সোমবার, এপ্রিল ১৩, ২০২৬.
Home Blog Page 196

শেখ হাসিনার জন্মদিন পালন করতে আসা ছাত্রলীগ পালালো

0

দ্রোহ নলাইন ডেস্ক

আওয়ামী লীগ সভানেত্রী ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৮তম জন্মদিন পালনে বাধা দিয়েছে পুলিশ। এ সময় দৌড়ে পালিয়ে যান জন্মদিন পালন করতে আসা ছাত্রলীগের নেতাকর্মীরা।

শনিবার (২৮ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে গোপালগঞ্জ সরকারি বঙ্গবন্ধু কলেজে এ ঘটনা ঘটে।

জানা গেছে, কলেজের শহীদ মিনার চত্বরে শেখ হাসিনার ৭৮তম জন্মদিন উপলেক্ষ্যে কেক কাটার আয়োজন করে স্থানীয় ছাত্রলীগ। কেক কাটার পর কলেজ ক্যাম্পাস থেকে শোভাযাত্রা নিয়ে রাস্তার দিকে যেতে চাইলে পুলিশ বাধা দেয়। এ সময় ছাত্রলীগের নেতাকর্মীরা দৌড়ে পালিয়ে যান। পরে কলেজের ছাত্রীরা ক্যাম্পাসে প্রতিবাদ মিছিল করেন।

আরও পড়ুন – ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ৭ জনের মৃত্যু দেখলো বাংলাদেশ

গোপালগঞ্জ সদর থানার ওসি মীর মোহাম্মদ সাজেদুর রহমান গণমাধ্যমকে বলেন, শোভাযাত্রাটি সড়কে এলে বিশৃঙ্খলা হতে পারে এমন আশঙ্কায় বাধা দেওয়া হয়েছে। ছাত্রলীগের নেতাকর্মীরা কেন পালিয়ে গেলেন তা আমরা জানি না।

ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ৭ জনের মৃত্যু দেখলো বাংলাদেশ

0

Iদ্রোহ অনলাইন ডেস্ক

দেশে ক্রমেই ডেঙ্গুর প্রকোপ বেড়েছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৭ জনের মৃত্যু হয়েছে, যা চলতি বছর একদিনে সর্বোচ্চ মৃত্যু। চলতি বছর মশাবাহিত রোগটিতে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৫০ জনে।

শনিবার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় সারাদেশে ডেঙ্গু নিয়ে আরও ৮৬০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এতে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২৮ হাজার ৫৬৫ জন।

আক্রান্তদের মধ্যে ঢাকার দুই সিটি করপোরেশন এলাকায়ই ৩৭৬ জন। এছাড়া ঢাকা বিভাগে ১০৯ জন, বরিশালে ১০১ জন, চট্টগ্রামে ১৬৪ জন, খুলনায় ৫৩ জন, ময়মনসিংহে ৩২ জন ও রাজশাহীতে দুজন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। যাদের মধ্যে ৬২ দশমিক ৮ শতাংশ পুরুষ এবং ৩৭ দশমিক ২ শতাংশ নারী।

আরও পড়ুন – ঝিনাইদহে বিএনপির সমাবেশে ভার্চুয়ালি যোগদেন তারেক রহমান

প্রতিবেদনে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় সারা দেশে ৬২১ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এ নিয়ে চলতি বছর ছাড়পত্র পেয়েছেন ২৫ হাজার ২৪১ জন।

উল্লেখ্য, ২০২৩ সালে ডেঙ্গু পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করে। সে বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন। মারা যান ১ হাজার ৭০৫ জন। যা দেশের ইতিহাসে এক বছরে সর্বোচ্চ মৃত্যু ডেঙ্গুতে আক্রান্ত হয়।

