সোমবার, এপ্রিল ৬, ২০২৬.
Home Blog Page 166

সেবক হিসেবে কাজ করতে চাই – জেলা প্রশাসক

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার জেলা প্রশাসক মোঃ তৌফিকুর রহমান বলেছেন, আমি প্রশাসক নই। আমি আপনাদের ভাই। প্রশাসনের কোন কর্মকর্তাকে আপনাদের শত্রæ ভাববেন না। আমি আপনাদের সেবক হিসেবে আপনাদের পাশে থেকে কাজ করতে চাই। আমাদের সমস্যা অনেক। আবার সম্পদও সীমিত। কিন্তু আমাদের সবচেয়ে বড় শক্তি বা সম্পদ হচ্ছে যুবশক্তি। আমরা যদি এই যুব শক্তিকে সত্যিকার অর্থে কাজে লাগাতে পারি তাহলে আমাদের কাঙ্খিত স্বপ্নের বাংলাদেশ বির্নিমান করা অসম্ভব নয়।

কুষ্টিয়ায় ২০২৪ সালের জুলাই-আগস্টে ছাত্র জনতার গণঅভ্যুত্থানে আহত ও শহিদদের স্মরণে অনুষ্ঠিত স্মরণসভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বৃহস্পতিবার (২৮নভেম্বর) সকাল সাড়ে ১০ টায় কুষ্টিয়া জেলা শিল্পকলা একাডেমির অডিটোরিয়ামে জেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসনের এনডিসি তাফসিরুল হক মুনের সঞ্চালনায় স্মরণ সভায় অন্যান্যের মধ্যে কুষ্টিয়ার পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান, যশোর সেনা নিবাসের রওশন আরা রেজিমেন্টের সিও লেঃ কর্নেল মাহবুবুল আলম শিকদার, ৪৭বিজিবি অধিনায়ক মাহবুব মোর্শেদ, কুষ্টিয়া সিভিল সার্জন ডাঃ মোঃ আকুল উদ্দিন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কুষ্টিয়া জেলা শাখার সদস্য সচিব মুস্তাফিজুর রহমান, আন্দোলনে আহত রাকিবুল হাসান রিংকু, শরিফুল ইসলাম, আন্দোলনে নিহত মো: সবুজের স্ত্রী রেশমা খাতুন প্রমুখ বক্তব্য রাখেন।

অনুষ্ঠানের শুরুতে ২০২৪ সালের জুলাই-আগস্টে ছাত্র জনতার গণঅভ্যুত্থানে আহত ও শহিদদের স্মরণে এক মিনিট নিরাবতা পালন করা হয়।

আরও পড়ুন – কুষ্টিয়ায় আদালতে মারামারি-হট্টগোল, দুই কর্মচারী আহত

অনুষ্ঠানের এক পর্যায়ে ২০২৪ সালের জুলাই-আগস্ট মাসে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শহিদ পরিবারের সদস্যদের মাঝে জেলা প্রশাসনের পক্ষ থেকে চেক বিতরণ করা হয়।

কুষ্টিয়ায় আদালতে মারামারি-হট্টগোল, দুই কর্মচারী আহত

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়া আদালতে তুচ্ছ ঘটনা কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে দফায় দফায় হট্টগোল-মারামারির ঘটনা ঘটেছে। এতে আদালতের দুই কর্মচারী আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ঘটনায় পুলিশ এক ব্যক্তিকে হেফাজতে নিয়েছে।

আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) খন্দকার সিরাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, আদালতের সেরেস্তাদার ও কর্মচারীদের সঙ্গে টাকা-পয়সা নিয়ে এক ব্যক্তির কথা কাটাকাটি হয়। এর জেরে ওই ব্যক্তি বেশ কয়েকজনকে সঙ্গে নিয়ে এসে কর্মচারীদের ওপর হামলা করে। এতে রাকিব ও রাসেল নামের দুইজন কর্মচারী আহত হয়েছেন। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

আদালত সুত্রে জানা গেছে, তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে প্রথমে মহাসিন নামে জনৈক এক ব্যক্তিকে অপমান, অপদস্ত ও মারধর করেন আদালতের কর্মচারীরা। পরে মহাসিনের লোকজন এসে কর্মচারীদের মারধর করেন। উভয়পক্ষকে নিয়ে বসে সমাধানের দাবি জানিয়েছেন তারা। ঘটনায় মহসিনকে পুলিশ হেফাজতে নেয়।

আদালতের বেশ কয়েকজন কর্মকর্তা-কর্মচারীরা বলেন, মহাসিন নামের এক ব্যক্তি সকাল সাড়ে ৯টার দিকে কুষ্টিয়ার জেলা ও দায়রা জজ আদালতের হিসাবরক্ষক মঞ্জুরুল ইসলামের কাছে আসেন এবং টাকা লেনদেন নিয়ে তর্কে জড়ান। এসময় মহসিনের সঙ্গে আদালতের কর্মচারীদের হট্টগোল হয়। এর জেরে বেলা সাড়ে ১১টার দিকে মহসিন বেশ কয়েকজনকে সঙ্গে নিয়ে কর্মচারীদের মারপিট করেন। এতে দুই কর্মচারী আহত হন। মহাসিনকে আদালত পুলিশ হেফাজতে নিয়েছে। মহসিন বিএনপি রাজনীতির সঙ্গে যুক্ত বলে জানা গেছে।

