রবিবার, এপ্রিল ৫, ২০২৬.
Home Blog Page 164

বিদ্যালয়ের শ্রেণিকক্ষ ভাড়া দেওয়া প্রধান শিক্ষককে শোকজ

0

কুষ্টিয়া প্রতিনিধি

ভাড়ার বিনিময়ে শ্রেণিকক্ষে একটি এনজিওকে কার্যক্রম পরিচালনা করার সুযোগ প্রদান করে দেওয়া কুমারখালীর যোগেন্দ্রনাথ (জেএন) মাধ্যমিক বিদ্যালয়ের সেই প্রধান শিক্ষক মকছেদ আলীকে শোকজ করা হয়েছে। শোকজ নোটিশ এ বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদের অভিযোগ সত্য কি না ? তা আগামী ৭ দিনের মধ্যে তাকে জানানোর জন্য বলা হয়েছে।

রবিবার বিকালে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. নাজমুল হক স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়।

জানা গেছে, ২০০৯ সালে জেএন মাধ্যমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক হিসেবে যোগদান করেন মো. মকছেদ আলী। যোগদানের পর থেকেই শ্রেণিকক্ষে প্রায়ই প্রশিক্ষণ কর্মশালাসহ নানা কর্মকান্ড পরিচালনা করে আসছে বেসরকারি উন্নয়ন সংস্থা (এনজিও) ও সংগঠনের কর্মকর্তারা। এ জন্য তাদের গোপনে নানা অঙ্কের টাকা দিতে হচ্ছে প্রধান শিক্ষক মো. মকছেদ আলীকে।

স্থানীয়দের অভিযোগ, প্রায় ১৪ বছর ধরে তিনি অসাধু উপায়ে এভাবে এনজিও প্রতিষ্ঠানের কাছে শ্রেণীকক্ষ ভাা দিয়ে আয় করে আসছেন। দীর্ঘদিন ধরে এমন বাণিজ্য চলে আসলেও সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে এ বিষয়ে কোন তথ্য নেই। শিক্ষক ও শিক্ষার্থীরা জানিয়েছেন, ভয়ে তারা বিষয়টি নিয়ে প্রতিবাদ করতে পারেননি। স্থানীয় অভিভাবকদের কাছ থেকে তথ্য পেয়ে সাংবাদিকরা এ অনিয়মের চিত্র তুলে এনেছেন।

একাধিক এনজিও ও সংগঠনের কর্মকর্তা স্বীকার করেন, শ্রেণিকক্ষে প্রশিক্ষণের জন্য বিকাশের মাধ্যমে প্রধান শিক্ষক মকছেদ আলীকে তারা নিয়মিত টাকা দিয়ে আসছেন।

অভিযুক্ত প্রধান শিক্ষক মো. মকছেদ আলী বলেন, তিনি ভাড়া বাবদ টাকা নেননি। প্রশিক্ষক হিসেবে এনজিও থেকে মাঝে মধ্যে কিছু সম্মানী পেয়েছেন। তার ভাষ্য, ছুটির দিনে অথবা ছুটির পর এসব প্রতিষ্ঠানের প্রশিক্ষণ চালানো হয়।

আরও পড়ুন – কুষ্টিয়ায় ভুয়া মেজর জেনারেল আটক

তিনি স্বীকার করেন কারণ দর্শানোর নোটিশ পেয়েছেন। অভিযোগের বিষয় নোটিশের জবাবে জানানো হবে।

আরও পড়ুন – খোকসায় আগ্নেয় অস্ত্রসহ শ্রমিক লীগ সাধারণ সম্পাদক আটক

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. নাজমুল হক বলেন, প্রধান শিক্ষকের বিরুদ্ধে শ্রেণিকক্ষ ভাড়া বাণিজ্যের বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। তিনি বলেন, বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদের বিষয়টি জানতে রবিবার প্রধান শিক্ষককে ৭ দিনের কারণ দর্শানোর নোটিশ প্রদান করা হয়েছে। নোটিশের জবাবের পরে এ বিষয়ে বিস্তারিত বলা যাবে।

