বুধবার, নভেম্বর ২৫, ২০২৬.
Home Blog Page 461

কুষ্টিয়ার সাংবাদিক রুবেল হত্যাকান্ডে সম্পৃক্ত যুবক আটক

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার সাংবাদিক হাসিবুর রহমান রুবেল হত্যাকান্ডের ঘটনায় সরাসরি সম্পৃক্ত ইমরান শেখ ইমন (৩২) নামে এক যুবককে পুলিশ গ্রেফতার করেছে।

শুক্রবার বিকালে কুষ্টিয়ার পুলিশ সুপারের কার্যালয়ে প্রেস ব্রিফিং করে এসব তথ্য নিশ্চিত করেছেন পুলিশ সুপার খাইরুল আলম।

গ্রেফতারকৃত ইমরান শেখ ইমন শহরের কোর্টপাড়া এলাকার শামসুল আলম সামুর ছেলে। তার বিরুদ্ধে জেলা ও জেলার বাইরে অস্ত্র, মাদক, চুরি ও মারামারির ৪টি মামলা চলমান রয়েছে। এর আগেও ইমন আগ্নেয়াস্ত্র ও ফেনসিডিলসহ র‌্যাবের হাতে আটক হয়। ইমন কুষ্টিয়া শহর যুবলীগের সাবেক আহবায়ক কমিটির নেতা ছিলেন। জেলা যুবলীগের শীর্ষ নেতাদের সঙ্গেও তার গভীর সখ্যতা রয়েছে।

সংবাদ সম্মেলনে পুলিশ সুপার খায়রুল আলম দাবি করেন, ইমন সাংবাদিক হাসিবুর রহমান রুবেল হত্যাকান্ডের সাথে সরাসরি সম্পৃক্ত ছিলেন। এর আগে র‌্যাবের হাতে গ্রেপ্তার হওয়া কাজী সোহান ও খন্দকার আশিকুর রহমান জুয়েলও এই হত্যাকান্ডের সাথে সম্পৃক্ত বলে জানান পুলিশ সুপার।

কি কারণে সাংবাদিক রুবেলকে হত্যা করা হলো এ প্রশ্নের জবাবে পুলিশ সুপার বলেন, মামলার তদন্ত এবং অন্য আসামিদের আটকের স্বার্থে আপাতত এর বেশি কিছু জানানো সম্ভব নয়। তবে সাংবাদিকতা করার কারণে রুবেল হত্যাকান্ডের শিকার হননি বলে তিনি দাবি করেন।

সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ হোসেন খাঁন, অতিরিক্ত পুলিশ সুপার, জেলার পুলিশের সংশ্লিষ্ট অফিসার ও ফোর্সসহ ইলেকট্রনিক্স এবং প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

গত ১৫ জুলাই শুক্রবার এ হত্যাকান্ডে জড়িত সন্দেহে কুষ্টিয়া শহরের থানাপাড়া এলাকার মৃত হামিদ মোল্লার ছেলে কাজী সোহান শরিফ (৪০) ও একই এলাকার মৃত খন্দকার হারুন উর রশিদের ছেলে খন্দকার আশিকুর রহমান জুয়েলকে (৩৫) র‌্যাব সদস্যরা গ্রেফতার করে। তারা এখন কারাগারে রয়েছে। এ হত্যাকান্ডের ঘটনায় এখন পর্যন্ত পুলিশ তিনজনকে গ্রেফতার করা হলো।

প্রসঙ্গত, গত ৩ জুলাই রবিবার রাত ৯টার দিকে সাংবাদিক রুবেল কুষ্টিয়া শহরের বাবর আলী গেটসংলগ্ন নিজ পত্রিকা অফিসে কাজ করছিলেন। এ সময় মোবাইলে একটি কল পেয়ে তিনি অফিস থেকে দ্রæত বের হয়ে এনএস রোডের সিঙ্গার মোড়ের দিকে যান। এরপর থেকে তার ব্যবহৃত তিনটি মোবাইল ফোনই বন্ধ পাওয়া যাচ্ছিল। এ ব্যাপারে সাংবাদিক রুবেলের ছোট ভাই মাহাবুব ৩ জুলাই রাতেই কুষ্টিয়া মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করেন। যার জিডি নম্বর- ২০৩।

