বুধবার, নভেম্বর ২৫, ২০২৬.
Home Blog Page 469

কুমারখালীতে প্রধানমন্ত্রীর উদ্ভাবনী উদ্যোগ বিষয়ে কর্মশালা

0

কুমারখালী প্রতিনিধি

কুষ্টিয়ার কুমারখালীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১০টি উদ্ভাবনী উদ্যোগ বিষয়ে দিনব্যাপী প্রশিণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। প্রধানমন্ত্রীর কার্যালয়ের গভর্নেন্স ইনোভেশন ইউনিটের সহায়তায় উপজেলা প্রশাসন এ কর্মশালার আয়োজন করে।

প্রধানমন্ত্রীর ১০টি বিশেষ উদ্যোগ স্থানীয় পর্যায়ে বাস্তবায়নের চ্যালেঞ্জ এবং নতুন সম্ভাবনা চিহ্নিত করার পাশাপাশি উদ্যোগসমূহের বহুল প্রচারে করণীয় নির্ধারণ বিষয়ে সুপারিশ প্রণয়নের উদ্দেশ্যে এ কর্মশালার আয়োজন করা হয়।

বুধবার সকালে স্থানীয় আবুল হোসেন তরুণ অডিটোরিয়াম মিলনায়তনে অনুষ্ঠিত এ কর্মশালায় ভার্চ্যুয়াল যুক্ত হয়ে মুখ্য আলোচক হিসাবে বক্তব্য রাখেন এবং কর্মশালার আনুষ্ঠানিক উদ্বোধন করেন, কুষ্টিয়ার জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল ইসলাম।

কুমারখালী উপজেলা নির্বাহী অফিসার বিতান কুমার মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সহকারি কমিশনার (ভূমি) শাহিদুল ইসলাম, থানার অফিসার ইনচার্জ কামরুজ্জামান, উপজেলা কৃষি অফিসার দেবাশীষ কুমার দাস, উপজেলা সমাজসেবা অফিসার মোহাম্মদ আলী।

আরো পড়ুন – খোকসায় জরিমানা বকেয়ার দায়ে পরীক্ষার্থীদের তাড়িয়ে দিলেন শিক্ষক

কর্মশালায় জানানো হয়, নারীর মতায়ন, আশ্রয়ণ, শিা সহায়তা, পল্লী সঞ্চয় ব্যাংক, ডিজিটাল বাংলাদেশ, কমিউনিটি কিনিক ও শিশু বিকাশ, বিনিয়োগ বিকাশ, পরিবেশ সুরা, সামাজিক নিরাপত্তা কর্মসূচি এবং সবার জন্য বিদ্যুৎ প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১০টি বিশেষ উদ্যোগ নামে পরিচিত।

প্রধানমন্ত্রী ঘোষিত এ উদ্যোগগুলো ভিশন-২০২১ অর্জনসহ দেশের আর্থসামাজিক উন্নয়নে ভূমিকা রাখছে এবং বাংলাদেশকে ইতোমধ্যে উন্নয়নশীল দেশের কাতারে উন্নীত করেছে।

উপজেলা পর্যায়ের সরকারি দপ্তরের প্রধান, জনপ্রতিনিধি, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা এ প্রশিণ কর্মশালায় অংশ নেন।

খোকসায় জরিমানা বকেয়ার দায়ে পরীক্ষার্থীদের তাড়িয়ে দিলেন শিক্ষক

0

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসায় বকেয়া জরিমানার দায়ে অর্ধশতাধীক পরীক্ষার্থীর খাতা কেড়ে নিয়ে হল থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে শিক্ষকদের বিরুদ্ধে।

উপজেলার পাইকপাড়া-মির্জাপুর মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির প্রায় ৫৯ পরীক্ষার্থীর জরিমানা বকেয়া থাকায় তাদের পরীক্ষার হল থেকে তাড়িয়ে (বেড় করে) দেওয়া হয়েছে। সাথে খাতাও কেড়ে নিয়েছেন শিক্ষকরা। ঘটনাটি ঘটে মঙ্গলবার সকাল ১০টা ১৫ মিনিটের সময়। এ দিন বিদ্যালয়টির দশম শ্রেণির মানবিক, বানিজ্য ও বিজ্ঞান শাখার ৭৬ জন শিক্ষার্থী অর্ধবাষিকী পরীক্ষায় অংশ নেয়। তাদের মধ্যে খাতা (উত্তরপত্র) সরবরাহ করা হয়। এক পর্যায়ে শ্রেণি শিক্ষক আবুল কালাম কক্ষে প্রবেশ করে তালিকা অনুয়ায়ী শিক্ষার্থীদের রোল নম্বর ধরে ডেকে দাঁড় করান। তাৎক্ষনিক ভাবে শিক্ষার্থীদের বকেয়া জরিমানা পরিশোধ করে হলে আসতে বলেন। এ ঘটনায় শিক্ষার্থীরা প্রতিবাদ করলে তাদের কাছ থেকে খাতা (উত্তরপত্র) কেড়ে নেওয়া হয়।

এ সময় শিক্ষার্থীরা হল থেকে বেড়িয়ে বিক্ষোভ মিছিল করে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও মাধ্যমিক শিক্ষা অফিসারের দপ্তরে যায়। সেখানে লিখিত অভিযোগ দায়ের করে। বিকাল ৩ টার পর প্রশাসনের আশ্বাসে শিক্ষার্থীরা ঘরে ফিরে যায়।

শিক্ষার্থীরা অভিযোগ করেন, প্রধান শিক্ষাক ব্যক্তিগত মুনাফার আশায় বিদ্যালয়ে অনুপস্থিতির জন্য প্রতিদিন জনপ্রতি ১০ টাকা হারে জরিমানা ধার্য করেন। অর্ধবাষিকী পরীক্ষার সময় শিক্ষার্থীদের কাছ থেকে জরিমানা আদায়ের সুযোগ নেন প্রধান শিক্ষক। দশম শ্রেণির মানবিক শাখার শিক্ষার্থীর কাছ থেকে সেশন ফি বাবাদ ৬শ ও পরীক্ষা ফিস বাবদ ২৫০টাকার সাথে বিদ্যালয়ে অনুপস্থিতির জরিমানা আদায় করেন। শিকার্থীদের জরিমানার কিছু টাকা মওকুপ করেন বিদ্যালয়ের সভাপতি। কিন্তু প্রধান শিক্ষক এই টাকা আদায়ে মারয়া হয়ে ওঠেন। শেষ পর্যন্ত বকেয়া জরিমানার জন্য শিক্ষার্থীদের খাতা কেড়ে নিয়ে হল থেকে বেড় করেও দেন।

আরো পড়ুন – ইসির পদত্যাগ দাবি অযৌক্তিক : মাহবুবউল আলম হানিফ

দশম শ্রেণির মানবিক বিভাগের ছাত্র সজিব মিয়া জানান, তাকে ৩৪ দিন বিদ্যালয়ে অনুপস্থিত দেখানো হয়ছে। পরীক্ষার ফিস নেওয়ার সময় ২১ দিনের জরিমানা ২১০ টাকা নিয়ে বাঁকি টাকা মওকুপ করা হয়। কিন্তু তার কাছে আবার নতুন করে ১৩০ টাকা দাবি করছে স্কুল। আর এ কারণেই তাকেও পরীক্ষার হল থেকে তারিয়ে দেওয়া হয়।

মাত্র ১০ টাকা বাঁকীর অভিযোগে পরীক্ষার হল থেকে বেড় করে দেওয়া হয়েছে মানবিক শাখার ছাত্র বায়োজিদকে। একই শাখার ছাত্র হাসান জানান, তার এক টাকাও বকেয়া নেই কিন্তু তাকেও পরীক্ষা হল থেকে বেড় করে দেওয়া হয়েছে।

শ্রেনি শিক্ষক আবুল কালাম জানান, প্রধান শিক্ষক তার কাছে দশম শ্রেণির ছাত্রদের জরিমান আদয়ের জন্য একটি তালিকা দিয়েছে। সাথে বকেয়া পরিশোধে ব্যর্থ হলে তার পরীক্ষার হলে খাতা সরবরাহ করতে নিষেধ করা হয়েছে। তাই তিনি ছাত্রদের বকেয়া পরিশোধ করে হলে আসতে নির্দেশ দিয়েছেন। তিনি পরীক্ষা হলের ছাত্রছাত্রীদের কাছ থেকে খাতা কেড়ে নেয়ার কথা স্বীকার করেন।

প্রধান শিক্ষক আরিফুল ইসলাম জানান, মঙ্গলবার তিনি ছুটিতে ছিলেন। তাই এ ব্যারে কিছু জানেন না। তবে সকারের নির্দেশের আলোকে বিদ্যালয়ে অনুপস্থিত জন্য প্রতিদিন ১০ টাকা জরিমানা আদায়ের কথা স্বীকার করেন।

মাধ্যমিক শিক্ষা অফিসার নাজমূল হক বলেন, ছাত্রদের যে কোন বিষয়ই মানবিকতার সাথে দেখতে হয়। ছাত্রদের লিখিত অভিযোগের বিষয়ে তদন্তের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তার তাকে দায়িত্ব দিয়েছেন। তিনি তদন্ত করে রিপোর্ট দেবেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা রিপন বিশ্বাস জানান, শিক্ষার্থীদের অভিযোগটি হাতে-হাতে মাধ্যমিক শিক্ষা অফিসারকে তদন্তের জন্য দেওয়া হয়েছে। প্রধান শিক্ষককে শিক্ষার্থীদের পরীক্ষা নিতে নিদের্শ দেওয়া হয়েছে। জরিমানা আদায় ও পরীক্ষা হল থেকে শিক্ষার্থীদের বেড় করে দেওয়ার বিষয়ে কোন আইনে ব্যত্যয় হলে ব্যবস্থা নেওয় হবে। এ ছাড়া মাধ্যমিক শিক্ষা প্রশাসনেরও কিছু দায়িত্ব রয়েছে বলে জানান।

ইসির পদত্যাগ দাবি অযৌক্তিক : মাহবুবউল আলম হানিফ

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুমিল্লার সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহার নির্বাচনী প্রচারণায় অংশ নেননি। নিজ বাড়িতে তার অবস্থান করা অস্বাভাবিক ঘটনা নয়। এ নিয়ে ইসির পদত্যাগের দাবি যৌক্তিক নয়- বলেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ।

মঙ্গলবার কুষ্টিয়া শিল্পকলা একাডেমির অডিটোরিয়ামে মাদকের অপব্যবহার রোধে সামাজিক আন্দোলন গড়ে তোলার এক কর্মশালায় যোগ দেয়ার আগে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

আরো পড়ুন – ঝিনাইদহে ভেটেরিনারি কলেজের শিক্ষার্থীদের সড়ক অবরোধ

হানিফ বলেন, বিএনপির কাছে সরকার বিরোধী বা নির্বাচন কমিশন বিরোধী কথা বলার কোন ইস্যু নেই। তাই কোন একটা ঘটনা পেলেই তার সাথে মিথ্যার প্রলেপ দিয়ে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছে তারা। এ সময় অন্যান্যের মধ্যে দৌলতপুর আসনের সংসদ সদস্য আ ক ম সরোয়ার জাহান বাদশা, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজগর আলী প্রমুখ উপস্থিত ছিলেন।

ঝিনাইদহে ভেটেরিনারি কলেজের শিক্ষার্থীদের সড়ক অবরোধ

0

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহ সরকারী ভেটেরিনারি কলেজে ডক্টর অব ভেটেরিনারি মেডিসিন (ডিভিএম) ডিগ্রী প্রদানের দাবিতে শিার্থীরা রাস্তা অবরোধ করে বিােভ সমাবেশ করেছে। এ সময় পিবিআই এর একটি গাড়ি শিক্ষার্থীদের উপর চাপিয়ে দিয়েছে বলে আন্দোলন কারীরা অভিযোগ করেছেন।

মঙ্গলবার সকাল ১০টা থেকে বেলা ১২টা পর্যন্ত কলেজের প্রধান ফটকের সামনে ঝিনাইদ-চুয়াডাঙ্গা মহাসড়ক অবরোধ করে এ কর্মসূচির পালন করেন শিক্ষার্থীরা। এসময় ঝিনাইদহ পিবিআই’র একটি গাড়ি শিার্থীদের উপর চালিয়ে দেওয়া হয় বলে অভিযোগ করে শিার্থীরা। এতে ফাহিম ও তমাল নামে দুই শিার্থী আহত হয়। ঘটনার পর গাড়ীতে হামলা করলে গাড়িটি পিছিয়ে নিয়ে যায় চালক।

কলেজের ছাত্র সংসদের ভিপি সাইদুজ্জামান মুরাদ জানান, ডক্টর অব ভেটেরিনারি মেডিসিন (ডিভিএম) ডিগ্রীর বিজ্ঞপ্তিতে ভর্তি হলেও বিএসসি ভেট সাইন্স এবং এএইচএস ডিগ্রী প্রদান করার চেষ্টা করছে কর্তৃপ। তাই বিএসসি ভেট সাইন্স এবং এএইচএস ডিগ্রী বাতিল করে ডিভিএম ডিগ্রী প্রদানের দাবিতে তারা এই কর্মসূচী পালন করছে।

আরো পড়ুন – কুষ্টিয়ায় বাড়ীওয়ালা হত্যায় স্বামী-স্ত্রীর যাবজ্জীবন

আহত শিক্ষার্থী ফাইম জানান, তারা সকাল ১০ টার দিকে কর্মসূচী শুরু করে। ১০ টা ৪৫ মিনিটের দিকে ঝিনাইদহ পিবিআই’র একটি গাড়ী দ্রæত গতিতে তাদের উপর চালিয়ে দেয়।

সাবেক জিএস সজিবুল হাসান বলেন, আমাদের উপর পরিকল্পিত ভাবে গাড়ি তুলে দেওয়া হয়েছে। এতে আমাদের দুই জন আহত হয়েছে। আমরা ওই ঘটনার দৃষ্টান্তমুলক শাস্তি দাবি করছি।

ঝিনাইদহ পিবিআই’র পুলিশ সুপার মুহাম্মদ মাহাবুবুর রহমান বলেন, আমাদের একটি টিম একটি মামলার তদন্তে চুয়াডাঙ্গার আলমডাঙ্গা যাচ্ছিল। পথে সেখানে গেলে শিার্থীরা তাদের উপর চড়াও হয়। শিার্থীরা গাড়ির একটি কাচ ভেঙ্গে ফেলেছে। আমরা এই ঘটনায় থানায় অভিযোগ দিব।

তিনি আরো বলেন, আমরা পুলিশকে বলেছি যদি এ বিষয়ে আমাদের কারও কোন অবহেলা থাকে তাহলে তার বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।


কুষ্টিয়ায় বাড়ীওয়ালা হত্যায় স্বামী-স্ত্রীর যাবজ্জীবন

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়া সদর উপজেলায় বাড়িওয়ালা বৃদ্ধকে গলা কেটে হত্যার দায়ে সাহাবুল ও তার স্ত্রী মারিয়া আহম্মেদকে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড দিয়েছেন আদালত। একই সাথে তাদের ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদন্ডের আদেশ দিয়েছে আদালত।

মঙ্গলবার দুপুরের দিকে কুষ্টিয়ার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মুহাম্মদ তাজুল ইসলাম এ রায় প্রদান করেন। রায়ের বিষয় নিশ্চিত করেন আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) অনুপ কুমার নন্দী।

দন্ডপ্রাপ্ত আসামী সাহাবুল মিরপুর উপজেলার নওপাড়া গ্রামের মৃত মুন্তাজ মন্ডলের ছেলে ও তার স্ত্রী মারিয়া আহম্মেদ। রায় ঘোষণার সময় আসামী সাহাবুল উপস্থিতিত থাকলেও তার স্ত্রী মারিয়া পলাতক ছিলেন।

আদালতের মামলা সূত্রে জানা গেছে, সামান্য বেতনে চাকরি করে সংসার না চলায় ২০২০ সালের ২৫ জানুয়ারী আসামী সাহাবুল ও তার স্ত্রী মারিয়া বাড়িওয়ালা জালাল (৭০)এর বাসায় চুরি করার পরিকল্পনায় করেন।

নিহত জালাল উদ্দিনের স্ত্রী রিনা খাতুন বাড়ীর বাইরে গেলে আসামীরা মেইন গেট দিয়ে বাসায় প্রবেশ করে বাড়ীর মালামাল চুরি করে। চুরি বিষয়টি বাড়ীর মালিক জালাল টের পেয়ে চিৎকার করা শুরু করলে আসামী সাহাবুল ও তার স্ত্রী মারিয়া বাড়ীর মালিককে কৌশলে মাটিতে ফেলে দিয়ে মুখ হাত পা চেপে ধরে ধারালো বটি দিয়ে জালাল উদ্দিনকে জবাই করে হত্যা করে।

আরো পড়ুন – খোকসায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

এ বিষয়ে নিহতের স্ত্রী রিনা খাতুন কুষ্টিয়া মডেল থানায় অজ্ঞাত ব্যক্তিদের নামে হত্যা মামলা দায়ের করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা আননুর যায়েদ তদন্ত শেষে ২০২০ সালের ৩১ জানুয়ারীতে আসামীদের সনাক্ত করে মামলার চার্জশীট দাখিল করেন। মামলা দায়েরের পর স্বামী-স্ত্রী দুজন পুলিশের হাতে গ্রেফতার হয় এবং আদালতে হত্যাকান্ডের বিষয়ে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে। আদালত এ মামলায় ১১ জন সাীর স্যা প্রমাণ শেষে ১৪ জুন রায় ঘোষণার দিন ধার্য করেন। ধার্য তারিখে আদালতের বিচারক মামলার আসামিদের শাস্তির আদেশ দেন।

আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) অনুপ কুমার নন্দী বলেন, হত্যা মামলায় দোষী প্রমাণিত হওয়ায় স্বামী ও স্ত্রীকে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড দিয়েছেন আদালত।

খোকসায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

0

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসায় মা ও শিশু রোগীদের জন্য এক দিনের ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত খোকসা সরকারী ডিগ্রী কলেজ অডিটরিয়ামে ফ্রি এ মেডিকেল ক্যাম্পের আয়োজন করে সিএসএস নামের একটি সেবামূলক প্রতিষ্ঠান।

আরো পড়ুন – কুষ্টিয়ায় স্কুল ছাত্রের রহস্যজনক মৃত্যু

ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থেকে আলোচনায় অংশ নেন সংগঠনের রিজিওনাল ম্যানেজার ডালটন কুমার মল্লিক, ব্রাঞ্চ ম্যানেজার মেহেদী হাসান, স্থানীয় ব্রাঞ্চ ম্যানেজার কে এম ইব্রাহীম প্রমুখ।

দিনব্যাপী এ ফ্রি মেডিকেল ক্যাম্পে মা ও শিশুরোগীদের চিকিৎসা সেবা প্রদান করেন ডাঃ সাদিয়া মৌ।

কুষ্টিয়ায় স্কুল ছাত্রের রহস্যজনক মৃত্যু

0
নিহত স্কুল ছাত্র জুয়েল রানা

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়া জেলা সদরের কাটাইখানা মোড়ে জুয়েল রানা নামে এক শিার্থীর মৃত্যু ঘিরে নানা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। পরিবার বলছে, জুয়েলকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।

পুলিশ জানায়, সোমবার সকাল সাড়ে ৯টার দিকে শহড়তলীর কাটাইখানা মোড় এলাকার একটি চারতলা ভবন থেকে লাফ দেয় জুয়েল। আহত অবস্থায় কয়েকজন তাকে উদ্ধার কওে জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যায়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বেলা ১১ টার দিকে তার মৃত্যু হয়। রহস্য জনক ভাবে নিহত ছাত্র ছাদ থেকে লাফ দিয়ে আত্মহত্যা করেছে বলে পুলিশ দাবি করলেও তার দেহে কোনো আঘাতের চিহ্ন নেই।

নিহত জুয়েল রানা তমাল চুয়াডাঙ্গার আলমডাঙ্গা সদরের থানাপাড়া এলাকার মাসুদ রানা ছেলে। সে সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগ থেকে এসএসসি পরীার্থী ছিল।

আরো পড়ুন – খোকসার সাংবাদিক মাসুদ স্মরণে শোকসভা

জুয়েলের বাবা মাসুদ রানা বলেন, সকাল ৮টার দিকে প্রাইভেটে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়। এরপর দুপুরের দিকে পুলিশ তাকে ফোন করে জানায়, জুয়েল হাসপাতালে মারা গেছে। তার মরদেহ মর্গে রাখা হয়েছে।

ডনহতের পিতা অভিযোগ করে বলেন, এর আগে জুয়েল কখনো কুষ্টিয়ায় একা আসেনি। আমার ছেলেকে মেরে ফেলা হয়েছে। আমি মামলা করবো।

কুষ্টিয়া গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা নাসির উদ্দীন বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, জুয়েল চারতলা থেকে লাফ দিয়ে আত্মহত্যা করেছে। তবে কারা তাকে হাসপাতালে ভর্তি করেছে; তাদের খোঁজা হচ্ছে। বিষয়টি আমরা তদন্ত করে দেখছি।

খোকসার সাংবাদিক মাসুদ স্মরণে শোকসভা

0

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসা প্রেসকাবের যুগ্ম সাধারণ সম্পাদক সাংবাদিক মনিরুল ইসলাম মাসুদ স্মরণে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার খোকসা প্রেসকাব মিলনায়তনে দিনব্যাপী কোরআন তেলায়াত অনুষ্ঠিত হয়। বিকালে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। শোকসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার রিপন বিশ্বাস। এ ছাড়া অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ইসাহাক আলী, উপজেলা ভাইস চেয়ারম্যান সেলিম রেজা, থানা অফিসার ইনচার্জ সৈয়দ আশিকুর রহমান, কৃষি অফিসার সবুজ কুমার সাহা, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক ওহিদুজ্জামান প্রমুখ।

সদ্য প্রয়াত সাংবাদিক মনিরুল ইসলাম মাসুদের মেজভাই আব্দুল মমিন শোকসভায় স্মৃতি চারণ করে বক্তব্য রাখেন।

খোকসা প্রেসকাব ও সর্বস্তরের সাংবাদিকদের আয়োজনে অনুষ্ঠিত শোকসভায় সভাপতিত্ব করেন খোকসা প্রেসকাবের সভাপতি মুন্সী লিটন।

আরো পড়ুন – খোকসায় মুসল্লিরা বিক্ষোভ সমাবেশ করেছেন

প্রেসকাবের সাধারণ সম্পাদক ও সাংবাদিক শেখ সাইদুল ইসলাম প্রবীনের সঞ্চালনায় অনুষ্ঠিত শোকসভায় উপস্থিত ছিলেন সাপ্তাহিক দ্রোহ পত্রিকার প্রকাশক ও সম্পাদক তমা মুনসী, প্রেসকাবের সহ-সভাপতি রঞ্জন ভৌমিক, সাংবাদিক হুমায়ুন কবির, বাদশা খান, চঞ্চল হোসেন, মনোয়ার হোসেন, নাহিদুজ্জামান শয়ন, নাজমুল, মিলন খান, আকরাম হোসেন, ডালিম প্রমুখ সাংবাদিক।

জাবালই নূর ও হাফিজিয়া কওমী মাদ্রাসার শিশু শিক্ষার্থীরা দিনব্যাপী পৃথক পৃথক কোরআন তেলায়াত করে। সব শেষে দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন হাফেজ সালাহউদ্দীন।

উল্লেখ্য, গত ৩ জুন হঠাৎ হৃদযন্ত্রের ক্রীয়া বন্ধ হয়ে সাংবাদিক মনিরুল ইসলাম মাসুদ মৃত্যুবরণ করেন। মৃত কালে তার বয়স হয়েছিল ৪০ বছর। সাংবাদিক মাসুদ দুই সন্তানের জনক।

খোকসায় মুসল্লিরা বিক্ষোভ সমাবেশ করেছেন

0

স্টাফ রিপোর্টার

মহানবী সম্পর্কে বেফাস মন্তব্য কারী ভারতীয় বিজেপি’র নারী নেতা নূপুর শর্মার ফাঁসির দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছেন ধর্মপ্রাণ মুসল্লিরা।

কুষ্টিয়ার খোকসা উপজেলা সদর থেকে তিন কিলোমিটার দূরের শিমুলিয়া ইউনিয়নের পাইকপাড়া মাধ্যমিক বিদ্যালয় মাঠ থেকে রবিবার দুপুরে বিক্ষোভ মিছিলটি শুরু করা হয়। কয়েক হাজার মুসল্লি কুষ্টিয়া-রাজবাড়ী সড়ক দিয়ে বিক্ষোভ করে উপজেলা সদরের প্রধান বাজারে যান। সেখান থেকে খোকসা বাস স্ট্যান্ডে এসে সমাবেশের মাধ্যমে বিক্ষোভ শেষ করেন। সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে এ বিক্ষোভ সমাবেশ টি অনুষ্ঠিত হয়।

আরো পড়ুন – একতারপুরে সোনালী ব্যাংকের নতুন ভবন উদ্বোধন

খোকসা বাস স্ট্যান্ডে সমাবেশে বক্তব্য রাখেন মওলানা খলিলুর রহমান, হাফেজ মওলানা সালাউদ্দিন, হাফেজ মওলানা আব্দুল কাদের, হাফেজ মওলানা আব্দুল মমিন, হাফেজ মওলানা মাহাবুব হোসেন, হাফেজ শামীম হোসেন প্রমুখ।

একতারপুরে সোনালী ব্যাংকের নতুন ভবন উদ্বোধন

0

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসায় সোনালী ব্যাংক লিমিটেড একতারপুর হাট শাখার নতুন ভবন উদ্বোধন করা হয়েছে।

রবিবার সকালে একতারপুরহাট সংলগ্ন বৃহৎ পরিষরে অত্যাধুনিক সেবা নিয়ে নতুন ভবনের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি জেনারেল ম্যানেজার সোনালী ব্যাংক লিমিটেড খোকন চন্দ্র বিশ্বাস।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুষ্টিয়ার প্রিন্সিপাল অফিসার ডেপুটি জেনারেল ম্যানেজার খন্দকার আব্দুস সালাম। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জানিপুর ইউপি চেয়ারম্যান মুজিবুর রহমান, কুষ্টিয়ার প্রিন্সিপাল অফিসের এসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার জামিনুল ইসলাম।

আরো পড়ুন – পারাবত এক্সপ্রেসে আগুন : ৪ ঘণ্টা পর সিলেটের পথ স্বাভাবিক

উপস্থিত ছিলেন সিনিয়র প্রিন্সিপাল অফিসার কুষ্টিয়া ওবায়দুর রহমান, সিনিয়র প্রিন্সিপাল অফিসার কামরুজ্জামান, সিনিয়র প্রিন্সিপাল অফিসার ফরিদপুর খাইরুল ইসলাম, সোনালী ব্যাংক খোকসা শাখা ম্যানেজার তৌফিক এলাহী, সোনালী ব্যাংক শোমসপুর শাখা ম্যানেজার পার্থ প্রতিম ঘোষ, ঈশ্বরদী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক আব্দুর রহিম, খোকসা প্রেসকাবের সাধারণ সম্পাদক শেখ সাইদুল ইসলাম প্রবীন প্রমুখ ।

সার্বিক তত্ত¡াবধায়নে ছিলেন সোনালী ব্যাংক লিমিটেড একতারপুর হাট শাখার ম্যানেজার নাজিম উদ্দিন আহমেদ।

সর্বশেষ সংবাদ

ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত

ঝিনাইদহ প্রতিনিধি ঝিনাইদহের শৈলকুপা উপজেলার বগুড়া গ্রামে গাছের সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয়ের মধ্যে বিরোধের জেরে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই মজিবুল ইসলাম...

বিপদজনক যাত্রা

স্যালোইঞ্জিন চালিত নছিমনে অতিমাত্রায় পাটকাঠি বোঝা দেওয়া হয়েছে। এতে গাড়িটির ভারসাম্য জটিলতা দেখা দিয়েছে। নিয়ন্ত্রন রক্ষায় চালকের সহযোগী জীবনের ঝুঁকি নিয়ে তিনচার বাহনের সামনের...

ভেড়ামারার দাস সম্প্রদায় শ্মশান ঘাটের জমি পেল

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার ভেড়ামারায় দুর্গাপূজার আগেই শ্মশান ঘাটের জায়গা বুঝে পেয়েছেন সনাতন ধর্মাবলম্বী দাস সম্প্রদায়ের লোকেরা। শুক্রবার বিকালে ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আমিরুল আরাফাত...

ককটেলসদৃশ বস্তু ফেলে পালাল দুর্বৃত্তরা

যশোর সংবাদদাতা যশোরে আটটি ককটেলসদৃশ বস্তু উদ্ধার করেছেন এসআরবি-৬ এর সদস্যরা। শুক্রবার সন্ধ্যায় এসআরবি-৬ মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। এ দিন ভোরের...

চালের দাম বাড়ানো হলো ট্রাকভাড়া অজুহাতে

দ্রোহ অনলাইন ডেস্ক বাজারে গত সপ্তাহের তুলনায় বেড়েছে কয়েক ধরনের চালের দাম। চালের দামবৃদ্ধির কারণ হিসেবে ব্যবসায়ীরা বলছেন ট্রাকভাড়া বেড়েছে। পাশাপাশি টমেটো ও কাঁচা মরিচের মতো...