বুধবার, নভেম্বর ২৫, ২০২৬.
Home Blog Page 463

ঝিনাইদহে ঘোষিত পেস্কেল অনুযায়ী বেতনের দাবীতে আন্দোলন

0
আন্দোলন রত কর্মচারীদের একাংশ।

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহ চক্ষু হাসপাতাল ও অন্ধ পুনর্বাসন কেন্দ্রের কর্মকর্তা কর্মচারীরা ঘোষিত পেস্কেল অনুযায়ী বাড়ি ভাড়া ও মেডিকেল ভাতা না পাওয়ার দাবিতে আন্দোলন শুরু করেছেন।

চক্ষু হাসপাতাল ও অন্ধ পুনর্বাসন কেন্দ্রের কর্মকর্তা কর্মচারীরা বৃহস্পতিবার বিক্ষোভ করেন।

জানা গেছে, ঝিনাইদহ চক্ষু হাসপাতাল ও অন্ধ পুনর্বাসন কেন্দ্রের ৪৫ জন কর্মকর্তা কর্মচারী নিয়োজিত বয়েছেন। তারা দাবি করেন, ২০০৮ সালে ঘোষিত পেস্কেল অনুযায়ী মেডিকেল ও বাড়ি ভাড়া পাচ্ছেন। কিন্তু ২০১৮ সালে তাদের জন্য ঘোষিত পেস্কেল অনুযায়ী তাদের দেওয়া হচ্ছেনা। বেতন বৈষম্য দুরীকরণে বৃহস্পতিবার হাসপাতালের প্যারা মেডিক আবু দাউদের নেতৃত্বে ঝিনাইদহ চক্ষু হাসপাতাল ও অন্ধ পুনর্বাসন কেন্দ্রের কর্মকর্তা কর্মচারীরা আন্দোলন শুরু করেন।

কর্মচারীদের অভিযোগ, এ ব্যাপারে তারা বহুবার লিখিত দিয়েছেন, কিন্তু কোন কাজ হয়নি।

আরো পড়ুন – কুষ্টিয়ার নিখোঁজ সাংবাদিক রুবেলকে ফিরে পেতে মানববন্ধন

হাসপাতালে কর্মচারী তরিকুল ইসলাম জানান, ১৫ বছর ধরে তাদের ইনক্রিমেন্ট বন্ধ রয়েছে। ফলে অধিকাংশ কর্মকর্তা কর্মচারী দায়দেনায় জড়িয়ে পড়েছেন।

হাসপাতালের প্রশাসনিক কর্মকর্তা মিলন হোসেন জানান, হাসপাতালের জনবল কাঠামো একটি আইনে চলে। আগে ফান্ডের অবস্থা খারাপ ছিল, এখন ভালো। হাসপাতালের কর্মকর্তা কর্মচারীদের দাবী সঠিক আছে। তিনি বলেন, জেলা প্রাশাসকের সঙ্গে আমাদের বৈঠক রয়েছে। তিনি দাবী মেনে নিলে কর্মকর্তা কর্মচারীরা নতুন পেস্কেলে বাড়িভাড়া ও মেডিকেল ভাতা পাবেন।

কুষ্টিয়ার নিখোঁজ সাংবাদিক রুবেলকে ফিরে পেতে মানববন্ধন

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার নিখোঁজ সাংবাদিক হাসিবুর রহমান রুবেলকে ফিরিয়ে দেওয়ার দাবিতে জেলার সর্বস্তরের সাংবাদিকদের আয়োজনে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার দুপুরে কুষ্টিয়া প্রেসকাবের সামনে এ মানববন্ধনে অংশ নেন জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা। হাসিবুর রহমান রুবেলের সন্ধান না পেলে কঠোর আন্দোলনের হুমকি দেন সাংবাদিকরা।