কুষ্টিয়ায় ভুয়া মেজর জেনারেল আটক

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার লক্ষীপুর বাজার থেকে সেনাবাহিনীর পোশাক ব্যাচ ও ওয়াকি টকি, খেলনা পিস্তলসহ এক ভুয়া মেজর জেনারেলকে আটক করেছে পুলিশ।

রবিবার বিকালে মেজর জেনারেলের ব্যাচধারী পোশাক ও ওয়াকিটকিসহ তাকে গ্রেপ্তার করা হয়। আটক ব্যক্তির নাম আমান। তিনি ঠাকুরগাঁও জেলার রাণীনগরের বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ।

আরও পড়ুন – খোকসায় আগ্নেয় অস্ত্রসহ শ্রমিক লীগ সাধারণ সম্পাদক আটক

ইসলামী বিশ্ববিদ্যালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ ফরিদ উদ্দিন বলেন, ওই ব্যক্তির সন্দেহজনক আচরণ দেখে স্থানীয়রা আটক করে পুলিশে খবর দেন। পরে ইবি থানা পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে আসে। ওই ব্যক্তির বিরুদ্ধে ভুয়া পরিচয় দেওয়ার অভিযোগে মামলা দিয়ে আদালতে পাঠানো হবে।

খোকসায় আগ্নেয় অস্ত্রসহ শ্রমিক লীগ সাধারণ সম্পাদক আটক

0

স্টাফ রিপোর্টোর

কুষ্টিয়ার খোকসায় ডাকাতির প্রস্তুতি কালে আগ্নেয় অস্ত্রসহ শ্রমিক লীগের সাধারণ সম্পাদকসহ ৪ ডাকাতকে আটক করেছে পুলিশ।

থানা পুলিশ সূত্রে জান গেছে, শনিবার দিনগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা কাদিরপুরে জনৈক আনোয়ার আলীর (সাবেক কুষ্টিয়া সদর পৌর মেয়র) লিচু বাগানে অভিযান পরিচালনা করা হয়। সেখানে ১১/১২ জন ডাকাত অস্ত্রসহ ডাকাতির জন্য প্রস্তুুতি নিচ্ছিলো। পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতারা পালাতে চেষ্টা করে। সেখান থেকে তিন ডাকাত সদস্যকে আটক করা হয়। তাদের শরীর তল্লাশী করে দেশীও তৈরী একটি ওয়ান শুটার গান, দুই রাউন্ট লিডবল কর্তুজ ও একটি চাইনিজ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত অস্ত্রগুলি আলামত হিসাবে জব্দ করা হয়।

আটক ডাকাত দলের সদস্যরা হলেন, খোকসা উপজেলা শ্রমিক লীগের সাধারন সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম, পিতা তেছেম আলী, তাসলিম শেখ (২৮), পিতা- নজরুল ইসলাম, মোঃ বিল্লাল শেখ (৪০), পিতা- সলাম আলী শেখ, মোঃ রোকন শেখ (২৬), পিতা- মোঃ মজনু শেখ। আটক সবার বাড়ি উপজেলার বিভিন্ন গ্রামে।

আরও পড়ুন – পাগলা মসজিদের দানবাক্সে এবারে ৮ কোটি ২১ লাখ টাকা পাওয়া গেলো

থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মঈনুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। ওই লিচু বাগানে ডাকাত দলের সদস্যরা প্রস্তুতি নিচ্ছিলো। পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা পালাতে চেষ্টা করে। ঘটনা স্থল থেকে তিনজনকে আটক করা হয়। ধৃত ডাকাতদের জিজ্ঞাসাবাদের ভিত্তিতে দ্বিতীয় দফায় অভিযান পরিচালনা করে আগ্য়ে অস্ত্রের মালিক মোঃ সিরাজুল ইসলাম কে আটক করা হয়। আটক আসামীদের বিরুদ্ধে অস্ত্র আইন এবং ডাকাতি প্রস্তুতি সংক্রান্ত মামলা রেকর্ডের প্রক্রিয়া চলছে।