আরও পড়ুন – খোকসায় মৃতদেহ নিয়ে পাওনাদার ও পরিবারের টানা-হ্যাচরা

আদালতের প্রশাসনিক কর্মকর্তা ইউনুস আলী বলেন, তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে হট্টগোল মারামারির ঘটনা ঘটেছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। এ বিষয়ে পরে বিস্তারিত বলা যাবে।

খোকসায় মৃতদেহ নিয়ে পাওনাদার ও পরিবারের টানা-হ্যাচরা

0

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসায় পাওনা টাকার দাবিতে এক খ্রিস্টান ধর্মালম্বির মৃতদেহ প্রায় ৮ ঘন্টা আটকে রাখা হয় বলে অভিযোগ উঠেছে পাওনাদারদের বিরুদ্ধে। অবশেষে পরিবার ও আত্মীয়রা জোর করে ওই ব্যক্তির সৎকার (দাফন) করে।

প্রয়াত খ্রিস্টান ধর্মালম্বীর নাম মাইকেল এম রহমান ওরফে মতিন (৫৫)। বুধবার রাত ৯টায় কুষ্টিয়া জেনারেল হাসপাতালে মৃত্যু বরণ করেন। সে উপজেলার খোকসা ইউনিয়নের হিলালপুর গ্রামের মজিবর রহমানের ছেলে। প্রায় ২৫ বছর আগে সে খ্রিস্টান ধর্মের দীক্ষা গ্রহন করেন। মৃত্যুকালে তিনি দুই স্ত্রী ও ৫ কন্যা সন্তান রেখে গেছে।

খ্রিস্টান ধর্মের দীক্ষা নেওয়ার পর মাইকেল এম রহমান বিভিন্ন ব্যক্তিকে বিদেশে পাঠানো, প্রকল্পের ঋন পাওয়া দেওয়ার কথা বলে কয়েক কোটি টাকা হাতিয়ে নেয়। ভুক্তভোগীরা তার কাছে থেকে টাকা ফেরৎ পাওয়ার জন্য ধর্ণা দিতে থাকে। কিন্তু সে আর টাকা ফেরৎ দেয়নি।

নিহতের পরিবার সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালে মাইকেল এম রহমানের মৃতদেহ হাসপাতাল থেকে গ্রামের বাড়ি হিলালপুরে আনা হয়। এ খবর ছড়িয়ে পরলে পাওনাদার নারী-পুরুষ মৃত ব্যক্তির বাড়িতে ধর্ণা দিতে শুরু। তার মৃতব্যক্তির সৎকারে বাধা প্রদান করেন। এ নিয়ে পাওনাদারদের সাথে মাইকেল এম রহমানের পরিবারের সদস্যরা বাকবিতান্ডায় জড়িয়ে পরে। দুপুর আড়াইটা পর্যন্ত পাওনা দার ও পরিবারের মধ্যে উতপ্ত কথা কাটা-কাটি থেকে ধস্তাধস্তি পর্যায়ে পৌছায়। পরে পরিবারের লোকেরা জোর করে মৃতদেহটি কমলাপুর চালর্সে নিয়ে যায়। সেখানে খ্রিস্টান ধর্মমতে সমাধিক্ষেত্রে তার সৎকার (দাফন) করা হয়।

নিহতের বাড়িতে উপস্থিত সাইফুলে ইসলাম দাবি করেন, তাকে অস্ট্রেলিয়া পাঠানোর কথা বলে নগদ ৯ লাখ টাকা ও সাত লাখ পঞ্চাশ হাজার টাকার চেকসহ ১৬ লাখ পঞ্চাশ হাজার টাকা নিয়েছেন মাইকেল এম রহমান। প্রায় ৩ বছর ধরে তাকে আর বিদেশে পাঠাতে পারেনি। তার টাকা ও ফেরতও দেয়নি। পরিবার তার টাকার দায়িত্ব নিলে তিনি লাশ আটকাতে যাবেনা।

ঘটনা স্থলে উপস্থিত বিথি খাতুন জানান, তার স্বামী আরিফ হোসেনকে গরুর ফার্মের উপর ১ কোটি টাকা ঋন করে দেওয়া কথা বলে ৬ লাখ ৩০ হাজার টাকা হাতিয়ে নেয়। প্রায় ২ বছর ধরে ঘুড়াতে থাকে। কিন্তু টাকাও ফেরত দেয়নি আবার প্রকল্পের ঋণ বরাদ্দ করে দিতে পারেনি। তিনিও টাকার দাবি তুলেছেন বলে স্বীকার করেন।

