শনিবার, নভেম্বর ২১, ২০২৬.
Home Blog Page 45

বিএনপি সরকারের ১০০ দিনে ‘দৃশ্যমান অগ্রগতি’

0

দ্রোহ অনলাই ডেস্ক

জনগণের ভোটে নির্বাচিত বিএনপির সরকারের প্রথম ১০০ দিনে নির্বাচনি প্রতিশ্রæতি বাস্তবায়নে প্রধানমন্ত্রী দ্রæত, দৃশ্যমান ও কার্যকর বহুমুখী পদক্ষেপ গ্রহণ করেছেন বলে জানানো হয়েছে। সোমবার (২৫ মে) প্রধানমন্ত্রীর কার্যালয়ে সরকারের ‘১০০ দিন পূর্তি’ উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।

সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন লিখিত বক্তব্য পাঠ করেন।

লিখিত বক্তব্যে তিনি বলেন, ২০২৬ সালের ১২ ফেব্রæয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হয়ে ১৭ ফেব্রæয়ারি প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সরকার গঠনের প্রথম দিন থেকে প্রতিটি অগ্রাধিকারভিত্তিক নির্বাচনি প্রতিশ্রæতি বাস্তবায়নে প্রতিটি মন্ত্রণালয়ে ১৮০ দিনের কর্মপরিকল্পনা প্রণয়ন করা হয়েছে। ফলে রাষ্ট্রকাঠামো একযোগে লক্ষ্য স্থির করে কাজ করে যাচ্ছে।

সংবাদ সম্মেলনে জানানো হয়, জনগণের ভোটে নির্বাচিত সরকারের মন্ত্রিসভা ১৭ ফেব্রæয়ারি থেকে ২৪ মে পর্যন্ত মোট ১০টি ক্যাবিনেট (মন্ত্রিসভা) সভা সম্পন্ন করেছে। এসব সভায় সর্বসম্মতিক্রমে ৬০টি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়েছে; যার মধ্যে ৩৭টি সিদ্ধান্ত (প্রায় ৬২ শতাংশ) এরইমধ্যে বাস্তবায়িত হয়েছে এবং অবশিষ্ট ২৩টি সিদ্ধান্ত বাস্তবায়ন প্রক্রিয়ায় রয়েছে।

সামাজিক নিরাপত্তা ও কৃষি খাতের অগ্রগতি তুলে ধরে জানানো হয়, প্রথম মাসেই ‘ফ্যামিলি কার্ড’ চালুর মাধ্যমে নারীকেন্দ্রিক সামাজিক নিরাপত্তা জোরদার করা হয়েছে। ইমাম, মুয়াজ্জিন ও খতিবদের জন্য সম্মানী প্রদানের কার্যক্রম শুরু হয়েছে। জনদুর্ভোগ লাঘবে প্রিপেইড বিদ্যুৎ মিটারের অতিরিক্ত মাসিক চার্জ প্রত্যাহার করা হয়েছে। এছাড়া প্রথম ক্যাবিনেট (মন্ত্রিসভা) বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী ক্ষুদ্র কৃষকদের ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ সুদসহ মওকুফ এবং ‘কৃষক কার্ড’ চালু করা হয়েছে। গ্রামীণ অর্থনীতি সচল করতে দেশজুড়ে ঐতিহাসিক খাল খনন কর্মসূচি পুনরুজ্জীবিত করা হয়েছে এবং দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জন্য পদ্মা ব্যারাজ প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে।

অর্থনৈতিক স্থিতিশীলতা প্রসঙ্গে জানানো হয়, সাম্প্রতিক সময়ে মূল্যস্ফীতি কমে ৮.৭১ শতাংশে নেমে এসেছে। বহুল আলোচিত এস আলম গ্রæপের ৪ হাজার ২৬৪ কোটি টাকার স্থাবর সম্পদ সফলভাবে জব্দ করা হয়েছে। এছাড়া সফলভাবে ৯০ দশমিক ৬৬ মিলিয়ন ডলারের বৈদেশিক ঋণ পরিশোধ এবং বিদেশে পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনতে ১০টি দেশের মধ্যে তিনটি দেশের সঙ্গে ঐতিহাসিক চুক্তি স্বাক্ষরিত হয়েছে। প্রবাসী বাংলাদেশিদের আস্থায় মাসিক রেমিট্যান্স এরইমধ্যে প্রায় ৩ দশমিক ৭৫ বিলিয়ন ডলারে পৌঁছেছে এবং তাদের জন্য ‘প্রবাসী কার্ড’ চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। বন্ধ কলকারখানা চালু করতে ৬০ হাজার কোটি টাকার বিশেষ তহবিল ঘোষণা করা হয়েছে।

শিক্ষা ও প্রযুক্তির বিষয়ে বলা হয়, অনার্স (স্নাতক) পর্যায় পর্যন্ত মেয়েদের শিক্ষা সম্পূর্ণ বিনামূল্যে করা হয়েছে। প্রাথমিক পর্যায় থেকে সব শিক্ষার্থীর মাঝে স্কুল ড্রেস, জুতা এবং পাটের তৈরি স্কুলব্যাগ বিতরণের পাইলট (পরীক্ষামূলক) প্রকল্প আগামী জুলাই মাসে প্রতিটি উপজেলার একাধিক স্কুলে একযোগে শুরু হবে। কলেজ ও বিশ্ববিদ্যালয়ের তরুণ উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে আগামী মাস থেকে ‘স্টার্ট-আপ ফান্ড’ (নতুন উদ্যোগ তহবিল) কার্যকর হবে। এছাড়া দেশের প্রায় দুই লাখ ফ্রিল্যান্সারকে দেওয়া হচ্ছে রাষ্ট্রীয় পরিচয়পত্র।

