রবিবার, মার্চ ১৫, ২০২৬.
Home Blog Page 758

খোকসায় এবার ব্যাংক কর্মকর্তা করোনা আক্তান্ত

0
Corona-Dro-19-p-18 virus-compressed

নাজমুল হাসান

খোকসার রাজিনাথপুর গ্রামে নতুন করে এক ব্যাংক কর্মকর্তা প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন।

১৯ জুন রাতে কুষ্টিয়া পি সি আর ল্যাবের ফলাফল অনুযায়ী জানা যায় ব্যাংক কর্মকতা লুৎফর রহমান (৪২) এর শরীরে কোভিড-১৯ এর সংক্রমণ হয়েছে। জেলা সিভিল সার্জন ডাঃ এইচ এম আনোয়ারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

করোনা আক্রান্ত ব্যাংক কর্মকর্তার সঙ্গে মুঠোফোনে কথা বলে জানা গেছে, তিনি কুষ্টিয়ার ইসলামী ব্যাংক পোড়াদহ শাখায় কর্মরত আছেন। শাখার অধিকাংশ কর্মকর্তা কোভিড-১৯ পজেটিভ হওয়ায় ১৭ জুন ইসলামী ব্যাংকের পোড়াদহ শাখাটি লকডাউন করা হয়।

তিনি খোকসার রাজিনাথাপুর তার নিজ বাড়িতে ফিরে এসে হোম কোয়রেন্টাইনে ছিলেন। ১৮ জুন খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নমুনা দেন পরীক্ষার জন্য যদিও তিনি শারীরিক ভাবে সুস্থ ছিলেন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ কামরুজ্জামান বলেন, ১৮ জুন লুৎফর রহমানের নমুনা সংগ্রহ করে কুষ্টিয়া পি সি আর ল্যাবে পাঠানো হয়। ১৯ জুন রাতে তার করোনা পরীক্ষার ফলাফলে পজেটিভ আসে। তিনি নিজ বাড়িতে হোম কোয়ারেন্টাইনে আছেন।

তিনি আরও জানান ১৯ জুন অব্দি খোকসায় করোনা আক্রান্ত হয়েছে ১৫ জন। খোকসা থানা পুলিশ ব্যাংক কর্মকর্তা লুৎফর রহমানের এর বাড়ী লকডাউন করেছে।

আত্মহত্যার প্ররোচনায় মামলা! বিক্ষোভ সালমানের বাড়ির সামনে

0
Droho-19-p-15-compressed
সংগৃহিত ছবি

সুমন বিশ্বাস

সুশান্তকে আত্মহত্যার প্ররোচনা দেওয়ার অভিযোগে সালমান খানের বিরুদ্ধে বিহারের মুজাফফরপুর আদালতে মামলা দায়ের হয়েছে বুধবারই। নেপোটিজমের অভিযোগ এনে একাধিক তারকার বিরুদ্ধেই ক্ষোভে ফুঁসছেন নেটিজেনরা। পরিচালক অভিনব কাশ্যপের সুরে সুর মিলিয়ে সালমানকে বয়কটেরও ডাক দিয়েছেন অনেকে।

শুক্রবার সকালে সেই ক্ষোভেরই বহিঃপ্রকাশ ঘটল সালমান খানের বান্দ্রার বিলাসবহুল ফ্ল্যাটপ্রসঙ্গত, এদিন সকালেই সুশান্তের শহর পাটনায় সালমানের বিইং হিউম্যান স্টোরের (ইবরহম ঐঁসধহ) সামনে বিক্ষভ প্রদর্শন করেন অভিনেতার অনুরাগীরা।

এবার সেই বিক্ষোভের আঁচ গড়াল মুম্বইয়ে সালমানের বান্দ্রার বাসভবনের সামনেও। প্রয়াত অভিনেতা সুশান্তের পোস্টার-প্ল্যাকার্ড নিয়ে বিক্ষোভ প্রদর্শনকারীরা “হায় হায় সালমান খান, মুর্দাবাদ সালমান” বলে স্লোগান তোলেন। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায় যে, গ্যালাক্সি অ্যাপার্টমেন্টের বাইরে বিক্ষোভকারীদের সামাল দিতে তৎপর হতে হয়েছে মুম্বই পুলিশকে।