শোমসপুর ইউনিয়নের জাহিদ হোসেনকে গরুর খামারের ঋণ করিয়ে দেওয়ার কথা বলে এম রহমান চার লাখ টাকা হাতিয়ে নিয়েছে। কিন্তু ঋণ করে দিতে পারেনি। টাকাও ফেরত দেয়ানি। সে নিজের জীবন ও পরিবার রক্ষায় বাধ্য হয়ে মৃতদেহ আটকানো দের সাথে যোগ দিয়েছেন।

নিহতের দুই স্ত্রী সনিকা ও মারি দাবি করেন, তার স্বামী কারো সাথে প্রতারণা করেনি। উল্টো করে সেই অন্য মানুষের কাছে প্রায় কোটি টাকা পাবেন। অনেকেই তার কাছে চেক দিয়ে টাকা নিয়েছে। সে যাতে টাকার দাবি না করতে পারে সেই জন্য তাদের উপর উল্টো চাপ দিচ্ছে।

আরও পড়ুন – নির্বাচন কমিশনে বিএনপি-জামায়াতের লোক – আওয়ামী লীগ

প্রয়াত ব্যক্তির ছোট ভাই মোক্তার হোসেন জানান, মতিন ওরফে মাইকেল এম রহমান ইসলাম ধর্ম ত্যাগের পর পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। এক সপ্তাহ আগে তিনি ব্রেনস্ট্রোক রোগে আক্রান্ত হন। দেনা পাওনার বিষয়ে কথিত পাওনাদার ও মৃতব্যক্তিই জানেন।

নির্বাচন কমিশনে বিএনপি-জামায়াতের লোক – আওয়ামী লীগ

0

দ্রোহ অনলাইন ডেস্ক

অন্তর্র্বতীকালীন সরকার অসাংবিধানিক ও বেআইনিভাবে নির্বাচন কমিশন গঠন করেছে বলে দাবি করেছে আওয়ামী লীগ। পাশাপাশি প্রধান নির্বাচন কমিশনারসহ (সিইসি) বর্তমান নির্বাচন কমিশনের সবাই বিএনপি ও জামায়াতের সঙ্গে ঘনিষ্ঠভাবে সম্পৃক্ত বলে দাবি করেছে দলটি।

বুধবার (২৭ নভেম্বর) দলটির ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পেস্টে এ দাবি করা হয়।

পোস্টে বলা হয়, ‘দেশে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের মাধ্যমে গণতান্ত্রিক শাসনব্যবস্থা সুরক্ষিত করার লক্ষ্যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্দেশনায় ১৯৭২ সালের সংবিধানে নির্বাচন কমিশনকে একটি সম্পূর্ণ স্বাধীন ও নিরপেক্ষ সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠা করা হয়। জাতির পিতার নেতৃত্বে স্বাধীনতার অব্যবহিত পর থেকে এই সাংবিধানিক চেতনার ভিত্তিতেই নির্বাচন কমিশন গঠন এবং এর কার্যাবলি পরিচালিত হচ্ছিল। ১৯৭৫ সালে সপরিবারে জাতির পিতার হত্যার পর অসাংবিধানিক স্বৈরশাসকরা নির্বাচন ব্যবস্থা ধ্বংস করে দিয়েছিল। সে লক্ষ্যেই তারা রাবার স্টাম্প নির্বাচন কমিশন গঠন করেছিল।’

‘বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার প্রতিটি সরকারের সময় নির্বাচন কমিশন গঠন তথা প্রধান নির্বাচন কমিশনার ও অন্য নির্বাচন কমিশনারদের নিয়োগের ক্ষেত্রে সাংবিধানিক বিধান ও গণতান্ত্রিক নীতির প্রতি সর্বোচ্চ সম্মান দেখানো হয়। শেখ হাসিনার প্রথম সরকারের সময় ২০০০ সালে যখন সাবেক সচিব এম এ সাঈদকে নিয়োগ করা হয়, বিএনপিসহ সব দল সেই নিয়োগে সন্তোষ প্রকাশ করেছিল। আওয়ামী লীগ সরকারের সময় প্রত্যেকবারই নির্দলীয়, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য ব্যক্তিদের সমন্বয়ে নির্বাচন কমিশন গঠিত হয়েছে। আওয়ামী লীগ সরকারের সময় সর্বশেষ সিইসি হাবিবুল আউয়াল এবং ওই কমিশনের সব সদস্যের নিরপেক্ষতা, গ্রহণযোগ্যতা ও দক্ষতা নিয়ে কারও কারও আপত্তি ছিল না। সুশীল সমাজসহ রাজনৈতিক মহল এই নিয়োগের জন্য আওয়ামী লীগ সরকারের প্রশংসা করেছিল।’

পোস্টে আরও বলা হয়, ‘গণতন্ত্রকে এ দেশে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া এবং এটিকে আরও মজবুত করার লক্ষ্যে শেখ হাসিনা সিইসিসহ অন্যান্যদের নিয়োগের ক্ষেত্রে তার সাংবিধানিক প্রাধিকার পরিত্যাগ করে সুপ্রিম কোর্টের বিচারক এবং নিরপেক্ষ ব্যক্তিদের সমন্বয়ে গঠিত সার্চ কমিটির মাধ্যমে সিইসি ও নির্বাচন কমিশনারদের নিয়োগের ব্যবস্থা করেন। এছাড়া শেখ হাসিনার সরকার নির্বাচন ব্যবস্থা সংস্কারের লক্ষ্যে ৮২টি উদ্যোগ গ্রহণ এবং বাস্তবায়ন করে। গণতন্ত্রকে টেকসই করার লক্ষ্যে তার এই নির্বাচন ব্যবস্থা সংস্কার কার্যক্রম দেশে-বিদেশে প্রশংসিত হয়েছে।’

