সোমবার, নভেম্বর ২৩, ২০২৬.
Home Blog Page 559

ফিলিস্তিনে হামলা : দৃঢ় পদক্ষেপের আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর

0
পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন - ছবি সংগৃহীত

দ্রোহ অনলাইন ডেস্ক

ফিলিস্তিনের ওপর ইসরায়েলের অব্যাহত হামলার সমস্যা সমাধানে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের (ইউএনএসসি) প্রতি আহ্বান জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

রবিবার ইসলামী সহযোগিতা সংস্থার (ওআইসি) কার্যনির্বাহী কমিটির ভার্চুয়াল বৈঠকে এ আহ্বান জানান বলে পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়।

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেন, বাংলাদেশ জাতিসংঘ রেজুলেশন, আরব পিস ইনিশিয়েটিভ এবং কোয়ার্টার রোড ম্যাপের মেনেই ফিলিস্তিন ইস্যুতে একটি টেকসই সমাধানে বিশ্বাসী।

মন্ত্রী বলেন, আন্তর্জাতিক শান্তি ও সুরা নিশ্চিত করার ল্েয জাতিসংঘ নিরাপত্তা পরিষদকে আল-কুদস আল শরীফকে নিরাপত্তা ও দখল করা জমিতে সহিংসতার বিষয়টি উত্থাপন করা উচিত।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, নিরীহ বেসামরিক নাগরিক হত্যার ন্যায্যতা প্রমাণ করতে পারে, এমন কোনো অজুহাত হতে পারে না। সাম্প্রতিক ঘটনায় নিহতদের প্রতি দুঃখ ও গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ। এঘটনায় ফিলিস্তিনের রাষ্ট্রপতির কাছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংহতি জানিয়ে চিঠি দিয়েছেন।

প্রজ্ঞাপন জারি : লকডাউনের মেয়াদ বাড়লো আরও সাতদিন

0
প্রতিকী ছবি

দ্রোহ অনলাইন ডেস্ক

করোনাভাইরাস সংক্রমণ রোধে চলমান লকডাউনের (বিধিনিষেধ) মেয়াদ আরও সাতদিন ২৩ মে পর্যন্ত আরেক দফা বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

রবিবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, করোনাভাইরাসজনিত রোগ (কোভিড-১৯) সংক্রমণের বর্তমান পরিস্থিতি বিবেচনায় আগের সব বিধিনিষেধ ও কার্যক্রমের ধারাবাহিকতা অনুযায়ী নতুন করে দুটি শর্ত সংযুক্ত করে বিধিনিষেধ আরোপের সময়সীমা ১৬ মে মধ্যরাত থেকে ২৩ মে মধ্যরাত পর্যন্ত বর্ধিত করা হলো।

১. সরকারের রাজস্ব আদায়ের সঙ্গে সম্পৃক্ত সব দফতর/সংস্থা জরুরি পরিষেবার আওতাভুক্ত হবে।

২. খাবারের দোকান ও হোটেল-রেস্তোরাঁ কেবল খাদ্য বিক্রি/সরবরাহ করতে পারবে।

কোভিড-১৯ সংক্রমণ রোধে গত ১৪ এপ্রিল ভোর ৬টা থেকে আটদিনের কঠোর লকডাউন শুরু হয়। লকডাউনের মধ্যে পালনের জন্য ১৩টি নির্দেশনা দেয়া হয় সরকারের প থেকে। পরে তিন দফা লকডাউনের মেয়াদ বাড়ানো হয়, নির্দেশনাও আসে সংশোধনের। লকডাউনের সর্বশেষ মেয়াদ শেষ হবে রবিবার মধ্যরাতে।

বিধিনিষেধের বর্ধিত মেয়াদেও জেলার মধ্যে বাস চলবে। আন্তঃজেলা গণপরিবহন বন্ধ থাকবে। এছাড়া আগের মতোই বন্ধ থাকবে ট্রেন ও লঞ্চ।

এছাড়া লকডাউনে আগে মতোই স্বাস্থ্যবিধি মেনে দোকান ও শপিংমল সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা থাকবে। খোলা থাকবে শিল্প-কারখানা। এছাড়া জরুরি সেবা দেয়া প্রতিষ্ঠান ছাড়া যথারীতি সরকারি-বেসরকারি অফিস বন্ধ থাকবে। সীমিত পরিসরে হবে ব্যাংকে লেনদেন।