আরও পড়ুন

রাজপুতের মৃত্যুর মোড় ঘুড়িয়ে দিলেন দাবাং পরিচালক

শৈলকুপায় ভেটেরিনারি ঔষধের দোকানে চুরি

0
Shailokupa-Dro-19-p-12-compressed
চুরি হওয়া দোকান

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহের শৈলকুপায় রোশাদ ফার্মেসী নামে এক ভেটেরিনারি ঔষধের দোকানে চুরির ঘটনা ঘটেছে।

শুক্রবার দুপুরে পৌর এলাকার নগরপাড়ার কালিমন্দিরের পাশে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী দোকান মালিকের নাম রুস্তম হোসেন। সে পৌর এলাকার হরিদেবপুর গ্রামের ইউনুস কাজীর ছেলে।

রুস্তম বলেন, দুপুরে দোকান বন্ধ করে খাওয়া-দাওয়ার জন্য বাড়িতে যাই। দুপুর ২টার দিকে দোকান এসে চুরির ঘটনা দেখতে পাই। চোর দোকানের পেছন দিয়ে ব্যারার টিন ও ভিতরের সিলিং ভেঙে দোকান ঘরে ঢুকে চুরি করেছে। চোর নগদ ৮০ হাজার টাকা, একটি স্মার্টফোন, রিচার্জ কার্ড ও রুপালী ব্যাংকের চেক চুরি করেছে। চুরির ঘটনায় ভুক্তভোগী রুস্তম থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে বলে নিশ্চিত করেন।

Shailokupa-Dro-19-p-13-compressed
সিলিং কেটে চোর ঘরে প্রবেশ করেছিলো

শৈলকুপা থানার অফিসার ইনচার্জ বজলুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, চুরির ঘটনায় থানায় লিখিত অভিযোগ করেছে ভুক্তভোগী। চোরকে ধরতে পুলিশ কাজ করছে।

আরও পড়ুন

ঝিনাইদহে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

ঝিনাইদহে বজ্রপাতে এক কৃষকের মৃত্যু

0
jhenaidah-Dro-19-p-10-compressed
সংগৃহিত ছবি

ঝিনাইদহ প্রতিনিধি

শুক্রবার দুপুরে ঝিনাইদহ সদর উপজেলার মধুহাটি ইউনিয়নে বজ্রপাতে এক কৃষকের মৃত্যু হয়েছে।

ঘটনার দিন দুপুরে জিয়ালার মাঠে ধানের চারা রোপন করতে গিয়ে কৃষক লিটন মিয়া বজ্রপাতে মারা যান। সে জিয়ালা গ্রামের ইসলাম মিয়ার ছেলে । তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

ঝিনাইদহের সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বজ্রপাতে কৃষক লিটনের মৃত্যুর ঘটনাটি নিশ্চিত করেন।

আরও পড়ুন

ঝিনাইদহে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

স্বাস্থ্য খাতের দুর্দশা দেখলে সরকারের ধাপ্পাবাজি প্রমাণিত হয়- রিজভী

0
Rizvi-Dro-19-p-9-compressed-compressed
ফাইল ছবি

দ্রোহ অনলাইন ডেস্ক

বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, স্বাস্থ্য খাতের দুর্দশার মধ্য দিয়ে প্রমাণিত হয়েছে সরকার জনগণের সঙ্গে এতদিন ধাপ্পাবাজি করে আসছে।

শুক্রবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, আওয়ামী লীগ সরকার জনগণের সঙ্গে বছরের পর বছর ধাপ্পাবাজি করছে। বর্তমানে দেশের স্বাস্থ্য খাতের বেহাল অবস্থা তাদের ধাপ্পাবাজির জলন্ত প্রমান।

তিনি বলেন, করোনা ভাইরাসের চলমান মহামারির সময়ে মানুষের জীবনের বিনিময়ে দেশের স্বাস্থ্য খাতের বিপন্ন ও ভঙ্গুর ছবি প্রকাশ হয়ে পড়েছে।

করোনা ভাইরাস পরীক্ষার পরে ১৫ দিন পর্যন্ত অপেক্ষা করতে হয় রিপোর্টের জন্য অন্যদিকে পরীক্ষাগারে নমুনার স্তুপ জমা পড়ে আছে। দেশের ৬৪ জেলার মধ্যে ৪৭টি জেলাতে আইসিইউ নেই।

বিএনপি নেতা আরও বলেন, কেউ আওয়ামী লীগের ব্যর্থতা আর দুর্নীতির কথা মনে করিয়ে দিলে তাঁকে তাড়াহুড়ো করে গ্রেপ্তার করা হচ্ছে। রাতের অন্ধকারে তুলে নিয়ে গুম করা হচ্ছে। সোশ্যাল মিডিয়ায় মন্তব্য করার কারণে বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষককে প্রেপ্তার করা হয়েছে, একজনকে চাকরিচ্যুত করা হয়েছে।

