সোমবার, মার্চ ২৩, ২০২৬.
Home Blog Page 68

ডেঙ্গুতে একদিনে ৩ মৃত্যু

0

দ্রোহ অনলাইন ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে তিনজন মারা গেছেন। এসময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৪১২ জন। মারা যাওয়া তিনজনই ঢাকা বিভাগের বাসিন্দা। তাদের মধ্যে ঢাকা উত্তর সিটিতে একজন ও দক্ষিণ সিটিতে দুই মারা গেছে।

এ নিয়ে চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৫ আগস্ট পর্যন্ত ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে ১১৮ জন এবং শনাক্ত রোগী বেড়ে দাঁড়িয়েছে ২৯ হাজার ৪৪ জনে।

সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্তদের মধ্যে বরিশাল বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১০২ জন, চট্টগ্রাম বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৭৭ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৫১ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৬৯ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৫৩ জন, খুলনা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ২৬ জন, ময়মনসিংহ বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) চারজন, রাজশাহী বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৩০ জন রয়েছেন।

গত ২৪ ঘণ্টায় ৩৮১ ডেঙ্গুরোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এ নিয়ে চলতি বছর আক্রান্ত রোগীদের মধ্যে এখন পর্যন্ত মোট ছাড়পত্র পেয়েছেন ২৭ হাজার ৬১৭ জন। আর চলতি বছর ডেঙ্গু আক্রান্তদের মধ্যে ৬০ দশমিক ৯ শতাংশ পুরুষ এবং ৩৯ দশমিক ১ শতাংশ নারী।

আরও পড়ুন – সাংবাদিক তুহিন হত্যার ১৭ দিনে চার্জশিট দিলো পুলিশ

২০২৩ সালে সারাদেশে ডেঙ্গুতে এক হাজার ৭০৫ জনের মৃত্যু ও আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন তিন লাখ ২১ হাজার ১৭৯ জন। গত বছর অর্থাৎ ২০২৪ সালে ডেঙ্গুতে মৃত্যু ৫৭৫ জনের এবং আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন এক লাখ এক হাজার ২১৪ জন।

আরও পড়ুন – লুটের অস্ত্রের তথ্য দিলে ৫ লাখ টাকা পুরস্কার

সাংবাদিক তুহিন হত্যার ১৭ দিনে চার্জশিট দিলো পুলিশ

0

দ্রোহ অনলাইন ডেস্ক

গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যা মামলায় ১৭ দিনে আদালতে চার্জশিট দিয়েছেন মামলার তদন্তকারী কর্মকর্তা বাসন থানার এসআই দুলাল চন্দ্র দাস।

সোমবার গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার রবিউল হাসান জিএমপি সভাকক্ষে আয়োজিত এক প্রেসব্রিফিংয়ে এ তথ্য জানান।

উপ-পুলিশ কমিশনার বলেন, সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যা মামলায় গ্রেফতার আটজনকে অভিযুক্ত করে রবিবার আদালতে চার্জশিট জমা দেওয়া হয়েছে। হত্যাকাÐ সংঘটিত হওয়ার ২৪ ঘণ্টার মধ্যে অভিযুক্তদের গ্রেফতার করা হয়। আর ১৭ দিনের মধ্যেই মামলার চার্জশিট প্রদান করা হয়েছে।

চার্জশিটভুক্ত আসামিরা হলেন- গ্রেফতার জামালপুরের মেলান্দহ থানার মাহমুদপুর এলাকার মোবারক হোসেনের ছেলে মিজানুর রহমান ওরফে কেটু মিজান (৩৪), একই জেলার মো. সুলাইমানের মেয়ে ও কেটু মিজানের স্ত্রী পারুল আক্তার ওরফে গোলাপী (২৫), খুলনা শহরের সোনাডাঙ্গা থানার ময়লাপোতা এলাকার মো. হানিফের ছেলে মো. আল আমীন (২১), পাবনা জেলার ফরিদপুর থানার সোনাহারা এলাকার মৃত নূর মোহাম্মদের ছেলে স্বাধীন ওরফে সেলিম (২৮), কুমিল্লার হোমনা থানার অনন্তপুর এলাকার হানিফ ভ‚ইয়ার ছেলে মো. শাহজালাল ওরফে জালাল (৩২), পাবনা চাটমোহর থানার পাঁচবাড়িয়া এলাকার কিয়ামুদ্দিনের ছেলে মো. ফয়সাল হাসান (২৩), শেরপুরের নকলা থানার চিতলিয়া এলাকার আব্দুস সালামের ছেলে সুমন ওরফে সাব্বির (২৭) ও রফিকুল ইসলাম ওরফে আরমান (৩০)।

প্রেসব্রিফিংয়ে উপপুলিশ কমিশনার অশোক কুমার পাল, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার জাহিদুল ইসলাম, বাসন থানার ওসি মো. শাহীন খান উপস্থিত ছিলেন।

