মঙ্গলবার, নভেম্বর ২৪, ২০২৬.
Home Blog Page 506

জাওয়াদে আমনের দেড় লাখ হেক্টর জমির ধান ক্ষতিগ্রস্ত

0

দ্রোহ ডেস্ক

দেশে সর্বশেষ বয়ে যাওয়া ঘূর্ণিঝড় জাওয়াদের প্রভাবে প্রবল বর্ষণে প্রায় ১ লাখ ৩২ হাজার হেক্টর জমির আমন ধান ক্ষতিগ্রস্ত হয়েছে।

কৃষি স¤প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, জাওয়াদে মোট ক্ষতিগ্রস্ত দেশের দণি-পশ্চিমাঞ্চলের ১০টি জেলার মধ্যে যশোর অঞ্চলের ছয় জেলার ৯৪ হাজার ৫৩৮ হেক্টর ও বরিশাল অঞ্চলের চার জেলায় ৩৮ হাজার ৪২৯ হেক্টর আবাদি জমির ধান বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে।

সব মিলিয়ে  দক্ষিন -পশ্চিমাঞ্চলের ১০টি জেলায় প্রায় ১ লাখ ৩২ হাজার ৯৬৭ হেক্টর জমিতে আবাদি আমন ধানের ব্যাপক য়তি হয়েছে।

যশোর অঞ্চলে ক্ষতিগ্রস্ত জেলাগুলোর মধ্যে রয়েছে- যশোর, ঝিনাইদহ, মাগুরা, নড়াইল, কুষ্টিয়া ও চুয়াডাঙ্গা। আর বরিশাল অঞ্চলের জেলাগুলোর মধ্যে রয়েছে- বরিশাল, পিরোজপুর, ঝালকাঠি ও পটুয়াখালী।

তবে জাওয়াদের প্রভাবে এটিই য়তির চূড়ান্ত হিসাব নয়। ঘূর্ণিঝড়সৃষ্ট অকাল বর্ষণে আমনের চূড়ান্ত য়তির হিসাব শিগগিরই নির্ধারণ করা হবে বলে জানিয়েছে কৃষি স¤প্রসারণ অধিদপ্তর।

চলতি ২০২১-২০২২ অর্থবছরে আমন মৌসুমে ৫৮ লাখ ৩০ হাজার হেক্টর জমি থেকে প্রায় ১ কোটি ৫০ লাখ ৪৬ হাজার টন চাল উৎপাদনের ল্যমাত্রা নির্ধারণ করেছিল সরকার। এরইমধ্যে দেশের প্রায় ৫৭ লাখ ৬৩ হাজার ৯০০ হেক্টর জমিতে আমনের আবাদ হয়।

বাঁকি পাঁচ আসামিরও ফাঁসি চান আবরারের মা

0

কুষ্টিয়া প্রতিনিধি

আবরার ফাহাদ হত্যা মামলায় ২০ জনকে ফাঁসির রায়ে সন্তুষ্টি প্রকাশ করেছে তাঁর পরিবার।

কুষ্টিয়ায় পিটিআই রোডের বাসায় রায় ঘোষণার পর মা রোকেয়া খাতুন কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘হত্যায় সক্রিয়ভাবে জড়িত ছিল অমিত সাহা। আমি তাঁর ফাঁসি চাই।’

বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) তড়িৎ ও ইলেকট্রনিক প্রকৌশল বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র আবরার ফাহাদ হত্যা মামলায় ২০ জনকে ফাঁসির রায়ে সন্তুষ্টি প্রকাশ করেছে তার পরিবার। তবে যে ৫ জনের যাবজ্জীবন দন্ড হয়েছে তাদেরও ফাঁসি চান আবরারের মা।

রায় ঘোষণার পর মা রোকেয়া খাতুন কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘আবরার আমাকে ছাড়া কিছুই বুঝত না। আমার সেই ছেলেকে ওরা কীভাবে পিটিয়ে মারল। ওরা এত ব্যথা দিয়ে কষ্ট দিয়ে মারল ছেলেটাকে। বেটার মৃত্যুর পর আমি শুধু আল্লাহর কাছে বলেছি, তুমি এই হত্যার বিচার কর।

