মঙ্গলবার, মার্চ ৩১, ২০২৬.
Home Blog Page 130

শিমুল বনে পাখিরা

0

ফাগুনের আগুন ঝড়া শিমুল ফুলের বনে পাখিরা খাবারের সন্ধানে এসেছে। আছে প্রেম বিরহও। কুষ্টিয়ার খোকসার বেতবাড়িয়া ইউনিয়নের বেতবাড়িয়া থেকে শনিবার ছবিটি তোলা।

আরও পড়ুন – সৌদি আরবে শনিবার রোজা শুরু

আরও পড়ুন – চুয়াডাঙ্গায় প্রায় ৩ কোটি টাকার সোনার বার উদ্ধার

সৌদি আরবে শনিবার রোজা শুরু

0

দ্রোহ আন্তর্জাতিক ডেস্ক

সৌদি আরবে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে। দেশটিতে শনিবার (১ মার্চ) থেকে রোজা শুরু হচ্ছে। শুক্রবার সৌদির কর্তৃপক্ষ আনুষ্ঠনিকভাবে এই তথ্য জানিয়েছে।

এর আগে পবিত্র রমজান মাস কবে থেকে শুরু হচ্ছে তা প্রথম দেশ হিসেবে ঘোষণা করেছে অস্ট্রেলিয়া। দেশটি আনুষ্ঠানিকভাবে জানিয়েছে, শনিবার (১ মার্চ) রমজানের প্রথম দিন। তাই ২৮ ফেব্রæয়ারি হতে যাচ্ছে সাবান মাসের শেষ দিন।

অস্ট্রেলিয়ার গ্র্যান্ড মুফতি ড. ইব্রাহিম আবু মোহাম্মদ অস্ট্রেলিয়ান ফতোয়া কাউন্সিল, ফেডারেল কাউন্সিল অব ইমামস এবং ফতোয়া ও শরিয়াহ আরবিট্রেশন কাউন্সিলের সঙ্গে সমন্বয় করে এই ঘোষণা দেন।

ভৌগোলিক অবস্থান ও টাইম জোন সুবিধার কারণে অস্ট্রেলিয়া রমজান শুরুর ঘোষণাকারী প্রথম দেশগুলো মধ্যে একটি।

অন্যদিকে মালয়েশিয়ায় রবিবার (২ মার্চ) থেকে রোজা শুরু। শুক্রবার (২৮ ফেব্রæয়ারি) দেশটি আনুষ্ঠনিকভাবে এই ঘোষণা দিয়েছে।

আরও পড়ুন – চুয়াডাঙ্গায় প্রায় ৩ কোটি টাকার সোনার বার উদ্ধার

ইন্দোনেশিয়া আনুষ্ঠানিকভাবে জানিয়েছে, দেশটিতে শনিবার (১ মার্চ) থেকে পবিত্র রমজান মাস শুরু হবে।

সূত্র: গাল্ফ নিউজ

চুয়াডাঙ্গায় প্রায় ৩ কোটি টাকার সোনার বার উদ্ধার

0

চুয়াডাঙ্গা প্রতিনিধি

চুয়াডাঙ্গার দামুড়হুদার উপজেলার গ্রামের এক বসতবাড়ির পরিত্যক্ত গোয়ালঘর থেকে প্রায় তিন কোটি টাকা মূল্যের চারটি সোনার বার উদ্ধার করেছে বিজিবি। বারগুলো অবৈধভাবে ভারতে পাচারের উদ্দেশ্যে রাখা হয়েছিল বলে জানা গেছে।

শুক্রবার সকাল সাড়ে ১০ টার দিকে চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের বিজিবি-৬ এর পরিচালক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হাসান সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, হুদাপাড়া সীমান্ত দিয়ে ভারতে পাচারের উদ্দেশ্যে স্বর্ণের একটি চালান সীমান্তবর্তী একটি বাড়ির পরিত্যক্ত গোয়াল ঘরে লুকিয়ে রাখার সংবাদ পায় বিজিবি। পরে বৃহস্পতিবার সন্ধ্যায় হুদাপাড়া বিওপির একটি দল হুদাপাড়া গ্রামের মৃত রমজান আলী খানের ছেলে হারুনের বসতবাড়ীর অদূরে পরিত্যক্ত গোয়াল ঘরে তল্লাশি চালায়।

