পশু বিক্রি করতে এসেছিল। সেখানে ছিল না সামাজিক দূরত্বের কোন বালাই, এমনকি মানা হয়নি কোন স্বাস্থ্যবিধিও।

শুধুমাত্র সদর উপজেলায় গড়ে প্রতিদিন করোনায় আক্রান্ত হচ্ছে ৩০ জন। সোমবার জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা ৩৬ জন। আক্রন্তের সংখ্যা প্রায় হাজার ছুঁই ছুঁই। এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ১৯ জনের।

কুষ্টিয়া মডেল থানার অফিসার ইনচার্জ গোলাম মোস্তফা বলেন, হাটে প্রশাসনের কঠোর নজরদারি ছিল। অনেক মানুষের সমাগম ঘটেছিল। এতো মানুষের ভিড়ে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে হাটে নামানো প্রশাসনের একার পক্ষে বেশ কঠিন কাজ। তিনি াারও বলেন, মানুুষ নিজেকে থেকে সসচেতন না হলে প্রশাসন দিয়ে সচেতন করা যাবে না। তবে তাদের চেষ্টা অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।

কুমারখালীতে আদিবাসী শিক্ষার্থীদেরকে শিক্ষাউপকরণ, বৃৃত্তিসহ বাইসাইকেল প্রদান

0
Kumarkhali-Dro-13-7-p-8
কুষ্টিয়ায় আদিবাসী শিক্ষার্থীদেরকে শিক্ষাউপকরণ, বৃৃত্তিসহ বাইসাইকেল প্রদানের ছবি-দ্রোহ

কুমারখালী প্রতিনিধি

কুষ্টিয়ায় বিশেষ কিছু এলাকার জন্য উন্নয়ন সহায়তা শীর্ষক কর্মসূচীর আওতায় বরাদ্দকৃত অর্থে আদিবাসী শিক্ষার্থীদেরকে শিক্ষাবৃত্তি, শিক্ষা উপকরণ ও বাইসাইকেল প্রদান করা হয়েছে।

সোমবার দুপুরে কুমারখালী উপজেলা প্রশাসনের আয়োজনে এ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজীবুল ইসলাম খানের সভাপতিত্ব করেন।

Kumarkhali-Dro-13-7-p-9
সরকারি উপহার পাওয়া বাইসাইকেলসহ আদিবাসী শিক্ষার্থীরা-ছবি দ্রোহ

২০১৯-২০ অর্থ বছরের বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা শীর্ষক কর্মসূচীর আওতায় কুমারখালী আদিবাসী কল্যাণ বহুমুখী সমবায় সমিতি ও ধলনগর আদিবাসী কল্যাণ বহুমুখী সমবায় সমিতির অনুকুলে বরাদ্দকৃত অর্থে আদিবাসী সম্প্রদায়ের মধ্যে প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের ৯০ জন শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তির চেক, প্রাথমিক পর্যায়ের ৫০ জনকে শিক্ষা উপকরণ এবং মাধ্যমিক পর্যায়ের ২০ জন শিক্ষার্থীকে বাইসাইকেল প্রদান করা হয়।

Kumarkhali-Dro-13-7-p-7
কুষ্টিয়ায় আদিবাসী শিক্ষার্থীদেরকে শিক্ষাউপকরণ, বৃৃত্তিসহ বাইসাইকেল প্রদানকালের ছবি-দ্রোহ

নদী ভাঙ্গন – আশ্রয়হীন হচ্ছে খোকসার ৩০ ছিন্নমূল পরিবার

এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, কুষ্টিয়া স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক মৃনাল কান্তি দে, বিশেষ অতিথি ছিলেন-সহকারি কমিশনার এম, এ মুহাইমিন আল জিহান, উপজেলা শিক্ষা অফিসার জালাল উদ্দিনসহ, সহকারি মাধ্যমিক শিক্ষা অফিসার সাইফুল ইসলাম।