২০ জনের ফাঁসির রায় হয়েছে আমি সন্তুষ্ট। তবে, অমিত সাহা যে সবসময় নির্দেশ দিয়েছে আরও পিটাও। তার কেন ফাঁসি হলো না? রায় যেন দ্রæত কার্যকর হয়। যেদিন কার্যকর হবে সেদিনই মনে করব, আমার ছেলের বিচার হলো। আমি আইনের প্রতি শ্রদ্ধা রেখেই বলছি, অমিত সাহারও ফাঁসি চাই।’

তিনি বলেন, করোনাসহ নানা কারণে রায় অনেক পিছিয়ে গেছে। এখন যেন অল্প সময়ে কার্যকর হয়।

কুষ্টিয়া সরকারি কলেজ থেকে এবার এইচএসসি পরীায় অংশ নেওয়া আবরারের ভাই আবরায় ফায়াজ বলেন, অমিত সাহা ফোনে বলেছিল আরও দুই ঘণ্টা পেটানো যাবে। সে উপস্থিত না থাকলেও নির্দেশদাতা ছিল। আমরা তারও ফাঁসি হবে- এমনটি চেয়েছিলাম। তবে, ২০ জনের যে ফাঁসি হয়েছে আমরা সন্তুষ্ট। পুরো রায় দেখে পর্যালোচনা করে আমরা আমাদের বক্তব্য জানাব।’

রায় ঘোষণার আগে থেকে বাসায় উদ্বিগ্ন ছিলেন আবরারের মা-ভাই। এসেছেন অন্য আত্মীয়-স্বজনরাও। ছিলেন অনেক সংবাদকর্মীও।

খোকসায় স্বতন্ত্র দুই চেয়ারম্যান প্রার্থীর বহরে হামলা, মেম্বর প্রার্থী আটক

0
খোকসার রতনপুর থেকে উদ্ধার করা দেশীয় অস্ত্র নিয়ে থানায় ফিরছে পুলিশ

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসায় দুই স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল বহর ও ভাতিজার উপর পৃথক হামলায় কমপক্ষে ৮ জন আহত হয়েছেন। দুইটি মোটর সাইকেল লুট ও ৩টি মোটর সাইকেল ভাংচুরের অভিযোগ পাওয়া গেছে। এক মেম্বর প্রার্থীকে পুলিশ আটক করেছে ।

জানা গেছে, বুধবার বেলা ১টার দিকে উপজেলার গোপগ্রাম ইউনিয়নে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মোতালেব আলীর পক্ষের ১৫ জনের একটি মটোর সাইকেল বহর সন্তোষপুর স্কুলের কাছে পৌঁছালে প্রতিপক্ষের অস্ত্রধারীরা তাদের উপর হামলা চালায়। এ হামলায় স্বতন্ত্র প্রার্থীর কর্মী আব্দুল মালেক (৪০), টোকুল প্রামানিক (৪৫)সহ ৫ জন আহত হয়। হামলাকারীরা ২টি মোটর সাইকেল লুট ও ৩টি মোটর সাইকেল ভাংচুর করে। আহত মালেক ও টোকুলকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

খোকসার গোপগ্রামে হামলায় আহরা

অপরদিকে প্রতিক বরাদ্দের ১০ ঘন্টার মধ্যে মঙ্গলবার দিনগত রাত ১০টার দিকে খোকসা ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থী আযুব আলীর ভাতিজা তমান হোসেন জিকু (৩৫), বাবু শেখ (২৮) ও রাশেদ আহম্মেদের উপর প্রতিপক্ষের সন্ত্রাসীরা হামলা চালায়। এ ঘটনায় আহত জিকুকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। হমলার ঘটনায় স্বতন্ত্র প্রার্থী আয়ুব আলী বাদি হয়ে খোকসা থানায় মামলা দায়ের করেছেন। মামলায় প্রধান আসামী এ ইউনিয়নের মেম্বর প্রার্থী ওয়াসিম আহম্মেদ হাসিম ও ওয়ালিদকে পুলিশ আটক করেছে। তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে বলে পুলিশের সূত্র জানায়। আটক হাসিম স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আয়ুব আলীর বিরুদ্ধের হত্যা মামলার বাদি।

খোকসা ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থীর ভাতিজা জিকু

খোকসা ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আয়ূব আলী জানান, মেম্বর প্রার্থী হাসিম আলী পূর্ব শত্রæতার জের ধরে তার ভাতিজার উপর হামলা করেছে। হামলার মাধ্যমে প্রতিপক্ষ তার নির্বাচনে বাধার সৃষ্টি করছে।

