বুধবার, মার্চ ১৮, ২০২৬.
Home Blog Page 781

কুষ্টিয়ায় ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

0
Mirpur-Dro-30-p-6-compressed
প্রতিকী ছবি।

দ্রোহ অনলাইন ডেস্ক

কুষ্টিয়ার মিরপুরে মালবাহী ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতনামা এক যুবকের মৃত্যু হয়েছে।

শনিবার সকালে কুষ্টিয়ার মিরপুর রেলওয়ে স্টেশনে ঘটনাটি ঘটে। মিরপুর-পোড়াদহ ডাউন লাইনের উপর থেকে এ মরদেহটি উদ্ধার করে পোড়াদহ জিআরপি থানা পুলিশ।

মিরপুর রেলওয়ে ষ্টেশনের পোটার শহিদুল ইসলাম জানান, সকালে মরদেহটি দেখে পুলিশে খবর দিলে পুলিশ মরদেহটি উদ্ধার করে। নিহত যুবকের নাম পরিচয় জানা যায়নি। করোনা মহামারী দেখা দেয়ার পর থেকেই সীমিত আকারে শুধু মালবাহী ট্রেন চলাচল করে। ধারণা করা হচ্ছে রাতে কোন মালগাড়িতে কাটা পড়েছে সে।

মিরপুর থানার ওসি আবুল কালাম জানান, সকালে রেল লাইনের উপরে মরদেহটি দেখে পুলিশে খবর দেয়। পরে পোড়াদহ রেলওয়ে থানা পুলিশে খবর দিলে তারা অজ্ঞাতনামা ব্যক্তির মরদেহটি উদ্ধার করে নিয়ে গেছে। ধারনা করা হচ্ছে শুক্রবার দিনগত রাতে মালবাহী ট্রেন মিরপুর থেকে পোড়াদহ যাওয়ার সময় আনুমানিক ৩২ বছরের ওই ব্যক্তি ট্রেনে কাটা পড়েছে। তবে সে আত্মহত্যা করেছে নাকি দুর্ঘটনায় নিহত হয়েছে তা জানা যায়নি।

পাংশায় মশক নিধন ও পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন

0
pangsha-dro-30--p1-compressed
পাংশায় মশক নিধন ও পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান। ছবি - দ্রোহ।

মাসুদ রেজা শিশির

রাজবাড়ীর পাংশা উপজেলায় করোনা ভাইরাস ও ডেঙ্গু প্রতিরোধে এমপি পূত্র আশিক মাহমুদ মিতুলের উদ্যোগে মশক নিধন ও পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করা হয়েছে।

শনিবার বিকাল ৪ টায় পাংশা উপজেলা আওয়ামী লীগ কার্যালয় থেকে শুরু হওয়া এই মশক নিধন ও পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের সদস্য ব্যবসায়ী আশিক মাহমুদ মিতুল।

পাংশা উপজেলা আওয়ামী লীগের সভাপতি খোন্দকার সাইফুল ইসলাম বুড়ো’র সভাপতিতে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সিভিল সার্জন ডাঃ এ এফ এম শফিউদ্দীন পাতা, রাজবাড়ী জেলা পরিষদের সদস্য মিজানুর রহমান মজনু, উপজেলা ভাইস চেয়ারম্যান জালাল উদ্দীন বিশ্বাস, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল ওদুদ সরদার অতুর, দীপক কুন্ডু, সাবেক চেয়ারম্যান আব্দুস সোহবান, উপজেলা ছাত্রলীগের সভাপতি শাহিদুল ইসলাম মারুফ প্রমুখ।

উল্লেখ উদ্বোধনের প্রথম দিনে পাংশা পৌর শহরের বিভিন্ন এলাকায় দুইটি ফগার মেশিন ও ৬টি জীবানুনাশক স্প্রে মেশিন দিয়ে এ কার্যক্রম শুরু করা হয়।

২২ বছরের সুবোল আলী উচ্চতা ৮ ফুট!