শৈলকুপায় আশা এনজিও’র ৪ কর্মীসহ নতুন শনাক্ত ৬

0
Corona

শৈলকুপা প্রতিনিধি

ঝিনাইদহের শৈলকুপায় আশা এনজিও’র ৪জন কর্মীসহ নতুন করে আরও ৬ জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এ পর্যন্ত করোনায় আক্রান্তের মোট সংখ্যা দাঁড়ালো ৬৭ জনে।

সোমবার সকালে এ তথ্যের সত্যতা নিশ্চিত করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ডাঃ রাশেদ আল মামুন।

তিনি বলেন, কুষ্টিয়ার পিসিআর ল্যাব থেকে ১৯টি নমুনার ফলাফল এসেছে এর মধ্যে ৬ জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে।

নদী ভাঙ্গন – আশ্রয়হীন হচ্ছে খোকসার ৩০ ছিন্নমূল পরিবার

বাকী ১৩টি নমুনার ফলাফল নেগেটিভ। নতুন শনাক্তদের মধ্যে রয়েছে, আশা এনজিও‘র শৈলকুপা গাড়াগঞ্জ শাখার ৪ কর্মী রইচ উদীন (৩২), মুকুল হোসেন (৩২), সুধির কুমার (৩০) এবং অসিম কুমার পাল।

এছাড়াও পৌর এলাকার বারইপাড়া গ্রামের ট্রাক ড্রাইভার কামরুজ্জামান ও উপজেলার কাঁচেরকোল গ্রামের অর্নাস পড়–য়া শিক্ষার্থী তাসলিমা খাতুন (২০)।

শনাক্ত রোগীরা নিজ নিজ বাড়িতে আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন। সবাই সুস্থ আছে বলেও নিশ্চিত করেন তিনি। এছাড়া শনাক্ত রোগীদের বাড়িসহ আশা এনজিও গাড়াগঞ্জ শাখা লকডাউন ঘোষণা করে লাল পতাকা বেধে দিয়েছে উপজেলা প্রশাসন।

ঝিনাইদহ জেলা শিক্ষা অফিসারের বিরুদ্ধে অভিযোগ

0
Jhenaidah-Dro-7-p-2
ঝিনাইদহের প্রতিকী ম্যাপ

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহের শৈলকুপার কবিরপুর মাধ্যমিক বিদ্যালয়ের কারিগরি শাখার কর্মচারীদের এমপিও ভুক্তির জন্য নীতিমালা বহির্ভুত ত্রুটিপুর্ন কাগজ পাঠানো এবং দূর্নীতিপূর্ণ এই কাজে বিদ্যালয়ের সভাপতি এবং মাধ্যমিক জেলা শিক্ষা কর্মকর্তার অবৈধ লেনদেনসহ পরস্পরের যোগসূত্রের অভিযোগ পাওয়া যাচ্ছে।

ঝিনাইদহ প্রেসক্লাবে লিখিত এক অভিযোগে উল্লেখ করা হয়েছে কবিরপুর মাধ্যমিক বিদ্যালয়ে শপ এ্যসিসটেন্ট পদে প্রথম নিয়োগ পান আতিকুর রহমান ডাবলু অথচ তাকে বাদ দিয়ে ল্যাব এ্যসিসটেন্ট পদে লুৎফর রহমান এবং একই পদে গিয়াস উদ্দীনকে এমপিও ভুক্তির জন্য সুপারিশ পত্র পাঠানো হয়েছে।

নদী ভাঙ্গন – আশ্রয়হীন হচ্ছে খোকসার ৩০ ছিন্নমূল পরিবার

জানা যায় লুৎফর রহমানের বয়স নিয়োগকালীন সময়ে ১৮ বছর ছিল না। অন্যদিকে গিয়াস উদ্দীনের জাল সনদ ও বয়স না হওয়ার পরও তাকে এমপিও ভুক্তির সুপারিশ করায় বৈধ ভাবে নিয়োগপ্রাপ্ত আতিকুর রহমান ডাবলু অবিচার ও ষড়যন্ত্রের শিকার হয়েছেন।