অভিযান চলাকালে বিজিবি টহলদলের উপস্থিতি টের পেয়ে বাড়ির মালিক হারুন কৌশলে পালিয়ে যান। বিজিবি টহলদল গোয়ালঘরের ভেতর ঝুলানো একটি ব্যাগ থেকে দুই দশমিক ৩৩৫ কেজি ওজনের চারটি বার উদ্ধার করে।

আরও পড়ুন – তেপান্তরের পাকুড়

চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হাসান গণমাধ্যমকে বলেন, জব্দকৃত স্বর্ণের আনুমানিক বাজারমূল্য দুই কোটি ৮৪ লক্ষ ৩০ হাজার ১৫০ টাকা। এ ঘটনায় নায়েক ইকবাল হোসেন বাদি হয়ে দামুড়হুদা মডেল থানায় মামলা করেছেন। জব্দকৃত সোনার বারগুলো চুয়াডাঙ্গা ট্রেজারি অফিসে জমা দেওয়া হবে।

আত্মপ্রকাশের পর জাতীয় নাগরিক পার্টির পদ ঘোষনা

0

দ্রোহ অনলাইন ডেস্ক

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নামে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশের পর আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটির আহ্বায়ক হয়েছেন নাহিদ ইসলাম ও সদস্য সচিব আখতার হোসেন।

শুক্রবার সন্ধ্যায় রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে ছাত্র-জনতার সমাবেশে দলটির আত্মপ্রকাশ ঘটে। জুলাই আন্দোলনে শহীদ মো. ইসমাইল হাসান রাব্বির বোন মিম আক্তার দলটির নাম ঘোষণা করেন। এরপর দলটির আংশিক কমিটি ঘোষণা করেন আখতার হোসেন।

আহ্বায়ক নাহিদ ইসলাম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন ও আরিফুল ইসলাম আদীব, সদস্য সচিব আখতার হোসেন, সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা ও নাহিদা সারওয়ার নিবা, মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ (দক্ষিণাঞ্চল) ও সারজিস আলম (উত্তরাঞ্চল), মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটোয়ারী এবং যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ।

যুগ্ম-আহ্বায়ক হিসেবে রয়েছেন নুসরাত তাবাসসুম, মনিরা শারমিন, মাহবুব আলম, সারওয়ার তুষার, অ্যাডভোকেট মুজাহিদুল ইসলাম শাহীন, তুজরুবা জাবিন, সুলতান মুহাম্মদ জাকারিয়া, ড. আতিক মুজাহিদ, আশরাফ উদ্দিন মাহদি, অর্পিতা শ্যামা দেব, তানজিল মাহমুদ, অনিক রায়, খালেদা সাইফুল্লাহ, জাবেদ রাসিম, এহতেশাম হক ও হাসান আলী।

দলের দপ্তরে সংযুক্ত রয়েছেন আলাউদ্দিন মুহাম্মদ, ফরিদ উদ্দীন, মোহাম্মদ ফারহাদ আলম ভূঁইয়া, মোহাম্মদ মিরাজ মিয়া, লুৎফর রহমান, মোহাম্মদ মইনুল ইসলাম তুহিন, মুশফিকুর সালেহিন, ড. জাহিদুল ইসলাম, জহিরুল ইসলাম মুসা, হুমায়রা নুর, মুশফিকুর রহমান জুহান, মোল্লা মোহাম্মদ ফারুক এহসান, শাগুপ্তা বুশরা বিসমা, আহনাফ সাঈদ খান, আবু সাঈদ মোহাম্মদ সুজাউদ্দিন, মীর আরশাদুল হক, ফয়সাল মাহমুদ শান্ত, তারেক রেজা, মশিউর রহমান, জয়নাল আবেদিন শিশির, মোহাম্মদ মুনতাসির রহমান, গাজী সালাউদ্দিন তানভীর, তামিম আহমেদ ও তাহসিন রিয়াজ।

আংশিক এই কমিটিতে যুগ্ম মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হিসেবে মোহাম্মদ আতাউল্লাহ, ডা. মাহমুদা মিতু, মোল্লা রহমতুল্লাহ, এম এম শাহরিয়ার ও জোবায়ের আরিফ এবং যুগ্ম মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) হিসেবে সাইফুল্লাহ হায়দার, আলী নাসের খান, সাকিব মাহদি, মেজর (অব.) আব্দুল্লাহ আল মাহমুদ, সাদিয়া ফারজানা দিনা, অলিক মৃ ও হানিফ খান সজীব রয়েছেন।

এছাড়া যুগ্ম মুখ্য সমন্বয়ক হিসেবে রয়েছেন অ্যাডভোকেট মো. তারিকুল ইসলাম। এর বাইরে যুব উইংয়ে রয়েছেন ডা. আব্দুল আহাদ, দিলশানা পারুল, আবু হানিফ, আব্দুস জাহের, মাজহারুল ইসলাম ফকির, কৃষিবিদ গোলাম মোর্তজা সেলিম, আশিকিন আলম, ডা. জাহিদুল বারী, কৈলাশ চন্দ রবিদাস, ডেভিড রাজু, শেখ মো. শাহ মইন উদ্দিন, মারজুক আহমেদ ও সাদ্দাম হোসেন।

বিকাল সোয়া ৪টার দিকে জুলাই অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া তরুণদের রাজনৈতিক দলের আত্মপ্রকাশ অনুষ্ঠান শুরু হয়। শুরুতে পবিত্র কোরআন তিলাওয়াত করা হয়। এরপর পবিত্র গীতা, ত্রিপিটক ও বাইবেল থেকে পাঠ করা হয়। ধর্মগ্রন্থ থেকে পাঠের পর জাতীয় সংগীত পরিবেশন করা হয়। এরপর জুলাই আগস্টে নিহতদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয় এবং নিজ নিজ ধর্মমতে তাদের জন্য দোয়া করা হয়।

এর আগে ¯েøাগানে ¯েøাগানে মিছিল নিয়ে মানিক মিয়া অ্যাভিনিউয়ে জড়ো হন বিপুলসংখ্যক ছাত্র-জনতা। জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশ ঘিরে পতাকা হাতে মিছিল নিয়ে উচ্ছ্বাস করেন তারা। দেশের বিভিন্ন জেলা, উপজেলা, মহানগর, শিক্ষাপ্রতিষ্ঠান থেকে খন্ড খন্ড মিছিল নিয়ে সমাবেশস্থলে হাজির হন ছাত্র-জনতা। কানায় কানায় পূর্ণ মানিক মিয়া অ্যাভিনিউ।

আরও পড়ুন – শৈলকুপায় মারামারি ঠেকাতে গিয়ে একজন নিহত

জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশের অনুষ্ঠানে সার্বিক নিরাপত্তায় দায়িত্ব পালন করেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। আজকের আয়োজনকে কেন্দ্র করে মেডিকেল টিম, অস্থায়ী ওয়াশ রুম, পুলিশ বুথ, নারীদের জন্য বুথ, ভিআইপি বুথ ও পানির ব্যবস্থা করা হয়েছে। সংবাদকর্মীদের উপস্থিতিও লক্ষ্য করা গেছে।

তেপান্তরের পাকুড়

0

ফাগুনে নতুন পুষ্প পল্লবের সভীত হবে তেপান্তরের পাকুড় গাছটিও। খোকসার কাদিপুর – হুদামহম্মদ পুর বিলের মেঠো পথ ও পাতা ঝড়া পাকুড় গাছটি।

আরও পড়ুন – শৈলকুপায় মারামারি ঠেকাতে গিয়ে একজন নিহত

আরও পড়ুন – একটি অগ্নিকান্ড ও দুর্ভোগ

শৈলকুপায় মারামারি ঠেকাতে গিয়ে একজন নিহত

0

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহের শৈলকুপায় বিবাদমান জমি নিয়ে দুই ভাইয়ের সংঘর্ষ ঠেকাতে গিয়ে প্রতিবেশী নিহত হয়েছেন।

শুক্রবার সকালে উপজেলার বন্দেখালী গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা সুত্রে জানাগেছে, দীর্ঘদিন ধরে ওই গ্রামের ইদ্রিস আলী (ইদুর) সাথে তার ভাই শাকেন আলীর জমি নিয়ে বিরোধ চলে আসছিলো। শুক্রবার সকালে বিরোধপুর্ণ জমি দখল করতে যায় ইদ্রিস আলী। সেসময় শাকেন ও তার পরিবারের লোকজন বাঁধা দিলে মারামারি শুরু হয়। এক পর্যায়ে প্রতিবেশী সুফী শেখ তাদের ঠেকাতে গেলে তাকেসহ ৪ জনকে কুপিয়ে গুরুতর আহত করে ইদ্রিস আলী। সেখান থেকে আহতদের উদ্ধার করে প্রথমে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়। সুফী শেখের শারিরীক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুরে মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার সময় সুফী পথমধ্যে মারা যায়।

আরও পড়ুন – একটি অগ্নিকান্ড ও দুর্ভোগ

শৈলকুপা থানার ওসি মাসুম খান বলেন, ঘটনার সংবাদ শুনেই এলাকা পুলিশ পাঠানো হয়েছে। জড়িতদের গ্রেফতারে পুলিশ অভিযান চালাচ্ছে। এলাকায় উত্তেজনা থাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

একটি অগ্নিকান্ড ও দুর্ভোগ

0

মুহুত্যের মধ্যে আগুন কেড়ে নিয়েছে দিনমুজুর রওশন-রাজিয়া দম্পতির স্বপ্ন। পরনের একটুরা কাপড় ছাড়া তাদের আর কিছুই অবশিষ্ট নেই। প্রতিবেশীদের দেওয়া পলিথিনের নিচে তাদের রাত কাটে। নতুন শুরু শুরু হয়েছে বাঁচার লড়াই। খোকসার শোমসপুর ইউনিয়নেন ৯ নম্বর ওয়ার্ডের বি-মির্জাপুর গ্রামে ১৯ ফেব্রæয়ারি বিদ্যুতের শট সাকিট থেকে লাগা আগুনে ক্ষতিগ্রস্ত দিনমুজুর পরিবারের কিছু ছবি।

আরও পড়ুন – দলিল জালিয়াতির ঘটনায় সাব রেজিস্ট্রার সুব্রত কারাগারে

আরও পড়ুন –খোকসায় আগুনে পোড়া পরিবারটি পলিথিন টাঙ্গিয়ে বাস করছে

খোকসায় আগুনে পোড়া পরিবারটি পলিথিন টাঙ্গিয়ে বাস করছে

0

স্টাফ রিপোর্টার

বিদ্যুতের শট সার্কিটের আগুনে কৃষি শ্রমিক রওশন আলী ও তার দুই পুত্রের বসত ঘর, সমিতি থেকে ঋণ করে এনে রাখা নগদ টাকা সহ সব ভস্ম হয়ে গেছে। তার পর থেকে এক সপ্তাহের বেশী সময় ধরে খোলা আকাশের নিচে পলিথিন টানিয়া পরিবার পরিজন নিয়ে বসবাস করছেন। তাদের সাহার্যে এগিয়ে আসেনি রসকারি-বেসরকারি প্রতিষ্ঠান।

খোকসা উপজেলা শোসপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বি-মির্জাপুর গ্রামের হতদরিদ্র কৃষি শ্রমিক রওশন আলী বুধবার (১৯ ফেব্রæয়ারি) দুপুরে নাতি নিয়ে ঘরে ঘুমিয়ে ছিলেন। হঠাৎ করে তার বাড়ির বিদ্যুতের শট সার্কিট থেকে মিটারের আগুন লাগে। মুহুত্যের মধ্যে আগুন ছড়িয়ে তার গোটা বাড়িতে। ভস্মে পরিণত হয় ৫ রুমের আধাপাকা বসত ঘর, খাওয়ার জন্য রাখা ধান, পাট, আসবাবপত্র, সমিতি থেকে ঋণ করে এনে রাখা প্রায় ২ লাখ নগদ টাকাসহ প্রায় ১৫ লাখ টাকার মালামাল। অগ্নিকান্ডের সময় ঘর থেকে কিছুই বেড় করতে পারেনি স্থানীয় উদ্ধার কারীরা। পরনের কাপড় ছাড়া এই পরিবারের সদস্যদের আর কিছুই নেই।

অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ কৃষি শ্রমিকের ছোট ছেলে টিপু। সে পাখি ভ্যান কেনার জন্য তিন দিন আগে সমিতি থেকে ঋণ করে প্রায় ৭০ হাজার টাকা ঘরে রেখে ছিলেন। ভ্যানের জন্য কিছু টাকা বায়নাও করে ছিলেন। বাঁকী সব টাকাই পুড়ে গেছে। বড় ছেলে মহম্মদ আলীরও পুড়ে গেছে ব্যবসার প্রায় শোয়া লাখ টাকা।

বৃহস্পতিবার সরেজমিন গিয়ে দেখাযায়, কৃষি শ্রমিক রওশন আলীর পোড়া ঘরের প্রায় অর্ধশতাধিক সিমেন্টের খুটি দাঁড়িয়ে আছে। পশ্চিমের পাশের বারান্দায় প্রতিবেশীদের দেওয়া পুরাতন পলিথিন টাঙ্গিয়ে ছোট ছেলে টিপু তার স্ত্রী কে নিয়ে বসবাস করছেন। ঘর পোড়া আগুনের ধুয়ায় বড় ছেলে মহম্মদ আলীর একমাত্র ছেলে অসুস্থ হয়ে পরায় সে এক প্রতিবেশীর বাড়ির আশ্রয় নিয়েছেন। নিকট আত্মীয়রা ছায় সরিয়ে পোড়াটিন ও আসবাব পত্রের অবশিষ্ট অংশ বের করে উঠানে স্তুপ দিচ্ছেন।

গৃহকর্তার স্ত্রী বৃদ্ধা রাজিয়া জানান, তিনি পুকুরে গোসল করতে গিয়ে ছিলেন। প্রতিবেশীদের চিৎকারে তিনি ছুটে বাড়ির দিকে আসেন। ততক্ষনে আগুন তার গোটা বাড়িতে ছড়িয়ে পরেছে। গরু ছাগল ছুটা ছুটি করছিলো। লোকে লোকারণ্য হয়ে গেছে তার বাড়ির চার পাশ। তিল তিল করে গড়া ঘরবাড়ি চোখের সামনে পুরতে দেখেছেন, আর ডুক্কার পেরে কেঁদে ছিলেন।

আগুনে ক্ষতিগ্রস্ত রওশন আলীর ছোট ছেলে ভ্যান চালক টিপু জানান, ব্যাটারি চলা নতুন একটা ভ্যান কেনার জন্য দুই সমিতি থেকে প্রায় পৌনে এক লাখ টাকা লোন নিয়েছিলেন। তার প্রায় সব টাকাই পুড়ে গেছে। তার নতুন ভ্যান কেনার স্বপ্ন স্বপ্নই রয়ে গেলো। মাঝখানে কিছু দেনা হলেন।

রওশন আলী বলেন, জীবন নিয়ে বেঁচে ফিরেছেন এটাই বড় কথা। তিনি নাতি নিয়ে ঘরে শুয়ে ছিলেন। প্রতিবেশীদের চিৎকারে তার ঘুম ভাঙ্গে। ঘর থেকে বেড় হতে না হতেই তার জীবনের সব অর্জন পুড়ে ছাই হয়েগেলো।

তিনি আরও জানান, ঘর-বাড়ি পোড়ার পর প্রতিবেশীদের দেওয়া খাবার খেয়ে বেঁচে আছেন। তারাই কিছু কাপড় দিয়েছেন। সরকারি কোন সহায়তা তিনি পান নি।

আরও পড়ুন – দলিল জালিয়াতির ঘটনায় সাব রেজিস্ট্রার সুব্রত কারাগারে

শোমসপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের মেম্বর আনারুল জানান, বাড়ির পাশেই ক্ষতিগ্রস্ত কৃষি শ্রমিক রওশন আলীর বাড়ি। অগ্নি কান্ডের সময় তিনি নিজের উদ্ধার কাজে ছিলেন। তার পিঠেও আগুনের আঁচ লেগেছে। পরিবারটির সবই পুড়ে গেছে। তাদের সরকারী সাহার্য পাওয়া খুবই জরুরী।

দলিল জালিয়াতির ঘটনায় সাব রেজিস্ট্রার সুব্রত কারাগারে

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার সদর উপজেলায় স্বাক্ষর জালিয়াতি ও ভুয়া দলিলের মাধ্যমে দুই বোনের প্রায় ১০ কোটি টাকা মূল্যের সম্পত্তি জবরদখলের ঘটনায় কুষ্টিয়া সদর সাব-রেজিস্ট্রি অফিসের সাবেক সাব রেজিস্ট্রার সুব্রত কুমার সিংহকে কারাগারে পাঠিয়েছে আদালত।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরের দিকে কুষ্টিয়ার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক তপন রায় তার জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। সন্ধ্যার দিকে তাকে কুষ্টিয়া জেলা কারাগারে পাঠানো হয়।

সুব্রত কুমার সিংহ (৪৬) বর্তমানে দিনাজপুর সদর সাব-রেজিস্ট্রি অফিসের সাব রেজিস্ট্রার হিসেবে কর্মরত। তিনি যশোরের মনিরামপুর উপজেলার জয়পুর গ্রামের দূর্গাপদ সিংহের ছেলে। কুষ্টিয়ায় কর্মরত অবস্থায় তিনি এ দুর্নীতি অনিয়ম করেন। পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) তদন্তে তার বিরুদ্ধে ওঠা অভিযোগের সত্যতা পাওয়া গেছে।

এ মামলার অন্যান্য আসামিরা হলেন- কুষ্টিয়া সদর উপজেলার মনোহরদিয়া ইউনিয়ন ভূমি অফিসের সাবেক কর্মকর্তা মেসবাহুর রহমানের (৫৫)। তিনি কুষ্টিয়া সদর উপজেলার দুর্বচরা গ্রামের মৃত শাহ উজির উদ্দিনের ছেলে। একই উপজেলার লাহিনী গ্রামের আব্দুস সাত্তারের ছেলে শামসুল ইসলাম (৩০), দুর্বাচারা গ্রামের শাহ খলিলুর রহমানের ছেলে শাহ ইউসুফ হোসাইন (৩২), লাহিনী গ্রামের আক্তার খাঁর ছেলে সাদ্দাম খাঁ (৩১), লাহিনী গ্রামের মৃত সামাদ খার ছেলে আক্তার হোসেন (৬১), একই গ্রামের আব্দুল খালেকের ছেলে তানভির হোসেন (২৩), নড়াইল জেলার মাধবপাশা গ্রামের হামিদুল হকের ছেলে এসএম জিয়াউর রহমান (৪১), তার স্ত্রী সুমনা (৩০), কুষ্টিয়া সদর সাব-রেজিস্ট্রি অফিসের সাবেক সাব রেজিস্ট্রার সুব্রত কুমার সিংহ, একই অফিসের অফিস সহকারী রফিকুল ইসলাম মুকুল, পিয়ন নুরুল ইসলাম খোকন। পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) তদন্তে তাদের বিরুদ্ধে ওঠা অভিযোগের সত্যতা পাওয়া গেছে।

ভুক্তভোগীরা হলেন- কুষ্টিয়ার সদর উপজেলার হরিনারায়ণপুর ইউনিয়নের বেড়বাড়াদী গ্রামের মৃত নিয়ামত আলী শেখের মেয়ে জামিলা নাহার শেখ ও জুবাইদা নাহার শেখ। জুবাইদা নাহার শেখ অস্ট্রেলিয়া প্রবাসী এবং জামিলা নাহার শেখ চাকরিজীবী। মামলার বাদী জুবাইদা নাহার শেখ।

আদালত সূত্রে জানা গেছে, ২০২২ সালের ১০ মার্চ ও একই বছরের ১৯ জুন বিকালে কুষ্টিয়া সাব রেজিস্ট্রার অফিসে ভূমি অফিস ও তহসিল অফিসের কর্মকর্তা ও কর্মচারীদের যোগসাজশে ভুয়া দলিলের মাধ্যমে নামজারি তৈরি করে দুই বোনের প্রায় দশ কোটি টাকার মূল্যের ২৮ বিঘা পৈতৃক জমি ও পেট্রলপাম্পের জমি আত্মসাতের চেষ্টা করে। তাদের জালিয়াতির বিষয়টি জানাতে পেরে ভুক্তভোগীরা আদালতের দ্বারস্থ হন।

আদালতের নির্দেশে মামলাটি কুষ্টিয়া পিবিআই অনুসন্ধান শুরু করে। মামলাটি অনুসন্ধানে নেমে কেঁচো খুড়তে বেড়িয়ে আসে সাপ। ভুক্তভোগী দুই বোনের স্বাক্ষর ও টিপসই জাল জালিয়াতি করা হয়। দুই বোনের সম্পত্তি রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা দীর্ঘ তেইশ বছরের বিশ্বস্ত কর্মচারী এসএম জিয়াউর রহমান ও তার প্রথম স্ত্রী সুমনাকে বিক্রেতা সাজিয়ে গুলশানের একটি বাড়ীতে জালিয়াত চক্রের উপস্থিতিতে (একজনকে দিয়েই) দুইজন দাত্রীর স্বাক্ষর ও টিপসহি প্রদান করে। জালিয়াত চক্র জমির নামজারী সম্পন্ন করে। তারপর জালিয়াত চক্রের সদস্য ও দলিল গ্রহীতাগণ কয়েকগুন উচ্চ মূল্যে অন্যান্যদের নিকট পেট্রোল পাম্পসহ জমি বিক্রি করে বিপুল অংকের টাকা আত্মসাৎ করে।

তদন্তে ১১ জনের বিরুদ্ধে অভিযোগের সত্যতা পান তদন্তকারী কর্মকর্তা পিবিআই কর্মকর্তা রবিউল আলম। তদন্ত শেষে আদালতে তদন্ত প্রতিবেদন জমা দেন তিনি। স্বাক্ষর জালিয়াতি ও ভুয়া দলিলের মাধ্যমে দুই বোনের প্রায় ১০ কোটি টাকা মূল্যের সম্পত্তি জবরদখলের চেষ্টা করেন আসামিরা।

আরও পড়ুন – খোকসায় ছাত্রশিবিরের উদ্যোগে ফ্রি ব্লাড গ্রিুপিং ক্যাম্প

আদালতের বেঞ্চ সহকারী কামরুল ইসলাম, আদালত পুলিশ ও সংশ্লিষ্ট আইনজীবীরা জানান, সাব রেজিস্ট্রার সুব্রত কুমার সিংহকে গত ২৬ জানুয়ারি হাইকোর্ট থেকে চিফ জুডিশিয়াল আদালতে ৬ সপ্তাহের মধ্যে আত্মসমর্পণ করার আদেশ প্রদান করা হয়। বুধবার তিনি আদালত হাজির হলে বিচারক তার জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

খোকসায় ছাত্রশিবিরের উদ্যোগে ফ্রি ব্লাড গ্রিুপিং ক্যাম্প

0

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসায় বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে একদিনের ফ্রি ব্লাড গ্রিুপিং ক্যাম্প অনুষ্ঠিত হয়।

বৃহস্পতিবার সকালে খোকসা সরকারী ডিগ্রী কলেজ ক্যাম্পাসের সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত কার্যক্রম চলে। খোকসা সরকারি কলেজ শাখা ছাত্রশিবিরের এ ক্যাম্পে প্রায় ৩ শতাধিক শিক্ষার্থী ও স্থানীয়রা তাদের ব্লাড গ্রিুপিং করান।

কুষ্টিয়া জেলা ইসলামী ছাত্রশিবিরের সভাপতি খাজা আহমেদ ফ্রি ব্লাড গ্রিুপিং ক্যাম্পের কার্যক্রম পরিদর্শন করেন।

আরও পড়ুন – খোকসায় মন্দিরে মন্দিরে শিব চতুর্দশী পুজা শুরু

ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন খোকসা কলেজ শাখা ছাত্রশিবিরের সভাপতি মোঃ আবু বক্কর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খোকসা সরকারি কলেজের অর্থনীতি বিভাগের প্রভাষক জাহিদুল ইসলাম, বাংলা বিভাগের প্রভাষক আহসানুল্লাহ কিরণ, খোকসা কলেজ শাখা ছাত্রশিবিরের সাংগঠনিক সম্পাদক সাবিলিল্লাহ প্রমুখ।

সর্বশেষ সংবাদ

কৃষককে হত্যার ঘটনায় চারজনের যাবজ্জীবন

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার মিরপুরে কৃষক সাহাবুল ইসলাম মন্ডলকে শ্বাসরোধে হত্যার দায়ে চারজনের যাবজ্জীবন কারাদন্ড, ২০ হাজার টাকা করে জরিমানা এবং অনাদায়ে আরও এক বছর কারাদন্ডের...

প্লাটফর্ম না থাকায় ট্রেনে উঠতে হয় যুদ্ধ করে

স্টাফ রিপোর্টার কুষ্টিয়ার খোকসা রেল ষ্টেশনের ২ নম্বর লাইনে প্লাটফর্ম নাই। সমতল থেকে ট্রেনের কামরার দূরত্ব খাড়া ৫ ফুট উচুতে। ফলে যাত্রীরদের ট্রেনে উঠা-নামা করতে...

অলৌকিক ভাবে প্রাণে বেঁচে গেলো বাসের ৪০ যাত্রী

স্টাফ রিপোর্টার কুষ্টিয়া রাজবাড়ী সড়কের খোকসায় যাত্রীবাহী বাস ও মাইক্রোবাসের মুখমুখি সংঘর্ষে গাড়ি দুটি দুমড়ে মুচরে গেলেও অলৌকিকভাবে ৪০ যাত্রী প্রাণে বেঁচে গেলো। সোমবার বিকাল চারটার...

ঘাট পারে বিরম্বনা

নদীতে চর যেগে ওঠায় কয়েক সপ্তাহ আগেই খেয়া ঘাটে নৌকা পারা বন্ধ হয়ে যায়। গড়াই নদীতে বাঁশের চরাট দিয়ে যাত্রী পারপার হচ্ছিলো। কিন্তু রবিবার...

আওয়ামী লীগ নেতা গুলিবিদ্ধ, ঢাকায় স্থানান্তর

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার মিরপুরে নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে ডেকে নিয়ে শফিকুল ইসলাম আজম (৫২) নামে এক আওয়ামী লীগ নেতাকে গুলি করেছে দুর্বৃত্তরা। তার অবস্থা আশঙ্কাজনক...