উপ-পুলিশ কমিশনার আরও জানান, তুহিন হত্যাকাÐের পর তার ব্যবহৃত মোবাইল ফোনটি উদ্ধার করা সম্ভব হয়নি। তার মোবাইল ফোনটি বর্তমানে বন্ধ রয়েছে। ফোনটি উদ্ধারের জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে পুলিশ।

আরও পড়ুন – লুটের অস্ত্রের তথ্য দিলে ৫ লাখ টাকা পুরস্কার

গত ৭ আগস্ট রাতে গাজীপুর নগরের ব্যস্ততম চান্দনা চৌরাস্তা এলাকায় প্রকাশ্যে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে কুপিয়ে হত্যা করা হয়। তিনি দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার গাজীপুরের স্টাফ রিপোর্টার ছিলেন।

আরও পড়ুন – নিখোঁজের পরের দিন মাঠ থেকে নারীর মরদেহ উদ্ধার

 

লুটের অস্ত্রের তথ্য দিলে ৫ লাখ টাকা পুরস্কার

0

দ্রোহ অনলাইন ডেস্ক

গতবছর জুলাই অভ্যুত্থান ঘিরে অস্থিরতার মধ্যে থানা ও বিভিন্ন স্থান থেকে লুট হওয়া অস্ত্রের বিষয়ে তথ্য দিতে পারলে পুরস্কার দেবে সরকার।

স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী সোমবার আইনশৃঙ্খলা সংক্রান্ত এক বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি বলেন, পিস্তল, শটগানের খবর দিলে ৫০ হাজার টাকা, চায়নিজ রাইফেলে এক লাখ, এসএমজির ক্ষেত্রে দেড় লাখ টাকা, এলএমজির জন্য ৫ লাখ টাকা দেওয়া হবে। আর প্রতিটি গুলির জন্য ৫০০ টাকা করে পুরস্কারের ঘোষণা দিয়েছে সরকার।

উপদেষ্টা বলেন, পুলিশের লুট হওয়া অস্ত্র ও গুলির ক্ষেত্রে এ পুরস্কার প্রযোজ্য হবে। তথ্যদাতার পরিচয় গোপন রাখা হবে।

গতবছর ৫ আগস্ট অভ্যুত্থানে সরকার পতনের পর হামলা চালানো হয় দেশের থানা-ফাঁড়ি, পুলিশের বিভিন্ন স্থাপনায়। লুট করে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয় সব। পুলিশের গাড়ি পোড়ানোসহ লুট করা হয় অস্ত্র-গুলি।

সে সময় লুট হওয়া বিপুল সংখ্যক অস্ত্র ও গোলাবারুদ এখনো উদ্ধার হয়নি। অনেক অস্ত্র অপরাধীদের হাতে চলে গেছে এবং ছিনতাই-ডাকাতির মত কর্মকাÐে সেসব অস্ত্র ব্যবহৃত হচ্ছে বলে খবর আসছে।
সবশেষ হিসাব অনুযায়ী, এখনো এক হাজার ৩৬৩টি আগ্নেয়াস্ত্র ও দুই লাখ ৫৭ হাজার ৭২০ রাউন্ড গোলাবারুদ উদ্ধার করতে পারেনি পুলিশ।

নির্বাচন সামনে রেখে এসব অস্ত্র ব্যবহার করে বিশৃঙ্খলা সৃষ্টির আশঙ্কা করছেন বিভিন্ন দলের রাজনীতিবিদ এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

তবে স্বরাষ্ট্র উপদেষ্টা মনে করেন, রাজনৈতিক দল এবং জনগণ নির্বাচনমুখী হলে ভোটের আগে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কোনো ধরনের ‘সমস্যা থাকবে না’।

সবার সহযোগিতায় একটা ‘শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচন’ উপহার দেওয়ার প্রতিশ্রুতি দেন তিনি।

জাহাঙ্গীর আলম বলেন, এখন বিভিন্ন ক্ষেত্রে নিয়োগ প্রক্রিয়া চলছে, সেই সুযোগে ‘নিয়োগ বাণিজ্যও’ বেড়ে গেছে।

নিয়োগ বাণিজ্য যদি কেউ করে, তাকে আইনের আওতায় আনা হবে। এক্ষেত্রে সব ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে।

উপদেষ্টার চেয়ারে বসার পর ‘বন্ধু-বান্ধব ও আত্মীয়র সংখ্যা বেড়ে গেছে’ মন্তব্য করে সাবেক এই সেনা কর্মকর্তা বলেন, এরা কেউ যদি চাঁদাবাজি বা অন্য কোনো অপরাধের সাথে জড়িত থাকে, তাদের ব্যাপারে তথ্য দিন।

সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, যদি আমরা দুর্নীতি করি তাহলে লিখে দিয়েন। তবে ভুল তথ্য দিয়ে রিপোর্টিং না করার অনুরোধ করছি। নিউজ প্রকাশের পরে যে সম্মানহানি হয়, প্রতিবাদ দিয়ে সেটা আর উদ্ধার হয় না।

