বুধবার, নভেম্বর ২৫, ২০২৬.
Home Blog Page 476

কুষ্টিয়ায় নিখোঁজ তরুণের মরদেহ উদ্ধার

0
প্রতিকী ছবি

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ায় বাড়ি থেকে নিখোঁজ হওয়ার একদিন পর পাশের গ্রামের একটি পুকুর পাড় থেকে জীবন (১৫) নামের ওই তরুণের মরদেহ পুলিশ উদ্ধার করেছে।

বৃহস্পতিবার সকালে সদর উপজেলার আইলচারা ইউনিয়নের নাজিরপুর এলাকার একটি পুকুর পাড় থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত জীবন আইলচারা ইউনিয়নের দহকুলা এলাকার শুকুর আলীর ছেলে। গত বছর সে দহকুলা মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসি পাশ করেছিল। প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছে হত্যার পর কে বা কারা তার মরদেহ ওই স্থানে ফেলে গেছে।

আরো পড়ুন- খোকসায় প্রাইভেট হাসপাতালের টেকনিশিয়ানের রহস্য জনক মৃত্যু

পরিবারিক সূত্রে জানা গেছে, বুধবার দুপুর থেকে জীবন নিখোঁজ ছিলো। বৃহস্পতিবার স্থানীয়দের মুখে খবর পেয়ে পার্শ্ববতী নাজিরপুর এলাকার একটি পুকুর পাড় থেকে জীবনের মরদেহ শনাক্ত করে তার স্বজনরা। তাকে নির্যাতনের পর হত্যা করা হয়েছে বলে দাবি পরিবারের ।

কুষ্টিয়া মডেল থানার (ওসি) সাব্বিরুল আলম জানান, খবর পেয়ে মরদেহটি উদ্ধার করে ময়নাত দন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহতের মরদেহ ওই এলাকার একটি পুকুর পাড় থেকে উদ্ধার করা হয়। সেখানে বসে আড্ডা দেওয়ার ব্যবস্থা ছিল। ঘটনাস্থল থেকে নেশা জাত দ্রব্যের আলামতও পাওয়া গেছে।

খোকসায় প্রাইভেট হাসপাতালের টেকনিশিয়ানের রহস্য জনক মৃত্যু

0
মায়ের আহাজারি

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসায় প্রাইভেট হাসপাতাল ও ডায়গনিষ্টিক সেন্টারের প্যাথলজি টেকনিশিয়ান ও কলেজ ছাত্র রহস্য জনক ভাবে  ক্লিনিকের বন্ধ ক্লসিপল গেটের ভিতর মৃত্যু হয়েছে।

বুধবার দিনগত রাত সাড়ে ১০টার দিকে খোকসা হেল্থ কেয়ার প্রাইভেট হাসপাতাল ও ডায়গনষ্টিক সেন্টারের ক্লসিপল গেটের ভিতর থেকে প্যাথলজি টেকনিশিয়ান হিরন (২৩) কে সঙ্গাহীন অবস্থায় উদ্ধার করা হয়। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃতবলে ঘোষনা করেন। তবে ওই নিহত কলেজ ছাত্র ও প্যাথলজি টেকনিশিয়ানের ডান হাতে বিদ্যুতের সর্কে পোড়ার দুইটি ক্ষত চি‎হ্ন পাওয়া যায় ।

প্যাথলজি টেকনিশিয়ান হিরন উপজেলার শিমুলিয়া ইউনিয়নের সিংঘরিয়া গ্রামের আকমল হোসেনের ছেলে। তিনি পাংশা সরকারী মহাবিদ্যালয়ের অনার্স ৩য় বর্ষের ছাত্র ছিলেন। নাম মাত্র পারিশ্রমিকে তিনি ওই হাসপাতালে চাকরি করতেন।

