শুক্রবার, মার্চ ১৩, ২০২৬.
Home Blog Page 26

ঝিনাইদহ বিএনপি প্রতিজ্ঞা না ভাঙ্গা কর্মী নিজাম উদ্দিন মারা গেছেন

0

ঝিনাইদহ প্রতিনিধি

বিএনপি সরকার ক্ষমতায় না আসা পর্যন্ত ভাত না খাওয়ার শপথ নেওয়া সেই আলোচিত বিএনপি কর্মী নিজাম উদ্দিন (৪৫) মারা গেছেন।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) দিনগত রাত ৩টার দিকে ঝিনাইদহের মহেশপুর উপজেলার বাঁশবাড়িয়া গ্রামে নিজ বাড়িতে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।

স্থানীয়রা জানায়, নিজাম উদ্দিন ২০১৪ সালের ৩১ মে থেকে ১১ বছর ৭ মাস ১০ দিন ভাত খাননি। বিএনপি সরকার পুনরায় ক্ষমতায় না আসা পর্যন্ত ভাত না খাওয়ার প্রতিজ্ঞা করেছিলেন তিনি।

পরিবার সূত্রে জানা গেছে, ২০১৪ সালের ৩১ মে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে নিজ গ্রামের দোয়া ও খাবারের আয়োজন করা হয়। ওই সময় স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা সেখানে গিয়ে রান্না করা খাবারের হাড়ি ফেলে দেয়। এ ঘটনা চরমভাবে ক্ষুব্ধ ও অপমানিত হয় নিজাম উদ্দিন। সেই থেকে প্রতীজ্ঞা করেন যতদিন বিএনপি সরকার ক্ষমতায় না আসবে ততদিন তিনি ভাত মুখে তুলবেন না। এরপর থেকেই তিনি নিয়মিত ভাত পরিহার করে কলা রুটি, চিড়া এসব শুকনা খাবার গ্রহণ করতেন।

নিজাম উদ্দিনের ছেলে শাহ আলম বলেন, বাবাকে ভাত খাওয়ানোর জন্য পরিবার থেকে বহুবার চেষ্টা করেছি। কিন্তু তিনি বলতেন প্রতিজ্ঞা ভাঙলে আমি নিজের কাছে ছোট হয়ে যাব। শেষ পর্যন্ত তিনি নিজের সিদ্ধান্তে অটল ছিলেন।

পরিবারের ভাষ্যমতে, ২০২৫ সালের অক্টোবরে নিজাম উদ্দিন গুরুতর অসুস্থ হয়ে পড়েন। বিষয়টি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দৃষ্টিগোচর হলে তিনি চিকিৎসার দায়িত্ব নেন। তার নির্দেশনায় ফরিদপুর ও ঢাকায় উন্নত চিকিৎসা করানো হয়। চিকিৎসা শেষে কিছুটা সুস্থ হয়ে নিজ গ্রামে ফিরে আসেন নিজাম উদ্দিন। তবে পুরোপুরি সুস্থ হতে না পারায় শেষ পর্যন্ত তিনি মৃত্যুবরণ করেন।

নিজাম উদ্দিন মহেশপুর উপজেলার বাঁশবাড়ীয়া গ্রামের মৃত নূরানী বাক্স মন্ডলের ছেলে। তিনি পেশায় একজন কাঠমিস্ত্রি ছিলেন।

নিজাম উদ্দিনের মৃত্যুতে বাঁশবাড়িয়া গ্রামসহ আশপাশের এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তার বাড়িতে ভিড় করছেন রাজনৈতিক নেতাকর্মী, আত্মীয়স্বজন ও সাধারণ মানুষ। অনেকেই তাকে ‘রাজনৈতিক প্রতিজ্ঞার প্রতীক’ হিসেবে উল্লেখ করছেন।

মহেশপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান জিয়া বলেন, নিজাম উদ্দিনের এই আত্মত্যাগ দলীয় ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। আমরা সবসময় তার পরিবারের পাশে থাকবো।

