শুক্রবার, মার্চ ১৩, ২০২৬.
Home Blog Page 781

কৃষকের চোখের সামনেই মারা গেল দুটি গাভী

0
Jhenaidah-map-dro-28-p-9-compressed (1)
ঝিনাইদহ জেলার ম্যাপ।

দ্রোহ অনলাইন ডেস্ক

নিজের চোখের সামনে বিদ্যুৎস্পৃস্ট হয়ে নিজের গাভী দুটির মারা যেতে দেখে নির্বাক হয়ে গেলেন কৃষক হারুন-অর রশীদ। এই গাভীর দুধ বিক্রি করে তার সংসার চলতো।

বুধবার বিকালে মাঠ থেকে গাভী দুটি নিয়ে বাড়ি ফেরার সময় কৃষক হারুনের চোখের সামনে এ ঘটনা ঘটে।

ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার ভাটপাড়া গ্রামের এই কৃষকের গাভী দুটি মারা যাওয়ার ঘটনা ঘটে। বিদ্যুৎ বিভাগের কর্মকর্তারা দাবি করেন, ঝড়ে বিদ্যুৎ সঞ্চালন লাইনে ত্রুটির কারনে এ ঘটনা ঘটেছে।

কৃষক হারুন-অর রশীদ জানান, গাভী দুটি বর্তমানে দুধ দিচ্ছিল। সেই দুধ বিক্রি করে তার সংসার চলতো।

তিনি আরও বলেন, বুধবার গরু গুলো নিয়ে মাঠে গিয়েছিলেন। বিকাল ৫ টা নাগাদ মাঠ থেকে বাড়ি ফিরছিলেন। এ সময় দুধ দেওয়া গাভী দুটি মাঠের একটি বিদ্যুতের খুঁটির কাছ দিয়ে যাওয়ার সময় তড়িতাহত হয়। ঘটনা স্থলেই গাভী দুটির মৃত্যু হয়। মারা যাওয়া গাভী দুটির বাজার মূল্য প্রায় ২ লাখ টাকা হবে বলে কৃষক দাবি করেন।

স্থানীয় ইউপি চেয়ারম্যান ইলিয়াস রহমান জানান, ক্ষতিগ্রস্থ কৃষক হারুন অর রশিদ অত্যন্ত দরিদ্র শ্রেণির মানুষ। কৃষককে সরকারি সহযোগিতা এনে দেওয়ার আশ^াস দেন তিনি।

ঢাকায় করোনায় মারা যাওয়াদের দাফন হলো দৌলতপুরে

0
daultpur-dro-28-p8-compressed
করোনায় মারা যাওয়াদের জানাযা পড়া হচ্ছে। ছবি- দ্রোহ।

দৌলতপুর প্রতিনিধি

কুষ্টিয়ার দৌলতপুরে প্রশাসনের তত্ত্বাবধানে ঢাকায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা যাওয়া দু’জনের পৃথক পৃথক ভাবে দাফন সম্পন্ন হয়েছে।

দৌলতপুরের গ্রামে আব্দুল কুদ্দুস (৬৭) ও শুভতারা বেগম (৭৮) এর দাফন অনুষ্ঠিত হয়। এর আগে করোনা সুরক্ষা বিধি মেনে ইসলামিক ফাউন্ডেশনের স্থানীয় ইমাম তাদের জানাযার নামাজ পড়ান।

দৌলতপুর সহকারী কমিশনার (ভূমি) আজগর আলী ও থানার ওসি এস এম আরিফুর রহমান ও স্থানীয় স্বাস্থ্যকর্মীরা মৃতদের দাফন সম্পন্ন করেন।

জানা গেছে, অবসরপ্রাপ্ত কাষ্টম কর্মকর্তা আব্দুল কুদ্দুস করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ঢাকায় চিকিৎসাধিন ছিলেন। মঙ্গলবার দুপুরে তিনি ঢাকায় মারা যান। তার গ্রামের বাড়ি দৌলতপুর উপজেলার ফিলিপনগর মন্ডলপাড়ায়। তিনি চাকরি থেকে অবসরের পর ঢাকার বাড়িতে থাকতেন। বুধবার নিজ গ্রামের কবরস্থানে তাকে দাফন করা হয়।