প্রাপ্ত তথ্য থেকে জানা গেছে, ২০০৪ সালের জনবল কাঠামোতে একটি স্কুলের কারীগরি শাখায় দুইটি শপ, ল্যাব বা কম্পিউটার ল্যাব এ্যসিসট্যন্ট পদে নিয়োগ করা যাবে। সে হিসেবে কবিরপুর মাধ্যমিক বিদ্যালয়ে আতিকুর রহমান ডাবলু ও লুৎফর রহমানের নিয়োগ পর্যন্ত বৈধ ছিল। পরে অর্থের বিনিময়ে ল্যাব এ্যসিসটেন্ট পদে গিয়াস উদ্দীনকে নিয়োগ দিয়েছে কমিটি, যা জনবল নীতিমালা বর্হিভুত।

আরও দেখুন- খোকসায় ২৫ বাচ্চাসহ মা গোখরা আটক

গিয়াস উদ্দীনের নিয়োগের টেবুলেশন সিটে রয়েছে কাটাকাটি। সেই সিটে নেই শৈলকূপা উপজেলা শিক্ষা অফিসারের সাক্ষরও।

অপরদিকে ২০২০ সালের ১৩ মে কারিগরী শিক্ষা অধিদপ্তর এক অফিস আদেশে লুৎফর রহমান ও গিয়াস উদ্দীনের কাগজপত্র ত্রুটিপূর্ণ পেয়েছে বলে ফেরৎ পাঠানো হয়। একই আদেশে জেলা শিক্ষা অফিসারকে যাচায়ের জন্য বলা হলেও তিনি তা না করে আবোরো একই ত্রুটিপুর্ন কাগজ কারিগরী শিক্ষা অধিদপ্তরে প্রেরণ করেন।

এ সকল বিষয়ে স্কুলের সভাপতি তৈয়ব খান বলেন, এমপিও ভুক্তির কাগজ পাঠাতে কোন প্রকার ভুল হয়নি। যদি ভুল থাকেও তবে সেটা কারিগরী শিক্ষা অধিদপ্তর দেখবেন। তিনি আরও বলেন আতিকুর রহমান ডাবলু অন্য ট্রেডে নিয়োগপ্রাপ্ত। সে কারণে তার এমপিও ভুক্তির আবেদন করা হয়নি।

স্কুলের প্রধান শিক্ষক এনামুল হক বলেন, আমি স্কুল সভাপতির বাইরে যেতে পারি না। তিনি যা নির্দেশ করেছেন আমি সেটাই করতে বাধ্য হয়েছি।

জেলা শিক্ষা অফিসার সুশান্ত কুমার দেব তার বিরুদ্ধের সকল অভিযোগ অস্বীকার করে বলেন, আমি কারো কাছ থেকে টাকা নিয়েছি কেও তা প্রমান দিতে পারবে না। তিনি আরও বলেন, যে সব শিক্ষক কর্মচারীর এমপিও ভুক্তির কাগজ পাঠানো হয়েছে তা সবই আইন মেনে পাঠানো হয়েছে। বিভ্রান্তিমূলক ও অপপ্রচার চালানোর জন্য একটি মহল এমন মিথ্যা অভিযোগ তুলছে বলে জানান।

বুড়িগঙ্গা ট্রাজেডি, ময়ূর-২ লঞ্চের মাস্টার গ্রেপ্তার

0
Buriganga-Dro-13-p-7-2
সদরঘাটের কাঠপট্টি ঘাট এলাকায় ২৯ জুন সকালে ময়ূর-২ লঞ্চডুবির ঘটনায় ৩৪ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছিল।-দ্রোহ (ফাইল ছবি)

দ্রোহ অনলাইন ডেস্ক

সদরঘাটের কাঠপট্টি ঘাট এলাকায় ২৯ জুন সকালে ময়ূর-২ লঞ্চডুবির ঘটনায় ৩৪ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছিল। এ প্রাণহানির ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি লঞ্চের মাস্টার আবুল হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে।