কুষ্টিয়াসহ ২০ জেলায় শৈত্যপ্রবাহ বইছে

0

দ্রোহ অনলাইন ডেস্ক

পশ্চিম জনপদের কুষ্টিয়াসহ ২০ জেলায় শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। আর শুক্রবার দেশের সর্বনি¤œ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায়, ৬ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। বৃহস্পতিবারের তুলনায় শুক্রবার শৈত্যপ্রবাহ বয়ে যাওয়া এলাকার সংখ্যা কিছু কমেছে। তবে সর্বনি¤œ তাপমাত্রা সামান্য কমেছে।

আবহাওয়া অধিদপ্তর বলেছে, এভাবে শৈত্যপ্রবাহ চলতে পারে আরও অন্তত দুই দিন। অধিদপ্তরের দেওয়া পূর্বাভাস অনুযায়ী, এ মাসের অন্তত মাঝামাঝি সময় পর্যন্ত শৈত্যপ্রবাহ চলতে থাকবে। এ সময় এর বিস্তৃতি কমবেশি হতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের জ্যেষ্ঠ আবহাওয়াবিদ মুহাম্মদ আবুল কালাম মল্লিক বলেন, রংপুর ও রাজশাহী বিভাগের সব জেলায় শুক্রবার শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। এর পাশাপাশি চার জেলা নরসিংদী, যশোর, চুয়াডাঙ্গা ও কুষ্টিয়াতেও বইছে শৈত্যপ্রবাহ।

রংপুর ও রাজশাহী বিভাগে জেলার সংখ্যা ১৬। তাই সব মিলিয়ে শুকবার ২০ জেলায় শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। বৃহস্পতিবার দেশের ২৪ জেলায় শৈত্যপ্রবাহ ছিল। বৃহস্পতিবার দেশের সর্বনি¤œ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৭ ডিগ্রি সেলসিয়াস, মৌলভীবাজারের শ্রীমঙ্গলে। এর আগের দিন নওগাঁর বদলগাছীতে সর্বনি¤œ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৬ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। এটি ছিল এই শীত মৌসুমের সর্বনি¤œ তাপমাত্রা।

যখন কোনো এলাকায় সর্বনি¤œ তাপমাত্রা ৮ দশমিক ১ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াস থাকে, তখন তাকে মৃদু শৈত্যপ্রবাহ বলে। তাপমাত্রা ৬ দশমিক ১ থেকে ৮ ডিগ্রি সেলসিয়াস হলে তাকে বলা হয় মাঝারি শৈত্যপ্রবাহ। তাপমাত্রা ৪ দশমিক ১ থেকে ৬ ডিগ্রি সেলসিয়াস হলে তা তীব্র শৈত্যপ্রবাহ বলে গণ্য করা হয়। আর তাপমাত্রা ৪ ডিগ্রি সেলসিয়াসের নিচে গেলে তাকে অতি তীব্র শৈত্যপ্রবাহ বলা হয়।

এই শৈত্যপ্রবাহ আর কয় দিন চলবেÑ এমন প্রশ্নের জবাবে আবুল কালাম মল্লিক বলেন, কয়েক দিন চলতে পারে। আগামী দুই দিন পর তাপমাত্রা খানিকটা বাড়তে পারে। তবে তারপর আবার তাপমাত্রা কমতে শুরু করবে। এতে নতুন নতুন জেলা যুক্ত হতে পারে, আবার কিছু জেলা বাদ পড়তে পারে।

আবুল কালাম মল্লিক জানান, শ্রীলঙ্কার উপক‚লে এখন একটি নি¤œচাপ আছে। এর জন্য বায়ুতে উষ্ণতা ছড়িয়ে আছে। এ কারণে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে কুয়াশা কিছুটা কেটেছে। তবে শুক্রবার কিশোরগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, ফেনী, নোয়াখালীসহ ময়মনসিংহ ও রংপুর বিভাগের বিভিন্ন স্থানে কুয়াশা রয়ে গেছে।

