শনিবার, নভেম্বর ২৮, ২০২৬.
Home Blog Page 30

বিজিবির অভিযানে মাদক ও চোরাচালানি পণ্যসহ আটক দুইজন

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়া সীমান্তের বিভিন্ন স্থানে পৃথক অভিযান চালিয়ে প্রায় ১১ লাখ টাকার মাদকদ্রব্য ও চোরাচালানি পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় দুই চোরাকারবারিকে আটক করা হয়েছে।

রবিবার (০৯ আগস্ট) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন কুষ্টিয়া ব্যাটালিয়নের (৪৭ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সীমান্তে চোরাচালান ও মাদকদ্রব্যের অনুপ্রবেশ প্রতিরোধে সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শনিবার (০৮ আগস্ট ও রবিবার (০৯ আগস্ট) পৃথক অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ভারতীয় মদ, গাঁজা, স্কাফ সিরাপ, ফেয়ারডিল সিরাপ, ডেক্সামেথাসন ট্যাবলেট, পাতার বিড়ি ও জিরাসহ বিপুল পরিমাণ অবৈধ পণ্য জব্দ করা হয়েছে। জব্দকৃত মালামালের মোট আনুমানিক মূল্য ১০ লাখ ৭১ হাজার ১০০ টাকা।

বিজিবি জানায়, শনিবার কুষ্টিয়া ব্যাটালিয়নের অধীনস্থ কাজিপুর, জামালপুর ও রামকৃষ্ণপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় অভিযান চালিয়ে কাজিপুর বর্ডারপাড়া মাঠ থেকে ৫ বোতল ভারতীয় মদ, ২০০ প্যাকেট পাতার বিড়ি ও ১২ কেজি জিরাসহ শাকিব ইসলাম (২৪) নামে একজনকে আটক করা হয়।

একই দিনে জামালপুর বিওপির নিচপাড়া মাঠ এলাকা থেকে ৭ বোতল স্কাফ সিরাপ ও ২ বোতল ফেয়ারডিল সিরাপসহ বাক্কার (৩৮) নামে আরও একজনকে আটক করা হয়। এছাড়া জয়পুর মাঠপাড়া এলাকা থেকে মালিকবিহীন অবস্থায় ২ কেজি ভারতীয় গাঁজাও উদ্ধার করা হয়।

পরদিন রবিবার কুষ্টিয়া ব্যাটালিয়নের অধীনস্থ রংমহল, জামালপুর ও শুভরাজপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় পৃথক অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় আরও ১৬ কেজি ভারতীয় গাঁজা, ৫০ বোতল ভারতীয় মদ এবং ৩ হাজার পিস ডেক্সামেথাসন ট্যাবলেট জব্দ করা হয়।

বিজিবি জানিয়েছে, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে তাদের গোয়েন্দা নজরদারি এবং বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

ভারতীয় মাদক ও চোরাচালানি পণ্যসহ যুবক আটক

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়া সীমান্তে পৃথক তিনটি অভিযান চালিয়ে প্রায় ৬ লাখ টাকার ভারতীয় মাদক ও চোরাচালানি পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এসময় আশিক মিয়া নামে এক যুবকে আটক করা হয়েছে।

শনিবার (০৮ আগস্ট) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন কুষ্টিয়া ব্যাটালিয়নের (৪৭ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি।

বিজিবি জানায়, সীমান্তে চোরাচালান ও মাদকদ্রব্যের অনুপ্রবেশ রোধে চলমান অভিযানের অংশ হিসেবে কাজিপুর, জামালপুর ও প্রাগপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় পৃথক অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ভারতীয় মদ, ফেয়ারডিল সিরাপ, ডেক্সামেথাসন ট্যাবলেট ও পাতার বিড়িসহ বিভিন্ন পণ্য জব্দ করা হয়েছে। জব্দকৃত মালামালের আনুমানিক মূল্য ৫ লাখ ৯৬ হাজার ৮১৮ টাকা।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, শুক্রবার (০৭ আগস্ট) বিকাল ৩টা ২৫ মিনিটের দিকে কুষ্টিয়া ব্যাটালিয়নের অধীনস্থ কাজিপুর বিওপির দায়িত্বপূর্ণ কাচারিপাড়া ফুটবল মাঠ এলাকায় অভিযান চালিয়ে আশিক মিয়া (২২) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে একটি ভারতীয় মদের বোতল, একটি মোটরসাইকেল, একটি মোবাইল ফোন এবং ৫৩৮ টাকা নগদ জব্দ করা হয়।