আরও পড়ুন –নিখোঁজের পরের দিন মাঠ থেকে নারীর মরদেহ উদ্ধার

গাজীপুরের পুলিশ কমিশনার সড়ক বন্ধ করে বাসা থেকে কর্মস্থলে যাতায়াত করেন – এ রকম খবরের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, এ ব্যাপারে তাকে একটি কারণ দর্শানোর নোটিস দেওয়া হয়েছে।

আরও পড়ুন – মেডিকেলের পরিচালকের বিরুদ্ধে নিয়োগ বাণিজ্যের অভিযোগে মানববন্ধন

নিখোঁজের পরের দিন মাঠ থেকে নারীর মরদেহ উদ্ধার

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার দৌলতপুরের নিখোঁজের পরদিন মাঠ থেকে জাইমা খাতুন (৫৫) নামে এক মানসিক ভারসাম্যহীন নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (২৫ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে স্থানীয়দের খবরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।

নিহত জাইমা খাতুন উপজেলার ফিলিপনগর ইউনিয়নের চরসাদিপুর গ্রামের মৃত আফাজ উদ্দিনের মেয়ে। তিনি স্বামী পরিত্যক্তা ছিলেন এবং দীর্ঘদিন ধরে মানসিক ও শারীরিক অসুস্থতায় ভুগছিলেন বলে জানিয়েছেন এলাকাবাসী।

প্রত্যক্ষদর্শীরা জানান, মাঠের মধ্যে মুখ বাঁধা অবস্থায় পড়ে থাকা মরদেহটি দেখতে পেয়ে তারা থানায় খবর দেন। পরে দৌলতপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।

আরও পড়ুন – মেডিকেলের পরিচালকের বিরুদ্ধে নিয়োগ বাণিজ্যের অভিযোগে মানববন্ধন

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোলায়মান শেখ বলেন, মরদেহের পায়ে ও মাথায় আঘাতের চিহ্ন রয়েছে এবং মুখ বাঁধা অবস্থায় পাওয়া গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি হত্যাকান্ড। আমরা বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত করছি এবং এ ঘটনায় হত্যা মামলার প্রস্তুতি চলছে।

আরও পড়ুন – কুমারখালীতে ছয়দিন ধরে বৃদ্ধ নিখোঁজ

মেডিকেলের পরিচালকের বিরুদ্ধে নিয়োগ বাণিজ্যের অভিযোগে মানববন্ধন

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডাঃ মো.আনোয়ারুল কবীরের বিরুদ্ধে নিয়োগ বাণিজ্যের অভিযোগ উঠেছে। তিনটি পদে মোট ২৪ জন কর্মচারী নিয়োগে অনিয়ম, দুর্নীতি ও স্বজনপ্রীতির করছেন। টাকার বিনিময়ে পছন্দের প্রার্থীদেরকে নিয়োগ দেয়ার জন্য উঠেপড়ে লেগেছেন তিনি।

নিয়োগ পরীক্ষা বাতিল করে পুনরায় পরীক্ষা নেয়া, তদন্তের মাধ্যমে জড়িতদের শাস্তির দাবি জানিয়ে মানববন্ধন করেছে চাকরিপ্রার্থী ও জুলাই যোদ্ধারা। এ ঘটনায় কুষ্টিয়ার জেলা প্রশাসক, দুর্নীতি দমন কমিশন, পুলিশ সুপার ও স্বাস্থ্য মন্ত্রণালয়ে লিখিত অভিযোগ দিয়েছেন চাকরিপ্রার্থীরা।

কুষ্টিয়া পৌরসভার হাউজিং এলাকায় কুষ্টিয়া-রাজবাড়ী মহাসড়কের পাশে অবস্থিত কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে এ মানববন্ধন করা হয়েছে।

কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে অফিস সহকারী ও কম্পিউটার অপারেটর পদে চাকরি প্রার্থী আব্দুল ওহাব বলেন, শুক্রবারে নিয়োগ পরিক্ষায় অনিয়ম দুর্নীতি করা হয়েছে। পরিচালক আনোয়ারুল কবীর ও হিসাবরক্ষক আনোয়ার টাকার বিনিময়ে নিয়োগ বানিজ্য করেছে। আওয়ামী লীগের আমলে আউটসোর্সিংয়ে নিয়োগ পাওয়া ওয়ার্ড মাস্টার তানভীর সহ বেশ কয়েকজনকে নিয়োগ দেয়ার জন্য পরিচালক উঠে পড়ে লেগেছে। তানভীরসহ আউটসোর্সিংয়ে কর্মরত ৮ জন হিসাবরক্ষকের আত্মীয় স্বজন। পরীক্ষার আগেরদিন দফায় দফায় তাদের সাথে দেখা, সাক্ষাৎ ও মিটিং করেছেন পরিচালক আনোয়ারুল। তারা টাকার বিনিময়ে ব্যাপক অনিয়ম দুর্নীতি করছেন। আমরা তাদের অপসারণ ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি। পুনরায় নিয়োগ পরীক্ষার দাবি জানাচ্ছি।

