বুধবার, নভেম্বর ২৫, ২০২৬.
Home Blog Page 451

মিরপুরে সড়ক দুর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থী নিহত

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার মিরপুরে সড়ক দুর্ঘটনায় রইচ উদ্দিন রনক (১৬) নামের এক মোটর সাইকেল আরহী ও এসএসসি পরীক্ষার্থী নিহত হয়েছে।

প্রত্যদর্শীরা জানান, রবিবার দুপুরে মিরপুর উপজেলার মশান বাজারে সিএনজি ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরহী রনক নিহত হয়। নিহত রনক মিরপুর উপজেলার বারইপাড়া ইউনিয়নের বলিদাপাড়া এলাকার রবিউল ইসলামের ছেলে। তার এ বছর মশান মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় অংশ গ্রহণের কথা ছিল।

আরো পড়ুন – খোকসায় ক্রীড়া সমিতির ৪৯ তম ক্রীড়া প্রতিযোগীতা অনুষ্ঠিত

মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম মোস্তফা জানান, বাড়ি থেকে মোটরসাইকেলে চালিয়ে রনক মিরপুরের দিকে রওনা হয়। এ সময় একটি ভ্যানকে ওভারটেক করতে গিয়ে বিপরীত দিক থেকে আসা দ্রেুতগতীর একটি সিএনজির সাথে সংঘর্ষে হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করা হয়।

খোকসায় ক্রীড়া সমিতির ৪৯ তম ক্রীড়া প্রতিযোগীতা অনুষ্ঠিত

0
ফুটবল বালক চ্যাম্পিয়ন খোকসা জানিপুর সরকারি মাধ্রমিক বিদ্যালয়

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসায় ৪৯ তম বাংলাদেশ স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগীতার একাধিক ইভেন্ট শেষে পুরস্কার বিতরণ করা হয়।

শনিবার বিকালে খোকসা জানিপুর সরকারি মাধ্যমিক বিদ্যালয় মাঠে বালক ও বালিকা দলের ফুটবল ফাইনালের উদ্বোধন ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া-৪ খোকসা-কুমারখালী আসনের সংসদ সদস্য ব্যরিস্টার সেলিম আলতাফ জর্জ, সহকারী কমিশনার (ভুমি) ইসাহাক আলী, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ আশিকুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বাবুল আকতার, পৌর মেয়র ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম তারিক, মহিলা ভাইসচেয়ারম্যান ইসরাত জাহান পুনম প্রমুখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নাজমূল হক। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রিপন বিশ্বাস।

খোকসা জানিপুর সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে বালিকা দলের ফুটবল ম্যাচটি প্রথমে অনুষ্ঠিত হয়। আলহাজ্ব সদর উদ্দিন খান মাধ্যমিক বিদ্যালয় একাদশ ও ঈশ্বরদী মাধ্যমিক বিদ্যালয় একাদশের মধ্যকার খেলাটি ট্রাইবেকারের মাধ্যমে শেষ হয়। ২-১ গোলের ব্যাবধানে প্রতিপক্ষকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় আলহাজ্ব সদর উদ্দিন খান মাধ্যমিক বিদ্যালয় একাদশ।

চ্যাম্পিয়ন বালিকা ফুটবল দল আলহাজ্ব সদর উদ্দিন খান মাধ্যমিক বিদ্যালয়

খোকসা জানিপুর সরকারি মাধ্যমিক বিদ্যালয় একাদশ ও ঈশ্বরদী মাধ্যমিক বিদ্যালয় একাদশের বালক দলের মধ্যে দিনের দ্বিতীয় ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হয়। নির্দ্ধারিত সময়ের মধ্যে ১-০ গোলের ব্যবধানে খোকসা জানিপুর সরকারী মাধ্যমিক বিদ্যালয় একাদশ উপজেলা চ্যাম্পিয়নের গৌরব অর্জন করে।

আরো পড়ুন – কুমারখালীতে বিপ্লবী বাঘা যতীনের মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধা নিবেদন

