রবিবার, মার্চ ১৫, ২০২৬.
Home Blog Page 784

খোকসায় আরো এক পোশাক শ্রমিক হোম কোয়ারন্টাইনে

0
Corona-Dro-25-p-7-compressed
প্রতিকী ছবি।

স্টাফ রিপোর্টার

খোকসায় করোনা উপসর্গ থাকায় নারায়নগঞ্জ ফেরত আরো এক পোশাক শ্রমিককে নিজ বাড়িতে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।

উপজেলার বড়ইচারা গ্রামের আব্দুল কুদ্দুস শেখের স্ত্রী পোশাক শ্রমিক ঝর্ণা বেগম (৫০) করোনা উপসর্গ নিয়ে ২৫ মে বাড়ি ফিরেছে। করোনা উপসর্গের বিষয়টি স্থানীয় গোপগ্রাম ইউপি চেয়ারম্যান আলমগীর হোসেন জানতে পেরে তাকে হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দিয়েছেন।

গোপগ্রাম ইউপি চেয়ারম্যন আলমগীর হোসেন বলেন, ঝর্না বেগম নারায়নগঞ্জের একটি তৈরি পোশাক কারখানা শ্রমিক। কর্মরত অবস্থায় তার শরীরে করোনার লক্ষন দেখা দিলে পোশাক কারখানার মালিক তাকে প্রাথমিক চিকিৎসা ও পরীক্ষা করান। কিন্তু পরীক্ষার ফলাফল ঝর্নার কাছে নেই।

সোমবার ঈদের নামাজ পরে তিনি ওই পোশাক শ্রমিকের বাড়িতে গিয়ে তাকে হোম কোয়ারেন্টাইনে থাকার পরামর্শ দেন এবং স্থানীয় প্রশাসনকে জানিয়েছে।

খোকসা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা জহুরুল ইসলাম বলেন, ঝর্না বেগমের বিষয়ে অবগত হয়ে স্থানীয় চেয়ারম্যানের মাধ্যমে তাকে হোম কোয়ারেন্টাইনে থাকতে বলা হয়েছে। না মানলে প্রশাসনিক ব্যবস্থা গ্রহন করা হবে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ কামরুজ্জামান সোহেল বলেন, সন্দেহভাজন করোনা রোগীকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। ২৭ মে তাদের নমুনা সংগ্রহ করা হবে।

ডাঃ জাফরুল্লাহ চৌধুরী করোনায় আক্রান্ত

0
zaforullah-chowdury-Dro-26-P-1-compressed
ডাঃ জাফরুল্লাহ চৌধুরী

দ্রোহ অনলাইন ডেস্ক

গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডাঃ জাফরুল্লাহ চৌধুরী করোনা ভাইরাসে এবার আক্রান্ত হয়েছেন।

রবিবার গণস্বাস্থ্য ল্যাবে নমুনা পরীক্ষায় তার করোনা পজিটিভ আসে।

জাফরুল্লাহ চৌধুরী জানান, রবিবার তার জ্বর এবং কাশি হয়। ডাক্তাররা আমাকে কোভিড-১৯ এর নমুনা পরীক্ষা করার পরামর্শ দেন। নমুনা পরীক্ষার মাধ্যমে সন্ধ্যায় জানতে পারি আমার করোনা পজিটিভ। তার নমুনা পরীক্ষা হয় গণস্বাস্থ্য কেন্দ্রের উদ্ভাবিত কিটেই। বর্তমানে তিনি সম্পূর্ণ আইসোলেশনে রয়েছেন।

ডাঃ জাফরুল্লাহ চৌধুরী গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ছাড়াও জাতীয় ঐক্যফ্রন্টের রাজনীতির সঙ্গে যুক্ত আছেন।

২৫ এপ্রিল গণস্বাস্থ্যকেন্দ্রের উদ্ভাবিত কিট বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় ও যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর ডিজিস কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের প্রতিনিধিদের কাছে হস্তান্তর করা হয়।

করোনা শনাক্তকরণে উদ্ভাবিত জিআর কোভিড-১৯ ডট ব্লট র‌্যাপিড টেস্টিং কিট গণস্বাস্থ্য কেন্দ্র ট্রাস্টের সভাপতি অধ্যাপক আলতাফুন্নেসা আনুষ্ঠানিক ভাবে হস্তান্তর করেন। তবে এখনও র‌্যাপিড টেস্টিং কিট সরকারের ঔষধ প্রশাসন অধিদপ্তরের অনুমোদন পায়নি।