ঝিনাইদহে বিএনপির সমাবেশে ভার্চুয়ালি যোগদেন তারেক রহমান

0

ঝিনাইদহ প্রতিনিধি

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, জনগন দ্বারা নির্বাচিত সরকারই কেবল গনতন্ত্র ও দেশে উন্নয়নের নতুন ধারা সৃষ্টি করতে পারে।

শনিবার (২৮ সেপ্টেম্বর ) ঝিনাইদহ পায়রা চত্বরে ঢাকায় নিহত ঝিনাইদহের সাব্বির ও প্রকৌশলী রাকিবুল স্মরণে আয়োজিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে তারেক রহমান ভার্চুয়ালি যোগদেন।

প্রধান অতিথির বক্তবে তিনি আরও বরেন, এই সরকারের প্রতি সেদিনও আমাদের সমর্থন ও আস্থা ছিল। আজও আছে। তবে এখানে একটি কিন্তু রয়েছে। তাদের প্রতি আমাদের আস্থাকে প্রশ্নহীন রাখার চ্যালেঞ্জ কিন্তু তাদেরকেই নিতে হবে।

তিনি আরও বলেন, স্বৈরাচার পতনের এই মহা সময়ে দেশের গণতন্ত্রকামী রাজনৈতিক দল, ছাত্র-জনতা, কৃষক, শ্রমিক ও সর্বস্তরের মানুষের অবদানকে যদি আমরা মর্যাদা দিতে ব্যর্থ হই, তাহলে ১৬ বছরের স্বৈরাচারী হাসিনার গুম, খুন, হামলা-মামলা ও নির্যাতনের শিকার জনতার অবদানকে যদি স্বীকৃতি দিতে না পারি, তাহলে ইতিহাস আমাদের ক্ষমা করবে না।

আরও পড়ুন – আটক ভারতীয় মাদকদ্রব্য ধ্বংস করা হলো

ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি এম এ মজিদের সভাপতিত্বে সমাবেশে অন্যান্যের মধ্যে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল, বিএনপির খুলনা বিভাগীয় সহ-সাংগঠনিক জয়ন্ত কুমার কুন্ডু, সহ-তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক আমিরুজ্জামান খান শিমুল, মীর রবিউল ইসলাম লাভলু, ব্যারিষ্টার রহুল কুদ্দুস কাজল, সাইফুল ইসলাম ফিরোজ, ঝিনাইদহ জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা ও মুন্সি কামাল আজাদ পাননু প্রমুখ বক্তব্য রাখেন।

আটক ভারতীয় মাদকদ্রব্য ধ্বংস করা হলো

0

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহ ও চুয়াডাঙ্গা সীমান্ত থেকে বিবিন্ন সময়ে উদ্ধার হওয়া ৩৫ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস করেছে মহেশপুরের খালিশপুর ৫৮ বিজিবি।

শনিবার (২৮ সেপ্টেম্বর) খালিশপুর ৫৮ বিজিবির সদর দপ্তরে এই বিপুল পরিমাণ মাদকদ্রব্য ধ্বংস করা হয়। মাদকদ্রব্য ধ্বংস অনুষ্ঠানে বিজিবি’র কুষ্টিয়া সেক্টর সদর দপ্তরের কমান্ডার কর্ণেল মারুফুল আবেদীন, ঝিনাইদহ ও চুয়াডাঙ্গা জেলার দুইজন চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ও মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন – খোকসায় ৬২ মন্ডপে দূর্গা পূজার চুড়ান্ত প্রস্তুতি চলছে

মহেশপুরে ৫৮ বিজিবির এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২০২৩ সালের ১৪ মার্চ থেকে ২০২৪ সালের ৩১ জানুয়ারি পর্যন্ত ঝিনাইদহ ও চুয়াডাঙ্গা সীমান্ত থেকে উদ্ধার হওয়া ৩৫ কোটি টাকা মুল্যের ১২ হাজার ৪৬৩ বোতল ভারতীয় ফেন্সিডিল, ১৩ বোতল সিরাপ, ৪৯ হাজার ৮০ বোতল মদ, ৭৬ কেজি গাজা ও ৮’শ ৭১ পিচ ভারতীয় ইয়াবা ট্যাবলেট ধ্বংস করা হয়। এ উপলক্ষ্যে আয়োজিত সমাবেশে সীমান্ত এলাকায় মাদক বিরোধী কার্যক্রম ও প্রচারণার উদ্বোধন করা হয়।