এছাড়াও শনিবার (০৮ আগস্ট) সকাল ৬টার দিকে জামালপুর বিওপির দায়িত্বপূর্ণ জয়পুর মাঠপাড়া এলাকায় মালিকবিহীন অবস্থায় ৫০ বোতল ভারতীয় ফেয়ারডিল সিরাপ জব্দ করা হয়।

একই দিন ভোর ৫টার দিকে প্রাগপুর বিওপির দায়িত্বপূর্ণ প্রাগপুর কবরস্থান এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ১ হাজার পিস ভারতীয় ডেক্সামেথাসন ট্যাবলেট এবং ১৫৮ প্যাকেট পাতার বিড়ি জব্দ করা হয়।

বিজিবি জানিয়েছে, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে তাদের গোয়েন্দা নজরদারি এবং বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত রাখা হবে।

তালাক দেওয়া পুত্রবধূকে ঘরে তোলায় প্রতিপক্ষের হামলা শ্বাশুরী নিহত

0

কুমারখালী প্রতিনিধি

কুষ্টিয়ার কুমারখালীতে তালাক দেওয়া পুত্রবধূকে ফের ঘরে তোলার ঘটনাকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে আহত রাবেয়া খাতুন (৩৯) মারা গেছেন।

শনিবার (৮ আগষ্ট) দুপুরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তিনি উপজেলার শিলাইদহ ইউনিয়নের মাজগ্রাম এলাকার ভ্যানচালক মকছেদ আলীর স্ত্রী।

স্বজনদের ভাষ্য, তালাক দেওয়া পুত্রবধূকে বাড়িতে ফিরিয়ে আনায় ক্ষুব্ধ হয়ে একই এলাকার আকুব্বর শেখের দুই ছেলে শরিফ হোসেন (২৬) ও রাকিবুল ইসলাম এবং চাঁদ আলীর ছেলে আসাদুল হোসেন (৩০) সহ তাদের সহযোগীরা রাবেয়াকে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয় ও পিটিয়ে হত্যা করেছে। অভিযুক্তরা সম্পর্কে রাবেয়ার আপন ভাতিজা।

পুলিশ, স্বজন ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, প্রায় তিন মাস আগে পারিবারিক কলহের জেরে রাবেয়ার বড় ছেলে সুমনের বউ বৃষ্টিকে তালাক দেওয়া হয়। কিন্তু ধর্মীয় রীতিনীতি না মেনে ৪ আগষ্ট সেই পুত্রবধূকে ফের বাড়ি নিয়ে আসেন রাবেয়া। এতে ক্ষুব্ধ হয়ে ওইদিন সন্ধ্যায় শরিফ, রাকিবুল, আসাদুল ও তাদের সহযোগীরা রড, চাপাতি, বাঁশের লাঠি, কাঠের বাটাম, হাতুড়িসহ বিভিন্ন দেশীয় অস্ত্র নিয়ে রাবেয়ার বাড়িতে আসেন।

এরপর উভয়পক্ষের মধ্যে তর্কাতর্কির একপর্যায়ে সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে রাবেয়া মাথায় আঘাত পেয়ে গুরুতর অস্স্থু হয়ে পড়লে স্বজনরা তাকে কুষ্টিয়া সদর হাসপাতালে ভর্তি করেন। সেখানে দুইদিন চিকিৎসা শেষে তার শারীরিক অবস্থার উন্নতি না হলে তাকে রাজশাহী মেডিকেল কলেজে হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এ ঘটনায় নিহত রাবেয়ার ভাই বাদী হয়ে গত শুক্রবার রাতে পাঁচজনকে আসামি করে একটি মামলা করেন। তবে এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারিনি পুলিশ।

পুত্রবধূ বৃষ্টি খাতুন বলেন, ‘তিনমাসে আগে আমাকে তালাক দিছিল স্বামী। সেদিন ( ৪ আগষ্ট) আমার স্বামী – শ্বাশুড়ি মিলে আমাকে পুনরায় বিয়ে দিয়ে বাড়িতে নিয়ে আসেন। সেজন্য শরিফ, রাকিব, আসাদুলরা এসে শ্বাশুড়ি, স্বামী ও দেবরের সাথে তর্কাতর্কি শুরু করেন। একপর্যায়ে তারা তুমুল মারামারি লাগায়। অন্ধকার ছিল, সেজন্য কে কাকে মারেছে তা বুঝা যাচ্ছিল না। আমার স্বামীকেও ব্যাপক মারধর করা হয়েছে।’