0
Rifayetpur-Dro-30-p-4-compressed

কুষ্টিয়া প্রতিনিধি
সুবোল আলীর বয়স ২২ বছর। অথচ এই বয়সেই সুবোলের উচ্চতা ৮ ফুট! তবে ব্রেন টিউমার ছাড়াও নানা শারীরিক সমস্যায় ভুগছেন তিনি। সারা শরীর ফোলা। এ কারণে ঠিকমত চলাফেরা করতে পারেন না। চলাচল করতে হয় লাঠিতে ভর দিয়ে।

Rifayetpur-Dro-30-p-5-compressed
সুবোল আলীর উচ্চতা মাপা হচেছ

দিনের পর দিন সুবোলের উচ্চতা যেন বেড়েই চলেছে। কিন্তু দরিদ্র কৃষক পিতার আর্থিক সামর্থ না থাকায় সুবোলের সঠিক চিকিৎসা করানো সম্ভব হচ্ছে না।

৮ ফুট উচ্চতার বিস্ময় যুবক সুবোলের বাড়ি কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার রিফায়েতপুর ইউনিয়নের সংগ্রামপুর গ্রামে। সুবোলের পিতা ইউনুস আলী জানান, ১৩ বছর বয়স পর্যন্ত সুবোলের উচ্চতা স্বাভাবিকই ছিল।

সুবোলের পিতা ইউনুস আলী জানান, ১৩ বছর পার হতেই ছেলের উচ্চতা অস্বাভাবিক ভাবে বাড়তে থাকে। মাত্র ২২ বছর যেতে না যেতেই এখন তার উচ্চতা প্রায় ৮ ফুটে ঠেঁকেছে। শারীরিক এই সমস্যার কারণে ৫ম শ্রেণী পর্যন্ত পড়ার পর তার আর স্কুলে যাওয়া হয়নি। অর্থাভাবে বর্তমানে তার চিকিৎসাও বন্ধ রয়েছে।

তিনি বলেন, নিজের ও স্ত্রীর উচ্চতা স্বাভাবিক। সুবোলরা দুই ভাই এক বোন। বোন সবার বড়। সে মেজ। অন্য ভাই বোনদের উচ্চতা অন্য সবার মত স্বাভাবিক। কোন সমস্যা নেই। সুবোল এতটাই লম্বা যে লাঠি ভর দিয়ে ছাড়া চলাফেরা করতে পারে না। উচ্চতা সমস্যার কারণে ঘরে ঢোকা এবং বের হওয়ার সময় তাকে সমস্যায় পড়তে হয়। সুবোল জানান, তিনি লাঠি ভর দেয়া ছাড়া বেশি সময় দাঁড়িয়ে থাকতে পারেন না। চলাফেরা করতে হয় লাঠিতে ভর দিয়ে। দিনদিন তার পা ফুলে যাচ্ছে। এছাড়া শরীরের নানা স্থানে ফোলা রোগ দেখা দিয়েছে। ভুগছেন ব্রেন টিউমার জনিত সমস্যায়। হরমনের সমস্যার কারণে সুবোলের উচ্চতা দিন দিন বড়াছে বলে চিকিৎসকরা জানিয়েছেন।

সুবোলের অসহায় পিতা ইউনুস আলী বলেন, চোখের সামনে ছেলেটাকে এভাবে বাড়তে দেখছি। কিন্তু কিছুই করতে পারছি না। ছেলের উন্নত চিকিৎসার জন্য তিনি সরকারের সহযোগিতা কামনা করেন। এদিকে সুবোলের উচ্চতার কারণে তাকে দেখতে প্রতিদিন দুর-দুরান্ত থেকে অনেক মানুষ ওই বাড়িতে ভিড় জমাচ্ছেন।