আরও পড়ুন – বিজয়ের মাসে নেতাকর্মীদের মুক্তির দাবি আওয়ামী লীগের

উল্লেখ্য, শ্রমীক লীগের সাধারন সম্পাদক সিরাজুল ইসলামের বিরুদ্ধে এলাকায় চাঁদাবাজি, মাদকসহ অসংখ্য অভিযোগ রয়েছে।

পাগলা মসজিদের দানবাক্সে এবারে ৮ কোটি ২১ লাখ টাকা পাওয়া গেলো

0

কিশোরগঞ্জ সংবাদদাতা

কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্সে এবারেও রেকর্ড ৮ কোটি ২১ লাখ ৩৪ হাজার ৩০৪ টাকা পাওয়া গেছে। এছাড়া দানবাক্সে মিলেছে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা ও স্বর্ণালঙ্কার।

তিন মাস ১৪ দিন পর শনিবার (৩০ নভেম্বর) সকালে পাগলা মসজিদের দানবাক্সগুলো খোলা হয়। এরমধ্যে ১০টি দানবাক্স ও একটি ট্রাঙ্ক ছিল। এতে পাওয়া যায় ২৯ বস্তা টাকা। পরে মসজিদ কমপ্লেক্সের দুই তলায় নিয়ে টাকা গণনার কাজ শুরু হয়।

জেলা প্রশাসনের ১২ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট, ১০ জন সেনা সদস্য, ১৭ জন পুলিশ সদস্য, ৯ জন আনসার সদস্য, মাদরাসার ২৮২ শিক্ষার্থী, ৩৬ শিক্ষক ও স্টাফ, রূপালী ব্যাংকের ৭৫ কর্মকর্তা ও কর্মচারীসহ সাড়ে ৪০০ লোকজন গণনার কাজে অংশগ্রহণ করেন।

এসময় উপস্থিতি ছিলেন কিশোরগঞ্জের জেলা প্রশাসক ও পাগলা মসজিদ পরিচালনা কমিটির সভাপতি ফৌজিয়া খান ও পুলিশ সুপার মোহাম্মদ হাছান চৌধুরী।

গণনা শেষে সন্ধ্যা ৬টায় রূপালী ব্যাংক কিশোরগঞ্জ শাখার সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) রফিকুল ইসলাম এ তথ্য জানান।

এর আগে ১৭ আগস্ট ৩ মাস ২৬ দিনে পাগলা মসজিদের দানবাক্সগুলো থেকে পাওয়া যায় ৭ কোটি ২২ লাখ ১৩ হাজার ৪৬ টাকা।

এরপর চলতি ২০২৪ সালের ২০ এপ্রিলে পাগলা মসজিদের ৯টি দানবাক্স খোলা হয়েছিল। তখন ৭ কোটি ৭৮ লাখ ৬৭ হাজার ৫৩৭ টাকা পাওয়া যায়।

আরও পড়ুন- বিজয়ের মাসে নেতাকর্মীদের মুক্তির দাবি আওয়ামী লীগের

মসজিদ পরিচালনা কমিটি সূত্রে জানা গেছে, মসজিদের দান থেকে পাওয়া এসব অর্থ সংশ্লিষ্ট মসজিদসহ জেলার বিভিন্ন মসজিদ, মাদরাসা ও এতিমখানার পাশাপাশি বিভিন্ন সমাজকল্যাণমূলক কাজে ব্যয় হয়। এছাড়া করোনাকালে রোগীদের সেবায় নিয়োজিত শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের ৮০ জন স্বেচ্ছাসেবককেও অনুদান দেওয়া হয়েছিল এ দানের টাকা থেকে।

