মঙ্গলবার, মার্চ ৩১, ২০২৬.
Home Blog Page 144

খোকসায় জামায়াতের বিক্ষোভ সমাবেশ

0

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার মিরপুর উপজেলার জামাতের কর্মী খোকন হত্যার প্রতিবাদ ও বিচারের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে খোকসা উপজেলা জামায়াতে ইসলামী।

খোকসা উপজেলা মডেল মসজিদ থেকে উপজেলা জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিলটি শুক্রবার বাদ আছর শুরু হয়। পরে স্থানীয় বাসস্ট্যান্ড চত্বরে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন, খোকসা কুমারখালী আসনের জামায়াতের মনোনীত সংসদ সদস্য প্রার্থী মো: আফজাল হোসেন, খোকসা উপজেলা জামাতের আমীর মোঃ নজরুল ইসলাম, উপজেলা জামায়াতের সেক্রেটারি আয়েন উদ্দিন, উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা মতিউর রহমান নাটোরী, খোকসা পৌর জামায়াতের আমীর আব্দুল বারিক, উপজেলা জামায়াতের নায়েবে আমির হাফেজ মাওলানা মুর্শিদ আলম, কুষ্টিয়া জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাজহারুল হক মমিন, খোকসা উপজেলা শিবিরের সাবেক সভাপতি আব্দুল আলীম প্রমুখ।

আরও পড়ুন – ঝিনাইদহে নিখোঁজের যুবকের লাশ উদ্ধার

ঝিনাইদহে নিখোঁজের যুবকের লাশ উদ্ধার

0

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহে নিখোঁজের ৭ দিন পর সেপটিক ট্যাংক থেকে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার বিকালে সদর উপজেলার সাগান্না ইউনিয়নের বাদপুকুরিয়া গ্রামে সোহেল হোসেনের বাড়ির পাশের একটি সেপটিক ট্যাংক থেকে তার লাশ উদ্ধার করা হয়। মৃত রুবেল হোসেন (৩০) সাগান্না ইউনিয়নের বাদপুকুরিয়া গ্রামের পিন্টু মিয়ার ছেলে।

নিহতের চাচা জুয়েল হোসেন বলেন, গত শনিবার (১১ জানুয়ারি) রাত ৯টার দিকে গ্রামের একটি মুদি দোকান থেকে রুবেল বাড়ি ফিরছিল। তার বন্ধুরা সবাই বাড়ি চলে গেলেও সে বাড়িতে আসে না। তার পর থেকেই নিখোঁজ হয়। ইতোমধ্যে পরিবারের পক্ষ থেকে থানায় জিডিসহ বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করা হয়। সাতদিন পর শনিবার সকালে সোহেলের বাড়ির কাজ করছিল মিস্ত্রীরা। এসময় ওই বাড়ির পেছনে সেপটিক ট্যাংক থেকে দুর্গন্ধ বের হলে টের পায় নির্মাণ শ্রমিকেরা। পরে ঢাকনা খুলে রুবেলের লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়।

নিহতের আর এক চাচা আলমগীর হোসেন জানান, গ্রামের মধ্যে রুবেলের মতো এমন ভালো ছেলে হয় না। আমরা বিশ্বাস করতে পারছি না রুবেলের কেউ শত্রু আছে। তাকে কেউ এভাবে খুন করতে পারে। তাকে যেই খুন করুক খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি।

আরও পড়ুন – রেলের সিগনাল হয় মশাল জ্বেলে

ঝিনাইদহ অতিরিক্ত পুলিশ সুপার ইমরান জাকারিয়া বলেন, আমরা সংবাদ পাওয়া পর ঘটনাস্থলে আসি। এখানে এসে দেখতে পায় নির্মাণাধীন একটি ভবনের পাশে সেপটিক ট্যাংকের ভেতরে একটা লাশ উপুড় করে রাখা হয়েছে। লাশ উদ্ধার করা হয়েছে। তদন্তে হত্যার আসল রহস্য জানা যাবে।