যুক্তরাষ্ট্রে পিপিই রফতানি করবে বাংলাদেশ

0
PPI-Dro-26-p-2-compressed
প্রতিকী ছবি।

দ্রোহ অনলাইন ডেস্ক

যুক্তরাষ্ট্রের ট্রাম্প সরকার করোনা ভাইরাস মোকাবেলায় বাংলাদেশ থেকে ৬৫ লাখ পিপিই নেওয়ার জন্য অর্ডার দিয়েছে।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেন, সোমবার পিপিই’র প্রথম চালান হস্তান্তর করা হয়েছে। প্রতিমন্ত্রীর ফেইসবুক ওয়ালে এক স্ট্যাটাসে তিনি লিখেছেন, বাংলাদেশ আজ ১.৫ লাখ (৬৫ লাখের মধ্যে) পিপিই রফতানি করেছে মার্কিন যুক্তরাষ্ট্রে। নিজের ভালো লাগার কথা এবং হস্তান্তর অনুষ্ঠানের ছবি পোস্ট করেন।

যুক্তরাষ্ট্রে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ১৬ লাখ ৬৬ হাজার ৮২৯ জন। মারা গেছেন প্রায় ১ লাখের কাছাকাছি।

শ্রীপুরে ঈদ জামাত ও বাড়িতে হামলা

0
Magura-Dro-26-p-3-compressed
প্রতিপক্ষের হামলায় ক্ষতিগ্রস্থ বাড়ি ঘর।

দ্রোহ অনলাইন ডেস্ক

মাগুরার শ্রীপুর উপজেলায় ঈদের নামাজ নিয়ে প্রতিপক্ষের হামলায় কমপক্ষে ১০ জন আহত হয়েছে। শতাধিক বাড়িতে হামলা ও ভাংচুরের ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে পুলিশ কমপক্ষে ৫০ রাউন্ড ফাঁকা গুলি ছুঁড়েছে।

উপজেলার শ্রীকোল ইউনিয়নের চেয়ারম্যান মোতাসসিম বিল্লাহ সংগ্রাম ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আমির মোল্লার সমর্থকদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

গ্রামবাসী আসাদ শেখ বলেন, সকালে পূর্ব পরিকল্পিতভাবে ঈদের নামাজ নিয়ে দুই পক্ষের সমর্থকদের মধ্যে কথা কাটা-কাটির ঘটনা ঘটে। এ সময় শ্রীকোল ইউনিয়নের চেয়ারম্যান মোতাসসিম বিল্লাহ সংগ্রামের সমর্থকেরা প্রতিপক্ষ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আমির মোল্লার সমর্থকদের বাড়িতে আক্রমণ করে।

এক পর্যায়ে ঈদের নামাজে দাঁড়ানো মুসল্লিদের উপর প্রতিপক্ষ হামলা করে। এ হামলায় আবু তালেব, ওসমান, ফুয়াদসহ কমপক্ষে ১০ জনকে কুপিয়ে আহত করে হামলাকারীরা। এ সময় প্রায় শতাধিক বাড়িঘর ভাংচুর করা হয় বলে অভিযোগ পাওয়া গেছে।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবুর রহমান জানান, পরিস্থিতি স্বাভাবিক করতে পুলিশ অন্তত ৫০ রাউন্ড শর্টগানের ফাঁকা গুলি চালায়। ঘটনাস্থল থেকে ৭ জনকে আটক করা হয়েছে।

সাতক্ষীরা মেডিকেলে করোনা উপসর্গ নিয়ে ২ জনের মৃত্যু

0
Satkhira-dro-26-p1-compressed
সাতক্ষীরা জেলার ম্যাপ আংশিক ।

সাতক্ষীরা প্রতিনিধি

সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে ভর্তি হওয়া এক নারীসহ দুইজনের মৃত্যু হয়েছে।

সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত মারা যাওয়ারা হলেন, দেবেহাটা উপজেলার পাঁচপোতা গ্রামের ঈসমাইল হোসেনের স্ত্রী সেলিনা বেগম (৫৬) ও সদর উপজেলার রইচপুর গ্রামের প্রয়াত ইজার আলীর ছেলে আয়ুব আলী (৭০)।

সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ রফিকুল ইসলাম জানান, জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে ২৩ মে সেলিনা বেগম হাসপাতালের আইসোলশেন বিভাগে ভর্তি হন। সোমবার দুপুরে তার মৃত্যু হয়।

বৃদ্ধ আয়ুব আলী একই ধরনের উপসর্গ নিয়ে ২২ মে হাসপাতালের আইসোলশেন বিভাগে ভর্তি হন। সোমবার ভোরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