বিদ্যুত স্বাশ্রয়

0

বিদ্যুত স্বাশ্রয়ে গ্রামের অন্যান্য পরিবারের মত এই কৃষি শ্রমিক দম্পতিও সৌর বিদ্যুতের প্যানেল কিনে নিয়েছে। রেলের জমিতে বসবাস তাদের। বাড়ি অতিরিক্ত গাছের ছায়ার ফলে কোথাও এক চিলতে রোদ পৌচ্ছায়না। তাই সৌর বিদ্যুতের প্যানেলটি প্রতিদিন এভাবেই রেল লাইনের পাশে রেখে ব্যাটারী চার্জ করে নেন। সন্ধ্যা হলেই প্যানেলটি খুলে ঘরে রেখে দেন। ব্যাটারীতে যা চার্জ হয় তাতেই নিজের পরিবারের আলোর চাহিদা মিটে যায়। তাদের বাড়িতে পল্লী বিদ্যুতের সংযোগ আছে। কিন্তু শীতের মৌসূমে মাসে ১০৩ থেকে ১১৫ টাকা বিদ্যুতের বিল দিতে হয়। কুষ্টিয়া-রাজবাড়ী রেল লাইনের পাশে খোকসার শোমসপুর ইউনিয়নের ধুসুন্ডু গ্রামের থেকে শুক্রবার ছবিটি তোলা।

যশোরে শিক্ষা কর্মকর্তা আটকের প্রতিবাদে দুদক কার্যালয় ঘেরাও

0

যশোর প্রতিনিধি

ঘুস লেনদেনের অভিযোগে যশোরের জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আশরাফুল আলমকে আটকের প্রতিবাদে দুর্নীতি দমন কমিশন (দুদক) কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ করেছেন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা।

বুধবার (৭ জানুয়ারি) রাতে হাতে গোনা কয়েকজন শিক্ষক যশোর দুদক কার্যালয়ে অবস্থান নিয়ে ওই কর্মকর্তার অবিলম্বে মুক্তির দাবি জানান।

আন্দোলনরত শিক্ষকদের দাবি, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আশরাফুল আলমকে ষড়যন্ত্রমূলকভাবে ফাঁসানো হয়েছে।

তাদের অভিযোগ, দুদকের অভিযানের কিছু সময় আগে আশরাফুল আলম বাথরুমে গেলে সেই সুযোগে একটি পক্ষ তার টেবিলে টাকা রেখে আসে। পরবর্তীতে ‘হাতেনাতে আটক’ দেখিয়ে একটি নাটক সাজানো হয়। প্রাথমিক শিক্ষা অফিসার আশরাফুল আলমকে মুক্তি না দিলে তারা বাড়ি ফিরবেন না বলে জানান।

শিক্ষকরা আরও বলেন, দুদকের পক্ষ থেকে যেভাবে ঘটনাটি উপস্থাপন করা হয়েছে, তা উদ্দেশ্যপ্রণোদিত ও বিভ্রান্তিকর। তারা এ ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত দাবি করেন।

অন্যদিকে দুদক জানায়, যশোরের উপ-পরিচালক মো. সালাউদ্দিন ও সহকারী পরিচালক মো. আল আমিনের নেতৃত্বে দীর্ঘদিনের অভিযোগের ভিত্তিতে ফাঁদ পাতা হয়।

অভিযোগকারী বসুন্দিয়া খানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোহাম্মদ নুরুন্নবী জানান, তার প্রয়াত স্ত্রী শিরিনা আক্তারের পেনশন সংক্রান্ত ফাইল ছাড় করানোর নামে আশরাফুল আলম দীর্ঘ তিন মাস ধরে তাকে নানা অজুহাতে ঘুরাতে থাকেন।

অভিযোগ অনুযায়ী, প্রথম দফায় ৮০ হাজার টাকা নেওয়ার পর আবারও ঘুষ দাবি করা হয়। টাকা না দিলে পেনশনের অর্থ ছাড় হবে না বলে হুমকি দেওয়া হয়। এমনকি খুলনা বিভাগীয় এক কর্মকর্তার যোগসাজশে বেতন কাঠামো (বেসিক) কমিয়ে দেওয়ার অভিযোগও ওঠে।

বুধবার বিকালে ফাইল ছাড় করানোর কথা বলে আরও ১ লাখ ২০ হাজার টাকা দেওয়ার সময় দুদক অভিযান চালিয়ে আশরাফুল আলমকে তার কক্ষ থেকে হাতেনাতে আটক করে।