খোকসায় ৬২ মন্ডপে দূর্গা পূজার চুড়ান্ত প্রস্তুতি চলছে

0

যাতায়াতের রাস্তা না থাকায় পূজা করতে পরছে না আদিবাসীরা

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়াার খোকসায় ৬২টি মন্ডপে সার্বজনীন দূূর্গা পূজার চুড়ান্ত প্রস্তুতি চলছে। মন্ডপের যাতায়াতের রাস্তা না থাকায় হিলালপুর আদিবাসী পল্লীতে এবছর দূর্গা পূজা হচ্ছে না বলে অভিযোগ পাওয়া গেছে। অনেক পূজা মন্ডপ কমিটি তাদের আয়োজন কিছুটা খাটো করেছেন।

পূজা উৎযাাপন পরিষদ সুত্রে জানা গেছে, এ বছর শারদীয় দূর্গা উৎসবের কলেবর বৃদ্ধি পেয়েছে। গত বছর উপজেলায় ৬৪ টি মন্ডপে দূর্গা পূজা হয়েছিল। এবছর হিলালপুর আদিবাসী পল্লী ও শিমুলিয়া আদিবাসী পল্লীর বারোয়ারি পূজা হচ্ছে না। এবারে কমলাপুর ঋষিপাড়া আদিবাসী পল্লী ও জয়ন্তী হাজরা গ্রমে দুটি নতুন মন্ডপে দূূর্গা পূজার আয়োজন চলছে। নতুন পুরাতন মিলিয়ে ৬২টি মন্ডপে প্রতিমা ও প্যান্ডেল তৈরীর কাজ চুড়ান্ত পর্যায়ে চলছে।

বিগত দুই বছর হিলালপুর আদিবাসী পল্লীতে বারোয়ারি দূর্গা পূজা করা হয়। কিন্তু এবছর পূজা হচ্ছে না। মন্দির কমিটির সভাপতি দাবি করেছেন দুই মাস আগে মন্ডপে যাওয়া আসার রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে। আর জমির মালিকদের দাবি তারা রাস্তার জন্য জমি দিতে চেয়েছেন। জমির সীমানা নির্দ্ধারণ করার পর তারা নিজেদের জমিতে রাস্তা করে দেবেন।

শনিবার বিকালে হিলালপুর আদিবাসীদের মন্ডপের সরেজমিন গিয়ে দেখা যায়, কানাই মন্ডলের বাড়ির একাংশে কয়েক খানা টিনের সাপরা ঘর। সেখানে একটি ঘট বসানো আছে। এ ঘরের বেড়া নেই। মন্ডপের জমি থেকে প্রায় ১০০ ফুট দূরে বাঁশের বাগানের ভিতর দিয়ে মাটির পথ রয়েছে। পথের খানিকটা জমির মালিক জয়নাল বাশের খুটি গেরে দখল করে নিয়েছে। তবে এই মেঠো পথের সাথে মন্ডপের সংযোগ নেই। তবে এই পথে ৩০/৩৫ ঘর আদিবাসীরা যাতায়াত করতো।

উপজেলার সদরের নিমতলা মন্ডপটি অনেক প্রাচীন দূর্গা মন্দির। এই মন্দিরসহ হরিতলা, কমলাপুর, একতারপুর ও অন্য মন্ডপ গুলোতে প্রতিমা তৈরী ও ডেকোরেশনের কাজ চলছে।