মানববন্ধনে কুষ্টিয়া প্রেকাবের সাবেক সভাপতি ও বাংলাদেশ বার্তা পত্রিকার সম্পাদক প্রবীণ সাংবাদিক আবদুর রশিদ চৌধুরীর সভাপতিত্বে বক্তব্যে রাখেন কুষ্টিয়া প্রেসকাবের সহ-সভাপতি ডাক্তার গোলাম মওলা, সাবেক সহ-সভাপতি ও জেলা এডিটর ফোরামের সভাপতি মজিবুল শেখ, সাবেক সহ-সভাপতি লুৎফর রহমান কুমার, নির্বাহী সদস্য ও মাই টিভির জেলা প্রতিনিধি আবদুর রাজ্জাক বাচ্চু, বৈশাখী টেলিভিশনের জেলা প্রতিনিধি রবিউল ইসলাম দোলন, নিউজ টোয়েন্টিফোর টিভির নিজস্ব প্রতিনিধি জাহিদুজ্জামান, চ্যানেল টোয়েন্টিফোরের নিজস্ব প্রতিনিধি শরীফ বিশ্বাস, এনটিভির কুষ্টিয়া প্রতিনিধি সাবিনা ইয়াসমিন শ্যামলী, যুগান্তরের কুষ্টিয়া প্রতিনিধি এএম জুবায়েদ রিপন, প্রেসকাবের দপ্তর সম্পাদক ও দেশ টিভির জেলা প্রতিনিধি নাহিদ হাসান তিতাস প্রমুখ।

বক্তরা বলেন, রুবেলকে যত দিন আমরা ফিরে না পাব, তত দিন নানা কর্মসূচি পালন করব। সন্ধান না পেলে কঠোর আন্দোলনের হুশিয়ারী দেন সাংবাদিক নেতারা। এ সময় মানববন্ধনে নিখোঁজ সাংবাদিক হাসিবুর রহমান রুবেলের মা ফিরোজা আক্তার, তার স্ত্রী ইতি খাতুন, ছোট ভাই মাহাবুবসহ তার স্বজন ও জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অংশ নেয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কুষ্টিয়া প্রেসকাবের নির্বাহী সদস্য ও দৈনিক দেশ রূপান্তর ও বাংলাভিশনের জেলা প্রতিনিধি হাসান আলী।

প্রসঙ্গত গত ৩ জুলাই রবিবার হাসিবুর রহমান রুবেল রাত ৯টার দিকে কুষ্টিয়া শহরের সিঙ্গার মোড়ে তার পত্রিকা অফিসে থাকা অবস্থায় মোবাইলে একটি কল এলে তড়িঘড়ি করে অফিস পিয়নকে বাইরে থেকে আসছি বলে বের হন। এর পর থেকে তার মোবাইল নম্বর বন্ধ পাওয়া যাচ্ছে। তার আর কোনো খোঁজ পাওয়া যায়নি। রুবেল নিখোঁজ হওয়ার ঘটনায় তার ছোট ভাই ওই দিনই কুষ্টিয়া মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করেন।

আরো পড়ুন – খোকসার ছয় শিক্ষাপ্রতিষ্ঠান নতুন এমপিও’র তালিকায়

হাসিবুর রহমান রুবেল কুষ্টিয়া জেলা রিপোর্টাস কাবের সাধারণ সম্পাদক, স্থানীয় দৈনিক কুষ্টিয়ার খবর পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক ছাড়াও জাতীয় দৈনিক আমাদের নতুন সময় পত্রিকার জেলা প্রতিনিধি ও অনলাইন নিউজ পোর্টাল ক্রাইম ভিশন বিডি ডটকমের সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করছিলেন তিনি।

কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ছাবিরুল আলম জানান, আমরা তাকে খুঁজছি। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও তাকে খুঁজছে। বিষয়টি নিয়ে জোর তৎপরতা চালানো হচ্ছে।

খোকসার ছয় শিক্ষাপ্রতিষ্ঠান নতুন এমপিও’র তালিকায়

0
ছবি সংগৃহীত

স্টাফ রিপোর্টার

খোকসার পাঁচটি জুনিয়র স্কুলসহ ছয় শিক্ষাপ্রতিষ্ঠান নতুন এমপিও’র তালিকায় রয়েছে।

বুধবার সকালে এক উদ্বোধনী সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমপিও ভুক্তির ঘোষনা দেন। এর পর থেকে নতুন এমপিও ভুক্তি মান উন্নয়নের অপেক্ষায় থাকা প্রতিষ্ঠান প্রধান কর্মকর্তা কর্মচারী ও শিক্ষার্থীরা নতুন তালিকা জন্য ব্যস্ত ব্যকুল হয়ে ওঠেন।