গোপগ্রাম ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মোতালেব আলীর সাথে মুঠোফোনে কথা বলা হলে তিনি জানান, তার বহরের দুইটি মোটর সাইকেল পাওয়া যাচ্ছে না। সে কোন রাজনৈতিক দলের সদস্যও না। নৌকা প্রার্থীর অফিস ভাঙ্গার ব্যপারে তিনি বলেন নিজেরা নিজেদের অফিস ভেঙ্গে তার লোক জনের বিরুদ্ধে মামলার চেষ্টা চালাচ্ছে।

গোপগ্রাম ইউনিয়নের নৌকা প্রতিকের চেয়ারম্যান প্রার্থী আলমগীর হোসেন বলেন, বিএনপি নেতা স্বতন্ত্র প্রার্থী মোতালেব হোসেনের লোকজন তার অফিসে হামলা করে ভাংচুর করেছে।

থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ আশিকুর রহমান বলেন, খোকসা ইউনিয়নের হামলার বিষয়ে মামলা হয়েছে। দুই জনকে আটক করা হয়েছে। তবে আটকদের মধ্যে ওয়াসিম আহম্মেদ হাসিম প্রার্থী কী না জানতে চাইলে তিবিলে বিষয়টি জেনে জানাবেন।

খোকসায় প্রতিপক্ষের হামলায় প্রার্থীর ভাতিজা আহত

0

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসায় প্রতিক বরাদ্দের রাতেই এক চেয়ারম্যার প্রার্থীর ভাতিজার উপর প্রতিপক্ষের সন্ত্রাসীরা হামলা চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

মঙ্গলবার দিন গত রাত ১০টার দিকে খোকসা ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী ও বর্তমান চেয়ারম্যানের ভাতিজা জিকু (৩৫) এর উপর প্রতিপক্ষের সন্ত্রাসীরা হামলা চালায়। নিজের বাড়ির সামনে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত যুবককে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়া হয়েছে। আহত জিকু রতনপুর গ্রামের এসকেন্দার আলী মির্জার ছেলে।

স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান আয়ূব আলী জানান, তার ভাতিজা জিকু রাত ১০টার দিকে বাজার থেকে বাড়ি ফিরছিল। প্রতিপক্ষের ২০/২৫ জন সন্ত্রাসী তার (প্রার্থী) বাড়ির সামনে জিকুর ওপর ধারালো অস্ত্রদিয়ে হামলা চালায়। গুরুতর আহত জিকুকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। তিনি দাবি করেন রতনপুর গ্রামের সন্ত্রাসীরা পরিকল্পিত ভাবে তার ভাতিজার উপর হামলা করেছে।

খোকসার ৫ চেয়ারম্যান ও ২২ মেম্বার প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার

0

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসায় আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৫ চেয়ারম্যান ও ২২ সাধারণ সদস্য (মেম্বর) পদপ্রার্থী তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন।

সোমবার ছিল মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন। এ দিন বিকাল পর্যন্ত চেয়ারম্যান পদের প্রার্থীতা প্রত্যাহার করেছেন বেতবাড়ীয়া ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী নুরুল আজম খান, ওসমানপুর ইউনিয়নের শরীফ হোসেন, আমবাড়ি ইউনিয়নে হাবিবুর রহমান ও আব্দুস সামাদ এবং গোপগ্রাম ইউনিয়নে আবুল কালাম।

এ ছাড়া ৯ ইউনিয়নের মোট ২২ জন সাধারন সদস্য (মেম্বর) পদপ্রার্থী প্রার্থীতা প্রত্যাহার করেছেন।

২৬ ডিসেম্বর উপজেলার ৯ ইউনিয়নের আসন্ন ইউপি নির্বাচনে ৪০ জন চেয়ারম্যান, ২৮০ জন ও সংরতি আসনে সদস্য পদে ৯৬ প্রতিদ্ব›দ্বীতা করছেন।

বেতবেড়িয়া ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগের সভাপতি বাবুল আখতারসহ মাত্র দুইজন চেয়ারম্যান প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। সোমবার মনোনয়ন পত্র প্রত্যাহারের শেষ দিন নুরুল আজম খান প্রার্থীতা প্রত্যাহার করে নেয়। আর এ সুবাদে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বর্তমান চেয়ারম্যান বাবুল আখতার দ্বিতীয় বার বিনা প্রতিদ্ব›দ্বীতায় চেয়ারম্যান নির্বাচিত হলেন। তবে এবার দিয়ে মোট তিনবার তিনি চেয়ারম্যান নির্বাচিত হলেন।