রিফায়েতপুর ইউনিয়নের চেয়ারম্যান জামিরুল ইসলাম বাবু জানান, এর আগে প্রতিবেশীসহ আমরা অনেকেই কম-বেশি করে সুবোলের চিকিৎসার জন্য যতটুকু সম্ভব সামর্থ অনুযায়ী সাহায্য করেছি। কিন্তু সুবোলের বর্তমান যে শারীরিক অবস্থা তাতে চিকিৎসা বেশ ব্যয় বহুল যা সুবোলের দারিদ্র পিতার পক্ষে সম্ভব নয়। এর জন্য সমাজের সহৃদয় বিত্তবান কোন ব্যক্তি কিংবা সরকারি সহায়তা প্রয়োজন।

শিশু সন্তানকে হত্যার পর মায়ের আত্মহত্যা

0
Jhenaidah-map-dro-28-p-9-compressed
জেলার ছবি।

দ্রোহ অনলাইন ডেস্ক

ঝিনাইদহ জেলার মহেশপুরে শিশু সন্তানকে শ্বাসরোধ করে হত্যার পর মা নিজেও গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছে।

শনিবার সকালে মহেশপুরের বাকোসপোতা গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থল থেকে মা ও ছেলের মরদেহ উদ্ধার করেছে।

নিহতরা হলেন মহেশপুর উপজেলার বাকোসপোতা গ্রাামের মামুন মিয়ার স্ত্রী রিফা খাতুন (২৬) ও তার ছেলে রাব্বী হাসান রিফাত (৫)।

মহেশপুর থানার ওসি তদন্ত রাশেদুল আলম জানান, শুক্রবার রাতে বাবা মামুন মিয়া ছেলে রাব্বী হাসানকে সঙ্গে নিয়ে নিজ ঘরের বারান্দায় ঘুমিয়ে ছিলেন। রাতে গোয়াল ঘরে গরুর খাবার দিয়ে ফিরে এসে মামুন মিয়া দেখেন ছেলে রাব্বী বিছানায় নেই। তিনি জানালা দিয়ে টর্চের আলো জে¦লে ঘরের ভেতরে দেখতে পান স্ত্রী রিফা খাতুন গলায় ফাঁস দিয়ে ঝুলছে। তার চিৎকারে প্রতিবেশীরা ছুটে এসে ঘরের দরজা ভেঙে রাব্বীকেও মৃত অবস্থায় দেখতে পায়। স্থানীয়দের সংবাদে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ দুটি উদ্ধার করে। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে ছেলেকে শ্বাসরোধে হত্যার পর মা নিজেও আত্মহত্যা করেছে।

তিনি আরও বলেন, নিহত রিফা খাতুন মানসিক ভারসাম্যহীন ছিলেন। মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।

এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ রবিবার

0
SSC-Result-dro-20-p-16-compressed
প্রকিতী ছবি।

দ্রোহ অনলাইন ডস্ক

আগামী রবিবারে চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হবে। সকাল ১০টায় গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ফল ও ফলের পরিসংখ্যান প্রকাশ করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট থেকে ফেসবুক লাইভের মাধ্যমে শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি ফলের বিস্তারিত তথ্য-উপাত্ত ও বিশ্লেষণ তুলে ধরবেন। গণমাধ্যম কর্মীদের সেখানে স্বশরীরে উপস্থিত না হতে শিক্ষা মন্ত্রণালয় থেকে অনুরোধ জানানো হয়েছে।

ঢাকা শিক্ষাবোর্ডের চেয়ারম্যান মুঃ জিয়াউল হক স্বাক্ষরিত এক নির্দেশনায় এ তথ্য নিশ্চিত করা হয়।

এ বছরে এসএসসি ও সমমানের পরীক্ষার ফল কেন্দ্র ও শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠানো হবে না। শুধু ডিজিটালি ফল প্রকাশ করা হবে। অনলাইনে শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইট থেকে এবং মুঠোফোনে ফল জানা যাবে। তাই পরীক্ষার্থীদের ফল জানার জন্য বা বন্ধুদের সঙ্গে আনন্দ উদযাপনে বিদ্যালয়ে না যেতে নির্দেশনা জারি করেছে শিক্ষাবোর্ড।

