মঙ্গলবার, নভেম্বর ২৪, ২০২৬.
Home Blog Page 558

দর্শনা দিয়ে আরও ১৩৩ বাংলাদেশি ফিরেছেন

0

চুয়াডাঙ্গা প্রতিনিধি

চুয়াডাঙ্গার দর্শনা চেকপোস্ট দিয়ে আরও ১৩৩ বাংলাদেশি দেশে ফিরেছেন। এ নিয়ে গত তিনদিনে মোট ২১৬ জন বাংলাদেশি দেশে ফিরলেন।

বুধবার সকাল থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত দর্শনা চেকপোস্টে পৌঁছলে স্বাস্থ্য পরীার পর তাদের ১৪ দিনের কোয়ারেন্টাইনে নেয়া হয়েছে।

দর্শনা ইমিগ্রেশনের ইনচার্জ এসআই আব্দুল আলীম বলেন, এদের মধ্যে দুজনের করোনা পজিটিভ হয়েছে। তাদের চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে নেয়া হয়েছে। বিশেষ নিরাপত্তায় অন্যদের চুয়াডাঙ্গা টিটিসিতে নেয়া হয়েছে।

তিনি আরও বলেন, গত সোম ও মঙ্গলবার নারী-পুরুষ মিলে ৮৩ বাংলাদেশি দেশে ফিরেছেন। এনিয়ে গত দুদিনে ভারতফেরত তিনজনের শরীরে করোনা শনাক্ত হয়।

একইদিন দিনাজপুরের হিলিবন্দর দিয়ে ১৪ জন ও চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ চেকপোস্ট দিয়ে ২৪ জন দেশে ফেরেন।

সাংবাদিক রোজিনা ইসলামের মামলা ডিবিতে

0
পিজন ভ্যানে রোজিনাকে কারাগারে নেওয়া হচ্ছে

দ্রোহ অনলাইন ডেস্ক

প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলার তদন্তে ভার পুলিশের গোয়েন্দা শাখায় (ডিবি) ন্যস্ত করা হয়েছে।

বুধবার দুপুরে ডিবির রমনা অঞ্চলের অতিরিক্ত উপকমিশনার মিশু বিশ্বাস গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, মামলাটি ডিবিতে এসেছে। যথাযথ প্রক্রিয়ায় মামলাটি তদন্ত করা হবে।

সোমবার বিকেল সাড়ে ৩টার দিকে পেশাগত দায়িত্ব পালন করতে সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ে যান রোজিনা। এরপর সরকারি নথি ‘চুরি’ করার অভিযোগে সেখানে তাকে পাঁচ ঘণ্টার বেশি সময় আটকে রাখা হয়। একপর্যায়ে তিনি অসুস্থ হয়ে পড়েন। রাত সাড়ে ৮টার দিকে পুলিশ তাকে শাহবাগ থানায় নিয়ে যায়। এর প্রায় সাড়ে তিন ঘণ্টা পর তার বিরুদ্ধে মামলা রুজু করা হয়।

মামলাটি করেন স্বাস্থ্য সেবা বিভাগের উপসচিব ডা. শিব্বির আহমেদ ওসমানী। এতে দন্ড বিধির দুটি ধারায় গুরুত্বপূর্ণ সরকারি নথি চুরি এবং অফিসিয়াল সিক্রেটস অ্যাক্টের দুটি ধারায় রাষ্ট্রীয় গোপন নথি দখলে নেওয়ার অভিযোগ আনা হয়।

মামলায় রোজিনাকে আদালতে হাজির করে পুলিশ পাঁচদিনের রিমান্ড আবেদন জানালে আদালত তা নামঞ্জুর করেন। অন্যদিকে রোজিনার পে জামিন আবেদন করা হলে আংশিক শুনানি নিয়ে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