মানববন্ধনে অংশ নেওয়া আবু হানিফ বলেন, কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে অস্থায়ীভাবে মাস্টার রোলে কর্মরত ৮ জন কর্মচারীকে নিয়োগ দেয়ার জন্য বিভিন্ন অনিয়ম, দুর্নীতি ও ঘুষ বাণিজ্য করেছেন পরিচালক আনোয়ারুল। নিয়োগ পরীক্ষার প্রশ্ন তাদের মাধ্যমেই ছাপানো হয়েছে, পরীক্ষার খাতাও তারা দেখছে। তাদের কাছে থেকে টাকা নিয়ে তাদেরকে নিয়োগ দেয়ার জন্য উঠে পড়ে লেগেছেন পরিচালক ও হিসাবরক্ষক। আমরা আন্দোলন করে স্বৈরাচারীর পতন করেছি। আমাদের কোনো মূল্যায়ন নেই। আমরা বৈষম্যর শিকার। মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক আনোয়ারুল একজন আওয়ামী লীগের দালাল। আর যাদেরকে নিয়োগ দেয়া হচ্ছে তারাও আওয়ামী লীগের দোসর। আওয়ামী লীগের সরকারের আমলে তারা অস্থায়ী নিয়োগ পেয়েছে।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা বরাবর পাঠানো লিখিত অভিযোগে চাকরিপ্রার্থীরা উল্লেখ করেছেন, গত ২২ আগস্ট কুষ্টিয়া মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়োগ প্রক্রিয়ায় অনিয়ম ও দূর্নীতির প্রমান পাওয়া গেছে। মেডিকেল কলেজে অনিয়মিত আউটসোর্সিং এ কর্মরতদের এই সরকারি চাকুরীতে নিয়োগ দেওয়ার স্বার্থে পরিচালক ও হিসাবরক্ষকের যোগসাজসে দুর্নীতি করছেন। পরীক্ষার পূর্বের দিন সকালে পরিচালকের অফিস রুমে ও তার পাশে একটি কক্ষে আউটসোর্সিং এ অস্থায়ীভাবে যারা কর্মরত আছে তাদের মধ্যে থেকে ৪ জনের সাথে পরিচালকের আলোচনা হয় এবং এই ৪ জনের সকলেই নিয়োগ পরীক্ষার প্রার্থী। পরীক্ষার পূর্বের দিন কোন প্রার্থীদের সাথে পরিচালক কোনভাবেই এভাবে নিয়োগ প্রক্রিয়ার আলোচনা করতে পারেন না।

এই ৪ জনের মধ্যে তানভীর আহম্মেদ অফিস সহকারি কাম কম্পিউটার অপারেটরের প্রার্থী ও হাসপাতালে অস্থায়ীভাবে ওয়ার্ড মাস্টার পদে কর্মরত আছে। সে হিসাবরক্ষক আনোয়ার হোসেনের ভাগ্নে। আবির ইসলাম অফিস সহায়ক প্রার্থী এবং বর্তমানে অনিয়মিত শ্রমিক পদে কর্মরত, সাঈদ হাসান অফিস সহায়ক প্রার্থী এবং বর্তমানে অনিয়মিত শ্রমিক, অনুপ কুমার অফিস সহায়ক প্রার্থী ও ওয়ার্ড মাস্টার হিসেবে কর্মরত। এসময় আরও কয়েকজন চাকরী প্রার্থী উপস্থিত ছিলেন।

অভিযোগে আরও উল্লেখ করা হয়েছে, পরিচালক ও হিসাবরক্ষক তাদের পছন্দের প্রার্থীদের নিকট থেকে অর্থ নিয়ে চাকুরী প্রদানের প্রক্রিয়া চালিয়ে যাচ্ছেন। তারা তানভীর, আবির, সাঈদ, অনুপ, সুজন, মেঘলা, রোকনুজ্জামান ও জুথী খাতুনকে অবৈধভাবে নিয়োগ দেয়ার জন্য হাসপাতালের পরিচালক এবং হিসাবরক্ষকের নিয়োগ বনিজ্যে লিপ্ত হয়েছেন।

পরীক্ষার দিন জিলা স্কুলের ১১২ নম্বর রুমে পরিচালক ও হিসাবরক্ষক তানভীর আহম্মেদকে কয়েকবার তার রুমে গিয়ে উত্তরপত্রে লিখতে সহযোগিতা করেন। জিলা স্কুলে যার ভিডিও ফুটেজ রয়েছে। আরও অভিযোগ আছে উপরোল্লিখিত আউটসোর্সিং এ চাকুরীরত এবং এই পরীক্ষার প্রার্থী তাদের মাধ্যমে পরীক্ষার উত্তর পত্র দেখানো হয়েছে। বিষয়টি দ্রæত তদন্ত করে এই নিয়োগ প্রক্রিয়া বাতিল করে নতুনভাবে পরীক্ষা গ্রহণ এবং পরিচালক ও হিসাবরক্ষকসহ ও অন্যান্য দুর্নীতিবাজদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি।

কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডাঃ মো.আনোয়ারুল কবীর বলেন, আমরা নিয়ম-নীতি অনুসরণ করে নিরপেক্ষভাবে নিয়োগ পরীক্ষা সম্পূর্ণ করেছি। নিয়োগ প্রক্রিয়ায় কোনো ধরনের অনিয়ম-দুর্নীতি করা হয়নি। আমাদের বিরুদ্ধে উঠা অনিয়ম দুর্নীতির অভিযোগ মনগড়া, মিথ্যাও ভিত্তিহীন। কোনো চাকরি প্রার্থীর কাছে থেকে টাকাপয়সা নেয়া হয়নি।

আরও পড়ুন – কুমারখালীতে ছয়দিন ধরে বৃদ্ধ নিখোঁজ

প্রসঙ্গত, কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, ইন্সট্রুমেন্ট কেয়ারটেকার ও অফিস সহায়ক পদে ২৪টি শূন্য পদে নিয়োগের জন্য গত ২৪ মে পত্রিকায় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এরপর গত ২২ আগস্ট লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। ৫ হাজার জন ্রপার্থী আবেদন করেছিলেন। পরীক্ষায় অংশগ্রহণ করেন ৩ হাজার প্রার্থী।

আরও পড়ুন – সদর হাসপাতালে ট্রলি হুইল চেয়ার ও মেডিকেল সরঞ্জাম দিয়েছে জামায়াত

কুমারখালীতে ছয়দিন ধরে বৃদ্ধ নিখোঁজ

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার কুমারখালীতে ওয়ারেছ বিশ্বাস (৬৪) নামের এক বৃদ্ধ ছয়দিন ধরে নিখোঁজ রয়েছেন। সম্ভাব্য স্থানে খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি। জমি নিয়ে বিরোধের জেরে বৃদ্ধ নিখোঁজ হতে পারে বলে অভিযোগ উঠেছে।

সোমবার সকালে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন নিখোঁজ বৃদ্ধের ভাগ্নে মো.জুয়েল রানা। নিখোঁজ ওয়ারেছ উপজেলার চরসাদীপুর ইউনিয়নের ঘোষপুরের মৃত অলিমদ্দিন বিশ্বাসের ছেলে।

লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে, প্রায় এক বছর আগে ওয়ারেছ বিশ্বাস ৩৩ শতাংশ জমি প্রায় ১১ লাখ টাকায় বিক্রি করেন একই এলাকার মৃত কাদের বিশ্বাসের ছেলে সাইদুল বিশ্বাসের (৪৫) কাছে। তারা সম্পর্কে আপন চাচাতো ভাই। কিন্তু ওই জমি মাপঝোকের সময় দেখা গেছে প্রায় ৩ শতাংশ জুড়ে ঘোষপুর মজিবর বিশ্বাস জামে মসজিদ রয়েছে। সেজন্য সাইদুল তার ক্রয়কৃত জমি বুঝে দেওয়ার জন্য নিয়মিত মানসিকভাবে নির্যাতন করতে থাকে ওয়ারেছকে। এ নিয়ে একাধিকবার সালিস হলেও সামাধান হয়নি। এ নিয়ে উভয়পক্ষের মধ্যে উত্তেজনা চলতে থাকে। এরইমধ্যে ১৯ আগষ্ট দুপুর থেকে ওয়ারেছকে আর খুঁজে পাচ্ছেন না স্বজনরা।

নিখোঁজ ওয়ারেছ বিশ্বাসের স্ত্রী মোমেনা খাতুন বলেন, আমার কোনো বেটাপুত নেই। জমির জন্য সাইদুলরা খুব চাপ দিচ্ছিল। বার বার মারতে আসে, হুমকি দেয়। এরই মধ্যে ১৯ আগষ্ট দুপুরে বাড়ি থেকে বের হয়ে আর ফিরেনি। আত্মীয় স্বজন, হাটে বাজারে সবখানে খুঁজেও পাইনি। কি হলো কি বুঝে পাচ্ছিনা।’

ভাগ্নে জুয়েল রানা বলেন, জমির চাপ সইতে না পেরে মামা হয় আত্মগোপনে গেছে। নয়লে ্রপতিপক্ষরা কিছু একটা করেছে। সুষ্ঠু বিচারের জন্য থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।

অভিযোগ অস্বীকার করে জমি ক্রেতা সাইদুল বিশ্বাস বলেন, টাকা দিয়ে জমি কিনেছি। কিন্তু বুঝে দিচ্ছেনা। তবে কাউকে হুমকি দেওয়া হয়নি। নিখোঁজের বিষয়ে কিছু জানিনা।

নিখোঁজের তথ্য নিশ্চিত করে চরসাদিপুর ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ডের সদস্য আলাউদ্দিন সরদার বলেন, ১৯ আগষ্ট পদ্মা নদীর খেয়াঘাটে ওয়ারেছের সঙ্গে শেষ দেখা হয়েছিল। জিজ্ঞেস করলে, তিনি বললেন, এক জায়গা যাচ্ছি। কাউকে বলার দরকার নেই।