বিকালে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নাজমূল হক শিক্ষা মন্ত্রনালয়ের তালিকার বরাত দিয়ে জানান নতুন এমপিওর তালিকায় রয়েছে বসোয়া নিন্মমাধ্যমিক বিদ্যালয়। এ ছাড়া মানউন্নয়ন হয়েছে আমবাড়িয়া নিন্মমাধ্যমিক বিদ্যালয়, জয়ন্তী হাজরা নিন্মমাধ্যমিক বিদ্যালয়, ফুলবাড়ি নিন্মাধ্যমিক বিদ্যালয় রয়েছে। উপজেলার একমাত্র রমানাথপুর কলেজিএট স্কুলের কলেজ সেকশন এ তালিকায় রায়েছে।

আরো পড়ুন – কুমারখালীতে মুক্তিযোদ্ধার সন্তানের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

নতুন এমপিও ভুক্তির তালিকায় থাকা বসোয়া নিন্মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সোহরাব হোসেন বলেন, এলাকায় নারী শিতক্ষাসহ সার্বিক শিক্ষার মান উন্নয়নে গড়ে তোলা বিদ্যালয় এমপিও ভুক্তির তালিকায় থাকায় শিক্ষা বিভাগের কর্মকর্তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এলাকার শিক্ষার কে এগিয়ে নিতে এমপিও তাকে সহযোগীতা করবে।

কুমারখালীতে মুক্তিযোদ্ধার সন্তানের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার কুমারখালীতে মুক্তিযোদ্ধার সন্তান রওশন আলীকে (৪৫)কে হত্যা চেষ্টার ঘটনায় মামলা না নেওয়ায় অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে। দোষীদের বিরুদ্ধে মামলা নিয়ে তাদের বিচারের আতায় আনতে মুক্তিযোদ্ধা ও এলাকাবাসী মানববন্ধন করেছে।

বুধবার সকালে জেলা প্রশাসকের কার্যালয় চত্ত¡রে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে মুক্তিযোদ্ধা আজমত আলী বলেন, গত সোমবার (৩ জুলাই) সকাল ৯টার দিকে তার ছেলে রওশন আলী সাওতা গ্রামে মাঠ থেকে নিজ বাড়িতে ফিরছিলেন। জমি নিয়ে পূর্ব বিরোধের জের ধরে প্রতিবেশী সাবদুল ও তার লোকজন ধারালো অস্ত্র দিয়ে হামলা চালিয়ে রওশনকে আহত করে ফেলে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করে। এ ঘটনার তিন দিন পেরিয়ে গেলেও কুমারখালী থানা পুলিশ মামলা নেয়নি। পুলিশ তাদেরকে জানিয়েছে সাবদুলের নাম বাদ দিলে মামলা নেওয়া হবে।

আরো পড়ুন – নতুন এমপিও পাচ্ছে ২৭১৬ শিক্ষাপ্রতিষ্ঠান

মুক্তিযোদ্ধা আজমত আলী আরও বলেন, সঠিক বিচার পাওয়ার জন্য এ ব্যাপারে আমি অনেকের কাছে গিয়েছি। আমি গরীব মুক্তিযোদ্ধা হওয়ায় আমার পাশে কেউই দাঁড়ান নি। কোনো উপায় না পেয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে সামনে মানববন্ধন করছি। মানববন্ধনে রওশনের স্বজন ও এলাকার নারী পুরুষ নেন।

হামলার শিকার রওশনের স্ত্রী ফেরদৌসী খাতুন বলেন, স্বামীকে নিয়ে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে রয়েছি। মামলা নিয়ে নাটক করছে পুলিশ। অভিযোগ দেয়ার তিন দিন অতিবাহিত হলেও মামলা হিসেবে রেকর্ড করা হয়নি। প্রতিদিনই আমরা হয়রানির শিকার হচ্ছি থানায় গিয়ে। পুলিশ আসামিদের কাছে টাকা খেয়ে আমাদের সাথে অবিচার করছে। তাছাড়া আসামিরা প্রতিনিয়ত হত্যার হুমকি দিচ্ছে, দেখে নেয়ার হুমকি দিচ্ছে। আমরা জান-মাল নিয়ে ভয়ে আছি। আমরা আসামিদের বিচার চাই।