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের কালিগঞ্জ এলাকা থেকে রবিবার মধ্যরাতে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

সোমবার সদরঘাট নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজাউল করিম ভূঁইয়া বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, সোমবার দুপুরে রিমান্ড চেয়ে মামলার প্রধান আসামি ময়ূর-২ লঞ্চের মাস্টার আবুল হোসেনকে আদালতে পাঠনো হবে।

নদী ভাঙ্গন – আশ্রয়হীন হচ্ছে খোকসার ৩০ ছিন্নমূল পরিবার

এর আগে ১০ জুলাই গ্রেপ্তার করা হয় ময়ূর-২ লঞ্চের মালিক মোসাদ্দক হানিফ সোহাগকে। রাজধানীর কলাবাগান থানার সোবাহানবাগ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

উল্লেখ্য, ২৯ জুন সকাল ৯টার দিকে মর্নিং বার্ড লঞ্চটি সদরঘাট কাঠপট্টি ঘাটে ভেড়ানোর আগেই চাঁদপুরগামী ময়ূর-২ লঞ্চটি ধাক্কা দেয়। এ ঘটনায় সাথে সাথে মর্নিং বার্ড লঞ্চটি ডুবে যায়। লঞ্চডুবির এ ঘটনায় ৩৪ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছিল।

রাজবাড়ীতে নতুন করে ৪০ জনের দেহে করোনা শনাক্ত

0
images
করোনা ভাইরাসের প্রতিকী ছবি

রাজবাড়ী প্রতিনিধি

রাজবাড়ীতে নতুন করে আরও ৪০ জনের দেহে প্রাণঘাতী করোনা ভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। এ অবধি জেলায় মোট করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে ৭২৭ জন। অপর দিকে এই প্রাণঘাতী ভাইরাসে মৃত্যু হয়েছে ৪ জনের।

রবিবার রাতে রাজবাড়ীর সিভিল সাজর্ন ডাঃ নুরুল ইসলাম এ তথ্যের সতত্য নিশ্চিত করে বলেন, ৮ ও ৯ জুলাই মোট ১৪৫ টি নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়। রবিবার তাদের রিপোর্টের ফলাফল এসেছে। প্রাপ্ত ফলাফলের তথ্য অনুযায়ী পরীক্ষীত নমুনার মধ্যে ৪০ জনের দেহে করোনা ভাইরাসের সংক্রমণ বিদ্যমান আছে।

আরও দেখুন- নদী ভাঙ্গন – আশ্রয়হীন হচ্ছে খোকসার ৩০ ছিন্নমূল পরিবার

নতুন শনাক্তদের মধ্যে রাজবাড়ী সদর উপজেলার ২৩ জন , পাংশা উপজেলার ১২ জন , কালুখালী উপজেলার ৪ জন ও বালিয়াকান্দি উপজেলার ১ জনের প্রাণঘাতী করোনায় আক্রন্ত হয়েছেন।

তিনি আরও বলেন , রবিবার পর্যন্ত রাজবাড়ীতে ৭২৭ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। তবে এ অবধি সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন মোট ৩৫৬ জন। অপরদিকে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৪ জনের।

ঝিনাইদহে নতুন করে করোনায় আক্রান্ত ৩৭ জন

0

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহে নতুন করে ৩৭ জন করোনায় আক্রান্ত হয়েছেন।

এ পর্যন্ত জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৪৫২ জন।

আরও দেখুন- নদী ভাঙ্গন – আশ্রয়হীন হচ্ছে খোকসার ৩০ ছিন্নমূল পরিবার

সিভিল সার্জন ডাঃ সেলিনা বেগম বলেন, সোমবার সকালে কুষ্টিয়া ল্যাব থেকে ঝিনাইদহের ৮৪ টি রিপোর্ট এসেছে। এদের মধ্যে ৩৭ টি পজেটিভ ফলাফল আছে। আক্রান্তদের মধ্যে সদর উপজেলায় ২১ জন, কালীগঞ্জ উপজেলায় ৬ জন, শৈলকুপা উপজেলায় ৬ জন, হরিণাকুন্ডু ১ জন, কোটচাঁদপুরে ১ জন ও মহেশপুরে ২ জন রয়েছেন।