গত শুক্রবার দেশে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হয়। করোনা সংক্রমণ রোধে ঈদের ছুটিতে কর্মস্থলে থাকার নির্দেশনা থাকলেও তা মানেননি অনেকেই।

ঈদের কিছুদিন আগে থেকেই ঢাকা ছাড়তে শুরু করে মানুষ। জেলার মধ্যে চলাচল করা বাসের মাধ্যমে মানুষ চলে যায় ফেরিঘাটগুলোতে কিংবা জেলার প্রান্তে। ফেরি পার হয়ে কিংবা গাড়ি পাল্টে পৌঁছে গেছে গন্তব্যে।

কোভিড-১৯ সংক্রান্ত জাতীয় কারিগরি পরামর্শক কমিটির সভাপতি অধ্যাপক ডা. মোহাম্মদ শহিদুল্লা এর আগে বলেছিলেন, ‘আমাদের ধারণা হচ্ছে, এই পরিস্থিতির পর চলতি মাসের শেষ দিকে বা আগামী মাসের শুরুর দিকে করোনা সংক্রমণ আবার বাড়তে পারে।

এই প্রোপটে বিশেষজ্ঞ কমিটি লকডাউন বাড়ানোর সুপারিশ করে। সে অনুযায়ী আরও এক সপ্তাহ বাড়ল লকডাউন।

ঝিনাইদহ মোটরসাইকেল দুর্ঘটনায় এমপি আহত

0
আহত এমপি ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার আহত হয়েছেন।

রবিবার সকালে কালীগঞ্জ উপজেলার বলাকান্দর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

কালীগঞ্জ পৌরসভার মেয়র ও পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আশরাফুল আলম আশরাফ জানান, কালীগঞ্জ থেকে ষাটবাড়িয়া গ্রামে এক শিার্থীর মৃত্যু সংবাদ শুনে শোকাহত পরিবারকে সমবেদনা জানাতে জানাতে যাচ্ছিলেন সংসদ সদস্য। বলাকান্দর এলাকায় পৌঁছলে অপরদিক থেকে আসা আরেকটি মোটরসাইকেল সংসদ সদস্যকে বহনকারী মোটরসাইকেলের সাথে সংঘর্ষ হয়। এ সময় মোটরসাইকেল থেকে পড়ে সংসদ সদস্য আহত হন। সংসদ সদস্যের মোটরসাইকেলর চালক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শিবলী নোমানীও আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

সংসদ সদস্যের একান্ত সহকারী সচিব এমএ রউফ জানান, এমপির মাথার পেছনে আঘাত লেগেছে। হাসপাতালের ইসিজি রিপোর্ট ভালো এসেছে। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী মাথার সিটিস্ক্যান করানো হবে। তবে তিনি কথা বলতে পারছেন।

বাংলাদেশী কৃষককে ফেরত দিল বিএসএফ

0
প্রতিকী ছডিব

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে বিএসএফ’র হাতে আটক বাংলাদেশী কৃষককে আটকের চার ঘন্টা পর ফেরত দিয়েছে বিএসএফ।

রবিবার সেনকাল ১০ টার দিকে পতাকা বৈঠকের মাধ্যমে আব্দুল মালেক মোল্লা (৬৫) নামে ওই কৃষককে ফেরত দেয় ভারতীয় সীমান্তরী বাহিনী বিএসএফ। ওই কৃষক দৌলতপুর উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের ছলিমেরচর সীমান্ত এলাকার মৃত আমির মোল্লার ছেলে। ভোরের দিকে ছলিমেরচর সীমান্তে নিজ েেত কাজে গেলে বিএসএফ তাকে ধরে নিয়ে যায়।

বিজিবি সূত্র জানায়, কৃষক আব্দুল মালেক মোল্লা নিজ েেত কাজে গেলে ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার জলঙ্গী থানার চরভদ্রা বিএসএফ ক্যাম্পের টহল দল তাকে ধরে নিয়ে যায়। বিনা উস্কানিতে বাংলাদেশী কৃষককে ধরে নিয়ে যাওয়ার প্রতিবাদ জানিয়ে এবং তাকে ফেরত চেয়ে বিএসএফ’র কাছে পত্র পাঠায় বিজিবি। পত্র পেয়ে সকাল ১০টায় ৮৫/১৩(এস) সীমান্ত পিলার সংলগ্ন নোম্যান্স ল্যান্ডে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।