আরও পড়ুন- সাংবাদিক মুন্নী সাহাকে গ্রেপ্তার করা হয়েছে

মসজিদটিতে এবার আন্তর্জাতিক মানের দৃষ্টিনন্দন ইসলামিক কমপ্লেক্স নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। দ্রæতই এর কাজ শুরু হবে। যার নামকরণ হবে ‘পাগলা মসজিদ ইসলামিক কমপ্লেক্স’। এটি নির্মাণে প্রাথমিক ব্যয় ধরা হয়েছে ১১৫ কোটি টাকা। সেখানে ৬০ হাজার মুসল্লি একসঙ্গে নামাজ আদায় করতে পারবেন।

বিজয়ের মাসে নেতাকর্মীদের মুক্তির দাবি আওয়ামী লীগের

0

দ্রোহ অনলাইন ডেস্ক

রাত পোহালেই বিজয়ের মাস। এ মাসকে সামনে রেখে কারাবন্দি নেতাকর্মীদের মুক্তির দাবি জানিয়েছে সদ্য ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ। শনিবার (৩০ নভেম্বর) দলটির যুগ্ম-সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম এক বিবৃতিতে এ দাবি জানান।

বিবৃতিতে নাছিম বলেন, ‘রবিবার থেকে বিজয়ের মাস ডিসেম্বরের যাত্রা শুরু। ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর বাঙালি জাতি হাজার বছরের পরাধীনতার শৃঙ্খল ভেঙে রক্তক্ষয়ী সংগ্রামের মধ্যে দিয়ে পাক হানাদার বাহিনীকে পরাজিত করে স্বাধীনতা অর্জন করে। দখলদার পাকিস্তানি ঔপনিবেশবাদের অর্গল ভেঙে অভ্যুদয় হয় স্বাধীন বাংলাদেশ রাষ্ট্রের।

সমাগত বিজয়ের মাসের এই শুভক্ষণে আমরা বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে সুমহান মুক্তিযুদ্ধের ৩০ লাখ শহীদ এবং ২ লাখ সম্ভ্রমহারা মা-বোনের প্রতি হৃদয়ের অন্তস্থল থেকে গভীর শ্রদ্ধা নিবেদন করছি। দীর্ঘদিন নির্যাতিত-নিপীড়িত বাঙালি জাতি অনবদ্য লড়াই-সংগ্রামের মাধ্যমে পেল চির-আকাক্সিক্ষত মুক্তির স্বাদ।

আরও পড়ুন – সাংবাদিক মুন্নী সাহাকে গ্রেপ্তার করা হয়েছে

বিবৃতিতে আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আরও বলেন, একটা যুদ্ধবিধ্বস্ত দেশ গড়ে তোলা কত কঠিন ছিল তা আজকের বাংলাদেশের দিকে তাকালে বোঝা যায়। পরিকল্পিতভাবে ঘৃণা উৎপাদনের সংস্কৃতিতে নিমজ্জিত করা হয়েছে সমগ্র বাংলাদেশকে। শেখ হাসিনাসহ প্রগতিশীল মানুষদের বিরুদ্ধে রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত হয়ে মামলা দেওয়া হচ্ছে। নির্বিচারে আওয়ামী লীগের নেতাকর্মীদের গণগ্রেফতার করা হচ্ছে।

আরও পড়ুন – বাংলাদেশ নিয়ে ভারতের বাড়াবাড়ি হচ্ছে – পশ্চিমবঙ্গের মন্ত্রী

বিজয়ের মাসে শেখ হাসিনা, আওয়ামী লীগ ও কেন্দ্রীয় ১৪ দলের নেতৃবৃন্দসহ অন্যান্য রাজনৈতিক নেতাকর্মীদের নামে হয়রানিমূলক মিথ্যা মামলা প্রত্যাহার এবং রাজবন্দীসহ সব রাজনৈতিক নেতাকর্মীদের নিঃশর্ত মুক্তির দাবি জানাচ্ছি।

