সোমবার, মার্চ ১৬, ২০২৬.
Home Blog Page 783

পাংশায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশুর মৃত্যু

0
Pangsha-dro-27-p-15-compressed
পাংশার ম্যাপ।

মাসুদ রেজা শিশির

রাজবাড়ীর পাংশায় কদম গাছ থেকে ফুল পাড়তে গিয়ে আরাফাত হোসেন (৯) নামে এক শিশু বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছে।

নিহত শিশু আরাফাত পাংশা পৌরসভার মাগুরাডাঙ্গি গ্রামের ইদ্রিস আলী সেখের ছেলে। বুধবার বেলা সাড়ে ১১ টার দিকে পাংশা পৌরসভার মাগুরাডাঙ্গি গ্রামে এ ঘটনা ঘটে।

পরিবার ও স্থানীয়রা জানায়, বেলা সাড়ে ১১ টার দিকে বাড়ির পাশের একটি কদম গাছে ফুল পাড়তে যায় আরাফাত। এসময় ওই এলাকায় বিদ্যুৎ ছিলো না। রাতে ঝড়ো হাওয়ায় ইদ্রিস আলী শেখের নিজের বাড়ির বিদ্যুতের মিটারের তার ছিড়ে যায়। হটাৎ বিদ্যুৎ আসায় গোটা টিনসেটের ঘরটি বিদ্যুতায়িত হয়ে পড়ে। এসময় টিনের চালের উপর থেকে কদম ফুল পারতে যাওয়া আরাফাত সেখানেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যায়। শিশু আরাফাতের মরদেহ উদ্ধার করা হয়েছে।

গণপরিবহন ও শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ

0
holy-dro-27-p8
প্রতিকী ছবি।

দ্রোহ অনলাইন ডেস্ক

সরকারি ছুটি আর বাড়ছে না। তবে গণপরিবহন, যাত্রীাবাহী নৌযান ও ট্রেন চলাচল পুরোপুরি বন্ধই থাকছে। অবশ্য ব্যক্তিগত গাড়ি চলতে পারবে। এ ছাড়া কঠোরভাবে স্বাস্থ্যবিধি মেনে বিমান চলাচল করতে পারবে।

বুধবার বিকালে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এই তথ্য নিশ্চিত করেছেন। এ বিষয়ে বৃহস্পতিবার প্রজ্ঞাপন জারি হবে বলে জানিয়েছেন তিনি।

করোনাভাইরাসের কারণে গত ২৬ মার্চ থেকে দেশে সাধারণ ছুটি চলছে। ইতিমধ্যে সাত দফায় ছুটি বাড়ানো হয়েছে। সর্বশেষ ৩০ মে পর্যন্ত সাধারণ ছুটির বাড়ানো হয়। করোনাভাইরাস মোকাবিলায় সর্বশেষ ঘোষিত সাধারণ ছুটি তিন দিন পর শেষ হচ্ছে ।

জনপ্রশাসন প্রতিমন্ত্রী বলেন, ৩০ মে ছুটি শেষ হচ্ছে। এরপর নাগরিক জীবনের সুরক্ষা নিশ্চিত করে এবং স্বাস্থ্যবিধি মেনে অর্থনৈতিক কর্মকান্ডে এবং অফিস-আদালত সীমিত আকারে খুলে দেওয়া হবে। সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি প্রতিষ্ঠানগুলো নিজ নিজ ব্যবস্থায় সীমিত আকারে খুলতে পারবে। সে ক্ষেত্রে বয়স্ক, অসুস্থ ও গর্ভবতী কর্মীরা কর্মস্থলে যাওয়া থেকে বিরত থাকবেন। এ ছাড়া সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বাধ্যতামূলকভাবে মাস্কপড়াসহ স্বাস্থ্য সেবা বিভাগের ১৩ দফা মানতে হবে।