এ ঘটনার চার দিন পর কুষ্টিয়ার কুমারখালীর নির্মাণাধীন যদুবয়রা সংযোগ সেতুর শহীদ গোলাম কিবরিয়া সেতুর নিচ থেকে হাসিবুর রহমান রুবেলের অর্ধগলিত মরদেহ উদ্ধার করে পাবনা নৌ-পুলিশ। সাংবাদিক হাসিবুর রহমান রুবেল কুষ্টিয়া জেলা রিপোর্টার্স কাবের সাধারণ সম্পাদক ও স্থানীয় পত্রিকা দৈনিক কুষ্টিয়ার খবরের ভারপ্রাপ্ত সম্পাদক এবং জাতীয় দৈনিক আমাদের নতুন সময়ের কুষ্টিয়া প্রতিনিধি ছিলেন।

আরো পড়ুন – ঝিনাইদহে ধান বোঝাই ট্রাক থেকে ফেনসিডিল উদ্ধার

এ ঘটনায় পরের দিন ৮ জুলাই নিহত হাসিবুর রহমান রুবেলের চাচা মিজানুর রহমান বাদী হয়ে অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে কুমারখালী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলা নম্বর-১২। সাংবাদিক হাসিবুর রহমান রুবেল কুষ্টিয়া শহরের হাউজিং এ বøকের হাবিবুর রহমানে ছেলে। রুবেল সাংবাদিকতার পাশাপাশি কুষ্টিয়া মিউনিসিপ্যালিটি মার্কেটে আল মদিনা ভান্ডার নামে পৈত্রিক কাঁচামালের আড়ৎ (পাইকারি) ব্যবসা করতেন। এছাড়াও তিনি ঠিকাদারিও করতেন।

ঝিনাইদহে ধান বোঝাই ট্রাক থেকে ফেনসিডিল উদ্ধার

0

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহের মহেশপুরে একটি ধান বোঝাই ট্রাক থেকে দেড়’শ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে মহেশপুরের ৫৮ বিজিবি।

এ সময় ট্রাকের ড্রাইভার পলাশকে আটক করা হয়। পলাশ মহেশপুরের কুল্লা সাহেবপাড়ার রবিউল ইসলামের ছেলে। ৫৮ বিজিবির অতিরিক্ত পরিচালক তসলিম মোহাম্মদ তারেক জানান, গোপন সুত্রে খবর পেয়ে উপজেলার কুশাডাঙ্গা গ্রামে অভিযান চালায় বিজিবি সদস্যরা। তারা সীমান্ত এলাকা থেকে আসা একটি ধান বোঝাই ট্রাক তল্লাসী করে ট্রাকের মধ্যে ১৫০ বোতল ফেন্সিডিল উদ্ধার করে। ট্রাকসহ চালককে বিজিবি আটক করে মহেশপুর থানায় সোপর্দ করেছে।

আরো পড়ুন – আওয়ামী লীগ কখনো ভুয়া নির্বাচন করে না – হানিফ

বিজিবি সুত্রে জানা গেছে, ভারত থেকে এই ফেনসিডিলের চালান আনার সঙ্গে জড়িত মহেশপুরের হানিফপুর গ্রামের আলী কদরের দুই ছেলে জহিরুল ইসলাম ও রফিকুল ইসলামের বিরুদ্ধেও মামলা করা হয়েছে।

আওয়ামী লীগ কখনো ভুয়া নির্বাচন করে না – হানিফ

0

কুষ্টিয়া প্রতিনিধি

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ এমপি বলেছেন, জনগণের সমর্থন আছে বলেই আওয়ামী লীগ মতায় আছে। আওয়ামী লীগ কখনো ভুয়া নির্বাচন করে না। বিএনপি করেছিল, তাই জনগণ তাদের টেনে-হিঁচড়ে মতা থেকে নামিয়ে দিয়েছিল।

শুক্রবার সকালে কুষ্টিয়া শিল্পকলা একাডেমিতে শিা প্রতিষ্ঠানের প্রধানদের সঙ্গে মতবিনিময় সভা শুরুর আগে সাংবাদিকদের কাছে তিনি এসব কথা বলেন।