সাংবাদিক রোজিনাকে হেনস্তার প্রতিবাদে দেশি ও আন্তর্জাতিক বিভিন্ন সংগঠন বিবৃতি দিয়েছে। এ ঘটনার নিন্দা জানিয়ে তার দ্রুত মুক্তির দাবি করেছেন তারা।

খোকসায় ভাতা ভোগীরা হয়রানির শিকার হচ্ছে

0

সাংবাদিককে ছবি তুলতে বাধা দিলেন কর্মকর্তা

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসায় সমাজ সেবা কর্মকর্তা কর্মচারীদের স্বেচ্ছাচারীতায় বয়স্ক বিধবা ও প্রতিবন্ধি ভাতাভোগীরা চরম ভোগান্তির শিকার হচ্ছে। ভোগান্তির চিত্র ধারণে সাংবাদিককে বাঁধা দিলেন সমাজ সেবা কর্মকর্তা নিজে।

জানা গেছে, উপজেলায় প্রায় ১২ হাজার ভাতা ভোগী রয়েছে। সম্প্রতি সময় মোবাইল ফোনে নগদ হিসাব খোলা নিয়ে জটিলতা শুরু হয়। দিন যত যাচ্ছে ভাতাভোগী দুস্থ প্রতিবন্ধি, বয়স্ক ও বিধবাদের ভোগান্তি বৃদ্ধি পাচ্ছে। প্রতিনিদিই ভাতার টাকা প্রাপ্তিতে সৃষ্ট নানা জটিলতা নিয়ে সমাজ সেবা অফিসে সামনে দীর্ঘ লাইনে ঘন্টা পর ঘন্টা অপেক্ষা করতে হচ্ছে সুবিধা ভোগীদের। বুধবার এ দৃশ্য ধারণ করতে গেলে বিপত্তি ঘটে। উপজেলা সমাজ সেবা কর্মকর্তা সাম্মি আক্তার যুথি নিজে কর্তব্যরত সাংবাদিককে ক্যামেরা নামিয়ে কথাবলার নির্দেশ জারি করেন।

বুধবার সকাল পৌনে ১১ টা। তখন উপজেলা সমাজ সেবা কর্মকর্তার দপ্তরে আসেনি। ভবনের গ্রীল ধরে বয়স্ক ও প্রতিবন্ধিরা দাঁড়ি আছেন। তাদের ভাতার টাকা প্রাপ্তিতে জটিলতা সৃষ্টি হয়েছে। এদের মধ্যে রেবকা খাতুন ঘুরছেন তিন মাস ধরে। ছেলে এবং সে মিলে চার বার এই অফিসে এসেছে। রবিউল নামের সমাজ সেবার এক কর্মাচারী তার কাজ নিয়েছেন। কিন্তু ভাতার টাকা তার ভাগ্যে জোঠেনি। তিনি জানান, স্বামীর ব্যাংক ঋনের দায়ে তার বসত ভিটাও নিলামে চলে গেছে। এখন মায়ের বাড়িতে গিয়ে উঠেছেন।

সমাজ সেবা অফিস চত্বরে একই অভিযোগ করেন, পৌর এলাকার থানা পাড়ার বয়বৃদ্ধ মজিদ মোল্লা। তিনি প্যারাইসিস রোগে আক্রান্ত। দীর্ঘ ধিন ধরে বয়স্ক ভাতার টাকা পাচ্ছেন না। অফিসের মাধ্যমে তিন মাস আগে তিনি বই ঠিক করিয়েছেন। কিন্তু আজও তার সমস্যা দূর হয়নি। তিনি অনেকবার ভ্যানে করে এই অফিসে এসেছেন। মঙ্গলবার রাতে ফোন করে তাকে ডেকে আনা হয়েছে। এখন আর ফোন দাতাকে খুজে পাচ্ছেন না। তিনি বলেন, সমাজ সেবা অফিস মূলত মানুষদের হয়রানি করছে।