একই রাতে করোনায় আক্রান্ত হয়ে মারা যাওয়া শুভতারা বেগম (৭৮) নামে আরো এক নারীকে উপজেলার প্রাগপুর ইউনিয়নের মুসলিমনগর গ্রামে দাফন করা হয়। তিনি এই গ্রামের মৃত আব্দুর রহমানের স্ত্রী।

শুভতারা বেগম ছেলে সন্তানদের নিয়ে ঢাকার সাভারে নিজ বাড়িতে বসবাস করতেন। বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। বুধবার সকালে ঢাকার একটি হাসপাতালে নেওয়ার পর তিনি মারা যান। রাতেই তার মরদেহ মুসলিমনগর গ্রামের বাড়িতে আনা হয়। প্রশাসনের তত্ববধানে স্বামী রহমানের কবরের পাশে শুভতারা বেগমের দাফন সম্পন্ন করা হয়।

কুষ্টিয়ায় নদীতে গোসলে নেমে ব্যাংক কর্মকর্তা নিখোঁজ

0
KUSHTIA-DRO-28-P-6-compressed
নববধূসহ রাফসান।

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ায় বন্ধুদের সাথে গড়াই নদীতে গোসল করতে নেমে রাফসান (৩০) নামে এক ব্যাংকার নিখোঁজ হয়েছেন। আফসান শহরের থানাপাড়া এলাকার মৃত রেজাউল হকের ছেলে। তিনি মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক ঈশ্বরদী শাখায় ক্যাশিয়ার ছিলেন।

বৃহস্পতিবার দুপুর দেড়টায় শহরের ঘোড়ার ঘাট সংলগ্ন গড়াই নদীতে এ ঘটনা ঘটে।

প্রত্যেক্ষদর্শী ও স্থানীয়রা জানায়, ঈদের ছুটিতে রাফসান তার কুষ্টিয়ার পাঁচবন্ধু রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয়ের প্রভাষক হাসিবুর রশিদ তামিম, ব্যবসায়ী বিশ্বজিৎ, কুষ্টিয়া স্যামসাং শো-রুমের ম্যানেজার ফয়সাল ও আব্দুর রশিদকে নিয়ে গোসলের উদ্দেশ্যে দুপুরে ঘোড়ার ঘাট এলাকায় গড়াই নদীতে নামে।

এদের মধ্যে তামিম ও রাফসান একটু গভীরে গেলে হঠাৎ করেই তারা দু’জনেই নদীতে তলিয়ে যায়। এ সময় অন্যান্য বন্ধুদের চিৎকারে স্থানীয় মাঝিরা তামিমকে টেনে তুললেও রাফসানকে খুঁজে পাইনি।

হাসিবুর রশিদ তামিম জানান, রাফসান আর আমি একসাথেই ছিলাম। বাকিরা একটু কম পানিতে ছিল। হঠাৎ করে আমাদের পায়ের তলের মাটি সরে যায়। সাঁতার না জানায় আমি ও রাফসান তলিয়ে যায়। এ সময় স্থানীয়রা আমাকে উদ্ধার করতে পারলেও রাফসানকে খুঁজে পাওয়া যাচ্ছে না।

পারিবারিক সুত্রে জানা গেছে, ঈদের ছুটিতে রাফসান তার কর্মস্থল ঈশ্বরদী থেকে কুষ্টিয়া এসেছিলেন। চলতি মাসের ২ তারিখে তিনি বিবাহ বন্ধনে আবদ্ধ হন। এ সংবাদ লেখা পর্যন্ত তাকে উদ্ধারের চেষ্টা চলছিল।

কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম মোস্তফা বলেন, নিখোঁজ ব্যক্তিকে উদ্ধারে স্থানীয় ডুবুরি ও ফায়ার সার্ভিস কাজ করছে। সেই সাথে খুলনার ডুবুরি দলকে জানানো হয়েছে। তারা কুষ্টিয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছেন।