‘অতি সম্প্রতি অসাংবিধানিক ও অবৈধ ক্ষমতা দখলকারী, তথাকথিত অন্তর্র্বতী সরকার তাদের কোনো সাংবিধানিক ও আইনি ম্যান্ডেট না থাকা সত্তে¡ও সম্পূর্ণ অসাংবিধানিক ও বেআইনিভাবে নির্বাচন কমিশন গঠন করেছে। বাংলাদেশের মুক্তিযুদ্ধ ও স্বাধীনতাবিরোধী ব্যক্তিদের সমন্বয়ে এই অবৈধ নির্বাচন কমিশন গঠিত হয়েছে। এর লক্ষ্য নির্বাচন কমিশনকে দেশের স্বাধীনতাবিরোধী গোষ্ঠীর অনুকূলে নগ্ন দলীকরণ করা। তারা এ কাজটিই করেছে। সিইসি ও নির্বাচন কমিশনারদের সবাই বিএনপি-জামায়াতের সঙ্গে ঘনিষ্ঠভাবে সম্পৃক্ত।’

আরও পড়ুন – তিন মাসেই আসল চেহারা বেরিয়ে আসতে শুরু করেছে: মির্জা ফখরুল

আওয়ামী লীগ আরও দাবি করেছে, ‘৩০ লাখ শহীদের রক্তে লেখা সংবিধানের আদর্শকে ভূলুণ্ঠিত করা এবং দেশের নির্বাচন ব্যবস্থাকে ধ্বংসের মাধ্যমে গণতান্ত্রিক ব্যবস্থাকে অকার্যকর করার লক্ষ্যে অসংবিধানিক ও অবৈধ এই তথাকথিত অন্তর্র্বতীকালীন সরকার নির্বাচন কমিশন গঠনের এ জঘন্য নাটক সাজিয়েছে। গণতন্ত্র হত্যার লক্ষ্যে এ ধরনের ঘৃণ্য উদ্যোগ আমরা ঘৃণাভরে প্রত্যাখ্যান করছি। দেশের গণতন্ত্রপ্রিয় সংগ্রামী মানুষ গণতন্ত্র হত্যার এই প্রক্রিয়ার বিরুদ্ধে রুখে দাঁড়াবে।’

তিন মাসেই আসল চেহারা বেরিয়ে আসতে শুরু করেছে: মির্জা ফখরুল

0

দ্রোহ অনলাইন ডেস্ক

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ৫ আগস্টের বিপ্লবের তিন মাস না যেতেই আসল চেহারা বেরিয়ে আসতে শুরু করেছে। গত কয়েক দিনে ঢাকা-চট্টগ্রামসহ বিভিন্ন স্থানে বিক্ষোভ ও হানাহানির ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে তিনি বলেছেন, ‘এই চেহারা নিয়ে কোনো দিনই সাফল্য অর্জন করা যায় না, যতই বড় বড় কথা বলি, যতই লম্বা লম্বা বক্তৃতা করি। নিজের ঘরেই যদি বিভেদ থেকে যায়, আমরা সেটা কখনোই ঠিক করতে পারব না।’

নব্বইয়ের গণ-অভ্যুত্থানে শহীদ ডা. শামসুল আলম খান মিলনের মৃত্যুবার্ষিকী উপলক্ষে বুধবার (২৭ নভেম্বর) দুপুরে জাতীয় প্রেসক্লাবে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) আয়োজিত এক আলোচনা সভায় মির্জা ফখরুল ইসলাম এসব কথা বলেন।

বিএনপির মহাসচিব বলেন, ‘বাংলাদেশের মানুষ গণতান্ত্রিক ব্যবস্থার জন্য দীর্ঘ ১৫ বছর লড়াই করেছে, প্রাণ দিয়েছে, কারাগারে গেছে, নির্যাতিত হয়েছে। সেই মানুষগুলো ২০২৪-এর ৫ আগস্ট আরেকটি বিজয় অর্জন করেছে। সেই বিজয় অর্জন হয়েছে রাজপথে অনেক রক্তের মধ্য দিয়ে, অনেক প্রাণের ভেতর দিয়ে। কিন্তু তার ফল কি এই বাংলাদেশ? তিন মাস হয়নি, এখনই রাস্তায় রাস্তায় লড়াই শুরু হয়েছে। একজন আরেকজনের বুকের রক্ত ঝরাচ্ছি। এখন পত্রিকা অফিস পুড়িয়ে দেওয়া হচ্ছে, আক্রমণ করছে।’