রেলের সিগনাল হয় মশাল জ্বেলে

0

প্রতিটি ট্রেনের ষ্টেশনে প্রবেশের অনুমতি পত্র থাকে লোহার গোলায় বাঁধা টোকেনে সাথে। ষ্টেশনে প্রবেশের আগের মুহুত্যে ইঞ্জিনের চালকের হাতে গোলা না পৌচ্ছালে ট্রেন আর চলবে না। রেলের বিশেষ বাতি জ্বেলে রাতের আধারে ইঞ্জিনের চালকের সাথে যোগাযোগ রক্ষা করা হয়। কিন্তু এখন আর হাতে সিগনাল বাতির (বিশেষ বাতি) ব্যবস্থা নেই। তাই মশাল জ্বেলে একজন পুটার পোড়াদহ থেকে রাজবাড়ী গামী সাটেল ট্রেনের ইঞ্জিনের চালকের হাতে অনুমতি পত্রের গোলা পৌছানোর চেষ্টা করছেন। কুষ্টিয়া জেলা সদরের বড় ষ্টেশনে প্রবেশের মুখে বড়বাজার রেল ক্রসিংএ মশাল জ্বেলে গোলা দেবার চেষ্টা করছেন একজন পুটার পদমর্যাদার রেল কর্মচারী। দু’দিন আগে বৃহস্পতিবার রাতে ছবিটি তোলা।

সীমান্তের কাটাতারের বেড়ায় মদের বোতল ঝুলিয়েছে বিএসএফ

0

দ্রোহ অনলাইন ডেস্ক

ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) আন্তর্জাতিক সীমান্ত আইন না মেনে শূন্যরেখায় দেওয়া কাঁটাতারের বেড়ায় ব্যবহার করা মদের বোতল ঝুলিয়ে দিয়েছে।

বুধবার (১৫ জানুয়ারি) লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার সীমান্তে এই চিত্র দেখা গেছে। গত ৬ দিন আগে আন্তর্জাতিক সীমান্ত আইন না মেনে ওই সীমান্তের শূন্যরেখার প্রায় এক কিলোমিটার এলাকায় কাঁটাতারের বেড়া নির্মাণের অভিযোগ ওঠে বিএসএফের বিরুদ্ধে।

বিজিবি সূত্র ও স্থানীয়রা জানায়, বুধবার দুপুর ১২ টায় ভারতের কোচবিহার রাজ্যের ৬ রাণীনগর বিএসএফ ব্যাটালিয়নের করুণ ক্যাম্পের বিএসএফের ১০ থেকে ১২ জন সদস্য শূন্যরেখায় নির্মিত কাঁটাতারের বেড়া সংলগ্ন এলাকায় আসেন। এসময় তারা শূন্যরেখায় নির্মিত কাঁটাতারে মদের ব্যহৃত কাচের বোতল ঝুলাতে শুরু করেন। বিষয়টি স্থানীয়রা দেখে বিজিবিকে খবর দেয়। দহগ্রাম আঙ্গোরপোতা ক্যাম্পের টহল দলের বিজিবির সদস্যরা ঘটনাস্থলে এসে বোতল ঝুলাতে বিএসএফকে নিষেধ করে। বিএসএফ নিষেধ না মেনে বোতল ঝুলাতে থাকে। একপর্যায়ে কাজ শেষ করে চলে যায়।

দহগ্রাম সরকারপাড়া জব্বার আলী বলেন, ভারত একদম জিরো লাইনে কাঁটাতারের বেড়া দিয়েছে। আমাদের চলাচলেও সমস্যা হয়। আমরা আতঙ্কে আছি। তারপরও বেড়ায় বোতল ঝুলিয়ে দিয়েছে কাঁটাতারের বেড়ায়। এখন বোতলে কিছু রেখেছে কি-না এ নিয়ে আমরা আতঙ্কে আছি।

আরও পড়ুন – তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

রংপুর-৫১ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সেলিম আলদীন বলেন, এটি নতুন কোন স্থাপনা নয়। বেড়াটি প্রটেকশনের জন্যই তারা বোতল ঝুলিয়েছে। যদি কেউ রাতের আঁধারে বেড়া তুলে নিয়ে যায় সেজন্য তারা কাজ করেছে। আসলে বিএসএফ শূন্যরেখায় বেড়া দিয়ে নিজেই টেনশনে আছে। এজন্য তারা এই প্রটেকশনটি ব্যবহার করেছেন।

তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

0

কুমারখালী প্রতিনিধি

কুষ্টিয়ার কুমারখালীতে তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বেলা ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে পৌর শিশুপার্ক চত্বরে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় উপজেলার ১১টি ইউনিয়ন ও পৌরসভা এলাকা থেকে বারোটি দলে ৪৮ জন তরুণ-তরুণী অংশগ্রহণ করেন।

কর্মশালায় অংশ নেওয়া তরুণ তরুণীরা নতুন বাংলাদেশ বিনির্মাণে তাদের ভাবনা উপস্থাপন করেন। উপস্থাপনগুলো সকলের নজর কাড়ে।

এ কর্মশালায় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার এস এম মিকাইল ইসলাম।

উপজেলা একাডেমিক সুপারভাইজার মো: আশিকুজ্জামানের সঞ্চালনায় তারুণ্যের উৎসবে উপস্থিত ছিলেন, সরকারি কর্মকর্তা, বৈষম্য বিরোধী ছাত্র আনদোলনের নেতৃবৃন্দ, জাতীয় নাগরিক কমিটির স্থানীয় নেতৃবৃন্দ সহ শিক্ষক-শিক্ষার্থী, মুক্তি নারী ও শিশু উন্নয়ন সংস্থার পিএসই ্রপকল্পের প্রতিনিধি ও বিশিষ্ট ব্যক্তিবর্গ।

বুধবার বিকালে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে তারুণ্যের উৎসব উপলক্ষে আয়োজিত স্কুল ভিত্তিক বিতর্ক প্রতিযোগিতা, ৪৬তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, বিজ্ঞান মেলা, ৯ম বিজ্ঞান অলিম্পিয়াড এবং ৯ম বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতার সমাপনী ও পুরষ্কার বিতরণ করা হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার এস এম মিকাইল ইসলাম শিক্ষার্থীদের মাঝে পুরুষ্কার বিতরণ করেন।

আরও পড়ুন – ঝিনাইদহের জামায়াত নেতা হত্যা মামলার আসামি নিহত

সকালে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে তারুণ্যের উৎসব উপলক্ষে বণার্ঢ্য শোভাযাত্রা বের করা হয়।শোভাযাত্রাটি শহর প্রদক্ষিণ করে পৌর শিশুপার্ক চত্বে গিয়ে সমবেত হয়। এ উপলক্ষে বিকালে পৌর শিশুপার্ক চত্বরে উপজেলা শিল্পকলা একাডেমির শিল্পীদের পরিবেশনায় অনুষ্ঠিত হয়েছে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।

ঝিনাইদহের জামায়াত নেতা হত্যা মামলার আসামি নিহত

0

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহের কোটচাঁদপুরে জামায়াত নেতা হত্যা মামলার এজাহারভুক্ত আসামিকে গভীর রাতে বাড়ি থেকে পুলিশ পরিচয়ে তুলে নিয়ে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করা হয়েছে।

মঙ্গলবার দিবাগত রাত ১ টার দিকে কোটচাঁদপুর উপজেলার চাঁদপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত কওসার আলী (৫৫) ওই গ্রামের লুৎফর লস্কারের ছেলে। নিহত কওসার আলী বিগত সরকারের আমলে পুলিশ ও র‌্যাবের সোর্স হিসেবে কাজ করতো। সে জামায়াত নেতা এনামুল মাস্টার হত্যা মামলার এজাহার ভুক্ত আসামী।

স্থানীয়রা জানায়, ওই দিনগত রাত ১২ টার দিকে ১৫/২০ জন মুখোশধারী লোক তার বাড়িতে এসে জোরপুর্বক তুলে নিয়ে যায়। পরে বাড়ির পাশের রেলগেটে পিটিয়ে ও কুপিয়ে ফেলে রেখে যায়। পরিবারের সদস্যরা খবর পেয়ে তাকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। কর্তব্যওু চিকিৎসক তাকে মৃত বলে ঘোষনা করে।
নিহতের মা নুরজাহান বেগম বলেন, গভীর রাতে মুখোশধারী লোক এসে পুলিশ পরিচয়ে তার বাড়ি থেকে কাওসারকে তুলে নিয়ে যায়। কিছুক্ষণ পর খবর আসে বাড়ির পাশের রেললাইনে তাকে কুপিয়ে রেখে গেছে। এ ঘটনার সাথে গ্রামের লোকজন জড়িত আছে। তিনি তার ছেলে হত্যার বিচার চান।

আরও পড়ুন – ইকোনোমিক সেক্রেটারির পদ থেকে পদত্যাগ করেছেন টিউলিপ সিদ্দিক

কোটচাঁদপুর থানার ওসি কবির হোসেন মাতুব্বর জানান, ২০১৪ সালে জামায়াত নেতা এনামুল মাস্টার হত্যার শিকার হন । এ ঘটনায় গত ৫ আগস্টের পর কোটচাঁদপুর থানায় একটি হত্যা মামলা দায়ের হয়। কওসার আলী সেই হত্যা মামলার এজাহারভুক্ত আসামি। পূর্ব শত্রুতার জের ধরে তাকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

ইকোনোমিক সেক্রেটারির পদ থেকে পদত্যাগ করেছেন টিউলিপ সিদ্দিক

0

দ্রোহ অনলাইন ডেস্ক

যুক্তরাজ্যের ইকোনোমিক সেক্রেটারির পদ থেকে টিউলিপ সিদ্দিক পদত্যাগ করেছেন। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘনিষ্ঠের কাছ থেকে ফ্ল্যাট উপহার নিয়ে ব্যাপক চাপের মুখে ছিলেন তিনি।

মঙ্গলবার (১৪ জানুয়ারি) টিউলিপ নিজেই এক টুইটে তার পদত্যাগের বিষয়টি জানিয়েছেন।

টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে বিভিন্ন অর্থনৈতিক অসঙ্গতির অভিযোগ উঠেছে। এরপর নিজের বিরুদ্ধে ব্রিটিশ মিনিস্ট্রিয়াল ওয়াচডগকে তদন্তের আহ্বান জানান টিউলিপ। পরবর্তীতে তার বিরুদ্ধে তদন্ত শুরু করেন মিনিস্ট্রিয়াল ওয়াচডগের উপদেষ্টা লরি ম্যাগনাস।

গত আগস্টে গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হন শেখ হাসিনা। এরপর শেখ হাসিনা সরকার আমলে বাংলাদেশে ৯টি অবকাঠামো প্রকল্প থেকে ৮০ হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগ ওঠে। তাতে শেখ হাসিনা ও তার পরিবারের অন্যান্য সদস্যের সঙ্গে টিউলিপ সিদ্দিকের নাম আসে। ওই অভিযোগ তদন্ত করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

দুদকের এই তৎপরতা আলোচনায় আসার পর যুক্তরাজ্যের বিভিন্ন গণমাধ্যমে বিষয়টি খবর প্রকাশ হয়। ২০১৩ সালে শেখ হাসিনার মস্কো সফরে দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে তার বৈঠকের সময় টিউলিপ সিদ্দিকও উপস্থিত ছিলেন। তার ওই ছবি এ সময় ফলাও করে প্রচার করে বেশ কয়েকটি ব্রিটিশ গণমাধ্যম।

লন্ডনে হাসিনা ঘনিষ্ঠের কাছ থেকে উপহার নেওয়া ছাড়াও; সাবেক এক বাংলাদেশি এমপির কাছ থেকে ২০১৯ সালের ক্রিকেট বিশ্বকাপের দুটি টিকিট নিয়েছিলেন টিউলিপ। এসবের মধ্যেই দেশটির বিরোধী দল কনজারভেটিভ পার্টি টিউলিপকে বরখাস্তের দাবি জানিয়েছিল। তারা বলছিল, টিউলিপের ওপর ব্রিটেনের দুর্নীতি প্রতিরোধের দায়িত্ব দেওয়া হয়েছে। কিন্তু তারই নাম দুর্নীতির সঙ্গে জড়িয়েছে। এতে তিনি মন্ত্রিত্বের দায়িত্ব পালনের নৈতিকতা হারিয়েছেন।

রয়টার্স লিখেছে, পদত্যাগপত্রে তিনি লিখেছেন, অভিযোগ পর্যালোচনার পর ব্রিটিশ সরকারের ইনডিপেনডেন্ট এথিকস অ্যাডভাইজর (স্ট্যান্ডার্ডস ওয়াচডগ) স্যার লাউরি ম্যাগনাস নিশ্চিত করেছেন যে, তিনি মন্ত্রী হিসেবে কোনো নিয়ম লঙ্ঘন করেননি।

পরে মন্ত্রিত্ব থেকে সরে দাঁড়ানো টিউলিপ এক্স হ্যান্ডেলে তার পদত্যাগের কথা জানান। এতে তিনি প্রধানমন্ত্রীর কাছে পাঠানো পদত্যাগপত্রের ছবিও পোস্ট করেন।

এদিকে রয়টার্স লিখেছে, টিউলিপকে লেখা স্টারমারের একটি চিঠি প্রকাশ করেছে ব্রিটিশ প্রধানমন্ত্রীর কার্যালয়। সেখানে তিনি লিখেছেন, “আপনার পদত্যাগপত্র গ্রহণ করার পাশাপাশি আমি এটাও স্পষ্ট করে বলতে চাই, স্বাধীন উপদেষ্টা হিসেবে স্যার লরি ম্যাগনাস আমাকে আশ্বস্ত করে বলেছেন যে, তিনি মন্ত্রী হিসেবে আপনার বিরুদ্ধে নিয়ম লঙ্ঘন ও আর্থিক অনিয়মের কোনো অভিযোগের ঘটনা পাননি।”

তিনি মন্ত্রী থাকলে সরকার তার কাজে মনযোগ দিতে পারবেন না এমন কথা উল্লেখ করে টিউলিপ বলেছেন, “এ কারণে আমি আমার মন্ত্রীর পদ থেকে পদত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছি।”

প্রভাবশালী সংবাদমাধ্যম ফিন্যান্সিয়াল টাইমস জানিয়েছে, পেনসনমন্ত্রী এমা রেনল্ডস টিউলিপের স্থলাভিষিক্ত হবেন।

উল্লেখ্য, টিউলিপ সিদ্দিক গত বছর লেবার পার্টির মনোনয়নে টানা চতুর্থবারের মতো যুক্তরাজ্যের পার্লামেন্ট সদস্য নির্বাচিত হন। এরপর গত জুলাইয়ে তিনি ইকোনোমিক সেক্রেটারি টু দ্য ট্রেজারি অ্যান্ড সিটি মিনিস্টার পদে নিয়োগ পান।

আরও পড়ুন – কুষ্টিয়ায় আওয়ামী লীগ নেতার দখল থেকে সরকারি জমি উদ্ধার

গত বছর ৪ জুলাই অনুষ্ঠিত যুক্তরাজ্যের সাধারণ নির্বাচনে দক্ষিণ-পশ্চিম লন্ডনের হ্যাম্পস্টেড অ্যান্ড হাইগেট আসন থেকে টানা চতুর্থবারের মতো পার্লামেন্ট সদস্য নির্বাচিত হন টিউলিপ সিদ্দিক। তিনি ২০১৫ সালে প্রথম যুক্তরাজ্যের পার্লামেন্ট সদস্য নির্বাচিত হয়েছিলেন।

কুষ্টিয়ায় আওয়ামী লীগ নেতার দখল থেকে সরকারি জমি উদ্ধার

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ায় প্রভাবশালী আওয়ামী লীগ নেতার দখলে থাকা প্রায় ৫০ কোটি টাকার সরকারি জমি উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার সকালে জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের তত্ত¡াবধানে ওই জমিতে উচ্ছেদ অভিযান চালানো হয়।

বিপুল সংখ্যাক আইন শৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের উপস্থিতিতে গুড়িয়ে দেওয়া হয় এসব অবৈধ স্থাপনা। জেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহ সভাপতি ও জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান রবিউল ইসলাম ক্ষমতার দাপট দেখিয়ে দীর্ঘদিন ধরে সরকারি হাউজিং আবাসিক প্রকল্পের ওই জমি জবর দখল করে সুরম্য গেট ও বাউন্ডারি নির্মাণ করেন।
জানা গেছে, ২০১৮ সালে কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কের পাশে কুষ্টিয়া মেডিকেল কলেজ সংলগ্ন ১৯ দশমিক ৫ একর জমি লটারির মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে বরাদ্দ দেয় জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ। ১৭৩ জন মানুষ এই জমি বরাদ্দ পান। তাদের অনেকেই জমির নির্ধারিত মূল্য পরিশোধ করে রেজিস্ট্রি দলিল করে নেন। পরে জেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহ-সভাপতি ও কুষ্টিয়া জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান হাজী রবিউল ইসলাম সরকারি নিয়ম নীতি লংঘন করে দলের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক মাহবুবউল আলম হানিফের সহায়তায় সাধারণ মানুষের নামে বরাদ্দকৃত ওই জমিতে বিভিন্ন সরকারি স্থাপনা গড়ে তোলার উদ্যোগ নেন। মাহবুব উল আলম হানিফের দক্ষিণ হস্ত বলে পরিচিত প্রভাবশালী এই আওয়ামী লীগ নেতা বরাদ্দ পাওয়া ব্যক্তিদের জমি বুঝিয়ে না দিয়ে সরকারি অর্থ ব্যয় করে সেখানে মসজিদ অডিটোরিয়াম এবং আইটি পার্কসহ বিভিন্ন স্থাপনা নির্মাণ কাজ শুরু করেন।

সেইসঙ্গে রবিউল ইসলাম ওই জমির মধ্য থেকে প্রায় দুই বিঘা জমি নিজের দখলে নেন। যে জমির আনুমানিক মূল্য প্রায় ৫০ কোটি টাকা। ক্ষমতার প্রভাব খাটিয়ে দীর্ঘদিন ধরে ওই জমি এই আওয়ামী লীগ নেতা সুরম্য বাউন্ডারি ওয়াল দিয়ে ঘিরে দখল করে রেখেছিলেন।

এ ঘটনায় জমি বরাদ্দ পাওয়া ব্যক্তিরা আদালতে একাধিক মামলা দায়ের করেন। এসব মামলায় আদালত প্রকৃত জমি মালিকদের জমি বুঝিয়ে দেয়ার নির্দেশ দিলেও প্রভাবশালী আওয়ামী লীগ নেতা রবিউল ইসলাম ও বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফের চাপের কারণে এতদিন জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ সেখানে কোন ধরনের অভিযান পরিচালনা করতে পারেনি।

সর্বশেষ ২০২৩ সালের ১৪ ডিসেম্বর উচ্চ আদালত থেকে রায় পেলেও হাজী রবিউল ইসলামের রাজনৈতিক পেশি শক্তির কাছে পরাজিত হন। গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের মধ্য দিয়ে ক্ষমতার পালা বদলের পর মঙ্গলবার সেই জমি নিজেদের দখলে নিতে সক্ষম হয়েছে জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ। এদিন তারা রবিউল ইসলামের ব্যক্তিগত দখলে থাকা জমি উদ্ধারের পাশাপাশি ওই জমিতে সরকারি অর্থে চলমান আইটি পার্কের নির্মাণ কাজ বন্ধ ও অবকাঠামো ভেঙ্গে গুড়িয়ে দেয়।

এ অভিযানের নেতৃত্ব দেন জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের উপ-পরিচালক নির্বাহী ম্যাজিষ্ট্রেট আর এম সেলিম শাহনেওয়াজ।

এ সময় ভুক্তভোগী ও হয়রানির শিকার প্লট মালিকরা বলেন, সরকারি কোষাগারে টাকা জমা দিয়ে এবং বারবার আইনের দ্বারস্থ হয়েও এতদিন প্লট বুঝে পাচ্ছিলেন না। তারা আওয়ামী লীগ আমলে রায় পেলেও প্রভাবশালী নেতারা জায়গা জোর করে দখল করে রেখেছিলেন উন্নয়ন করার নামে। উল্টো মামলা তুলে নিতে ভয়ভীতি দেখিয়ে আসছিলেন। এখন তারা ন্যায় বিচার পাবেন বলে আশা করছেন।

আরও পড়ুন – কোটচাঁদপুরে কাঠ রিফাইন কারখানার বয়লার বিস্ফোরণে নিহত দু’জন

গৃহায়ণ কতৃপক্ষের উপ-বিভাগীয় প্রকৌশলী মাহসুদুর রহমান বলেন,‘আমাদের প্রায় ২০ একর জায়গা নিয়ে সমস্যা আছে। আমরা সেগুলো আজ দখলমুক্ত করছি। নতুন করে ডিজাইন করে ১৭৩ প্লট মালিকের মধ্যে বিভাজন করা হবে। আর মসজিদ ও অডিটরিয়াম বাদে সেখানে আর কোন স্থাপনা রাখা হবে না।

কোটচাঁদপুরে কাঠ রিফাইন কারখানার বয়লার বিস্ফোরণে নিহত দু’জন

0

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহের কোটচাঁদপুরে কাঠ রিফাইন কারখানার বয়লার বিস্ফোরণে দুই শ্রমিক নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন।