ডাঃ রফিকুল জানান, মৃত দু’জনের নমুনা সংগ্রহ করে পিসিআর ল্যাবে পাঠানো হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত ল্যাব থেকে পরীক্ষার রিপোর্ট হাসপাতালে আসেনি।

সাতক্ষীরার সিভিল সার্জন ডাঃ হুসাইন শাফায়াত জানান, ইতোমধ্যে এই দু’জনের বাড়ি লকডাউনসহ পরবর্তী ব্যবস্থা নেওয়ার জন্য স্থানীয় প্রশাসনকে বলা হয়েছে।

সাতক্ষীরায় করোনার উপসর্গ নিয়ে এ পর্যন্ত ৯ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে সাতজনের করোনা পরীক্ষায় রিপোর্ট নেগেটিভ এসেছে।

দেশবাসীকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান খালেদা জিয়া- ফখরুল

0
kheleda-Dro-25-p-15-compressed
খালেদা জিয়া ও ফকরুল ইসলাম।

দ্রোহ অনলাইন ডেস্ক

সোমবার ঈদুল ফিতরের রাতে বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা খালেদা জিয়ার সঙ্গে তাঁর বাসভবনে সাক্ষাৎ করেন। এর পর বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, দলের চেয়ারপারসন খালেদা জিয়া দেশবাসীকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিধি মেনে চলার আহŸান জানিয়েছেন।

বিএনপির এ নেতা জানান, খালেদা জিয়া দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। করোনাভাইরাস মহামারি থেকে দেশবাসীকে রক্ষায় স্বাস্থ্যবিধি মেনে পরিস্থিতি মোকাবিলা করার জন্য দলের নেতা-কর্মীদের প্রতি ম্যাডাম আহŸান জানিয়েছেন। দেশবাসীর প্রতিও তিনি আহŸান জানিয়েছেন যে, বাড়িতে থাকুন, একটু কষ্ট করুন। বাড়িতে থেকেই এই সংক্রামণকে প্রতিরোধ করতে হবে-একথা তিনি বার বার বলেছেন। তিনি আহŸান জানিয়েছেন, জনগন যেন ঘরে থাকেন এবং এই মহামাহীকে প্রতিরোধ করার জন্য বিশ্ব স্বাস্থ্য সংস্থার যে সমস্ত বিধান দিয়ে তা যেন তারা মেনে চলেন।

প্রতিকুল অবস্থার মধ্যেও বিএনপির নেতা-কর্মীরা দুর্গত মানুষের পাশে দাঁড়াতে চেষ্টা করেছেন তাতে খালেদা জিয়া সন্তুষ্ট জানিয়ে মির্জা ফখরুল বলেন, সাহস না হারিয়ে দাঁড়ানোর জন্য বলেছেন।

বিএনপি মহাসচিব জানান, নিরাপদ দূরত্ব বজায় রেখে এবং সুরক্ষা সামগ্রী পরে নেতারা দলের নেত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন।

খালেদা জিয়ার শারীরিক অবস্থা প্রসঙ্গে মির্জা ফখরুল ইসলাম বলেন, উনার কোনো উন্নতি হয়নি। উন্নতির মধ্যে যেটুকু হয়েছে যে আগে থেকে মানসিক অবস্থাটা তাঁর অনেক ভালো হয়েছে, শারীরিক অবস্থার তার খুব বেশি পরিবর্তন হয়নি।

গুলশানের বাসায় সন্ধ্যা সাড়ে ৭টা থেকে ৯টা পর্যন্ত বিএনপির নেতারা খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছাড়াও সাক্ষাৎ করেন স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, মওদুদ আহমদ, জমিরউদ্দিন সরকার, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, সেলিমা রহমান ও ইকবাল হাসান মাহমুদ টুকু।

খোকসায় ঢাকা ফেরত যুবককে কোয়ারেন্টাইনে রাখা হলো

0
khoksa-map-dro-25-p8-compressed
খোকসার ম্যাপ।

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসায় ঢাকা ফেরত এক যুবকের শরীরে করোনা ভাইরাসের লক্ষন থাকায় তাকে নিজ বাড়িতে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।

সন্দেহভাজন রোগীর নাম হাবিল। তার বাব মকছেদ মন্ডল। সে সাভারের একটি তৈরী পোশাক কারখানার শ্রমিক।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার বেতবাড়িয়া গ্রামের মন্ডলপাড়ার এই যুবক তিন দিন আগে ঢাকা থেকে নিজের বাড়ি ফিরে আসে। এ সময় তার শরীরে জ্বর, কাশি, গলা ব্যাথা ছিল। পরে সে স্থানীয় পল্লী চিকিৎসক প্রকাশ পালের কাছ থেকে চিকিৎসা নেয়। তার অবস্থার অবনতি ঘটলে খবরটি জানাজানি হয়ে যায়।