সীমিত আকারে চলার অনুমতি পেল গণপরিবহন

0
bus-Dro-28-p-3-compressed
প্রতিকী ছবি।

দ্রোহ অনলাইন ডেস্ক

সরকার ঘোষিত সাধরণ ছুটির শেষ হওয়ার পর দিন থেকে সীমিত আকারে গণপরিবহন চলার অনুমতিও দেওয়া হয়েছে।

সীমিত আকারের গণপরিবহন চালুর ব্যাপারে বুধবার রাতে নতুন সিদ্ধান্তে জানানো হয়। ৩১ মে থেকে সীমিত পরিসরে যাত্রীবাহী বাস, নৌযান ও ট্রেন চলবে। ব্যবসা প্রতিষ্ঠানগুলো নিজ ব্যবস্থাপনায় সীমিত আকারে খুলতে পারবে। এ ক্ষেত্রে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বাধ্যতামূলকভাবে মাস্ক ব্যবহার করতে হবে এবং স্বাস্থ্য বিভাগের ১৩ দফা মানতে হবে। শিক্ষাপ্রতিষ্ঠান আপাতত বন্ধই থাকবে। তবে অনলাইন বা অন্যান্য ভার্চ্যুয়াল ক্লাস অব্যাহত থাকবে। বয়স্ক, অসুস্থ ও গর্ভবতী কর্মীরা কর্মস্থলে যাওয়া থেকে বিরত থাকবেন।

বুধবার রাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নতুন এই নির্দেশনা দিয়েছেন বলে জানান সরকারের জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।

প্রতিমন্ত্রী জানান, ৬৭ দিনের সরকার ঘোষিত সাধরণ ছুটি শেষ হচ্ছে ৩০ মে। স্বাস্থ্যবিধি মেনে অর্থনৈতিক কর্মকান্ড সচল রেখে নাগরিক জীবনের সুরক্ষা নিশ্চিত করতে সীমিত আকারে অফিস-আদালতসহ গণপরিবহন খুলে দেওয়া হবে।

করোনা ভাইরাসে শনাক্তের নতুন রেকর্ড দুই সহস্রাধিক

0
Corona-Dro-28-p-5-compressed
প্রতিকী ছবি।

দ্রোহ অনলাইন ডেস্ক

একদিনে দেশে আরও দুই হাজার ২৯ জন প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এখন পর্যন্ত এটাই সর্বোচ্চ শনাক্ত। একই সময়ে করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ১৫ জন। এ পর্যন্ত করোনায় মৃতের সংখ্যা দাঁড়ালো ৫৫৯ জনে। এ যাবৎ মোট ৪০ হাজার ৩২১ জনের করোনা শনাক্ত হলো।

বৃহস্পতিবার দুপুরে স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত বুলেটিনে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক নাসিমা সুলতানা জানান, বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮ টা অব্দি নতুন করে নয় হাজার ২৬৭টি নমুনা সংগ্রহ করা হয়। আগের দিনের কিছু সংরক্ষিত নমুনা মিলিয়ে নয় হাজার ৩১০টি নমুনা পরীক্ষা করা হয়। দেশের ৪৯টি ল্যাবরেটরিতে নমুনা পরীক্ষা হয়।

দেশে মোট দুই লাখ ৭৫ হাজার ৭৭৬টি নমুনা পরীক্ষা করা হলো। এখন পর্যন্ত মোট আক্রান্ত হয়েছেন ৪০ হাজার ৩২১ জন।

মেহেরপুরে যুবকের মৃতদেহ উদ্ধার

0
suicide-Dro-28-p-4-compressed
প্রতিকী ছবি।

মেহেরপুর প্রতিনিধি

মেহেরপুরের গাংনী উপজেলায় নিজ ঘরের আড়া থেকে এক যুবকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।

নিহত যুবক টোকন আলী (২০)। সে গাংনী উপজেলার বামন্দী-নিশিপুর গ্রামের বামন্দী পুলিশ ক্যাম্প পাড়ার ইফার আলীর ছেলে।