নিহত রাবেয়ার স্বামী মকছেদ আলী বলেন, ‘ভাতিজাদের না জানিয়ে ছেলের বউকে (পুত্রবধূ) বাড়ি নিয়ে আসেন আমার স্ত্রী। সেই রাগে ভাতিজা শরিফ, রাকিব, আসাদুলরা এসে হুট করে হামলা চালায়। এতে আমার আহত বউ আজ মেডিকেলে মারা গেছে। আমি এর বিচার চাই।’

মামলার বাদী রাবেয়ার ভাই সাইদুল রহমান বলেন, পূর্বশত্রুতার জেরে ভাতিজারা মিলে রাবেয়াকে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করেছে। অপরাধীদের সঠিক শাস্তির আশায় থানায় মামলা করেছি। তার ভাষ্য, চিকিৎসক রাবেয়ার মাথে ১৪টি সেলাই দিয়েছিল।

এদিকে মৃত্যুর খবর শুনে গা ঢাকা দিয়ছে অভিযুক্ত ভাতিজারা। তবে অভিযুক্ত রাকিবুলের স্ত্রী আর্জিনা খাতুন ও শরিফের স্ত্রী কাজলী খাতুন অভিযোগ অস্বীকার করে বলেন, ‘তালাক দেওয়া বউ কাউকে না জানিয়ে ঘরে তোলেছে। আমাদের স্বামীরা একথা শুনতে গেলে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে ওরা ( রাবেয়ার ছেলেরা) মারধর করে। পরে মারামারির ভিতরে কে কার মারেছে তা কেউ জানেনা। স্বামীরা কাউকে হত্যা করেনি।’ তাদের ভাষ্য, এ ঘটনায় তাদের স্বামীরা আহত হয়েছেন।

কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জামাল উদ্দিন বলেন, তালাক দেওয়া পুত্রবধূকে ফিরিয়ে আনা নিয়ে দুই পরিবারের মধ্যে সংঘর্ষ হয়। এতে আহত রাবেয়া আজ চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এ ঘটনায় থানায় মামলা হয়েছে। আসামিদেও গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে পুলিশ।

খোকসায় বৌভাতের অনুষ্ঠানে তড়িতাহত হয়ে পলিটেকনিক ছাত্র নিহত

0

স্টাফ রিপোর্টার

বিয়ে বাড়ি দাওয়াত খেয়ে হাতধুতে গিয়ে পিছল খেয়ে পরে গিয়ে তড়িতাহত হয়ে পলিটেনিকের ৭ম সেমিষ্টারের ছাত্রেতের মৃত্যু হয়েছে।

নিহত পলিটেকনিক ছাত্র গোপি বিশ্বাস (২১)। সে জানিপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ইসলামপুর গ্রামের গৌতম বিশ্বাসের ছোট ছেলে। সে কুষ্টিয়া পলিটেকনিকের ম্যাকানিক্যান বিভাগের সপ্তম সেমিস্টারের পরীক্ষার্থী দিচ্ছিলো।

শনিবার (৮ আগস্ট) বিকাল সাড়ে চারটার দিয়ে উপজেলার জানিপুর ইউনিয়নের ইসলামপুর গ্রামের একটি বিয়ে বাড়ির বৌভাত অনুষ্ঠানে এই দুর্ঘটনা ঘটে।

পরিবার সূত্রে জানা গেছে, বাল্যবন্ধু নিষিতের বিয়েব বৌভাত অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য গোপি বিশ্বাস পরীক্ষার ফাঁকে শনিবার হোস্টেল থেকে বাড়ি আসে। বিয়ে বাড়ি গিয়ে খাওয়া দাওয়ার শেষে হাত ধুতে যাচ্ছিলো। এরমধ্যে পা ফোঁসকে বিদ্যুতের (ইলেকট্রিক) গেটের উপর পরে গিয়ে তড়িতাহত হয়। বিয়ে বাড়িতে আসা লোকেরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃতবলে ঘোষনা করেন।

নিহত ছাত্রের মা শিখা বিশ্বাস বলেন, “নিজেকে কি দিয়ে প্রবোধ দেবো। কি কারণে ব্যাটাকে ডেকে আনলাম।” তাকে শান্ত দেবার চেষ্টা করছে পরিবারের লোকেরা।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেও জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডাঃ আনোয়ার হোসেন জানান, পলিটেকনিক ছাত্রটিকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়।

খোকসায় বিএনপি নেতার উপর হামলা প্রতিবাদে সড়কে ট্যায়ার জ্বেলে অবরোধ

0

স্টাফ রিপোর্টার
‎
‎কুষ্টিয়ার খোকসায় উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ন আহবায়ক নাফিজ আহমেদ রাজু খানের ওপর সশস্ত্র সন্ত্রাসী হামলার প্রতিবাদে সড়কে ট্যায়ার জ্বেলে অবরোধ ও বিক্ষোভ প্রতিবাদ সমাবেশ করেছে দলটির আংশ।