এক পর্যায়ে সোমবার রাত সাড়ে ১০টার দিকে থানা পুলিশের একটি দল ঢাকা ফেরত সন্দেহভাজন করোনা আক্রান্ত যুবকের বাড়িতে যায়। বিষয়টি নিয়ে ওই রোগীর পরিবারের সাথে কথা বলে তাকে হোমকোয়ারেন্টাইনে থাকার পরামর্শ দেওয়া হয়েছে বলে নিশ্চিত করে স্বাস্থ্য বিভাগের এক কর্মকর্তা।

গ্রাম্য চিকিৎসক প্রকাশ পালের সাথে কথা বলার জন্য তার মোবাইল ফোনে একাধিক বার কল করা হয়। কিন্তু ফোনটি বন্ধ পাওয়া যায়।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ কামরুজ্জামান সোহেল বলেন, তারা স্থানীয় স্বাস্থ্য কর্মীর মাধ্যমে খবর পেয়ে মিশন বেতবাড়িয়া শুরু করেছেন। ইতোমধ্যে পুলিশ গিয়ে সম্ভব্য রোগীকে হোমকোয়ারেন্টাইনে থাকার পরামর্শ দিয়ে এসেছে। যেকোন সময় সন্দেহভাজন রোগীর নমুনা (সোয়াব) সংগ্রহ করা হবে বলে নিশ্চিত করেছেন এই কর্মকর্তা।

চাঁদরাতে ভাইয়ের দায়ের কোপে ভাই খুন

0
Avoinagar-Dro-25-p-16-compressed
প্রতিকী ছবি।

দ্রোহ অনলাইন ডেস্ক

যশোরের অভয়নগরে পারিবারিক কলহের জেরে মামাতো ভাই খুন করলো ফুফাতো ভাইকে।

মামাতো ভাই জাকির মোল্লার দায়ের কোপে ফুফাতো ভাই এরশাদ বিশ্বাস (৩০) নিহত হয়েছেন।

রোববার সন্ধ্যায় অভয়নগর উপজেলার পুড়াখালি গ্রামে এ ঘটনা ঘটেছে।

পুড়াখালী গ্রামের ইবাদ বিশ্বাসের ছেলে নিহত এরশাদ বিশ্বাস এবং জাকির মোল্লা একই গ্রামের জিন্নাহ মোল্লার ছেলে।

পুলিশ সূত্রে বলা হয়েছে, জাকির মোল্লার স্ত্রীকে কটুক্তি করার জেরে রোববার সন্ধ্যায় জাকির হোসেন মামাতো ভাই এরশাদ বিশ্বাসকে ধারালো দা দিয়ে কুপিয়ে আহত করে। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে তাকে গুরুতর অবস্থায় ভর্তি করা হয়। সোমবার ভোরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

অভয়নগর থানার অফিসার ইনচার্জ তাজুল ইসলাম বলেন, পারিবারিক কলহের জেরে এ হত্যাকান্ডের ঘটনা ঘটেছে। হত্যার সাথে জড়িতকে দ্রæত গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে।

চুয়াডাঙ্গায় ব্র্যাক কর্মকর্তার মরদেহ উদ্ধার

0
Chuadanga-Dro-25-p-13-compressed
প্রতিকী ছবি।

দ্রোহ অনলাইন ডেস্ক

চুয়াডাঙ্গার মুন্সিপুর সীমান্ত এলাকা থেকে সাইফুল ইসলাম (৪০) নামের এক ব্র্যাক কর্মকর্তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

এলাকার একটি মেহগনি বাগান থেকে সোমবার সকালে পুলিশ এ মরদেহ উদ্ধার করে।

নিহত সাইফুল দামুড়হুদা উপজেলার পীরপুরকুল্লা গ্রামের আবদার আলীর ছেলে। তিনি চাঁপাইনবাবগঞ্জ জেলায় ব্র্যাকে কর্মরত ছিলেন।

দামুড়হুদা থানার ওসি আব্দুল খালেক বলেন, রবিবার সকালে সাইফুল বাজার করার উদ্দেশ্যে পীরপুরকুল্লা বাজারে আসেন। এসময় নাজমুল হাসান এর সাথে তার কথা কাটাকাটি হয়।
দুপুরে সাইফুলের বন্ধুরা তাকে বাজারে ডেকে নেয়। সন্ধ্যায় পর্যন্ত সে বাড়ি না ফেরায় পরিবারের লোকেরা তার মোবাইল ফোনে কল দেয়। কিন্তু ফোন রিসিভ হয় না। পরিবারের লোকজন বিভিন্ন স্থানে তাকে খোঁজাখুঁজি করে।