বৃহস্পতিবার সকাল ৮টার সময় স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে বামন্দী পুলিশ ক্যাম্পের সদস্যরা নিজ ঘর থেকে যুবক টোকনের মৃতদেহ উদ্ধার করে।

স্থানীয় সূত্র জানান, ঈদের দিন টোকন ও তার স্ত্রী শ্বশুর বাড়িতে বেড়াতে যায়। কিন্তু স্ত্রী’কে রেখে বুধবার সন্ধ্যায় সে বাড়ি ফিরে আসে। বৃহস্পতিবার সকালে টোকনের কোন সাড়া না পেয়ে পরিবারের অন্য সদস্যরা তাকে ডাকাডাকি করে। পরে দরজা ভেঙ্গে তার ঝুলছে মৃতদেহ দেখতেপায়।

গাংনী থানার অফিসার ইনচার্জ ওবাইদুর রহমান বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে বামন্দী পুলিশ ক্যাম্পের সদস্যরা ঘটনাস্থলে পৌঁেছ মৃতদেহ উদ্ধার করে।

খোকসায় কোয়ারেন্টাইনে থাকা শ্রমিককে খাদ্যসহায়তা দিল পুলিশ

0
QURINTINE-DRO-27-P16-compressed
প্রকতকী ছবি।

স্টাফ রিপোর্টার

সাভার ফেরত খোকসার গ্রামে হোম কোয়ারেন্টাইনে থাকা সন্দেহভাজন করোনা রোগী পোশাক শ্রমিকের অভুক্ত পরিবারকে রাতের আধারে খাদ্য সহায়তা পৌচ্ছে দিল থানা পুলিশ।

বুধবার রাত ১০ পর প্রচন্ড বৃষ্টি উপেক্ষা করে সন্দেহভাজন করোনা রোগী ও পোশাক শ্রমিকের বাড়িতে খাদ্য সহায়তার চাল ডাল তেল লবন পৌছে দেন পুলিশের এক অফিসার।

জানা গেছে, জ্বর ঠান্ডা-কাশি ও গলার ব্যথাসহ করোনার উপসর্গ নিয়ে সাভার থেকে খোকসা বেতবাড়িয়া ইউনিয়নের বেতবাড়িয়ায় গ্রামের বাড়িতে ফিরে আসে পোশাক শ্রমিক হাবিল মন্ডল। এই খবর নিশ্চিত হওয়ার পর সোমবার রাতে ওই পোশাক শ্রমিককে নিজের বাড়িতে হোম কোয়ারেন্টাইনে থাকার পরামর্শদেয় প্রশাসন। এরপর থেকে গ্রামবাসী ওই পরিবারটিকে জনবিচ্ছিন্ন করে ফেলে। ইতোমধ্যে খাবার ও ওষুধ সংকটে পরে ৯ সদস্যেও পরিবারটি।

বুধবার রাতে একজন উপ সহকারী মেডিকেল অফিসারের মাধ্যমে অভুক্ত পরিবারের খবর পৌচ্ছায় থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা জহুরুল আলমের কাছে। বৃষ্টি উপেক্ষা করে তাতক্ষনিক পুলিশের একটি দল খাদ্য সহয়তার চাল, ডাল, আলু আরকিছু সদায় নিয়ে ওই পোশাক শ্রমিকের বাড়িতে পৌচ্ছায়। সেই সহায়তার চাল ডাল দিয়ে ভুক্তভোগী পরিবারটির রাতের খাবার হয়েছে।

সন্দেহভাজন করোনা রোগী ও পোশাক শ্রমিকের সাথে মোবাইল ফোনে কথা বলা হলে, তিনি খাদ্যসহয়তার পাওয়ার কথা স্বীকার করে পুলিশের প্রতি কৃতজ্ঞতা জানান। চাল ও বাজার সদায় না থাকায় তার পরিবারের অধিকাংশ সদস্য বুধবার রাতে না খেয়ে ছিল। পুলিশের সহায়তায় তাদের খাবারের সমস্যা মিটেছে।

থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা জহুরুল আলম জানান, কোয়ারেন্টাইনে থাকা পোশাক শ্রমিকের বাড়িতে খাবার সংকটের কথা জানার সাথে সাথে বৃষ্টির মধ্যেই রাতের আঁধারে খাদ্যসহায়তার চাল-ডাল পৌছে দেওয়া হয়েছে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ কামরুজ্জামন জানান, রোগীর ওষুধের সংকট হওয়ার কথা না। প্রয়োজনী ওষুধ বৃহস্পতিবার সকালে পাঠানো হবে।

পাংশার হাবাসপুর ইউনিয়নের বাজেট ঘোষণা

0
Pangsha-dro-27-p17-compressed
পাংশা।

পাংশা প্রতিনিধি

রাজবাড়ীর পাংশার হাবাসপুর ইউনিয়ন পরিষদের ২০২০-২০২১ অর্থ বছরের উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে।

বুধবার সকালে ২ নং হাবাসপুর ইউনিয়ন পরিষদের সামনে সামাজিক দুরত্ব বজায় রেখে ২কোটি ৪৮ লক্ষ ৭৩ হাজার ৪শত ৩২ টাকার বাজেট ঘোষণা করা হয়। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল আলীম মন্ডল এ বাজেট ঘোষনা করেন।

ইউপি সচিব আজিজুল ইসলামের সঞ্চালনায় বাজেট অনুষ্ঠানে অন্যানদের মধ্যে উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগ এর নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। এ সময় চেয়ারম্যান আব্দুল আলীম মন্ডল বলেন এই করোনা কালীন সময় আপনারা সকলেই নিরাপদে সামাজিক দুরত্ব বজায় রেখে চলুন।

দৌলতপুর সীমান্তে মাদক ব্যবসায়ী গুলিবিদ্ধ

0
kushtia-dro-27-p16-compressed
আলমগীর হোসেন

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে মাদক ব্যবসা নিয়ে বিরাধে প্রতিপক্ষ মাদক ব্যবসায়ীর গুলিতে আলমগীর হোসেন (২৮) নামে এক মাদক ব্যবসায়ী গুলিবিদ্ধ হয়েছেন। গুরুতর আহত অবস্থায় তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে রেফার্ড করা হয়েছে।

বুধবার বিকাল ৪টার দিকে উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের ঠোটারপাড়া সীমান্তে এ ঘটনা ঘটে। পেটে গুলিবিদ্ধ আলমগীর হোসেন মুন্সিগঞ্জ ভাঙ্গাপাড়া গ্রামর মৃত শুকুর আলীর ছেলে।

জন প্রতিনিধি ও স্থানীয়দের সূত্রে জানা গেছে, রামকৃষ্ণপুর ইউনিয়নের মোহাম্মদপুর ডাংয়েরপাড়া এলাকার বচ্চন আলীর কাছে মাদক ব্যবসার টাকা পেত আলমগীর হোসেন নামের আর এক মাদক বিক্রেতা। টাকা নিয়ে উভয়ের মধ্যে দ্বন্দ্বের সৃষ্টি হয়। বিকাল সাড়ে ৩টার দিকে একই ইউনিয়নের মুন্সিগঞ্জ ও ক্রোফোর্ডনগর এলাকার মাদক ব্যবসায়ী আশিক, জাহাঙ্গীর ও ইগু টাকা দেয়ার কথা বলে আলমগীর হোসেনকে ঠোটারপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পেছনে ডেকে নিয়ে যায়।

সেখানে অবস্থান রত বচ্চন আলীর সাথে আলমগীর হোসেনের কথা কাটাকাটির একপর্যায়ে বচ্চন আলী পিস্তুল বের করে আলমগীর হোসেনকে লক্ষ্য করে গুলি ছোড়ে। আলমগীর হোসেন পেটে গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়লে মাদক ব্যবসায়ীরা পালিয়ে যায়।
স্থানীয়রা গুলিবিদ্ধ আলমগীর হোসেনকে উদ্ধার করে প্রথমে দৌলতপুর হাসপাতালে নিলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে রেফার্ড করেন।