শুক্রবার (৭ আগস্ট) বিকাল চারটায় খোকসা হাই স্কুল মার্কেটের আহত নেতার অফিস থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। উপজেলা বিএনপি ও পৌর বিএনপির নেতাকর্মীদের একাংশ প্রতিবাদ মিছিলটিতে যোগ দেন। মিছিলটি পৌরসভার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বাস ষ্ট্যান্ডে অবস্থান গ্রহণ করে। মিছিল কারীরা কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কে ট্যায়ার জ্বেলে সড়কে অবরোধ সৃষ্টি করে। প্রায় ৪৫ মিনিট তারা অবরোধ সৃষ্টি করে রাখে। এ সময় সড়কের দুই পাশে কয়েক যাত্রীবাহী বাস ট্রাক আটকে যায়। সাধারণ যাত্রীরা ভোগান্তির শিকার হয়। পুলিশ প্রশাসনের পক্ষ থেকে স্থানীয় ওসি আগামী ৪৮ ঘন্টার মধ্যে নাফিজ আহমেদ রাজু খানের উপর হামলা কারীদের চিহ্নিত করে আটকের প্রতিশ্রæতি দিলে অবরোধকারী বিএনপি নেতারা-কর্মীরা অবরোধ সাময়িক ভাবে প্রত্যাহার করে।


‎
‎অবরোধ কর্মসূচি চলাকালে সমাবেশে বক্তব্য রাখেন, খোকসা উপজেলা বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আমজাদ আলী, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ইশরাত জাহান পুনম, পৌর বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা এ জেড জি রশিদ রেজা বাজু, আহত বিএনপি নেতা রাজু’র মেঝ ভাই আলহাজ্ব সাইদুর রহমান মন্টু মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ আবদুল্লাহ প্রমুখ।
‎
‎উল্লেখ্য, গত বুধবার (৫ আগস্ট) রাত সাড়ে ১০ টার দিকে বিএনপির অফিস শেষে থানাপাড়াস্থ নিজ বাসভবনে ফেরার পথে পরিচয় নিশ্চিত হয়ে একদল সশস্ত্র সন্ত্রাসীরা নাফিজ আহমেদ রাজু খানের ওপর অতর্কিত হামলা করে। সন্ত্রাসীরা এই নেতার বাড়ির প্রধান গেট লক্ষ করে কয়েক রাউন্ড গুলি ও ককটেল বিস্ফওে ান ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি কওে চলে যায়।

পদ্মার পাড় ধসে তলিয়ে যাওয়া নিখোঁজ শিশু মরদেহ উদ্ধার

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার দৌলতপুরে পদ্মা নদীর পাড় ধসে তলিয়ে নিখোঁজ হওয়া আট বছর বয়সী শিশু মোছাঃ নূরিয়া খাতুনের মরদেহ উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনার ২৮ ঘন্টা পর বৃহস্পতিবার বিকালে পাশের মিরপুর উপজেলার শিমুলতলা এলাকার মীর আব্দুল করিম কলেজ সংলগ্ন পদ্মা নদী থেকে তার মরদেহ উদ্ধার করে নৌ পুলিশ ও ফায়ার সার্ভিস।

নিহত নূরিয়া খাতুন ভেড়ামারা উপজেলার জুনিয়াদহ গ্রামের মোঃ আশিক শেখ ও মোছাঃ নূরনাহার খাতুনের মেয়ে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বেলা ৩টার দিকে মিরপুর উপজেলার তালবাড়িয়া এলাকার মীর আব্দুল করিম কলেজ সংলগ্ন পদ্মা নদীতে একটি শিশুর লাশ ভাসতে দেখে স্থানীয়রা।

প্রত্যক্ষদর্শী শিমুলতলা গ্রামের বাসিন্দা বিথী খাতুন জানান, শিশুটির লাশ দৌলতপুরের দিক থেকে ভেসে ভাটির দিকে কুষ্টিয়ার অভিমুখে যাচ্ছিল। স্থানীয়রা নদী থেকে মরদেহটি টেনে কিনারে এনে আটকে রাখেন। এরপর জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ পুলিশকে খবর দেওয়া হয়। খবর পেয়ে বিকাল সাড়ে পাঁচটার দিকে নৌ পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে পাবনার ঈশ্বরদী উপজেলা নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর শফিকুল ইসলাম বলেন, সংবাদ পেয়ে আমাদের নৌ পুলিশের একটি টিম দ্রæত ঘটনাস্থলে পৌঁছে শিশুটির মরদেহ উদ্ধার করে। পরবর্তীতে নিখোঁজ শিশুর পরিবারকে খবর দেওয়া হলে তারা উপস্থিত হয়ে লাশটি নূরিয়ার বলে নিশ্চিত করেন। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের নিকট হস্তান্তর করা হয়র।

এর আগে গত বুধবার বেলা ১২টার দিকে দৌলতপুর উপজেলার মরিচা ইউনিয়নের ভুরকাপাড়া গ্রামে পদ্মা নদীর পাড়ে দাঁড়িয়ে ছিল দুই শিশু। এ সময় হঠাৎ নদীপাড় ধসে পড়লে তারা তীব্র স্রোতে ভেসে যায়। স্থানীয়রা তাৎক্ষণিকভাবে এগিয়ে এসে ভুরকাপাড়া গ্রামের মোঃ ইজাজুল মন্ডলের মেয়ে মোছাঃ জামিলা খাতুনকে (৭) জীবিত উদ্ধার করতে পারলেও নূরিয়া গভীর পানিতে তলি
য়ে যায়।

ঘটনার পর ভেড়ামারা ফায়ার সার্ভিস ও দৌলতপুর থানা পুলিশ দ্রæত ঘটনাস্থলে পৌঁছে তল্লাশি শুরু করে। পরবর্তীতে খুলনা থেকে আসা ডুবুরি দলের একটি টিমও উদ্ধার অভিযানে অংশ নেয়।

এদিকে সন্তানকে হারিয়ে দিশেহারা বাবা-মা ও স্বজনদের আহাজারিতে পদ্মাপাড়ের পরিবেশ ভারী হয়ে উঠেছে। নূরিয়ার এমন মর্মান্তিক মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

খোকসায় পাঁচ বছরের শিশু ধর্ষনের অভিযোগ মাদ্রাসা ছাত্রের বিরুদ্ধে

0

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসায় গ্রাম পুলিশের ছেলের বিরুদ্ধে ৫ বছর শিশুকে ধর্ষনের অভিযোগ পাওয়া গেছে। অভিযুক্ত ছেলেকে পুলিশে সপর্দ করেছে গ্রাম পুলিশ বাবা।

উপজেলা শিমুলিয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বসোয়া গ্রামে বুধবার (৫ আগস্ট) বিকালে বাড়ি পাশের রাস্তা থেকে ডেকে নিয়ে গিয়ে শিশুটিকে ধর্ষন করে। গুরুতর অসুস্থ্য শিশু ছাত্রীটিকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার সকালে অভিযুক্ত সৈকতকে তার বাবা গ্রাম পুলিশ এরশাদ নিজে থানা পুলিশের কাছে সপর্দ করেছেন বলে তিনি দাবি করেন। অভিযুক্ত সৈকত একটি মাদ্রার অষ্টম শ্রেণির ছাত্র। ভুক্তভোগী ও অভিযুক্তের বাড়ির পাশাপাশি।

ভুক্তভোগী পরিবারের সদস্যরা জানায়, বিকালে শিশুটির বাবা মা বাড়ির পাশের বিলে পাট ধোয়ার কাজ করছিলো। এ সময় শিশুটি দাদা দাদির সাথে ঘরে শুয়ে ছিলো। এক পর্যায়ে শিশুটি সেখান থেকে উঠে গিয়ে রাস্তায় সাথীদের সাথে খেলায় মেতে ওঠে। এ সময় প্রতিবেশী গ্রাম পুলিশ এরশাদ আলীর ছেলে মাদ্রাসা ছাত্র সৈকত আলী তাকে মায়ের কাছে পৌচ্ছে দেওয়ার কথা বলে ডেকে নিয়ে যায়। একটু দূরে একটি সোন খড়ের জমিতে নিয়ে গিয়ে শিশুটিকে ধর্ষন করে। এরপর শিশুটিকে অসুস্থ্য অবস্থায় ছেড়ে দেয়। সে (শিশু)তার মা-বার কাছে গিয়ে ঘটনাটি জানায়। তারা অসুস্থ্য শিশুকে দ্রæত উপজেরা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে স্থানান্তর করে।

শিশুটির দাদি রাহেলা খাতুন বলেন, ছেলে ও বউ বিলে পাট ধোয়ার কাজ করছিলো। এ সময় শিশু নাতনি তাদের কাছে ঘরে ছিলো। এক পর্যায়ে শিশুটি খেলার জন্য রাস্তায় যায়। এ সময় এরশাদ চৌকিদারের ছেলে সৈকত রাস্তা থেকে শিশুটিকে বাবা মার কাছে পৌচ্ছে দেওয়ার কথা কলে ডেকে নিয়ে যায়। পথে একটি খেতের ভিতর নিয়ে শিশুটিকে ধর্ষ করে। এরপর শিশুকে চিপ ও লজেন্স কিনে দেবে বলে ভোলানোর চেষ্টা করে। কিন্তু শিশুটি তার মায়ের কাছে ধর্ষককে মারতে বলে কেঁদে দেয়। তারা অসুস্থ্য শিশুটিকে নিয়ে দ্রæত হাসপাতালে যায়। সেখান থেকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়া হয়েছে।

অসুস্থ্য মেয়েকে নিয়ে হাসপাতালে থাকায় শিশুটির বাবা মার সাথে কথা বলা সম্ভব হয়নি।

ধর্ষকের বাবা এরশাদ চৌকিদারের সাথে ফোনে কথা বলা হয়। তিনি জানান, ছেলে সৈকতকে থানায় হাজির করে দিয়েছেন। এখনো সিদ্ধান্ত হয়নি। ছেলে থানাতে আছে।

তিনি আরও জানান, গতকাল (বুধবার) সন্ধ্যায় খবরটি শোনার সাথে সাথে তিনি ছেলে সৈকতকে তারা করেন। ছেলে পালিয়ে যায়। আজ বৃহস্পতিবার সকালে ছেলের নানি বাড়ি পাংশার থেকে ধরে এনে থানা ওসির হাতে সপর্দ করেছেন। নিজের ছেলে দোষ করেছে বলেও তিনি স্বীকার করেন। তবে দোষের পরিমান তিনি নিরুপণ করতে পারেনি।

শিমুলিয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের মেম্বর নাসির জানান, তিনি শিশু ধর্ষনের ঘটনাটি শুনেছেন। শিশুটিকে কুষ্টিয়ায় সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনার সত্যতা জানতে থানা পুলিশের এসআই রাজু তাকে ফোন করেছিলেন।

খোকসা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোল্লা জাকির বলেন, অভিযুক্ত গ্রাম পুলিশের ছেলেকে পাশের উপজেলার পাংশা থেকে আটক করা হয়েছে। মামলা সম্পর্কে কোন তথ্য না দিয়ে তিনি ফোন কেটে দেন।

ছবি
খোকসা (কুষ্টিয়া) ধর্ষিতা শিশুর বাড়ির সামনে প্রতিবেশীদের জটলা।

আইন শৃঙ্খলার অবনতি : খোকসার বিএনপি নেতা রাজুর উপর সন্ত্রাসী হামলা

0

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসায় উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ন আহবায়ক নাফিজ আহম্মেদ খান রাজু’র উপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে।

গত এক সপ্তাহের ব্যবধানে একাধিক বাড়িতে ধারাবাহিক ডাকাতি ও চুরি ঘটনার পর থানা থেকে মাত্র ৫০ গজের মধ্যে বিএনপি নেতার উপর সন্ত্রাসী হামলার ঘটনা আইন শৃঙ্খলার চরম অবনতি হিসেবে দেখছেন রাজনৈতিক মহল।

বুধবার দিনগত রাত সাড়ে ১০টার দিকে তার উপজেলা সদরের থানা পাড়ায় বাড়ির গেটের সামনে এ হামলার শিকার হন বিএনপির এ নেতা। সঙ্গবদ্ধ হামলাকারী সন্ত্রাসীরা ৫জন ছিলো। আহত নাফিজ আহমেদ রাজকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও পিটিয়ে আহত করা হয়। এসময় হামলা কারীদের আটকাতে চেষ্টা করলে তাকে ও তার বাড়ি লক্ষ করে আগ্নেয় অস্ত্রের গুলি ও ককটেল ছুড়ে আতঙ্ক সৃষ্টি করা হয়। তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে প্রাথমিক চিকিৎসার পর কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।

আহতের পরিবার সূত্রে জানা গেছে, রাত সাড়ে ১০টার পরে উপজেলা বিএনপির সাবেক নেতা নাফিজ আহমেদ খান রাজু অফিস থেকে বাড়ি ফিরছিলেন। তিনি বাড়ির গেটে পৌচ্ছালে সন্ত্রাসীরা তার কাছে পরিচয় জানতে চায়। পরিচয় নিশ্চিত হওয়ার পর তার উপর ধারালো অস্ত্রদিয়ে হামলা করে। একই সাথে লোহা পেটানোর হাতুড়ি দিয়েও হামলা চালায়। তখন তিনি আত্মরক্ষায় চিৎকার দিলে পরিবারের লোক এগিয়ে আসে। এ সময় সন্ত্রাসীরা কয়েক রাউন্ড আগ্নেয় অস্ত্রের গুলি ও ককটেল নিক্ষেপ করে। কয়েক মিনিটের মধ্যে হামলা কারীরা দুটি মোটরসাইকে চলে যায়।

নাফিজ আহমেদ রাজু জানান, তিনি তার এক বন্ধুর মোটরসাইকেল থেকে বাড়ির গেটে রাস্তায় নামেন। ইতোমধ্যে কয়েকজন লোক তার পরিচয় জানতে চায়। এর পরে ধারালো অস্ত্র দিয়ে হামলা চালায়। এ সময় তিনি একজন হামলাকারী সন্ত্রাসী আটকাতে সক্ষম হন। কিন্তু অন্য সন্ত্রাসীরা তার উপর গুলি ও ককটেল চার্জ করে। এক পর্যাযে সন্ত্রাসীকে ছেড়ে দিয়ে আত্মরক্ষা করেন।

তিনি ও তার পরিবারের অভিযোগ, থানা থেকে তার বাড়ির দূরত্ব মাত্র ৫০ গজের মধ্যে। কিন্তু পুলিশ চিহ্নিত সন্ত্রাসীদের আটকের উদ্যোগ না নেওয়া তার উপর এই হামলা হয়েছে। এ ঘটনায় তিনি মামলা করছেন না।

উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান ইসরাত জাহান পুরম জানান, তারা রাজুর চিৎকারে ঘর থেকে বাইরে আসেন এ সময় সন্ত্রাসীরা বন্দুকের গুলি ও ককটেল চার্জ করতে থাকে। তারা রাজুকে বাড়ির ভেতরে নিয়ে গেট আটতে চেষ্টা করে। এ সময় সন্ত্রাসীরা গেটের উপর গুলি চালায়। ঘটনার প্রায় ১৮ মিনিট পর পুলিশ আসে।

খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক ডাঃ আনোয়ার হোসেন জানান, বিএনপি নেতাকে রাত সাড়ে ১১ টায় হাসপাতালে আনা হয়। তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে রেফার্ড করা হয়েছে। তার ডান পায়ে ধারালো অস্ত্রের কোপে রক্তাক্ত জখম হয়েছে। এ ছাড়া ডান হাতের বাহুর দুটি হাড় ও বাম হাতের তিনটি আঙ্গুল ভেঙ্গে গেছে বলে অনুমান করা হচ্ছে।

থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোল্লা জাকির হোসেন বলেন, তারা খবর পেয়ে ঘটনা স্থলে এসেছেন। তারা সন্ত্রাসীদের পরিচয় নিশ্চিত হতে তদন্ত শুরু করেছেন।

কুষ্টিয়া ঝিনাইদহ ও ইবিতে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

0

দ্রোহ ডেস্ক

কুষ্টিয়া, ঝিনাইদহ ও ইবিত নানা আয়োজনে জুলাই গণঅভ্যুত্থান দিবসের ২য় বার্ষিকী পালিত হয়েছে।

বুধবার (০৫ আগষ্ট) সকালে কুষ্টিয়া আবরার ফাহাদ স্টেডিয়ামে নির্মিত জুলাই স্মৃতিস্তম্ভে ফুল দেন জেলা প্রশাসক তৌহিদ বিন হাসান, পুলিশ সুপার জসিম উদ্দিন, জেলা বিএনপির আহ্বায়ক কুতুব উদ্দিন আহমেদ, সদস্য সচিব প্রকৌশলী জাকির হোসেন সরকার, জুলাইযোদ্ধারাসহ অন্যরা।

এসময় জুলাই শহীদদের জন্য দোয়া করা হয়। পরে কুষ্টিয়া শিল্পকলা একাডেমিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে শহীদদের পরিবারের সদস্য ও জুলাই যোদ্ধারাসহ রাজনৈতিক প্রতিনিধি এবং সুধিজনরা অংশ নেন।

ইসলামী বিশ্ববিদ্যালয়ে দিবসটি পালনে ক্যাম্পাসে র‌্যালী বের হয়। পরে সকাল ১১টায় টিএসসিতে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপাচার্য অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান, উপ-উপাচার্য অধ্যাপক ড. এমতাজ হোসেন প্রমুখ।

ঝিনাইদহে নানা কর্মসূচির মধ্য দিয়ে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত হয়েছে। গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে কেমব্রিজ একাডেমির সামনে অবস্থিত জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে গিয়ে শেষ হয়। পরে সেখানে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করা হয়। প্রথমে রাষ্ট্রের পক্ষে শ্রদ্ধা নিবেদন করেন ঝিনাইদহের জেলা প্রশাসক নোমান হোসেন। এরপর পুলিশ সুপার মিয়া মোহাম্মদ আশীষ বিন হাসান এবং জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট এম. এ. মজিদ শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। এছাড়া শহীদ পরিবারের সদস্যরা, সিভিল সার্জন কার্যালয়, বিআরটিএসহ বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তর, সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের প্রতিনিধিরা শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন। শহীদ পরিবারের সদস্যরা জুলাই গণঅভ্যুত্থানে আত্মোৎসর্গকারী শহীদদের যথাযথ রাষ্ট্রীয় মূল্যায়ন, জুলাইয়ের চেতনার বাস্তবায়ন এবং হত্যাকান্ডের সঙ্গে জড়িতদের দ্রæত বিচারের দাবি জানান।

খোকসায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে বিএনপির আলোচনা সভা

0

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসায় জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে বিজয় র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৫ আগস্ট) সকালে খোকসা মুক্তিযোদ্ধা সংসদ চত্বর থেকে উপজেলা বিএনপির বিজয় র‌্যালি শুরু করা হয়। র‌্যালিটি উপজেলা সদরের বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বাসস্ট্যান্ড চত্বরে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্যে কুষ্টিয়া জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. শেখ সাদী বলেন, জুলাই গণঅভ্যুত্থান থেকে অনুপ্রেরণা নিয়ে সবাইকে দেশ গঠনে কাজ করতে হবে। দেশে কোনো অন্যায়-অবিচার মেনে নেওয়া হবে না।

তিনি আরও বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত কর্মসূচি বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

বক্তব্যে তিনি জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং তাদের আত্মার মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনায় সবার কাছে দোয়া প্রার্থনা করেন। তিনি বলেন, “এই জুলাই কোনো ব্যক্তি বা দলের নয়, এটি আপামর জনতার অর্জন।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খোকসা উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দিন খান।

অনুষ্ঠানে ঊক্তব্য রাখেন উপজেলা যুবদলের আহ্বায়ক মোস্তফা সালাম লুলু, কুমারখালী উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আতিকুর রহমান সবুজ, কুমারখালী উপজেলা কৃষক দলের আহ্বায়ক সাইদুল ইসলাম, খোকসা পৌর শ্রমিক দলের সহ-সভাপতি মনিরুল ইসলাম প্রমুখ।

অনুষ্ঠান উপস্থাপন করেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. বাহারুল ইসলাম বাহার।

সর্বশেষ সংবাদ

কাঁদা মাটি সংগ্রহ

খালের গভীর দিয়ে ক্ষীণও ধারায় পানি নেমে যাচ্ছে গড়াই নদীতে। প্রায় ৩০ ফুট গভীর থেকে পলি মাটির কাঁদা সংগ্রহ করে বাড়ি বয়ে নিয়ে যাচ্ছে...

কারেন্ট পোকাড় আক্রমন

অগ্রহায়ণের অকাল বৃষ্টিতে পাকা ও আধাপাকা আমন ধান জমিতে পরে কাদা জালে লেপটে গেছে। সেই ধানে কারেন্ট পোকা আক্রমন করেছে। জমির পরে যাওয়া ধানের...

ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত

ঝিনাইদহ প্রতিনিধি ঝিনাইদহের শৈলকুপা উপজেলার বগুড়া গ্রামে গাছের সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয়ের মধ্যে বিরোধের জেরে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই মজিবুল ইসলাম...

বিপদজনক যাত্রা

স্যালোইঞ্জিন চালিত নছিমনে অতিমাত্রায় পাটকাঠি বোঝা দেওয়া হয়েছে। এতে গাড়িটির ভারসাম্য জটিলতা দেখা দিয়েছে। নিয়ন্ত্রন রক্ষায় চালকের সহযোগী জীবনের ঝুঁকি নিয়ে তিনচার বাহনের সামনের...

ভেড়ামারার দাস সম্প্রদায় শ্মশান ঘাটের জমি পেল

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার ভেড়ামারায় দুর্গাপূজার আগেই শ্মশান ঘাটের জায়গা বুঝে পেয়েছেন সনাতন ধর্মাবলম্বী দাস সম্প্রদায়ের লোকেরা। শুক্রবার বিকালে ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আমিরুল আরাফাত...