বুধবার, নভেম্বর ২৫, ২০২৬.
Home Blog Page 466

পদ্মা সেতুতে প্রাইভেট কার পার্কিং করায় জরিমানা

0

দ্রোহ অনলাইন ডেস্ক

পদ্মা সেতুতে অবস্থান ও গাড়ি পার্কিং করার দায়ে কয়েকজনকে ১ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার দুপুর দেড়টার দিকে ৭ থেকে ৮ জনকে এ জরিমানা করা হয়। তারা সবাই সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে সেতুতে অবস্থান করছিল। মুন্সীগঞ্জের লৌহজং উপজেলায় সেতুর মাওয়া প্রান্তে এদের জরিমানা করা হয়।

মুন্সীগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সাধারণ ও প্রবাসী কল্যাণ শাখার সহকারী কমিশনার ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আশরাফুল কবীর অভিযান পরিচালনা করার বিষয়ে নিশ্চিত করেছেন।

আরো পড়ুন – মাদকের লাগাম টানতে সামাজিক আন্দোলন জরুরী

তিনি জানান, আমরা পদ্মা সেতুর মুন্সীগঞ্জ অংশে অবস্থান করছিলাম। দুপুর দেড়টার দিকে সেতুর মধ্যখানে প্রাইভেট কার থামিয়ে ৭ থেকে ৮ জন ব্যক্তি সেতুতে অবস্থান করেন এবং গাড়ি পার্কিং করেন। তারা ঢাকা থেকে জাজিরা যাচ্ছিল। সরকারি বিধিনিষেধ অমান্য এবং অবৈধ পার্কিংয়ের দায়ে ওই ব্যক্তিদের ১ হাজার টাকা জরিমানা করা হয়।

তিনি আরও জানান, ভবিষ্যতে এমন কাজ করবে না বলে তারা অঙ্গীকার করলে তাদেরকে জরিমানা করে ছেড়ে দেওয়া হয়। কেউ যেন কোনোভাবে সরকারি আদেশ অমান্য না করে, সেজন্য আমরা সেতুতে অবস্থান করছি।

মাদকের লাগাম টানতে সামাজিক আন্দোলন জরুরী

0

দেশ ও জাতির ভবিষ্যৎ মাদকের ভয়াবহ আগ্রাসনে অন্ধকারাচ্ছন্ন হচ্ছে। এ থেকে পরিত্রাণের পথ খুঁজতে শুভবোধসম্পন্ন ও দায়িত্বশীল সবার যূথবদ্ধ প্রয়াস জরুরি। আইনশৃঙ্খলা রাকারী বাহিনী ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের লাগাতার অভিযানের মুখেও থেমে নেই মাদক বাণিজ্য। কিছুদিন আগে মাদকের লাগাম টানতে সামাজিক আন্দোলন গড়ে তুলতে ‘সমন্বিত কর্মপরিকল্পনা’ নামে নতুন উদ্যোগ নিয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।

শুধু ধরপাকড় নয়, একদম গ্রাম পর্যায়ে মাদকের চাহিদা হ্রাস ও মাদকাসক্তদের চিকিৎসা বা পুনর্বাসনের কাজ করা হবে। এ কাজে সম্পৃক্ত থাকবে মসজিদের ইমাম, শিক ও জনপ্রতিনিধিসহ সর্বস্তরের মানুষ। এ উদ্যোগকে সাধুবাদ দিতে হয়। তবে বাস্তব েেত্র এর প্রয়োগ দেখছি না। প্রতি বছরের মতো এবারো বাংলাদেশসহ বিভিন্ন দেশে পালিত হয়েছে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস। এবারের প্রতিপাদ্য ‘মাদক সেবন রোধ করি, সুস্থ সুন্দর জীবন গড়ি’। এ দিবস পালনের মধ্যে যেন সব সীমাবদ্ধ। মাঝেমধ্যে দেখা যায় বিভিন্ন অভিযান। এটাকে বড় সফলতা হিসেবে দেখার সুযোগ নেই। ডিএনসির তথ্যানুযায়ী, চলতি বছরের মার্চ পর্যন্ত সংস্থাটি ২৫ হাজার ৬৫০টি অভিযানে ৬ হাজার মামলা দায়েরের পাশাপাশি ৬ হাজার ৫২৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময়ে ১৩ লাখ ৩৫ হাজার ৭৪৪ পিস ইয়াবা, ১ হাজার ৯২০ কেজি গাঁজা, ৯ হাজার ১৬৯ বোতল ফেনসিডিল জব্দ করা হয়েছে। আর চলতি বছরের প্রথম ২ মাসে সব সংস্থা (ডিএনসি, পুলিশ, র‌্যাব, বিজিবি ও কোস্ট গার্ড) মিলে জব্দ করেছে ৬২ লাখ ৫৫ হাজার ২৬৮ পিস ইয়াবা। গাঁজা, ইয়াবা ছাড়াও আইস-এলএসডিসহ আরো ভয়ংকর সব মাদক দেশে আসছে। বাংলাদেশে মাদক উৎপাদন না হলেও টেকনাফ-বান্দরবানের দুর্গম সীমান্ত দিয়ে বিভিন্ন মাদক আসছে। ভারত থেকে ফেনসিডিলের চালান পাচার হয়ে আসছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও গোয়েন্দা সংস্থা বলছে, এখন সবচেয়ে বেশি ইয়াবা আসছে কক্সবাজার এলাকা দিয়ে। এছাড়া রাজশাহী, কুমিল্লা ও সিলেটের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা, ফেনসিডিল ও হেরোইনের চালান নিয়ে আসছে মাদক কারবারিরা। মাদক দেশের আইনশৃঙ্খলার জন্যও মূর্তমান হুমকি হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে ইয়াবা ব্যবসা অনেকটাই অপ্রতিরোধ্য রূপ নিয়েছে। রাজধানী থেকে শুরু করে সারাদেশে ছড়িয়ে পড়েছে এর বিস্তৃতি। দেশের এমন কোনো এলাকা খুঁজে পাওয়া যাবে না যেখানে মাদকের থাবা নেই। এই মরণ নেশার বিস্তারে সমাজে একদিকে যেমন অপরাধ বাড়ছে, তেমনিভাবে নষ্ট হচ্ছে সামাজিক শৃঙ্খলা।

আরো পড়ুন – সৃজনী বাংলাদেশের চেয়ারম্যান অবৈধ গুলিসহ গ্রেফতার

মাদকের সংক্রমণ, মাদকের ব্যাধি ধীরে ধীরে আমাদের জাতিকে ভেতর থেকে নিঃশেষ করে ফেলার আগেই যদি আমরা একে প্রতিরোধ করতে না পারি, তাহলে বর্তমান প্রজন্ম এবং দেশের ভবিষ্যৎ চরম বিপর্যয়ের মুখে পড়বে। দেশের বিরাটসংখ্যক তরুণশক্তি নিয়ে আমরা স্বপ্ন দেখছি, অথচ প্রতিনিয়ত মাদকের নেশায় ধ্বংস হচ্ছে তারুণ্য, জাতির ভবিষ্যৎ। প্রশাসনিক কঠোর অবস্থান, রাজনৈতিক সদিচ্ছা এবং জনসচেতনতাই পারবে মাদকের শিকড় উপড়ে ফেলে এর বিস্তার ঠেকাতে। সর্বোপরি মাদকের বিরুদ্ধে কার্যকর অভিযান এই মুহূর্তে জরুরি।

সৃজনী বাংলাদেশের চেয়ারম্যান অবৈধ গুলিসহ গ্রেফতার

0

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহের সৃজনী বাংলাদেশ এর চেয়ারম্যান হারুন অর রশিদকে লাইসেন্স করা অস্ত্রের সাথে অবৈধ গুলি রাখার দায়ে পুলিশ আটক করেছে।

বৃহস্পতিবার কোন এক সময় শাহ জালাল বিমান বন্দর থানা তাকে গ্রেফতার করেছেন। তবে গ্রেফতারের দুই দিন পর রবিবার দুপুরে তাকে ঢাকা সিএমএস আদালতে তোলা হয়। এ খবরের সত্যতা নিশ্চিত করেছেন বিমান বন্দর থানার এস আই আজাদুর রহমান। তিনি সৃজনীর চেয়ারম্যানের বিরুদ্ধে দায়ের করা মামলার তদন্ত কর্মকর্তা।

আরো পড়ুন – কুমারখালীতে মাদকবিরোধী কর্মপরিকল্পনা প্রণয়নে কর্মশালা

বন্দর থানার ওসি আরিফুর রহমান বলেন সৃজনী এনজিওর চেয়ারম্যানকে অবৈধ অস্ত্র ও গুলিসহ আটক করা হয়। পরে তাকে বিশেষমতা আইনে আদালতে চালান দেয়া হয়েছে। আদালত তাকে জেল হাজতে প্রেরণ করেছেন।

কুমারখালীতে মাদকবিরোধী কর্মপরিকল্পনা প্রণয়নে কর্মশালা

0

কুমারখালী প্রতিনিধি

কুমারখালীতে মাদকদ্রব্যের অপব্যবহার রোধকল্পে সামাজিক আন্দোলন গড়ে তোলার জন্য সমন্বিত কর্মপরিকল্পনা প্রণয়নে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকালে আবুল হোসেন তরুন অডিটোরিয়াম মিলনায়তনে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল মান্নান খান। বিশেষ অতিথি ছিলেন পৌরসভার মেয়র সামছুজ্জামান অরুন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আকুল উদ্দিন, থানার অফিসার ইনচার্জ (তদন্ত) আকিবুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান সাইদুর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান মেরিনা পারভীন মিনা। উপজেলা সমাজসেবা কর্মকর্তার সঞ্চালনায় এ কর্মশালায় বীর মুক্তিযোদ্ধা এটিএম আবুল মনছুর মজনু ও গণমাধ্যম কেএমআর শাহীন বক্তব্য রাখেন। উপজেলা নির্বাহী অফিসার বিতান কুমার মন্ডল এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

আরো পড়ুন – ঝিনাইদহে পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে র‌্যালী অনুষ্ঠিত

সভায় মাদকদ্রব্যের অপব্যবহার রোধকল্পে সামাজিক আন্দোলন গড়ে তোলার জন্য অংশগ্রহণ কারীদের সুপারিশ গ্রহণ করা হয়। কর্মশালায় সরকারি কর্মকর্তা জনপ্রতিনিধি বীর মুক্তিযোদ্ধা শিক ও সাংবাদিক সহ নানা শ্রেণী-পেশার প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

ঝিনাইদহে পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে র‌্যালী অনুষ্ঠিত

0

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহে পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে সমাবেশ ও র‌্যালী অনুষ্ঠিত হয়েছে। জেলা সদরের স্কুল, কলেজের ছাত্র-ছাত্রীরা এ র‌্যালীতে অংশ গ্রহন করে। পদ্মা সেতুর আদলে পায়রা চত্বরে তৈরী করা হয়েছে প্রতিকী পদ্মা সেতু।

ঐতিহাসিক এ অর্জন স্মরণীয় করে রাখতে ঝিনাইদহ জেলা প্রশাসনের উদ্যোগে আলোকসজ্জাসহ বর্ণিল সাজে সজ্জিত হচ্ছে গোটা জেলা শহর। উদ্বোধনী অনুষ্ঠান সরাসরি সম্প্রচার, আতশবাজি, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ বর্ণাঢ্য আয়োজন।

আরো পড়ুন – প্রধানমন্ত্রীর উদ্বোধনের মধ্যদিয়ে স্বপ্নের পদ্মা সেতুর যাত্রা

জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম জানান, শত বাধা-বিপত্তি, বিশ্ব ব্যাংকের ভিত্তিহীন অভিযোগ ও ষড়যন্ত্র উপো করে পদ্মা সেতু নির্মাণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছিলেন তাঁর বাবার মতো আপোষহীন, অটল ও অবিচল। জাতিকে পদ্মা সেতু উপহার দেওয়ার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জাতি কৃতজ্ঞচিত্তে স্বরণ করবে চিরকাল।

প্রধানমন্ত্রীর উদ্বোধনের মধ্যদিয়ে স্বপ্নের পদ্মা সেতুর যাত্রা

0
পদ্মা সেতুর উদ্বোধন করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

দ্রোহ অনলাইন ডেস্ক

দেশবাসীর স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী। এর মধ্য দিয়ে শুরু হলো স্বপ্নের সেতুর যাত্রা। দেশের দণিাঞ্চলের সঙ্গে সড়ক যোগাযোগের নতুন দুয়ার খুললো।

শনিবার বেলা ১২টায় প্রমত্তা পদ্মার বুকে সদ্য নির্মিত বহু কাক্সিক্ষত স্বপ্নের পদ্মা সেতুর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সেতুর উদ্বোধন করতে সকাল ৯টা ৫৫ মিনিটে তিনি হেলিকপ্টারে করে মুন্সীগঞ্জের মাওয়া প্রান্তে পৌঁছান। সেখানে সুধী সমাবেশে বক্তব্য দেন। পর তিনি সেতু উদ্বোধন উপলে স্মারক ডাকটিকেটের উন্মোচন করেন।

ম্বপ্নের পদ্মা সেতু

এখান থেকে তিনি সেতুর উদ্বোধন চত্বরের দিকে যাত্রা করেন। প্রধানমন্ত্রী তার গাড়ির টোল পরিশোধ করেন। পরে সেতুর উদ্বোধন মঞ্চে পৌঁছে দেশ ও জাতির জন্য দোয়া করেন। তিনি সেতুর উদ্বোধনী ফলক উন্মোচন করেন। আর এর মধ্যদিয়ে দণি ও দণি-পশ্চিমাঞ্চলের ১৯টি জেলার সঙ্গে রাজধানী ঢাকাসহ দেশের অপরাপর অংশের সংযোগ, যোগাযোগ ও সম্ভাবনার অনন্ত দুয়ার।

ফলক উন্মোচন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে মঞ্চে আসেন তার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল। আরও আসেন পদ্মা সেতুতে দুর্নীতির অভিযোগ ওঠার পর পদত্যাগে বাধ্য হওয়া সাবেক যোগাযোগ মন্ত্রী সৈয়দ আবুল হোসেন ও মোশাররফ হোসেন ভূঁইঞা।

আরো পড়ুন – খোকসায় আব্দুল মজিদ ফুটবল টুনামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

উদ্বোধনের পর শেখ হাসিনা সমবেত নেতাকর্মীদের উদ্দেশে শ্লোগানদেন ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’। সমাবেশস্থলে আসা নেতাকর্মীরা এ সময় সমস্বরে সেই শ্লোগানে কণ্ঠ মেলান। এরপর মেয়ে সায়মা ওয়াজেদকে নিয়ে ফলক মঞ্চে ছবি তুলেন প্রধানমন্ত্রী।

পদ্মা সেতুর ফলক উন্মোচনের পর প্রধানমন্ত্রীর গাড়িবহর পদ্মা সেতুর মাওয়া প্রান্ত থেকে শরীয়তপুরের জাজিরা প্রান্তে রওনা হন। পথিমধ্যে তার গাড়িবহর থেমে যায় সেতু। তখন বিমান বাহিনীর একটি চৌকস দল আকাশে বর্ণিল মহড়া করে। প্রধানমন্ত্রী তার সফরসঙ্গীদের নিয়ে সেই মহড়া উপভোগ করেন। পরে প্রধানমন্ত্রী মাদারীপুরের কাঠালবাড়ি মাঠে এক জনসভায় ভাষণ দেন।

খোকসায় আব্দুল মজিদ ফুটবল টুনামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

0

১-০ গেলের ব্যবধানে মাগুড়া জেলা একাদশ চাম্পিয়ন

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসার অনুষ্টিত আব্দুল মজিদ স্মৃতি ফুটবল টুনামেন্টের ফাইনালে ১-০ গেলের ব্যবধানে মাগুড়া জেলা একাদশ চাম্পিয়ন হয়েছে।

শুক্রবার বিকালে খোকসা জানপুর সরকারী মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে আব্দুল মজিদ স্মৃতি ফুটবল টুনামেন্টের ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হয়। মাগুড়া ও ঝিনাইদহ জেলা একাদশের মধ্যকার প্রতিযোগীতা পূর্ণ খেলার প্রথম অর্ধে দলের হয়ে এক মাত্র গোলটি করেন ১২ নম্বর জার্সি পরিহিত খেলোয়ার সবুজ। খেলাটি পরিচালনা করেন কুষ্টিয়া জেলা রেফারি এ্যাসোসিয়েশনের সদস্য চঞ্চল কর্মকার। মাঠে তাকে সহযোগীতা করেন পিযুষ মজুমদার, আতাউর রহমান ও আরিফুল ইসলাম।

আরো পড়ুন – খোকসায় হাত পা মুখ বাঁধা সজ্ঞাহীন গৃহবধূকে উদ্ধার

কুষ্টিয়া ৪ (খোকসা-কুমারখালী) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ ফাইনাল খেলার আনুষ্ঠানিক উদ্বোধন ও চাম্পিয়ন এবং রানার আপ দলের খেলোয়ারদের হাতে ট্রফি ও প্রাইজমানি তুলেদেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রিপন বিশ্বস, সহকারী কমিশনার (ভ‚মি) ইসাহাক আলী প্রমুখ।

আব্দুল মজিদ ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত এ টুর্নামেন্টর সমাপনি অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খোকসা উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক আল মাসুম মোর্শেদ শান্ত।

খোকসায় হাত পা মুখ বাঁধা সজ্ঞাহীন গৃহবধূকে উদ্ধার

0
হাসপাতালে চিকিৎসাধীন গৃহবধূ রজিনা পাশে স্বজনরা।

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসায় হাত পা মুখ বাঁধা অবস্থায় সজ্ঞাহীন গৃহবধূ রজিনা খাতুন (৩২) কে রাস্তার পাশ থেকে উদ্ধার করেছে গ্রামবাসী।

শুক্রবার ভোরে উপজেলা সদর থেকে দুই কিলোমিটার দূরের গ্রাম কাদিরপুরের মুসল্লিরা ফজরের নামাজে যাওয়ার সময় সজ্ঞাহীন অবস্থায় গুংড়াতে (এক জাতীয় শব্দ) দেখে ওই গৃহবধূকে রাস্তার পাশ থকে উদ্ধার করে। সজ্ঞাহীন অবস্থায় তাকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে স্থানান্তর করে কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। রজিনা এই গ্রামের আব্দুর রউফ শিকদারের স্ত্রী। গৃহবধূর আশিক ও আমীর হামজা নামের দুইটি পুত্র সন্তার রয়েছে। তার স্বামী পেশায় একজন হওয়ায় মিঠাই তৈরীর শ্রমিক। ঘটনার রাতে সে ব্যবসায়ীক প্রয়োজনে মাগুড়া জেলায় অবস্থান করছিলেন।

শুক্রবার দুপুরের কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন গৃহবধূ জানান, রাতে সে তার মায়ের সাথে ফোনে কথা বলে ঘরে ঘুমতে যান। গভীর রাতে মুখ ঢাকা ৫ জন লোক তার হাত মুখ পা বেঁধে জোর করে ঘর থেকে তুলে নিয়ে যায়। হামলাকারীরা তাকে প্রথমে মাঠে নেবার চেষ্টা করে। পরে তাকে রাস্তায় নিয়ে গেলে এক পাগলের চিৎকারে তাকে ফেলে হামলাকারীরা পালিয়ে যায়। হামলাকারীরা গৃহবধূর পেট ও গলায় পাড়া দিয়ে ধরেছিল বলে অভিযোগ করেন। আহত গৃহবধূ হামলাকারীদের চেনে নি বলে জানান।

আরো পড়ুন – একসপ্তাহের বন্যায় দেশে ৭০ জনের মৃত্যু হয়েছে

উদ্ধারকারী প্রতিবেশী জিল্লুর রহমান জানান, তার ছেলে বন্ধুর সাথে ফজরের নামাজ পড়তে মসজিদে যাচ্ছিল। এ সময় হাত মুখ পা বাঁধা নারীকে দেখে তাকে খবর দেয়। তিনি গ্রামবাসীদের সাথে নিয়ে গৃহবধূকে উদ্ধার করে হাসপাতালে পাঠান। পারিবারিক বিরোধের জের ধরে গৃহবধূর ওপর এমন নির্মম হামলা হতে পারে বলে তিনি মন্তব্য করেন।

আহত গৃহবধূর শ্বশুর খোরশেদ শিকদার বলেন, তার পুত্রবধূ অনেক রাত পর্যন্ত মোবাইল ফোনে কথা বলেছে। তার পরে ভোর বেলায় তিনি খবর শোনের পুত্রবধূ রাস্তায় পরে আছে।

গৃহবধূর স্বামী আব্দুর রউফ শিকদার জানান, তিনি ব্যবসায়ীক কাজে বাইরে ছিলেন। খবর পেয়ে চলে এসেছেন। স্ত্রী সুস্থ্য হলে তিনি আইনগত ব্যবস্থা নেবেন। তবে গ্রামে কোন শত্রæ নেই বলেও তিনি দাবি করেন। এই ঘটনার সাথে জড়িতদের শাস্তির দাবি করেন তিনি।

খোকসা থানার ওসি তদন্ত মামুনুর রশিদ জানান, তিনি ঘটনাটি শোনার সাথে সাথে হাসপাতালে পুলিশ পাঠিয়ে যোগাযোগের চেষ্টা করেন। কিন্তু রোগীনিকে রেফার্ড করায় তার সাথে যোগাযোগ করতে পারেন নি। গৃহবধূর শ্বশুর বাড়িতে লোক পাঠানো হয়েছিল, সেখানে কোন আলামত মেলেনি। বিকাল সাড়ে তিনটা পর্যন্ত এ ঘটনায় কোন অভিযোগ তিনি পান নি।

একসপ্তাহের বন্যায় দেশে ৭০ জনের মৃত্যু হয়েছে

0

দ্রোহ অনলাইন ডেস্ক

এক দিনে বন্যা উপদ্রুত জেলাগুলোতে ২৮ জনের মৃত্যুর তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম। বৃহস্পতিবার বিকালে বন্যাসম্পর্কিত তথ্যে কন্ট্রোল রুম আরো জানিয়েছে, একসপ্তাহে দেশে বন্যায় ৭০ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে বজ্রপাতে মারা গেছেন ১৪ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোল রুম বৃহস্পতিবার থেকে বন্যার তথ্য দেওয়া শুরু করেছে। প্রথম দিনের তথ্যে বলা হয়েছিল, সিলেট, ময়মনসিংহ ও রংপুর বিভাগে বন্যায় ৩৬ জনের মৃত্যু হয়েছে। পরদিন ২২ জুন কন্ট্রোল রুম ৪২ জনের মৃত্যুর তথ্য জানায়।

বৃহস্পতিবার বলেছে, ১৭ জুন থেকে ২৩ জুন পর্যন্ত বন্যাকবলিত এলাকায় মৃত্যু হয়েছে ৭০ জনের। অর্থাৎ এক দিনে মৃত্যু হয়েছে ২৮ জনের।

সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে, সিলেট বিভাগে। এই বিভাগে এ পর্যন্ত ৪৮ জনের মৃত্যু হয়েছে। সিলেট বিভাগের চার জেলার মধ্যে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে সুনামগঞ্জ জেলায়। এই জেলায় এখন পর্যন্ত ২৬ জনের মৃত্যু হয়েছে। এরপর বেশি মৃত্যু হয়েছে সিলেট জেলায়। জেলাটিতে ১৬ জনের মৃত্যু হয়েছে। বিভাগের হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলায় মারা গেছে যথাক্রমে ১ ও ৩ জন।

সিলেট বিভাগের পর বন্যায় বেশি মৃত্যু হয়েছে ময়মনসিংহ বিভাগে। এই বিভাগে মারা গেছে ১৮ জন। এই বিভাগের ময়মনসিংহ, নেত্রকোনা ও জামালপুর জেলায় পাঁচজন করে মারা গেছে। শেরপুর জেলায় মারা গেছে তিনজন।

আরো পড়ুন – আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

রংপুর বিভাগের কয়েকটি জেলাতেও বন্যা দেখা দিয়েছে। বিভাগের কুড়িগ্রাম জেলায় তিনজন ও লালমনিরহাট জেলায় একজন মারা গেছে বলে কন্ট্রোল রুম জানিয়েছে।

বন্যা উপদ্রুত এলাকায় বেশি মৃত্যু হচ্ছে পানিতে ডুবে। এ পর্যন্ত ৪৫ জনের মৃত্যু হয়েছে পানিতে ডুবে। আর বজ্রপাতে মারা গেছে ১৪ জন।

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

0

দ্রোহ অনলাইন ডেস্ক

আওয়ামী লীগের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন দলের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৃহস্পতিবার সকালে ধানমন্ডির ৩২ নম্বরের বঙ্গবন্ধু ভবনে জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান তিনি। এ সময় সরকারের মন্ত্রীসভার সদস্য ও আওয়ামী লীগের সিনিয়র নেতারা উপস্থিত ছিলেন।

প্রধানমন্ত্রী শ্রদ্ধা জানানোর পর আওয়ামী লীগের ঢাকা মহানগর উত্তর ও দেিণর নেতারা এবং সহযোগী সংগঠনের নেতারা শ্রদ্ধা নিবেদন করেন।

আরো পড়ুন – কোরবানির ঈদে হাট কাঁপাবে কুষ্টিয়ার ‘শেরখান’

প্রতিষ্ঠাবার্ষিকী উপলে বঙ্গবন্ধু এভিনিউস্থ কেন্দ্রীয় কার্যালয়ে দলের এক আলোচনা সভায় আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা এতে ভার্চুয়ালি যুক্ত হয়ে সভাপতিত্ব করবেন।

সর্বশেষ সংবাদ

ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত

ঝিনাইদহ প্রতিনিধি ঝিনাইদহের শৈলকুপা উপজেলার বগুড়া গ্রামে গাছের সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয়ের মধ্যে বিরোধের জেরে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই মজিবুল ইসলাম...

বিপদজনক যাত্রা

স্যালোইঞ্জিন চালিত নছিমনে অতিমাত্রায় পাটকাঠি বোঝা দেওয়া হয়েছে। এতে গাড়িটির ভারসাম্য জটিলতা দেখা দিয়েছে। নিয়ন্ত্রন রক্ষায় চালকের সহযোগী জীবনের ঝুঁকি নিয়ে তিনচার বাহনের সামনের...

ভেড়ামারার দাস সম্প্রদায় শ্মশান ঘাটের জমি পেল

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার ভেড়ামারায় দুর্গাপূজার আগেই শ্মশান ঘাটের জায়গা বুঝে পেয়েছেন সনাতন ধর্মাবলম্বী দাস সম্প্রদায়ের লোকেরা। শুক্রবার বিকালে ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আমিরুল আরাফাত...

ককটেলসদৃশ বস্তু ফেলে পালাল দুর্বৃত্তরা

যশোর সংবাদদাতা যশোরে আটটি ককটেলসদৃশ বস্তু উদ্ধার করেছেন এসআরবি-৬ এর সদস্যরা। শুক্রবার সন্ধ্যায় এসআরবি-৬ মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। এ দিন ভোরের...

চালের দাম বাড়ানো হলো ট্রাকভাড়া অজুহাতে

দ্রোহ অনলাইন ডেস্ক বাজারে গত সপ্তাহের তুলনায় বেড়েছে কয়েক ধরনের চালের দাম। চালের দামবৃদ্ধির কারণ হিসেবে ব্যবসায়ীরা বলছেন ট্রাকভাড়া বেড়েছে। পাশাপাশি টমেটো ও কাঁচা মরিচের মতো...