উপজেলা সমাজ সেবা কর্মকর্তা সাম্মি আক্তার যুথি প্রথমে সাংবাদিককে ক্যামেরা নামেত বাধ্য করার চেষ্টা করেন। তার দাবি জনবল সংকট নিয়ে অফিস চালাচ্ছেন। তিনি বলেন, ১২ হাজার ভাতা ভোগী রয়েছেন। এ ছাড়া প্রতিদিন ১ হাজার চিঠির জবাব দিতে হয়। তবে ঢালাও দোষ দিলেন ভুক্তভোগীদের।

রোজিনা ইসলামকে হেনস্তা ও গ্রেপ্তারে জাতিসংঘের উদ্বেগ

0
প্রথম আলোর জ্যেষ্ঠ সাংবাদিক রোজিনা ইসলাম

দ্রোহ অনলাইন ডেস্ক

প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামকে হেনস্তা ও গ্রেপ্তারের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ। বিশ্ব সংস্থাটি বলেছে, বিষয়টির দিকে তারা নজর রাখছে। এটি স্পষ্টতই উদ্বেগের বিষয়।

মঙ্গলবার জাতিসংঘের নিয়মিত ব্রিফিংয়ে বাংলাদেশের সাংবাদিককে হয়রানি ও গ্রেপ্তার সংক্রান্ত এক প্রশ্নের জবাবে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের মুখপাত্র স্টিফেন ডুজারিক এ কথা বলেন।

ব্রিফিংয়ে জাতিসংঘের স্থায়ী সংবাদদাতা মুশফিকুল ফজল আনসারী সাংবাদিক রোজিনা ইসলামের প্রসঙ্গ উপস্থাপন করলে মহাসচিবের মুখপাত্র বলেন, বাংলাদেশে যে সাংবাদিককে গ্রেপ্তাতার করা হয়েছে, তাঁকে নিয়ে প্রকাশিত গণমাধ্যমের খবর আমাদের নজরে এসেছে। আমরা নজর রাখছি। এটি স্পষ্টতই উদ্বেগজনক বিষয়।

কোনো ধরনের বাধা ছাড়াই সাংবাদিকদের কাজের পরিবেশ নিশ্চিত করতে হবে উল্লেখ করে ডুজারিক বলেন, বিষয়টিতে আমাদের অবস্থান খুবই স্পষ্ট। সাংবাদিকদের কোনোভাবেই হয়রানি বা শারীরিক নির্যাতন করা যাবে না। মুক্ত ও স্বাধীনভাবে কাজের পরিবেশ নিশ্চিত করতে হবে। সেটা বাংলাদেশ কিংবা পৃথিবীর যেকোনো জায়গাই হোক না কেন।

জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র আরও বলেন, করোনাভাইরাস মহামারির এ সময়ে বিশ্বে সাংবাদিকেরা যে ভূমিকা রাখছেন, তা আমরা সবাই পর্যবেণ করেছি। তাঁরা যেখানে, যে অবস্থায় কাজ করুক না কেন, তাঁদের কাজের ত্রে হতে হবে বাধাহীন।

সম্পাদক পরিষদের দাবি, রোজিনার নিঃশর্ত মুক্তি

0
প্রথম আলোর জ্যেষ্ঠ সাংবাদিক রোজিনা ইসলাম

দ্রোহ অনলাইন ডেস্ক

প্রথম আলোর জ্যেষ্ঠ সাংবাদিক রোজিনা ইসলামকে সচিবালয়ে আটকে রেখে হেনস্তা করা ও মামলা দিয়ে কারাগারে পাঠানোর ঘটনায় গভীর ক্ষোভ প্রকাশের পাশাপাশি তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়েছে সম্পদক পরিষদ। একই সঙ্গে নিঃশর্তভাবে তাকে মুক্তির পাশাপাশি হেনেস্তার ঘটনা নিরপে তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতেও দাবি জানানো হয়েছে।