তিনি আরও বলেন, সোমবার সকালে স্থানীয়রা মুন্সিপুর সীমান্তের বাংলাদেশ অভ্যন্তরে সাইফুলের মরদেহ পড়ে আছে বলে পুলিশকে জানান। পুলিশ সকাল সাড়ে ১০টার দিকে ওই মেহগনি বাগান থেকে তার মরদেহ উদ্ধার করে। নিহতের গলায় দাগ ও কানে আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শ্বাসরোধ করে তাকে হত্যা করা হয়েছে।

কুষ্টিয়া কেন্দ্রীয় জামে মসজিদে ঈদ জামাত অনুষ্ঠিত

0
kUSHTIA-DRO-25-P-9-compressed
কুষ্টিয়ায় ঈদের জামাত।

দ্রোহ অনলাইন ডেস্ক

কুষ্টিয়া কেন্দ্রীয় জামে মসজিদে সামাজিক দূরত্ব বজায় রেখে ঈদের প্রথম জামাত সকাল সাড়ে ৭টায় অনুষ্ঠিত হয়েছে।

কেন্দ্রীয় মসজিদে আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক ও কুষ্টিয়া সদর আসনের এমপি মাহবুব উল আলম হানিফ, কুষ্টিয়া জেলা প্রশাসক মোঃ আসলাম হোসেন, পুলিশ সুপার এসএম তানভির আরাফাত সহ স্থানীয় বিভিন্ন শ্রেনী পেশার মানুষ এ জামাতে অংশ নেন।

একঘন্টা পর পর আরো দু’টি ঈদের জামায়াত অনুষ্ঠিত হয়। সরকারী নির্দেশনা অনুযায়ী স্বাস্থ্য বিধি মেনে শহরের সব মসজিদসহ জেলা ও উপজেলা পর্যায়ে ২৪০০ মসজিদে ধর্মপ্রাণ মুসল্লি­গন ঈদের নামাজ আদায় করেন। নামাজ শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে এবং মহামারী করোনা থেকে মুক্তি পেতে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

সর্বশেষ সংবাদ

খোকসায় ডাকাতিতে ব্যর্থ হয়ে ২ লাখ টাকা চাঁদা দাবি

স্টাফ রিপোর্টার সংখ্যালঘুর বাড়িতে ডাকাত দল ঢোকার ৫ মিনিটের মধ্যে রুখে দিলো গ্রাম বাসী। তবে ডাকাতরা যাওয়ার বেলায় ২ লাখ টাকা চাঁদার দাবি করে গেছে। শনিবার...

মসজিদের ইমাম-খতিবরা পেলেন ঈদ উপহার

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার কুমারখালী পৌরসভা এলাকার ৩৪ মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খাদেমদের যুবদলের নেতার পক্ষ থেকে ঈদ উপহার প্রদান করা হয়। এম এন মডেল মাধ্যমিক বিদ্যালয়...

নিহত কৃষকদল নেতার লাশ নিয়ে বিক্ষোভ

ঝিনাইদহ প্রতিনিধি ‎ঝিনাইদহ সদর উপজেলার মাধবপুর গ্রামে বিএনপি ও জামায়াতের সংঘর্ষে নিহত কৃষক দল নেতা তরু মুন্সীর লাশ নিয়ে বিক্ষোভ হয়েছে বিএনপি। শনিবার দুপুরে ঝিনাইদহ মর্গ...

ঘাটে বাঁধা ডিঙ্গি নৌকা

নদীতে পানি নেই। ডিঙ্গি নৌকায় যাত্রী পাড়াপার বন্ধ হয়ে গেছে। সপ্তাহ খানেক আগেও প্রতিটি ঘাটের মাঝিরা কর্মব্যস্ত ছিলেন। গড়াই নদী পানিশুন্য হয়ে পরায় খোকসা,...

আজ রাতেই ইরানে সর্বোচ্চ হামলা হবে: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী

দ্রোহ আন্তর্জাতিক ডেস্ক মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ বলেছেন, শুক্রবার (১৩ মার্চ) রাতেই ইরানে সর্বোচ্চ হামলা চালাবে যুক্তরাষ্ট্র। ভার্জিনিয়ার আর্লিংটনে এক সংবাদ সম্মেলনে এই হুমকি দেন...