এ দিন খোকসা জানিপুর সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের ইন্ডোরের মাঠে বালক ও বালিকা দলের হ্যান্ডবল, ভলিবল ও কাবাডির ফাইনাল খেলা গুলো অনুষ্ঠিত হয়।

দিনের অধিকাংশ খেলা গুলো পরিচালনা করেন পিযুষ মজুমদার, আব্দুল আজিজ, রেজাউল করিম ও তার সহযোগীরা।

কুমারখালীতে বিপ্লবী বাঘা যতীনের মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধা নিবেদন

0

কুমারখালী প্রতিনিধি

ব্রিটিশ বিরোধী আন্দোলনের অন্যতম নেতা বিপ্লবী বাঘা যতীনের ১০৭ তম মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধা নিবেদনসহ নাগরিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকালে কয়া মহাবিদ্যালয়ের সভাকে স্থানীয় বাঘাযতীন থিয়েটারের সহযোগিতায় উপজেলা ঘাতক দালাল নির্মুল কমিটি নাগরিক সমাবেশের আয়োজন করে।

এর আগে কয়া মহাবিদ্যালয় সংলগ্ন বাঘা যতীনের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন অতিথিরা। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন মৌলবাদ ও সাম্প্রদায়িকতা বিরোধী দণি এশীয় গণসম্মেলনের সভাপতি, বীর মুক্তিযোদ্ধা সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক, কুষ্টিয়া-৪ আসনের সংসদ সদস্য সেলিম আলতাফ জর্জ, একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির কেন্দ্রীয় কমিটির সভাপতি শাহরিয়ার কবির, সাধারণ সম্পাদক কাজী মুকুল।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি কুমারখালী উপজেলা কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা এ টি এম আবুল মনসুর মজনু।

উপস্থিত ছিলেন- কুমারখালী পৌরসভার মেয়র সামসুজ্জামান অরুণ, উপজেলা নির্বাহী কর্মকর্তা বিতান কুমার মন্ডল, তাঁতীলীগ কেন্দ্রীয় কমিটির সহসভাপতি অ্যাডভোকেট নিজামুল হক চুন্নু, কয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলী হোসেন প্রমুখ।

আরো পড়ুন – কুমারখালীতে সালিশী বৈঠকে ছুরিকাঘাতে একজন নিহত

ব্রিটিশ বিরোধী আন্দোলনের বিপ্লবী সংগঠন যুগান্তর দলের নেতা যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়ের জন্ম ১৮৭৯ সালে কুষ্টিয়া জেলার কুমারখালীতে। বাঘা যতীনের নাম যতীন্দ্রনাথ মুখোপাধ্যায় হলেও তিনি বাঘা যতীন নামেই অধিক পরিচিত ছিলেন। ১৯১৫ সালের ৯ সেপ্টেম্বর ব্রিটিশ পুলিশের সাথে গোলাগুলিতে গুরুতর আহত হন তিনি। এর পরের দিন ১০ সেপ্টেম্বর ৩৬ বছর বয়সে চিকিৎসাধিন অবস্থায় মারা যান বিপ্লবী নেতা বাঘা যতীন।

কুমারখালীতে সালিশী বৈঠকে ছুরিকাঘাতে একজন নিহত

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার কুমারখালীতে চোর তারানোর সালিশী বৈঠকে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপরে ছুরিকাঘাতে একজন নিহত ও অন্তত ৫ জন আহত হয়েছেন।