সাংবাদিক মুন্নী সাহাকে গ্রেপ্তার করা হয়েছে

0

দ্রোহ অনলাইন ডেস্ক

‘এক টাকার খবর’র সম্পাদক মুন্নী সাহাকে গ্রেপ্তার করেছে তেজগাঁও থানা পুলিশ। তাকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কার্যালয়ে নেওয়া হয়েছে।

শনিবার (৩০ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে রাজধানীর কারওয়ান বাজার থেকে তাকে গ্রেপ্তার করে ডিবিতে হস্তান্তর করা হয়।

জানা গেছে, কারওয়ান বাজারে এক টাকার খবরের অফিস থেকে বের হয়ে সবজি কিনতে গিয়ে জনতার তোপের মুখে পড়েন সাংবাদিক মুন্নী সাহা। পরে ঘটনাস্থলে উপস্থিত হয়ে তাকে হেফাজতে নেয় তেজগাঁও থানা পুলিশ।

আটকের আগে মুন্নী সাহা টেলিফোনে গণমাধ্যমকে জানান, অফিস থেকে বের হয়ে কারওয়ান বাজারে সবজি কিনছিলেন। এ সময় কিছু লোক তাকে দেখে হইচই শুরু করে। একপর্যায়ে তারা তাকে ঘেরাও করে পুলিশে খবর দেয়। এরপর তেজগাঁও থানা-পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে। সেখান থেকে তাকে ডিবি কার্যালয় নেওয়া হয়।

উল্লেখ্য, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ছাত্র-জনতা নিহতের ঘটনায় সাংবাদিক মুন্নী সাহার বিরুদ্ধে মামলা হয়। গত ৬ অক্টোবর মুন্নী সাহার সব ধরনের ব্যাংক হিসাবের তথ্য চায় বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। চিঠিতে মুন্নী সাহার আমানত, ঋণ, ক্রেডিট কার্ড, ফরেন ট্রেড, এক্সচেঞ্জ, লকার ও অফশোর ব্যাংকিংয়ের তথ্য চাওয়া হয়।

ভোরের কাগজ দিয়ে মুন্নী সাহার সাংবাদিকতা শুরু। সেখান থেকে তিনি যান একুশে টেলিভিশনে। এরপর যোগ দেন এটিএন বাংলায়। এটিএন নিউজের শুরু থেকেই তিনি যুক্ত ছিলেন। মালিকপক্ষের সঙ্গে বিরোধের জেরে ২০২৩ সালের ৩১ মে মুন্নী সাহা এটিএন নিউজ থেকে পদত্যাগ করেন।

আরও পড়ুন – বাংলাদেশ নিয়ে ভারতের বাড়াবাড়ি হচ্ছে – পশ্চিমবঙ্গের মন্ত্রী

গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার আন্দোলনে রাজধানীর যাত্রাবাড়ীতে গুলিতে শিক্ষার্থী নাঈম হাওলাদার (১৭) নিহতের ঘটনায় একটি মামলা হয়েছে। গত ২২ আগস্ট যাত্রাবাড়ী থানায় ওই মামলা করেন নিহত শিক্ষার্থীর বাবা মো. কামরুল ইসলাম।

আরও পড়ুন – থেরাপি নিতে এসে কিল-ঘুসি খেলেন নূর-তানভীর

সে মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ একাধিক মন্ত্রী-এমপি, আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ সদস্য এবং পুলিশ ও র‌্যাব কর্মকর্তাদের সঙ্গে মুন্নী সাহাসহ ৭ সাংবাদিককে আসামি করা হয়।