এই ঘটনার প্রতিবাদে রাত পর্যন্ত শিক্ষকরা দুদক কার্যালয় ঘিরে রাখেন। একপর্যায়ে রাত সোয়া ১০টার দিকে আইন শৃঙ্খলাবাহিনী তাকে দুদক কার্যালয় থেকে ডিবি কার্যালয়ে নিয়ে যায়। রাতে তাকে সেখানেই রাখা হবে। এরপর বৃহস্পতিবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে বলে পুলিশ জানিয়েছে।

খোকসায় জাতীয় শিক্ষা সপ্তাহ উদযাপন

0

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসায় জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়।

বৃহস্পতিবার সকালে উপজেলা অডিটোরিয়াম, মডেল মসজিদ ও প্রাথমিক শিক্ষক সমিতির ভবনে উচ্চাঙ্গ সংগীত, রবীন্দ্র সংগীত, নজরুল গীতি, দেশ গান, লোক সংগীত, হামদ-নাত, উপস্থিত বক্তব্য ও একক অভিনয়সহ বিভিন্ন ইভেন্টে প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। উপজেলা বিভিন্ন কলেজ, স্কুল ও মাদ্রাসার শিক্ষার্থীরা এ প্রতিযোগীতায় অংশ গ্রহন করে।

অনুষ্ঠানের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহমাদুল হাসান। সভাপতিত্ব করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ভারপ্রাপ্ত মোঃ মোস্তাফিজুর রহমান।

বিচারকমন্ডলীর দায়িত্ব পালন করেন মাওলানা আবু ওবায়দুল্লাহ, সোনালী ব্যাংক খোকসা শাখার ম্যানেজার প্রসাদ বিশ্বাস, উপজেলা তথ্যসেবা অফিসার কানিজ ফাতেমা বৃষ্টি, শোমসপুর বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শরিফুজ্জামান বিল্লু প্রমুখ।

কুমারখালীতে আন্তঃস্কুল নারী ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন

0

কুমারখালী প্রতিনিধি

কুষ্টিয়ার কুমারখালীতে দুইদিনব্যাপী আন্তঃস্কুল নারী ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার সকালে স্থানীয় এম এন পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে এই টুর্নামেন্টের উদ্বোধন করেন, বেকার্সফিল্ড ক্যালিফোর্নিয়া স্টেট ইউনিভার্সিটির (ইউএসএ) কমিউনিকেশনস বিভাগের চেয়ারপার্সন ও ড. নাসের ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ড. মো: আবু নাসের। এ সময় কুষ্টিয়া সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মো. আশরাফুল আলম সহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক, সাংবাদিক ও স্থানীয় ক্রীড়ানুরাগী ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

উপজেলার ৮টি মাধ্যমিক বিদ্যালয়ের নারী ক্রিকেট দল এ টুর্নামেন্টে অংশ নিয়েছে। শুক্রবার বিকালে এ টুর্নামেন্টের সমাপনী অনুষ্টান অনুষ্ঠিত হবে।

শুক্রবার বিকালে এই নারী ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন এবং পুরস্কার বিতরণ করবেন, শিক্ষা মন্ত্রণালয়ের সচিব রেহানা পারভীন।

এ অনুষ্ঠানে অতিথি হিসেবে থাকবেন অবসরপ্রাপ্ত সিনিয়র জেলা ও দায়রা জজ ফউজুল আজিম, কানাডার ইউনিভার্সিটি অফ ওয়াটারলু’র ভিজিটিং রিসার্চ স্কলার ড. এ কে এম গোলাম হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো: আব্দুর রাজ্জাক খান, উপজেলা নির্বাহী অফিসার ফারজানা আখতার, সহকারী কমিশনার (ভূমি) নাভিদ সরোয়ার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নাজমুল হক।

সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন, বেকার্সফিল্ড ক্যালিফোর্নিয়া স্টেট ইউনিভার্সিটির কমিউনিকেশনস বিভাগের চেয়ারপার্সন ও ড. নাসের ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ড. মো: আবু নাসের।