আন্তঃশিক্ষাবোর্ডের সভাপতি ও ঢাকা শিক্ষাবোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মুঃ জিয়াউল হক বলেন, এ পর্যন্ত ৯ লাখের বেশি পরীক্ষার্থী ফল পেতে রেজিস্ট্রেশন করেছে। যারা রেজিস্ট্রেশন করেছে, ফলাফল প্রকাশের পর তাদের দেওয়া মোবাইল নম্বরে সার্ভারের মাধ্যমে জিপিএ গ্রেডসহ সরাসরি ফল চলে যাবে।’

ফল প্রকাশের পর ঢাকা বোর্ডের কেন্দ্রীয় ওয়েবসাইটে প্রবেশ না করে নিজ নিজ শিক্ষা বোর্ডের ওয়েবসাইট থেকে ফল সংগ্রহ করার জন্য পরীক্ষার্থীদের পরামর্শ দেন তিনি।

এ বছর ১ ফেব্রুয়ারি এসএসসি ও সমমান পরীক্ষা শুরু হওয়ার কথা থাকলেও সরস্বতী পূজা ও ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনের কারণে তা পিছিয়ে ৩ ফেব্রুয়ারি শুরু হয়। ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত চলে তত্ত্বীয় পরীক্ষা। আর ২৯ ফেব্রুয়ারি শুরু হয়ে ৫ মার্চ শেষ হয় ব্যবহারিক পরীক্ষা। এ পরীক্ষায় সারাদেশে ১০টি বোর্ডের অধীনে ৩ হাজার ৫১২টি কেন্দ্রে মোট ২০ লাখ ২৮ হাজার ৮৮৪ পরীক্ষার্থী অংশ নেয়।

খোকসায় ছেলের হামলায় বাবা আহত

0
পুত্র ও পুত্র বধূর হামলায় আহত বৃদ্ধ তক্কেল আলী ও তার স্ত্রী রেনুকা।
পুত্র ও পুত্র বধূর হামলায় আহত বৃদ্ধ তক্কেল আলী ও তার স্ত্রী রেনুকা।

স্টাফ রিপোর্টার

পারিবারিক বিরোধের জের ধরে পুত্র ও পুত্র বধূর হামলায় আহত বৃদ্ধ তক্কেল আলীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শুক্রবার সকালে খোকসা উপজেলার ওসমানপুর ইউনিয়নে খানপুর গ্রামে বয়বৃদ্ধ তক্কেল আলী ও তার স্ত্রী রেনুকার উপর এ হামলার ঘটনা ঘটিয়েছে তাদের এক ছেলে ও ছেলের স্ত্রী উপজেলার ওসমানপুর ইউনিয়নে খানপুর গ্রামে বয়বৃদ্ধ তক্কেল আলী ও তার স্ত্রী রেনুকার উপর এ হামলার ঘটনা ঘটিয়েছে তাদের এক ছেলে ও ছেলের স্ত্রী। তক্কেল আলী রাজমিস্ত্রীর যোগানের কাজ করতেন। কয়েক বছর আগে একটি হাত ভেঙ্গে যার পর তাতে আর কেউ কাজে ডাকে না।

জানা গেছে, প্রতিদিনের মত শুক্রবার সকালেও তক্কেল আলীর স্ত্রী রেনুকার রান্না করা খাবার পুত্রবধূর মুরগিতে নষ্ট করে দেয়। এ ঘটনায় বৃদ্ধা তার পুত্রবধূ সুমিকে জানায়। বিষয়টি নিয়ে শ্বাশুরী ও পুত্র বধূর সাথে কথা কাটাকাটি হয়। এর জের ধরে ছেলে টিটুল ও তার স্ত্রী সুমি বৃদ্ধ দম্পতির উপর হামলা চালায়। হামলা কারীদের ইটের আঘাতে আহত বৃদ্ধকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছে।