এ ব্যাপারে কুমারখালী উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মুকাদ্দেস হোসেন বলেন, বিষয়টি আমি শুনেছি। পুলিশ কেনো মামলা নিল না অবশ্যই জবাব চাইবো। আমরা মুক্তিযোদ্ধা আজমত আলীর পাশে আছি।

কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুজ্জামান তালুকদার বলেন, আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করবো। ওই ঘটনায় ভুল বা মিথ্যা অভিযোগে কেউ হয়রানি হোক তা আমি চাই না। তাই অভিযোগটি তদন্ত করা হচ্ছে। মামলাও হবে।

নতুন এমপিও পাচ্ছে ২৭১৬ শিক্ষাপ্রতিষ্ঠান

0
প্রতিকী ছবি

দ্রোহ অনলাইন ডেস্ক

নতুন করে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের ২ হাজার ৭১৬টি শিক্ষাপ্রতিষ্ঠান কে এমপিওভুক্ত করার ঘোষনা দিলেন প্রধানমন্ত্রী।

বুধবার সকালে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শেখ কামাল আইটি বিজনেস ইনকিউবেটর এবং ডরমেটরি ও রোজী জামাল ডরমেটরি’র উদ্বোধন অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ ঘোষণা দেন।

প্রধানমন্ত্রী বলেন, আজকে একটা ভালো খবর দিতে যাচ্ছি, জাতির পিতা স্বাধীনতার পর প্রাথমিক বিদ্যালয়গুলোকে সরকারিকরণ করেছিলেন। এরপর আওয়ামী লীগ সরকারে আসার পরে আবার আমরা আরও প্রায় ৩৬ হাজার স্কুল সরকারিকরণ করে দিয়েছি। তাছাড়া আমরা এমপিওভুক্ত করে দিচ্ছি। প্রায় সারাদেশে বেসরকারি উদ্যোগে যেসব প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয়, উচ্চ মাধ্যমিক কলেজ, কারিগরি ও মাদ্রাসা শিাপ্রতিষ্ঠানগুলোর যে কার্যক্রম পরিচালিত হচ্ছে, সেগুলোকে সহযোগিতা করার জন্য বিভিন্ন সময় আমরা প্রত্যেকটা প্রতিষ্ঠানে শিার মান, শিক্ষার্থীদের সংখ্যা, পরীার রেজাল্ট, পরীক্ষায় অংশগ্রহণ এসব কিছু আগে বিবেচনা করা হয়।

তিনি আরো বলেন, যেগুলো মানসম্মত সেগুলোর জন্য আমরা বিশেষ পদপে নিই। সব সরকারি না করেও সেখানকার শিক্ষক-কর্মচারী যাতে সরকারের কাছ থেকে বেতন পায় সেই ব্যবস্থাটা নিই, ইতোমধ্যে আমরা ২৬ হাজার ৪৪৮টি শিক্ষাপ্রতিষ্ঠানকে এমপিওভুক্ত করেছি। ২০১৯ সালে মোট ২ হাজার ৬৩৯টি শিক্ষাপ্রতিষ্ঠান আমরা এমপিওভুক্ত করেছিলাম।

আরো পড়ুন – ঝিনাইদহ সীমান্ত থেকে ২০ নারী পুরুষ আটক

প্রধানমন্ত্রী বলেন, আমি আজকে ঘোষণা দিচ্ছি, এ ব্যাপারে আমাদের শিক্ষা মন্ত্রণালয় কার্যকর পদপে নেবে। এ বছর বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের সার্বিক বিষয় বিবেচনা করে ২০২২ সালে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের আওতায় নতুন ২ হাজার ৫১টি শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্ত করার ঘোষণা দিচ্ছি। এর মধ্যে রয়েছে নিম্ন মাধ্যমিক বিদ্যালয় ৬৬৬টি, মাধ্যমিক বিদ্যালয় ১ হাজার ১২২টি, উচ্চ মাধ্যমিক বিদ্যালয় ১ হাজার ১৩৬টি, উচ্চ মাধ্যমিক ১০৯টি, ডিগ্রি কলেজ ১৮টি। তাছাড়া আমরা প্রত্যেকটি উপজেলায় একটা করে কলেজ আর একটা করে স্কুল ইতোমধ্যে সরকারিকরণ করে ফেলেছি। একইভাবে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের আওতাভুক্ত ৬৬৫টি শিক্ষাপ্রতিষ্ঠানকে এমপিওভুক্ত করার ঘোষণা দিচ্ছি। এর মধ্যে রয়েছে এসএসসি ভোকেশনাল/দাখিল ভোকেশনাল ৯৭টি, এসএসসি বিজনেস ম্যানেজমেন্ট অ্যান্ড টেকনোলোজি ২০০টি, ডিপ্লোমা ইন এগ্রিকালচার ২টি, দাখিল মাদ্রাসা ২৬৪টি, আলিম মাদ্রাসা ৮৫টি, ফাজিল মাদ্রাসা ৬টি, কামিল মাদ্রাসা ১১টি। শিক্ষা মন্ত্রণালয় উভয় বিভাগের আওতায় ২ হাজার ৭১৬টি শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্ত করবে।