আরো পড়ুন – কুষ্টিয়ায় ছাত্রী আত্মহত্যা করেছে

স্থানীয় সূত্রে জানা গেছে, বাস ষ্ট্যান্ড এলাকার অদূরের খোকসা হেল্থ কেয়ার প্রাইভেট হাসপাতাল ও ডায়াগষ্টিক সেন্টার এলাকা রাতে অনেকটা জনশূন্য থাকে। রাতের আধারে এ এলাকায় অসামিজ কর্মকান্ড চলে। নেপথ্যের কোন ঘটনায় জড়িত থাকা বা বাঁধা হয়ে দাঁড়ানোর জের ধরে এ হত্যা কান্ড ঘটতে পারে।

নিহতের মা ছকিনা খাতুনের দাবি, তার ছেলে সুস্থ ও মেধাবি ছিল। রোজা শুরু কয়েকদিন আগে হিরন চাকরিতে আসে আর বাড়ি যায়নি। হাসপালের মালিক তাকে ঈদের দিনেও ছুটি দেয়নি। ছেলের সাথে ফোনে কথা হোত। সে সময়ে কম বেতনের কারণে চাকরি ছেড়ে দিতেও চেয়েছিল। সংসারের অভার আর লেখা পড়ার খরচের জোগানের জন্য চাকরি ছাড়েনি। হাসপাতালে মৃত ছেলে কাছে দাঁড়িয়ে তিনি সবার কাছে একই প্রশ্ন করেন, তার ছেলের যদি স্বাভাবিক মৃত্যু হয় তা-হলে তার হাতে পোড়া চি‎হ্ন কিসের।

আরো পড়ুন – খোকসায় বঙ্গবন্ধু-বঙ্গমাতা ফুটবলের ফাইনালে গোপগ্রাম চাম্পিয়ন

হাসপাতালের মালিক সেলিম হোসেন বলেন, তাদের কর্মচারী হিরোন হার্ট এ্যাটাকে মারা গেছে। তার হাতে যে পোড়ার চি‎হ্ন দেখা যাচ্ছে সে অনেক পুরাতন বলেও তিনি জানান। স্বাভাবিক ভাবেই সে মারা গেছে বলে দাবি করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডাঃ সাইদুজ্জামান বলেন, হিরনকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। তার হাতের ক্ষত চি‎হ্ন দেখে মনে হয়েছে বিদ্যুতের সর্টে তার মৃত্যু হয়েছে।

হাসপাতালে উপস্থিত খোকসা থানা পুলিশের এসআই দীপন বলেন, রাতে সড়কে পাহাড়া থাকায় তিনি ওই যুবকের মৃত্যুও সংবাদ পান। তবে কিভাবে মৃত্যু হয়েছে তা বলতে পারে না।

থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ আশিকুর রহমান বলেন, এ ব্যাপারে থানায় অপমৃত্যুর মামলা হয়েছে। মৃত্যুর সঠিক কারণ জানতে ময়না তদন্তে পাঠানো হয়েছে।

কুষ্টিয়ায় ছাত্রী আত্মহত্যা করেছে

0
উৎসুক জনতা

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ায় প্রেমিকের ওপর অভিমান করে এক শিক্ষার্থী আত্মহত্যা করেছেন।

বুধবার সকালে কুষ্টিয়া শহরের এমএম ছাত্রী নিবাসের একটি কক্ষ থেকে ঝুলন্ত অবস্থায় জান্নাত রহমান (২০) নামের ওই শিার্র্থীকে উদ্ধার করা হয়। ছাত্রীকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

জান্নাত রহমান মেহেরপুর জেলার গাংনী উপজেলার তেঁতুলবাড়িয়া এলাকার জিল্লুর রহমানের কন্যা। এইচএসসি পাশ করার পর বিশ^বিদ্যালয়ে ভর্তি হওয়ার জন্য ওই ছাত্রী নিবাসে থেকে কোচিং করতেন।