মঙ্গলবার সন্ধার দিকে উপজেলার বলুহর বাসস্ট্যান্ডে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন, উপজেলার সিঙ্গিয়া গ্রামের ওমর আলীর ছেলে মিল্টন (২৬) ও একই গ্রামের ক্ষিতিশের ছেলে রাম কুমার (৫৫)।

স্থানীয়রা জানান, ওই এলাকার মিজানুর রহমানের কাঠ ডিজাইন কারখানার ব্রয়লারে কাঠ দিয়ে তাপ দেয়া হচ্ছিলো। হঠাৎ করেই এতে বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণে ওই কারখানার মিস্ত্রি মিল্টন ও রাম ঘটনাস্থলেই মারা যায়। আহত হয় আরও দুইজন। আহতদের উদ্ধার করে প্রথমে কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে যশোরে পাঠানো হয়।

আরও পড়ুন – খোকসায় উদ্ধার করা মৃতদেহের পরিচয় মিলেছে

কোটচাঁদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কবির হোসেন মাতুব্বর বলেন, ঘটনার সংবাদ শুনে ঘটনাস্থলে এসেছি। দুইজন মারা গেছে আর দুইজন আহত হয়েছেন।

খোকসায় উদ্ধার করা মৃতদেহের পরিচয় মিলেছে

0

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসার গ্রামের একটি পুকুর থেকে অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তির অর্ধগলিত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত মানসিক ভারসাম্যহীন ওই ব্যক্তিকে কয়েক দিন এলাকায় ঘুড়তে দেখা গেছে বলে গ্রামবাসীরা জানান। মৃতদেহ উদ্ধারের চার ঘন্টা পর জানা গেলো তার আসল পরিচয়।

মঙ্গলবার সকালে জয়ন্তী হাজরা ইউনিয়নের মামুদানিপুর গ্রামের মেম্বর মজিবর রহমান মালের বাড়ি সংলগ্ন পুকুরে মৃতদেহটি দেখতে পায় স্থানীয়রা। পরে থানা পুলিশ ওই পুকুর থেকে মৃতদেহটি উদ্ধার করে। প্রথম অবস্থায় নিহত ব্যক্তির নাম পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। তার বয়স ৫৫ বছরের একটু কমবেশি হতে পারে। তার পরনে একটি পঞ্জাবী ও জিনসের জ্যাকেট রয়েছে। মৃতদেহের শরীরের চামড়ায় পচন ধরেছে। তা থেকে প্রচন্ড দুরগন্ধ ছড়াচ্ছে।

মৃতদেহ উদ্ধারের প্রায় ৪ ঘন্টা পর বেলা পৌনে ১টার দিকে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওই নিহত ব্যক্তির পরিচয় নিশ্চিত করেন। তিনি জানান, উদ্ধার করা নিহত ব্যক্তির নাম আব্দুল মজিদ ওরফে সেন্টু। তিনি পাংশা উপজেলা মথুরাপুর গ্রামের মৃত এলাহী বস্কের ছেলে। নিহত ব্যক্তি মাছপাড়া ডিগ্রী কলেজের অফিস সহায়ক পদে চাকুরিরত ছিলেন। ১২/১৩ বছর আগে হৃদরোগের অপারেশনের পর তিনি মানসিক ভারসাম্যহীন হয়ে পরেন।

জয়ন্তী হাজরা ইউনিয়ন পরিষদের ৮ নম্বর ওয়ার্ডের মেম্বর ও পুকুরের মালিক মজিব রহমান মাল জানান, তিনি সকালে বাড়ির বাইরে ছিলেন। শিশুরা ছাগল রাখার সময় তার পুকুরে মরা মানুষ ভাসতে দেখে। এই খবর পেয়ে তিনি (মজিবর রহমান) বাড়ি ফিরে আসেন। পুলিশ এসে মৃতদেহটি উদ্ধার করেছে। নিহত ব্যক্তিকে তিনিও চেন না। তবে শুনেছেন শুক্রবার দিনগত রাতে নিহত ব্যক্তি ফুলবাড়ি গ্রামের হামিদ মোল্লার পুকুরে পরে গিয়েছিল। সেখান থেকে গ্রামবাসী তাকে উদ্ধার করে। প্রাথমিক ভাবে সুস্থ করার পর তাকে শুকনো পোষাক পড়িয়ে দেয়। শেষ রাতে নিজের ভেজা কাপড় ফেলে রেখে সেখান থেকে বেড়িয়ে পরেন।

ফুলবাড়িয়া গ্রামের শরিফুর ইসলাম পাঠান জানান, শুরবার দিনগত রাত ২টার দিকে নিজের ঘরের পাশে পুকুর থেকে মানুষের গুংড়ানোর শব্দ শুনতে পান। তিনি প্রতিবেশী রাসু ও মাজেদকে নিয়ে পুকুর থেকে তাকে উদ্ধার করে আগুন জ্বেলে সুস্থ করার চেষ্টা করা করেন। এক পর্যায়ে নিজেদের পুরাতন কাপড় তাকে পরিয়ে দেওয়া হয়। শেষ রাতে স্থানীয় বাজারের নিয়ে গিয়ে ছেড়ে দিয়ে আসেন। তিনি আরও নিশ্চিত করেন এই ব্যক্তিকেই (নিহত) তিনি ও তার প্রতিবেশীরা সুস্থ করার চেষ্টা করেছিলেন। পরে সে নিজের ইচ্ছায় তার বাড়ি থেকে চলে যাওয়ার চেষ্টা করলে তারা তাকে বাজার পর্যন্ত এগিয়ে দেয়।

নিহতের ছেলে ইয়ামিন জানান, তার বাবা প্রায়ই বাড়ি থেকে চলে যেতেন। আবার একাই ফিরেও আসতেন। এবারও ৫/৬ দিন দিন আগে বাড়ি ছাড়েন আর ফিরেনি। তারা বাবা মানসিক ভারসাম্যহীন বলেও নিশ্চিত করেন।

আরও পড়ুন – কুষ্টিয়া বিএডিসি অফিসে দুদকের হানা

থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মঈনুল ইসলাম জানান, তিনি গ্রাম পুলিশের মাধ্যমে খবর পেয়ে মৃতদেহ উদ্ধার করেন। প্রাথমিক পর্যায়ে নিহতের পরিচয় জানা যায়নি। প্রায় চার ঘন্টা পর নিহতের নাবালক ছেলে ইয়ামিন তার বাবার পরিচয় নিশ্চিত করেন। মৃত ব্যক্তি মানসিক ভারসাম্যহীন ছিল বলেও তার পরিবার নিশ্চিত করেছে।

সর্বশেষ সংবাদ

কৃষককে হত্যার ঘটনায় চারজনের যাবজ্জীবন

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার মিরপুরে কৃষক সাহাবুল ইসলাম মন্ডলকে শ্বাসরোধে হত্যার দায়ে চারজনের যাবজ্জীবন কারাদন্ড, ২০ হাজার টাকা করে জরিমানা এবং অনাদায়ে আরও এক বছর কারাদন্ডের...

প্লাটফর্ম না থাকায় ট্রেনে উঠতে হয় যুদ্ধ করে

স্টাফ রিপোর্টার কুষ্টিয়ার খোকসা রেল ষ্টেশনের ২ নম্বর লাইনে প্লাটফর্ম নাই। সমতল থেকে ট্রেনের কামরার দূরত্ব খাড়া ৫ ফুট উচুতে। ফলে যাত্রীরদের ট্রেনে উঠা-নামা করতে...

অলৌকিক ভাবে প্রাণে বেঁচে গেলো বাসের ৪০ যাত্রী

স্টাফ রিপোর্টার কুষ্টিয়া রাজবাড়ী সড়কের খোকসায় যাত্রীবাহী বাস ও মাইক্রোবাসের মুখমুখি সংঘর্ষে গাড়ি দুটি দুমড়ে মুচরে গেলেও অলৌকিকভাবে ৪০ যাত্রী প্রাণে বেঁচে গেলো। সোমবার বিকাল চারটার...

ঘাট পারে বিরম্বনা

নদীতে চর যেগে ওঠায় কয়েক সপ্তাহ আগেই খেয়া ঘাটে নৌকা পারা বন্ধ হয়ে যায়। গড়াই নদীতে বাঁশের চরাট দিয়ে যাত্রী পারপার হচ্ছিলো। কিন্তু রবিবার...

আওয়ামী লীগ নেতা গুলিবিদ্ধ, ঢাকায় স্থানান্তর

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার মিরপুরে নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে ডেকে নিয়ে শফিকুল ইসলাম আজম (৫২) নামে এক আওয়ামী লীগ নেতাকে গুলি করেছে দুর্বৃত্তরা। তার অবস্থা আশঙ্কাজনক...