আইনের শাসন ও মানবাধিকার প্রতিষ্ঠায় অগ্রগতির উদাহরণ হিসেবে শিশু রামিসা হত্যাচেষ্টার দ্রæত চার্জশিট দাখিল, মেহেরপুরে শিশু ধর্ষণের মামলায় মাত্র ২৯ কার্যদিবসের মধ্যে মৃত্যুদন্ডের রায় এবং এক দশক পর তনু হত্যা মামলার প্রথম আসামিকে গ্রেফতারের বিষয়টি উল্লেখ করা হয়। এছাড়া ছাত্র-জনতার আন্দোলনের বীরদের আইনি সুরক্ষা দিতে জাতীয় সংসদে ‘জুলাই যোদ্ধাদের দায়মুক্তি আইন’ পাস করা হয়েছে। আহত শতাধিক যোদ্ধাকে রাশিয়া ও সিঙ্গাপুরসহ বিভিন্ন দেশে উন্নত চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।

যোগাযোগ ও অবকাঠামো খাতে টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত ইকোনমিক করিডোর (অর্থনৈতিক অঞ্চল) এবং আগামী ১৬ ডিসেম্বরের মধ্যে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল (তৃতীয় ভবন) উদ্বোধনের লক্ষ্য নিয়ে কাজ চলছে। ঢাকার বায়ুদূষণ নিয়ন্ত্রণে ২৫০টি পরিবেশবান্ধব ইলেকট্রিক (বৈদ্যুতিক) বাস চালুর উদ্যোগ এবং মেট্রোরেল ও ট্রেনে প্রবীণ এবং শারীরিক প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য ভাড়ার ওপর ২৫ শতাংশ ছাড় আজ থেকে কার্যকর করা হয়েছে।

সার্বভৌমত্ব রক্ষায় অত্যাধুনিক ‘গ্রাউন্ড মাস্টার-৪০০’ রাডার স্থাপন করা হয়েছে, যা ঢাকা থেকে ৬৫০ কিলোমিটার এবং বঙ্গোপসাগরে ৮৩৩ কিলোমিটার পর্যন্ত আকাশসীমা নজরদারিতে রাখছে। পাশাপাশি সীমান্তে ড্রোন, অ্যান্টি-ড্রোন ও মাইন ডিটেক্টর (খনি শনাক্তকারী) স্থাপনের মতো আধুনিক প্রযুক্তিনির্ভর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বাংলাদেশি পাসপোর্টে পূর্বের ‘ইসরায়েল ব্যতীত’ শব্দবন্ধটি পুনর্বহালের উদ্যোগ নেওয়া হয়েছে।

সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, আগামী এক বছরকে ‘নজরুল বর্ষ’ হিসেবে ঘোষণা করা হয়েছে। ভিভিআইপি (গুরুত্বপূর্ণ ব্যক্তি) সংস্কৃতি থেকে বেরিয়ে এসে প্রধানমন্ত্রী প্রটোকলের গন্ডি ভেঙে সাধারণ মানুষের দুয়ারে পৌঁছাচ্ছেন, যা মানবিক ও জনমুখী রাজনীতির এক অনন্য দৃষ্টান্ত। ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে উন্নীত করার উচ্চাভিলাষী লক্ষ্য নিয়ে সরকার এগিয়ে যাচ্ছে।

সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন, স্পিচ রাইটার এস এ এম মাহফুজুর রহমান, উপ প্রেস সচিব জাহিদুল ইসলাম রনিসহ প্রেস উইংয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ঈদের সপ্তাহ জুড়ে বৃষ্টির আভাস, কমবে তাপমাত্রা

0

দ্রোহ ডেস্ক

পবিত্র ঈদুল আযহার ছুটির শুরুতেই ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভারী বৃষ্টি হয়েছে। ঈদের সপ্তাহ জুড়ে ভারী বৃষ্টি ও তাপমাত্রা কমার আভাস দিয়ে আবহাওয়া অধিদপ্তর।

অধিদপ্তর জানিয়েছে, ঈদের দিনসহ আগামী সাত দিন দেশের অধিকাংশ অঞ্চলে দমকা হাওয়া ও বজ্রসহ বৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে। একই সঙ্গে দেশের কয়েকটি বিভাগে মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণের সম্ভাবনাও রয়েছে। এর প্রভাবে চলতি সপ্তাহে সারা দেশে তাপমাত্রা কমতে শুরু করবে।

সোমবার দুপুর থেকে ঢাকার বিভিন্ন স্থানে ভারী বৃষ্টি হয়। আবহাওয়া অধিদপ্তরের তথ্যমতে, বেলা ১২টা থেকে ১টার মধ্যে শুধু ঢাকাতে ৪৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আবহাওয়াবিদের মতে কোনো স্থানে ৪৪ থেকে ৮৮ মিলিমিটার বৃষ্টি হলে তাকে ভারী বৃষ্টি হিসেবে ধরা হয়।