আরও পড়ুন – জাতিসংঘে অন্তর্র্বতী সরকারের প্রধান উপদেষ্টা

উপজেলার অধিকাংশ মন্ডপে মতই কালীবাড়ি পূজা মন্দিরেও প্রতিমা রঙ এর কাজ চলছে। শিল্পী মিলন পাল জানান, এখানে গত বছর ১০১ খন্ড প্রতিমা তৈরী করে পূজা হয়েছিল। এ ছাড়া অন্য এক ভক্তের মানসার পূজা ছিল। এ বছর খুব ছোট করে নিয়ম রক্ষার পূজা হ্েচ্ছ। ইতোমধ্যে এই মন্ডপের প্রতিমার রঙ এর কাজ শেষ করেছেন।

হিলালপুর আদিবাসী পল্লীর পূজা কমিটির সভাপতি মান্য মন্ডল জানান, তাদের সব আয়োজনই ছিল। শুধু রাস্তা না থাকায় তারা পূজা করতে পারেনি। একজন জমির মালিক ২ হাত প্রশস্ত জমি ফেলে রেখে বাঁশের খুটি গেড়ে দখল নিয়েছে। অন্য জমির মালিকরা জমি দিচ্ছেন না।

রাস্তার জমির মালিক আবুদল মালেক জানান, জমি মাপজোকের পর তারা রাস্তা দিতে চেয়েছেন। আদিববাসীরা তাদের কাছে রাস্তার জন্য আসেনি। আদিবাসীরা এই কৃষকদের জমি দিয়ে চলাচল করে। তাই মানবিক দিক বিবেচনা করে জমির মালিকরা রাস্তা দিতে চেয়েছেন। এ ছাড়া রাস্তার থেকে মন্ডপের দূরত্ব প্রায় ১০০ ফুট পশ্চিমে।

উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারন সম্পাদক নারায়ন মালাকার বলেন, প্রতিবছরই দুইএকটা পূজা বারা-কমা করে। গতবছর দুটি মানসার পূজা ছিল। সেটা এবার হচ্ছে না। আবার এ বছর দুটি বারোয়ারী পূজা বেড়েছে।

তিনি আরও বলেন, পূজা কম বেশীর সাথে রাজনৈতিক অস্থিরতার প্রভাব পরে না। হিন্দ-মুসলমান সমান ভাবে উৎসব পালন করেন। আইন শৃঙ্খলা স্বাভাবিক রাখতে প্রশাসন সহযোগীতার আশ্বাস দিয়েছে।

থানা ভারপ্রাপ্ত কর্মকতৃা আননুর যায়েদের সাথে কথা বলা হলে তিনি জানান, দূরের মন্দির গুলোকে ঝুকিপূর্ণ বিবেচনায় রাখা হয়। তবে মন্দির কমিটি সাথে তিনি যোগাযোগ রেখে চলেছেন। তার জানিয়েছেন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

জাতিসংঘে অন্তর্র্বতী সরকারের প্রধান উপদেষ্টা

0

তরুদের প্রজ্ঞা, সাহস ও প্রত্যয় আমাদের অভিভূত করেছে

দ্রোহ অনলাইন ডেস্ক

জাতিসংঘের সাধারণ পরিষদের বক্তব্যে অন্তর্বতী সরকারের প্রধান ড. মুহাম্মদ ইউনূস বলেন, আমাদের তরুণরা যে প্রজ্ঞা, সাহস ও প্রত্যয় দেখিয়েছে তা আমাদের অভিভূত করেছে।

শুক্রবার (২৭ সেপ্টেম্বর) সাধারণ পরিষদের ভাষনে বিশ্ব সম্প্রদায়ের কাছে রহিঙ্গা সংকট সমাধানসহ বিভিন্ন ইসুতে সহযোগী প্রত্যাশা করেন তিনি।

