সোমবার, মার্চ ২৩, ২০২৬.
Home Blog Page 70

বিশ্বকাপের বাংলাদেশ -ভারতের ম্যাচসহ ৫টি ম্যাচের ভেন্যু পরিবর্তন

0

দ্রোহ স্পোর্টস ডেস্ক

ভারতের বেঙ্গালুরু থেকে নারী ওয়ানডে বিশ্বকাপের বাংলাদেশ -ভারতের ম্যাচসহ ৫টি ম্যাচ সরিয়ে নেওয়া হলো। সূচি অনুযায়ী, বিশ্বকাপের পাঁচটি ম্যাচ হওয়ার কথা ছিল ভারতের বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে।

শুক্রবার আইসিসি জানিয়েছে বেঙ্গালুরু থেকে বিশ্বকাপের ম্যাচ সরিয়ে দেওয়ার সিদ্ধান্তের কথা। চিন্নাস্বামী স্টেডিয়ামে ভারত-শ্রীলঙ্কার উদ্বোধনী ম্যাচ হওয়ার কথা ছিল ৩০ সেপ্টেম্বর। সেই ম্যাচ একই দিনে হবে গুয়াহাটিতে। বাকি ম্যাচগুলো হবে নবি মুম্বাইয়ের ডিওয়াই পাতিল স্টেডিয়ামে।

উল্লেখ্য, বেঙ্গালুরুতে হওয়ার কথা ছিল একটি সেমিফাইনাল এবং ফাইনালও (পাকিস্তান না উঠলে)। সেই ম্যাচগুলোর ভেন্যুও থাকবে নবি মুম্বাইয়ের ডিওয়াই পাতিল স্টেডিয়াম।

গত জুনে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর আইপিএল বিজয় উৎসবে পদপিষ্টকান্ডের জেরেই এই সিদ্ধান্ত। কর্নাটক পুলিশ ম্যাচ আয়োজনের অনুমতি এবং নিরাপত্তা সংক্রান্ত প্রয়োজনীয় ছাড়পত্র দেয়নি কর্নাটক ক্রিকেট সংস্থাকে। ফলে বেঙ্গালুরু থেকে বিশ্বকাপের ম্যাচ সরিয়ে দেওয়া ছাড়া উপায় ছিল না।

৩০ সেপ্টেম্বরের ভারত-শ্রীলঙ্কা ম্যাচ ছাড়াও ৩ অক্টোবর ইংল্যান্ড-দক্ষিণ আফ্রিকা, ২৬ অক্টোবর বাংলাদেশ-ভারত, ৩০ অক্টোবর দ্বিতীয় সেমিফাইনাল এবং ২ নভেম্বর ফাইনাল (পাকিস্তান না উঠলে) হওয়ার কথা ছিল বেঙ্গালুরুতে। কর্নাটক পুলিশের কঠোর অবস্থানের ফলে আগামী আইপিএলে বিরাট কোহলিদের হোম ম্যাচও অনিশ্চিত এম চিন্নাস্বামী স্টেডিয়ামে।

আরও পড়ুন – শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে তাৎক্ষণিক ব্যবস্থা

প্রথমবার আইপিএল জয়ের পর বিজয় উৎসবের আয়োজন করেছিলেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু কর্তৃপক্ষ। আইপিএল ফাইনালের পরের দিনই তাড়াহুড়ো করে অনুষ্ঠান আয়োজন করার ফলে পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করা যায়নি। প্রত্যাশা থেকে অনেক বেশি মানুষ চলে আসেন। গেট খুললে বহু মানুষ একসঙ্গে ভিতরে ঢোকার চেষ্টা করেন। ওই সময় ভিড়ের চাপে অনেকে পড়ে যান। সেই ঘটনায় ১১ জনের মৃৃত্যু হয় এবং ৭১ জন আহত হন।

আরও পড়ুন – ভিক্ষুকের চিকিৎসার জন্য জমানো টাকা চুরি, গ্রেফতার ২

শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে তাৎক্ষণিক ব্যবস্থা

0

দ্রোহ অনলাইন ডেস্ক

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য প্রচার থেকে বিরত থাকতে নির্দেশ দিয়েছে অন্তর্র্বতী সরকার। এ ধরনের কার্যকলাপ সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯-এর আওতায় গুরুতর লঙ্ঘন বলে উল্লেখ করেছে সরকার।