আহত বৃদ্ধের স্ত্রী রেনুকা অভিযোগ করেন, তার নিজের নামে কেনা তিন শতক জমির উপর ছেলে টিটুল পাকা ঘর করে বসবাস করছে। অথচ বৃদ্ধ দম্পতির খাবার তো দেয়ই না। খোজও নেয় না। কিন্তু কারণে অকারনে তাদের উপর ছেলে ও ছেলের স্ত্রী শারীরিক নির্যাতন চালায়। শুক্রবার সকালে রান্না করা খাবার নষ্ট করে ফেলার বিষয়ে পুত্রবধূর কাছে তিনি অভিযোগ করায় তাদের উপার এ হামলা চালানো হয়। ইটের আঘাতে রক্তাক্ত আহত বৃদ্ধ স্বামীকে হাসপালে নেওয়ার চেষ্টা করায় তাদের বাড়িতে আটকে রাখা হয়। পরে প্রতিবেশীদের চাপের মুখে তাদের (বৃদ্ধ দম্পতি) কে ছেড়ে দেওয়া হয়। আহত স্বামীকে নিয়ে বৃদ্ধা প্রথমে থানায় গিয়েছিলেন। সেখান থেকে তাদের চিকিৎসার জন্য হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়েছে।

আহত বৃদ্ধ তক্কেল আলী ও তার স্ত্রী রেনুকা।

বাংলা ভাষা চর্চার অনলাইন প্ল্যাটফর্মের যাত্রা শুরু

0
banan-and-dro-29-p-10-compressed
বানান আন্দোলনের দুই প্রধান উদ্যোগতা।

প্রেস রিলিজ

উন্মুক্ত হলো বাংলা ভাষা চর্চার অনলাইন প্ল্যাটফর্ম ‘বানান আন্দোলন’-এর নিজস্ব ওয়েবসাইট। শুক্রবার রাত ৮টায় ‘বানান আন্দোলন’-এর অফিসিয়াল ফেইসবুক গ্রুপে একটি ভিডিও লাইভের মাধ্যমে ওয়েবসাইটটি উন্মুক্ত করার এ ঘোষণা দেয়া হয়।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেইসবুকে ব্যাপকভাবে আলোচনায় উঠে আসে ‘বানান আন্দোলন’-এর নাম। বাংলা শব্দের শুদ্ধ প্রয়োগ ও ভাষার শুদ্ধ ব্যবহার নিশ্চিত করার লক্ষ্যে গড়ে ওঠা এই ফেইসবুক গ্রুপটি ভাষাচর্চার অনলাইন প্ল্যাটফর্ম হিসেবে ওয়েবসাইটটির ঘোষণা প্রদানের মধ্য দিয়ে কার্যত একটি প্রতিষ্ঠানে রূপ নিল।

প্রতিষ্ঠানটির উদ্যোক্তা ও প্রধান নির্বাহী কথাসাহিত্যিক ওয়াহেদ সবুজ বলেন, ভাষাভাষী জনসংখ্যার দিক থেকে পৃথিবীতে বাংলা ভাষার অবস্থান এখন পঞ্চম। পৃথিবীর প্রায় ৩০ কোটি মানুষ এ ভাষায় কথা বলেন। এমন একটি ভাষা নিয়ে যে পরিমাণ গবেষণাকর্ম ও তাত্ত্বিক কাজ হওয়া দরকার ছিল, তা হয়নি। এমনকি ভাষার শুদ্ধ ব্যবহারের ক্ষেত্রেও আমাদের অধিকাংশই অসচেতন ও উদাসীন। একটি ভাষা পৃথিবীতে স্থায়ীভাবে টিকে থাকার ক্ষেত্রে এটি একটি বড় প্রতিবন্ধকতা।

ওয়েবসাইটটির বিষয়ে ওয়াহেদ সবুজ জানান, এ প্ল্যাটফর্মটির মাধ্যমে বাংলা ব্যাকরণ, বাংলা বানান ও বাংলা শব্দের উচ্চারণ তথা সামগ্রিকভাবে বাংলা ভাষার শুদ্ধ চর্চা ও গবেষণার একটি ক্ষেত্র উন্মুক্ত হবে। স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী থেকে শুরু করে বাংলা ভাষার গবেষকেরা পর্যন্ত সবাই এখান থেকে উপকৃত হবার সুযোগ পাবেন। এ পুরো ভাষাশিক্ষা-গবেষণা কার্যক্রমটি হবে সম্পূর্ণরূপে উন্মুক্ত। কোনও রকম অর্থব্যয় ছাড়াই মানুষ এখানে ভাষা চর্চার সুযোগ পাবেন।

তিনি বলেন, ভাষাচর্চার সাথে আধুনিক তথ্যপ্রযুক্তিকে যুক্তকরণের মাধ্যমে শুদ্ধতার চর্চায় বাংলা ভাষাভাষী মানুষের সহযোগী হয়ে পথ চলার অভিপ্রায়ে আমরা এগিয়ে যাচ্ছি। এখন পর্যন্ত পৃথিবীর ৪১টি দেশের বাংলাভাষী মানুষ বানান আন্দোলন-এর সাথে যুক্ত আছেন। প্রযুক্তির সহায়তায় পৃথিবীর সকল প্রান্তে বসবাসরত বাঙালিদের শুদ্ধ ভাষাচর্চার একটি অভিন্ন লক্ষ্যে এক স্থানে জড়ো করার প্রয়াসে আমাদের এ প্রচেষ্টা।

২০১৫ সালে ফেইসবুকে ‘বানান আন্দোলন’ নামে একটি গ্রুপ তৈরি করার মধ্য দিয়ে বাংলা বানান নিয়ে এ কার্যক্রমের যাত্রা শুরু হয়। চলতি বছর এপ্রিলে অনলাইনে বাংলা ভাষা শিক্ষার একটি প্ল্যাটফর্ম তৈরির ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত গৃহীত হয়। অবশেষে শুক্রবার ওয়েবসাইটটির আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করা হলো।

যঃঃঢ়ং://নধহধহধহফড়ষড়হ.পড়স/ এর সার্বিক তত্ত্বাবধান করছেন প্রতিষ্ঠানের সহ-প্রতিষ্ঠাতা ও আইটি-প্রধান রেজবুল ইসলাম।

মিরপুরের পুলিশ সদস্য করোনায় আক্রান্ত, ফাঁড়ি লকডাউন

0
Corona-Dro-28-p-5-compressed
প্রতিকী ছবি।

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার মিরপুরে এক পুলিশ সদস্য করোনা আক্রান্ত হওয়ায় পুরো পুলিশ ফাঁড়ি লকডাউন ঘোষণা করা হয়েছে। একই সাথে ওই পুলিশ ফাঁড়িতে কর্মরত সব পুলিশ সদস্যকে ক্লোজ করে পুলিশ লাইনে এনে রাখা হয়েছে।

শুক্রবার রাত ৮ টায় কুষ্টিয়ার মিরপুর উপজেলার কাকিলাদহ পুলিশ ফাঁড়ির এক পুলিশ সদস্যের করোনা পজিটিভ রিপোর্ট আসায় গোটা পুলিশ ফাঁড়িটি লকডাউন করা হয়।

কাকিলাদহ পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই আতিকুর রহমান বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, করোনা আক্রান্ত ওই পুলিশ সদস্যের বাড়ী ঝিনাইদহ জেলায়। তিনি আক্রান্ত হওয়ার আগে পর্যন্ত ওই পুলিশ ফাঁড়িতেই কর্মরত ছিলেন। পুলিশ সদস্য স্থানীয় ভাবে সংক্রামিত হয়ে থাকতে পারেন বলে ধারণা করা হচ্ছে।

মিরপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডাঃ রাশেদ মাহমুদ রোকনুজ্জামান জানান, গত ২৬ তারিখে ঠান্ডা-জ্বরসহ করোনা উপসর্গ নিয়ে ওই পুলিশ সদস্য মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন। তার নমুনা সংগ্রহ করে ২৭ মে কুষ্টিয়া পিসিআর ল্যাবে পাঠায়। শুক্রবার সন্ধ্যায় তার শরীরে করোনা পজিটিভ বলে রিপোর্ট আসে। তিনি বর্তমানে মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।

মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম জানান, যেহেতু ওই পুলিশ সদস্য স্থানীয় ভাবেই করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। তাই পুরো পুলিশ ফাঁড়িটি শুক্রবার রাত ৮টায় লকডাউন করা হয়েছে।

বিয়ের পর জানা গেল জামাই করোনা আক্রান্ত

0
BHARAMRA-DRO-2-P-9-compressed
প্রতিকী ছবি।

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার ষোলদাগ গ্রামে রাসেল নামের এক যুবক চাকরীর সুবাদে ঢাকাতে বসবাস করেন। শরীরে করোনা উপসর্গ দেখা দেয়ায় গত ২৩ মে তিনি ঢাকাতে নমুনা দিয়েই গ্রামের বাড়ী চলে আসেন।

ওই যুবক ২৪ মে লুকিয়ে বিয়ে করেন পাবনার ঈশ্বরদীতে। বিয়ের রীতিনীতি মেনে বৃহস্পতিবার বউ নিয়ে শশুর বাড়ীতে যান রাসেল। এদিকে শুক্রবার ঢাকা থেকে জানানো হয় তার করোনা পজিটিভ। এ খবর জানার পরেই ঈশ্বরদী থেকে নতুন বউ নিয়ে আবারও ভেড়ামারার গ্রামের বাড়িতে ফিরে আসেন রাসেল।

করোনা আক্রান্ত ছেলের সাথে গোপনে মেয়ের বিয়ে দিয়ে বিপাকে পড়ে গেছেন শ^শুর বাড়ির লোকজন। বিষয়টি জানাজানি হলে ঈশ্বরদী থানা পুলিশ সন্ধ্যায় রাসেলের শ^শুর বাড়িটি লকডাউন করে দেয়।

প্রতিবেশী ইমরান হোসেন জানান, ওই যুবক বিয়ের পর নতুন বউকে নিয়ে ৪ দিন ভেড়ামারায় অবস্থান করেন। এ সময় ঈশ্বরদী থেকে ভেড়ামারায় জামাই বাড়িতেও বেড়াতে আসেন মেয়ের পরিবারের লোকজন।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বাহাউদ্দীন ফারুকী জানান, বর্তমানে নব-দম্পতিরা ভেড়ামারায় অবস্থান করছেন। বরের করোনা পজেটিভ হওয়ায় আমরা তার শ^শুর বাড়ী লকডাউন করেছি। সেই সাথে পুনরায় যাতে করোনা পজেটিভ বর শ^শুর বাড়ীতে না আসে এজন্য কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে।

করোনা পজেটিভ রাসেলের কোন তথ্য অফিসিয়ালভাবে ভেড়ামারা উপজেলা প্রশাসনের কাছে আসেনি বলে জানায় উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহেল মারুফ। তিনি জানান, রাসেল করোনা পজিটিভ এমন কোন তথ্য অফিসিয়ালি আমাদের কাছে আসেনি। বিষয়টি খোজ নিয়ে দেখা হচ্ছে।
কুষ্টিয়ার সিভিল সার্জন ডাঃ এইচ এম আনোয়ারুল ইসলাম জানান, শুক্রবার নতুন করে ১০ জনসহ কুষ্টিয়া জেলায় অদ্যাবধি ৫৭ জন কোভিড রোগী সনাক্ত হয়েছে। বহিরাগত বাদে জেলার দৌলতপুরে ১৯, ভেড়ামারায় ৬, মিরপুরে ১০, কুষ্টিয়া সদরে ৭, কুমারখালীতে ১১, খোকসায় ৪ জন (সবাই ঢাকা ফেরত)। এর মধ্যে পুরুষ ৪৩ জন এবং নারী ১৪ জন। বর্তমানে হোম আইসোলেশনে চিকিৎসাধীন ৩৩ জন রোগী।