পতাকা বৈঠকে বিএসএফ’র পে ৬ সদস্য প্রতিনিধি দলের নেতৃত্ব দেন চরভদ্রা বিএসএফ ক্যাম্পের অধিনায়ক এসি অমিত কুমার সাহা এবং বিজিবি’র পে ৬ সদস্য প্রতিনিধি দলের নেতৃত্ব দেন ৪৭ বিজিবি ব্যাটালিয়ন অধিনস্থ চিলমারী ক্যাম্পের অধিনায়ক সুবেদার বিদ্যুৎ কুমার।

পতাকা বেঠক শেষে আটক বাংলাদেশী কৃষক আব্দুল মালেক মোল্লাকে ফেরত দেয় বিএসএফ। বিএসএফ’র দাবি কৃষক আব্দুল মালেক মোল্লা অবৈধভাবে ভারত সীমানায় অনুপ্রবেশ করলে তাকে আটক করা হয়।

খোকসায় ডাউলে ঝলসে গেলো শিশুর শরীর

0

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসায় গরম ডাউলের মধ্যে পরে এক শিশুর শরীর ঝলসে গেছে।

শনিবার দিন গত রাত ১০টার দিকে উপজেলার শিমলিয়া ইউনিয়নের বসোয়া গ্রামে ৪ বছরের শিশু সিনথিয়ার শরীরের একাংশ ঝলসে গেছে। তার বাবার নাম মাসুদ।

ঈদ উপলক্ষে বাড়িতে আসা অতিথিদের সাথে রাতের খাবার খাওয়ার জন্য শিশু সিনথিয়া ব্যস্ত হয়ে ওঠে। এক পর্যায়ে শিশুটি গরম ডাউলের গামলার মধ্যে পরে যায়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে ছেড়ে দেওয়া হয়।

খোকসায় সাবেক স্বামী-স্ত্রীর বিষপানে আত্মহত্যার চেষ্টা

0
স্যাভলোন পানে অসুস্থ্য গৃহবধূ মিমি

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসার গ্রামে সাবেক স্বামীর বিষ পানের পর স্ত্রীও স্যাভলোন পানে আত্মহত্যার চেষ্টা চালিয়েছে। গুরুতর অসুস্থ্য অবস্থায় তারা হাসপাতালে চিকিৎসাধিন রয়েছে। গৃহবধূ দাবি, সাবেক শ্বাশুরীর নির্যাতন থেকে বাঁচতে সে আত্মহত্যার চেষ্টা চালায়।

শনিবার রাত ৮টার দিকে প্রথমে নাজমুল (৩০) তার বাড়িতে তেলাপোকা মারা চক গুড়া করে পানিতে মিশিয়ে পান করে। এর কিছু সময় পর তার সাবেক স্ত্রী মিম (২২) তার বাবার বাড়িতে স্যাভলোন পানি করে আত্মহত্যার চেষ্টা চালায়। তারা দু’জনেই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধিন রয়েছেন। তাদের বাড়ি উপজেলার আমবাড়িয়া ইউনিয়নের গোসাই ডাঙ্গী গ্রামে।

বিষপানে অসুস্থ্য নাজমূল

জানা গেছে, দরিদ্র প্রতিবেশ লিটু প্রামানিকে মেয়ে সপ্তম শ্রেণির ছাত্রী মিমের সাথে প্রেমের সম্পর্ক গড়ে বিয়ে করে এই গ্রামের ইউনুস আলী ছেলে নাজমূল। বিয়ের পর থেকে দুই পরিবারে মধ্যে বনিবনা না হওয়া চলতি বছরের মার্চ মাসে তাদের মধ্যে ছাড়াছাড়ি (তালাক) হয়। এ কিছু দিন পর থেকে সাবেক স্বামী নানা ভাবে মিমকে উত্যক্ত করতে থাকে। এ নিয়ে দুই পরিবারে মধ্যে বিরোধ চরমে পৌচ্ছায়। এ ঘটনায় শনিবার রাতে নাজমূল বিষ পান করার পর তা মা নাজমা সাবেক পুত্রবধূ মিমের বাড়িতে চড়াও হয়। উপায়ন্ত না দেখে মিমও বাড়িতে থাকা স্যাভলোন পান করে আত্মহত্যার চেষ্টা করে। রাতেই তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হাসপাতালে চিকিৎসাধীন গৃহবধূ মিম জানান, তালাকের পর থেকে সাবেক স্বামী নাজমূল তাকে নানা ভাবে উত্যক্ত করে আসছে। নাজমূল বিষ খাওয়ার পর তার মা নাজমা বাড়িতে বয়ে এসে অকথ্য ভাষায় গালাগালি করে যায়। সে নিজের কূল রক্ষায় বিষ পান করতে বাধ্য হয়েছে। এর জন্য সে তার সাবেক শ্বাশুরীকেই দুষলেন।

গৃহবধূ মিমের ছোট ভাই তুফান

হাসপাতালে বোনের বিছানার পাশে দাড়িয়ে ১২ বছর বয়সী তুফান জানায়, বোনের বিয়ের পর থেকে তিন দফায় তার দুলা ভাই নাজমূলকে ৮০/৯০ হাজার টাকা যৌতুক দেওয়া হয়েছে। সে এখন গরু বিক্রি করে মোটর সাইকেল কিনে দেওয়ার বায়না ধরেছে। সাইকেল দেওয়ার মত তাদের সামর্থ নাই। বাবা লিটু কৃষি কাজের শ্রমিক। যা আয় করে তা দিয়ে সংসার চলে না। তাই সে নিজে কাঠ মিস্ত্রীর যোগানের কাজ করে সংসার চালায়।

হাসপাতালে চিকিৎসাধিন নাজমুলের পাশে পরিবারের কাউকে পাওয়া যায়নি। তবে তাকে হাসপাতালে নিয়ে আসা এক ব্যক্তি বলেন, পারিবারিক সমস্যার কারনেই সে বিষ খেয়েছে।

মেহেরপুরে গরুর আক্রমনে গৃহবধূ নিহত

0
ছবি সংগৃহীত

মেহেরপুর প্রতিনিধি

মেহেরপুরের গাংনীতে গরুর আক্রমনে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।

শনিবার বিকালে উপজেলার ধানখোলা ইউনিয়নের মহিষাখোলা গ্রামে গোয়াল ঘর পরিষ্কার করার সময় একটি গরুর আক্রমনে মুসলিমা খাতুন (২৫) নামের এ গৃহবধূ নিহত হয়। সে ওই গ্রামের বজলুর রহমানের স্ত্রী।

বজলুর রহমান জানান, প্রতিদিনের মত শনিবার বিকালে মুসলিমা গোয়াল ঘর পরিষ্কার করছিল। এসময় একটি গরু তার উপর আক্রমন করে। মারাত্মক আহত গৃহবধূকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। মুসলিমা এক সন্তানের জননী ছিলেন।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বজলুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

খোকসায় শিক্ষিকার আত্মহত্যা

0
প্রতিকী ছবি

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসায় পারিবারিক কলহের জের ধরে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা আত্মহত্যা করেছে।

নিহত শিক্ষিকা সুমাইয়া আফরিন (২৫) সিংঘরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা ছিলেন। সে একই গ্রামে আব্দুল আলিমের স্ত্রী। তার দুই বছর বয়সী এক মেয়ে ও ৬ মাস বয়সী ছেলে সন্তান রয়েছে।

সহকর্মী ও পরিবার সূত্রে জানা গেছে, ঈদের পরের দিন শনিবার সকালে স্বামীর সাথে টাকা নিয়ে কথাকাটি হয়। এর সূত্র ধরে পরিবারের লোকদের ওপর অভিমান করে নিজের ঘরে বাঁশের আড়ার সাথে ওড়না পেচিয়ে ফাঁস দেয়ে। এক পর্যায়ে পরিবারে লোকেরা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে নিয়ে আসে। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃতবলে ঘোষনা করে। পুলিশ শিক্ষিকার মৃতদেহটি উদ্ধার করের কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

থানা ভারপ্রপ্ত কর্মকর্তা কামরুজ্জামান জানান, শিক্ষিকার ময়না তদন্ত হয়েছে। এখন রিপট এলে বলা যাবে কিহয়ে মৃত্যু হয়েছে।