ঝিনাইদহ সীমান্ত থেকে ২০ নারী পুরুষ আটক

0

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহের মহেশপুর উপজেলার মাটিলা সীমান্ত দিয়ে অবৈধ ভাবে বাংলাদেশে অনুপ্রবেশ কালে ২০ নারী পুরুষকে আটক করেছে বিজিবি।

মঙ্গলবার ভোরে মহেশপুরের মাটিলা গ্রামের মাঠ থেকে তাদের আটক করা হয়। আটককৃতদের মধ্যে ৫ জন পুরুষ, ৭ জন নারী ও ৮ জন শিশু রয়েছে।

আরো পড়ুন – কুষ্টিয়ায় অস্ত্র ও মাদকসহ সাবেক যুবলীগ নেতা সম্রাট আটক

বিজিবির ঝিনাইদহের খালিশপুর ৫৮ ব্যাটালিয়নের অতিরিক্ত পরিচালক তসলিম মোহাম্মদ তারেক জানান, বিজিবির একটি টহল দল অবৈধ ভাবে বাংলাদেশে অনুপ্রবেশের পর তাদের আটক করে। তাদের বাড়ি ফরিদপুর, বরিশাল, ঝিনাইদহ, খুলনা ও বাগেরহাট জেলায় বলে বিজিবিকে জানায় তারা। তিনি আরও জানান, বিজিবির প থেকে মামলা দিয়ে আটককৃতদের মহেশপুর খানায় সোপর্দ করা হয়েছে।

কুষ্টিয়ায় অস্ত্র ও মাদকসহ সাবেক যুবলীগ নেতা সম্রাট আটক

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়া শহর যুবলীগের সাবেক আহবায়ক জেড এম স¤্রাট (৩৫) কে অস্ত্র মাদক ও ওয়াকিটকিসহ তার টর্চার সেল থেকে গ্রেফতার করেছে র‌্যাব-১২ সিপিসি-১এর একটি অভিযানিক দল টিম। তিনি শহর মহিলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাহানা সুলতানা বনির ছেলে।

মঙ্গলবার বেলা ১২টায় র‌্যাব-১২ কুষ্টিয়া ক্যাম্পের কোম্পানী কমান্ডার মোহাম্মদ ইলিয়াস খান এক প্রেস ব্রিফিংএ লিখিত বক্তব্যে এ তথ্য জানান।

কোম্পানী কমান্ডার মোহাম্মদ ইলিয়াস খান জানান, দীর্ঘদিন ধরে সাধারণ মানুষকে তুলে নিয়ে মুক্তিপন আদায়, টেন্ডার জিম্মি, সন্ত্রাস, অস্ত্রবাজি করে আসছে সম্রাট। তার কার্যালয়ে টর্চার সেল পাওয়া গেছে। তার মতের বাইরে গেলেই কার্যালয়ে এনে টর্চার করতেন তিনি ও তার সহযোগীরা।