মঙ্গলবার সম্পাদক পরিষদের পে সভাপতি মাহফুজ আনাম ও সাধারণ সম্পাদক নঈম নিজাম স্বারিত এক বিবৃতিতে এ দাবি জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, সচিবালয়ে কর্তব্য পালন করতে গিয়ে প্রায় ৬ ঘণ্টা হেনস্তার পর প্রথম আলোর জ্যেষ্ঠ সাংবাদিক রোজিনা ইসলামকে থানায় সোপর্দ, মামলা দায়ের, সারা রাত থানায় রাখা, আদালতে পাঠিয়ে রিমান্ডের আবেদন, জামিন না দিয়ে কারাগারে পাঠানোর ঘটনায় সম্পাদক পরিষদ গভীর উদ্বেগ, ােভ প্রকাশ, তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে।

বিবৃতিতে আরও বলা হয়, সম্পাদক পরিষদ গভীর উৎকণ্ঠার সঙ্গে ল্য করছে, ১৯২৩ সালের অফিসিয়াল সিক্রেটস অ্যাক্টের আওতায় রোজিনা ইসলামের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। এই যুগে এই সময়ে একজন সাংবাদিকের বিরুদ্ধে ব্রিটিশ আমলের করা আইনে মামলা দায়ের সংশ্লিষ্টদের সংবাদপত্রের কণ্ঠরোধের নেতিবাচক মনোভাব ও অশুভ মানসিকতার বহিঃপ্রকাশ। যা গণমাধ্যমের স্বাধীনতা খর্বের চেষ্টার পাশাপাশি আগামী দিনের স্বাধীন সাংবাদিকতা ও মত প্রকাশের জন্য হুমকি। একটি গণতান্ত্রিক সমাজে এ ধরনের হীন চেষ্টা সংবাদপত্রের অস্তিত্বকে হুমকির দিকে ঠেলে দেয় ও পেশাকে চ্যালেঞ্জের দিকে নিয়ে যায়।

সম্পাদক পরিষদ মনে করে, এই নজিরবিহীন ঘটনা বাংলাদেশের সাংবাদিকতার ইতিহাসে কালো অধ্যায় হয়ে থাকবে। রোজিনা ইসলামকে সচিবালয়ে প্রায় ৬ ঘণ্টা স্বাস্থ্য মন্ত্রণালয়ের একটি কে জিম্মি করে রাখা, তাকে বিভিন্নভাবে হেনন্তা করার ঘটনা শুধু দুঃখজনক নয়, এর সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। কোন আইনে একজন সাংবাদিককে এভাবে আটকে রাখা হলো নিরপে তদন্তের মাধ্যমে তা বের করতে হবে। ব্যবস্থা নিতে হবে দোষীদের বিরুদ্ধে।

বিবৃতিতে রোজিনা ইসলামের মুক্তি দাবি করা হয়। নিঃশর্তভাবে তাকে মুক্তির পাশাপাশি পুরো ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ারও দাবি জানিয়েছে সম্পাদক পরিষদ।

লিবিয়ায় নৌকাডুবি, ৩৩ বাংলাদেশি উদ্ধার

0
ছবি সংগৃহীত

দ্রোহ অনলাইন ডেস্ক

লিবিয়া উপকূলে নৌকা ডুবির ঘটনায় ৩৩ বাংলাদেশিকে উদ্ধার করেছে তিউনেশিয়া নৌবাহিনী। নৌকাটিতে থাকা আরও ৫০ জন নিখোঁজ রয়েছেন বলে জানানো হয়। তাদের সবাই অবৈধ উপায়ে ইউরোপ যাচ্ছিল।

বার্তা সংস্থা এপির বরাতে জানা গেছে, উত্তর আফ্রিকার দেশ তিউনিসিয়ার উপকূলে ‘নৌকাডুবি’তে অন্তত ৫০ অভিবাসন প্রত্যাশী নিখোঁজ হয়েছেন। জীবিত উদ্ধার করা হয়েছে ৩৩ জনকে। সবাই বাংলাদেশি বলে জানিয়েছে জাতিসংঘের অভিবাসন সংস্থা (আইওএম)।