এ প্রসঙ্গে মির্জা ফখরুল ইসলাম সাম্প্রতিক কিছু ঘটনার কথা উল্লেখ করেন। তিনি বলেন, ‘এই কয়টা দিনে আমরা খুব চিন্তিত, উদ্বিগ্ন, ভয়াবহভাবে উদ্বিগ্ন। আপনি চিন্তা করতে পারেন, ধর্মকে কেন্দ্র করে কী উন্মাদনা শুরু হয়েছে বাংলাদেশে! আপনি চিন্তা করতে পারেন, যে মুক্ত স্বাধীন মিডিয়ার জন্য আমরা এত দিন লড়াই করলাম, তার অফিস পুড়িয়ে দিচ্ছে! এই বাংলাদেশ তো আমরা দেখতে চাই না, আমি অন্তত চাই না।’

আরও পড়ুন – নিন্মমানের সামগ্রীর ব্যবহার : কলেজ ভবনের দেওয়াল ভেঙে দিল স্থানীয়রা

বিএনপির মহাসচিব বলেন, ‘কী উন্মাদনা! কিছুসংখ্যক মানুষ আছেন, আপনাদের সোশ্যাল মিডিয়া আমি দেখি না সহজে। কিন্তু যখন দেখি, আতঙ্কিত হই। পুড়িয়ে দাও জ্বালিয়ে দাওয়ার ধরনের কথাবার্তা। চিন্তা করতে পারেন, কোন জায়গায় নিয়ে যাচ্ছে বাংলাদেশকে। আমরা কি বুঝি আমাদের ভয়টা কোথায়, আতঙ্কটা কোথায়? আমরা কি বুঝি আততায়ী কোথায় ছুরি নিয়ে দাঁড়িয়ে আছে, আমাদের পেছনে। বুঝি না, বুঝলে এ ধরনের দায়িত্বহীন কথাবার্তা আমাদের মুখ দিয়ে বের হতো না।’

নিন্মমানের সামগ্রীর ব্যবহার : কলেজ ভবনের দেওয়াল ভেঙে দিল স্থানীয়রা

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার কুমারখালীর চৌরঙ্গী মহাবিদ্যালয়ে আধাপাকা ভবন নির্মাণকাজে নিম্নমানের সামগ্রী ব্যবহার করায় নির্মাণাধীন দেওয়াল ভেঙে দিয়েছে স্থানীয়রা।

বুধবার (২৭ নভেম্বর) বিকাল এ ঘটনা ঘটে।

স্থানীয়দের ভাষ্য, ভবন নির্মাণে নিম্নমানের ইট-খোঁয়া ব্যবহার করা হচ্ছে। সিমেন্ট বালুও পরিমাণ মতো দেওয়া হচ্ছেনা। এসব অনিয়মের কারণে দুই সপ্তাহ আগে কাজ বন্ধ করে দিয়েছিল কলেজ কর্তৃপক্ষ ও স্থানীয়রা। বুধবার আবার একইভাবে কাজ চলছিল। সেজন্য স্থানীয় কিছু ছেলে নির্মানাধীন দেওয়াল ভেঙে দিয়ে চলে গেছে।

সরেজমিন গিয়ে দেখা যায়, কলেজের খেলার মাঠে দক্ষিণ পাশে তিন কক্ষ বিশিষ্ট একটি ভবন নির্মাণের কাজ চলছে। বুধবারে নির্মাণ করা দেওয়ালটি ভাঙা। বালু, সিমেন্ট লাগানো ইটগুলো পড়ে আছে। কয়েকজন শ্রমিক যন্ত্রপাতি ধোঁয়া – মুছার কাজ করছেন।

এসময় কাজের মিস্ত্রি রাশিদুল বলেন, সকাল থেকে তারা ভবনের দেওয়াল নির্মাণের কাজ করছিলেন। হঠাৎ বিকেল পৌনে তিনটার দিকে তিনটি মোটরসাইকেলে কয়েকজন যুবক এসে তাদের দেওয়াল ভেঙে দিয়ে চলে যায়। তিনি কাউকে চিনতে পারেননি।

নাম প্রকাশ না করা শর্তে এক শ্রমিক বলেন, এক, দুই, তিন নম্বরসহ সব ধরনের মালামালই আছে। এসবের বিষয় ঠিকাদারই ভাল বলতে পারবেন। তিনি ঠিকাদারের সঙ্গে যোগাযোগের জন্যে বলেন।

জানতে চাইলে চৌরঙ্গী মহাবিদ্যালয়ের অধ্যক্ষ লাল মুহাম্মদ মুঠোফোনে বলেন, ২০ লাখ টাকা ব্যয়ে তিন কক্ষ বিশিষ্ট আধাপাকা টিনশেডের একটি ঘর নির্মাণ কাজ চলছে। তবে ইটের মান খারাপ হওয়ায় দু’সপ্তাহ আগে কাজ বন্ধ করে দেওয়া হয়েছে। আজ ( বুধবার) কাজ চলছে কি না? তা জানা নেই। দেওয়াল ভেঙে দেওয়ার বিষয়টিও তিনি জানেন না।

তাঁর ভাষ্য, বারবার ঠিকাদারকে বলেও কাজের মান ভালো হচ্ছেনা। তিনি এ ব্যাপারে প্রশাসনের হস্তক্ষেপে কামনা করেছেন।

জানা গেছে, ২০২৩ -২৪ অর্থ বছর শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের ‘মেরামত ‘ বরাদ্দের আওতায় চৌরঙ্গী মহাবিদ্যালয়ে ২০ লাখ টাকা বরাদ্দ হয়েছে। কাজের ঠিকাদার কুষ্টিয়ার সিনথিয়া এন্টারপ্রাইজ। তবে কলেজে ভবন না থাকায় অধ্যক্ষের বিশেষ অনুরোধে ঠিকাদার মেরামতের বদলে নতুন আধাপাকা ঘর নির্মাণের কাজ করছেন।

কাজের ঠিকাদার আহম্মেদ আলী বলেন, কলেজ কর্তৃপক্ষ ও এলাকাবাসীর অভিযোগের পরিপ্রেক্ষিতে নিম্নমানের ইট বাতিল করে আজ ভাল ইট দিয়ে কাজ চলছিল। তবুও কে বা কাহারা নির্মাণাধীন দেওয়াল ভেঙে দিয়েছে। বিষয়টি দুঃখজনক। প্রশাসনের কাছে লিখিত অভিযোগ করবেন তিনি। তাঁর ভাষ্য, বরাদ্দ মেরামতের হলেও অধ্যক্ষের অনুরোধে তিনি আধাপাকা ভবন নির্মাণ করছেন।

জেলা শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী জাফর আলী ফোনে বলেন, নিম্নমানের সামগ্রী ব্যবহার করায় একবার কাজ বন্ধ করা হয়েছিল। ফের নিম্নমানের মালামাল ব্যবহার হলে আবারো কাজ বন্ধ করা হবে।

আরও পড়ুন – ঝিনাইদহে আইনজীবী হত্যার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ

সরকারী কাজে কোনো অনিয়মের সুযোগ নেই বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম মিকাইল ইসলাম। তিনি বলেন, লিখিত অভিযোগ পেলে এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ঝিনাইদহে আইনজীবী হত্যার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ

0

ঝিনাইদহ প্রতিনিধি

চট্রগাম আদালতে আইনজীবী হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ঝিনাইদহ জেলা আইনজীবী ফোরাম।

বুধবার বিকালে ঝিনাইদহ আদালত চত্বরে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। মিছিল শেষে এক প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন ঝিনাইদহ জেলা বিএনপির সাবেক আহবায়ক ও পিপি বীর মুক্তিযোদ্ধা এডভোকেট এস এম মশিয়ুর রহমান, জেলা আইনজীবী ফোরামের সভাপতি এ্যাডঃ দবির হোসেন, কাজী একরামুল হক আলম, ফোরামের সাধারণ সম্পাদক এ্যাডঃ জাকারিয়া মিলন। ফোরামের সিনিয়র সহ সাধারণ সম্পাদক এ্যাডঃ রিয়াাজুল ইসলাম রিয়াাজ, ঝিনাইদহ আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক এ্যাডঃ শামসুজ্জামান লাকি, এ্যাডঃ আকিদুল ইসলাম ও ইসলামিক লইয়ার্স ফ্রন্টের সভাপতি এ্যাডঃ শফিউল আলম।

আরও পড়ুন –মাহমুদুর রহমানের উপর হামলার আসামিদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন

সমাবেশে বক্তার বলেন, ইসকনের ব্যানারে ফ্যাসিবাদ আওয়ামী লীগ তরুণ এক আইনজীবীকে কুপিয়ে নৃশংসভাবে হত্যা করে তাদের পুরানো চরিত্র জনসম্মুখে উন্মোচন করেছে। সভায় আগামী ২৮ নভেম্বর ঝিনাইদহ জেলা আইনজীবী সমিতি নির্বাচন নিয়ে আওয়ামী লীগ ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করা হয়।

মাহমুদুর রহমানের উপর হামলার আসামিদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার আদালত পাড়ায় দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক ড.মাহমুদুর রহমানের উপর হামলার ঘটনায় হামলাকারীদের গ্রেফতারের দাবীতে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৭ নভেম্বর) সাংবাদিক ইউনিয়নের উদ্যোগে কুষ্টিয়া প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

সাংবাদিক ইউনিয়নের সভাপতি আব্দুর রাজ্জাক বাচ্চুর সভাপতিত্বে ও এ্যাডঃ শামিমুল হাসান অপুর সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন প্রেসক্লাবের সভাপতি আল মামুন সাগর, প্রেসক্লাবের ট্রেজারার এম. লিটন-উজ-জামান, সাংবাদিক ইউনিয়নের সহ-সভাপতি লুৎফর রহমান কুমার, যুগ্ম সম্পাদক আব্দুল জিহাদ, সাংগঠনিক সম্পাদক নুরুন্নবী বাবু, দপ্তর সম্পাদক মাহফুজুর রহমান, মানজমিন পত্রিকার প্রতিনিধি এ.জে. সুজন, খবরওয়ালা পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মুন্সী শাহীন, কৃষি কন্ঠের ভারপ্রাপ্ত সম্পাদক আবু মনি সাকলাইনসহ প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকবৃন্দ।