রাম দিয়ার রামের মটকা

0

রাজবাড়ী জেলার একটি গ্রামের নাম রাম দিয়া। গত শতকের আশির দশক প্রর্যন্ত এই গ্রামে রাম চিনির তৈরী মুখরোচর মটকা তৈরী করতেন। তিনি নেই। কিন্তু তার নামেই এখনো চলছে সেই মটকা। বেশ কদরের সাথে বিক্রি হয় রাজবাড়ী-কুষ্টিয়াসহ আশেপাশের কয়েকটি জেলায়। কথিত রামের মটকা বিক্রি করছেন সহিদুল ইসলাম। খোকসা শোমসপুর পশু হাট থেকে ছবিটি তোলা।

খোকসায় এবারে ডিলারের গোডাউন থেকে ৩৬১ বস্তা সার জব্দ

0

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসায় এবারে ডিলারের গোডাউনে অভিযান চালিয়ে ৩৬১ বস্তা টিএসপি ও এমওপি সার জব্দ ও বাজেয়াপ্ত করাসহ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। দুই সপ্তাহ আগে একই ব্যবসায়ীকে আরও একদফায় জরিমান করেছিলো আদালত।

ভ্রাম্যমান আদালত সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (৮ জানুয়ারি) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাসমিয়া জাহান উপজেলা সদরের খোকসা জানিপুর বাজারের পলাশ বীজ ভান্ডারের একটি গোডাউনে অভিযান পরিচালনা করেন। প্রতিষ্ঠানটির মালিক গনেষ রায়ের গোডাউনটিতে অতিরিক্ত ২২২ বস্তা এমওপি ও ১৩৯ বস্তা টিএসপি সার পাওয়া যায়। অতিরিক্ত সার বাজেয়াপ্ত করাসহ ডিলারকে একলাখ টাকা জরিমানা করেন ভ্রাম্যমান আদালত। গনেষ রায় বিএডিসি ও বিসিআইসির তালিকা ভুক্ত ডিলার। তবে তার বিরুদ্ধে একাধিক ডিলারের বরাদ্দ সার উত্তোলনের অভিযোগ রয়েছে।

সারের কৃত্রিম সংকট সৃষ্টির প্রমান মেলায় ২২ ডিসেম্বর বিসিআইসি ও বিএডিসির একই ডিলার পলাশ বীজ ভান্ডারের মালিক গনেষ রায়েকে জরিমানা করে আদালত। ডিসেম্বর ২৭ তারিখে কলাপুরে এক মজুদদারের গোডাউনে অভিযান চালিয়ে ১৩৫০ বস্তা সার জব্দ ও বাজেয়াপ্ত করে আদালত। সরকার নির্দ্ধারিত দামের থেকে বস্তায় ৫৩০ টাকা বেশি নেওয়ার প্রমান মেলায় ২৯ ডিসেম্বর সন্ধ্যায় মোল্লা ট্রের্ডাসের মালিক আবু আল আশারি আশাকে চল্লিশ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমান আদালত। তবুও থামছেনা সারের মজুদদার ও সরকারের তালিকা ভুক্ত ডিলাররা।

কৃষি অফিস সূত্রে জানা গেছে, উপজেলায় ৯ ইউনিয়ন ও পৌর এলাকার জন্য বিসিআইসি ও বিএডিসির ২৩ জন ডিলার রয়েছে। কৃষি বিভাগের চাহিদামত প্রতিমাসে বরাদ্দ দেওয়া হয়।

বেতবাড়িয়া ইউনিয়নের একতারপুর গ্রামের কৃষক সচীন সরকার জানান, শীতকালীন পেঁয়াজ, বোরো ধান ও রবি ফলস আবাদ মৌসুমের শুরুতে নভেম্বর মাসে মাঝামাঝি সময়ে উপজেলায় রাসায়নিক সারের কৃত্রিম সংকট শুরু হয়। ৫০ কেজির প্রতিবস্তা সারে ৫শ থেকে ৭শ টাকা বেশি দিয়ে টিএসপি, এমওপি ও ডিএপি সার কিনতে বাধ্য হয়েছেন।

তিনি আর অভিযোগ করে বলেন, দিনের বেলায় ডিলাররা কৃষক প্রতি ১০ কেজি সার দেয়। কিন্তু রাতের আধাঁরে বেশি দামে শত শত বস্তা সার বিক্রি করে এসব ডিলাররা।

উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল্লা আল নোমান বলেন, ডিলার গনেষ রায়ের ঘরে তার চলতি মাসের বরাদ্দের থেকে ৩৬১ বস্তা সার বেশি পাওয়া গেছে। উদ্বৃত্ত সার বাজেয়াপ্ত করা হয়েছে। এ সার কিভাবে বিক্রি করা হবে সে বিষয়ে সিদ্ধান্ত হয়নি। ব্যবসায়ী উদ্বৃত্ত সার কোথায় পেলো সে বিষয়ে প্রশ্ন করা হয়নি। এবারে ব্যবসায়ীকে একলাখ টাকা জরিমানা করেছে আদালত।

সহকারী কমিশনার (ভূমি) তাসমিন জাহান বলেন, জব্দ করা সার কৃষি অফিসারের জিম্মায় দেওয়া হয়েছে। এ ছাড়া ব্যবসায়ীকে একলাখ টাকা জরিমানা করা হয়েছে। জব্দ সার কিভাবে বিক্রি হবে সে সিদ্ধান্ত কৃষি অফিসার নেবেন।

ইসিতে তিন দিনে ২৯৫ প্রার্থীর আপিল

0

দ্রোহ অনলাইন ডেস্ক

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র গ্রহণ ও বাতিল সংক্রান্ত রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে তৃতীয় দিনে নির্বাচন কমিশনে (ইসি) আরও ১৩১টি আপিল আবেদন জমা পড়েছে। ফলে তিন দিনে আপিলের সংখ্যা দাঁড়িয়েছে ২৯৫টি।

বুধবার (৭ জানুয়ারি) ইসির আপিল আবেদনসংক্রান্ত কেন্দ্রীয় বুথ থেকে এ তথ্য জানানো হয়।

তৃতীয় দিনে ইসিতে ১৩১ জন প্রার্থীর আপিল আবেদন জমা পড়েছে। এর মধ্যে তিনটি আপিল করা হয়েছে মনোনয়ন গ্রহণের সিদ্ধান্তের বিরুদ্ধে। এদিন সবচেয়ে বেশি আপিল এসেছে ঢাকা বিভাগ থেকে ৩১টি, আর ফরিদপুর বিভাগ থেকে এসেছে সাতটি।

নির্বাচন কমিশন জানায়, মনোনয়নপত্র যাচাই-বাছাই সংক্রান্ত রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিলের দ্বিতীয় দিনে ইসিতে ১২২টি আবেদন জমা পড়ে। ফলে প্রথম দুদিনে মোট আপিলের সংখ্যা দাঁড়ায় ১৬৪টি।

প্রথম দিন (সোমবার) মনোনয়নপত্র গ্রহণ ও বাতিল সংক্রান্ত বিষয়ে ৪২ জন প্রার্থী ইসিতে আপিল করেন। এর মধ্যে একটি আবেদন বৈধ প্রার্থীর মনোনয়নের বিরুদ্ধে এবং বাকি ৪১টি আবেদন প্রার্থিতা ফিরে পাওয়ার জন্য করা হয়।

তফসিল অনুযায়ী, গত ২৯ ডিসেম্বর ছিল মনোনয়নপত্র দাখিলের শেষ সময়। ৩০ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি পর্যন্ত রিটার্নিং কর্মকর্তারা সেগুলো বাছাই করেছেন। ৫ জানুয়ারি থেকে ৯ জানুয়ারি পর্যন্ত চলবে আপিল আবেদন। আপিল নিষ্পত্তি হবে ১০ থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত সময়ে।

প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২০ জানুয়ারি। রিটার্নিং কর্মকর্তা চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করে প্রতীক বরাদ্দ করবেন ২১ জানুয়ারি। নির্বাচনি প্রচারণা শুরু হবে ২২ জানুয়ারি। প্রচার চালানো যাবে ১০ ফেব্রæয়ারি সকাল সাড়ে ৭টা পর্যন্ত। আর ভোটগ্রহণ হবে ১২ ফেব্রæয়ারি।

ঘুস নেওয়ার সময় হাতেনাতে ধরা জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা

0

যশোর প্রতিনিধি

যশোরে সহকারী শিক্ষকের পেনশন ফাইল অনুমোদনের জন্য সোয়া লাখ টাকা ঘুস নেওয়ার সময় দুদকের হাতে গ্রেফতার হন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আশরাফুল আলম।