প্রধান উপদেষ্টা বলেন, আমাদের ছাত্র ও যুব সমাজের আন্দোলন প্রথমদিকে মূলত ছিল বৈষম্যবিরোধী আন্দোলন ছিল। পর্যায়ক্রমে তা গণআন্দোলনে রূপ নেয়। এরপর সারা পৃথিবী অবাক বিস্ময়ে দেখেছে কীভাবে সমগ্র বাংলাদেশের মানুষ একনায়কতন্ত্র, নিপীড়ন, বৈষম্য, অবিচার ও দুর্নীতির বিরুদ্ধে রাজপথ এবং সামাজিক-যোগাযোগ মাধ্যমে দৃঢ়ভাবে রুখে দাঁড়িয়েছিল।

আরও পড়ুন – দ্রুত নির্বাচন দেশ ও গনতন্ত্রের জন্য মঙ্গল বয়ে আনবে : মির্জা ফখরুল

ছাত্রজনতা তাদের অদম্য সংকল্প ও প্রত্যয়ের মাধ্যমে একটি স্বৈরাচারী ও অগণতান্ত্রিক শাসনব্যবস্থা থেকে আমাদের মুক্তি এনে দিয়েছে উল্লেখ করে ড. ইউনূস বলেন, তাদের এই সম্মিলিত সংকল্পের মধ্যেই আমাদের দেশের ভবিষ্যত নিহিত, যা এ দেশটিকে বিশ্ব সম্প্রদায়ের মাঝে একটি দায়িত্বশীল জাতির মর্যাদায় উন্নীত করবে বলে আমি বিশ্বাস করি।

এই গণআন্দোলন রাজনৈতিক অধিকার ও উন্নয়নের সুবিধা বঞ্চিত বাংলাদেশের আপামর জনসাধারণকে ঐক্যবদ্ধ করেছে বলে মন্তব্য করেন প্রধান উপদেষ্টা। তিনি বলেন, বাংলাদেশের মানুষ উন্নয়ন কর্মকান্ডে অন্তর্ভুক্তিমূলক অংশীদারিত্ব চেয়েছিল। আমাদের জনগণ একটি ন্যায্য, অন্তর্ভুক্তিমূলক ও কার্যকর গণতন্ত্রের জন্য লড়াই করেছে, যার জন্য আমাদের নতুন প্রজন্ম জীবন উৎসর্গ করেছিল।

দ্রুত নির্বাচন দেশ ও গনতন্ত্রের জন্য মঙ্গল বয়ে আনবে : মির্জা ফখরুল

0

দ্রোহ অনলাইন ডেস্ক

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, যত দ্রæত নির্বাচন করা যাবে, দেশ ও গনতন্ত্রের জন্য মঙ্গল হবে। তিনি বলেন, অতিদ্রæত সংস্কার করে নির্বাচনের মধ্য দিয়ে জনগণের কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে। গণতন্ত্র প্রতিষ্ঠায় প্রয়োজনে আবারও রাজপথে আন্দোলন করবো।

শুক্রবার (২৭ সেপ্টেম্বর) বিকালে বিএনপির স্থায়ী কমিটির প্রয়াত সদস্য ব্রিগেডিয়ার জেনারেল (অব.) হান্নান শাহর স্মরণসভায় গাজীপুরের কাপাসিয়া সরকারি পাইলট উচ্চবিদ্যালয় মাঠে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, কোনো রকম তালবাহানা সহ্য করা হবে না। সব মামলা প্রত্যাহার করে অবিলম্বে তারেক রহমানকে দেশে ফেরার সুযোগ দিতে হবে। বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার করা না হলে কখনও নিরপেক্ষ অবস্থা তৈরি হবে না।

আরও পড়ুন – গণতন্ত্র হতে হবে ন্যায়ভিত্তিক : ড. সলিমুল্লাহ

বিএনপি মহাসচিব আরও বলেন, হাসিনা পালালেও সংকট কাটেনি। মানুষ বিশ্বাস করে, অবাধ নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে। যত দ্রæত সম্ভব নির্বাচনের উপযোগী পরিবেশ তৈরি করে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, আওয়ামী লীগ এখনও নানা রকম ষড়যন্ত্র করছে। চক্রান্ত করে দেশকে অস্থিতিশীল করতে চাচ্ছে। দুর্গাপূজাকে কেন্দ্র করে বিভিন্ন রকম অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে পারে আওয়ামী লীগ। এ বিষয়ে সকলকে সজাগ থাকতে হবে। হিন্দু ভাইরা এ দেশের নাগরিক। নিশ্চয়তা দিচ্ছি, যেকোনো অনভিপ্রেত ঘটনা ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করা হবে।

তিনি বলেন, ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারকে পরাজিত করার পর দম ফেলার সুযোগ পেয়েছেন। এই সুযোগ একদিনে তৈরি হয়নি। তারা গণতান্ত্রিক সব প্রতিষ্ঠান ধ্বংস করে দিয়েছে। ক্ষমতা ধরে রাখতে তারা প্রশাসন, বিচার বিভাগ, অর্থনৈতিক প্রতিষ্ঠান সবকিছু কুক্ষিগত করেছিল।

গাজীপুর জেলা বিএনপির সভাপতি ফজলুল হক মিলনের সভাপতিত্বে স্মরণসভায় আরও বক্তব্য দেন হান্নান শাহর ছোট ছেলে ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহ রিয়াজুল হান্নান, বিএনপির কেন্দ্রীয় নেতা হুমায়ুন কবির খান, ডা. রফিকুল ইসলাম বাচ্চু, সাবেক মেয়র মজিবুর রহমান, ডা. মাজহারুল আলম, ওমর ফারুক শাফিন প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার আজিজুর রহমান পেরা।

গণতন্ত্র হতে হবে ন্যায়ভিত্তিক : ড. সলিমুল্লাহ

0

নারায়ণগঞ্জ প্রতিনিধি

সাহিত্য আন্দোলন ‘ধাবমান’-এর উদ্যোগে আয়োজিত ‘গণতান্ত্রিক বিপ্লবে জাতীয় সংবিধানের রূপরেখা’ শীর্ষক আলোচনায় ইউনিভার্সিটি অব লিবারেল আর্টসের (ইউল্যাব) অধ্যাপক ড. সলিমুল্লাহ খান বলেছেন, গণতন্ত্রকেও আগে একটি পরীক্ষায় পাস করতে হবে। গণতন্ত্রকে ন্যায়ভিত্তিক হতে হবে। ন্যায় মানে যার যার প্রাপ্য তাকে তাকে দিতে হবে।

শুক্রবার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় শহরের আলী আহম্মদ চুনকা নগর পাঠাগারে এ আলোচনার আয়োজন করা হয়।

অধ্যাপক সলিমুল্লাহ খান বলেন, ‘গত ১৫ বছর আপনারা ঠিকমতো ভোট দিতে পারেননি তা সত্য। আপনাদের কাছে সেটাই মনে হবে দেশের বড় সমস্যা। কিন্তু তার পেছনে অনেক সমস্যা রয়েছে।’

তিনি বলেন, ‘ভোট দিয়ে অনেক কিছুই হচ্ছে না। অনেক কিছু ভোটের আওতায় বাইরে চলে যাচ্ছে। আমাদের দেশে নতুন করে যেভাবে গণতন্ত্রের সম্ভাবনা দেখা দিয়েছে, তা রক্ষা করতে হলে আমাদের ঘরে বসে থাকলে চলবে না। তা নাহলে যেকোনো মুহূর্তে এটি হাতছাড়া হয়ে যেতে পারে। আমাদের মূল দাবি হবে সবার জন্য সমান অধিকার। প্রতিটি ক্ষেত্রে সমান অধিকার নিশ্চিত করতে হবে।’

আরও পড়ুন – ভারতে সাজাভোগের পর দেশে ফিরলেন ৯ বাংলাদেশি নারী

ধন-সম্পদের ক্ষেত্রে যদি সমতা প্রতিষ্ঠা করা না হয়, তাহলে শুধু ভোটাধিকার দিয়ে তেমন কিছুরই পরিবর্তন ঘটানো যায় না বলে মন্তব্য করেন ড. সলিমুল্লাহ খান।

তিনি বলেন, ‘আমরা সমাজেও তাই দেখতে পাই। বড় লোকেরা শুধু নির্বাচিত হতে পারে। গরিবদের কাজ শুধু এই পক্ষকে ভোট দাও, নয়তো অন্য পক্ষকে ভোট দাও। গণতন্ত্রের ধারণাকে যদি ভোটের অধিকার থেকে সরিয়ে আনি, তাহলে সবাইকে সমান সুযোগ-সুবিধা দিতে হবে।’

ভারতে সাজাভোগের পর দেশে ফিরলেন ৯ বাংলাদেশি নারী

0

দ্রোহ অনলাইন ডেস্ক

ভারতে পাচার হওয়া ৯ বাংলাদেশি নারী অবৈধ অনুপ্রবেশের দায়ে সাজাভোগ করে দেশে ফিরেছেন। শুক্রবার (২৭ সেপ্টেম্বর) সকালে ভারত সরকারের দেওয়া বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে তাদের বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করে।

দেশে ফেরত আসা নারীরা হলেন- শিমা খাতুন, তন্নি, রোজিনা, সুলতানা, লামিয়া, আনোয়ারা খাতুন, সোনিয়া, শাহিরন ও জাহানারা বেগম। তারা দেশের কিশোরগঞ্জ, নারায়গঞ্জ, যশোর ও খুলনা জেলার বাসিন্দা।

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা ইমতিয়াজ ভূঁইয়া জানান, ভালো কাজের আশায় ওই ৯ বাংলাদেশি নারী দুই বছর আগে দালাল চক্রের মাধ্যমে অবৈধভাবে বিভিন্ন সীমান্ত পথ দিয়ে ভারতে যান। সেখানে তারা বিভিন্ন বাসাবাড়িতে কাজ করার সময় দেশটির পুলিশের হাতে আটক হন। পরে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়। সাজাভোগ শেষে রেসকিউ ফাউন্ডেশন নামে একটি মানবাধিকার সংস্থা তাদের ছাড়িয়ে নিজস্ব শেল্টার হোমে রাখে।

আরও পড়ুন – ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা দিলেন ডা. ফারহানা ফেরদৌসী

এই কর্মকর্তা আরও জানান, ভারত সরকারের বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে শুক্রবার সকালে তারা দেশে ফিরেছেন। তাদের বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে। সেখান থেকে জাস্টিস অ্যান্ড কেয়ার ও রাইটস যশোর নামের দুটি মানবাধিকার সংস্থা তাদের পরিবারের কাছে হস্তান্তর করবে।

যশোর জাস্টিস অ্যান্ড কেয়ার কর্মকর্তা আরিফা আক্তার ও রাইটস যশোর কর্মকর্তা তৌফিকুজ্জামান জানান, ফেরত আসা নারীদের নিজস্ব শেল্টার হোমে রাখার পর তাদের নিজ নিজ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা দিলেন ডা. ফারহানা ফেরদৌসী

0

কুমারখালী প্রতিনিধি

কুমারখালীর তৃণমূল পর্যায়ের মানুষের চিকিৎসা সেবা প্রদানের লক্ষ্যে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৭ সেপ্টেম্বর) বেলা ৩ টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত উপজেলার সোন্দাহ- নন্দলালপুর মাধ্যমিক বিদ্যালযে অনুষ্ঠিত ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা সেবা প্রদান করে নবজাতক শিশু, কিশোর ও কিশোরী রোগে বিশেষজ্ঞ, কুষ্টিয়া মেডিকেল কলেজের রেজিস্টার (শিশু বিভাগ) ডা: ফারহানা ফেরদৌসী।

কুমারখালী কল্যাণ ট্রাষ্টের উদ্যোগে ও চাইল্ড কেযার সেন্টার কুন্ডুপাড়া, মীর অ্যাসোসিয়েটস্ ও কিশলয়ের সহযোগিতায় ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করে।

আরও পড়ুন – কুষ্টিয়ায় বিক্ষোভ মিছিল-সমাবেশ করেছে ইসলামী ছাত্র আন্দোলন

নন্দলালপুর ইউনিয়নের সোন্দাহ- নন্দলালপুর মাধ্যমিক বিদ্যালয়ে ডা. ফারহানা ফেরদৌসীর দ্বিতীয় ফ্রি মেডিকেল ক্যাম্প এটি। এর আগে গত সপ্তাহে জগন্নাথপুর ইউনিয়নের হাসিমপুরে প্রথম ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা সেবা দেন তিনি।

সোন্দাহ – নন্দলালপুর মাধ্যমিক বিদ্যালয়ে আয়োজিত ফ্রি মেডিকেল ক্যাম্পে আগত উল্লেখযোগ্য সংখ্যক নারী- পুরুষ, কিশোর- কিশোরী সহ শিশু রোগীকে চিকিৎসা সেবা দেওয়া হয়। এ ক্যাম্পে সহযোগিতা করেন সোন্দাহ- নন্দলালপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক।

সর্বশেষ সংবাদ

সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় মাদক উদ্ধার

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়া সীমান্তে পৃথক পৃথক স্থানে অভিযান চালিয়ে বিপুল পরিমান ভারতীয় মাদক ও চোরচালানী মালামাল উদ্ধার করেছে বডার গার্ড বাংলাদেশ(বিজিবি)। উদ্ধারকৃত এসব মাদক ও...

ঝিনাইদহের সাড়ে ৪ হাজার কৃষক কৃষিঋণ থেকে মওকুফ পেয়েছে

ঝিনাইদহ প্রতিনিধি ঝিনাইদহ জেলায় ৪ হাজার ৫৫১টি কৃষক পরিবার ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফের সুযোগ পেয়েছে। বর্তমান সরকারের নির্বাচনী প্রতিশ্রæতির আওতায় দীর্ঘদিনের ঋণের বোঝা থেকে...

শ্রেনিকক্ষে ছাত্রী ধর্ষনের ঘটনায় বিদ্যালয়ের পিয়ন গ্রেপ্তার

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার মিরপুর উপজেলার বারুইপাড়া ইউনিয়নের ছত্রগাছা মাধ্যমিক বিদ্যালয়ের একটি কক্ষে ষষ্ঠ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের ঘটনায় ওই বিদ্যালয়ের পিয়ন মো.হামিদুল ইসলামকে (৫২) গ্রেপ্তার করেছে...

দৌলতপুরে কথিত পীরকে পিটিয়ে হত্যা

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ার দৌলতপুরে পবিত্র কোরআন শরীফ নিয়ে আপত্তিকর ও অবমাননাকর মন্তব্য করার অভিযোগে শামীম রেজা ওরফে জাহাঙ্গীর (৫২) নামে কথিত এক পীরকে পিটিয়ে হত্যা...

খোকসায় প্রকাশ্য বাজারে দুর্বৃত্তদের গুলিতে যুবক আহত

স্টাফ রিপোর্টার কুষ্টিয়ার খোকসায় প্রকাশ্য বাজারের দুর্বৃত্তরা এক যুবককে গুলি করে অপর এক রং মিস্ত্রীকে পিটিয়ে আহত করে ফেলে যায় বলে অভিযোগ পাওয়া গেছে। শনিবার বেলা...