কুষ্টিয়ার দৌলতপুরের ইউএনও করোনা আক্রান্ত

0
Dro-pic-7-18
প্রতিকী ছবি

দৌলতপুর প্রতিনিধি

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন।

রবিবার রাতে কুষ্টিয়ার মেডিকেল কলেজ পিসিআর ল্যাব থেকে প্রাপ্ত ফলাফলে জানা গেছে দৌলতপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার করোনা আক্রান্ত হয়েছেন।

২৪ ঘন্টায় কুষ্টিয়ায় নতুন করে আরও ৩৬ জনের দেহে প্রাণঘাতী এ ভাইরাসের সংক্রমণ বিদ্যমান রয়েছে। এ যাবৎ জেলায় করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৯৭৬ জন।

আরও দেখুন- নদী ভাঙ্গন – আশ্রয়হীন হচ্ছে খোকসার ৩০ ছিন্নমূল পরিবার

কুষ্টিয়ার সিভিল সার্জন ডাঃ এইচ এম আনোয়ারুল ইসলাম জানান, রবিবার জেলার ২০৩ টি নমুনা পরীক্ষা করা হয়। এদের মধ্যে ৩৬ টি নমুনা পজেটিভ আসে। নুতন আক্রান্তদের মধ্যে কুষ্টিয়া সদর উপজেলায় ২১ জন, দৌলতপুর উপজেলায় ৫ জন, কুমারখালী উপজেলায় ৪ জন, খোকসা উপজেলায় ৩ জন ও মিরপুর উপজেলায় ২ জন আক্রান্ত হয়েছেন।

এ অবধি জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৯৭৬ জন।

সর্বশেষ সংবাদ

কুমারখালীতে ওসির গাড়ি ভাঙার অভিযোগ এমপির স্বজনর বিরুদ্ধে

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার কুমারখালী থানার ওসির গাড়িতে (পিকআপ) হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে স্থানীয় সংসদ সদস্য মো. আফজাল হোসেনের স্বজনদের বিরুদ্ধে। বৃহস্পতিবার ( ১৯ মার্চ) রাত...

এসিল্যান্ড পরিচয়ে মুঠোফোনে ঈদের চাঁদা দাবি

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার কুমারখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পরিচয়ে মুঠোফোনে বিভিন্ন ব্যবসায়ীর কাছে চাঁদা দাবির অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার ( ১৯ মার্চ) দুপুর ২ টার দিকে...

রফিকুল ইসলাম রফিকের দাফন সম্পন্ন

স্টাফ রিপোর্টার মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত বাচিক শিল্পী রফিকুল ইসলাম রফিকের দাফন সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার সকালে খোকসার কেন্দ্রীয় পৌর ঈদগাহ ময়দানে মরহুম রফিকুল ইসলাম রফিকের জানাযার নামাজ...

ঈদে মিথিলার নতুন জামা হবে তো ?

মিথিলা। তৃতীয় শ্রেণিতে পড়ে। ক্ষেত থেকে রসুন তুলে বিক্রি করে তবেই তাদের ঈদে নতুন জামা কেনা হবে। তাই বাবার সাথে জমি থেকে রসুন তুলে...

খোকসায় কয়েলের আগুনে ব্যবসায়ীর সেমাই চিনি পুড়ে গেছে

স্টাফ রিপোর্টার কুষ্টিয়ার খোকসা বাজারের তালাবন্দ মুদির দোকানে মশা তাড়ানোর কয়েলের আগুনে ব্যবসায়ীর সেমাই চিনিসহ বেশ কিছু মালামাল পুড়ে গেছে। ক্ষতিগ্রস্থ ব্যবসায়ী ও বাজারের নৈশ প্রহরীরা...