ঈদ উপলক্ষে সোমবার থেকেই সরকারি ছুটি শুরু হয়েছে। এরই মধ্যে অনেক মানুষ কর্মস্থল ছেড়ে গ্রামের পথে রওনা হয়েছেন। বৃষ্টির কারণে যাত্রাপথে দুর্ভোগ তৈরি হলেও প্রচন্ড গরমের মধ্যে এই বৃষ্টি জনজীবনে কিছুটা স্বস্তিও ফিরিয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের তথ্যমতে, মঙ্গলবার ঢাকা, রাজশাহী ও রংপুর বিভাগের কিছু কিছু এলাকায় বৃষ্টি হতে পারে। বুধবার থেকে বৃষ্টির পরিমাণ আরও বাড়তে পারে।

আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ ১২০ ঘণ্টার পূর্বাভাস অনুযায়ী, পশ্চিমবঙ্গ থেকে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত লঘুচাপের বর্ধিতাংশ বিরাজ করছে। এর প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাত বাড়ছে।

মঙ্গলবার রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ দিন দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকলেও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

ঈদের আগের দিন বুধবার সারা দেশেই বৃষ্টির প্রবণতা আরও বাড়তে পারে। রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু এলাকায় দমকা বা ঝোড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। এ সময় সারা দেশে দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমে যেতে পারে।

ঈদের দিন বৃহস্পতিবার এবং পরদিন শুক্রবার বৃষ্টির প্রবণতা আরও জোরদার হওয়ার আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। শুক্রবার রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু এলাকায় বজ্রসহ বৃষ্টি হতে পারে। এই দুই দিনই দিনের তাপমাত্রা আরও কিছুটা কমবে বলে পূর্বাভাসে বলা হয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আগামী পাঁচ দিনের পরও দেশে বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে। বিশেষ করে উত্তরাঞ্চল, সিলেট ও উপকূলীয় অঞ্চলে মে মাসের শেষ দিকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে। ফলে আপাতত নতুন করে বড় ধরনের তাপপ্রবাহের আশঙ্কা নেই বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা।

কার্ড আছে, মিলছে না চাউল

0

ভিজিএফের চাউল নিতে সকাল থেকে দুইবার ইউনিয়ন পরিষদে এলেন বৃদ্ধা জাহানারা। কার্ড থাকতেও চাউল মিলছে না। হতাশ হয়ে ইউনিয়ন পরিষদের বারান্দায় বসে পরেছেন বৃদ্ধা। সোমবার দুপুরে খোকসার শিমুলিয়া ইউনিয়ন পরিষদ থেকে ছবিটি তোলা। এ সময় পরিষদের সব গুলো দরজায় তালা ঝুলছিলো। কোন কর্মকর্তা কর্মচারীও ছিলেন না।

ভিজিএফ কার্ড ভাগাভাগিতে বঞ্চিত অসহায়রা

0

কুষ্টিয়া প্রতিনিধি

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে অসহায়-গরিব মানুষের জন্য বরাদ্দের ভিজিএফ কার্ড ভাগাভাগি করে নেওয়ার অভিযোগ উঠেছে বিএনপি ও জামায়াত নেতাদের বিরুদ্ধে।

একাধিক চেয়ারম্যান নিশ্চিত করেছেন, ওয়ার্ড ভিত্তিক বিএনপি নেতারা শতকরা ৪০ ভাগ ও জামায়াত নেতারা ২০ ভাগ কার্ড নিয়েছেন। জেলার প্রতিটি পৌরসভা ও ইউনিয়ন পরিষদের ওয়ার্ড পর্যায়ে দলীয় নেতাদের কার্ড ভাগাভাগির এমন অভিযোগ করেছেন সুবিধা বঞ্চিতরা। এতে প্রকৃত অসহায় ও দরিদ্র পরিবারগুলো সহায়তা থেকে বঞ্চিত হয়েছেন।

তবে বিএনপি-জামায়াত নেতারা বলছেন, কার্ড ভাগাভাগির কোন ঘটনা ঘটেনি। কার্ড নিয়ে প্রকৃত গরিব মানুষের মধ্যে বিতরণ করা হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক সংশ্লিষ্ট কর্তৃপক্ষ অভিযোগ স্বীকার করে বলেছেন, অভিযোগ অস্বীকার কোন উপায় নেই। সারাদেশে একই অবস্থা।

জেলা ত্রান ও পূর্ণবাসন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, পবিত্র ঈদুল আজহা উপলক্ষে জেলার ৬ উপজেলা ও চার পৌরসভার ৯১ হাজার ৪১০ পরিবারের মাঝে ভিজিএফ কার্ড বিতরণ করা হয়েছে। প্রতি কার্ডের বিপরীতে ১০ কেজি করে চাল দেয়া হয়েছে।

কুষ্টিয়া সদর উপজেলা ১৫ হাজার ১২৭ পরিবারের মাঝে বিতরণ করা হয়েছে এক লক্ষ ৫১ হাজার কেজি চাল এবং কুমারখালী উপজেলায় ১০ হাজার ৪১১ পরিবারের মাঝে এক লক্ষ ৪ হাজার কেজি এবং দৌলতপুর উপজেলায় প্রায় ২০ হাজার পরিবারের মাঝে দুই লাখ কেজি চাল বিতরণ করা হয়েছে।

এছাড়া জেলার মিরপুর, ভেড়ামারা ও খোকসা উপজেলায় প্রায় ৪৫ হাজার ৮৭২ পরিবারের মাঝে চাল বিতরণ আংশিক হয়।