বিএনপি ও ছাত্রদলের কয়েকজন নেতাকেও তুলে নিয়ে যাওয়া হয়েছে বলে অভিযোগ করেন রিজভী।

আরও পড়ুন

করোনা নিয়ে সমন্বয়হীন ও দায়িত্বজ্ঞানহীন বক্তব্য দিবেন না- কাদের

কালুখালীতে করোনায় আক্রান্ত পরিবারগুলোকে খাদ্য সহায়তা প্রদান

0
Rajbari-Dro-19-p-7-compressed
খাবার সহয়তা প্রদান

পাংশা প্রতিনিধি

রাজবাড়ীর কালুখালী উপজেলার রায়নগর গ্রামে করোনায় আক্রান্ত পরিবার ও আক্রান্ত পরিবারের প্রতিবেশী হিসেবে লকডাউনে থাকা পরিবার গুলোর মধ্যে খাদ্য সহায়তা প্রদান করা হয়।

শুক্রবার আক্রান্ত পরিবার ও লকডাউনে থাকা পরিবার গুলোর মধ্যে খাদ্য সামগ্রী পৌঁছে দেন কালিকাপুর ইউনিয়ন ছাত্রলীগ ও যুবলীগের নেতৃবৃন্দ।

খাদ্য সামগ্রী মধ্যে ছিল চাল, ডাল, তেল, লবণ, আদা, পিঁয়াজ, রসুন, লেবু সহ অন্যান্য দ্রব্যাদি। এছাড়াও আক্রান্ত রোগীকে প্রাথমিক চিকিৎসার ঔষধও প্রদান করা হয়।

খাদ্য সামগ্রী প্রদানকালে কালুখালী উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান আতিউর রহমান নবাব বলেন, করোনার প্রাদুর্ভাবের শুরু থেকেই রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা জিল্লুল হাকিম বিভিন্ন সময় অসহায় পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী সহ নানা সুযোগ সুবিধা দিয়ে আসছেন।

খাদ্য সামগ্রী প্রদানে উপস্থিত ছিলেন কালুখালী উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও কালিকাপুর ইউপি চেয়ারম্যান আতিউর রহমান নবাব, কালিকাপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি গোলাম মোস্তফা, কালিকাপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক নাজির হোসেন, ছাত্রলীগ নেতা রেজোয়ান হোসেন রিফাত, নাজমুল হুদা সাগরসহ স্থানীয় নেতৃবৃন্দ।

আরও পড়ুন

ঝিনাইদহে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

ঝিনাইদহে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

0
Photo-19-06-20-715x400-compressed
বিনামুল্যে চিকিৎসা সেবা

ঝিনাইদহ প্রতিনিধি

স্বাস্থ্য সেবা অধিকার, শেখ হাসিনার অঙ্গিকার এ শ্লোগানকে সামনে রেখে ঝিনাইদহে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার দুপুর থেকে সন্ধ্যা অব্দি শহরের উজির আলী স্কুলে ঝিনাইদহ পৌরসভার মেয়র সাইদুল করিম মিন্টু ও জেলা ঔষধ প্রশাসন এর সহযোগিতায় এ ক্যাম্পের আয়োজন করে ঝিনুকদহ ভাষা পরিষদ ও নবগঙ্গা রক্ষা পরিষদ নামের ২ টি স্বেচ্ছাসেবী সংগঠন।

ক্যাম্পের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক সরোজ কুমার নাথ। এ সময় উপস্থিত ছিলেন ঝিনাইদহ পৌরসভার মেয়র আলহাজ সাইদুল করিম মিন্টু, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা বদরুদ্দোজা শুভ, জেলা ঔষধ প্রশাসনের সহকারী পরিচালক নাজমুল হাসান, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদ আহম্মেদ সঞ্জু, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সরোয়ার জাহান বাদশা, ওয়াজির আলী স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ হাবিবুর রহমান। এছাড়াও জেলা স্বেচ্ছাসেবক লীগের প্রচার সম্পাদক খানজাহান আলী, পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি অমিয় মজুমদার অপু, জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আল ইমরান প্রমুখ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের সার্বিক তত্বাবধানে ছিলেন নবগঙ্গা রক্ষা পরিষদের আহ্বায়ক কে এম সাইফুজ্জামান শিমুল ও ঝিনুকদহ ভাষা পরিষদের সভাপতি গাউস গোর্কি।