আইওএম’র ভূমধ্যসাগরীয় দফতরের মুখপাত্র ফাভিও ডি গিয়াকোমো টুইটারে বলেছেন, জীবিত উদ্ধার হওয়া ৩৩ জনের সকলে বাংলাদেশের নাগরিক। রবিবার লিবিয়ার জাওয়ারা উপকূল থেকে তারা যাত্রা করেছিলেন। নিখোঁজ ব্যক্তিরা কোন দেশের তা এখনো জানা যায়নি।

তিউনিসিয়া সরকারের একজন মুখপাত্র জানিয়েছেন, উদ্ধারকৃতরা জানিয়েছেন নৌকাটিতে অন্তত ৯০ জন যাত্রী ছিলেন।

সাংবাদিক রোজিনার রিমান্ড নাকচ, জামিন শুনানী বৃহস্পতিবার

0
সাংবাদিক রোজিনাকে আদালতে তোলা হয় - ছবি সংগৃহীত

দ্রোহ অনলাইন ডেস্ক

প্রথম আলোর সাংবাদিক রোজিনা ইসলামের রিমান্ড নাকচ করেছেন আদালত। তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার তাঁর জামিনের শুনানি হতে পারে।

মঙ্গলবার সকাল ১১টার দিকে রোজিনা ইসলামকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে নেওয়া হয়। ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জসিম তাঁর রিমান্ড নাকচ করেন।

আদালতে রোজিনা ইসলামের পে শুনানি করেন প্রথম আলোর নিয়োজিত আইনজীবী এহসানুল হক সামাজি, আশরাফ উল আলম, প্রশান্ত কুমার কর্মকার। এ ছাড়া আইন ও সালিশ কেন্দ্রের পে আইনজীবী আব্দুর রশীদ, বøাস্টের পে আইনজীবী মশিউর রহমান এবং আইনজীবী সুমন কুমার রায় শুনানিতে ছিলেন। রাষ্ট্রপে শুনানি করেন মহানগর পাবলিক প্রসিকিউটর আব্দুল্লাহ আবু।

সকাল আটটার দিকে রোজিনা ইসলামকে শাহবাগ থানা থেকে আদালতে নেওয়া হয়। সেখানে তাঁকে আদালতের হাজতখানায় রাখা হয়।

সোমবার পেশাগত দায়িত্ব পালনের জন্য প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলাম স্বাস্থ্য মন্ত্রণালয়ে গেলে সেখানে পাঁচ ঘণ্টার বেশি সময় আটকে রেখে হেনস্থা করা হয়। একপর্যায়ে তিনি অসুস্থ হয়ে পড়েন। রাত সাড়ে আটটার দিকে পুলিশ তাঁকে শাহবাগ থানায় নিয়ে যায়। রাত পৌনে ১২টার দিকে পুলিশ জানায়, রোজিনা ইসলামের বিরুদ্ধে অফিশিয়াল সিক্রেটস অ্যাক্টে মামলা হয়েছে। তাঁকে এই মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।

কুমারখালীতে কবর থেকে গৃহবধূর লাশ উত্তোলন

0
এই কবর থেকে গৃহবধূ শিলার লাশ তোলা হয়

কুষ্টিয়া প্রতিনিধি

কষ্টিয়ার কুমারখালীর গ্রামে দাফনের ২৬ দিন পর আদালতের আদেশে ময়না তদন্তের জন্য গৃহবধূ শিলা (৩২) লাশ উত্তোলন করা হয়েছে। নিহত ওই গৃহবধূ বাগুলাট ইউনিয়নের আদাবাড়িয়া গ্রামের আসাদ মুন্সী ওরফে উজ্জলের স্ত্রী।