দোকান, ব্যবসা প্রতিষ্ঠান আগের মতো সকাল ১০টা থেকে বিকেল চারটা পর্যন্ত খোলা থাকবে। তবে এ ক্ষেত্রে আরও কঠোরভাবে স্বাস্থ্যবিধি মানতে হবে। যাত্রীবাহী গণপরিবহন, নৌযান, ট্রেন পুরোপুরি বন্ধ থাকবে। তবে কর্মস্থলে যাওয়ার জন্য কর্মস্থলের গাড়ি ও ব্যক্তিগত এবং হালকা যান চলতে পারবে।

প্রতিমন্ত্রী বলেন, আগের নিষেধাজ্ঞাগুলো যেমন এক জেলা থেকে আরেক জেলায় যাওয়ার ক্ষেত্রে কঠোর বিধিনিষেধ মানা হবে। তবে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধই থাকবে। অনলাইন বা অন্যান্য ভার্চুয়াল ক্লাস অব্যাহত থাকবে।

সর্বশেষ ছুটির প্রজ্ঞাপনের সময়ই কিছু কিছু ক্ষেত্রে শিথিল করা হয়েছিল। দোকানপাট, তৈরি পোশাক কারখানাসহ কিছু কিছু প্রতিষ্ঠান খুলে দেওয়া হয়েছে। ব্যাংকও চালু আছে। অফিসও প্রয়োজনে খোলা রাখা যাচ্ছে। তবে জরুরি সেবা ও গণমাধ্যমসহ কিছু কিছু প্রতিষ্ঠান ছুটির বাইরে থাকছে।

খুলনায় অগ্নিকান্ডে ৩৫ দোকান ভস্মীভূত

0
Khulna-Dro-27-p-13-compressed
বটিয়াঘাটার নতুন বাস স্ট্যান্ড এলাকায় অগ্নিকান্ড।

দ্রোহ অনলাইন ডেস্ক

বুধবার ভোরে বটিয়াঘাটা উপজেলার নতুন বাস স্ট্যান্ড এলাকায় অগ্নিকান্ডের ঘটনায় ৩৫ দোকান ভস্মীভূত হয়ে গেছে।
ভুক্তভোগীরা দাবি করছেন উক্ত অগ্নিকান্ডে প্রায় কোটির টাকার ক্ষতি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, নতুন বাস স্ট্যান্ড এলাকায় ভোর ৪টার দিকে একটি দোকানে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। অল্পসময়ের মধ্যে আশে পাশের দোকানে আগুন ছড়িয়ে পড়ে। আগুনের লেলিহান শিখা দেখতে পেয়ে স্থানীয়রা মসজিদের মাইকে সাহায্যের ঘোষণা দেয়। এতে স্থানীয়রা ছুটে আসে। প্রাথমিকভাবে তারা আগুন নেভাতে ব্যর্থ হয়ে ফায়ার সার্ভিসকে খবর দেয়।

ফায়ার সার্ভিসের চারটি ইউনিট চেষ্টা চালিয়ে সকাল সাড়ে ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। এ সময়ের মধ্যে আশে পাশের ৩৫ দোকান ভস্মে পরিণত হয়।

বটিয়াঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রবিউল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ভোর রাতে নতুন বাস স্ট্যান্ডের একটি দোকানে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়।

খোকসায় স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে বাজার খোলা

0
khoksa-dro-27-p14-compressed
লকডাউনে বন্ধ খোকসা বাজার।

স্টাফ রিপোর্টার

খোকসায় স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে বাজার খোলার অনুমতি মিলেছে। করোনা বিস্তার রোধে সরকার ঘোষিত সাধারণ ছুটি শেষ হতে আরো তিনদিন বাঁকী রয়েছে।

ব্যবসায়ীদের সূত্রে জানা গেছে, সরকার সাত দফায় ৬৬ দিন ছুটির ফাঁদে ব্যবসায়ীরা চরম ক্ষতির শিকার হয়। চরম বিপর্যয় থেকে রক্ষায় জেলা ও উপজেলা প্রশাসনের সাথে ব্যবসায়ী নেতারা দফায় দফায় আলোচনা করে আসছিলেন। এক পর্যায়ে স্বাস্থবিধি ও সামাজিক দূরত্ব রক্ষা করার শর্তে সকাল ৮ টা থেকে কিাল ৩টা পর্যন্ত সীমিত পরিসরে ব্যবসা প্রতিষ্ঠান খোলার অনুমতি মিলেছে। বৃহস্পতিবার থেকে এ সিদ্ধান্ত কর্যকর হবে বলে সূত্রটি জানায়।

খোকসা বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আব্দুর রাজ্জাক জানান, বুধবার সকালের দিকে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা জহুরুল আলম তাকে মোবাইল ফোনে সিদ্ধান্তের বিষয়টি নিশ্চিত করেন। এর পরে তিনি মাইকে প্রচার করেছে। ব্যবাসীরা যাতে স্বাস্থ্য বিধি ও সামাজিক দূরত্ব মেনে সীমিত পরিসরে ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখে। সে বিষয়ে তিনি ব্যবসায়ীদের প্রতি অনুরোধ জানিয়েছেন।

পাথরঘাটার একটি গ্রাম টর্নেডোয় লণ্ডভণ্ড

0
Tornedo-dro-27-p-9-compressed
পাথরঘাটায় বয়ে যাওয় টর্নেডোর আঘাতে বাড়ি ঘর লন্ডভন্ড হয়ে গেছে।

পাথরঘাটা প্রতিনিধি

বরগুনার জেলার পাথরঘাটায় বয়ে যাওয় টর্নেডোর আঘাতে একটি গ্রামের অধিকাংশ বাড়ি ঘর লন্ডভন্ড হয়ে গেছে। গাছপালা বিদ্যুতের খুটি উপরে পরেছে।

বুধবার দুপুর ১টার দিকে উপজেলার নাচনাপাড়া ইউনিয়নের জ্ঞানপাড়া গ্রামে হঠাৎ এ টর্নেডো আঘাত হানে। ১২ থেকে ১৫ মিনিট স্থায়ী এ শক্তি শালী আঘাতে সব লন্ডভন্ড হয়ে গেছে।

ক্ষতিগ্রস্থরা জানায়, দুপুর সাড়ে ১২টার পরেও আকাশে রোদ ছিল। হঠাৎ আকাশে মেঘ জমে বাতাস শুরু হয়। চোখের পলকে গ্রামবাসীর ঘরগুলো উড়ে যায়। ঝড় থেমে যাওয়ার পর অন্য এলাকার লোকজন এসে তাদের ঘরের আসবাবপত্র ও থালাবাটি কুড়িয়ে দিয়ে যায়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ হুমায়ূন কবির জানান, বাংলাদেশ নৌবাহিনীর একটি দল নিয়ে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন। সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে প্রাথমিকভাবে খাদ্য সহায়তা দেওয়া হয়েছে। খুব দ্রুতই ক্ষতিগ্রস্তদের তালিকা করে ঘর মেরামতের জন্য ঢেউটিন ও অন্য সহায়তা দেয়া হবে।

সাধারণ ছুটি না বাড়ানোর আভাস

0
holy-dro-27-p8-compressed
জনপ্রশাসন মন্ত্রনালয়।

দ্রোহ অনলাইন ডেস্ক

চলমান করোনা পরিস্থিতিতে ঘোষিত সাধারণ ছুটি আপাতত আর না বারানোর আভাস দিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী।

বুধবার এতথ্য জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। তিনি জানান, করোনাভাইরাসের কারণে উদ্ভূত পরিস্থিতিতে ৩০ মে পর্যন্ত সাধারণ ছুটি রয়েছে। তবে ৩১ মে থেকে ১৫ জুন পর্যন্ত সরকারি, অধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলো সীমিত আকারে চালু রাখা যাবে। এক্ষেত্রে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে অফিসে কাজ করতে হবে।

খালেদা জিয়া এখনও কোয়ারেন্টিনে আছেন – মির্জা ফখরুল

0
mirza-fakhrul-islam-alamgir-dro-27-p-7-compressed
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর

দ্রোহ অনলাইন ডেস্ক

নিজের বাসা থেকে অনলাইন ব্রিফিংয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দাবি করেন, শর্তসাপেক্ষে ছয় মাসের জামিনে থাকা বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া এখনও হোম কোয়ারেন্টিনে আছেন।

বুধবার দুপুরে নিজের উত্তরার বাসা থেকে অনলাইন ব্রিফিংয়ে যোগ দিয়েছিলেন এ নেতা। ঈদের দিন খালেদা জিয়ার সঙ্গে বিএনপি মহাসচিবসহ দলটির স্থায়ী কমিটির সদস্যদের ঈদের শুভেচ্ছা বিনিময় ও খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজখবর নেওয়ার বিষয়ে নিশ্চিত করেন তিনি।

মির্জা ফখরুল বলেন, করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধ ও মোকাবেলায় সরকারের চরম অবহেলা ও সমন্বয়হীনতা রয়েছে। যে কারণে দেশে করোনা আক্রান্ত ও মৃত্যু সংখ্যা বেড়ে চলেছে।

তিনি বলেন, সরকার করোনা মোকাবেলায় লকডাউনের নামে সাধারণ ছুটি ঘোষণা করেছে। ফলে মানুষ ছুটি ভোগ করছে।

বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকীর কর্মসূচি ঘোষণার নিয়ে আয়োজিত এই সংবাদ সম্মেলনে তিনি বলেন, ৩০ মে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়সহ দেশের অন্যান্য দলীয় কার্যালয়ে কালো পতাকা উত্তোলন করা হবে এবং দলীয় পতাকা অর্ধনমিত রাখা হবে।

একইদিনে বেলা ১১টায় রাজধানীর শেরেবাংলা নগরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে শুধু স্থায়ী কমিটির সদস্যরা পুষ্পস্তবক অর্পণ করবেন।

বিএনপি মহাসচিব আরো বলেন,ওইদিন বিকাল সাড়ে ৩টায় সোশ্যাল মিডিয়ায় ভার্চুয়াল আলোচনা হবে। যেখানে দেশের বরেণ্য ব্যক্তি ও বিএনপির স্থায়ী কমিটির কয়েকজন সদস্য বক্তব্য রাখবেন।

প্রতিবছর ঢাকা মহানগরীর থানায় থানায় এই দিনে বিএনপির নেতাকর্মীরা রান্না করা খাবার বিতরণ করতেন। তবে এবার তৈরি খাবার নয়, খাদ্যের উপাদান, কাপড় বা নগদ অর্থ সহায়তা করতে পারবেন। কোনোমতেই কোনো জমায়েত বা সমাবেশ করা যাবে না বলে জানান মির্জা ফখরুল।

করোনায় আরও ২২ জনের মৃত্যু

0
Covid-19-Dro-27-p-3-compressed
প্রতিকী ছবি।

দ্রোহ অনলাইন ডেস্ক

মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা অব্দি দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ২২ জন মৃত্যুবরণ করেছেন। দেশে এ যাবৎ করোনায় মারা গেলেন ৫৪৪ জন। ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন নতুন করে আরও এক হাজার ৫৪১ জন। দেশে কোভিড-১৯ আক্রান্তের মোট সংখ্যা দাঁড়াল ৩৮ হাজার ২৯২ জনে।

বুধবার নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডাঃ নাসিমা সুলতানা, করোনা ভাইরাস শনাক্তে গত দিনে সাত হাজার ৮৪৩টি নমুনা সংগ্রহ করা হয়। আগের কিছু মিলিয়ে আট হাজার ১৫টি নমুনা পরীক্ষা করা হয়। দেশে দুই লাখ ৬৬ হাজার ৪৫৬টি নমুনা পরীক্ষা করে, করোনার উপস্থিতি পাওয়া গেছে আরও এক হাজার ৫৪১ জনের দেহে। দেশে এ সময়ে মোট আক্রান্ত হয়েছেন ৩৮ হাজার ২৯২ জন। ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরও ৩৪৬ জন। এ নিয়ে সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা সাত হাজার ৯২৫ জনে পৌঁছালো।