একাধিক সুত্র নিশ্চিত করেছে, ইউনিয়ন ও পৌরসভার ওয়ার্ড পর্যায়ে ভিজিএফ কার্ড প্রস্তুুতের সময় বিএনপি ও জামায়াত নেতারা অধিকাংশ কার্ড দাবি করেন।

কুষ্টিয়ার চারটি সংসদীয় আসনের মধ্যে তিনটি আসনে জামায়াত ইসলামীর সংসদ সদস্য রয়েছেন। অপরদিকে বর্তমান ক্ষমতাশীন দল বিএনপি। দুই দলের নেতারাই প্রভাব খাটিয়ে অধিকাংশ কার্ড দাবি করেন। এনিয়ে মতবিরোধ তৈরী হলে বিপাকে পড়েন কর্মকর্তারা। পরে সমন্বয় করে দুই দলের নেতা ও চেয়ারম্যানদের মাধ্যমে কার্ড বিতরণ করতে বাধ্য হয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। এতে অনেক সচ্ছল পরিবারের সদস্যরাও কার্ড পেয়েছেন। অথচ প্রকৃত হতদরিদ্রদের নাম তালিকায় রাখা হয়নি।

কুষ্টিয়া সদর উপজেলার ৪নং বটতৈল ইউনিয়নে সরেজমিনে গিয়ে দেখা গেছে, একজন মানুষ ২ থেকে ৩টি কার্ড নিয়ে চাউল সংগ্রহ করছেন। গণমাধ্যমকর্মীর উপস্থিতি টের পেয়ে একাধিক কার্ডে চাউল দেয়া বন্ধ করে দেয়া হয়। এসময় খাজানগরের কয়েকজন নারী একাধিক কার্ড নিয়ে চাউল নিতে গেলে ওই ওয়ার্ডের মেম্বার আলতাব হোসেন একটি কার্ডের বিপরীতে চাউল দেন।

বটতৈল ইউনিয়নের তথ্যমতে, সেখানে ভিজিএফ’র চাউলের ১১৯৪টি কার্ড বরাদ্দ পেয়েছেন। এরমধ্যে বিএনপিকে দুইশত এবং জামায়াতকে ৪০টি কার্ড দেয়া হয়েছে। এছাড়া ৩ জন মহিলা মেম্বারকে ৭০ করে ২১০টি কার্ড দেয়া হয়েছে। বাঁকি কার্ড ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের মধ্যে ভাগাভাগি করা হয়েছে। এই ভাগাভাগির কারণে ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের অনেক অসহায় দুঃস্থ পরিবার ভিজিএফ’র চাউল থেকে বঞ্চিত হয়েছে বলে অভিযোগ উঠেছে।

বটতৈল ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবুল কালাম বলেন, এবার আমরা খুশি হয়েই বিএনপিকে দুইশত এবং জামায়াতকে ৪০টি ভিজিএফ’র কার্ড দিয়েছি।

খোকসার শিমুলিয়া ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল কুদ্দুস ফোন আলাপে বিএনপি নেতাদের ৮০/৯০টি ও জামায়াত নেতাদের ৫০ টি কার্ড দেওয়ার কথা স্বীকার করেন। এই চেয়ারম্যানের বিরুদ্ধে সোমবার পর্যন্ত ২৭ জন সুবিধাভোগীর জন্য বরাদ্দের প্রায় ১১ বস্তা চাউল বিতরণ না করে পরিষদে আটকে রাখার অভিযোগ উঠেছে।

ভিজিএফ চাল ভাগাভাগির বিষয়ে জানতে চাইলে বটতৈল ইউনিয়ন বিএনপির সভাপতি হান্নান বলেন, আমি ২০০ কার্ড নিয়ে ওয়ার্ড সভাপতিদের দিয়েছি। তারা কী করেছে, সেই বিষয়ে বলতে পারব না।

কুমারখালী উপজেলায় ভিজিএফ কার্ডের চাল বিতরণ নিয়ে বেশি অনিয়মের অভিযোগ উঠেছে। এখানে বিএনপির তিনভাগে বিভক্ত। তিন গ্রæপই আলাদা আলাদা কার্ড দাবি করে চাপ সৃষ্টি করেন। অবশেষে প্রশাসনের মধ্যস্থতায় তিন গ্রæপকে শতকারা ১৬ ভাগ করে মোট ৪৮ ভাগ এবং জামায়াতকে ৩৫ ভাগ কার্ড দেয়া হয়। এখানে কার্ডের ভাগ পেয়েছেন এনসিপি, গণ অধিকার ও ইসলামী আন্দোলনের নেতারাও।

কুষ্টিয়া জেলা বিএনপির আহবায়ক কুতুব উদ্দিন আহম্মেদ বলেন, আসলে বিষয়টি এমন না। বর্তমানে ওয়ার্ড পর্যায়ে কোন জনপ্রতিনিধি নেই। তাই সবাইকে ডেকে সমন্বয় করে ভিজিএফ কার্ড বিতরণের দায়িত্ব দেয়া হয়। এখানে কোন ভাগাভাগির ঘটনা ঘটেনি।

জেলা জামায়াতে সেক্রেটারী সুজাউদ্দিন বলেন, আমাদের ভাগের ভিজিএফ কার্ড শতভাগ স্বচ্ছতার মাধ্যমে বিতরণ করেছি। একজনও বলতে পারবে না কার্ড নিয়ে আমরা নয়ছয় করেছি। প্রকৃত দরিদ্র, এমনকি হিন্দু পরিবারের মাঝে আমরা ভিজিএফ কার্ড দিয়েছি।