শহরের বিভিন্ন এলাকার ৩’শ দুস্থ ও অসহায় মানুষের স্বাস্থ্য সেবা প্রদাণ ও বিনামুল্যে ঔষধ বিতরণ করা হয়। ঝিনাইদহে ২ জন বিশেষজ্ঞ চিকিৎসক মেডিকেল ক্যাম্পে ও ২ জন অনলাইনে আগতদের সেবা প্রদাণ করেন।

আরও পড়ুন

খোকসায় করোনা কালে হতদরিদ্র শিশুরা পেল খাবার

খোকসায় করোনা কালে হতদরিদ্র শিশুরা পেল খাবার

0

নাজমুল হাসান

করোনা প্রার্দুভাবে ঘরবন্দী আশ্রয়ণ প্রকল্পের প্রায় দেড়’শ শিশু ও বিধবাদের মধ্যে একদিনের দুপুরের খাবার বিতরণ করেছে একটি সামাজিক সংগঠন।

Khoksa-Dro-19-p-2-compressed
দুঃস্থ শিশুদের মধ্যে খাবার পরিবেশন

করোনা প্রার্দুভাব শুরুর থেকে স্থানীয় জোনাকির আলো ও স্বপ্ন ছোঁয়া ফাউন্ডেশন নামের সংগঠন দুটি ঘরবন্দী মানুষের জন্য ত্রান সামগ্রী আবার কখনো রান্না করা খাবার পৌঁছে দিয়ে আসছে। এরই রাধাবাহিকতায় শুক্রবার দুপুরে খোকসার হিজলাকর আশ্রয়ণ প্রকল্পের হত দরিদ্র শিশু ও বিধবাদের মধ্যে খাবার পরিবেশন করা হয়। সামাজিক দূরত্ব বজায় রেখে খোলা মাঠে তাদের বসানো হয়। এ দিনের খাবারে মধ্যে ছিল খিচুরি ভাত সাথে রান্না করা ডিম। খাবার পরিবেশন করা হয় একবার ব্যবহার যোগ্য প্লেট ও গ্লাসে।

জোনাকী আলো ফাউন্ডেশনের উদ্দ্যোগে দুঃস্থ শিশুদের খাবার পরিবেশনা

এ সময় সংগঠন দুটির কর্মকর্তা শাহারিয়ার মামুন, শাহিন হাসান, আদিত্য অনিক নাজমুল, ফারজানা সেতু, আল-আহসান মামুন, শাহারিয়ার নাজিম, শুভ, রুমানা, দিপঙ্কর, সাইদুল, শান্ত, সুমন, রাব্বী, মনা, রাকিব, নিশান, ভুমিহীন নেতা মজনু শেখ প্রমুখ উপস্থিত ছিলেন।

আরও দেখুন

শাক কুড়ানি শিশুকাল

করোনা নিয়ে সমন্বয়হীন ও দায়িত্বজ্ঞানহীন বক্তব্য দিবেন না- কাদের

0
Obaidul-Dro-19-p-6-compressed
সংগৃহিত ছবি

দ্রোহ অনলাইন ডেস্ক

সেতুমন্ত্রী শুক্রবার এক ব্রিফিংকালে বলেন করোনা ভাইরাস নিয়ে সমন্বয়হীন ও দায়িত্বজ্ঞানহীন বক্তব্য দিবেন না। করোনার আয়ুষ্কাল নিয়ে ‘অদূরদর্শী ও কান্ডজ্ঞানহীন ‘ বক্তব্য জনমনে হতাশা তৈরি করেছে বলেও তিনি মনে করেন।

শুক্রবার সরকারি বাসভবনে ব্রিফিংকালে ওবায়দুল কাদের বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার সরকার দিনরাত পরিশ্রম করে মানুষের মনোবল চাঙ্গা রাখতে চেষ্টা চালিয়ে যাচ্ছে। তখন স্বাস্থ্য বিভাগের ঊর্ধ্বতন কোনো কোনো কর্মকর্তার করোনার আয়ুষ্কাল নিয়ে অদূরদর্শী ও কান্ডজ্ঞানহীন বক্তব্য জনমনে হতাশ তৈরি করেছে এবং এমন ধরনের সমন্বয়হীন ও দায়িত্বজ্ঞানহীন বক্তব্য দেওয়া থেকে বিরত থাকার আহবান জানান তিনি।

বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডাঃ আবুল কালাম আজাদ বলেন, বাংলাদেশ থেকে করোনা ভাইরাস সহসাই যাচ্ছে না। এটি আরও ২-৩ বছর থাকতে পারে।

তিনি আরও বলেন, জীবন ও জীবিকার ভারসাম্য রক্ষার জন্য সরকারকে কাজ করতে হবে। বিভিন্ন দেশ এবং জনস্বাস্থ্য বিশেষজ্ঞের অভিজ্ঞতা অনুসারে করোন ভাইরাসের প্রাদুর্ভাব এক, দুই বা তিন মাসের মধ্যেই শেষ হবে না। এটি দুই থেকে তিন বছর বা তার বেশি সময় ধরে চলবে। তবে সংক্রমণের হার এত বেশি নাও হতে পারে।

শুক্রবার ব্রিফিংয়ে সেতু মন্ত্রী বলেন, করোনার এই মহাসংকটে সম্মুখভাগে থেকে যারা যুদ্ধ করছেন তারা অনেকেই দেশ ও জাতির সেবায় নিজেকে উৎসর্গ করেছেন। এ অব্দি ৪২ জন চিকিৎসক ও ২৬ জন পুলিশ সদস্যসহ নার্স ও সাংবাদিক প্রাণ দিয়েছেন।

আরও পড়ুন

রাজবাড়ীতে সন্ত্রাসীদের গুলিতে ইটভাটা মালিক নিহত

মহামারী করোনার চলমান পরিস্থিতিতে খুলনায় একজন চিকিৎসক হত্যা করা হয়ছে যা ভিষন দুঃখজনক । তিনি এ হত্যার তীব্র নিন্দা এবং নিহত চিকিৎসকের পরিবারের প্রতি সমবেদনা জানান।

সেতুমন্ত্রী আরও বলেন, জোনভিত্তিক লকডাউন সিদ্ধান্ত পাওয়ার পরপরই দ্রুত এবং কার্যকরভাবে সিদ্ধান্ত বাস্তবায়ন করতে হবে, প্রতিষ্ঠা করতে হবে সুসমন্বয়। যে সকল এলাকা লকডাউন করা হবে, সেসব এলাকায় জনসাধারণকে ধৈর্যের সাথে পরিস্থিতি মোকাবেলা করার আহ্বান জানান।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সকলের সহযোগিতায় এ সংকট কাটিয়ে উঠবো ইনশাআল্লাহ।

সর্বশেষ সংবাদ

মসজিদের ইমাম-খতিবরা পেলেন ঈদ উপহার

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার কুমারখালী পৌরসভা এলাকার ৩৪ মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খাদেমদের যুবদলের নেতার পক্ষ থেকে ঈদ উপহার প্রদান করা হয়। এম এন মডেল মাধ্যমিক বিদ্যালয়...

নিহত কৃষকদল নেতার লাশ নিয়ে বিক্ষোভ

ঝিনাইদহ প্রতিনিধি ‎ঝিনাইদহ সদর উপজেলার মাধবপুর গ্রামে বিএনপি ও জামায়াতের সংঘর্ষে নিহত কৃষক দল নেতা তরু মুন্সীর লাশ নিয়ে বিক্ষোভ হয়েছে বিএনপি। শনিবার দুপুরে ঝিনাইদহ মর্গ...

ঘাটে বাঁধা ডিঙ্গি নৌকা

নদীতে পানি নেই। ডিঙ্গি নৌকায় যাত্রী পাড়াপার বন্ধ হয়ে গেছে। সপ্তাহ খানেক আগেও প্রতিটি ঘাটের মাঝিরা কর্মব্যস্ত ছিলেন। গড়াই নদী পানিশুন্য হয়ে পরায় খোকসা,...

আজ রাতেই ইরানে সর্বোচ্চ হামলা হবে: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী

দ্রোহ আন্তর্জাতিক ডেস্ক মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ বলেছেন, শুক্রবার (১৩ মার্চ) রাতেই ইরানে সর্বোচ্চ হামলা চালাবে যুক্তরাষ্ট্র। ভার্জিনিয়ার আর্লিংটনে এক সংবাদ সম্মেলনে এই হুমকি দেন...

ভিজিএফের কার্ড ভাগাভাগি নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ

ঝিনাইদহ প্রতিনিধি ‎ঝিনাইদহের শৈলকুপায় ভিজিএফের কার্ড ভাগাভাগি নিয়ে বিএনপির দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের অন্তত ৫০ জন গুরুতর আহত হন। বৃহস্পতিবার দিনগত...