শুক্রবার এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার এ তথ্য জানান।

বিবৃতির বরাত দিয়ে তিনি জানান, বাংলাদেশের টেলিভিশন, সংবাদ এবং অনলাইন আউটলেটগুলোতে (গণমাধ্যম) ফৌজদারি অপরাধে দন্ডিত অপরাধী এবং গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত পলাতক আসামি আওয়ামী লীগের নেত্রী শেখ হাসিনার অডিও সম্প্রচার এবং প্রচার ২০০৯ সালের সন্ত্রাসবিরোধী আইনের গুরুতর লঙ্ঘন। তাছাড়া, গত বছরের ডিসেম্বরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রাক্তন স্বৈরশাসকের ঘৃণা ছড়ায় এমন বক্তব্য সম্প্রচার নিষিদ্ধ করেন।

বিবৃতিতে বলা হয়, আমরা দুঃখের সঙ্গে লক্ষ্য করেছি যে কিছু গণমাধ্যম বৃহস্পতিবার আইন ও আদালতের নির্দেশ উপেক্ষা করে ক্ষমতাচ্যুত স্বৈরশাসকের একটি ভাষণ প্রচার করেছে, যেখানে তিনি মিথ্যা ও উষ্কানিমূলক বক্তব্য দিয়েছেন। আমরা এ ধরনের অপরাধমূলক প্রচারকর্মে জড়িত গণমাধ্যমের কর্মকর্তাদের সতর্ক করে দিচ্ছি এবং দৃঢ়ভাবে জানাচ্ছি যে, শেখ হাসিনার বক্তব্য কেউ ভবিষ্যতে প্রকাশ করলে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা নেওয়া হবে।

এতে আরও বলা হয়, আমাদের জাতির ইতিহাসের এই গুরুত্বপূর্ণ মুহূর্তে আমরা অপ্রয়েজনিয় বিভ্রান্তি তৈরির ঝুঁকি নিতে পারি না। এটি মনে রাখা গুরুত্বপূর্ণ যে শেখ হাসিনা জুলাই গণঅভ্যুত্থানের সময় শত শত শান্তিপূর্ণ বিক্ষোভকারীকে গণহত্যার নির্দেশ দেওয়ার মতো গুরুতর অভিযোগের পরে বাংলাদেশ থেকে পালিয়ে গেছেন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাকে দোষী সাব্যস্ত করেছেন এবং বর্তমানে তিনি মানবতাবিরোধী অপরাধের অভিযোগে বিচারাধীন রয়েছেন। এছাড়াও বাংলাদেশের আইন অনুসারে, আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে এবং একই সন্ত্রাসবিরোধী আইন ২০০৯ অনুসারে, যে কোনো ব্যক্তি বা সংগঠন যারা তাদের নেতাদের কার্যকলাপ বা বক্তৃতা প্রচার, প্রকাশ বা সম্প্রচার করে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার বিধান রয়েছে।

বিবৃতিতে বলা হয়, অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্র্বতী সরকার ন্যায়বিচার, জবাবদিহি এবং গণতান্ত্রিক অখন্ডতার ওপর ভিত্তি করে বাংলাদেশকে ভবিষ্যতের দিকে পরিচালিত করার জন্য কাজ করছে। বাংলাদেশের জনগণ, প্রজন্মের পর প্রজন্ম প্রথমবারের মতো সত্যিকার অর্থে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য প্রস্তুুতি নিচ্ছে।

আরও পড়ুন – ভিক্ষুকের চিকিৎসার জন্য জমানো টাকা চুরি, গ্রেফতার ২

বিবৃতিতে আরও বলা হয়, আমরা সংবাদমাধ্যমগুলোকে শেখ হাসিনার অডিও এবং তার বক্তৃতাগুলি, যা বাংলাদেশে অস্থিতিশীলতা তৈরি এবং সহিংসতা উসকে দেওয়ার উদ্দেশ্যে তৈরি তা প্রচার করার ক্ষেত্রে সতর্কতা এবং দায়িত্বশীলতা অবলম্বন করার আহ্বান জানাই। তার মন্তব্য, বক্তৃতা এবং তার যে কোনো উসকানিমূলক বক্তব্য প্রচার, পুনঃপ্রচার বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণের পথে স্থিতিশীলতাকে ক্ষতিগ্রস্ত করার ঝুঁকি তৈরি করে। এটি কেবল জনসাধারণকে বিভ্রান্ত কাজ করে। এ ক্ষেত্রে বিধিনিষেধ অমান্যকারী যে কোনো সংবাদমাধ্যম বাংলাদেশের আইনের অধীনে আইনি জবাবদিহির আওতায় পড়বে।

আনও পড়ুন – পিআর পদ্ধতিতে নির্বাচনের উপযোগী সময় আসেনি : তারেক রহমান

ভিক্ষুকের চিকিৎসার জন্য জমানো টাকা চুরি, গ্রেফতার ২

0

চুয়াডাঙ্গা প্রতিনিধি

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় এক ভিক্ষুকের চিকিৎসার জন্য জমানো টাকা চুরির অভিযোগে দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতদের কাছ থেকে চুরি হওয়া টাকা উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার গভীর রাতে উপজেরার জেহালা ইউনিয়নের মুন্সিগঞ্জ বাজারের মদনবাবুর মোড় এলাকা থেকে অভিযুক্তদের গ্রেফতার করে পুলিশ।

গ্রেফতাররা হলেন- আলমডাঙ্গা উপজেলার জেহালার দবিরুর রহমানের ছেলে রাশেদুল ইসলাম রঞ্জু (৩৮) ও একই এলাকার মৃত খলিল হোসেনের ছেলে ভোলা হোসেন (৩৫)।

পুলিশ জানায়, জেহালার মুন্সিগঞ্জ রেল স্টেশন সংলগ্ন একটি পরিত্যক্ত ঘরে ভিক্ষুক জোসনা খাতুন (৬৮) ও তার প্রতিবন্ধী ছেলে বসবাস করেন। গত ১৭ আগস্ট রাতে জোসনা খাতুনের ও তার ছেলে বাড়ি ফিরে দেখেন ঘরের তালা ভাঙা। ভিক্ষার টিনে রাখা চিকিৎসার জন্য ভিক্ষা করে জমানো ৫০ হাজার টাকা চুরি হয়েছে। পরে পুলিশকে জানালে অভিযান চালিয়ে ২৯ হাজার ৮০ টাকা উদ্ধারসহ দুজনকে আটক করা হয়। বাকি টাকা উদ্ধারে তৎপরতা চলছে বলে জানা গেছে।

আরও পড়ুন – পিআর পদ্ধতিতে নির্বাচনের উপযোগী সময় আসেনি : তারেক রহমান

আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসুদুর রহমান পিপিএম বলেন, দুজন আটক হয়েছেন। অসহায় ভিক্ষুকের টাকা উদ্ধারে আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি ও দ্রæততম সময়ে টাকা ফেরত দিতে পেরেছি।

আরও পড়ুন – আওয়ামী লীগের সঙ্গে সম্পর্ক ছিন্ন করলেন ৮ নেতা

পিআর পদ্ধতিতে নির্বাচনের উপযোগী সময় আসেনি : তারেক রহমান

0

দ্রোহ অনলাইন ডেস্ক

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের রাজনৈতিক পরিস্থিতি পিআর (সংখ্যানুপাতিক প্রতিনিধি) পদ্ধতিতে নির্বাচনের জন্য এখনও উপযোগী নয়।

তিনি আরও বলেন, জাতীয় নির্বাচনে পিআর পদ্ধতি নিয়ে অনেকেই অনেক কথা বলেছেন। বাংলাদেশের বর্তমান আর্থ-সামাজিক, ভৌগলিক ও রাজনৈতিক পরিস্থিতিতে পিআর পদ্ধতি উপযুক্ত নয়। কাকে কিংবা কোন ব্যক্তিকে ভোট দিয়ে নিজেদের প্রতিনিধি হিসেবে নির্বাচিত করে সংসদে পাঠানো হচ্ছে, অবশ্যই জনগণের সেটি জানার অধিকার রয়েছে। কিন্তু প্রস্তাবিত পিআর পদ্ধতিতে কোন ব্যক্তিকে নির্বাচিত করা হচ্ছে, জনগণের সেটি জানার পরিষ্কার কোনো সুযোগ নেই।

বৃহস্পতিবার রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে এক মতবিনিময় সভায় লন্ডন থেকে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন। জন্মাষ্টমী উপলক্ষে এ সভার আয়োজন করা হয়।

তারেক রহমান বলেন, যেকোনো রাজনৈতিক দল বা ব্যক্তি জাতীয় সংসদে কিংবা সরকারে প্রতিনিধিত্ব করতে চাইলে অবশ্যই তাদের জনগণের মুখোমুখি হয়ে আস্থা-বিশ্বাস অর্জনের মাধ্যমে জনগণের রায় অর্জন করা জরুরি। পিআর পদ্ধতি এবং আরও দু-একটি ইস্যুতে গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলোর মধ্যে কিছুটা ভিন্নমত রয়েছে। এই ধরনের ভিন্নমত গণতান্ত্রিক বিশ্বে স্বীকৃত। এটা গণতন্ত্রের সৌন্দর্য। তবে যারা আসন্ন নির্বাচনকে সামনে রেখে পরিস্থিতি ঘোলাটে করার অপচেষ্টা করছেন, এর মাধ্যমে নিজেদের অজান্তেই গণতন্ত্রের উত্তরণের পথকে বাধাগ্রস্ত করে তুলছেন। একইসঙ্গে যদি গণতন্ত্র উত্তরণের পথে শর্তের পর শর্ত আরোপ করতে থাকেন, তাহলে পতিত পরাজিত পলাতক স্বৈরাচার পুনর্বাসনের পথও সুগম করছেন।

তিনি বলেন, বর্তমানে ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে রাষ্ট্র এবং রাজনীতিতে জনগণের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে অন্তর্র্বতী সরকার আগামী ফেব্রæয়ারিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের সম্ভাব্য সময় নির্ধারণ করেছে। কিন্তু আমরা খেয়াল করে দেখছি, এই নির্বাচন অনুষ্ঠান নিয়ে কোনো কোনো রাজনৈতিক ব্যক্তি বা গোষ্ঠীর বক্তব্য, মন্তব্য কিংবা নিত্য-নতুন শর্ত বা শর্তের প্রস্তাবনা সামগ্রিকভাবে জনমনে বিভ্রান্তি সৃষ্টির একটি কারণ হয়ে দাঁড়িয়েছে।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচনে ভোট দেওয়ার সুযোগ পেলে জনগণ বিএনপিকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিতে পারে। এই ভয়ে পলাতক স্বৈরাচার ‘বিএনপির বিজয় ঠেকাও’– এর মতো অপরাজনীতি চালু করেছিল। তবে আশ্চর্যের বিষয় স্বৈরাচারমুক্ত বাংলাদেশে এবার ক্ষমতাসীন সরকার নয় বরং ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের রাজপথের সহযোদ্ধা কতিপয় রাজনৈতিক ব্যক্তি এবং গোষ্ঠীর আচরণেও সেই পলাতক স্বৈরাচারের সরকারের মতো বিএনপির বিজয় ঠেকাও প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। বিএনপির বিজয় ঠেকানোর অপরাজনীতি করতে গিয়ে বিতাড়িত ফ্যাসিবাদ সরকার দেশকে একটি তাঁবেদারি রাষ্ট্রে একটি বিশাল বড় জেলখানায় পরিণত করেছিল।

তারেক রহমান আরও বলেন, বর্তমানে ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশেও যারা মনে করছেন, নির্বাচন দিলে জনগণ ভোট দিয়ে বিএনপিকে সরকার গঠনে সহায়তা করবে। যারা এই চিন্তা থেকে বিএনপির বিজয় ঠেকানোর জন্য নানা রকম অপকৌশলের বা শর্তের বেড়াজালের আশ্রয় নিচ্ছেন। তাদের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, রাজনীতিকে রাজনীতি দিয়েই মোকাবিলা করুন, জনগণের শক্তির ওপরে আস্থা এবং বিশ্বাস রাখুন। বিএনপির বিজয় যদি জনগণ দিয়েই থাকে, সেই বিজয় ঠেকাতে গিয়ে জনগণের রায় প্রদানের পথ রুদ্ধ করবেন না।

গণতান্ত্রিক আন্দোলনের দলগুলোর প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলোর নিজেদের মধ্যকার বিরোধ এমন পর্যায়ে নেওয়া উচিত হবে না, যেই বিরোধকে পুঁজি করে পরাজিত ফ্যাসিবাদ নিজেদের অপকর্মগুলোকে জাস্টিফাই করার সুযোগ নিতে পারে। আমি মনে করি, প্রতিটি ইস্যুতে প্রত্যেকটি রাজনৈতিক দলের ঐকমত্য হতেই হবে। পলাতক ফ্যাসিবাদ পুনর্বাসন ঠেকাতে কিংবা দেশকে তাবেদার মুক্ত রাখতে, স্বাধীনতা-সার্বভৌমত্ব এবং জাতীয় স্বার্থ সংশ্লিষ্ট ইস্যুগুলোতে অবশ্যই ঐকমত্য এবং ঐক্যবদ্ধ থাকা অত্যন্ত জরুরি।

হিন্দু সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, এই বাংলাদেশ কোন ব্যক্তি, গোষ্ঠী কিংবা দলের নয়। এই বাংলাদেশ আপনার, আমার, আপনাদের এবং আমাদের সবার- দলমত ধর্ম নির্বিশেষে বাঙালি, অবাঙালি, নৃতাত্তি¡ক জনগোষ্ঠী বিশ্বাসী-অবিশ্বাসী কিংবা সংশয়বাদী, এই বাংলাদেশে প্রতিটি নাগরিকের একমাত্র গর্বিত পরিচয় আমরা বাংলাদেশি। দেশের প্রত্যেকটি নাগরিক সব ক্ষেত্রে, দেশের আইন অনুযায়ী সমান অধিকার ভোগ করবেন। এটি বিএনপির নীতি। এটি বিএনপির রাজনীতি।

আরও পড়ুন – আওয়ামী লীগের সঙ্গে সম্পর্ক ছিন্ন করলেন ৮ নেতা

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সভাপতিত্বে ও দলের ধর্মবিষয়ক সহসম্পাদক অমলেন্দু দাস অপুর সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বিজন কান্তি সরকার, ধর্মবিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জামাল, সহসাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুন্ডু প্রান্তিক জনশক্তি উন্নয়নবিষয়ক সহসম্পাদক অপর্ণা রায় দাস, নির্বাহী কমিটির সদস্য রমেশ দত্ত, দেবাশীষ রায় মধু, নিপুণ রায় চৌধুরী, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের তপন চন্দ্র মজুমদার, এসএন তরুণ দে, মিল্টন বৈদ্য, পূজা উদযাপন ফ্রন্টের জয়দেব জয়। এ সময় উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, ড. আব্দুল মঈন খান, অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন, ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরী, যুগ্ম মহাসচিব আবদুস সালাম আজাদ প্রমুখ।

আরও পড়ুন – ঝিনাইদহ সীমান্ত দিয়ে ভারতে যাওয়ার সময় ৯ বাংলাদেশিকে আটক

আওয়ামী লীগের সঙ্গে সম্পর্ক ছিন্ন করলেন ৮ নেতা

0

টুঙ্গিপাড়া প্রতিনিধি

গোপালগঞ্জের মুকসুদপুরের আওয়ামী লীগের আট নেতা সংবাদ সম্মেলন করে দল থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন।

বৃহস্পতিবার (২১ আগস্ট) বিকালে উপজেলার ননীক্ষীর উচ্চবিদ্যালয় মাঠে সংবাদ সম্মেলন করে পদত্যাগের ঘোষণা দেন আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের এসব নেতারা।

পদত্যাগকারী নেতারা হলেন মুকসুদপুর উপজেলার ননীক্ষির ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি মনজ মৌলিক, কাজী মিজানুর রহমান, সহপ্রচার সম্পাদক রাসেল শেখ, সদস্য স্বপন শেখ, একই ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. নুর আলম মিয়া, ৬ নম্বর ওয়ার্ডের আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সুবল রায়, ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের শ্রমবিষয়ক সম্পাদক আক্কাচ চোকদার, ননীক্ষির ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জলিল কাজী।

সংবাদ সম্মেলনে পদত্যাগকারী আটজন আওয়ামী লীগ নেতার পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন ননীক্ষির ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি মনজ মৌলিক।

আরও পড়ুন – ঝিনাইদহ সীমান্ত দিয়ে ভারতে যাওয়ার সময় ৯ বাংলাদেশিকে আটক

মনজ মৌলিক বলেন, ননীক্ষীর ইউনিয়ন আওয়ামী লীগের সব পদ থেকে স্বেচ্ছায় ও স্বজ্ঞানে অব্যাহতি নিচ্ছি। আমরা দৃঢ়ভাবে জানাচ্ছি যে, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জনগণের স্বার্থরক্ষায় সর্বদা অঙ্গীকারবদ্ধ থাকব। রাজনৈতিক দল বা ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে উঠে ভবিষ্যতে দেশ ও জাতির কল্যাণে কাজ করে যাব। আওয়ামী লীগের সঙ্গে আমাদের আর কোনো সম্পর্ক নেই, ভবিষ্যতেও থাকবে না।

আরও পড়ুন – খোকসায় বিদ্যুত থাকবে না শনিবার

ঝিনাইদহ সীমান্ত দিয়ে ভারতে যাওয়ার সময় ৯ বাংলাদেশিকে আটক

0

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে ভারতে যাওয়ার সময় ৯ বাংলাদেশিকে আটক করেছে বিজিবি।

বৃহস্পতিবার সকাল ৬টার দিকে সীমান্তে পৃথক অভিযানে তাদের আটক করা হয়।

মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটেলিয়নের সহকারী পরিচালক মুন্সি ইমদাদুর রহমানের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

আটকরা হলেন- মহেশপুর উপজেলার কুসুমপুর গ্রামের ডালিম মিয়ার ছেলে রাশেদ মিয়া (২০), পিরোজপুরের নেছারাবাদ থানার গণপতিকাঠী গ্রামের রমেশ রায়ের ছেলে প্রবাস রায় (৪৫) ও প্রবাস রায়ের ছেলে প্রসেনজিৎ রায় (২৬)। আটকদের মধ্যে বাকি চারজন নারী ও দুইজন শিশু।

বিজিবি জানিয়েছে, ভোর সাড়ে ৬ টার দিকে মহেশপুর সীমান্তের কুসুম বিওপির হাবিলদার শহর আলীর নেতৃত্বে অভিযান চালায় বিজিবি। এসময় স্থানীয় দালালসহ তিনজনকে আটক করা হয়। আটকের মধ্যে দুজন নারী।

অপর দিকে ভোর ৬টায় সীমান্তের লড়াইঘাট বিওপির অপর এক অভিযানে দুই নারী ও দুই শিশুসহ আরও ছয়জনকে আটক করে বিজিবি। আটকরা অবৈধভাবে সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশের চেষ্টা করছিলেন। আটকদের মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে।

আরও পড়ুন – খোকসায় বিদ্যুত থাকবে না শনিবার

মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাজ্জাদুর রহমান জানান, আটক নারী ও শিশুদের যশোর জাস্টিস অ্যান্ড কেয়ার সেন্টারে পাঠানো হয়েছে। বাকি তিনজনের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন –  নবাগত অধ্যক্ষের সাথে ছাত্রদল নেতাদের শুভেচ্ছা বিনিময়

খোকসায় বিদ্যুত থাকবে না শনিবার

0

স্টাফ রিপোর্টার

পল্লী বিদ্যুতের খোকসা সাব-জোনাল অফিসের অধীন উপকেন্দ্রে মেরামত জনিত কারনে আগামী শনিবার সকাল-সন্ধ্যা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

আরও পড়ুন – নবাগত অধ্যক্ষের সাথে ছাত্রদল নেতাদের শুভেচ্ছা বিনিময়

খোকসা থানা পুলিশের হোয়াটস অ্যাপের সূত্রে জানা গেছে, আগামী শনিবার সকালে উপকেন্দ্রে ৩৩ কেভি ব্রেকার (এসিআর) স্থাপন করা হবে। এ কারনে ওই সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত উপজেলার সবকটি ফিডারে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। তবে নির্ধারিত সময়ের আগে মেরামত কাজ শেষ হলে যে কোন সময়ে বিদ্যুৎ সংযোগ চালু করা হবে।

আরও পড়ুন – নির্বাচনের রোডম্যাপ ঘোষণা হতে পারে রবিবার

নবাগত অধ্যক্ষের সাথে ছাত্রদল নেতাদের শুভেচ্ছা বিনিময়

0
খোকসা সরকারি কলেজের নবাগত অধ্যক্ষ প্রফেসর শিশির কুমার রায়ের সঙ্গে ছাত্রদল নেতাদের সৌজন্য সাক্ষাৎ - ছবি নাহিদুজ্জামান শয়ন

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসা সরকারি কলেজের নবাগত অধ্যক্ষ প্রফেসর শিশির কুমার রায়ের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে ফুলেল শুভেচ্ছা জানিয়েছে উপজেলা, পৌর ও কলেজ ছাত্রদল নেতারা।

বৃহস্পতিবার সকালে একটি মিছিল নিয়ে কলেজে প্রবেশ করে সংগঠনটির নেতাকর্মীরা। পরে তাঁরা অধ্যক্ষের কার্যালয়ে গিয়ে তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

সৌজন্য সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা ছাত্রদলের আহ্বায়ক সদস্য আরিফুল ইসলাম বাবু, খোকসা থানা ছাত্রদলের সদস্য সচিব আরিফুল ইসলাম রিয়াজ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল আলিম টনি এবং খোকসা পৌর ছাত্রদলের সদস্য সচিব মহব্বত হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক রাকিব মল্লিক, তানজীদ ইসমাইল আদিত্য, খোকসা সরকারি কলেজ ছাত্রদলের সাগর মল্লিক ও হাবিবুর রহমান প্রমুখ।

আরও পড়ুন – নির্বাচনের রোডম্যাপ ঘোষণা হতে পারে রবিবার

শুভেচ্ছা বিনিময়কালে অধ্যক্ষ প্রফেসর শিশির কুমার রায় বলেন, কোনো শিক্ষার্থী যেন কলেজ বিমুখ না হয় এবং কলেজ চলাকালীন সময়ে প্রাইভেট বা কোচিং-এ না যায় সেদিকে সবাইকে খেয়াল রাখতে হবে। কলেজের ভেতরে কোনো অসঙ্গতি চোখে পড়লে তা সরাসরি আমাকে জানাতে হবে।

আরও পড়ুন – চর সাদীপুর ইউনিয়নকে পাবনা’য় সংযুক্ত করার চেষ্টার প্রতিবাদে মানববন্ধন

নির্বাচনের রোডম্যাপ ঘোষণা হতে পারে রবিবার

0

দ্রোহ অনলাইন ডেস্ক

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ আগামী রবিবার ঘোষণা করা হতে পারে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) আবুল ফজল মো. সানাউল্লাহ।

বৃহস্পতিবার আগারগাঁওয়ে নির্বাচন ভবনে আসন্ন জাতীয় নির্বাচন সামনে রেখে ভোটের রোডম্যাপ চূড়ান্ত করতে কমিশনের ডাকা বৈঠকের বিরতিতে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

ইসি সানাউল্লাহ বলেন, নির্বাচনের রোডম্যাপ নিয়ে আগামী রবিবার ব্রিফ করা হতে পারে। আমরা কর্মপরিকল্পনা নিয়ে বৈঠক শুরু করেছি। যেহেতু অনেক বিষয় নিয়ে আলোচনা করার আছে, তাই আজই এটি শেষ করা সম্ভব না-ও হতে পারে। সেক্ষেত্রে আমাদের রবিবার বা সোমবার পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে।

তিনি বলেন, কমিশনার ও কর্মকর্তাদের সঙ্গে আলোচনার পর সামগ্রিক অগ্রগতি প্রধান নির্বাচন কমিশনারকে জানানো হবে। চূড়ান্ত পরিকল্পনার পরই আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে।

আরও পড়ুন – চর সাদীপুর ইউনিয়নকে পাবনা’য় সংযুক্ত করার চেষ্টার প্রতিবাদে মানববন্ধন

এদিন দুপুরে শুরু হওয়া বৈঠকে চার নির্বাচন কমিশনার ও ইসি সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন – খোকসা সরকারি কলেজের অধ্যক্ষের সাথে ছাত্রশিবির নেতাদের শুভেচ্ছা বিনিময়

চর সাদীপুর ইউনিয়নকে পাবনা’য় সংযুক্ত করার চেষ্টার প্রতিবাদে মানববন্ধন

0

কুমারখালী প্রতিনিধি

কুষ্টিয়ার কুমারখালী উপজেলার ১১ নম্বর চর সাদীপুর ইউনিয়নকে পাবনা জেলায় সংযুক্ত করার চেষ্টার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে কুমারখালী উপজেলা পরিষদ চত্বরে এ মানববন্ধন কর্মসূচি পালন করে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মী সহ ইউনিয়নের সর্বস্তরের মানুষ।

মানববন্ধনে উপজেলার ১১ নম্বর চর সাদীপুর ইউনিয়নকে কুমারখালী উপজেলা তথা কুষ্টিয়া জেলা থেকে পাবনা জেলায় সংযুক্ত না করার দাবি জানান।

মানববন্ধনে বক্তারা বলেন, চর সাদীপুর ইউনিয়নের মানুষ দীর্ঘদিন ধরে কুষ্টিয়ার সঙ্গে তাদের প্রশাসনিক, সামাজিক ও অর্থনৈতিক সম্পর্ক বজায় রেখেছে। হঠাৎ করে এ ইউনিয়নকে পাবনায় যুক্ত করার প্রক্রিয়া স্থানীয়দের স্বার্থবিরোধী। এতে জনজীবনে ভোগান্তির সৃষ্টি হবে এবং উন্নয়ন কার্যক্রম ব্যাহত হবে।

আরও পড়ুন – বিএনপির নেতাদের হট্টগোলে ডিলার নিয়োগ স্থগিত

উল্লেখ, চরসাদীপুর ইউনিয়নটি পাবনা সদর উপজেলার সঙ্গে হলেও শুরু থেকেই পদ্মা নদীর কারণে বিচ্ছিন্ন হয়ে আছে কুমারখালী উপজেলা থেকে। সম্প্রতি স্থানীয় বাসিন্দাদের কেউ কেউ ইউনিয়নটিকে পাবনা জেলার সঙ্গে সংযুক্ত করার দাবী তোলেন। কিন্তু ইউনিয়নের অধিকাংশ মানুষের দাবী ইউনিয়নটিকে কুষ্টিয়া জেলার সঙ্গে সংযুক্ত রেখেই যোগাযোগ (নদী পারাপারে) ব্যাবস্থার উন্নয়ন করা দরকার।

আরও পড়ুন – খোকসায় বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনের প্রস্তুতি চুড়ান্ত

সর্বশেষ সংবাদ

তুচ্ছ ঘটনায় প্রতিপক্ষের হামলায় গুলিবিদ্ধসহ আহত ৭ জন

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার কুমারখালীতে কোমল পানীয় বোতলের ক্যাপ ছুড়ে মারাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় গুলিবিদ্ধ সহ অন্তত ৭ জন আহত হয়েছেন। রবিবার বিকাল সাড়ে ৫টার দিকে...

বিদ্যুতের খুঁটির সঙ্গে মোটরসাইকেলের ধাক্কায় স্কুল ছাত্র নিহত

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার কুমারখালীতে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা লেগে নয়ন শেখ (১৬) নামে এক স্কুল ছাত্র নিহত হয়েছে। রবিবার বেলা ১২টা দিকে কুষ্টিয়া-রাজবাড়ী...

কুমারখালীতে পেট্রোলের লিটার ২৫০ টাকা, ব্যবসায়ীকে জরিমানা

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার কুমারখালী উপজেলার পাম্প গুলোতে জ্বালানী তেলের কৃত্রিম সংকটের সুযোগে খোলাবাজারে ২০০-২৫০ টাকা লিটার পেট্রোল বিক্রির অভিযোগ উঠেছে। ভোক্তাদের এমন মৌখিক অভিযোগে অভিযান...

অনিয়মের অভিযোগে এনসিপির দুই নেতাকে শোকজ

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দুই নেতার বিরুদ্ধে আর্থিক অনিয়ম ও দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে কারণ দর্শানো নোটিশ দেওয়া হয়েছে। শুক্রবার এনসিপির কুষ্টিয়া জেলা...

কুমারখালীতে ঈদের নামাজের স্থান নির্ধারণ নিয়ে দু’পক্ষের সংঘর্ষ

কুষ্টিয়া প্রতিনিধি সকালে বৃষ্টি থাকায় ঈদের নামাজ কোথায় হবে। মসজিদে না ঈদগাহ মাঠে ? এ নিয়ে স্থানীয় দু'পক্ষের সংঘর্ষে অন্তত ১৩ জন আহত হয়েছেন। এ...