আরো পড়ুন – খোকসায় বঙ্গবন্ধু-বঙ্গমাতা ফুটবলের ফাইনালে গোপগ্রাম চাম্পিয়ন

ছাত্রী নিবাসের বাসিন্দারা জানান, জান্নাত তার প্রেমিকার সাথে রাগারাগি করে কয়েকদিন ধরেই আত্মহত্যার চেষ্টা করে আসছিলেন। গত রাত একটা পর্যন্ত তার বান্ধবীরা তাকে সাথে রেখে দেয়। রাত আনুমানিক একটার পরে সবাই ঘুমাতে যায়। সকালে উঠে বান্ধবীরা তাকে ডাকতে গিয়ে দরজা বন্ধ দেখতে পান। পরে তারা আশেপাশের লোকজনদের ডেকে দরজা ভেঙ্গে রুমের মধ্যে প্রবেশ করে দেখেন ওড়না পেঁচানো অবস্থায় জান্নাত ঝুলে রয়েছে। এ সময় তার হাতে ব্যান্ডেজ ছিল।

ঘটনার সত্যতা স্বীকার করে কুষ্টিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) সাব্বিরুল আলম বলেন, মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

খোকসায় বঙ্গবন্ধু-বঙ্গমাতা ফুটবলের ফাইনালে গোপগ্রাম চাম্পিয়ন

0
খোকসায় বঙ্গবন্ধু ও বঙ্গমাতা জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের চাম্পিয়ন দলের খেলোয়ারদের হাতে পুরস্কার দিচ্ছে জেলা প্রশাসক সাইদুল ইসলাম

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসায় অনুর্দ্ধ ১৭ বঙ্গবন্ধু ও বঙ্গমাতা জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উপজেলা পর্যায়ের ফাইনাল খেলায় ১-০ গোলের ব্যবধানে গোপগ্রাম ইউনিয়ন পরিষদ একাদশ চাম্পিয়ন হয়েছে।

বক্তব্য রাখছেন জেলা প্রশাসক সাইদুল ইসলাম

বুধবার বিকালে উপজেলা সদরের খোকসা-জানিপুর সরকারী মাধ্যমিক বিদ্যালয় মাঠে গোপগ্রাম ইউনিয়ন পরিষদ একাদশ ও জানিপুর ইউনিয়ন পরিষদ একাদশের মধ্যেকার ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হয়। খেলার প্রথম আর্ধে গোপগ্রাম ইউনিয়ন পরিষদ একাদশের খেলোয়ারেরা একমাত্র জয় সূচক গোলটি করে।

উপজেলা পর্যায়ের অনুর্দ্ধ ১৭ বঙ্গবন্ধু ও বঙ্গমাতা জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টর ফাইনাল খেলাটির উদ্বোধন ও পুরস্কারের ট্রফি চাম্পিয়ন এবং রানার আপদের হাতে তুলে দেন কুষ্টিয়ায় জেলা প্রশাসক সাইদুল ইসলাম।

জেলা প্রশাসক সাইদুল ইসলামের সাথে খেলোয়ারদের পরিচয় পর্ব

 

আরো পড়ুন – কুষ্টিয়ায় জাসদ যুবজোট নেতা হত্যাকারীদের গ্রেপ্তার দাবিতে বিক্ষোব

ফুটবল টুর্নামেন্টের ফাইনালেন উদ্বোধন ও পুরস্কার বিতরন অনুষ্ঠানে সভপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রিপন বিশ্বাস। এ সময় উপস্থিত ছিলেন পৌরসভার মেয়র তারিকুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: কামরুজ্জামান সোহেল, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বাবুল আখতার, সহকারী কমিশনার (ভূমি) ইসাহাক আলী, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ আশিকুর রহমান. উপজেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক আইন উদ্দিন প্রমুখ।

উত্তেজনা পূর্ন খেলাটি পরিচালনা করেন জেলা রেফারী ও এ্যাম্পায়ার এসোসিয়েশনের সদস্য রেজাউল করিম ও তার সহযোগী দুই পরিচালক।

উপজেলা প্রশাসন আয়োজিত এ মৌসূমে অনুর্দ্ধ ১৭ বঙ্গবন্ধু ও বঙ্গমাতা জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে খোকসা পৌরসভা একাদশ এবং ৯টি ইউনিয়ন একাদশ অংশ গ্রহন করে।