কুষ্টিয়া সদরের উপজেলা নির্বাহী কর্মকর্তা হারুন অর রশিদ বলেন, প্রতিটি ইউনিয়ন পরিষদ ও পৌরসভার মাধ্যমে ভিজিএফ কার্ডের চাল বিতরণ করা হয়েছে। এখানে দলীয় ভাবে কার্ড বিতরণের কোন সুযোগ নেই। তবে এবারের পেক্ষাপট যেহেতু ভিন্ন, তাই সকলকে সমন্বয় করে তালিকা তৈরী করা হয়েছে। সকলকে সমন্বয় করা হলেও প্রকৃত দরিদ্র পরিবার ছাড়া কাউকে কার্ড দেয়া হয়নি বলে দাবি করেন এই কর্মকর্তা।

কুমারখালীতে জেল জরিমানা ক্ষোভে শ্রমিকদল নেতার গাড়িতে আগুন

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার কুমারখালীতে শ্রমিকদল নেতার ৩০ লাখ টাকা মূল্যের এক্সাভেটরে আগুন লাগিয়ে পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে।

রবিবার গভীর রাতে জগন্নাথপুর ইউনিয়নের চর মহেন্দ্রপুর পশ্চিমপাড়া জামে মসজিদ এলাকায় এ ঘটনা ঘটে। ওই শ্রমিকদল নেতার নাম আইয়ুব আলী মন্ডল ( ৪৯)। তিনি জগন্নাথপুর ইউনিয়ন শ্রমিকদলের সাধারণ সম্পাদক ও মহেন্দ্রপুর গ্রামের মৃত লোয়াই মন্ডলের ছেলে। এঘটনায় সোমবার দুপুরে থানায় লিখিত অভিযোগ দেন তিনি।

সোমবার ( ২৫ মে) দুপুরে সরেজমিন গিয়ে দেখা যায়, পদ্মানদীর কোল ঘেঁষে চর মহেন্দ্রপুর পশ্চিমপাড়া জামে মসজিদ। মসজিদের পাশেই রাখা রয়েছে একটি মাটি ও বালুকাটা যন্ত্র এক্সাভেটর। যন্ত্রটির ওপরের যন্ত্রাংশে আগুনে পোড়া ক্ষত।

এ সময় শ্রমিকদল নেতার ছেলে অন্তু মন্ডল জানান, রাত ৩টার এক্সাভেটরে আগুন লাগার খবর পাওয়া যায়। পরে ছুটে এসে স্থানীয়দের সহযোগীতায় পানি ঢেলে আগুন নিভানো হয়। আগুনে গাড়ির ব্যাটারি, ইঞ্জিন, কাভার, পাম্প মেশিনসহ বিভিন্ন যন্ত্র পুড়ে গেছে। এতে প্রায় সাড়ে তিন লাখ টাকার ক্ষতি হয়েছে।

শ্রমিকদল নেতা আইয়ুব আলী জানান, চর মহেন্দ্রপুর গ্রামের রিয়াজ খানের ছেলে শরিফুল খান (৩৫) ও মোহন শেখের ছেলে মাসুদ শেখ (৩০) দীর্ঘদিন ধরে চরে অবৈধভাবে মাটি ও বালু উত্তোলন করে আসছে।

রবিবার দুপুরে সেখানে ম্যাজিস্ট্রেট অভিযান করে দুই লাখ টাকা জরিমানা এবং দুজনকে জেল দিয়েছেন। ওদের ( শরিফুল ও মাসুদ) ধারণা এঘটনায় তিনি জড়িত। সেই সন্দেহে গভীর রাতে শরিফুল, মাসুদ ও তাদের লোকজন এক্সাভেটরে আগুন লাগিয়েছে।

তিনি বলেন, আগুনে মেশিনের প্রায় সাড়ে তিন লাখ টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে। বিচারের আশায় থানায় লিখিত অভিযোগ করা হয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক এক কৃষক বলেন, দুপুরে প্রশাসনের অভিযান দেখলাম। রাতে আগুন দেখা গেল। কারা কি করছে তা জানা নেই।

এ বিষয়ে জানতে অভিযুক্ত শরিফুল ও মাসুদের মুঠোফোনে একাধিকবার কল দেওয়া হলেও ফোনটি বন্ধ পাওয়া গেছে।

কুমারখালী থানার পরিদর্শক (তদন্ত) মো. আমিরুল ইসলাম বলেন, ভেকু পোড়ানোর ঘটনায় লিখিত অভিযোগ পাওয়া গেছে। পুলিশ ইতেমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযোগটি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাভিদ সারওয়ার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার চর মহেন্দ্রপুর এলাকায় অভিযান চালিয়ে অবৈধভাবে মাটি ও বালু কাটার অপরাধে একজনকে দুই লাখ জরিমানা এবং দুইজনকে বিভিন্ন মেয়াদে জেল দেওয়া হয়েছে। এর সঙ্গে আগুনে ক্ষতিগ্রস্থ ব্যক্তির কোনো সম্পৃক্ততা নেই।

ছাত্রদল নেতার বাড়িতে হামলা, ফাঁকা গুলিবর্ষণ

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার কুমারখালীতে ছাত্রদরে এক নেতার বাড়িতে হামলা ও ফাঁকা গুলি ছোঁড়ার অভিযোগ উঠেছে।