আরও পড়ুন – সদর হাসপাতালে ট্রলি হুইল চেয়ার ও মেডিকেল সরঞ্জাম দিয়েছে জামায়াত

কুমারখালী থানার উপ-পরিদর্শক হুমাউন কবির বলেন, লিখিত অভিযোগ পেয়েছি। তদন্তের পাশাপাশি উদ্ধার অভিযান চালানো হচ্ছে।

আরও পড়ুন – পাকিস্তানের সঙ্গে সম্পর্ক ইচ্ছা করেই পিছিয়ে রাখা হয়েছিল- পররাষ্ট্র উপদেষ্টা

সদর হাসপাতালে ট্রলি হুইল চেয়ার ও মেডিকেল সরঞ্জাম দিয়েছে জামায়াত

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়া জেনারেল হাসপাতালে মানবিক কার্যক্রমের অংশ হিসেবে ট্রলি, হুইল চেয়ারসহ বিভিন্ন মেডিকেল সরঞ্জাম প্রদান করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী কুষ্টিয়া শহর শাখা।

সোমবার সকাল সাড়ে ৮ টার দিকে কুষ্টিয়ার ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল চত্বরে হাসপাতাল কর্তূপক্ষে কাছে মেডিকেল সরঞ্জাম প্রদান করা হয়।

জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক ডা. নাসির উদ্দিন আনুষ্ঠানিকভাবে ১১টি রোগী পরিবহন ট্রলি, ২টি হুইল চেয়ার, দর্শনার্থীদের জন্য বসার চেয়ার, খাবার পরিবহনের ট্রলি ও বিভিন্ন পরিষ্কার-পরিচ্ছন্নতা সামগ্রী গ্রহন করেন।

কুষ্টিয়া শহর জামায়াতের আমীর এনামুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত সরঞ্জাম গ্রহন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুষ্টিয়া জেলা জামায়াতের আমীর মাওলানা আবুল হাসেম। তিনি বলেন, জনসেবার মাধ্যমেই প্রকৃত ইসলামী আদর্শ প্রতিফলিত হয়। আমরা সবসময় জনগণের পাশে থাকতে চাই।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুষ্টিয়া জেলা জামায়াতের নায়েবে আমীর আব্দুল গফুর, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও কুষ্টিয়া সদর-৩ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী মুফতি আমীর হামজা, কুষ্টিয়া ডক্টরস অ্যাসোসিয়েশনের নেতা মনিরুজ্জামান মানিক এবং ডা. আরিফুল ইসলাম।

আরও পড়ুন – পাকিস্তানের সঙ্গে সম্পর্ক ইচ্ছা করেই পিছিয়ে রাখা হয়েছিল- পররাষ্ট্র উপদেষ্টা

অনুষ্ঠানে ডা. ফারুক হোসেন, কুষ্টিয়া জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি খায়রুল ইসলাম রবিন, কুষ্টিয়া শহর শিবিরের সাবেক সভাপতি মোস্তাফিজুর রহমান পলাশ, নার্স সুপার ফরিদা ইয়াসমিন, শাহনাজ খাতুনসহ জেলা ও শহর জামায়াতের নেতৃবৃন্দ, হাসপাতালের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন – স্টুডেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের বৃত্তি ও সনদ প্রদান

পাকিস্তানের সঙ্গে সম্পর্ক ইচ্ছা করেই পিছিয়ে রাখা হয়েছিল- পররাষ্ট্র উপদেষ্টা

0

দ্রোহ অনলাইন ডেস্ক

বিগত সরকারের আমলে ইচ্ছাকৃতভাবেই পাকিস্তানের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক পিছিয়ে রাখা হয়েছিল। এমন মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। তিনি বলেন, বর্তমান সরকার চায় পাকিস্তানের সঙ্গে একটি স্বাভাবিক সম্পর্ক গড়ে তুলতে, যেমনটি অন্যান্য বন্ধুপ্রতিম দেশের সঙ্গে রয়েছে।

রবিবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। এর আগে, তিনি ঢাকায় সফররত পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের সঙ্গে একটি দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেন।

সংবাদ সম্মেলনের শুরুতেই তৌহিদ হোসেন বলেন, পাকিস্তান দক্ষিণ এশিয়ায় আমাদের অন্যতম গুরুত্বপূর্ণ প্রতিবেশী। পাকিস্তানের সঙ্গে আমাদের সম্পর্ক ঐতিহাসিক এবং বহুমাত্রিক। আজকের বৈঠকে আমি এবং পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ভবিষ্যতের জন্য এই সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেছি। আমরা পারস্পরিক সম্মান, সমঝোতা এবং সহযোগিতার ভিত্তিতে এই সম্পর্ককে আরও দৃঢ় করতে চাই।

আরও পড়ুন – স্টুডেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের বৃত্তি ও সনদ প্রদান

তিনি আরও বলেন, আমরা চাই পাকিস্তানের সঙ্গে একটি স্বাভাবিক সম্পর্ক হোক, এর বেশি কিছু না। ব্যবসা-বাণিজ্য থেকে শুরু করে সব ক্ষেত্রেই আলাপ-আলোচনা প্রয়োজন। সেই দৃষ্টিভঙ্গিতেই সম্পর্ক এগোচ্ছে।