বাংলাদেশ নিয়ে ভারতের বাড়াবাড়ি হচ্ছে – পশ্চিমবঙ্গের মন্ত্রী

0

দ্রোহ অনলাইন ডেস্ক

৫ আগস্ট হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর কথিত হামলার অভিযোগ নিয়ে সরব ভারতের ক্ষমতাশীন বিজেপি সরকার। এ নিয়ে পশ্চিমবঙ্গে দলটি রাস্তায়ও নেমেছে। বাংলাদেশের পতাকা অবমাননা থেকে শুরু করে অন্তর্র্বতীকালীন সরকারের প্রধান ড. ইউনূসের কুশপুত্তলিকা দাহ করা হয় কলকাতায়।

শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে বাংলাদেশ ইস্যুতে ভারতে যা হচ্ছে, সে পরিস্থিতি নিয়ে বলতে গিয়ে পশ্চিমবঙ্গের মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী বললেন, ‘বাড়াবাড়ি হচ্ছে’। একই সঙ্গে এসব ইস্যুকে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় বলেও উল্লেখ করেন।

বাংলাদেশ নিয়ে বাড়াবাড়ি হচ্ছে উল্লেখ করে মন্ত্রী বলেন, বাংলাদেশে বিভিন্ন প্রশাসনিক পদে বসে রয়েছেন হিন্দুরা। থানার বড় বাবু, বিচারপতি, এসপি, ডিএম, কত হিন্দু। এগুলো দেখা যায় না?

তিনি বলেন, মাদ্রাসার ছেলেরা মন্দির পাহারা দিয়ে পুজা করার সুযোগ করে দিয়েছে। এগুলো দেখতে পান না? পালটা হামলা যারা করছে, তারা অস্থির মস্তিষ্কের। বাংলাদেশে কোথায় কি ঘটেছে, প্রকৃতপক্ষ কতটা… অত্যাচার হলে নিশ্চিতভাবে তার নিন্দা করতে হবে। তবে সেটা বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়।

আরও পড়ুন –থেরাপি নিতে এসে কিল-ঘুসি খেলেন নূর-তানভীর

সিদ্দিকুল্লাহ বলেন, এখানে যখন বাবরি মসজিদের বিষয়ে বাংলাদেশ মুখ খুলেছিল, তখন মোদিজি বলেছিলেন, এটা আমাদের অভ্যন্তরীণ বিষয়। ইউনুস সাহেবও ভালো উত্তর দিয়েছেন – এটা আমাদের অভ্যন্তরীণ বিষয়।

আরও পড়ুন – মহেশপুর সীমান্তে ৪ মাসে ৯৩৩ জন আটক

তিনি আরও বলেন, সন্ন্যাসী যদি অপরাধ করে সে অপরাধী, ইমাম অপরাধ করলে সেও অপরাধী। ভালো সন্ন্যাসী হলে সে কি অপরাধ করবে? সিদ্দিকুল্লাহ চৌধুরী ৪০ বছর ধরে কাজ করছে, সবার সামনে বলছি, কটা থানায় কেস দেখেছেন? অপরাধ অপরাধই।

থেরাপি নিতে এসে কিল-ঘুসি খেলেন নূর-তানভীর

0

দ্রোহ অনলাইন ডেস্ক

রাজধানী ঢাকার একটি হাসপাতালে চিকিৎসা নিতে আসা সাবেক মন্ত্রী আসাদুজ্জামান নূর এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমামের ছেলে তানভীর ইমাম হামলার শিকার হন। হাসপাতালে তাদের উপস্থিতি দেখতে পেয়ে সেখানে চিকিৎসাধীন আহত শীক্ষার্থীরা ‘সন্ত্রাসী’ ও ‘ছাত্র হত্যাকারী’ বলে তাদের এলোপাতাড়ি কিল-ঘুসি মারতে থাকেন।

শনিবার (৩০ নভেম্বর) দুপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) প্রিজন সেলে চিকিৎসাধীন আসাদুজ্জামান নূর এবং তানভীর ইমাম থেরাপি নিতে গেলে এ ঘটনা ঘটে। পরে উপস্থিত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