হানিফ আরো বলেন, অধিক গ্রহণযোগ্য করার জন্য নির্বাচন ত্রুটিমুক্ত করার পরামর্শ নেয়ার জন্য কমিশন রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করছেন। কোনো দল সেখানে যদি না যায় বা মতামত না দেয় সেটা তাদের ব্যাপার। তার মানে এই নয় যে তাদের বাদ দিয়ে নির্বাচন হবে। কেউ মতামত না দিলে নির্বাচনই হবে না এমনটাও নয়।

আরো পড়ুন – কুষ্টিয়ায় হত্যা মামলায় একজনের মৃত্যুদন্ড, অপরজনের যাবজ্জীবন

তিনি আরো বলেন, এ নিয়ে আমি কোন সংকট দেখি না। জাতীয় নির্বাচনের এখনও দেড় বছর বাকী আছে। এখন যেসব কথাবার্তা হচ্ছে তা শুধুই রাজনৈতিক। এটা কোন সিদ্ধান্ত নয়। যাদের নির্বাচন করার সমতা আছে তারা সবাই নির্বাচনে আসবে। আমরা চাই সব দল নির্বাচনে আসুক।

এ সময় কুষ্টিয়া-৪ আসনের এমপি ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ, কুষ্টিয়ার জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল ইসলাম, জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক শেখ হাসান মেহেদী প্রমুখ।

কুষ্টিয়ায় হত্যা মামলায় একজনের মৃত্যুদন্ড, অপরজনের যাবজ্জীবন

0
প্রতিকী ছবি

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ায় ছুরিকাঘাতে ব্যবসায়ী হত্যার দায়ে একজনের মৃত্যুদন্ড ও অপরজনের যাবজ্জীবন কারাদন্ডের আদেশ দিয়েছেন আদালত।

বৃহষ্পতিবার দুপুরে কুষ্টিয়া জেলা ও দায়রা জজ অতিরিক্ত আদালত-১ এর বিচারক মো: তাজুল ইসলাম জনাকীর্ন আদালতে মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামীর অনুপস্থিতি এবং অপরজনের উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন।

দন্ডপ্রাপ্তরা হলেন-কুষ্টিয়া শহরের আড়ুয়াপাড়া ২নং মসজিদ গলির (স্কুলের পিছনে) বাসিন্দা মৃত: জহির উদ্দিনের ছেলে মৃত্যুদন্ডাদেশপ্রাপ্ত আসামি আজাদ হোসেন (৫২) এবং যাবজ্জীবন সাজাপ্রাপ্ত হলেন হাউজিং এলাকার এ বল্ক নং ২৮০ এর বাসিন্দা মহিউদ্দিনের ছেলে মিন্টু হোসেন (৪৫)।

আরো পড়ুন – মিরপুরে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

কুষ্টিয়া জজ কোর্টের সরকারী কৌসুলি এ্যাড. অনুপ কুমার নন্দী জানান, ২০১৪ সালের ১৪ আগষ্ট রাত পৌনে ১০ টায় কুষ্টিয়া শহরের এনএস রোডের ফুডকিং নামক ফাষ্ট ফুডের দোকান মালিক আবুল কাশেম দোকান থেকে বাসায় ফেরার পথে কুতুব উদ্দিন আহমেদ লেন দিয়ে হেটে যাওয়ার সময় আসামীরা দলবদ্ধ ভাবে হামলা চালিয়ে ছুরিকাঘাত করে। আহত আবুল কাশেমকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত: বলে ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের ছেলে ইফতেখার আহমেদ নাইম বাদী হয়ে দুইজনের নাম উল্লেখসহ কুষ্টিয়া মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলাটি কুষ্টিয়া মডেল থানার পুলিশ পরিদর্শক আশরাফুল আলম তদন্ত শেষে ২০১৫ সালে ৭ জুলাই দুইজনের বিরুদ্ধে হত্যার দায়ে জড়িত অভিযোগ এনে আদালতে চার্জশীট দাখিল করেন।