কুষ্টিয়ায় জাসদ যুবজোট নেতা হত্যাকারীদের গ্রেপ্তার দাবিতে বিক্ষোভ

0

কুষ্টিয়া প্রতিনিধি

দৌলতপুরে জাসদ যুবজোট নেতা মাহাবুব খান সালাম হত্যায় জড়িতদের গ্রেপ্তার ও শাস্তির দাবি জানিয়েছেন দলটির নেতা-কর্মীরা।

মঙ্গলবার দুপুরে জেলা যুবজোটের আয়োজনে আয়োজিত বিক্ষোভ সমাবেশে এ দাবি জানান বক্তারা। কুষ্টিয়া পৌর বিজয় উল্লাস চত্বরে অনুষ্ঠিত সমাবেশের পর একটি মিছিল নিয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদণি করেন।

জেলা যুবজোট সভাপতি মাহবুব হাসানের সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন জাসদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আব্দুল আলীম স্বপন, কুষ্টিয়া জেলা জাসদ সভাপতি গোলাম মহসিন প্রমুখ।

জাসদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আব্দুল আলীম স্বপন বলেন, যুবজোট নেতা সালামকে যারা হত্যা করেছে তারা চিহ্নিত সন্ত্রাসী। সবাই তাদের চেনে। পুলিশও তাদের চেনে। তাদেরকে অবিলম্বে প্রেপ্তার করে আইনের আওতায় নেন দাবি জানন। সালাম ছিল সত্যবাদী, ন্যায়পরায়ণ নেতা। সব সময় অপরাধের প্রতিবাদ করায় তাকে ভয় পেয়ে প্রতিপ মনে করে হত্যা করেছে।’

আরো পড়ুন – খোকসার মমতাজ প্রানিকের সহধর্মীনি হাসিনা মমতাজ মারা গেছেন

উল্লেখ্য, উপজেলার উপজেলার আল্লারদর্গা বাজারে বুধবার রাত সাড়ে ১১টার দিকে দৌলতপুর উপজেলা যুবজোটের সাধারণ সম্পাদক মাহবুবকে কুপিয়ে জখম করা হয়। রাত ১টার দিকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার।

এ ঘটনায় নিহতের বাবা আলাউদ্দিন খান ওরফে এনামুল হক শুক্রবার মামলা করেন। ইউপি চেয়ারম্যানসহ স্থানীয় আওয়ামী লীগের ২২ নেতা-কর্মীর নাম উল্লেখ করে অজ্ঞাতপরিচয় আরও ৮ থেকে ৯ জনকে আসামি করা হয়েছে।

মামলার পর শুক্রবার অভিযান চালিয়ে উপজেলার আল্লারদর্গা ও সোনাইকুন্ডি থেকে সোহান, নজিবুল ও মেহেদী নামে তিন আসামিকে আটক করে দৌলতপুর থানা পুলিশ।

আসামিদের মধ্যে রয়েছেন দৌলতপুর উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি ও কুষ্টিয়া-১ দৌলতপুর আসনের সাবেক এমপি রেজাউল হক চৌধুরীর ছোট ভাই দৌলতপুর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও হোগলবাড়িয়া ইউপি চেয়ারম্যান সেলিম চৌধুরী, দৌলতপুর যুবলীগের সভাপতি বুলবুল আহমেদ টোকেন চৌধুরী, দৌলতপুর উপজেলা আওয়ামী লীগের নির্বাহী কমিটির সদস্য ও জেলা পরিষদের সাবেক সদস্য আসাদুজ্জামান লোটন চৌধুরীসহ একই পরিবারের ৬ জন।

খোকসার মমতাজ প্রানিকের সহধর্মীনি হাসিনা মমতাজ মারা গেছেন

0
হাসিনা মমতাজ - ছরি সংগৃহীত

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসার মালিগ্রামের মমতাজ প্রানিকের সহধর্মীনি হাসিনা মমতাজ বাধ্যক জনিত রোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন। (ইন্না .. .. .. রাজুউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর।

বুধবার সকাল ৯ টায় খোকসা-জানিপুর হাই স্কুল মাঠে মরহুমার নামাজে জানাযার পর মালিগ্রাম কবর স্থানে তাকে সমাহীত করা হবে বলে পরিবারের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে।

মঙ্গলবার সন্ধ্যায় মরহুমার পুত্র আইনজীবী ও সাংবাদিক সিরাজ প্রামানিক তার ফেসবুক পেজে মা হাসিনা মমতাজের পরলোক গমনের বিষয়টি নিশ্চিত করেন।

আরো পড়ুন – ঝিনাইদহে মেয়র প্রার্থীর প্রতিবাদ সমাবেশ

হাসিনা মমতাজ কিডনি রোগে আক্রান্ত হয়ে ঢাকা ও কুষ্টিয়াতে চিকিৎসা নিচ্ছিলেন। মঙ্গলবার বিকালে নিজ বাড়ি মালিগ্রামে হঠাৎ করে তার শারীরিক অবস্থার অবনতি হয়। এবং মৃত্যু বরণ করেন। মরহুমার ৮ পুত্র ও ৪ কন্যার জননী ছিলেন।

মরহুমার শোক সন্তপ্ত পরিবারে প্রতি দ্রোহ সম্পাদকের পক্ষ থেকে সমবেদনা জানানো হয়েছে। এক সাথে মরহুমার বিদেহী আত্মার শান্তি কামনা করা হয়েছে।

ঝিনাইদহে মেয়র প্রার্থীর প্রতিবাদ সমাবেশ

0

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহ পৌরসভা নির্বাচনে স্বতন্ত্র মেয়র প্রার্থী কাইয়ুম শাহরিয়ার জাহেদী হিজলের ব্যবসা প্রতিষ্ঠান ও বাড়িতে হামলার প্রতিবাদে মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

আরো পড়ুন – খোকসায় মুক্তিযোদ্ধাদের সাথে ইউএনও’র মতবিনিময়

সোমবার শহরের পায়রা চত্বরে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। এর আগে শহরের পুরাতন জেলখানা মোড় থেকে মিছিল শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে পায়রা চত্বরে এসে শেষ হয়।

আরো পড়ুন – দৌলতপুরে নিখোাঁজ গৃহকর্মীর ঝুলন্ত লাশ উদ্ধার

মিছিলটির নেতৃত্ব দেন ভাষাসৈনিক জাহিদ হোসেন মুসা মিয়ার ছেলে ও মেয়র প্রার্থী কাইয়ুম শাহরিয়ার হিজলের ভাই আবু শাহরিয়ার জাহেদী পিপুল। মিছিলের পর সমাবেশে বক্তব্য রাখেন, কারা কিভাবে হামলা করেছে তা ঝিনাইদহের সাধারণ মানুষ দেখেছে। আমরা সঠিক বিচার চাই।

উল্লেখ্য, রবিবার সন্ধ্যায় ভাষা সৈনিক জাহিদ হোসেন মুসা মিয়ার পৈতৃক বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে সন্ত্রাসী হামলা, ভাংচুর, লুটপাট করা হয়।

দৌলতপুরে নিখোাঁজ গৃহকর্মীর ঝুলন্ত লাশ উদ্ধার

0
প্রতিকী ছবি

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার দৌলতপুরের নিখোঁজ গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ মিললো গাছের ডালে।

সোমবার সকালে উপজেলার রিফায়েতপুর ইউনিয়নের শিতলাইপাড়া চন্ডিপুরের সিরাজুল ইসলামের মেহেগুনি বাগান থেকে মঞ্জিরা খাতুনের (৩৫) গলায় শাড়ি পেঁচানো মরদেহটি পুলিশ উদ্ধার করে।

পুলিশ ও এলাকাবাসী জানান, রিফায়েতপুর ইউনিয়নের শিতলাইপাড়া গ্রামের মিনহাজের স্ত্রী মঞ্জিরা গৃহকর্মী হিসেবে দৌলতপুর ডিগ্রী কলেজের অধ্য ও ঠিকাদার ছাদেকুজ্জামন খান সুমনের মাস্টার পাড়ার বাসায় কাজ করতেন। ওই বাড়িতেই তিনি থাকতেন। কিন্তু রবিবার মায়ের বাড়ি থেকে কর্মস্থলের যাওয়ার জন্য বেড় হওয়ার পর থেকে মঞ্জিরা নিখোঁজ ছিল।

আরো পড়ুন – খোকসায় মুক্তিযোদ্ধাদের সাথে ইউএনও’র মতবিনিময়

দৌলতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জাবীদ হাসান জানান, সোমবার সকালে মেহেগুনি বাগানের ছোট্ট একটা শিশু গাছে গলায় শাড়ি পেঁচানো ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয় মঞ্জিরার লাশ। এ সময় তার পরনে শুধু ব্লাউজ আর পেটিকোর্ট ছিল। প্রাথমিকভাবে এটিকে আত্মহত্যা বলে মনে হলেও বিষয়টি নিয়ে নানা গুঞ্জন সৃষ্টি হওয়ায় ময়নাতদন্তের জন্য মরদেহ কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট আসার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

খোকসায় মুক্তিযোদ্ধাদের সাথে ইউএনও’র মতবিনিময়

0
উপজেলা নির্বাহী কর্মকর্তা রিপন বিশ্বাস

স্টাফ রিপোর্টার

প্রশাসক বা নিবার্হী কর্মকর্তা হিসেবে না, মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে সঠিক দিক নির্দেশনা দিয়ে সহযোগীতা করার আহবান জানালেন খোকসার নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা রিপন বিশ্বাস।

আরো পড়ুন – খোকসায় স্ত্রীর বিরুদ্ধে স্বামীকে হত্যাচেষ্টার অভিযোগ

সোমবার বিকালে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সভাকক্ষে নবাগত উপজেলা নির্বাহী কর্মবর্তা রিপন বিশ্বাসের সাথে মুক্তিযোদ্ধার মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সাবেক মুক্তিযোদ্ধা কর্মান্ডার ফজলুল হক।

আরো পড়ুন – ঝিনাইদহে কপোতাক্ষ নদ খননের সময় গনকবরের সন্ধান

নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা রিপন বিশ্বাস বলেন, মুক্তিযোদ্ধারা দেশ মাতৃকার স্বপ্নদ্রোস্টা, আপনাদের প্রতি সন্মান রেখে সঠিক দিক নির্দেশনা দেওয়ার আহবান জানাবো।

এ মতবিনিময় সভায় অন্যাদের মধ্যে বক্তব্য রাখেন, সাবেক ডিপুটি কমান্ডার মনজিল আলী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সেলিম রেজা প্রমুখ।

ঝিনাইদহে কপোতাক্ষ নদ খননের সময় গনকবরের সন্ধান

0

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহের মহেশপুর শহরের কলেজ বাসষ্ট্যান্ডে এলাকায় কপোতাক্ষ নদ খননের সময় গণকবরের সন্ধান পাওয়া গেছে। নদের তীরে একাধিক মানুষের দেহবাশেষ পাওয়ার খবরে মানুষ দলে দলে কপোতা নদের পাড়ে ভীড় করছেন।

স্থানীয়রা জানায়, কপোতাক্ষ নদ খননের সময় মহেশপুর সরকারী কলেজ বাসষ্ট্যান্ডের পাশে ব্রিজের নিচ থেকে মানুষের মাখার খুলি ও হাড় উঠে আসতে দেখে এলাকাবাসী। পরে তারা মানব দেহের বিভিন্ন অঙ্গ-প্রত্যঙ্গের হাড়গুলো গুছিয়ে রাখে সেখানে। এসব দেহাবশেষের মধ্যে বেশ কয়েকটি মাথার খুলিও রয়েছে।

স্থানীয় বাসিন্দা আব্দুর রহমান বলেন, নদী খনন করার সময় ভেকুর মাথায় এগুলো উঠে আসে। বৃষ্টির পর মাথার খুলিগুলো বের হয়ে আসে। এলাকার যুবকরা হাড় ও খুলিগুলো গুছিয়ে রাখেন। রবিবার দুপুরে পর্যন্ত ওই অবস্থায় মানুষের মাথার খুলিগুলো পড়ে ছিল।