ভারতে আটকেপড়া বাংলাদেশিরা দর্শনা হয়ে ফিরতে পারবে

0
ছবি সংগৃহীত

চুয়াডাঙ্গা প্রতিনিধি

ভারতে আটকেপড়া বাংলাদেশিরা রবিবার থেকে চুয়াডাঙ্গার দর্শনা চেকপোস্ট দিয়ে দেশে ফিরতে পারবেন।

শনিবার দুপুরে কোভিড-১৯ নিয়ন্ত্রণ ও প্রতিরোধে করণীয় সম্পর্কিত চুয়াডাঙ্গা জেলা কমিটির সভায় এসব সিদ্ধান্ত গ্রহণ করা হয়। জেলা প্রশাসনের সম্মেলন কে এসব সিদ্ধান্তের তথ্য জানান জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার।

জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার জানান, সরকারি সিদ্ধান্ত মোতাবেক রবিবার থেকে দর্শনা চেকপোস্ট ব্যবহার করে দেশে আসতে পারবেন ভারতে আটকেপড়া বাংলাদেশিরা। এজন্য দর্শনা চেকপোস্টে সব ধরনের ব্যবস্থা নেয়া হয়েছে। দেশে আসা মানুষদের জন্য যাতে সংক্রমণ ঝুঁকি তৈরি না হয় সেজন্য বিশেষ ব্যবস্থা নেয়া হয়েছে। সবাইকে কোয়ারেন্টাইনের আওতায় নিতে এরই মধ্যে অন্তত চারটি সরকারি প্রতিষ্ঠান ও বেসরকারি চারটি হোটেল নির্ধারণ করা হয়েছে। সেখানে ১৪ দিনের কোয়ারেন্টাইনের পর তাদের বাড়িতে অবস্থানের অনুমতি দেয়া হবে। প্রথম দিনে আগত যাত্রীদের রাখা হবে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের নার্সিং ইনস্টিটিউট ভবনে।

তিনি আরও জানান, দেশে প্রবেশের পর চেকপোস্টে হেলথ স্ক্রিনিং ও করোনার এন্টিজেন টেস্টের মাধ্যমে তাদের নমুনা পরীা করা হবে। সেখানে কেউ যদি করোনা আক্রান্ত হন তবে তাকে বিশেষ পরিবহনের মাধ্যমে নেয়া হবে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের করোনা আইসোলেশন ওয়ার্ডে। যাত্রীদের আনা-নেয়ার জন্য রাখা হবে নির্দিষ্ট যানবাহনের ব্যবস্থা।

সভায় অতিরিক্ত জেলা প্রশাসককে (সার্বিক) প্রধান করে সাত সদস্যবিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে। ওই কমিটিতে সদস্য করা হয়েছে অতিরিক্ত পুলিশ সুপার (দামুড়হুদা) আবু রাসেল, সিভিল সার্জন প্রতিনিধি ডা. আওলিয়ার রহমান, চুয়াডাঙ্গা-৬ বিজিবি প্রতিনিধি, জেলা গ্রাম প্রতিরা ও আনসার বাহিনীর প্রতিনিধি, চুয়াডাঙ্গা প্রেসকাবের সভাপতি সরদার আল আমিন এবং জেলা বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক এ কে এম মঈনুদ্দিন মুক্তা।

সভায় উপস্থিত ছিলেন- চুয়াডাঙ্গার সিভিল সার্জন ডা. এএসএম মারুফ হাসান, পুলিশ সুপার জাহিদুল ইসলাম, চুয়াডাঙ্গা-৬ বিজিবির অধিনায়ক মোহাম্মদ খালেকুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মনিরা পারভীন এবং আনসার ও ভিডিপির জেলা কমান্ড্যান্ট আলমগীর হোসেনসহ জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন দফতরের কর্মকর্তারা।

খোকসায় সড়ক দুর্ঘটনায় আহত সাবেক ব্যাংক কর্মকর্তার মৃত্যু

0
স্ত্রী কন্যার মাঝে নিহত মানবেন্দ্র সাহা মৃদুল -ফাইল ছবি

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসায় মোটর সাইকেলের চাপায় আহত সাবেক ব্যাংক কর্মকর্তা মানবেন্দ্র সাহা (৬৭) ওরফে মৃদুল মারা গেছেন।

শুক্রবার রাতে নির্মল চক্রবর্তী নিশ্চিত করেন, বিকালে মোটর সাইকেল চাপায় আহত সাবেক ব্যাংক কর্মকর্তা মানবেন্দ্র সাহা মৃদুল রাজশাহী মেডিকেল কলেজে চিকিৎসার এক পর্যায়ে মৃত্যু বরণ করেছেন।

জানা গেছে, ঈদের দিন শুক্রবার বিকালে হাঁটকে বের হন সাবেক এই ব্যাংক কর্মকর্তা। বাড়ি থেকে এক কিলোমিটার দূরে কুষ্টিয়া-রাজবাড়ী সড়কের শহীদ বরকত ফিলিং ষ্টেশনের কাছে পৌচ্ছালে  দ্রুতগতির মোটর সাইকেল তাকে চাপাদেয়। এ সময় পেছন থেকে আসা অপর একটি মোটর সাইকেল চালক তাকে দ্বিতীয় দফায় চাপা দেয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে নিয়ে যায়। তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে রেফার্ড করা হয়। মানবেন্দ্র সাহার অবস্থা সংকটাপণ হলে তাৎক্ষনিক ভাবে তাকে রাজশাহী মেডিকেল কলেজে রেফার্ড করা হয়। সেখানে ভর্তির পর চিকিৎসার একপর্যায়ে রাতে তার মৃত্যু হয়।

এ ঘটনায় ঘাতক মোটর সাইকেল চালক আমরান (১৮) পিতা মুন্নাফ ও সুমন (২৮) পিতা রাজা সরদার গুরুতর আহত হয়। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে। ঘাতক মোটর সাইকেলের আরহীদের বাড়ি পাবনা সদর ইপজেলার খাসচর গ্রামে।

নিহত মানবেন্দ সাহা ওরফে মৃদুল প্রাথমিক বিদ্যালয়ের সাবেক শিক্ষিকা বিসখা সাহার স্বামী। তিনি সোনালী ব্যাংকের সাবেক কর্মকর্তা ছিলেন। সম্প্রতি এক হাতুওে ডাক্তারের ভুল চিকিৎসার নিহতের একমাত্র ছেলে মারা যায়।

সর্বশেষ সংবাদ

ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত

ঝিনাইদহ প্রতিনিধি ঝিনাইদহের শৈলকুপা উপজেলার বগুড়া গ্রামে গাছের সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয়ের মধ্যে বিরোধের জেরে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই মজিবুল ইসলাম...

বিপদজনক যাত্রা

স্যালোইঞ্জিন চালিত নছিমনে অতিমাত্রায় পাটকাঠি বোঝা দেওয়া হয়েছে। এতে গাড়িটির ভারসাম্য জটিলতা দেখা দিয়েছে। নিয়ন্ত্রন রক্ষায় চালকের সহযোগী জীবনের ঝুঁকি নিয়ে তিনচার বাহনের সামনের...

ভেড়ামারার দাস সম্প্রদায় শ্মশান ঘাটের জমি পেল

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার ভেড়ামারায় দুর্গাপূজার আগেই শ্মশান ঘাটের জায়গা বুঝে পেয়েছেন সনাতন ধর্মাবলম্বী দাস সম্প্রদায়ের লোকেরা। শুক্রবার বিকালে ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আমিরুল আরাফাত...

ককটেলসদৃশ বস্তু ফেলে পালাল দুর্বৃত্তরা

যশোর সংবাদদাতা যশোরে আটটি ককটেলসদৃশ বস্তু উদ্ধার করেছেন এসআরবি-৬ এর সদস্যরা। শুক্রবার সন্ধ্যায় এসআরবি-৬ মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। এ দিন ভোরের...

চালের দাম বাড়ানো হলো ট্রাকভাড়া অজুহাতে

দ্রোহ অনলাইন ডেস্ক বাজারে গত সপ্তাহের তুলনায় বেড়েছে কয়েক ধরনের চালের দাম। চালের দামবৃদ্ধির কারণ হিসেবে ব্যবসায়ীরা বলছেন ট্রাকভাড়া বেড়েছে। পাশাপাশি টমেটো ও কাঁচা মরিচের মতো...