সোমবার দুপুরে ম্যাজিস্ট্রেট মোঃ বনি আমীনের উপস্থিতিতে কুমারখালী থানা পুলিশ বাঁশগ্রাম বাজার সংলগ্ন কবরস্থান থেকে গৃহবধূর লাশ উত্তোলন করে। পরে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে লাশ ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়।

কবর থেকে লাশ তোলা দেখতে উৎসুক জনতার ভীর

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই পীযুষ কান্তি কর্মকার বলেন, গৃহবধূ শিলার লাশ দাফনের ৬ দিন পর তার ভাই আব্বাস মিয়া থানায় হত্যার অভিযোগ করেন। পরে আদালতের নির্দেশে গত ৪ মে কুমারখালী থানায় মামলা রুজু হয়। (মামলা নং ৬।) পুলিশ তদন্তের স্বার্থে লাশটি ময়নাতদন্তের জন্য জেলা ম্যাজিস্ট্রেটের কাছে আবেদন করে। আবেদনের পরিপ্রেেিত আদালত কবর থেকে লাশ উত্তোলনের নির্দেশ দেয়।

নিহতের বড় ভাই ও মামলার বাদী আব্বাস মিয়া বলেন, ১৪ বছর আগে উজ্জলের সাথে বোনের (শিলা) বিয়ে হয়। বিয়ের পর থেকেই তার স্বামী আসাদ মুন্সী ওরফে উজ্জল সেনাবাহিনীর চাকুরীর টাকার দাবিতে বোনের ওপর শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করে আসছিল। ১৯ এপ্রিল দুপুরে শিলাকে পরিকল্পিতভাবে হত্যা করে আত্মহত্যা বলে প্রচার করে। ২০ এপ্রিল সকাল ৯ টায় বাঁশগ্রাম বাজার সংলগ্ন কবরস্থানে তাকে দাফন করা হয়।

মামলার বাদী আরো বলেন, নিরাপত্তার অভাবে কাউকে কিছু জানাতে পারিনি। পরে বাড়ি ফিরে আত্মীয়দের সাথে পরামর্শ করে ২৫ এপ্রিল রাতে কুমারখালী থানায় অভিযোগ দায়ের করা হয়।

ঝিনাইদহ সীমান্তে অনুপ্রবেশের দায়ে ৬ জন আটক

0
প্রতিকী ছবি

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহের মহেশপুর সীমান্তে অবৈধ ভাবে বাংলাদেশ ও ভারতে যাওয়ার সময় নারী ও শিশুসহ ৬ জনকে আটক করেছে বিজিবি।

সোমবার ভোর উপজেলার বাঘাডাঙ্গা ও খোশালপুর সীমান্ত এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটককৃতদের মধ্যে রয়েছেন, খুলনার দাকোপ উপজেলার গুনারী গ্রামের মৃত হোসেন গাজীর ছেলে মুসলিম গাজী (৩৭), বান্দরবান সদর উপজেলার দোয়াছড়ি গ্রামের জাফর মিয়ার ছেলে রফিক হোসেন (৩১), তার স্ত্রী নুর ফাতেমা আক্তার (২৭), মেয়ে জামেলা খাতুন (৯), ছেলে ইউসুফ (৬) ও দাউদ (২)।

এছাড়া পারাপারে সহযোগিতা করার অপরাধে মহেশপুর উপজেলার বাঘাডাঙ্গা গ্রামের ছাদের মন্ডলের ছেলে শফিকুল মন্ডল (৩৭) কে আটক করা হয়।

মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) এর সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম খান জানান, ভারত থেকে অবৈধভাবে একজন বাংলাদেশে প্রবেশ করেছে এমন সংবাদের ভিত্তিতে বাঘাডাঙ্গা এলাকায় অভিযান চালানো হয়। এসময় মুসলিম গাজী ও সহযোগিতা করার অপরাধে শফিকুল মন্ডলকে আটক করা হয়। এছাড়াও বাংলাদেশ থেকে ভারতে যাওয়ার সময় রফিক হোসেনসহ ৫ জনকে আটক করা হয়। এ ঘটনায় মহেশপুর থানায় মামলা দায়ের করে তাদের থানায় সোপর্দ করা হয়েছে।

খোকসায় বজ্রপাতে কৃষকের মৃত্যু

0
প্রতিকী ছবি

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসায় মাঠে কাজ করার সময় বজ্রপাতে এক কৃষকের মৃত্যু হয়েছে।

উপজেলা শিমুলিয়া ইউনিয়নে ৬ নম্বর ওয়ার্ডের মজুমদার মাঠে রবিবার সন্ধায় বজ্রপাতে কৃষক জিয়া মন্ডল (৪০) নিহত হয়। সে সিংঘরিয়া গ্রামের মৃত সলিমুদ্দিনের ছেলে। তিন সন্তানের জনক ছিলেন।

পরিবার সূত্রে জানা গেছে, রবিবার বিকালে নিজের পাটের জমিতে কাজ করার জন্য কৃষক জিয়া মন্ডল মাঠে যায়। ইতোমধ্যে মেঘ উঠে আসে। বৃষ্টির সাথে বজ্রপাত শুরু হয়। রাত অবধি কৃষক জিয়া বাড়ি ফিরে না আসায় পরিবারের লোকেরা তাকে খোজাখুজি শুরু করে। রাতে মাঠ থেকে কৃষক জিয়াকে সজ্ঞহীন অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষনা করেন।

স্থানীয় ওয়ার্ডের মেম্বর আমিরুল জানান, জিয়া প্রান্তিক কৃষক ও নেট ব্যবসায়ী। চাচার সাথে গরুর জন্য ঘাস কাটছিল। মেঘ দেখে অন্যরা বাড়ি ফিরলেও সে মাঠে রয়ে যায়।

তিনি আরো জানান, বজ্রপাতেই জিয়ার মৃত্যু হয়েছে। কার তার কান দিয়ে রক্তপাত হয়েছে।

সর্বশেষ সংবাদ

ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত

ঝিনাইদহ প্রতিনিধি ঝিনাইদহের শৈলকুপা উপজেলার বগুড়া গ্রামে গাছের সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয়ের মধ্যে বিরোধের জেরে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই মজিবুল ইসলাম...

বিপদজনক যাত্রা

স্যালোইঞ্জিন চালিত নছিমনে অতিমাত্রায় পাটকাঠি বোঝা দেওয়া হয়েছে। এতে গাড়িটির ভারসাম্য জটিলতা দেখা দিয়েছে। নিয়ন্ত্রন রক্ষায় চালকের সহযোগী জীবনের ঝুঁকি নিয়ে তিনচার বাহনের সামনের...

ভেড়ামারার দাস সম্প্রদায় শ্মশান ঘাটের জমি পেল

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার ভেড়ামারায় দুর্গাপূজার আগেই শ্মশান ঘাটের জায়গা বুঝে পেয়েছেন সনাতন ধর্মাবলম্বী দাস সম্প্রদায়ের লোকেরা। শুক্রবার বিকালে ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আমিরুল আরাফাত...

ককটেলসদৃশ বস্তু ফেলে পালাল দুর্বৃত্তরা

যশোর সংবাদদাতা যশোরে আটটি ককটেলসদৃশ বস্তু উদ্ধার করেছেন এসআরবি-৬ এর সদস্যরা। শুক্রবার সন্ধ্যায় এসআরবি-৬ মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। এ দিন ভোরের...

চালের দাম বাড়ানো হলো ট্রাকভাড়া অজুহাতে

দ্রোহ অনলাইন ডেস্ক বাজারে গত সপ্তাহের তুলনায় বেড়েছে কয়েক ধরনের চালের দাম। চালের দামবৃদ্ধির কারণ হিসেবে ব্যবসায়ীরা বলছেন ট্রাকভাড়া বেড়েছে। পাশাপাশি টমেটো ও কাঁচা মরিচের মতো...