শনিবার সকাল সাড়ে আটটার দিকে উপজেলার শিলাইদহ ইউনিয়নের কমরকান্দি গ্রামে এ হতাহতের ঘটনা ঘটে। নিহত ওই ব্যক্তির নাম আব্দুর রাজ্জাক (৫৫)। তিনি খোকসা উপজেলার গোপগ্রাম ভূমি অফিসের পিয়ন হিসেবে কর্মরত ছিলেন। ঘটনার পর থেকে এলাকার অন্তত ৮-১০ টি বাড়িঘর ভাঙচুর ও লুটতরাজের ঘটনা ঘটেছে। সংঘর্ষের পর ব্যাপক সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, শুক্রবার রাত সাড়ে ৯ টার দিকে কমরকান্দি গ্রামে একজন চোর প্রবেশ করে। চোরের উপস্থিতি টেরপেয়ে কমরকান্দি গ্রামের ৫ নং ওয়ার্ডের পরাজিত মেম্বারপ্রার্থী ফিরোজ খাঁর লোকজন চোরকে ধাওয়া করলে ওই ওয়ার্ডের বর্তমান মেম্বার আবদুস সাত্তারের লোকজন চোরকে আশ্রয় দেয়। এ ঘটনাকে কেন্দ্র করে পরাজিত ও বর্তমান মেম্বারের সমর্থকদের মধ্যে উত্তেজনা দেখা দেয়। বিষয়টি নিয়ে আলোচনা ও সমঝোতার জন্য শনিবার সকাল ৮টার দিকে কমরকান্দি বাজারে দু’প যৌথ বৈঠক ডাকে। বৈঠক চলাকালে কথা কাটাকাটির এক পর্যায়ে পরাজিত মেম্বারপ্রাথী ফিরোজ খাঁ গ্রæপের লোকজন বর্তমান মেম্বার আব্দুস সাত্তার গ্রæপের সমর্থক আব্দুর রাজ্জাককে ছুরিকাঘাত করে। এ সময় অন্তত আরো ৫ জন আহত হন। আহতদের সবাইকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক আব্দুর রাজ্জাককে মৃত বলে ঘোষণা করেন।

৫ নং ওয়ার্ডের বর্তমান মেম্বার আব্দুস সাত্তার জানান, শুক্রবার রাতে চোরকে আশ্রয় দেয়ার ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টি হয়। এ নিয়ে শনিবার সকালে বৈঠকের কথা বলে ডেকে নিয়ে প্রকাশ্যে শত শত লোকের সামনে ছুরিকাঘাত করে আব্দুর রাজ্জাককে হত্যা করা হয়েছে।

আরো পড়ুন – ঝিনাইদহে মায়ের কোল থেকে ছিটকে পড়ে পিষ্ট শিশু

কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান তালুকদার জানান, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষে একজন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছেন। ঘটনার পর থেকে এলাকায় ব্যাপক সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে।

ঝিনাইদহে মায়ের কোল থেকে ছিটকে পড়ে পিষ্ট শিশু

0

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় পিকআপ ভ্যানের চাপায় সিজান নামে দুই মাস বয়সী এক শিশু নিহত হয়েছে।

শুক্রবার সকালে উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কের কালীগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় এই দুর্ঘটনা ঘটে। সিজান ওই উপজেলার শিমলা রোকনপুর ইউনিয়নের ছোট শিমলা গ্রামের শিহাব উদ্দীনের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, সকালে একটি মোটরসাইকেলে শিশুসন্তানকে নিয়ে শহরে চিকিৎসকের কাছে যাচ্ছিলেন শিহাব ও তার স্ত্রী। কালীগঞ্জ শহরের বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে একটি পিকআপ পেছন থেকে মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে মায়ের কোল থেকে ছিটকে সড়কে পড়ে যায় শিশুটি। এরপর ওই পিকআপের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ঘটনায় আহত শিহাব ও তার স্ত্রী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

আরো পড়ুন – কুষ্টিয়ায় মোটর সাইকেলের প্রতিযোগিতায় তিন যুবক নিহত

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল রহিম মোল্লা জানান, লাশ উদ্ধার করা হয়েছে। ঘাতক পিকআপের চালককে শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।

কুষ্টিয়ায় মোটর সাইকেলের প্রতিযোগিতায় তিন যুবক নিহত

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়া শহরতলীতে দুটি মোটর সাইকেলের জোরে যাওয়ার অশুভ প্রতিযোগিতায় তিন যুবক নিহত এবং একজন আহত হয়েছেন।

শুক্রবার রাত সাড়ে ৮ টার দিকে কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের বটতৈল আনসার ক্যাম্পের কাছে এ দুঘটনা ঘটে। নিহতরা হলেন কুষ্টিয়া শহরের মোহিনী মিল এলাকার জুয়েল (২৫) ও কুমাড়গাড়া এলাকার শওকত আলীর ছেলে ফারুক মিস্ত্রী (২৪) ও মনোহর শেখের ছেলে রাহুল (২০)। গুরুতর আহত শহরতলীর চোড়হাস এলাকার বিপ্লব (২০) কে প্রাথমিক চিকিৎসা দিয়ে দ্রæত ঢাকায় পাঠানো হয়েছে।

আরো পড়ুন – ব্রিটিশ রানির মৃত্যুতে বাংলাদেশে তিন দিনের শোক

কুষ্টিয়া হাইওয়ে পুলিশের ওসি ইদ্রিস আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রাত ৮ টার দিকে দুটি মোটর সাইকেলে করে চার জন যুবক কুষ্টিয়ার দিকে আসছিলেন। এ সময় তারা একে অপরের থেকে দ্রæত যাওয়ার প্রতিযোগিতায় লিপ্ত হন। এক পর্যায়ে কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের বটতৈল আনসার ক্যাম্পের কাছে দুটি মটরসাইকেল কার্গোর সাথে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই দুজন এবং হাসপাতালে নিয়ে যাওয়ার পর একজনের মৃত্যু হয়।

ব্রিটিশ রানির মৃত্যুতে বাংলাদেশে তিন দিনের শোক

0

দ্রোহ ডেস্ক

ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুতে বাংলাদেশে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে।

প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব এবিএম সরওয়ার-ই-আলম সরকার জানান, শুক্রবার থেকে তিন দিন রাষ্ট্রীয়ভাবে শোক পালন করছে বাংলাদেশ।

সত্তর বছর ধরে যুক্তরাজ্য শাসন করে আসা রানি দ্বিতীয় এলিজাবেথ বৃহস্পতিবার স্কটল্যান্ডের বালমোরাল প্রাসাদে মারা যান। তার বয়স হয়েছিল ৯৬ বছর বছর।

এর মধ্য দিয়ে ব্রিটেনে দ্বিতীয় রানী এলিজাবেথ অধ্যায়ের যবনিকাপাত ঘটল। তার উত্তরসূরি হিসেবে সিংহাসনে আসছেন বড় ছেলে যুবরাজ চার্লস।

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ব্রিটিশ সাম্রাজ্য যখন য়িষ্ণু, সমাজ যখন বদলাচ্ছে, তখন রাজদÐ হাতে নিয়ে রাজপরিবারের আসন অটুট রেখেছিলেন দ্বিতীয় এলিজাবেথ, হয়েছিলেন সবার শ্রদ্ধার পাত্র।

রাজা ষষ্ঠ জর্জের মেয়ে হিসেবে ১৯৫৩ সালে ব্রিটিশ সিংহাসনে অভিষিক্ত হওয়া এলিজাবেথের শাসনকালই ব্রিটিশ সাম্রাজ্যের দীর্ঘতম।

তার মৃত্যুতে শোক নেমে এসেছে গোটা যুক্তরাজ্যে। শোক জানিয়েছে কমনওয়েলভুক্ত দেশগুলোসহ অন্য দেশগুলোর রাষ্ট্রনেতারাও।

বাংলাদেশের রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুতে শোক জানিয়েছেন।

একসময় ব্রিটিশ শাসনে থাকা বাংলাদেশের মাটিতে রানি দ্বিতীয় এলিজাবেথের পা পড়েছে দুইবার।
প্রথমবার তিনি ঢাকায় আসেন ১৯৬১ সালের ফেব্রæয়ারিতে, ঢাকা তখন পূর্ব পাকিস্তানের প্রাদেশিক রাজধানী।