ঝিনাইদহ জেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার ও বর্তমান সেক্টর কমান্ডারর্স ফোরামের সভাপতি কামালুজ্জামান বলেন, মহেশপুরে একাধিক গনকবর আছে। আমরা সেগুলো সংরনের জন্য উপজেলা প্রশাসনকে বলেছি।

আরো পড়ুন – খোকসায় স্ত্রীর বিরুদ্ধে স্বামীকে হত্যাচেষ্টার অভিযোগ

তিনি আরো বলেন, মুক্তিযুদ্ধকালীন সময়ে মহেশপুরের খালিশপুরে ১৮ পাঞ্জাব ব্যটলিয়নের ক্যাম্প ছিল। তারা মহেশপুরের ভালাইপুর, হাসপাতালের পেছনে ও কলেজ মোড়ে কাঠের ব্রীজের নিচে বিভিন্ন স্থান থেকে মানুষ ধরে এনে হত্যা করতো। পরে তাদের গন কবর দিত। এটি সেই গনকবর।

তিনি বলেন, মহেশপুর ডাকবাংলোতে রাজাকাররা থাকতো। ডাকবাংলোর পাশেই রয়েছে কপোতাক্ষ নদ ও কাঠের ব্রীজ। এই গনকবর সেখানেই আবিস্কার হয়েছে। এতে সন্দেহাতীত ভাবেই বলা যায়, পাকিস্থান আর্মি ও রাজাকারদের হত্যাযজ্ঞের শিকার এসব সাধারণ মানুষ।

মহেশপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা নয়ন কুমার রাজবংশী বলেন, আমি খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছিলাম। সেখানে মাথার খুলি ও হাড় দেখেছি। স্থানীয়দের সাথে কথা বলে জানা গেছে এটি মুক্তিযুদ্ধকালীন সময়ের চিহ্ন। সরকারী ভাবে আমরা এটা সংরণের ব্যবস্থা করব।

সর্বশেষ সংবাদ

ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত

ঝিনাইদহ প্রতিনিধি ঝিনাইদহের শৈলকুপা উপজেলার বগুড়া গ্রামে গাছের সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয়ের মধ্যে বিরোধের জেরে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই মজিবুল ইসলাম...

বিপদজনক যাত্রা

স্যালোইঞ্জিন চালিত নছিমনে অতিমাত্রায় পাটকাঠি বোঝা দেওয়া হয়েছে। এতে গাড়িটির ভারসাম্য জটিলতা দেখা দিয়েছে। নিয়ন্ত্রন রক্ষায় চালকের সহযোগী জীবনের ঝুঁকি নিয়ে তিনচার বাহনের সামনের...

ভেড়ামারার দাস সম্প্রদায় শ্মশান ঘাটের জমি পেল

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার ভেড়ামারায় দুর্গাপূজার আগেই শ্মশান ঘাটের জায়গা বুঝে পেয়েছেন সনাতন ধর্মাবলম্বী দাস সম্প্রদায়ের লোকেরা। শুক্রবার বিকালে ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আমিরুল আরাফাত...

ককটেলসদৃশ বস্তু ফেলে পালাল দুর্বৃত্তরা

যশোর সংবাদদাতা যশোরে আটটি ককটেলসদৃশ বস্তু উদ্ধার করেছেন এসআরবি-৬ এর সদস্যরা। শুক্রবার সন্ধ্যায় এসআরবি-৬ মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। এ দিন ভোরের...

চালের দাম বাড়ানো হলো ট্রাকভাড়া অজুহাতে

দ্রোহ অনলাইন ডেস্ক বাজারে গত সপ্তাহের তুলনায় বেড়েছে কয়েক ধরনের চালের দাম। চালের দামবৃদ্ধির কারণ হিসেবে ব্যবসায়ীরা বলছেন ট্রাকভাড়া বেড়েছে। পাশাপাশি টমেটো ও কাঁচা মরিচের মতো...