রামকৃষ্ণপুর ইউপি চেয়ারম্যান সিরাজ মন্ডল জানান, মাদক ব্যবসা সংক্রান্ত লেনদেনকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে আলমগীর গুলিবিদ্ধ আহত হয়েছেন।

ভেড়ামারা সার্কেলের এডিশনাল এসপি আল বেরুনী ও দৌলতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম আরিফুর রহমান ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করেছেন। তদন্ত স্বাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে বলে জানিয়েছেন ওসি আরিফুল রহমান।

পাংশায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশুর মৃত্যু

0
Pangsha-dro-27-p-15-compressed
পাংশার ম্যাপ।

মাসুদ রেজা শিশির

রাজবাড়ীর পাংশায় কদম গাছ থেকে ফুল পাড়তে গিয়ে আরাফাত হোসেন (৯) নামে এক শিশু বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছে।

নিহত শিশু আরাফাত পাংশা পৌরসভার মাগুরাডাঙ্গি গ্রামের ইদ্রিস আলী সেখের ছেলে। বুধবার বেলা সাড়ে ১১ টার দিকে পাংশা পৌরসভার মাগুরাডাঙ্গি গ্রামে এ ঘটনা ঘটে।

পরিবার ও স্থানীয়রা জানায়, বেলা সাড়ে ১১ টার দিকে বাড়ির পাশের একটি কদম গাছে ফুল পাড়তে যায় আরাফাত। এসময় ওই এলাকায় বিদ্যুৎ ছিলো না। রাতে ঝড়ো হাওয়ায় ইদ্রিস আলী শেখের নিজের বাড়ির বিদ্যুতের মিটারের তার ছিড়ে যায়। হটাৎ বিদ্যুৎ আসায় গোটা টিনসেটের ঘরটি বিদ্যুতায়িত হয়ে পড়ে। এসময় টিনের চালের উপর থেকে কদম ফুল পারতে যাওয়া আরাফাত সেখানেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যায়। শিশু আরাফাতের মরদেহ উদ্ধার করা হয়েছে।

সর্বশেষ সংবাদ

আজ রাতেই ইরানে সর্বোচ্চ হামলা হবে: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী

দ্রোহ আন্তর্জাতিক ডেস্ক মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ বলেছেন, শুক্রবার (১৩ মার্চ) রাতেই ইরানে সর্বোচ্চ হামলা চালাবে যুক্তরাষ্ট্র। ভার্জিনিয়ার আর্লিংটনে এক সংবাদ সম্মেলনে এই হুমকি দেন...

ভিজিএফের কার্ড ভাগাভাগি নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ

ঝিনাইদহ প্রতিনিধি ‎ঝিনাইদহের শৈলকুপায় ভিজিএফের কার্ড ভাগাভাগি নিয়ে বিএনপির দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের অন্তত ৫০ জন গুরুতর আহত হন। বৃহস্পতিবার দিনগত...

দুই দফা সোনার দাম কমল

দ্রোহ অনলাইন ডেস্ক টানা দুই দিন সোনার দাম কমল। তবে রুপার দামে প্রভাব পরেনি। শুক্রবার সকালে কমেছে ভরিতে সর্বোচ্চ ২ হাজার ১৫৮ টাকা। গত বৃহস্পতিবার...

সরিষার বাম্পার ফলন

তেল জাতীয় ফসল সরিষার বাম্পার ফলন হয়েছে। ফলের ভেতরে প্রতিটি দানা সমান। প্রতিকেজি সরিষায় সাড়ে ৪শ গ্রাম তেল হয়। ১০ শতক জমিতে সরিষা আবাদ...

ছাত্রদলে নেতাকর্মীদেরকে লক্ষ্য করে গুলি বর্ষণ, গুলিবিদ্ধ ৩

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ায় ছাত্রদলের নেতাকর্মীদের লক্ষ্য করে গুলি বর্ষণের ঘটনা ঘটেছে। এতে ভেড়ামারা উপজেলা ছাত্রদলের সদস্য চঞ্চলসহ (২৯) তিনজন গুলিবিদ্ধ হয়েছেন। বুধবার (১১ মার্চ) সন্ধ্যায় ভেড়ামারা...