টর্চার সেলে নিরীহ লোকজনকে ধরে এনে নির্মমভাবে টর্চার করে মোটা অংকের চাঁদা আদায়সহ নানা অপরাধে জড়িত প্রায় অর্ধ ডজন মামলার এজাহার ভুক্ত আসামী জেড এম সম্রাটের নেতৃত্বে কতিপয় চিহ্নিত সন্ত্রাসী বাহিনী শহরজুড়ে সাধারণ জনমনে এক ভীতিকর পরিস্থিতি সৃষ্টি করেছে। এমন একাধিক অভিযোগ ও জিডি সূত্রে র‌্যাবের অভিযানিক দল সম্রাটের মজমপুরস্থ অফিস কাম টর্চার সেলে অভিযান চালায়। এ সময় সেখানে তল্লাশি চালিয়ে ৮রাউন্ড গুলিসহ একটি ওয়ান শুটার, ইয়াবা, ফেনসিডিলসহ নানা ধরণের মাদকদ্রব্য, ৪টি ওয়াকি টকিসহ বেশকিছু সংখ্যক দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। সেখান থেকে তিনজনকে আটক করে জিজ্ঞাসাবাদের তাদের সংশ্লিষ্টতা খুঁজে পাওয়ায় অস্ত্র ও মাদক নিয়ন্ত্রন আইনের মামলায় গ্রেফতার দেখানো হয়।

গ্রেফতারকৃতরা হলেন- জেড এম সম্রাট(৩৩), শহরের কমলাপুরের বাসিন্দা আমিরুল ইসলাম এবং শহর মহিলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক সাহানা সুলতানা বনির ছেলে। তার অপর দুই সহযোগী যথাক্রমে পশ্চিম মজমপুর এলাকার বাসিন্দা গোলাম রসুলের ছেলে দীন ইসলাম রাসেল (৩৩) এবং জুগিয়া গ্রামের আবুল কালামের ছেলে ওসমান হাসান (৩১)। তাদের কুষ্টিয়া মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলেও নিশ্চিত করেন র‌্যাব-১২’র এই কর্মকর্তা।

আরো পড়ুন – ভাবিকে হত্যার দায়ে দেবরের যাবজ্জীবন কারাদন্ড

এদিকে গ্রেফতারকৃত জেড এম সম্রাটের মা কুষ্টিয়া শহর আওয়ামী মহিলা লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাবেক পৌর কাউন্সিলর সাহানা সুলতানা বনি অভিযোগ করেন, তার ছেলে যুবলীগ নেতা সম্রাটকে কুষ্টিয়ার রাজনৈতিক নেতারা ব্যবহার করেন। যখনই এদিক ওদিক হেরফের হয় তখনই আবার র‌্যাব পুলিশকে দিয়ে গ্রেফতার করে অস্ত্র ও মাদক দিয়ে মামলায় ফাঁসিয়ে দেয়া হয়। এর আগেও আরও একাধিক বার র‌্যাবকে দিয়ে আমার ছেলেকে ধরিয়ে দিয়েছে ওরা। আমি এর বিচার চাই।

Research Paper Service

0

The usage of a research paper english check grammar free service for research paper writing services is a smart choice. The majority of students and adults have a particular deadline, when they would like to finish their job. This is sometimes caused by deadlines at a university, school or work and

ভাবিকে হত্যার দায়ে দেবরের যাবজ্জীবন কারাদন্ড

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ায় ভাবিকে হত্যার দায়ে দেবরকে যাবজ্জীবন কারাদন্ডের আদেশ দিয়েছেন আদালত। এদিকে অপর একটি অস্ত্র মামলায় এক জনকে ১০ বছরের কারাদন্ড প্রদান করা হয়েছে।

সোমবার দুপুরে কুষ্টিয়ার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের (এক) বিচারক মো. তাজুল ইসলাম পৃথক এ দুটি মামলার রায় প্রদান করেন। সরকারি কৌশুলী (পিপি) অনুপ কুমার নন্দী পৃথক এ দুটি রায়ের বিষয় নিশ্চিত করেছেন।

দৌলতপুর উপজেলার চিলমারী ইউনিয়নের পশ্চিম চর রামকৃষ্ণপুরের গৃহবধূ রওশনাকে (৪০) হত্যার দায়ে তার দেবর মৃত মোজাম্মেল হকের ছেলে শুকুর মালিথাকে দোষী সাবস্থ্য করে যাবজ্জীবন কারাদন্ড প্রদান করেন। এছাড়াও তাকে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো এক বছর সশ্রম কারাদন্ডের আদেশ দিয়েছেন আদালত। রায় ঘোষণার সময় যাবজ্জীবন কারদন্ড প্রাপ্ত আসামি শুকুর মালিথা আদালতে উপস্থিত ছিলেন। পর তাকে পুলিশ প্রহরায় জেলা কারাগারে পাঠানো হয়।

আদালত সূত্রে জানা গেছে, জেলার দৌলতপুর উপজেলার চিলমারী ইউনিয়নের পশ্চিম চর রামকৃষ্ণপুর গ্রামের আব্দুল জলিল চৌকিদারের স্ত্রী রওশনা ২০১৩ সালে ২০ মার্চ সকাল সাড়ে ৭ টার দিকে বাড়ির উঠানে মাটির গর্ত করার সময় দেবর শুকুর মালিথা হামলায় খুন হন। পারিবারিক কলহের জের ধরে ভাবি রওশনাকে কোদাল দিয়ে আঘাত করলে তিনি ঘটনাস্থলেই তার মৃত্যু বরণ করেন। এ ঘটনায় নিহত রওশনার ভাই আলী আজগর বাদী হয়ে দৌলতপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার তদন্ত শেষে তদন্তকারী কর্মকর্তা এস আই ফয়সাল হোসেন ২০১৩ সালের ২ অক্টোবর আদালতে চার্জশীট প্রদান করেন। এর পর স্বাক্ষ শেষে আদালত সোমবার রায় ঘোষণার দিন ধার্য করে।

আরো পড়ুন – কুমারখালীর পশুহাট গুলোতে কাঙ্খিত বেচা-কেনা নেই

অপরদিকে কুষ্টিয়ার মিরপুর থানার পৃথক একটি অস্ত্র মামলায় একই আদালত এক আসামির ১০ বছরের কারাদন্ড এবং অপর একজনকে বেকসুর খালাস প্রদান করেছেন।

কারাদন্ড প্রাপ্ত আসামী হলেন-কুষ্টিয়ার মিরপুর উপজেলার চিথুলিয়া বাজারপাড়া গ্রামের আকবার মালিথার ছেলে তাজুব্বর মালিথা। রায় ঘোষনার সময় উক্ত আসামী আদালতে উপস্থিত ছিলেন। পরে তাকে কারাগারে পাঠানো হয়।

কুমারখালীর পশুহাট গুলোতে কাঙ্খিত বেচা-কেনা নেই

0

কুমারখালী প্রতিনিধি

মাত্র ছয়দিন পর কোরবানির ঈদ। কিন্তু কুষ্টিয়ার কুমারখালী উপজেলার পশু হাটগুলোতে কোরবানির পশু বেচা-কেনা জমে ওঠেনি। হতাশায় ভুগছেন গরুর খামারীরা।

প্রাণী সম্পদ বিভাগ সূত্রে জানা গেছে, উপজেলার একটি পৌরসভা সহ ১১ টি ইউনিয়নে এবছর কোরবানির ঈদকে সামনে রেখে প্রায় ৩ হাজার ৭৬৭ টি খামারে মোট ২৫ হাজার ৬৯৯ টি হৃদপুষ্টকরন পশু প্রস্তুত করেছেন। এর মধ্যে ষাঁড় ১০ হাজার ৭৬৪ টি, বলদ ৬ হাজার ৫৩৪ টি, মহিষ ২১ টি, ছাগল ৮ হাজার ১৩৬ টি ও ভেড়া ২৪৪ টি। উপজেলায় পশুর চাহিদা রয়েছে প্রায় ১২ হাজার ৫৪৩ টি। এলাকার চাহিদা মিটিয়ে অতিরিক্ত পশু গুলো জেলার বাইরে বিক্রির কথা ছিল। কিন্ত গত দুই বছরের করোনা অতিমারির প্রভাব তার সাথে যোগ হয়েছে দেশের কয়েকটি জেলায় বন্যা পরিস্থিতি অবনতি। ফলে ঢাকাসহ দেশের অন্যজেলা গুলোতে কোরবানির পশুর চাহিদা কমে বিপাকে পরেছে অনেক খামারি ও সাধারণ কৃষকরা।

খামারিরা জানান, করোনার কারণে দুই বছর পর এবার পশু বেচাকেনা বেশি হবে বলে প্রত্যাশা ছিল। কিন্তু হাটে কোরবানির উপযুক্ত প্রচুর গরু-ছাগল আনা হয়েছে কিন্তু বেচা-কেনা নেই বললেই চলে। অন্যদিকে, তারা আরো বলেন, গো-খাদ্যসহ নিত্যপণ্যের দাম অনেক বেশি হওয়ায় এবার পশুপালনে খরচও বেড়েছে। তাই যে কোন মূল্যে পশু বিক্রি করতেই হবে।

ব্যবসায়ীরা জানান, এবার ছোট-বড় ও মাঝারি সব ধরণের পশুর দাম বেশি চাওয়া হচ্ছে। অনেক জেলাতে বন্যা হয়েছে। এ জন্য হাটগুলোতে পশুর চাহিদা আগের চেয়ে কম। তাই বেশি দামে পশু কিনে নিয়ে গিয়ে যাতায়াত খরচ সহ লাভে বিক্রি করা সম্ভব হবে না। বরং বড় ধরণের লোকসানের আশঙ্কা রয়েছে।

আরো পড়ুন – হরিণাকুন্ডুতে ক্লিনিকে নবজাতকের মৃত্যু

যদুবয়রা ইউনিয়নের জয়বাংলা বাজার পশুহাটের বাঁশের খুঁটিতে বাঁধা হয়েছিল কয়েক হাজার ছোট বড় ও মাঝারি আকৃতির গরু। হাটের ভিতরে জায়গা না পেয়ে অনেকেই আশে পাশের বাগানে অবস্থায় নেন। কিন্তু বিক্রি হয়ানি আশানুরুপ।

গরু ব্যবসায়ী জহুরুল হক বলেন, ৯ টা মাঝারি আকারের ষাঁড় গরু এনেছেন। কিন্তু দাম হচ্ছে না প্রত্যাশা অনুযায়ী। এখানে দেড় থেকে দুই মণ ওজনের ছোট গরু বেচা-কেনা চলছে।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. নূরে আলম জানান, ঈদ সন্নিকটে। তাই জমজমাট হয়ে উঠেছে পশুহাটগুলো। খোঁজনিয়ে জেনেছি ছোট ও মাঝারি আকারের গরু বিক্রি হচ্ছে। প্রাকৃতিক দুর্যোগের কারণে অতীতের ন্যায় এবার বাহিরের ব্যাপারিরা আসেনি। তাই বড় গরু নিয়ে চিন্তিত আমরাও।

সর্বশেষ সংবাদ

ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত

ঝিনাইদহ প্রতিনিধি ঝিনাইদহের শৈলকুপা উপজেলার বগুড়া গ্রামে গাছের সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয়ের মধ্যে বিরোধের জেরে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই মজিবুল ইসলাম...

বিপদজনক যাত্রা

স্যালোইঞ্জিন চালিত নছিমনে অতিমাত্রায় পাটকাঠি বোঝা দেওয়া হয়েছে। এতে গাড়িটির ভারসাম্য জটিলতা দেখা দিয়েছে। নিয়ন্ত্রন রক্ষায় চালকের সহযোগী জীবনের ঝুঁকি নিয়ে তিনচার বাহনের সামনের...

ভেড়ামারার দাস সম্প্রদায় শ্মশান ঘাটের জমি পেল

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার ভেড়ামারায় দুর্গাপূজার আগেই শ্মশান ঘাটের জায়গা বুঝে পেয়েছেন সনাতন ধর্মাবলম্বী দাস সম্প্রদায়ের লোকেরা। শুক্রবার বিকালে ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আমিরুল আরাফাত...

ককটেলসদৃশ বস্তু ফেলে পালাল দুর্বৃত্তরা

যশোর সংবাদদাতা যশোরে আটটি ককটেলসদৃশ বস্তু উদ্ধার করেছেন এসআরবি-৬ এর সদস্যরা। শুক্রবার সন্ধ্যায় এসআরবি-৬ মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। এ দিন ভোরের...

চালের দাম বাড়ানো হলো ট্রাকভাড়া অজুহাতে

দ্রোহ অনলাইন ডেস্ক বাজারে গত সপ্তাহের তুলনায় বেড়েছে কয়েক ধরনের চালের দাম। চালের দামবৃদ্ধির কারণ হিসেবে ব্যবসায়ীরা বলছেন ট্রাকভাড়া বেড়েছে। পাশাপাশি টমেটো ও কাঁচা মরিচের মতো...