রবিবার ( ২৪ মে) ভোরে উপজেলার উত্তর চাঁদপুর গ্রামে এ ঘটনা ঘটে। ওই ছাত্রদল নেতার নাম আবু সাহেব প্রান্ত বিশ্বাস। তিনি যদুবয়রা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি। এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ইতিমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ।

সকাল ১০টার দিকে সরেজমিন গিয়ে দেখা যায়, লাহিনীপাড়া – সান্দিয়ারা জিকে ক্যানেল সড়ক ঘেঁষে যুবদলনেতা প্রান্ত বিশ্বাসের রঙিণ টিনশেডের চৌচালা ঘর। ঘরটির দুইটি বেড়া ও টিনের গেটের কয়েকটি স্থানে কাটা ক্ষত। সেখানে উৎসুক কয়েকজন জনতা ও দলীয় নেতা ছুটে এসেছেন। কাজ করছে পুলিশ।

এ সময় ছাত্রদল নেতার ভাবি সাথী খাতুন বলেন, ‘ ভোরে হঠাৎ বিকট শব্দে ঘুম ভেঙে যায়। দরজা খুলতে গিয়ে দেখি বাইরে থেকে ছিটকানি লাগানো। ভয়ে চিৎকার চেঁচামিচি করলে প্রতিবেশীরা ছুটে আসেন।

প্রতিবেশী রেজাউলের স্ত্রী মঞ্জুয়ারা খাতুন বলেন, ‘গুলির মতো শব্দ শুনে প্রথমে ভাবলাম গরু ডাকাতি করতে আইছে। পরে সবাই এসে দেখি দরজায় ছিটকানি লাগানো। টিনের বেড়ায় কোপের দাগ। তবে কাউকে দেখা যায়নি।’

ছাত্রদল নেতা প্রান্ত বিশ্বাস বলেন, ‘ফজরের আযানের আনুমানিক আগে বিকট শব্দে ঘুম ভেঙে যায়। তারপর ঘরের বাইরে থেকে বেশ কয়েকজন বকাবকি করতেছে আর বেড়ায় কোপ দিচ্ছে। মাত্র দুই মিনিটের মধ্যে কোপাকুপি করে তারা চলে যায়। তবে কাউকে চিনতে পারিনি।’ তার ভাষ্য, হামলাকারীরা দুই রাউন্ড গুলি ফুটিয়েছে।

প্রান্ত বিশ্বাস বলেন, ‘ স্থানীয় মহিলা মেম্বর মরিয়ম খাতুনের স্বামী নিজাম উদ্দিনের সঙ্গে এক লাখ টাকা পাওনা নিয়ে বিরোধ চলছিল। তারা কয়েকবার প্রকাশ্যে হুমকিও দিছে। এনিয়ে থানায় জিডি ও লিখিত অভিযোগ করা আছে। একাধিকবার বসাবসিও হয়েছে।’ তার ভাষ্য, মেম্বরের স্বামী ও তার লোকজন এ হামলা চালিয়েছে।

অভিযোগ অস্বীকার করে যদুবয়রা ইউনিয়নের ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত সদস্য মরিয়ম বলেন, ‘ ডাকুয়া নদী ইজারা নিয়ে মাছ চাষের ব্যবসা আছে। ৫ আগষ্টের পর প্রান্ত নদীর ভাগ চেয়েছিল। কিন্তু ভাগ না দেওয়ায় এক লাখ টাকা পাওনা দাবি করছে। যদি প্রমাণ থাকে তাহলে টাকা ফেরত দিব। তবে হামলায় আমরা জড়িত নই।’

যদুবয়রা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. আনিসুর রহমান বলেন, ছাত্রদল নেতা প্রান্ত খুব নিরীহ মানুষ। তবুও তার বাড়িতে রাতের আঁধারে কে বা কাহারা হামলা করেছে তা দুঃখজনক। বিষয়টি প্রশাসনকে খতিয়ে দেখার আহবান জানান তিনি।

গুলির ঘটনা অস্বীকার করে কুমারখালী থানার ওসি জামাল উদ্দিন বলেন, ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বিজিবির অভিযানে কোটি টাকার মাদক উদ্ধার

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়া ও মেহেরপুর সীমান্ত এলাকায় পৃথক তিনটি বিশেষ অভিযান চালিয়ে এক কোটি আট লাখ টাকা মূল্যের ভারতীয় মাদক ও অবৈধ জীবনরক্ষাকারী ওষুধ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (৪৭ বিজিবি)। এ সময় ১৮ পিস ইয়াবাসহ মোঃ আলো হোসেন (১৯) নামের এক যুবককে আটক করা হয়েছে।

রবিবার (২৪ মে) দুপুরে কুষ্টিয়া ব্যাটালিয়নের (৪৭ বিজিবি) অধিনায়কের পক্ষে থেকে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, সুনির্দিষ্ট ও নির্ভরযোগ্য গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত দুই দিনে মেহেরপুর ও কুষ্টিয়ার বিভিন্ন সীমান্ত চৌকি (বিওপি) এলাকায় এই সফল অভিযানগুলো পরিচালিত হয়।

গত ২৩ মে (শনিবার) বিকাল ৫টার দিকে মেহেরপুরের গাংনী উপজেলার অন্তর্গত রংমহল বিওপির একটি চৌকস টহল দল রংমহল মাঠ এলাকায় বিশেষ অভিযান চালায়। এ সময় ১৮ পিস ইয়াবাসহ মোঃ আলো হোসেনকে হাতেনাতে আটক করা হয়। আটক আলো হোসেন গাংনী থানার ল²ীধোলা গ্রামের মৃত ওমর আলীর ছেলে। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক সিজার মূল্য ৫ হাজার ৪০০ টাকা।