বুধবার (৭ জানুয়ারি) সন্ধ্যায় তাকে ঘুসের টাকাসহ হাতেনাতে গ্রেফতার করা হয়।

দুদক যশোর সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আল-আমিন বিষয়টি নিশ্চিত করেন।

যশোরের বসুন্দিয়া খানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. নুরুন্নবী জানান, তার স্ত্রী শিরিনা আক্তার যশোরের ঝিকরগাছার কাউরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন। গতবছরের ২৩ আগস্ট তিনি মারা যান। তার পেনশন ফাইল অনুমোদনের জন্য জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আশরাফুল আলম এক লাখ ২০ হাজার টাক ঘুস দাবি করেন। এছাড়া তার এক বন্ধুর পেনশনের জন্যও ঘুস দাবি করেন ওই কর্মকর্তা। ফলে নুরুন্নবী এক লাখ ২০ হাজার টাকা সংগ্রহ করে দুদক যশোর সমন্বিত কার্যালয়ে বিষয়টি অবহিত করেন। বুধবার বিকালে প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে ওই ঘুস দেওয়ার পর দুদক কর্মকর্তারা তাকে হাতেনাতে গ্রেফতার করেন।

দুদক যশোর সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আল-আমিন জানান, ভুক্তভোগী মো. নুরুন্নবীর অভিযোগ পাওয়ার পর বিষয়টি দুদক প্রধান কার্যালয়কে জানানো হয়। এরপর প্রধান কার্যালয়ের অনুমোদনসাপেক্ষে বুধবার বিকালে দুদকের একটি টিম জেলা প্রাথমিক শিক্ষা কার্যালয়ে অবস্থান নেয়। শিক্ষা কর্মকর্তাকে ঘুস দেওয়ার পর দুদক সদস্যরা ঘুসের টাকাসহ তাকে হাতেনাতে আটক করেন।

তিনি আরও জানান, এ ঘটনায় দুদক যশোর কার্যালয়ে মামলা করা হয়েছে। আটক প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে থানায় সোপর্দ করার প্রক্রিয়া চলছে।

সর্বশেষ সংবাদ

ভিজিএফের কার্ড ভাগাভাগি নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ

ঝিনাইদহ প্রতিনিধি ‎ঝিনাইদহের শৈলকুপায় ভিজিএফের কার্ড ভাগাভাগি নিয়ে বিএনপির দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের অন্তত ৫০ জন গুরুতর আহত হন। বৃহস্পতিবার দিনগত...

দুই দফা সোনার দাম কমল

দ্রোহ অনলাইন ডেস্ক টানা দুই দিন সোনার দাম কমল। তবে রুপার দামে প্রভাব পরেনি। শুক্রবার সকালে কমেছে ভরিতে সর্বোচ্চ ২ হাজার ১৫৮ টাকা। গত বৃহস্পতিবার...

সরিষার বাম্পার ফলন

তেল জাতীয় ফসল সরিষার বাম্পার ফলন হয়েছে। ফলের ভেতরে প্রতিটি দানা সমান। প্রতিকেজি সরিষায় সাড়ে ৪শ গ্রাম তেল হয়। ১০ শতক জমিতে সরিষা আবাদ...

ছাত্রদলে নেতাকর্মীদেরকে লক্ষ্য করে গুলি বর্ষণ, গুলিবিদ্ধ ৩

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ায় ছাত্রদলের নেতাকর্মীদের লক্ষ্য করে গুলি বর্ষণের ঘটনা ঘটেছে। এতে ভেড়ামারা উপজেলা ছাত্রদলের সদস্য চঞ্চলসহ (২৯) তিনজন গুলিবিদ্ধ হয়েছেন। বুধবার (১১ মার্চ) সন্ধ্যায় ভেড়ামারা...

খোকসায় দুই মাথা ওয়ালা গরুর বাছুর

স্টাফ রিপোর্টার দুই মাথা বিশিষ্ট বিশ্ময়কর মৃত বছুর প্রসব করেছে এক প্রান্তিক কৃষকের গাভী। বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪টার পর কুষ্টিয়ার খোকসা উপজেলার শিমুলিয়া ইউনিয়নের বসোয়া গ্রামের...