আরও পড়ুন – পবিত্র ঈদে মিলাদুন্নবী ৬ সেপ্টেম্বর

স্টুডেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের বৃত্তি ও সনদ প্রদান

0

ইবি প্রতিনিধি

স্টুডেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখার পক্ষ থেকে স্কুল পড়ুয়া শিক্ষার্থীদের মাঝে বৃত্তি ও সনদ প্রদান করা হয়েছে।

শনিবার সকালে শৈলকুপা মহিলা ডিগ্রি কলেজের একাডেমিক ভবনের ৪র্থ তলায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. মো. ওবায়দুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে ছিলেন শৈলকুপা মহিলা ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক মো. এনায়েত হোসেন এবং সংগঠনটির উপদেষ্টা রাশেদুল ইসলাম রাফি। অনুষ্টানটি পরিচালনা করেন সংগঠনটির পরিচালক শাহ ফরিদ।

জানা গেছে, ২০২৪ সালের ডিসেম্বর মাসের ২৩ তারিখে বৃত্তি পরীক্ষাটির আয়োজন করেন তারা। এসময় ২৮৬০ জন শিক্ষার্থী বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করেন। তাদের মধ্য থেকে ৩৫৩ জন শিক্ষার্থী বৃত্তিপ্রাপ্ত হন। এর মধ্যে ট্যালেন্টপুল কোটায় ১৫৬ জন এবং সাধারণ কোটায় ১৯৭ জন শিক্ষার্থী নির্বাচিত হয়েছেন। সর্বমোট বৃত্তির অর্থের পরিমাণ ছিল ৩ লাখ ২৭ হাজার ৬০০ টাকা।

অনুষ্ঠানে অধ্যাপক ড. মো. ওবায়দুল ইসলাম বলেন, মেধাবৃত্তি এই এলাকায় শিক্ষা বিস্তারে যে অবদান রাখছে তার জন্য অবশ্যই স্টুডেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ধন্যবাদ পাওয়ার যোগ্য। এই বৃত্তি পাওয়ার মাধ্যমে এই এলাকার ছাত্র-ছাত্রীরা আগামী দিনে আরও বৃহত্তর অঙ্গনে ভালো ফলাফল বয়ে আনবে।

আরও পড়ুন – পবিত্র ঈদে মিলাদুন্নবী ৬ সেপ্টেম্বর

পরিচালক শাহ ফরিদ বলেন, স্টুডেন্ট ওয়েলফেয়ার মূলত একটি শিক্ষাবান্ধব প্রতিষ্ঠান। যা ২০০৪ সাল থেকে শুরু হয়ে আজ অবধি ছাত্রদের জ্ঞান বৃদ্ধিতে কাজ করে যাচ্ছে। আমরা ফ্রি বøাড গ্রæপিং ক্যাম্পেইন, শীতবস্ত্র বিতরণসহ বছরে একবার বৃত্তি পরীক্ষা নিয়ে থাকি। ২০২৪ সালের ডিসেম্বরে সর্বশেষ বৃত্তি পরীক্ষায় প্রায় ৩০০০ শিক্ষার্থী পাঁচটি ক্যাটাগরিতে পরীক্ষা দিয়েছিল। তার মধ্যে ৩৫৩ জন বৃত্তি পেয়েছে। আমরা তাদের সফলতা কামনা করছি এবং বর্তমান স্টুডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন যেভাবে সাধারণ শিক্ষার্থীদের পাশে আছে আগামীতেও থাকবে।

আরও পড়ুন – বিএনপি’র অভিযোগ বক্সে রাজনৈতিকদের নামে ৯ অভিযোগ

পবিত্র ঈদে মিলাদুন্নবী ৬ সেপ্টেম্বর

0

দ্রোহ অনলাইন ডেস্ক

বাংলাদেশের আকাশে কোথাও ১৪৪৭ হিজরি সনের পবিত্র রবিউল আউয়াল মাসের চাঁদ দেখা যায়নি। ফলে আগামীকাল সোমবার (২৫ আগস্ট) পবিত্র সফর মাস ৩০ দিন পূর্ণ হবে এবং আগামী ২৬ আগস্ট মঙ্গলবার থেকে পবিত্র রবিউল আউয়াল মাস গণনা করা হবে। ফলে আগামী ৬ সেপ্টেম্বর শনিবার পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত হবে।

রবিবার সন্ধ্যায় বায়তুল মোকাররম সভাকক্ষে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব একেএম আফতাব হোসেন প্রামাণিকের সভাপতিত্বে অনুষ্ঠিত জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।

ইসলামিক ফাউন্ডেশন সহকারী জনসংযোগ কর্মকর্তা শায়লা শারমীন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সভায় ১৪৪৭ হিজরি সনের পবিত্র রবিউল আউয়াল মাসের চাঁদ দেখা সম্পর্কে সব জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয়, বিভাগীয় ও জেলা কার্যালয়সমূহ, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এবং মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান হতে প্রাপ্ত তথ্য নিয়ে পর্যালোচনা করে দেখা যায় যে, আজ ২৯ সফর ১৪৪৭ হিজরি ৯ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ ২৪ আগস্ট ২০২৫ খ্রি. রবিবার সন্ধ্যায় বাংলাদেশের আকাশে কোথাও পবিত্র রবিউল আউয়াল মাসের চাঁদ দেখা যায়নি। এমতাবস্থায় আগামীকাল ১০ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ ২৫ আগস্ট ২০২৫ খ্রি. পবিত্র সফর মাস ৩০ দিন পূর্ণ হবে। আগামী ১১ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ ২৬ আগস্ট ২০২৫ খ্রি. থেকে ১৪৪৭ হিজরি সনের পবিত্র রবিউল আউয়াল মাস গণনা শুরু হবে।

সভায় চাঁদ দেখা সংক্রান্ত নীতিমালার খসড়া উপস্থাপিত হলে এ সংক্রান্ত ১০ সদস্যবিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়।

আরও পড়ুন – বিএনপি’র অভিযোগ বক্সে রাজনৈতিকদের নামে ৯ অভিযোগ

সভায় ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক (সিনিয়র জেলা ও দায়রা জজ) আ. ছালাম খান, তথ্য অধিদফতর এর প্রধান তথ্য কর্মকর্তা নিজামূল কবীর, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আ. আউয়াল হাওলাদার, মন্ত্রিপরিষদ বিভাগের যুগ্ম-সচিব মোহাম্মদ খোরশেদ আলম খান, বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠানের চেয়ারম্যান ড. মুহাম্মদ শহিদুল ইসলাম, ইসলামিক ফাউন্ডেশনের বোর্ড অব গভর্নরসের গভর্নর ও চরমোনাই আহছানাবাদ রশিদিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের পরিচালক মমিনুল ইসলাম, বাংলাদেশ ওয়াকফ প্রশাসন এর প্রতিনিধি শামীম আহমেদ, চট্টগ্রাম আন্তর্জাতিক ইসলামিক বিশ্ববিদ্যালয়ের দাওয়া ও ইসলামিক শিক্ষা বিভাগের সাবেক চেয়ারম্যান ড. আব্দুল্লাহ ফারুক, সরকারি মাদরাসা-ই-আলিয়ার অধ্যক্ষ মোহাম্মদ ওবায়দুল হক, আদমপুরা ইসলামিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ আবু সালেহ মোহাম্মদ মহিউদ্দিন, জমিয়াতুল উলুমিল ইসলামিয়ার সহকারী অধ্যক্ষ আব্দুল গাফফার, দীনী দাওয়াত ও সংস্কৃতি বিভাগের পরিচালক ড. মোহাম্মদ হারুনূর রশীদ প্রমুখ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন – তালিকা যাচাই ছাড়া কোনো হজ এজেন্সিকে অর্থ না দেওয়ার অনুরোধ

সর্বশেষ সংবাদ

তুচ্ছ ঘটনায় প্রতিপক্ষের হামলায় গুলিবিদ্ধসহ আহত ৭ জন

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার কুমারখালীতে কোমল পানীয় বোতলের ক্যাপ ছুড়ে মারাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় গুলিবিদ্ধ সহ অন্তত ৭ জন আহত হয়েছেন। রবিবার বিকাল সাড়ে ৫টার দিকে...

বিদ্যুতের খুঁটির সঙ্গে মোটরসাইকেলের ধাক্কায় স্কুল ছাত্র নিহত

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার কুমারখালীতে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা লেগে নয়ন শেখ (১৬) নামে এক স্কুল ছাত্র নিহত হয়েছে। রবিবার বেলা ১২টা দিকে কুষ্টিয়া-রাজবাড়ী...

কুমারখালীতে পেট্রোলের লিটার ২৫০ টাকা, ব্যবসায়ীকে জরিমানা

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার কুমারখালী উপজেলার পাম্প গুলোতে জ্বালানী তেলের কৃত্রিম সংকটের সুযোগে খোলাবাজারে ২০০-২৫০ টাকা লিটার পেট্রোল বিক্রির অভিযোগ উঠেছে। ভোক্তাদের এমন মৌখিক অভিযোগে অভিযান...

অনিয়মের অভিযোগে এনসিপির দুই নেতাকে শোকজ

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দুই নেতার বিরুদ্ধে আর্থিক অনিয়ম ও দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে কারণ দর্শানো নোটিশ দেওয়া হয়েছে। শুক্রবার এনসিপির কুষ্টিয়া জেলা...

কুমারখালীতে ঈদের নামাজের স্থান নির্ধারণ নিয়ে দু’পক্ষের সংঘর্ষ

কুষ্টিয়া প্রতিনিধি সকালে বৃষ্টি থাকায় ঈদের নামাজ কোথায় হবে। মসজিদে না ঈদগাহ মাঠে ? এ নিয়ে স্থানীয় দু'পক্ষের সংঘর্ষে অন্তত ১৩ জন আহত হয়েছেন। এ...