স্বাধীন বাংলাদেশে রানি দ্বিতীয় এলিজাবেথ এসেছিলেন ১৯৮৩ সালের নভেম্বরে। সেবার তিনি ঢাকা থেকে ট্রেনে করে গাজীপুরের শ্রীপুর উপজেলার বৈরাগীরচালা গ্রাম দেখতে গিয়েছিলেন।

আরো পড়ুন – ঝিনাইদহে দুই সার ব্যবসায়ীকে জরিমানা

চার দিনের ওই সফরে সাভারের জাতীয় স্মৃতিসৌধ এবং ঢাকায় সেইভ দ্য চিলড্রেনের কার্যালয়ও পরিদর্শন করেন রানি দ্বিতীয় এলিজাবেথ।
তার সিংহাসনে আরোহণের রজতজয়ন্তী উপলে ১৯৭৭ সালে কয়েকটি স্মারক ডাক টিকিটও প্রকাশ করেছিল বাংলাদেশ সরকার।

ঝিনাইদহে দুই সার ব্যবসায়ীকে জরিমানা, ১২’শ বস্তা সার জব্দ

0

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহে কৃত্তিম সার সংকট সৃষ্টিকারীদের বিরুদ্ধে অভিযানের শুরুতে অবৈধ ভাবে সার মজুদ রাখার দায়ে দুই ব্যবসায়ীকে এক লাখ কুড়ি হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সাথে ১২’শ বস্তা সার জব্দ করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে ঝিনাইদহ সদর উপজেলার হাটগোপালপুরে অভিযান চালিয়ে এ দন্ডাদেশ প্রদান করেন সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শারমীন আক্তার সুমী।

ঝিনাইদহ সদর উপজেলা কৃষি কর্মকর্তা জাহিদুল করিম জানান, কিছু সাধু ব্যবসায়ী রাসায়নিক সারের অবৈধ মজুদ করে কৃত্তিম সংকট সৃষ্টির চেষ্টা করছে। এমন সংবাদের ভিত্তিতে হাটগোপালপুরে অভিযান চালানো হয়। এ সময় সার ব্যবসায়ী রফিকুল ইসলামের গোডাউন থেকে ৮ শ বস্তা ও অন্য একটি দোকান থেকে ৪শ বস্তা ডিএপি, টিএসপি ও ইউরিয়া সার জব্দ করা হয়। এ অপরাধে ব্যবসায়ী কৃষ্ণ গোপাল দত্তকে ১ লাখ ও কামরুল জোয়ার্দ্দারকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। পরে জব্দকৃত সার সদর উপজেলার বিভিন্ন এলাকার কৃষকদের কাছে বিক্রির জন্য ডিলার ও সাব-ডিলারদের মাঝে সরবরাহ করা হয়।

কৃষকরা জানিয়েছেন, ঘরে সার থাকতেও কতিপয় ডিলার সার দিচ্ছে না। আবার বেশি দাম দিলে সার দিচ্ছে। এখন সারের ভরা মৌসুম। জমিতে সার দিতে না পারলে ধানের তি হবে।

আরো পড়ুন – কুষ্টিয়ায় সাংবাদিকের উপর সন্ত্রাসী হামলা

জেলার শৈলকুপা, হরিণাকুন্ডু, মহেশপুর ও কোটচাঁদপুরের সাব ডিলাররা সার নিয়ে কারসাজি করছে বলে অভিযোগ উঠেছে। আবার অনেক সার ডিলার গ্রামের বাজার ঘাটে ব্যবসা না করে শহরে বসে সার বিক্রি করছেন।

ঝিনাইদহ সার ডিলার মালিক সমিতির সভাপতি হাজী জাঙ্গরীর বলেন, সারা জেলায় মোট ডিলার আছে ৭৩ জন। এসব ডিলারের আবার সাব ডিলার আছে ৬৫৭ জন। সাব ডিলাররা মুলত কৃত্তিম সার সংকট সৃষ্টির জন্য কৃষকদের মাঝে পেনিক সৃষ্টি করছে। তাছাড়া জেলায় কোন সারের সংকট নেই।