গড়াই নদীতে নিখোঁজ ব্যাংক কর্মকর্তার মরদেহ উদ্ধার

0
DE-DRO-29-P9
ব্যাংক কর্মকর্তা রাফসান হক খান।

কুষ্টিয়া প্রতিনিধি

গড়াই নদীতে বন্ধুদের সাথে গোসলে নেমে নিখোঁজ হওয়ার ১৩ ঘন্টা পর ব্যাংক কর্মকর্তা রাফসান হক খানের মৃতদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

বৃহস্পতিবার দুপুরে ৫ বন্ধু গড়াই নদীতে গোসলে নেমে নিখোঁজ হন রাফসান। এরপর শুক্রবার সকাল সাতটার দিকে তার মরদেহ খুঁজে পাওয়া যায়।

কুষ্টিয়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আলী সাজ্জাদ জানান, টানা ১৩ ঘন্টার বেশি সময় ধরে চেষ্টা চালিয়ে শহরের ঘোড়াঘাট এলাকায় রাফসানের মরদেহ পাওয়া যায়। মরদেহ উদ্ধারের পর সকাল ৮টার দিকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

রাফসানের বাসা শহরের থানাপাড়া এলাকায়। তিনি মিউচুয়্যাল ট্রাস্ট ব্যাংকের ঈশ্বরদী শাখায় ক্যাশিয়ার পদে কর্মরত ছিলেন। চলতি মাসের ২ তারিখে তিনি বিবাহ বন্ধনে আবদ্ধ হন। ঈদের ছুটিতে বাড়ি এসেছিলেন রাফসান।

কুষ্টিয়া মডেল থানার ওসি গোলাম মোস্তফা বলেন, রাফসানের পরিবারের কোন অভিযোগ না থাকায় ময়নাদতন্ত ছাড়াই মরদেহ বুঝিয়ে দেওয়া হয়েছে।

সর্বশেষ সংবাদ

উপমায় ফুল

“ফুলেরও বিছানায় দিমু তোমায় বসিতে”। এমনি কতভাবেই না কবিতা ও গানে ফুলকে রুপক অথ্যে উপস্থাপন করা হয়েছে। মঙ্গলবার দুপুরে কুষ্টিয়ার খোকসার একাটি বিনোদন পার্ক...

কুমারখালীতে অসহায় ও দুস্থদের জন্য প্রবাসীর উদ্যোগ

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার কুমারখালীতে দুই শতাধিক অসহায় ও দুস্থদের মাঝে ঈদ উপহার হিসেবে নগদ টাকা প্রদান করেছেন এক প্রবাসী। মঙ্গলবার সকালে পৌরসভার এলংগীপাড়া এলাকায় নিজ বাড়িতে...

খোকসায় ভেজাল আখের গুড় তৈরীর কারখানার মালিককে লাখ টাকা জরিমানা

স্টাফ রিপোর্টার কুষ্টিয়ার খোকসায় চিনি ও ক্ষতিকর কেমিকেল মিশিয়ে ভেজাল আখের গুড় তৈরির অপরাধে কারখানা মালিককে লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এবারে প্রায় ৫৭৮...

রোদ থেকে বাঁচাতে

ঈদুল ফিতর উপলক্ষে ভিজিএফ কার্ডের চাউল বিতরণ শুরু হয়েছে। দুস্তদের সাড়িতে সামিল হয়েছে মধ্যবিত্তরাও। দীর্ঘ ক্ষণ লাইনে দাঁড়িয়ে মাথায় রোদ লেগেছে। তাই চাউল নেওয়ার...

খোকসায় খাল পুনঃখননের উদ্বোধনী অনুষ্ঠানে

ভোটের কালির দাগ মোছার আগেই দেশের মানুষ সুফল পেতে শুরু করেছে- আইনমন্ত্রী আসাদুজ্জামান স্টাফ রিপোর্টার আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী মো. আসাদুজ্জামান এমপি বলেছেন,...