মিরপুরে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার মিরপুরে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার সকালে উপজেলার ছাতিয়ান ইউনিয়নের কালিতলা ব্রিজের নিচ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত যুবকের পরনে লুঙ্গি ও শরীরে নীল রঙের গেঞ্জি ছিল। তার বয়স ৩৫ থেকে ৪০ বছরের মধ্যে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ আরও জানায়, সকালে স্থানীয় লোকজন ওই যুবকের মরদেহ দেখতে পায়। পরে থানায় খবর দিলে নিহতের মরদেহ উদ্ধার করা হয়। মরদেহটি কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

আরো পড়ুন – চুয়াডাঙ্গায় পাবজি খেলার দায়ে আটক ১০৮

মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম মোস্তফা বলেন, ‘স্থানীয়দের খবরের ভিত্তিতে উপজেলার কালিতলা ব্রিজের নিচ থেকে অজ্ঞাত পরিচয় যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চালানো হচ্ছে।

চুয়াডাঙ্গায় পাবজি খেলার দায়ে আটক ১০৮

0
ছবি সংগৃহীত

চুয়াডাঙ্গা প্রতিনিধি

চুয়াডাঙ্গায় নিষিদ্ধ মোবাইল গেমস পাবজি প্রতিযোগিতায় অংশ নেওয়ার দায়ে ১০৮ জনকে আটক করেছে পুলিশ।

বুধবার দুপুরের দিকে শহরতলীর দৌলতদিয়াড় এলাকার একটি কমিউনিটি সেন্টার থেকে তাদের আটক করা হয়।

আটকরা সবাই ঢাকা, নারায়ণগঞ্জ, কক্সবাজারসহ বিভিন্ন জেলা থেকে পাবজি টুর্নামেন্টে অংশ নেওয়ার জন্য চুয়াডাঙ্গায় একত্রিত হয়েছিলেন।

পুলিশ জানায়, মঙ্গলবার রাতে দেশের বিভিন্ন জেলা থেকে চুয়াডাঙ্গায় আসেন শতাধিক উঠতি বয়সী কিশোর ও যুবক। শহরতললীর দৌলতদিয়াড় এলাকায় একটি কমিউনিটি সেন্টারে রাতভর পাবজি গেমস প্রতিযোগিতায় অংশ নেন। এমন খবর পেয়ে বুধবার সকালে ওই কমিউনিটি সেন্টারে অভিযান চালিয়ে পাবজি টুর্নামেন্টে অংশ নেওয়া ১০৮ কিশোর ও যুবককে আটক করা হয়।

প্রতিযোগিতায় অংশ নেওয়া কিশোর-যুবকরা জানান, অনলাইনের মাধ্যমে আমন্ত্রণ পেয়ে চুয়াডাঙ্গায় খেলতে আসেন তারা। এখানে ১৯টা খেলোয়াড় গ্রæপ অংশ নেয়। প্রতি গ্রæপে চারজন করে সদস্য রয়েছে। সবার সঙ্গে সবার খেলা হয়। খেলা শেষে বিজয়ীদের ট্রফি উপহার দেওয়া হয়।

চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহাব্বুর রহমান জানান, আটক সবাই বিভিন্ন স্কুল-কলেজের শিার্থী। তাদের সবার কাছ থেকে দামি-দামি মোবাইলফোন জব্দ করা হয়েছে।

ওসি আরও জানান, এখানে অর্থ লেনদেনের বিষয়টি ল্যনীয়। তারা সরাসরি জুয়া না খেললেও নিজেদের মধ্যে অর্থ আদান-প্রদাণ করেছেন।

আরো পড়ুন – কুমারখালীতে নিহত কলেজ ছাত্রের লাশ নিয়ে মিছিল

চুয়াডাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আনিসুজ্জামান বলেন, আটকদের বয়স বিবেচনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। অপ্রাপ্ত বয়সীদের বিষয়েও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া প্রক্রিয়াধীন।

ঘটনাস্থলে ভ্রাম্যমাণ আদালত বসানো হয়। আদালতটি পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামীম ভূঁইয়া ও সহকারী কমিশনার (ভূমি) মাজহারুল ইসলাম।

কুমারখালীতে নিহত কলেজ ছাত্রের লাশ নিয়ে মিছিল

0
লাশ নিয়ে স্বজনদের মিছিল। ইনসেডে নিহত কলেজ ছাত্র নয়ন।

কুমারখালী প্রতিনিধি

কুৃষ্টিয়ার কুমারখালীতে প্রেমিকার পরিবারের লোকদের হামলায় নিহত কলেজছাত্র নয়ন কুমার সরকারের লাশ নিয়ে বিােভ মিছিল করেছেন এলাকাবাসী।

সোমবার দুপুরে উপজেলার নন্দনালপুর বাজার এলাকায় বিক্ষোভ মিছিলটি অনুষ্ঠিত হয়। পরে ইউনিয়নের হাবাসপুর গড়াই নদীর বহলার চরে লাশের শেষকৃত্য সম্পন্ন হয়। নিহত নয়ন নন্দনালপুর গ্রামের যগেশ কুমার সরকারের ছেলে। তিনি আলাউদ্দিন আহমেদ ডিগ্রি কলেজের উচ্চমাধ্যমিক দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন।

নিহত কলেজ ছাত্রের পরিবার সূত্রে জানা গেছে, নন্দনালপুর ইউনিয়নের এক মেয়ের সঙ্গে নয়ন কুমারের প্রেম ছিল। এ নিয়ে দুই পরিবারের মধ্যে বিরোধ চলছিল। গত শনিবার মধ্যরাতে নয়ন নিখোঁজ হন। পরদিন রবিবার ভোরে সোন্দাহ নতুন পাড়া মাঠ থেকে রক্তাক্ত অবস্থায় নয়নকে উদ্ধার করা হয়। উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

এ ঘটনায় নয়ন কুমার সরকারের বাবা যগেশ কুমার কুমারখালী থানায় হত্যা মামলা করেন। মামলায় ওই মেয়ের চাচাসহ আটজনকে আসামি করা হয়।

মামলার এজাহারে যগেশ কুমার সরকার উল্লেখ করেছেন, ওই মেয়ের পরিবার নয়নকে হুমকি দিয়ে আসছিল। প্রেমের জেরেই তাঁর ছেলেকে আসামিরা অপহরণ করে নিয়ে গিয়ে হত্যা করেছেন।

আরো পড়ুন – ভোজ্য তেলের দাম কমল লিটারে ১৪ টাকা

এ মামলায় খোকসা এলাকা থেকে আলম (৩৮) নামের একজনকে পুলিশ গ্রেফতার করেছে। সোমবার দুপুরে আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠানো হয়েছে। আটক আলম নন্দনালপুর ইউনিয়নের বাঁশআরা গ্রামের বাসিন্দা।

কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুজ্জামান তালুকদার বলেন, প্রেমের জেরে হত্যার অভিযোগে থানায় মামলা করেছেন নিহত ব্যক্তির বাবা। ইতিমধ্যে একজনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। বাঁকি আসামিদের ধরতে অভিযান চলছে।

ভোজ্য তেলের দাম কমল লিটারে ১৪ টাকা

0

দ্রোহ অনলাইন ডেস্ক

বিশ্ববাজারে ভোজ্য তেলের দাম কমে যাওয়ায় দেশের বাজারে সয়াবিন তেলের দাম লিটারে ১৪ টাকা কমানো হয়েছে।

রবিবার বাণিজ্য মন্ত্রণালয়ে তেলের মিল ও পরিশোধনকারী প্রতিষ্ঠানের মালিকদের সাথে বৈঠকের পর সরকার নতুন করে ভোজ্য তেলের দাম নির্ধারণ করে দেয়।

বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, আন্তর্জাতিক বাজারে ভোজ্য তেলের দাম কমায় দেশীয় বাজারে দাম কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়। এরই আলোকে ব্যবসায়ীদের সাথে কথা বলে রবিবার দাম পুন:নির্ধারণ করা হয়েছে। ভোজ্য তেলের নতুন দাম সোমবার থেকে কার্যকর হবে।

আরো পড়ুন – এসএসসি পরীক্ষা শুরু ১৫ সেপ্টেম্বর

নতুন দর অনুযায়ী, প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেলের দাম প্রায় ৭ শতাংশ কমে ১৮৫ টাকায় বিক্রি হবে। রবিবার পর্যন্ত বাজারে এই তেলের দাম ছিল ১৯৯ টাকা। আর ৯৮০ টাকার পাঁচ লিটারের বোতলের নতুন দাম হবে ৯১০ টাকা।

তপন কান্তি ঘোষ আরও জানান, প্রতি লিটার পাম তেলের দাম লিটারে ৬ টাকা কমে হবে ১৫২ টাকা।

এসএসসি পরীক্ষা শুরু ১৫ সেপ্টেম্বর

0

দ্রোহ অনলাইন ডেস্ক

বন্যার কারণে স্থগিত হওয়া ২০২২ সালের এসএসসি (মাধ্যমিক স্কুল সার্টিফিকেট) ও সমমানের পরীক্ষা আগামী ১৫ সেপ্টেম্বর থেকে শুরু হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

রবিবার মন্ত্রণালয়ের সম্মেলন কে এসএসসি ও সমমান পরীক্ষা সংক্রান্ত এক ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।

শিক্ষামন্ত্রী বলেন, সিলেটে বন্যার কারণে দণিাঞ্চলেও বন্যা হওয়ার আশঙ্কা রয়েছে। সেকারণে আগস্ট মাসকে বাদ দিয়ে সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ে আমরা পরীক্ষা শুরু করতে যাচ্ছি। কারণ আগস্টে বন্যা হলেও সেপ্টেম্বরের ৮-১০ তারিখ পর্যন্ত… আমাদের অতীত অভিজ্ঞতা বলে যে, সেই পর্যন্ত চলে। সে কারণে সার্বিক পরিস্থিতি বিবেচনায় আমরা আশা করছি, আগামী ১৫ সেপ্টেম্বর থেকে এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষা শুরু হবে। শিা বোর্ডগুলো পরীক্ষার রুটিন প্রকাশ করবে।

আরা পড়ুন –ঝিনাইদহে ঢাবি ছাত্রের দ্বিতীয় দফায় অনশন শুরু

উল্লেখ্য, সিলেটসহ সারা দেশের সার্বিক বন্যা পরিস্থিতির কারণে এসএসসি গত ১৯ জুন শুরু হওয়ার কথা থাকলেও সেই পরীক্ষা স্থগিত করা হয়।

মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, এবছর এসএসসি ও সমমানের পরীায় মোট ২০ লাখ ২১ হাজার ৮৬৮ জন শিার্থী অংশ নেবে। সাধারণ নয়টি বোর্ডের অধীনে ১৫ লাখ ৯৯ হাজার ৭১১ জন পরীার্থী রয়েছে। এর বাইরে দাখিলে ২ লাখ ৬৮ হাজার ৪৯৫ জন আর কারিগরি শিা বোর্ডের অধীনে এসএসসি ও দাখিল ভোকেশনালে ১ লাখ ৬৩ হাজার ৬৬২ পরীার্থী পরীায় বসবে।

ঝিনাইদহে ঢাবি ছাত্রের দ্বিতীয় দফায় অনশন শুরু

0

ঝিনাইদহ প্রতিনিধি

সরকারি চাকরীর দাবীতে দ্বিতীয় দফায় আমরণ অনশণ শুরু করা ঢাকা বিশ্ববিদ্যালয়ের দৃষ্টি প্রতিবন্ধী ছাত্র শাহীন আলম গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন।

রবিবার দুপুরে অনশনস্থলে গিয়ে দেখা যায় শাহীন আলম প্রখর রৌদ্রে পড়ে আছেন। হাত নেড়ে জানান তিনি অসুস্থ হয়ে পড়েছেন। তার দাবী পুরণ না হলে তিনি এখানেই মৃত্যুবরণ করবেন।

এ দিন সকালে ঝিনাইদহ শহরের প্রেরণা একাত্তর এলাকার কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে দ্বিতীয় দফায় অনশন শুরু করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্র বিজ্ঞান বিভাগের মাস্টার্স বিভাগের ছাত্র শাহীন আলম। তিনি গনমাধ্যম কর্মীদের জানান, ২০১৫-২০১৬ সেশনে রাষ্ট্র বিজ্ঞানে অনার্স শেষ করেছেন। করোনা অতিমারির সময়ে দেশে বিদেশে দৃষ্টি প্রতিবন্ধীদের বিনামূল্যে অনলইনে কম্পিউটর প্রশিণ দিয়ে আসছেন। তার মোট শিার্থী এখন ২৩৯ জন। সে তার যোগ্যতা অনুযায়ী প্রধানমন্ত্রীর কাছে ইনফরমেশন অফিসার, কমিউনিকেশন, টিচার ও ট্রোইনারের সরকারি চাকরীর দাবি করেন। দাবি না মানা পর্যন্ত আমৃত্যু অনশন চালিয়ে যাওয়ার ঘোষনা দেন।

আরো পড়ুন – জাতিসংঘ বন্যার্তদের জন্য ৫০ লাখ ডলার দিচ্ছে

শাহীন জানান, গত ০৯ মে ঝিনাইদহ কেন্দ্রীয় শহীদ মিনারে চাকরীর দাবিতে আমরণ অনশন কর্মসূচি পালন করছিল। এ খবর শুনে ঝিনাইদহ জেলা প্রশাসক মনিরা বেগম দুইজন কর্মকর্তাকে ঘটনাস্থলে পাঠিয়ে চাকরীর আশ্বাস দেন। শাহিনকে দুইদিন ঝিনাইদহ সার্কিট হাউসে রেখে ২৫ টাকা হারে ডাটা এন্ট্রি অপারেটর ও ৫ হাজার টাকার চুক্তিতে শিকতার চাকরীর প্রস্তার করা হয়। কিন্তু সেই প্রস্তাব তিনি প্রত্যাখান করেন বাড়ি ফিরে যান। ওই সময় সাংবাদিকদের কাছে তিনি আবারো আমরণ অনশন কর্মসুচী করবেন বলে জানান। ৬৬ দিন পর তিনি দ্বিতীয় দফায় একই দাবিতে অনশন কর্মসূচি শুরু করেছেন। প্রতিবন্ধি শাহীন আলম ঝিনাইদহের মহেশপুর উপজেলার আজমপুর ইউনিয়নের আলমপুর গ্রামের দিনমজুর আব্দুল কাদেরের ছেলে।

সর্বশেষ সংবাদ

ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত

ঝিনাইদহ প্রতিনিধি ঝিনাইদহের শৈলকুপা উপজেলার বগুড়া গ্রামে গাছের সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয়ের মধ্যে বিরোধের জেরে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই মজিবুল ইসলাম...

বিপদজনক যাত্রা

স্যালোইঞ্জিন চালিত নছিমনে অতিমাত্রায় পাটকাঠি বোঝা দেওয়া হয়েছে। এতে গাড়িটির ভারসাম্য জটিলতা দেখা দিয়েছে। নিয়ন্ত্রন রক্ষায় চালকের সহযোগী জীবনের ঝুঁকি নিয়ে তিনচার বাহনের সামনের...

ভেড়ামারার দাস সম্প্রদায় শ্মশান ঘাটের জমি পেল

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার ভেড়ামারায় দুর্গাপূজার আগেই শ্মশান ঘাটের জায়গা বুঝে পেয়েছেন সনাতন ধর্মাবলম্বী দাস সম্প্রদায়ের লোকেরা। শুক্রবার বিকালে ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আমিরুল আরাফাত...

ককটেলসদৃশ বস্তু ফেলে পালাল দুর্বৃত্তরা

যশোর সংবাদদাতা যশোরে আটটি ককটেলসদৃশ বস্তু উদ্ধার করেছেন এসআরবি-৬ এর সদস্যরা। শুক্রবার সন্ধ্যায় এসআরবি-৬ মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। এ দিন ভোরের...

চালের দাম বাড়ানো হলো ট্রাকভাড়া অজুহাতে

দ্রোহ অনলাইন ডেস্ক বাজারে গত সপ্তাহের তুলনায় বেড়েছে কয়েক ধরনের চালের দাম। চালের দামবৃদ্ধির কারণ হিসেবে ব্যবসায়ীরা বলছেন ট্রাকভাড়া বেড়েছে। পাশাপাশি টমেটো ও কাঁচা মরিচের মতো...