কুষ্টিয়ায় সাংবাদিকের উপর সন্ত্রাসী হামলা

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়া শহরতলীতে মাদক ব্যবসায়ীদের হামলায় শহীদুল ইসলাম মিঠু (৪২) নামের এক সাংবাদিক গুরুতর আহত হয়েছেন। আহত সাংবাদিকের শরীরে ৩৩ টি সেলাই দিয়েছেন চিকিৎসকরা।

শহরের হাউজিং এলাকার নিশান মোড়ে সন্ত্রাসী হামলার শিকার হন শহীদুল ইসলাম মিঠু (৪২)। তিনি কুষ্টিয়ার স্থানীয় দৈনিক বর্তমান ও ঢাকা থেকে প্রকাশিত সময়ের কাগজের স্টাফ রিপোর্টার হিসেবে কর্মরত রয়েছেন।

বৃহস্পতিবার সকালে এই হামলায় আহত সাংবাদিক শহীদুল ইসলাম মিঠুকে ২৫০ শয্যা বিশিষ্ট কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হামলার শিকার সাংবাদিক মিঠু জানান, বৃহস্পতিবার সকালে তিনি বাড়ি থেকে তার নিজ মালিকানাধীন পিকআপ ভ্যানটি নিয়ে চালকের বাড়িতে পৌঁছে দিতে যাচ্ছিলেন। পথিমধ্যে হরিশংকরপুর এলাকায় সাইড দেওয়াকে কেন্দ্র করে মাদক ব্যবসায়ী রানা নামের একজনের সাথে তাঁর কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে রানা তাঁকে অশ্লীল ভাষায় গালিগালাজ করে এবং দেখে নেওযার হুমকি দেয়। এ সময় তিনি ভ্যানটি নিয়ে দবির মোল্লা রেলগেট এলাকায় পৌঁছালে রানা ও তার সহযোগীরা ভ্যানটির গতিরোধ করে। অবস্থা বেগতিক দেখে মিঠু ভ্যানটি ঘুরিয়ে নিশান মোড় এলাকায় ফিরে এলে রানা ও তার সহযোগীরা নিশান মোড় এলাকায় পৌছে মিঠুর উপর চড়াও হয় এবং তাঁর শরীরের পিঠসহ বিভিন্ন স্থানে ক্ষুরাঘাত করেন। টের পেয়ে স্থানীয়রা হামলাকারীদের ধাওয়া করলে হামলাকারীরা তাদের ব্যবহৃত মোটরসাইকেল ফেলে রেখে পালিয়ে যায়।

দৈনিক সময়ের কাগজ’র ভারপ্রাপ্ত সম্পাদক ও কুষ্টিয়া প্রেসকাবের সিনিয়র সহ-সভাপতি নূরুন্নবী বাবু জানান, এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। কুষ্টিয়া প্রেসকাবের সভাপতি আল-মামুন সাগর ও সাধারণ সম্পাদক আনিসুজ্জামান ডাবলু এক বিবৃতিতে সাংবাদিক মিঠুর উপর এই হামলাকে ন্যাক্কারজনক বলে উল্লেখ করে দ্রæত হামলাকারী সন্ত্রাসীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

আরো পড়ুন – ঝিনাইদহে দম্পতির আত্মেহত্যার চেষ্টা

কুষ্টিয়া মডেল থানার অফিসার ইনচার্জ দেলোয়ার হোসেন খান জানান, হামলাকারীকে সনাক্ত করা সম্ভব হয়েছে এবং তাকে আটক করতে তার বাড়িতে অভিযান চালানো হয়েছে। তবে এখন পর্যন্ত তাকে আটক করা সম্ভব হয়নি। তাকে ধরতে পুলিশী অভিযান অব্যাহত রয়েছে। ঘটনাস্থল থেকে হামলাকারী সন্ত্রাসীদের একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।

ঝিনাইদহে দম্পতির আত্মেহত্যার চেষ্টা

0

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহের কালীগঞ্জে এক বোতলের বিষপানে করে দম্পতি আতœহত্যার চেষ্টা চালায় বলে খবর পাওয়া গেছে।

বুধবার সকালে উপজেলার বানুড়িয়া গ্রামে নিজের বাড়িতে এই দম্পতি আত্মহত্যার চেষ্টা চালায়। অসুস্থ্য দম্পতি হলেন, এই গ্রামের মিন্টু শেখের ছেলে রিপন হোসেন (৩৫) ও তার স্ত্রী রিয়া বেগম (৩০)। এই দম্পতিকে কালীগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে স্ত্রীর অবস্থা সংকটাপন্ন।

স্থানীয়রা জানান, গত ১ বছর আগে প্রেমের সম্পর্ক করে যশোর ফতেপুর গ্রামের রিয়া বেগমকে রিপনের বিয়ে করেন। কিন্তু তাদের বিয়ে কনে প মেনে নেয়নি। এ নিয়ে রিপনের পরিবারে মনোমালিন্য চলছিল। এর সূত্র ধরে এ দিন সকালে নিজের বাড়িতে স্ত্রীর সামনেই রিপন বিষপান করছিল। এ সময় তার স্ত্রী রিয়া ওই বিষের বোতলটি কেড়ে নিয়ে অবশিষ্ট বিষ খেয়ে ফেলে। এরপর স্বামী-স্ত্রীর চিৎকার শুনে প্রতিবেশীরা এগিয়ে এসে তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।

হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকরা জানায়, বিষপানে হাসপাতালে ভর্তি স্বামী আশঙ্কামুক্ত হলেও স্ত্রীর অবস্থা সংকটাপন্ন।

আরো পড়ুন – খোকসার আওয়ামী লীগ নেতা বুয়েট ছাত্রের পাশে দাঁড়ালেন

কালীগঞ্জ থানার অফিসার্স ইনচার্জ আব্দুর রহিম মোল্লা জানান, এ ব্যাপারে থানায় কোনো অভিযোগ করা হয়নি। অভিযোগ পেলে তদন্তের মাধ্যমে আইনি ব্যবস্থা নেয়া হবে।

সর্বশেষ সংবাদ

ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত

ঝিনাইদহ প্রতিনিধি ঝিনাইদহের শৈলকুপা উপজেলার বগুড়া গ্রামে গাছের সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয়ের মধ্যে বিরোধের জেরে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই মজিবুল ইসলাম...

বিপদজনক যাত্রা

স্যালোইঞ্জিন চালিত নছিমনে অতিমাত্রায় পাটকাঠি বোঝা দেওয়া হয়েছে। এতে গাড়িটির ভারসাম্য জটিলতা দেখা দিয়েছে। নিয়ন্ত্রন রক্ষায় চালকের সহযোগী জীবনের ঝুঁকি নিয়ে তিনচার বাহনের সামনের...

ভেড়ামারার দাস সম্প্রদায় শ্মশান ঘাটের জমি পেল

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার ভেড়ামারায় দুর্গাপূজার আগেই শ্মশান ঘাটের জায়গা বুঝে পেয়েছেন সনাতন ধর্মাবলম্বী দাস সম্প্রদায়ের লোকেরা। শুক্রবার বিকালে ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আমিরুল আরাফাত...

ককটেলসদৃশ বস্তু ফেলে পালাল দুর্বৃত্তরা

যশোর সংবাদদাতা যশোরে আটটি ককটেলসদৃশ বস্তু উদ্ধার করেছেন এসআরবি-৬ এর সদস্যরা। শুক্রবার সন্ধ্যায় এসআরবি-৬ মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। এ দিন ভোরের...

চালের দাম বাড়ানো হলো ট্রাকভাড়া অজুহাতে

দ্রোহ অনলাইন ডেস্ক বাজারে গত সপ্তাহের তুলনায় বেড়েছে কয়েক ধরনের চালের দাম। চালের দামবৃদ্ধির কারণ হিসেবে ব্যবসায়ীরা বলছেন ট্রাকভাড়া বেড়েছে। পাশাপাশি টমেটো ও কাঁচা মরিচের মতো...