মৃত্যুবরণকারীদের মধ্যে নতুন ২২ জনের মধ্যে ২০ জন পুরুষ এবং ২ জন নারী। এদের মধ্যে ঢাকা বিভাগে ১০ জন, সিলেট বিভাগে ২ জন, চট্টগ্রাম বিভাগে ১০ জন। এদের মধ্যে হাসপাতালে মারা গেছেন ২১ জন এবং বাসায় মারা গেছেন একজন।

জনস হপকিন্স ইউনিভার্সিটির সেন্টার ফর সিস্টেম সায়েন্সেস অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের তথ্য অনুযায়ী, বুধবার দুপুর পৌনে ৩টা অব্দি বিশ্বে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৫৬ লাখ ৪ হাজার ৪৬১ জন। এদের মধ্যে মারা গেছেন ৩ লাখ ৫০ হাজার ৭৫২ জন। আর ইতোমধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ২৩ লাখ ৯৮৫ জন।

এক্সিম ব্যাংকের দু’এমডিকে হত্যাচেষ্টার ঘটনায় মামলা

0
Exim-dro-27-p5-compressed
এক্সিম ব্যাংকের এমডির ফাইল ছবি।

দ্রোহ অনলাইন ডেস্ক

প্রজেক্টে ঋণ দিতে রাজি না হওয়ায় এক্সিম ব্যাংকের এমডি সহ দুইজনকে গুলি করে হত্যা চেষ্টা অভিযোগ উঠেছে সিকদার গ্রুপের বিরুদ্ধে।

গুলশান থানায় এ ব্যাপারে একটি মামলার দায়ের হয়েছে। এ মমলায় সিকদার গ্রুপের এমডি রন হক সিকদার ও তার ভাই দীপু হক সিকদারকে আসামী করা হয়েছে।

পুলিশের গুলশান বিভাগের ডিসি সুদীপ কুমার চক্রবর্তী সংবাদ মাধ্যমকে জানান, সিকদার গ্রুপের একটি প্রজেক্টে ঋণ দেওয়ার করার কথা ছিল এক্সিম ব্যাংকের। ব্যাংকটির ওই দুই উচ্চপদস্থ কর্মকর্তা ঋণের বিপরীতে বন্ধকি সম্পত্তি পরিদর্শন করতে সিকদার গ্রুপের লোকজনের সঙ্গে ঢাকার অদূরে যান। তবে ওই সাইট দেখার পর তারা ঋণ দিতে রাজি হচ্ছিলেন না। এরপর এক্সিম ব্যাংকের এমডি মোহাম্মদ হায়দার আলী মিয়া ও অতিরিক্ত এমডি মোহাম্মদ ফিরোজ হোসেনকে সিকদার গ্রুপের লোকজন তাদের বনানী কার্যালয়ে নিয়ে আটকে রাখে। এ সময় তারা জোরপূর্বক তাদের প্রজেক্টের ভিডিও প্রেজেন্টেশন দেখাতে চায়। এ ঘটনায় এক্সিম ব্যাংকের পক্ষ থেকে মামলা হয়েছে।

মামলার এজাহারে বলা হয়, ঋণ দিতে রাজি না হওয়ায় এক্সিম ব্যাংকের এমডি ও অতিরিক্ত এমডিকে গুলি করে হত্যার চেষ্টা ও মারধর করা হয়। এ সময় রন হক সিকদার ও দিপু হক সিকদার ব্যাংকটির এমডির কাছ থেকে একটি সাদা কাগজে জোর করে স্বাক্ষর নেন।

গুলশান থানার ওসি কামরুজ্জামান জানান, ৫০০ কোটি টাকা ঋণ প্রস্তাব নিয়ে গত ৭ মে’র ওই ঘটনায় এক্সিম ব্যাংক ১৯ মে মামলা করে। ঋণের বিপরীতে বন্ধকি সম্পত্তি পরিদর্শন করতে গিয়েছিলেন এক্সিম ব্যাংকের ওই দুই কর্মকর্তা। এ সময় জামানত হিসেবে ওই সম্পত্তির বন্ধকি মূল্য কম বলে জানান ব্যাংকটির এমডি ও অতিরিক্ত এমডি। এ অভিযোগ তদন্ত করা হচ্ছে। অভিযুক্তরা পলাতক রয়েছে।

মটরসাইকেল দুর্ঘটনায় মেডিকেল ছাত্র নিহত

0
medical-student-Dro-27-P-1-compressed
নিহত মেডিকেল ছাত্র।

দ্রোহ অনলাইন ডেস্ক

ঝিনাইদহ জেলার হরিণাকুন্ডু উপজেলায় মটরসাইকেল দূর্ঘটনায় শামসুজ্জামান দিপু (২১) নামে এক মেডিকেলের ছাত্র নিহত হয়েছেন। নিহত মেডিকেল ছাত্র হরিনাকুন্ডু উপজেলার মৃত আবু তাহেরের ছেলে।

মঙ্গলবার রাতে উপজেলার সাধুহাটি তৈলটুপি সড়কের মাঝে পড়ে থাকা গাছের সাথে ধাক্কা লেগে এ দূর্ঘটনা ঘটে।
স্থানিয়রা জানান, নিহত দিপু ফরিদপুর মেডিকেল কলেজে এমবিবিএস অধ্যয়নরত ছিলেন। মঙ্গলবার রাতে দিপু হরিণাকুন্ডু উপজেলা শহর থেকে মোটর সাইকেল যোগে বাড়ি ফিরছিলেন। আম্পানের প্রভাবে রাস্তার উপর হেলেপড়া একটি গাছের সাথে ধাক্কা লেগে মাটিতে পড়ে যান । স্থানিয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডাঃ জিল্লুর রহমান মৃত ঘোষনা করেন।

তিনি আরও জানান, হাসপাতালে আনার পথেই তার মৃত্যু হয়েছে। মাথায় ও বুকে মারাত্মক আঘাতপ্রাপ্ত হওয়ায় দিপুর মৃত্যু হয়েছে।

হরিণাকুন্ডু থানার ওসি আসাদুজ্জামান জানান, এ ব্যাপারে হরিণাকুন্ডু থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

সর্বশেষ সংবাদ

রোদ থেকে বাঁচাতে

ঈদুল ফিতর উপলক্ষে ভিজিএফ কার্ডের চাউল বিতরণ শুরু হয়েছে। দুস্তদের সাড়িতে সামিল হয়েছে মধ্যবিত্তরাও। দীর্ঘ ক্ষণ লাইনে দাঁড়িয়ে মাথায় রোদ লেগেছে। তাই চাউল নেওয়ার...

খোকসায় খাল পুনঃখননের উদ্বোধনী অনুষ্ঠানে

ভোটের কালির দাগ মোছার আগেই দেশের মানুষ সুফল পেতে শুরু করেছে- আইনমন্ত্রী আসাদুজ্জামান স্টাফ রিপোর্টার আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী মো. আসাদুজ্জামান এমপি বলেছেন,...

রক্ত জবা

রক্ত জবা ফুলে শোভিত পথ গিয়ে মিশেছে দূর অচেনায়। কুষ্টিয়ার খোকসার একতারপুর ইউনিয়নের ঈশ্বরদী থেকে ছবিটি তোলা।

পহেলা বৈশাখে ‘কৃষক কার্ড’ বিতরনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

দ্রোহ অনলাইন ডেস্ক আগামী ১৪ এপ্রিল পহেলা বৈশাখে দেশব্যাপী ‘কৃষক কার্ড’ বিতরণ কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রবিবার (১৫ মার্চ) বেলা ১১টায় বাংলাদেশ সংসদ সচিবালয়ে...

কুষ্টিয়াসহ ৫ জেলায় নতুন ডিসি

দ্রোহ অনলাইন ডেস্ক কুষ্টিয়াসহ পাঁচ জেলায় নতুন জেলা প্রশাসককে (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার। রবিবার (১৫ মার্চ) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। প্রজ্ঞাপনে...