মানববন্ধনে সাংবাদিক নেতৃবৃন্দ বলেন, মজলুম সাংবাদিক আমার দেশ পত্রিকার সম্পাদক ড.মাহমুদুর রহমানের দায়ের করা মামলায় বিভিন্ন আসামী দিনে প্রকাশ্যে ঘুরে বেড়ালেও পুলিশ তাদেরকে গ্রেফতার না করায় পুলিশের ভূমিকা নিয়ে নানা প্রশ্ন উঠেছে। বক্তারা অবিলম্বে আসামীদের গ্রেফতার করে আইনে সোর্পদ করার দাবি জানান। অন্যথায় কঠোর আন্দোলন গড়ে তোলার ঘোষণা দেওয়া হয়।

আরও পড়ুন – কুমারখালীতে বিষ দিয়ে পেঁপে গাছ নষ্ট করে দেওয়ার অভিযোগ

প্রসঙ্গত, ২০১৮ সালের ২২ জুলাই কুষ্টিয়া আদালতে একটি মামলায় হাজিরা দিতে এসে তৎকালীন শেখ হাসিনা সরকারের ছাত্র ও যুব সংগঠন ছাত্রলীগ এবং যুবলীগের ক্যাডারদের দ্বারা তিনি হামলার শিকার হন। এ ঘটনার প্রায় ৬ বছর পরে চলতি বছরের ১০ অক্টোবর কুষ্টিয়া মডেল থানায় হাজির হয়ে সাংবাদিক মাহমুদুর রহমান শেখ হাসিনা, তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, মাহবুব উল আলম হানিফ, হাসানুল হক ইনুসহ ৬৭ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করেন। মামলা দায়েরের একমাসের ও বেশি সময় অতিবাহিত হলেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কোন আসামীকে গ্রেফতার না করার প্রতিবাদে সাংবাদিকরা এ মানববন্ধন ও সমাবেশ করেন।

কুমারখালীতে বিষ দিয়ে পেঁপে গাছ নষ্ট করে দেওয়ার অভিযোগ

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার কুমারখালীতে ক্ষতিকারক বিষ প্রয়োগে প্রায় ১৬ শতাংশ জমির অন্তত ৭০টি পেঁপে গাছ মেরে ফেলার অভিযোগ পাওয়া গেছে। উপজেলার যদুবয়রা ইউনিয়নের বিলকাটিয়া গ্রামে এঘটনা ঘটে।

মঙ্গলবার (২৬ নভেম্বর) সকালে সরেজমিন গিয়ে দেখা গেছে, বিলকাটিয়া গ্রামের পাকা সড়কের ঢালে নিয়ামত আলীর ছেলে সাইফুল ইসলাম শাহিনের হরেকরকম সবজি খেত। খেতের বেশকিছু পেঁপে গাছের পাতায় হলুদে ভাব নিয়েছে। কোনটিও আবার শুকিয়ে মরে গেছে।

এসময় শাহিন বলেন, সড়কের ধারে আমার প্রায় চার বিঘা কৃষি জমি। জমি ঘেঁষে প্রায় ১৬ শতাংশ সড়কের ঢালু জমি রয়েছে। সেখানে প্রতিবেশী রুস্তম আলীর কৃষক ছেলে পলাশ হোসেনকে (২৮) বিনা স্বার্থে সবজি চাষ করতে দিয়েছিলাম। প্রায় তিন বছর ওই জমিতে পলাশ লাউ, মরিচ, বেগুনসহ নানান জাতের সবজি চাষ করেছে। তবে প্রায় মাস দুয়েক আগে পলাশের কাছ থেকে জমি নিয়ে স্থানীয় এতিমখানার জন্য নিজেই সবজি চাষ শুরু করেছি। এতে অখুশি পলাশ।

তাঁর ভাষ্য, পলাশ শত্রæতা করে তার রোপন করা পেঁপে গাছে ক্ষতিকারক বিষ প্রয়োগ করেছে। এতে প্রায় ৭০টি গাছের পাতা হলুদ হয়ে মরে যাচ্ছে। এ ব্যাপারে তিনি ইউএনওর কাছে লিখিত অভিযোগ করবেন।

অভিযুক্ত পলাশের বাড়িতে গিয়ে দেখা মেলেনি। পলাশ বাড়িতে ছিলনা। তার ফোনটিও বাড়িতে। তবে অভিযোগ অস্বীকার করে তার স্ত্রী মুন্নী খাতুন বলেন, আগে আমরা চাষ করতাম। এখন শাহিন নিজেই এতিমখানার জন্য সবজি চাষ করছে। তবে চারা মরার সাথে আমাদের কারো হাত নেই।

আরও পড়ুন – বেপরোয়া মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল কলেজ ছাত্রের

উপজেলা কৃষি কর্মকর্তা রাইসুল ইসলাম জানান, সরেজমিন পরিদর্শন করে চারা মরার কারণ বলা যাবে। তিনি পরিদর্শন করে জানাবেন।

বেপরোয়া মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল কলেজ ছাত্রের

0

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার কুমারখালীতে বেপরোয়া মোটরসাইকেলের ধাক্কায় এক কলেজ ছাত্র নিহত হয়েছেন।

সোমবার সন্ধ্যা ৬ টার দিকে গড়াই নদীর শহীদ গোলাম কিবরিয়া সেতুর মাঝখানে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ছাত্রের নাম মো.শুভ (১৯)। তিনি উপজেলার সদকী ইউনিয়নের ফুলতলা এলাকার শাহিনুর রহমানের ছেলে। তিনি চলতি বছর কুমারখালী সরকারি কলেজ থেকে এইচ এস সি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। পড়াশোনার পাশাপাশি তিনি কুমারখালীর বুলবুল টেক্সটাইল মিলে কর্মরত ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানায়, শুভ সোমবার সন্ধ্যায় বাইসাইকেল চালিয়ে শহীদ গোলাম কিবরিয়া সেতু দিয়ে কুমারখালী শহরের দিকে যাচ্ছিলেন। সেতুর প্রায় মাঝখানে পৌছালে বেপরোয়া গতি সম্পন্ন একটি অজ্ঞাত মোটরসাইকেল তাকে পিছন থেকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। ধাক্কায় তিনি ছিটকে সেতুর ওপর পড়ে আহত হন। স্থানীয়রা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

প্রত্যক্ষদর্শী ও যদুবয়রা পুরাতন বাজার এলাকার বাসিন্দা ফয়সাল হোসেন জানান, একটি মোটরসাইকেল পিছন থেকে শুভকে ধাক্কা দিলে দুর্ঘটনাটি ঘটে। তবে মোটরসাইকেল চালককে ধরা যায়নি। তার ভাষ্য, সেতুর ওপর সব সময় অপ্রাপ্তবয়স্ক ও বখাটে ছেলেরা বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালায়। ওই সব বখাটেদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া দরকার।

শুভর খালু মনিরুল ইসলাম জানান, শুভ এবছর কুমারখালী সরকারি কলেজ থেকে এইচ এস সি পাশ করেছে। পড়াশোনার পাশাপাশি সে (শুভ) বুলবুল টেক্সটাইলে কাজ করত। সোমবার কারখানা ছুটি থাকায় বাইসাইকেল নিয়ে ঘুরতে গিয়েছিল।

আরও পড়ুন – চিত্রা নদী অবৈধ দখলদার মুক্ত হতে যাচ্ছে

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ইমতিয়াজ আহমেদ জানান, হাসপাতালে পৌছানোর আগেই শুভর মৃত্যু হয় । মাথায় বড় ধরনের আঘাতের চিহৃ আছে।

কুমারখালী থানার ওসি নজরুল ইসলাম জানান, সেতুর ওপর মোটরসাইকেলের ধাক্কায় একজন নিহত হয়েছেন।

সর্বশেষ সংবাদ

কুষ্টিয়ায় হামের উপসর্গ নিয়ে একদিনে ৩ শিশুর মৃত্যু

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ায় বেড়েই চলেছে হামের সংক্রমণ। এ নিয়েছে জনমনে চরম উদ্বেগ দেখা দিয়েছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আট মাস বয়সী ইব্রাহিম ও...

জুলাই সনদ বাস্তবায়নে গণভোটের কোন সম্পর্ক নেই: আইনমন্ত্রী

ঝিনাইদহ প্রতিনিধি আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট মো. আসাদুজ্জামান বলেছেন, জুলাই সনদ একটি স্বতন্ত্র ও কার্যকর দলিল, যার বাস্তবায়নের সঙ্গে গণভোটের কোনো সম্পর্ক...

কুষ্টিয়া সীমান্তে দুইটি বোমাসহ চোরাকারবারী আটক

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়া সীমান্তে পৃথক পৃথক স্থানে অভিযান চালিয়ে দুইটি বোমাসহ এক চোরাকারবারীকে আটক এবং বিপুল পরিমান ভারতীয় চোরাচালানী মালামাল উদ্ধার করেছে বডার গার্ড বাংলাদেশ...

পেট্রোল রিজার্ভ থাকতেও দু’দিন বিক্রি বন্ধ রাখলো পাম্প কর্তৃপক্ষ

স্টাফ রিপোর্টার কুষ্টিয়ার খোকসায় মক্কা মদিনা নামের একটি পেট্রোল পাম্পোর আন্ডার গ্রাউন্ডে কয়েক হাজার লিটার পেট্রোল থাকলেও গতদুই দিন (শুক্র ও শনিবার) মোরসাইকেল চালকদের ফিরিয়ে...

কুষ্টিয়া মেডিকেলে হামের উপসর্গ নিয়ে ভর্তি এক শিশুর মৃত্যু

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়া মেডিকেল কলেজে হামের উপসর্গ নিয়ে আফরান নামে আট মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার ভোর সাড়ে পাঁচটার দিকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে...