সোমবার, নভেম্বর ২৩, ২০২৬.
Home Blog Page 568

গুলিতে শ্রমিক হত্যার প্রতিবাদে মানববন্ধন

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ায় স্কপের ব্যানারে বাঁশখালীতে নির্মানাধীণ বিদ্যুৎ কেন্দ্রে গুলি করে ৭ শ্রমিক হত্যার প্রতিবাদ ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বেলা ১২টায় কুষ্টিয়া জেলা শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ (স্কপ) এ মানববন্ধনের আয়োজন করে। জাতীয় শ্রমিক লীগ কষ্টিয়ার সভাপতি আনোয়ারুল ইসলামের সভাপতিত্বে শহরের প্রধান সড়ক এনএস রোডস্থ কুষ্টিয়া হাইস্কুল মার্কেটের সামনে অনুষ্ঠিত এ মানববন্ধনে স্কপের শরীক সংগঠনের নেতৃবৃন্দ অংশ গ্রহণ করেন।

এ সময় বক্তব্য রাখেন কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক গোলাম মোস্তফা, জাসদ সভাপতি গোলাম মহসিন, বাসদ কুষ্টিয়া জেলা আহŸায়ক কমরেড শফিউর রহমান শফি, জেলা সিপিবির সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন, জাসদ নেতা কারশেদ আলম, স্বর্ণ শিল্পী সমিতির সাধারণ সম্পাদক পলান বিশ^াস, সমাজতন্ত্রিক শ্রমিক ফ্রন্ট কুষ্টিয়ার সভাপতি আশরাফুল ইসলাম, জাতীয় শ্রমিক ফেডারেশনের সমন্বয়ক এসরারুল হক, ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সমন্বয়ক নীল কমল বিশ^াস, জাতীয় শ্রমিক জোটের সাধরণ সম্পাদক আব্দুল কুদ্দুস, জাতীয় শ্রমিক জোটের যুগ্ম সাধরণ সম্পাদক আয়ুব আলী, হোটেল শ্রমিক ইউনিয়নের সভাপতি রমজান আলী এবং শ্রমিক নেতা আমানত শেখ প্রমুখ।

কুমারখালীতে নতুন পোষাকের না পেয়ে শিশুর আত্মহত্যা

0
প্রতিকী ছবি

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার কুমারখালী উপজেলার চাপড়া এলাকার এক শিশু নতুন পোষাকের না পেয়ে আত্মহত্যা করেছে।

আসন্ন ঈদে দাবিকৃত নতুন পোষাক না পাওয়ার হতাশা থেকে রেহেনা খাতুন (১০) আত্মহত্যা করে। নিহত শিশু দিনমজুর রাশিদুল শেখের মেয়ে ও চাপড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিার্থী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শিশু রেহেনা তার মায়ের কাছে ঈদের জন্য নতুন পোশাক কিনে দেওয়ার জন্য বায়না ধরে। কিন্তু পরিবারের লোকজন পোশাক কিনে দিতে অস্বীকৃতি জানালে অভিমান করে শুক্রবার রাতে গলায় ওড়না পেঁচিয়ে রেহেনা আত্মহত্যা করে।

কুমারখালী থানার (ওসি) মজিবুর রহমান জানান, শনিবার সকালে ওই শিশুর মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এবিষয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

ইউটিউবে সালমান খানের নতুন ছবির ট্রেইলারে ঝড়

0
ছবি সংগৃহীত

দ্রোহ বিনোদন ডেস্ক

সালমান খান অভিনীত বহু প্রতীতি ছবি ‘রাধে-ইউর মোস্ট ওয়ান্টেড ভাই’ ছবিটি মুক্তি পাচ্ছে।

বৃহস্পতিবার এ সিনেমার ট্রেইলার মুক্তি পেয়েছে।

ছবিকে ঘিরে সালমান খান ভক্তদের পাশাপাশি বিনোদন জগতের সবার অপো। ইতিমধ্যে ওই সিনেমার ট্রেইলার ইউটিউবে ঝড় তুলেছে। জি স্টুডিউজের ইউটিউব চ্যানেলে ট্রেইলারটি আপলোড হওয়ার এক দিন পরই তা প্রায় পৌনে দুই কোটি দর্শক দেখেছে। এর মধ্যে ৬ লাখ ৫৭ হাজারেরও বেশি মানুষ লাইক দিয়ে ওই ট্রেইলারটিকে পছন্দ করার কথা প্রকাশ করেছেন। আর সরাসরি কমেন্ট বক্সেও প্রতিক্রিয়া জানিয়েছেন ৮২ হাজারেরও বেশি মানুষ।

জিনিউজের খবরে বলা হয়, ছবির পরিচালক প্রভু দেবা ঈদে এই ছবির মুক্তি কথা জানিয়েছেন। জানানো হচ্ছে, সকল স্বাস্থ্যবিধি ও প্রটোকল মেনেই মুক্তি পাবে এই ছবি। করোনা আবহে যখন ফের সিনেমাহলগুলির ঝাঁপ বন্ধ হতে চলেছে তখন এই ছবির রিলিজ কিছুটা হলেও আশার আলো জাগাচ্ছে হল মালিকদের মনেও।

খবরে আরও বলা হয়, থিয়েটারগুলির পাশাপাশি এই ছবি মুক্তি পেতে চলেছে ওটিটি প্লাটফর্মেও। জি ফাইভে মুক্তি পাবে এই ছবি। তবে বাকি ডিটুএইচ অপারেটর্সেও দেখা যাবে ছবিটি। করোনা পরিস্থিতির কথা মাথায় রেখেই মাল্টি প্ল্যাটফর্মে মুক্তি পাবে ছবিটি।

খোকসায় পৃথক সংঘর্ষে আহত ১০

0
প্রতিকী ছবি

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসার গ্রামে পৃথক সংঘর্ষে দুই পক্ষের ১০জন আহত হয়েছে।

জানা গেছে, উপলোর জয়ন্তী হাজরা ইউনিয়নের জয়ন্তী হাজরা গ্রামে বসত বড়িতে ঘর তোলা কেন্দ্র করে আবু খান ও বিশু খানের মধ্যে বিরোধ দেখা দেয়। তারা দু’জনে আপন ভাই। শুক্রবার দুপুরে গ্রামে আবু খানের শ্বশুর বাড়িতে এ নিয়ে বৈঠক শুরু হয়। এক পর্যায়ে দুই পক্ষের মধ্যে বাক-বিতান্ডা তার পরে হামলা পাল্টা হামলা শুরু হয়। দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে কমপক্ষে ৮ জন আহত হয়।

এ ঘটনায় আহত সাদ্দাম মোল্লা (৬৫), আবু খান (৫০), দুলাল (২৩), জালাল উদ্দিন (৩৮), আক্তার (৩১), সিফাত (৩০), আলতাফ (২৪), আলাল (৩৫), হেলাল (৩০) কে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরী বিভাগে চিকিৎসা দেওয়া। আহতদের মধ্যে ৬ জনকে আশঙ্কাজনক অবস্থায় কুষ্টিয়া জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

হাঁসে ক্ষেতের ধান তছরুপ করার ঘটনা কেন্দ্র দ্বিতীয় হামলা পাল্টা হামলা ঘটনা ঘটে একই গ্রামে। ছাত্তার মোল্লার উঠতি বরো ধানের জমিতে প্রতিবেশী আব্দুল্লার ৯/১০টি হাঁসে ধান তছরু করে। এ ঘটনায় জমির মালিক হাঁস তারাতে গেলে দুই পক্ষের মধ্যে হামলা পাল্টা হামলার ঘটনা ঘটে। এতে জমির মালিক ছাত্তার মোল্লা ও প্রতিপক্ষের রুহুল আমিন নামের দুইজন আহত হয়।

থাকছে না লকডাউন

0
ছবি সংগৃহীত

দ্রোহ অনলাইন ডস্ক

আগামী ২৮ এপ্রিলের পর লকডাউনের বিধিনিষেধ শিথিল হচ্ছে। তবে নতুন করে আর লকডাউনের মেয়াদ বাড়াছে না সরকার। স্বাস্থ্যবিধি মেনে ধীরে ধীরে সবকিছু খুলবে। চালু হবে গণপরিবহন, সীমিত পরিসরে খুলবে সরকারি-বেসরকারি অফিস।

শুক্রবার বিকালে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেন, আগামী ২৮ এপ্রিলের পর বিধিনিষেধ শিথিল করা হবে। কিন্তু নো মাস্ক নো সার্ভিস- এটা শতভাগ বাস্তবায়ন করা হবে। মানুষ মাস্ক পড়বে, শারীরিক দূরত্ব মেইনটেইন করবে। কঠোরভাবে স্বাস্থ্যবিধি মানলেই জীবন ও জীবিকা দুটোই চলাতে পারবে।

তিনি জানান, গণপরিবহন চালুর বিষয়টি সিদ্ধান্তের পর্যায়ে আছে। চালু হলেও তো স্বাস্থ্যবিধি মেনেই চলতে হবে। আমাদের জীবনযাত্রা স্বাভাবিক করতে হবে। শতভাগ স্বাস্থ্যবিধি মেনেই সেটা করা হবে। যেভাবে আস্তে আস্তে বন্ধ হয়েছে, সেভাবে খুলবে।

সামনে লকডাউন সেভাবে আর বাড়বে না এমন সিদ্ধান্ত আসছে। তবে তখন জীবনযাত্রার বিষয়ে দিক-নির্দেশনার দিয়ে আগামী ২৮ এপ্রিল একটা প্রজ্ঞাপন জারি করা হবে। সেখানে অফিসের জনবলের বিষয়টি উল্লেখ থাকবে বলেও জানান প্রতিমন্ত্রী।

কোভিড-১৯ এ দ্বিতীয় ঢেউ এর ব্যাপক সংক্রমণ রোধে গত ১৪ এপ্রিল ভোর ৬টা থেকে আটদিনের কঠোর লকডাউন শুরু হয়। লকডাউনের মধ্যে পালনের জন্য ১৩টি নির্দেশনা দেয়া হয় সরকারের প থেকে। সেই মেয়াদ শেষ হয় গত বুধবার (২১ এপ্রিল) মধ্যরাতে। তবে করোনা সংক্রমণ পরিস্থিতির উন্নতি না হওয়ায় লকডাউনের মেয়াদ আগামী ২৮ এপ্রিল মধ্যরাত পর্যন্ত বাড়ানো হয়েছে।

ঝিনাইদহের শৈলকুপায় মসজিদ নির্মানকে কেন্দ্র করে সংঘর্ষ

0

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহের শৈলকুপায় নির্মানাধিন মসজিদের আরসিসি পিলার ভাংচুর কেন্দ্র করে সংঘর্ষে ৮ জন আহত হয়েছে।

বৃহস্পতিবার উপজেলার সারুটিয়া ইউনিয়নের বড়ুরিয়া গ্রামে এ সংঘর্ষের ঘটনাটি ঘটে। আহতদের শৈলকুপা ও কুষ্টিয়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।

জানা গেছে, গড়াই নদীর অব্যাহত ভাঙ্গনে বড়ুরিয়া গ্রামের জামে মসজিদ নদী গর্ভে বিলীন হয়ে যায়। এ গ্রামের খন্দকার রায়হান কবীর পলাশ ও রেহেনা খাতুনের দান করা জমিতি মসজিদ নির্মান কাজ শুরু হয়। এ জমির মালিকানা দাবি করেন গ্রামের তমাল নামের এক ব্যক্তি। বৃহস্পতিবার ভোরে নির্মানাধীন মসজিদের দুইটি আরসিসি পিলার তারা ভেঙ্গে দেয়। এ ঘটনা কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এ হামলা পাল্টা হামলা ও সংঘর্ষে আলাউদ্দিন, নজরুল, শরিফুল, আল্লেক, সোহান, জামাল ও গোলাম মোস্তফাসহ ৮ জন আহত হয়।

জমি দাতা খন্দকার পলাশ জানান, তিনি মসজিদের জন্য ৬ শতক জমি স্বেচ্ছায় দান করেন। দানকৃত জমিতে মসজিদ নির্মাণ কাজ চলছিলো। বৃহস্পতিবার ভোরে তমাল ও বড়ুরিয়া গ্রামের মকলেছ বিশ্বাসের নেতৃত্বে দুলাল বিশ্বাস, মনোয়ার বিশ্বাস, কায়েম শেখ, রইচ মোল্লাসহ ১৫/২০ জন মসজিদের নির্মানাধীণ দুটি আরসিসি পিলার ভেঙ্গে ফেলে।

তমাল জানান, পলাশের দানকৃত জমিতে মসজিদ নির্মানে কোন বাধা নেই। কিন্তু রেহানা খাতুন যে দুই শতক জমি দান করেছে তার মালিক আমরা (তমাল)। মসজিদের যে দুটি পিলার তাদেও জমির উপর ছিল সে দুটি তারা তুলে দিয়েছে বলে স্বীকার করেন।

শৈলকুপা থানার ওসি জাহাঙ্গীর আলম জানান, বড়ুরিয়া গ্রামে পাশাপাশি দুটি মসজিদ নির্মানকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সেখানে পুলিশ মোতায়েন করা হয়েছে।

ঝিনাইদহে কর্মহীন মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ

0
ত্রাণ বিতরণ

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহে করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউএ সংক্রমণ প্রতিরোধের লকডাউনে কর্মহীন হয়ে পরা ছিন্নমুল মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

বৃহস্পতিবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার মানবিক সহায়তার এ র্কসূচীর আনুষ্ঠানিক ভাবে শুরু করেন জেলা প্রশাসক মোঃ মজিবর রহমান।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সেলিম রেজা, উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাডঃ আব্দুর রশীদ, জেলা তথ্য অফিসার আবু বকর সিদ্দিক, সদর উপজেলা নির্বাহী অফিসার এসএম শাহীন, ভাইস চেয়ারম্যান আরতী দত্ত, জেলা ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তরের উপপরিচালক সুচন্দন মন্ডল প্রমুখ।

মিরপুরে যুবকের মরদেহ উদ্ধার

0
Kushtia Mirpur-22-p1

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার মিরপুরে জিকে ক্যানেল থেকে স্থানীয় পার্কের গণ শৌচাগারের এক কর্মচারীর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।

নিহত ব্যক্তির নাম জাহিদুল ইসলাম (৩৬)। সে পৌরসভার ১ নং ওয়ার্ডের সুলতানপুর গ্রামের মৃত নূর হোসেনের ছেলে। তিনি একটি গণ শৌচাগারের দায়িত্বে¡ ছিলেন।

বৃহস্পতিবার সকালে কর্মস্থলের পাশের জিকে খাল থেকে জাহিদুলের মরদেহ উদ্ধার করে পুলিশ।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, সকালে ওই খালে মাছ ধরতে যাওয়া এক ব্যক্তি খালের পানিতে একটি লাশ ভাসতে দেখে পুলিশে খবর দেয়। পুলিশ মৃতদেহটি উদ্ধার করে। স্থানীয়রা বুধবার দিবাগত রাত দশটার দিকেও জাহিদুল সুস্থ অবস্থায় চলাফেরা করতে দেখেছেন।

মিরপুর থানার অফিসার ইনচার্জ গোলাম মোস্তফা মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে গিয়ে মৃত দেহ উদ্ধার করে। লাশ মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে এটা হত্যা কিনা পুলিশ এ ব্যাপারে এখনো নিশ্চিত হতে পারেনি। ময়না তদন্ত রিপোর্ট এলে মৃত্যুর রহস্য জানা যাবে।

কুমারখালীতে আওয়ামী লীগের দু’গ্রুপের সংঘর্ষ

0
KUMAR-19-P-2

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার কুমারখালীর জগন্নাথপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গ্রুপের সাথে সাধারণ সম্পাদক গ্রুপের সংঘর্ষ হয়েছে। সংঘর্ষে ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুক আল আজম হান্নান গুরুতর আহত হয়েছেন।

সোমবার কুমারখালী উপজেলার জগন্নাথপুর ইউনিয়নে চর জগন্নাথপুর ব্রিজ এলাকার স্থানীয় ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও চেয়ারম্যান ফারুক আহমেদ খান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুক আল আজম হান্নান গ্রুপের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, কুমারখালী জগন্নাথপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও চেয়ারম্যান ফারুক আহমেদ খান সকালে মোটরসাইকেলে জগন্নাথপুর এলাকার যাচ্ছিলেন। এ সময় প্রতিপক্ষ একই ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুক আল আজম হান্নান ও আব্দুল্লাহ্ আল বাকি বাদশার নেতৃত্বে চেয়ারম্যান ও তার পরিবারের সদস্যদের নামে গালিগালাজ করতে থাকে।

এ নিয়ে দুপক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পরে। এক পর্যায়ে প্রতিপক্ষ সাধারণ সম্পাদক ফারুক আল আজম হান্নানের উপর হামলা করে। এ হামলায় গুরুতর আহত হান্নানকে উদ্ধার করে কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপেক্সে ভর্তি করা হয়। এ ঘটনার পর হামলাকারীরা ফারক খান সমর্থক নূর আলম জিকুর তিনটি দোকানে এবং একই এলাকার আমিরুলের বাড়িতেও হামলা করে ভাঙচুর-লুটতরাজ করেছে।

এ ব্যাপারে কুমারখালী থানার অফিসার ইনচার্জ মজিবুর রহমান বলেন, এলাকার আধিপত্য বিস্তার নিয়ে এ হামলার ঘটনা ঘটেছে। তদন্ত করে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

কুমারখালীর ক্ষুুদে বিজ্ঞানীর সাড়া জাগানিয়া আবিস্কার

0

মাস্ক ছাড়া খুলবেনা দরজা

কুষ্টিয়া প্রতিনিধি

করোনা মহামারীতে নাকাল বিশ্বব্যাপী। এক বছরের অধিক সময় ধরে বিশ্ববাসীকে নাজেহাল করে তুলেছে এই মহামারী করোনা। কোন ভাবেই দমানো যাচ্ছেনা এই প্রাণঘাতী ভাইরাসকে। প্রতিদিনই আক্রান্ত, সংক্রমণ ও মৃত্যুও দীর্ঘ হচ্ছে।

স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, এই মহামারী ভাইরাস থেকে বাঁচতে সামাজিক দুরত্ব বজায় রাখা এবং স্বাস্থ্যবিধি মানার কোন বিকল্প নেই। স্বাস্থ্যবিধিতে নিয়মিত মাস্ক ব্যবহারের প্রতি বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। কিন্তু অনেক অসচেতন মানুষ নিয়ম ভেঙে মাস্ক ছাড়াই অফিস, আদালত, ধর্মীয় ও ব্যবসায় প্রতিষ্ঠানে যাচ্ছেন। এতে একদিকে যেমন স্বাস্থ্যবিধি লঙ্ঘন হচ্ছে, অন্যদিকে করোনার সংক্রমণ বৃদ্ধির প্রবণতাও বাড়ছে। এ অবস্থায় বাসা, অফিস, ধর্মীয় কিংবা ব্যবসায় প্রতিষ্ঠানে করোনা ভাইরাসের সংক্রমণ রোধে এক দিগন্তকারী যন্ত্র আবিস্কার করেছে ুদে বিজ্ঞানী রিয়াদ আহমেদ শিথিল। সে এই যন্ত্রটির নাম দিয়েছে covid-19 safely face Mask detector in door (কোভিড- ১৯ সেফটি ফেইস মাস্ক ডিটেকটিভ ইন ডোর)।

যন্ত্রটির সু্িবধা হলো – ফেস মাস্ক ছাড়া কেউ দরজা দিয়ে ভিতরে প্রবেশ করতে পারবে না। শুধুমাত্র মুখে মাস্ক থাকলে একটি সবুজ বাতি জ্বলে উঠবে এবং দরজা খুলে যাবে । মাস্ক না থাকলে মাস্ক পড়ার অনুরোধ করা হবে। মাস্ক থাকলে প্রবেশকারীকে স্বাগতম জানানে যন্ত্রটি। ুদে বিজ্ঞানীর আবিস্কৃত যন্ত্রটি সময়োপযোগী ও কার্যকারী যন্ত্র হলেও অর্থের অভাবে সামনের দিকে আগাতে পারছেনা শিথিল। সরকারি বা বে-সরকারি পৃষ্ঠপোষকতায় উদ্যোগটি বাস্তবায়ন হলে করোনা মোকাবেলায় অগ্রণী ভূমিকা রাখবে বলে মন্তব্য করেছেন সচেতন ব্যক্তিরা।

রিয়াদ আহমেদ শিথিল বিশ বছর বয়সী এক হাস্যউজ্বল কিশোর। ুদে বিজ্ঞানী হিসেবে এলাকায় বেশ পরিচিত। সে কুমারখালী উপজেলাধীন পান্টি ডিগ্রী কলেজের বিজ্ঞান বিভাগের ছাত্র। তার জন্ম পান্টি ইউনিয়নের পান্টি গ্রামের এক মধ্যবিত্ত পরিবারে। বাবা নজরুল ইসলাম কম্পিউটারে অনলাইন সার্ভিস করে জীবিকা নির্বাহ করেন। মা শেলী খাতুন গৃহিণী।

জানা গেছে, শিথিল শুধু স্বপ্নবাজ ছেলে নয় বরং স্বপ্নকে বাস্তবে রুপদানে বিশ্বাসী কিশোর। সে বিশ্বাস করে অধ্যাবসায় আর আত্মবিশ্বাসই পারে কাঙ্খিত ল্েয পৌছাতে। বাবা নজরুল ইসলাম আর মা শেলীর অনুপ্রেরণায় আজকের এই অবস্থান শিথিল। ছোটবেলা থেকেই তার প্রবল আগ্রহ দেশ ও দশের উন্নতি সাধনে কাজ করা। স্বপ্ন বাস্তবায়নে সাহসিকতা ও মানসিকতা পুঁজি করে দূর্বার গতিতে এগিয়ে চলছে শিথিল।

আরো জানা গেছে, উপজেলা প্রশাসনের আয়োজনে ৪২ তম বিজ্ঞান মেলায় অংশ নেয় এই ুদে বিজ্ঞানী। পান্টি কলেজ থেকে অংশ নিয়ে covid-19 safely face Mask detector in door উপস্থাপনা করেন। বিচারকদের বিচারে ১ম স্থান অর্জন করে কলেজ। তার এই সময়োপযোগী আবিষ্কারের জন্য বিভিন্ন মহল থেকে ভূয়সী প্রশংসাও পেয়েছেন শিথিল।

সর্বশেষ সংবাদ

ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত

ঝিনাইদহ প্রতিনিধি ঝিনাইদহের শৈলকুপা উপজেলার বগুড়া গ্রামে গাছের সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয়ের মধ্যে বিরোধের জেরে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই মজিবুল ইসলাম...

বিপদজনক যাত্রা

স্যালোইঞ্জিন চালিত নছিমনে অতিমাত্রায় পাটকাঠি বোঝা দেওয়া হয়েছে। এতে গাড়িটির ভারসাম্য জটিলতা দেখা দিয়েছে। নিয়ন্ত্রন রক্ষায় চালকের সহযোগী জীবনের ঝুঁকি নিয়ে তিনচার বাহনের সামনের...

ভেড়ামারার দাস সম্প্রদায় শ্মশান ঘাটের জমি পেল

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার ভেড়ামারায় দুর্গাপূজার আগেই শ্মশান ঘাটের জায়গা বুঝে পেয়েছেন সনাতন ধর্মাবলম্বী দাস সম্প্রদায়ের লোকেরা। শুক্রবার বিকালে ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আমিরুল আরাফাত...

ককটেলসদৃশ বস্তু ফেলে পালাল দুর্বৃত্তরা

যশোর সংবাদদাতা যশোরে আটটি ককটেলসদৃশ বস্তু উদ্ধার করেছেন এসআরবি-৬ এর সদস্যরা। শুক্রবার সন্ধ্যায় এসআরবি-৬ মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। এ দিন ভোরের...

চালের দাম বাড়ানো হলো ট্রাকভাড়া অজুহাতে

দ্রোহ অনলাইন ডেস্ক বাজারে গত সপ্তাহের তুলনায় বেড়েছে কয়েক ধরনের চালের দাম। চালের দামবৃদ্ধির কারণ হিসেবে ব্যবসায়ীরা বলছেন ট্রাকভাড়া বেড়েছে। পাশাপাশি টমেটো ও কাঁচা মরিচের মতো...