বিএসএমএমইউর পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. রেজাউর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলন, বিএসএমএমইউতে সাবেক সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূরের ওপর হামলার ঘটনা ঘটেছে। তবে গুরুতর আহত হননি, তার নিরাপত্তা বাড়ানো হয়েছে।

আরও পড়ুন –কুষ্টিয়া সীমান্তে মহিষ ও কোকেন উদ্ধার

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ডা. শেখ ফরহাদ জানান, দুপুরে আসাদুজ্জামান নূর এবং এইচ টি ইমামের ছেলে থেরাপি নেওয়ার জন্য গেলে সেখানে থেরাপি নিতে আসা কয়েকজন আহত শিক্ষার্থী তাদের দেখে চিনে ফেলেন। শুনেছি এসময় শিক্ষার্থীরা তাদের ওপর ক্ষিপ্ত হন। পরে পুলিশ ও কর্তব্যরত চিকিৎসক-কর্মকর্তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

আরও পড়ুন – মহেশপুর সীমান্তে ৪ মাসে ৯৩৩ জন আটক

গত ১৬ সেপ্টেম্বর বেইলি রোডের নওরাটন কলোনি থেকে সাবেক সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূরকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়। অন্যদিকে তানভীর ইমামকে গত ১৮ সেপ্টেম্বর রাতে রাজধানীর গুলশান এলাকা থেকে গ্রেফতার করা হয়।

মহেশপুর সীমান্তে ৪ মাসে ৯৩৩ জন আটক

0

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধ ভাবে ভারতে যাওয়ার সময় চার মাসে ২৮ জন ভারতীয় নাগরিকসহ ৯৩৩ জন আটক হয়েছেন। আটককৃদের মধ্যে সাবেক মন্ত্রী, এমপি, ছাত্রলীগ ক্যাডার, পুলিশ সদস্য, জেল পলাতক আসামী, বিদ্রোহী আনসার সদস্যসহ আওয়ামী লীগের নেতাকর্মীরা রয়েছেন।

শনিবার সন্ধ্যায় মহেশপুর ৫৮ বিজিবির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ৫ আগস্ট ছাত্র-জনতার বিপ্লবের পরে ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধ ভাবে ভারতে প্রবেশের চেষ্টা করে একাধিক ব্যক্তি। সীমান্তে বিজিবি সদস্যদের কঠোর নজরদারির কারণে বেশির ভাগ ব্যাক্তি আটক হয়েছেন।

আরও পড়ুন – কুষ্টিয়া সীমান্তে মহিষ ও কোকেন উদ্ধার

সুত্র জানায়, ৫ আগস্টের পর মহেশপুর সীমান্ত দিয়ে ভারতে প্রবেশের সময় বিজিবির হাতে আটক হন সাবেক আওয়ামী লীগের পানিসম্পদ মন্ত্রী সাধন চন্দ্র চন্দ ও স্থানীয় তিনজন আওয়ামী লীগ, ছাত্রলীগ ক্যাডার ও সচিবালয়ে বিদ্রোহে জড়িত এক পলাতক আনসার সদস্য আটক হয় মহেশপুর সীমান্ত বিজিবির হাতে। এছাড়া বাংলাদেশি নাগরিকদের পাশাপাশি এক পুলিশ সদস্যসহ ২৮ জন ভারতীয় নাগরিক আটক হয়েছে বিজিবির হাতে। এদিকে গত ২৪ ঘন্টায় মহেশপুর সীমান্ত এলাকার মাটিলা, খোসালপুর, পলিয়ানপুর, বাঘাডাংগা, শ্যামকুড় এবং লড়াইঘাট দিয়ে অবৈধ ভাবে ভারতে প্রবেশের চেষ্টাকালে নারী ও শিশুসহ ৪৭ জনকে আটক করেছে বিজিবি। আটকদের মধ্যে ১২ জন নারী, ১৯ জন পুরুষ এবং ১৬ জন শিশু রয়েছে। এদের সবাই অবৈধ ভাবে বিনা পাসপোর্টে ভারতে প্রবেশের চেষ্টা করছিলেন বলে বিজিবি সূত্র জানিয়েছে।

কুষ্টিয়া সীমান্তে মহিষ ও কোকেন উদ্ধার

0

কুষ্টিয়া প্রতিনিধি

ভারত থেকে সীমান্ত পথে অবৈধভাবে আনা ১৪টি মহিষ উদ্ধার অপর এক অভিযানে ১২ লাখ টাকার কোকেন উদ্ধার করেছে বিজিবি।

শনিবার (৩০ নভেম্বর) সকালে কুষ্টিয়া ব্যাটালিয়নের (৪৭ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাহবুব মুর্শেদ রহমান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৃহস্পতিবার রাত ৭টার দিকে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ডিগ্রিরচর সীমান্ত এলাকা থেকে ৯টি ভারতীয় মহিষ উদ্ধার করা হয়। পরের দিন শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে একই এলাকা থেকে আরও ৫টি মহিষ উদ্ধার করা হয়। এছাড়াও শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে দৌলতপুর উপজেলার আতারপাড়া এলাকায় অভিযান চালিয়ে ২৪০ গ্রাম ভারতীয় কোকেন উদ্ধার করা হয়।

আরও পড়ুন-কলকাতায় বাংলাদেশ উপ-দূতাবাসের সামনে সহিংসতা, ঢাকার তীব্র নিন্দা

৪৭ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মাহবুব মুর্শেদ রহমান জানান, সীমান্ত এলাকায় অভিযান চালায় বিজিবির বিশেষ টহল দল। এ সময় মালিকবিহীন অবস্থায় ভারতীয় মহিষ ও কোকেন উদ্ধার করা হয়। এ বিষয়ে দৌলতপুর থানায় জিডি করা হয়েছে।

সর্বশেষ সংবাদ

কুষ্টিয়ায় হামের উপসর্গ নিয়ে একদিনে ৩ শিশুর মৃত্যু

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ায় বেড়েই চলেছে হামের সংক্রমণ। এ নিয়েছে জনমনে চরম উদ্বেগ দেখা দিয়েছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আট মাস বয়সী ইব্রাহিম ও...

জুলাই সনদ বাস্তবায়নে গণভোটের কোন সম্পর্ক নেই: আইনমন্ত্রী

ঝিনাইদহ প্রতিনিধি আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট মো. আসাদুজ্জামান বলেছেন, জুলাই সনদ একটি স্বতন্ত্র ও কার্যকর দলিল, যার বাস্তবায়নের সঙ্গে গণভোটের কোনো সম্পর্ক...

কুষ্টিয়া সীমান্তে দুইটি বোমাসহ চোরাকারবারী আটক

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়া সীমান্তে পৃথক পৃথক স্থানে অভিযান চালিয়ে দুইটি বোমাসহ এক চোরাকারবারীকে আটক এবং বিপুল পরিমান ভারতীয় চোরাচালানী মালামাল উদ্ধার করেছে বডার গার্ড বাংলাদেশ...

পেট্রোল রিজার্ভ থাকতেও দু’দিন বিক্রি বন্ধ রাখলো পাম্প কর্তৃপক্ষ

স্টাফ রিপোর্টার কুষ্টিয়ার খোকসায় মক্কা মদিনা নামের একটি পেট্রোল পাম্পোর আন্ডার গ্রাউন্ডে কয়েক হাজার লিটার পেট্রোল থাকলেও গতদুই দিন (শুক্র ও শনিবার) মোরসাইকেল চালকদের ফিরিয়ে...

কুষ্টিয়া মেডিকেলে হামের উপসর্গ নিয়ে ভর্তি এক শিশুর মৃত্যু

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়া মেডিকেল কলেজে হামের উপসর্গ নিয়ে আফরান নামে আট মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার ভোর সাড়ে পাঁচটার দিকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে...