মঙ্গলবার, নভেম্বর ২৪, ২০২৬.
Home Blog Page 488

একযোগে ৯ পুলিশ কর্মকর্তার রদবদল

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ায় পুলিশের ৯ কর্মকর্তাকে একযোগে রদবদল করা হয়েছে।

রবিবার পুলিশ সুপার মোঃ খাইরুল আলমের স্বারিত আদেশ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

জানা গেছে, কুষ্টিয়া জেলার লাইন ওয়ার থেকে পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) তুহিন মন্ডলকে কুষ্টিয়া লাইন ওয়ার থেকে মিরপুর থানায় ইন্সপেক্টর (তদন্ত) পদে বদলি করা হয়েছে। কুষ্টিয়া জেলা লাইন ওয়ার থেকে পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মোস্তফা হাবিবুল্লাহকে কুষ্টিয়া দৌলতপুর থানায় ইন্সপেক্টর (তদন্ত) পদে বদলি করা হয়েছে। কুষ্টিয়া লাইন ওয়ার থেকে পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) ফকির আজিজুর রহমানকে কোর্ট ইন্সপেক্টর -১ কুষ্টিয়া সদর কোর্টে বদলি করা হয়েছে। কুষ্টিয়া লাইন ওয়ার থেকে পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মল্লিক মোঃ ইমাম গাজ্জালীকে কুষ্টিয়া জেলা বিশেষ শাখায় বদলি করা হয়েছে। কুষ্টিয়া লাইন ওয়ার থেকে পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মোঃ নজরুল ইসলামকে মিরপুর সার্কেল অফিসে বদলি করা হয়েছে। কুষ্টিয়া লাইন ওয়ার থেকে পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মোঃ গোলাম মওলা বিশ্বাসকে কুষ্টিয়া ইবি থানায় ইন্সপেক্টর (তদন্ত) পদে বদলি করা হয়েছে। কুষ্টিয়া সদর কোর্টের কোর্ট ইন্সপেক্টর -১ আল – ইমরানকে ভেড়ামারা সার্কেল অফিসে বদলি করা হয়েছে। কুষ্টিয়া ভেড়ামারা সার্কেল অফিস থেকে পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মোঃ রাকিবুল হাসানকে কুষ্টিয়া লাইন ওয়ারে বদলি করা হয়েছে। মিরপুর সার্কেল অফিসের পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) এ এসপি পদে পদোন্নতি প্রাপ্ত মোঃ রেজাউল করিমকে কুষ্টিয়া পুলিশ অফিসে সংযুক্ত করা হয়েছে।

উল্লেখ্য, বিজ্ঞপ্তিতে জনস্বার্থে বদলীকৃত এ আদেশ অবিলম্বে কার্যকরি করা হবে বলে জানানো হয়েছে।

কুষ্টিয়া জেলা আইনজীবী সমিতির দুলাল সভাপতি ও মিঠু সম্পাদক নির্বাচিত

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়া জেলা আইনজীবী সমিতির নির্বাচনে অ্যাডভোকেট নূরুল ইসলাম দুলাল সভাপতি ও অ্যাডভোকেট দেওয়ান মাসুদ করিম মিঠু সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন।

রোববার রাত ৮টার দিকে আইনজীবী সমিতির ২০২২-২৩ মেয়াদের কার্যনির্বাহী পরিষদের নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত প্রধান নির্বাচন কমিশনার মীর সানোয়ার হোসেন এ ফলাফল ঘোষণা করেন। তাকে সহযোগিতা করেন দুই সহকারী নির্বাচন কমিশনার আশরাফ হোসেন ও মঞ্জুরুল আলম ।

এর আগে সকাল সাড়ে ৯টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত জেলা আইনজীবী সমিতির (ভবন ২) নিচ তলায় উকিল বারে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। পরে গননার পর ভোটের ফল ঘোষণা করা হয়।

ফলাফলে সভাপতি পদে অ্যাডভোকেট নূরুল ইসলাম দুলাল ১৯২ ভোটে পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রার্থী আদালতের পিপি ও জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অনুপ কুমার নন্দী ১৫৮ ভোট পেয়েছেন। একই পদে অপর প্রতিদ্ব›দ্বী হারুন অর রশিদ ৪৮ ভোট পেয়েছেন।

সাধারণ সম্পাদক পদে অ্যাডভোকেট দেওয়ান মাসুদ করিম মিঠু ২০৭ ভোট পেয়ে দ্বিতীয়বারের মতো সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। এ পদে অপর দুই প্রার্থী হাসানুল আসকার হাসু ১৭৮ ভোট ও মাহাতাব উদ্দিন ১৫ ভোট পেয়েছেন।

প্রতিটি নির্বাচনই একটা চ্যালেঞ্জ, চ্যালেঞ্জকে মোকাবিলা করতে হবে : সিইসি

0

দ্রোহ অনলাইন ডেস্ক

“প্রতিটি নির্বাচনই একটা চ্যালেঞ্জ” শপথ অনুষ্ঠানের পর সাংবাদিকদের সাথে কথা বলার সময় এমনই মন্তব্য করলেন নবনিযুক্ত প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।

রবিবার বিকালে বাংলাদেশ সুপ্রিম কোর্ট জাজেস লাউঞ্জে শপথ নেন সিইসি কাজী হাবিবুল আউয়াল ও চার নির্বাচন কমিশনার। তাদের শপথ পাঠ করান প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।

প্রথমে শপথ নেন কাজী হাবিবুল আউয়াল। এরপর কমিশনার হিসেবে শপথ নেন অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ বেগম রাশিদা সুলতানা, অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আহসান হাবীব খান, সাবেক জ্যেষ্ঠ সচিব মো. আলমগীর ও আনিছুর রহমান।

শপথের পর সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন সিইসি কাজী হাবিবুল আউয়াল। তিনি বলেন, শপথের মাধ্যমে কেবল দায়িত্ব অর্পিত হয়েছে। সংবিধান অনুযায়ী এবং শপথের প্রতি অনুগত থেকে যাতে দায়িত্ব পালন করতে পারি সে জন্য দোয়া চাইছি।

তিনি আরো বলেন, শপথ গ্রহণ করার পরেই কিন্তু আমরা পদে অধিষ্ঠিত হয়ে থাকি। এই মুহূর্তে আমরা প্রধান নির্বাচন কমিশনার এবং কমিশনার। আমাদের ওপর দায়িত্ব আরোপিত হয়ে গেছে। তারপরও আরেকটা সত্য যে এখনও আমরা কর্মস্থলে গিয়ে দায়িত্ব নেইনি। আগামীকাল (সোমবার ) যাবো। তারপর আমাদের সহকর্মীদের নিয়ে আলাপ আলোচনা করবো। সংবিধান অনুযায়ী আমাদের ওপর কী কী দায়িত্ব আরোপিত হয়েছে, সেগুলো জানবো। ভবিষ্যতে সে দায়িত্ব কিভাবে পালনে করবো ঠিক এখন বলতে পারবো না। আগামীতে আমরা আরও জেনে বলতে পারবো।

ভোটারদের আস্থা ফিরাতে কী করবেন তা জানতে চাইলে সিইসি বলেন, এই মুহূর্তে আমি আর বেশি কিছু বলবো না। গতকালই আমি বেশ কিছু কথা বলে ফেলেছি। নতুন করে আমার আর কোনও বক্তব্য নেই। নতুন যে বক্তব্য দেবো তা আমার যে সহকর্মী আছে তাদের সঙ্গে বসে ঐকমত্য পোষণ করে সিদ্ধান্ত নেবো, তখন আমরা আপনাদের সঙ্গে মত বিনিময় করতে পারবো।

অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, প্রতিটি নির্বাচনই একটা চ্যালেঞ্জ। মানুষের জীবনটাও একটা চ্যালেঞ্জ। নির্বাচনও একটা চ্যালেঞ্জ। কোনও চ্যালেঞ্জকে ভয় পেলে হবে না। চ্যালেঞ্জকে মোকাবিলা করতে হবে। নির্বাচন একটি গুরুত্বপূর্ণ জিনিস। সেটা লোকাল গভর্নমেন্ট হোক বা সেন্ট্রাল গভর্নমেন্ট হোক। চ্যালেঞ্জ আছে কিনা সেটা এখনও আমরা বুঝে উঠতে পারছি না। দায়িত্ব নেওয়ার পর দেখি চ্যালেঞ্জ আছে কিনা। যদি থাকে, তাহলে সেগুলো কিভাবে মোকাবিলা করতে হয়, সেই ল্েয আমরা আমাদের কৌশল নির্ধারণ করবো।

গ্রহণযোগ্য নির্বাচন উপহার দেয়া নয়া নির্বাচন কমিশনের জন্য বড় চ্যালেঞ্জ- হাসানুল হক ইনু

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার পদ্মার ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করেছেন জাসদ সভাপতি হাসানুল হক ইনু এমপি। এ সময় তিনি নব গঠিত নির্বাচন কমিশনকে স্বাগত জানিয়ে বলেছেন, আগামীতে সুষ্ঠু ও গ্রহণযোগ্য একটি নির্বাচন উপহার দেওয়া এই কমিশনের জন্য বড় চ্যালেঞ্জ। তিনি নির্বাচন কমিশনের সদস্যদের উদ্দেশ্যে বলেন মুখ দেখে, দল দেখে নয়, সরাসরি আইন, সংবিধান দেখে আপনারা কাজ করবেন। সেটাই বাংলাদেশের জন্য গুরুত্বপূর্র্ণ।

ইনু বিএনপির উদ্দেশ্যে বলেন, সংলাপে আসেননি, কোন প্রস্তাব দেননি, অথচ আপনারা নির্বাচন কমিশন নিয়ে প্রশ্ন করছেন। বিএনপির এজেন্ডা সরকার উৎখাতের। সুতরাং নির্বাচন কমিশনের গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তোলার অধিকার তাদের নেই।

রবিবার সকালে তার নির্বাচনী এলাকা কুষ্টিয়ার-মিরপুর উপজেলার তালবাড়িয়া এলাকায় পদ্মা নদীর ভাঙন কবলিত এলাকা পরিদর্শনকালে হাসানুল হক ইনু সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন।

ভাঙন নিয়ে ইনু বলেন, অসময়ে পদ্মা নদীর ভয়াবহ ভাঙন চলছে। এই ভাঙন থামানো না গেলে দেশের উত্তর ও দণিবঙ্গের মধ্যে যোগাযোগের কুষ্টিয়া-ঈশ্বরদী জাতীয় মহাসড়কটি নদীতে বিলীন হয়ে যাবে। তিনি দ্রæত এ ব্যাপারে পদপে নেওয়ার জন্য সরকারের নিকট দাবি জানান। এ সময় স্থানীয় জাসদ নেতারা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, মিরপুর অঞ্চলে পদ্মায় ভয়াবহ ভাঙনে ইতিমধ্যে কয়েক হাজার একর ফসলী জমি ও অসংখ্য বাড়িঘর বিলীন হয়েছে। ইতোমধ্যে জিও-টিউব দিয়ে জরুরি প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করছে পানি উন্নয়ন বোর্ড।

ঝিনাইদহে শীলা বৃষ্টিতে ফসলের তি হয়েছে

0

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহে ৪৫ মিনিটের ঝড় ও শীলা বৃষ্টিতে ফসলের ব্যাপক তি হয়েছে। সর্বাধিক তির মুখে পরেছে গম, ভুট্টা, সবজি, কলাবাগান ও আমের মুকুল।

রবিবার বিকালে ঘটে যাওয়া ঝড়ের পর সদর উপজেলার শহরের পাশ্ববর্তী কয়েকটি গ্রাম ঘুরে দেখাগেছে ঝড় ও বৃষ্টিতে গমের গাছ গুলো মাটিতে লুটিয়ে পরেছে। এ ছাড়া ভুট্টাগাছ, সবজিসহ অন্যান ফসলের ব্যপক ক্ষতি হয়েছে।

সদর উপজেলার বংকিরা গ্রামের কৃষক আজমুল বিশ্বাস, বাবুল বিশ্বাসসহ অন্যরা জানান, ক্ষেতে ভুট্টা ছিল। বিকালের ঝড়ে এক-তৃতীয়াংশ গাছ মাটিতে পড়ে গেছে। ফলে ফলনের মারাত্বক ক্ষতি হবে।

সদর উপজেলা কৃষি কর্মকর্তা জাহিদুল করিম বলেন, বৃষ্টি বা ঝড় ণস্থায়ী হওয়ায় ফসলের তেমন কোনো তি হবে না। কৃষক যদি সঠিকভাবে পরিচর্যা করতে পারেন, তাহলে এখান থেকেও ভালো ফলন পাবেন।

ভুট্টাক্ষেত থেকে কলেজ ছাত্রের মৃতদেহ উদ্ধার

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়া সদর উপজেলার গ্রামের মাঠের ভুট্টা ক্ষেত থেকে শুভ ইসলাম নামে এক ছাত্রের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। ওই ছাত্র দুই দিন আগে বাবার উপর অভিমান করে বাড়ি থেকে নিরুদ্দেশ হয়।

রবিবার দুপুরে সদর উপজেলার উজানগ্রাম ইউনিয়নের বারুইপাড়া গ্রামের মাঠের একটি ভুট্টা ক্ষেত থেকে ওই ছাত্রের মৃতদেহ দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। মৃতছাত্র একই গ্রামের আমিরল ইসলামের ছেলে।

মৃত ছাত্রের বাবা জানান, বাশঁগ্রাম কলেজে প্রথম বর্ষে ভর্তির কাগজপত্র জমা দিয়েছে শুভ। বৃহস্পতিবার ভর্তির জন্য সে তার বাবার কাছ থেকে ৫ হাজার টাকা নেয়। কিন্তু টাকা অন্যত্র খরচ করে দ্বিতীয় দফায় আবারো টাকা দাবী করে। এ নিয়ে অভিমান করে শুক্রবার সে বাড়ি ছেড়ে চলে যায়। রবিারের তার তার মৃতদেহ পাওয়া যায়।

কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় থানার এসআই জাহাঙ্গীর বলেন, পুলিশ মৃতদেহ উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে। সুরতহাল করার সময় তার শরীরে আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। আত্মহত্যারও শক্তিশালী কোন আলামত মেলেনি। সার্বিক বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে

কুষ্টিয়ায় ভারতীয় হাই কমিশনার

0

করোনা যতো দ্রুত কেটে যাবে ভিসা প্রক্রিয়া ততো সহজ হবে

কুষ্টিয়া প্রতিনিধি

বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাই কমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী বলেছেন, করোনা মহামারীর প্রকোপ যতো কমে আসবে ততোই বাংলাদেশীদের জন্য ভিসা প্রক্রিয়া সহজতর করা হবে। তিনি ভারত সরকারের দেয়া একটি লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্স রোটারি কাব অব কুষ্টিয়াকে হস্তান্তর করেন।

শহরের দিশা টাওয়ারের এ অনুষ্ঠানে যোগ দেন তিনি। এক প্রশ্নের জবাবে দোরাইস্বামী বলেন, কুষ্টিয়াতেও একটি ভারতীয় ভিসা কেন্দ্র করার পরিকল্পনা আছে। দ্রুতই এ ব্যাপারে উদ্যোগ বাস্তবায়ন করা হবে। এছাড়াও দোরাইস্বামী বাংলাদেশ ভারতের মধ্যকার মধুর সম্পর্ক দিন দিন আরো উন্নত হবে বলেও আশা প্রকাশ করেন।

রোটারি কাব অব কুষ্টিয়ার প্রেসিডেন্ট শিল্পপতি কামরুজ্জামান নাসিরের সভাপতিত্বে অনষ্ঠিত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে রাজশাহীস্থ ভারতীয় সহকারী হাই কমিশনার সঞ্জীব ভাট্টি, বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ এমপি, সরোয়ার জাহান বাদশাহ এমপি, সেলিম আলতাফ জর্জ এমপি, কুষ্টিয়ার জেলা প্রশাসক মোঃ সাইদুল ইসলাম, পুলিশ সুপার মোঃ খায়রুল আলম, রোটারী কাব অব কুষ্টিয়ার নেতৃবৃন্দসহ সুধীজনরা উপস্থিত ছিলেন।

প্রধান নির্বাচন কমিশনার হলেন কাজী হাবিবুল আউয়াল

0

দ্রোহ অনলাইন ডেস্ক

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) হিসেবে নিয়োগ পেয়েছেন সাবেক সচিব কাজী হাবিবুল আউয়াল।

শনিবার বিকালে এ সংক্রান্ত গেজেট প্রকাশিত হয়েছে।

এ ছাড়া অন্য নির্বাচন কমিশনাররা হলেন, অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ বেগম রাশিদা সুলতানা, বিগ্রেডিয়ার জেনারেল (অবঃ) আহসান হাবীব খান, অবসরপ্রাপ্ত সিনিয়র সচিব মো. আলমগীর ও অবসরাপ্ত সিনিয়র সচিব আনিছুর রহমান।

এর আগে সিইসি ও চার নির্বাচন কমিশনারের নিয়োগের ফাইল রাষ্ট্রপতির কার্যালয় থেকে মন্ত্রিপরিষদ বিভাগে পাঠানো হয়। বিকালে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ নতুন ইসি গঠনে পাঁচজনের চূড়ান্ত নামের তালিকা মন্ত্রিপরিষদ বিভাগ পাঠান।

রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদীন এ বিয়টি নিশ্চিত কওে বলেন, নতুন ইসি গঠনের চড়ান্ত তালিকা মন্ত্রিপরিষদ বিভাগে পাঠানো হয়েছে। ইতোমধ্যে এ সংক্রান্ত জ্ঞাপন জারি করা হয়েছে।

কুষ্টিয়ায় কাবাডি প্রতিযোগীতার উদ্বোধন

0

কুষ্টিয়া প্রতিনিধি

পিলখানা হত্যার ঘটনার নেপথ্যে কারা সেটা বের করতে হবে, বিএনপির এই দাবীর সাথে আমরাও একমত, বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ এমপি বলেছেন, আমরাও চাই এর পেছনে কারা ইন্ধন দিয়েছে সেটা বের হোক।

হানিফ বলেন, এর তদন্তে তারেক রহমানের সম্পৃক্ততা পাওয়া যাবে। ওনদিন টেলিফোনে তারেক রহমানের সাথে বেগম খালেদা জিয়ার দফায় দফায় দীর্ঘ সময় ধরে কথা হয়েছে। তারেক রহমানের কথায় বেগম জিয়া সকালেই তড়িঘড়ি করে বাড়ি থেকে বের হয়ে দুই দিন আত্মগোপনে ছিলেন।

শনিবার বেলা ১১টায় মুজিব শতবর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপল্েয কুষ্টিয়া পুলিশ লাইনে জেলা পুলিশের আয়োজনে কাবাডি প্রতিযোগীতার উদ্বোধন করার সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

এসময় বিএনপির আন্দোলন কর্মসূচী প্রসঙ্গে হানিফ বলেন, জনবিচ্ছিন্ন বিএনপির আন্দোলন ঘোষণা পর্যন্তই সীমাবদ্ধ। তাদের আন্দোলনে জনগনের কোন সম্পৃক্ততা নেই। তাই এটা নিয়ে আওয়ামী লীগ সরকার ভাবে না। তবে আন্দোলনের নামে কোন নাশকতা হলে তা হঠোর হস্তে দমন করা হবে।

পুলিশ সুপার খাইরুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত কাবাডি প্রতিযোগীতার উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দৌলতপুর আসনের সংসদ সদস্য আ ক ম সারোয়ার জাহান বাদশা, কুমারখালী খোকসা আসনের সংসদ সদস্য সেলিম আলতাফ জজ, জেলা প্রশাসক সাইদুল ইসলাম প্রমুখ। জেলার ৭ থানা দল এই প্রতিযোগীতায় অংশ গ্রহণ করছে।

কুমারখালীতে ঘোড়া ও মহিষ দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার কুমারখালী উপজেলার দয়রামপুরের পদ্মার চরে অনুষ্ঠিত হলো গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ঘোড়া ও মহিষ গাড়ির দৌড় প্রতিযোগিতা।

শুক্রবার বিকালে উপজেলার দয়রামপুর যুব সংঘের উদ্যোগে দয়রামপুর পদ্মার চর বালুর মাঠে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। মাঠের উপস্থিত হাজার হাজার দর্শক এ ব্যতিক্রমধর্মী প্রতিযোগিতা উপভোগ করেন।

প্রতিযোগিতা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ক্রীড়া ব্যক্তিত্ব ইকবাল সর্দার। প্রতিযোগিতার উদ্বোধন করেন জগন্নাথপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও শিলাইদহ রবীন্দ্র কলেজের অধ্যাপক ফারুক আযম হান্নান।

প্রতিযোগিতায় প্রতিটি ঘোড়া গাড়িতে ৪ জন ও মহিষ গাড়িতে ৪ জন যাত্রীসহ সোয়ার ছিল। প্রতিযোগিতায় দয়রামপুরের সাহেব সর্দার মহিষের গাড়ি নিয়ে প্রথম ও একই গ্রামের আকাশ ইসলাম ঘোড়ার গাড়ি নিয়ে দ্বিতীয় স্থান অধিকার করেন।

প্রতিযোগিতায় প্রথমস্থান অধিকারীকে সোফাসেট ও দ্বিতীয়স্থান অধিকারীকে পাওয়ার ফ্যান পুরস্কার দেওয়া হয়। এ প্রতিযোগিতায় অংশগ্রহনকারী প্রত্যেক প্রতিযোগীকে সান্তনা পুরস্কার প্রদান করা হয়।

সর্বশেষ সংবাদ

ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত

ঝিনাইদহ প্রতিনিধি ঝিনাইদহের শৈলকুপা উপজেলার বগুড়া গ্রামে গাছের সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয়ের মধ্যে বিরোধের জেরে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই মজিবুল ইসলাম...

বিপদজনক যাত্রা

স্যালোইঞ্জিন চালিত নছিমনে অতিমাত্রায় পাটকাঠি বোঝা দেওয়া হয়েছে। এতে গাড়িটির ভারসাম্য জটিলতা দেখা দিয়েছে। নিয়ন্ত্রন রক্ষায় চালকের সহযোগী জীবনের ঝুঁকি নিয়ে তিনচার বাহনের সামনের...

ভেড়ামারার দাস সম্প্রদায় শ্মশান ঘাটের জমি পেল

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার ভেড়ামারায় দুর্গাপূজার আগেই শ্মশান ঘাটের জায়গা বুঝে পেয়েছেন সনাতন ধর্মাবলম্বী দাস সম্প্রদায়ের লোকেরা। শুক্রবার বিকালে ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আমিরুল আরাফাত...

ককটেলসদৃশ বস্তু ফেলে পালাল দুর্বৃত্তরা

যশোর সংবাদদাতা যশোরে আটটি ককটেলসদৃশ বস্তু উদ্ধার করেছেন এসআরবি-৬ এর সদস্যরা। শুক্রবার সন্ধ্যায় এসআরবি-৬ মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। এ দিন ভোরের...

চালের দাম বাড়ানো হলো ট্রাকভাড়া অজুহাতে

দ্রোহ অনলাইন ডেস্ক বাজারে গত সপ্তাহের তুলনায় বেড়েছে কয়েক ধরনের চালের দাম। চালের দামবৃদ্ধির কারণ হিসেবে ব্যবসায়ীরা বলছেন ট্রাকভাড়া বেড়েছে। পাশাপাশি টমেটো ও কাঁচা মরিচের মতো...