একই দিন রাত সায়ে ১১টার দিকে কাথুলি বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১৩৪ এমপি হতে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কাথুলি মাঠে অভিযান চালায় বিজিবি।

চোরাকারবারীরা বিজিবির উপস্থিতি টের পেয়ে মালামাল ফেলে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। তবে সেখান থেকে মালিকবিহীন অবস্থায় ৩ লাখ টাকা মূল্যের ১,০০০ পিস ভারতীয় ডেক্সামেথাসন ট্যাবলেট উদ্ধার করা হয়।

অপরদিকে শনিবার দিনগত রাত ১২ টা ৪০ মিনিটে কুষ্টিয়ার কাজিপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার কাজিপুর ব্রিজ মোড় নামক স্থানে আরেকটি বড় অভিযান চালানো হয়।

সেখান থেকে মালিকবিহীন অবস্থায় ৫০ বোতল ভারতীয় মদ, ১০,০০০ পিস ডেক্সামেথাসন ট্যাবলেট এবং ২৫,০০০ পিস সিপ্রোহেপ্টাডিন ট্যাবলেট উদ্ধার করতে সক্ষম হয় বিজিবি টহল দল। উদ্ধারকৃত এই বিশাল চালানের আনুমানিক সিজার মূল্য ১ কোটি ৫ লক্ষ ৭৫ হাজার টাকা।

বিজিবি জানায়, পৃথক তিনটি অভিযানে উদ্ধারকৃত পণ্যের সর্বমোট আর্থিক মূল্য ১ কোটি ৮ লক্ষ ৮০ হাজার ৪০০ টাকা।

কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) এর অধিনায়ক জানান, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধ, মাদক নিয়ন্ত্রণ এবং অবৈধ পণ্য পাচার রোধে বিজিবি সর্বদা সতর্ক ও তৎপর রয়েছে। দেশের সীমান্ত নিরাপত্তা রক্ষা এবং জননিরাপত্তা নিশ্চিতকল্পে বিজিবির এ ধরনের কঠোর অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। আটক আসামির বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ এবং উদ্ধারকৃত মালামাল যথাযথ কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

হামে আরও ১৩ শিশু মারা গেল, মৃত্যু ছাড়ল ৫০০

0

দ্রোহ অনলাইন ডেস্ক

দেশে গত ২৪ ঘণ্টায় হাম আক্রান্ত আরও এক শিশুর মৃত্যু হয়েছে। এ সময়ে হামের উপসর্গ নিয়ে মারা গেছে ১২ জন। এ নিয়ে ভাইরাসজনিত হাম ও এ রোগের উপসর্গ নিয়ে মোট ৫১২ শিশু মারা গেল।

শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের বুলেটিনে বলা হয়েছে, এদিন সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় নতুন করে ১৬৫ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে।

বুলেটিনে বলা হয়েছে, সারাদেশে ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৮৬ জনের। এ ছাড়া হাম উপসর্গ নিয়ে ৪২৬ জন মারা গেছে। সব মিলিয়ে আড়াই মাসে ৫১২ শিশুর মৃত্যু হল।

এ পর্যন্ত হামের লক্ষণ নিয়ে সবচেয়ে বেশি ১৬৪ জন ঢাকা বিভাগে মারা গেছে; আর ৭৯ জন মারা গেছে রাজশাহী বিভাগে। এর পরেই আছে সিলেট বিভাগ, সেখানে মারা গেছে ৪৯ জন। এছাড়া চট্টগ্রাম বিভাগে ৪২ জন, বরিশালে ৩১, ময়মনসিংহে ৩৫, খুলনায় ২১ ও রংপুর বিভাগে ৫ জন মারা গেছে।

স্বাস্থ্য অধিদপ্তর বলছে, গেল ২৪ ঘণ্টায় ১ হাজার ৯৬৭ জন হামের লক্ষণ নিয়ে হাসপাতালে এসেছে; তাদের মধ্যে ১ হাজার ৮৭৮ জন হাসপাতালে ভর্তি হয়েছে।

এ সময়ে হামের উপসর্গ নিয়ে সবচেয়ে বেশি ১ হাজার ২৪ জন ভর্তি হয়েছে ময়মনসিংহের হাসপাতালগুলোতে। আর সবচেয়ে কম ১৫ জন ভর্তি হয়েছে রংপুরে।

এ নিয়ে দেশে মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৬২ হাজার ৫০৭। আর নিশ্চিত হাম রোগীর সংখ্যা বেড়ে হল ৮ হাজার ৪৯৪ জন।

ট্রেনের ছাদ থেকে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ায় ট্রেনের ছাদ থেকে রক্তাক্ত অবস্থায় নুরুল আবছার (৩০) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (২৩ মে) বেলা সাড়ে ১২টার দিকে কুষ্টিয়া কোর্ট স্টেশনে ঢাকা থেকে ছেড়ে আসা খুলনাগামী সুন্দরবন এক্সপ্রেস ট্রেনের ছাদ থেকে স্থানীয়দের সহায়তায় পোড়াদহ জিআরপি পুলিশ তার মরদেহ উদ্ধার করে।

নিহত যুবকের পকেটে থাকা জাতীয় পরিচয়পত্রের ফটোকপির সূত্র ধরে জানা যায়, ওই যুবকের বাড়ি চট্টগ্রাম। তিনি চট্টগ্রামের বাঁশখালী থানাধীন সাধনপুর এলাকার বজল আহমেদের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা থেকে খুলনাগামী সুন্দরবন এক্সপ্রেস ট্রেনটি কুষ্টিয়া মিল লাইন রেলগেট ক্রস করার সময় ঈদের জন্য নির্মাণাধীন প্যান্ডেলের উপর কাজ করার সময় ডেকোরেটরের একজন শ্রমিক ট্রেনের ছাদে রক্তাক্ত অবস্থায় ওই যুবকের মরদেহ পড়ে থাকতে দেখেন। বিষয়টি তিনি স্থানীয়দের জানালে তারা রেলওয়ে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে কুষ্টিয়া কোর্ট স্টেশনে ট্রেন থামলে ট্রেনের ছাদ থেকে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করে।

মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে পোড়াদহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জহিরুল ইসলাম জানান, ট্রেনের ছাদ থেকে এক যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। তার বুকে ও মাথায় আঘাতের চিহ্ন আছে। মরদেহের পকেটের মধ্যে জাতীয় পরিচয়পত্রের একটি ফটোকপির মাধ্যমে তার পরিচয় নিশ্চিত হওয়া গেছে। তার বাড়ি চট্টগ্রামের বাঁশখালী থানাধীন সাধনপুর এলাকায়।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ঢাকা থেকে ট্রেনটি ছেড়ে আসার সময় রাজবাড়ি স্টেশন পার হয়ে ছোট ছোট ব্রিজ রয়েছে। ব্রিজের সাথে ধাক্কা লেগে তার মৃত্যু হতে পারে। মরদেহটি ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

দৌলতপুরে পূর্ব শত্রুতার জেরে দু’পক্ষের সংঘর্ষ

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার দৌলতপুরে পূর্ব শত্রুতা ও জমিজমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে একজন গুলিবিদ্ধসহ তিনজন আহত হয়েছেন। আহতদের মধ্যে গুলিবিদ্ধ বকুল হোসেনকে (৩২) উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শনিবার (২৩ মে) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার আড়িয়া ইউনিয়নের পশ্চিম ছাতারপাড়া এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। গুলিবিদ্ধ বকুল ওই এলাকার বজলুর রহমানের ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, এলাকায় দীর্ঘদিন ধরে চলমান বিরোধের জেরে মদন, মালিথা, মিস্ত্রি ও কাদানী বংশের কয়েকজন লোক কর্নেল নামের এক ব্যক্তির বাড়িতে হামলার উদ্দেশ্যে গেলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। একপর্যায়ে সংঘর্ষ চলাকালে চার বংশের পক্ষে থাকা বকুল হোসেন পায়ে গুলিবিদ্ধ হন। এসময় সুমন (৩৬) আহত হন। এছাড়া প্রতিপক্ষের ছোড়া ইটের আঘাতে কর্নেলের মা সারবানু (৬২) আহত হন।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে প্রথমে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে গুলিবিদ্ধ বকুল হোসেনকে উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়।

এ বিষয়ে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফুর রহমান বলেন, “দুই পক্ষের সংঘর্ষে একজন গুলিবিদ্ধ হয়ে কুষ্টিয়া সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বর্তমানে এলাকার পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। অভিযোগ বা মামলা হলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

সর্বশেষ সংবাদ

ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত

ঝিনাইদহ প্রতিনিধি ঝিনাইদহের শৈলকুপা উপজেলার বগুড়া গ্রামে গাছের সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয়ের মধ্যে বিরোধের জেরে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই মজিবুল ইসলাম...

বিপদজনক যাত্রা

স্যালোইঞ্জিন চালিত নছিমনে অতিমাত্রায় পাটকাঠি বোঝা দেওয়া হয়েছে। এতে গাড়িটির ভারসাম্য জটিলতা দেখা দিয়েছে। নিয়ন্ত্রন রক্ষায় চালকের সহযোগী জীবনের ঝুঁকি নিয়ে তিনচার বাহনের সামনের...

ভেড়ামারার দাস সম্প্রদায় শ্মশান ঘাটের জমি পেল

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার ভেড়ামারায় দুর্গাপূজার আগেই শ্মশান ঘাটের জায়গা বুঝে পেয়েছেন সনাতন ধর্মাবলম্বী দাস সম্প্রদায়ের লোকেরা। শুক্রবার বিকালে ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আমিরুল আরাফাত...

ককটেলসদৃশ বস্তু ফেলে পালাল দুর্বৃত্তরা

যশোর সংবাদদাতা যশোরে আটটি ককটেলসদৃশ বস্তু উদ্ধার করেছেন এসআরবি-৬ এর সদস্যরা। শুক্রবার সন্ধ্যায় এসআরবি-৬ মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। এ দিন ভোরের...

চালের দাম বাড়ানো হলো ট্রাকভাড়া অজুহাতে

দ্রোহ অনলাইন ডেস্ক বাজারে গত সপ্তাহের তুলনায় বেড়েছে কয়েক ধরনের চালের দাম। চালের দামবৃদ্ধির কারণ হিসেবে ব্যবসায়ীরা বলছেন ট্রাকভাড়া বেড়েছে। পাশাপাশি টমেটো ও কাঁচা মরিচের মতো...