দৌলতপুরে অটোরিকশা উল্টে এক ব্যবসায়ী নিহত

0

দৌলতপুর প্রতিনিধি

কুষ্টিয়ার দৌলতপুরে অটোরিকশা উল্টে নিয়াত আলী (৬০) নাম একজন ব্যবসায়ী নিহত হয়েছেন।

সোমবার দুপুরে দৌলতপুর-তারাগুনয়িা সড়কের থানা মোড় এ দুর্ঘটনা ঘটে। নিহত নিয়াত আলীর বাড়ি উপজেলার তারাগুনয়িা শালমিপুর গ্রমে।

দৌলতপুর থানা পুলশি জানায়, দুপুরে গুঁড়ি গুঁড়ি বৃষ্টির মধ্যে দৌলতপুর উপজলো স্বাস্থ্য কমপ্লেক্স থেকে করোনার টিকা নিয়ে নিয়াত আলী ব্যাটারিচালিত অটোরিকশায় বাড়ি ফিরছিলেন। তাকে বহনকারী অটোরিকশাটি দৌলতপুর-তারাগুনয়িা থানা মোড়ে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি দ্রæতগাতির মোটরসাইকেলকে পাশ কাটাতে যায়। এতে অটোরিকশাটি উল্টে গেলে নিয়াত আলী গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক নিয়াত আলীকে মৃত বলে ঘোষণা করেন।

দৌলতপুর থানার ওসি (তদন্ত) শফিকুল ইসলাম জানান, নিহতের লাশ উদ্ধার করে থানা হেফাজতে রাখা হয়েছে। আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

ঘূর্ণিঝড় জওয়াদে ফসলহানী

0

ঘূর্ণিঝড় জওয়াদের প্রভাবে সৃষ্ট লঘুচাপে উঠতি আমন ধান, ডাল ও তৈল জাতীয় ফসলের ব্যপক ক্ষতি হয়েছে। গরুর খাবার বিচালী করার জন্য কৃষকরা জমি থেকে ধান কেটে রোদে শুকাতে দিয়েছিল। গত দুই দিনের টানা বৃষ্টিতে ভেসে গেছে ক্ষেতের টাকা ধান। ছবি গুলো ঝিনাইদহ জেলার বিভিন্ন এলাকা থেকে তোলা।

ঝিনাইদহে ভিটামিন এ ক্যাপসুল পাবে আড়াই লাখ শিশু

0

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহে ভিটামিন এ ক্যাপসুল ক্যাম্পইন সফল করতে এক কর্মশালা অনুষ্ঠিত হয়।

সোমবার সকালে সিভিল সার্জন অফিসের হলরুমে এ কর্মশালার আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিভিল সার্জন ডাঃ সেলিনা বেগম।

সভায় জানানো হয়, আগামী ১১ ডিসেম্বর জেলা ৬টি উপজেলায় ১ হাজার ৮২০ টি কেন্দ্রে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। এ কর্মসূচী বাস্তবায়নে সেচ্ছাসেবী হিসাবে সহযোগীতা করবেন ৪ হাজার ২শত ৭৫ কর্মী। এখানে ৬ থেকে ১১ মাস বয়সী ২৭ হাজার ২০১ জন শিশুকে নীল রংয়ের ক্যাপসুল ও ১২ থেকে ৫৯ মাস বয়সী ২ লাখ ৩৩ হাজার ২৮৫ জন শিশুকে লাল রংয়ের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে।

ঝিনাইদহ সীমান্তে এক ভারতীয় নাগরিকসহ আটক ৬

0

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহ সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের সময় এক ভারতীয় নাগরিকসহ ৬ জনকে আটক করেছে বিজিবি।

রবিবার ভোরে মহেশপুর সীমান্তের কানাইডাংগা গ্রাম থেকে তাদের আটক করা হয়।

৫৮ বিজিবির সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম খান জানান, জেলার মহেশপুর থানার কানাইডাংগা গ্রাম থেকে আটককৃত ব্যক্তিরা হলেন ভারতের দণি দিনাজপুরের গংঙ্গারামপুর থানার অশোক গ্রামের মৃত ইসমাইল মিয়ার ছেলে মিজাহাজুল ইসলাম (৩২), মাগুরা সদর থানার তারোরি গ্রামের সতেন্দ্রনাথ দাসের ছেলে সোহাগ দাস (২৮) সাথে তার স্ত্রী কনিকা বিশ্বাস (২১) এবং ছেলে সপ্নীল দাস (১৮মাস) জেলার মোহাম্মদপুর থানার পলাশবাড়ীয়া গ্রামের শান্ত মন্ডলের স্ত্রী সুবর্ণা মন্ডল (৩৮), সাথে তার ছেলে অভয় মন্ডল (১০) এবং সাতীরা কলারোয়া থানার কুশোডাংগা গ্রামের মৃত ছিদ্দিক মোল্লার ছেলে ইবাদুল ইসলাম (৩৬)।

আটককৃতদের অবৈধভাবে ভারত হতে বাংলাদেশে অনুপ্রবেশের দায়ে পাসপোর্ট অধ্যাদেশ ১৯৭৩ এর ১১(১)(গ) ধারায় জেলার মহেশপুর থানায় মামলা দায়ের ও সোপর্দ করা হয়েছে।

খোকসায় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু

0
প্রতিকী ছবি

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসার গ্রামে নিজের ঘরে ওয়ায়ফাই লাইনে বিদ্যুত সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে।

রবিবার সকালে উপজেলার বেতবাড়িয়া ইউনিয়নের বনগ্রামের নিজের ঘরে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে নিহত হয় এইসএসসি পরীক্ষার্থী হৃদয় (১৮)। সে এ গ্রামের খাইরুল মোল্লার ছেলে। কলিমহর জহুন্নেসা কলেজ থেকে কৃষি ডিপ্লোমার উচ্চমাধ্যমিক পরীক্ষার্থী ছিল।

নিহত পরীক্ষার্থীর পরিবারের বরাত দিয়ে স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য আব্দুল মজিদ জানান, সকালে ৬টার দিকে হৃদয় তার নিজের ঘরে ওয়ায়ফাইল লাইনে বিদ্যুতের সংযোগ দেবার সময় বিদ্যুতের তাড়ে জড়িয়ে পরে। তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃতবলে ঘোষনা করেন।

সর্বশেষ সংবাদ

ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত

ঝিনাইদহ প্রতিনিধি ঝিনাইদহের শৈলকুপা উপজেলার বগুড়া গ্রামে গাছের সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয়ের মধ্যে বিরোধের জেরে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই মজিবুল ইসলাম...

বিপদজনক যাত্রা

স্যালোইঞ্জিন চালিত নছিমনে অতিমাত্রায় পাটকাঠি বোঝা দেওয়া হয়েছে। এতে গাড়িটির ভারসাম্য জটিলতা দেখা দিয়েছে। নিয়ন্ত্রন রক্ষায় চালকের সহযোগী জীবনের ঝুঁকি নিয়ে তিনচার বাহনের সামনের...

ভেড়ামারার দাস সম্প্রদায় শ্মশান ঘাটের জমি পেল

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার ভেড়ামারায় দুর্গাপূজার আগেই শ্মশান ঘাটের জায়গা বুঝে পেয়েছেন সনাতন ধর্মাবলম্বী দাস সম্প্রদায়ের লোকেরা। শুক্রবার বিকালে ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আমিরুল আরাফাত...

ককটেলসদৃশ বস্তু ফেলে পালাল দুর্বৃত্তরা

যশোর সংবাদদাতা যশোরে আটটি ককটেলসদৃশ বস্তু উদ্ধার করেছেন এসআরবি-৬ এর সদস্যরা। শুক্রবার সন্ধ্যায় এসআরবি-৬ মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। এ দিন ভোরের...

চালের দাম বাড়ানো হলো ট্রাকভাড়া অজুহাতে

দ্রোহ অনলাইন ডেস্ক বাজারে গত সপ্তাহের তুলনায় বেড়েছে কয়েক ধরনের চালের দাম। চালের দামবৃদ্ধির কারণ হিসেবে ব্যবসায়ীরা বলছেন ট্রাকভাড়া বেড়েছে। পাশাপাশি টমেটো ও কাঁচা মরিচের মতো...